এমপি সালাম মুর্শেদীর আয়োজনে শেখ সোহেলের সুস্থতা কামনায় দোয়া

এমপি সালাম মুর্শেদীর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, যুব লীগের প্রেসিডিয়াম সদস্য, বিসিবি’র পরিচালক শেখ সোহেল এবং তাঁর স্ত্রী’র শারিন জারা’র রোগমুক্তি, দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ রবিবার বিকেলে খুলনা-৪ আসনের এমপির দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হ য়।

খুলনা -৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শেদী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।

এসময় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী বাদশা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরুফুদ্দিন বিশ্বাস বাচ্চু,জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম। জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম এর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, এস এম গোলাম রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কে এম আলমগীর হোসেন, উপজেলা আওয়া লীগের সহ সভাপতি আইয়ুব মল্লিক বাবু,শাহজাহান কবির প্যারিস,মোরশেদুল আলম বাবু, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম।

এমপি সালাম মুর্শেদীর আয়োজনে শেখ সোহেলের সুস্থতা কামনায় দোয়া

সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স ম জাহাঙ্গীর, বাছিতুল হাবিব প্রিন্স, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান,ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসহাক সরদার, শেখ মোহাম্মদ মহাসিন, গাজী জিয়াউর রহমান, জাহাঙ্গির শেখ, নাসির হোসেন সজল,এমপি সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, দপ্তর সম্পাদক আকতার ফারুক, সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, মোস্তাফিজুর রহমান, আরিফুজ্জামান লিটন, জেলা মহিলা লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন, উপজেলা মহিলালীগ নেত্রী নয়ন তারা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা,শেখ আসাদুজ্জামান, শেখ ফরিদ,রুহুল আমিন রবি, যুবলীগ নেতা হাবিবুর রহমান তারেক, এফ এম মফিজুর রহমান, মিজানুর রহমান হিরাঙ্গীর, নাজমুল ইসলাম, আশিষ রায়, ইলিয়াসুর রহমান, যুবলীগ নেতা সামসুল আলম বাবু, আ:মজিদ শেখ, তারেক আজিজ, ফরিদ শেখ,আনিসুর রহমান, নুর ইসলাম, সৈয়দ মোরশেদ মাসুম, আ:রশিদ,মহিউদ্দিন মানিক, শিমুল শেখ, দোয়া পরিচালনা করেন প্রভাষক মো: অহিদুজ্জামান।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

মানব পাচারের বাংলাদেশের এজন্টে রুবেল সিন্ডিকেট এর ৭ জন আটক।। র‌্যাব

 

মানব পাচারের বাংলাদেশের এজন্টে রুবেল সিন্ডিকেট এর ৭ জন আটক।। র‌্যাব

//অনলাইন নিউজ//

ভূমধ্যসাগর হয়ে ইউরোপে মানবপাচারের আন্তর্জাতিক চক্রের বাংলাদেশি এজেন্ট ‘রুবেল সিন্ডিকেটের’ প্রধান সমন্বয়কসহ সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাতে মাদারীপুর, গোপালগঞ্জ ও ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- মো. আশিক (২৫), আজিজুল হক (৩৫), মিজানুর রহমান মিজান (৪৩), নাজমুল হুদা (৩১), সিমা আক্তার (২৩), হেলেনা বেগম (৪২) ও পলি আক্তার (৪৩)।

তাদের কাছ থেকে ১৭টি পাসপোর্ট, ১৪টি বিভিন্ন ব্যাংকের চেক বই, দুটি এটিএম কার্ড, ১৫টি বিভিন্ন ব্যাংকে টাকা জমাদানের চেক বই, দুটি হিসাব নথি, ১০টি মোবাইল ফোন ও নগদ ৫৬ হাজার ৬৭০ টাকা ‍উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত মানবপাচার অপরাধের সঙ্গে সম্পৃক্ত তারা। সংঘবদ্ধ এই চক্রটি বিদেশি চক্রের যোগজাশসে অবৈধভাবে ইউরোপে মানবপাচার করে আসছিল।

কঠোর বিধিনিষেধেও বরিশালের বাজারে ভীড়

// পলাশ চন্দ্র দাস : বরিশাল//

সারাদেশে চলছে কঠোর লকডাউন । বরিশালেও চলছে চলমান কঠোর বিধিনিষেধের ১১তম দিন। কিন্তু এই চলমান কঠোর বিধিনিষেধে বরিশালের রাস্তায় বেড়েছে মানুষের চলাচল বেড়েছে বাজার গুলতে ভীড়। কারনে অকারণে বের হচ্ছেন রাস্তায়। অলিতে গলিতে খুলছে চায়ের দোকান বসছে জমজমাট আড্ডা।

এদিকে বরিশালে করোনা সংক্রামণের হার দিন দিন বেড়েই চলছে তার সাথে বাড়ছে মৃত্যুর মিছিল। বরিশাল বিভাগে গত একদিনে ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা বরিশাল বিভাগে সর্বোচ্চ শনাক্ত রেকর্ড। একই সময়ে আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৮ জনসহ মোট মারা গেছেন ১৩ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৬২ দশমিক ২৩ শতাংশ ।

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল শেরেবাংলা মেডিকেলে সাধারণ রোগীদের আসতে নিষেধাজ্ঞা

 

টাঙ্গাইলে অনলাইনে ৩৬৮১ পশুর ছবি আপলোড, বিক্রি ১৩২টি

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে করোনা সংক্রমণ রোধে টাঙ্গাইলে অনলাইনে গরুর হাটে বেচাকেনা শুরু হয়েছে। ক্রেতাদের অনলাইন কেনাকাটায় উৎসাহিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে ১৩টি অনলাইন পশুর হাটের পেজ খোলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে খোলা এসব হাটের মধ্যে জেলার ১২টি উপজেলায় ১২টি এবং জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে একটি অনলাইন পশুর হাট।

এসব পেজে বৃহস্পতিবার (৮ জুলাই) পর্যন্ত তিন হাজার ৬৮১টি পশুর বিবরণসহ ছবি আপলোড করা হয়। সরকারি এসব অনলাইনে ইতোমধ্যে ১৩২টি কোরবানির পশু বিক্রি হয়েছে।

জেলা প্রাণিসম্পদ দফতর সূত্র জানায়, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ছোট-বড় ৬ শতাধিক গরু মোটাতাজাকরণের খামার রয়েছে। খামারগুলোতে ৯৫ হাজার ২০০ কোরবানির গরু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া জেলার কৃষক পর্যায়ে প্রায় ৫০ হাজার পশু মোটাতাজা করে কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে।

সরকারি হিসেবে জেলায় কোরবানির জন্য ৮৪ হাজার ২২০টি (গত দুই বছরের অনুপাতে) পশুর চাহিদা রয়েছে। কিন্তু বেসরকারি হিসেবে এর সংখ্যা প্রায় দেড় লাখ। ভূঞাপুরের গোবিন্দাসী চকদার গরুর খামারের মালিক মো. দুলাল হোসেন চকদার জানান, এ বছর কোরবানির জন্য তিনি ১০০টি ষাঁড় ও বলদ মোটাতাজা করেছেন।

এরমধ্যে ৪০টি বলদ ও ৬০টি ষাঁড় রয়েছে। করোনার কারণে এবার তিনি অনলাইনে গরু বিক্রির ওপর জোর দিয়েছেন। ফেসবুকে পেজ খুলে গরুর ছবি দিয়ে তিনি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। এতে ভালো সাড়াও পেয়েছেন। তিনি বলেন, প্রতিদিনই অনলাইনে লোকজন যোগাযোগ করছেন। পাইকাররাও ফেসবুকে গরুর ছবি দেখে সশরীরে খামারে আসছেন। বৃহস্পতিবার পর্যন্ত ২৬টি ষাঁড় ও বলদ বিক্রি করেছেন এই খামারি।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া জানান, কঠোর লকডাউনের কারণে হাট-বাজার বন্ধ রয়েছে। এ কারণে অনলাইনে পশু কেনাবেচার সুযোগ তৈরি করে দেয়া হয়েছে। অনেকে এ সুযোগ গ্রহণ করছেন।

সরকারি নির্দেশনা পেলে পশুর হাট বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে করোনায় মৃত্যু ও সনাক্ত গত কয়েকদিনের চেয়ে নিম্নমুখী

এবার কোরবানী হবে হিরো আলম!

 

যশোরে করোনায় মৃত্যু ও সনাক্ত গত কয়েকদিনের চেয়ে নিম্নমুখী

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে সীমান্তবর্তী যশোর জেলার বিভিন্ন উপজেলা অনেকাংশেই বিপর্যস্ত। কিন্তু দীর্ঘদিনের লকডাউন ও স্বাস্থ্যবিধি মানার জন্য হয়তো আজকের করোনা সংক্রমণ ও মৃত্যু গত কয়েকদিনের থেকে কিছুটা কম।করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল কমাতে যেসব বাড়িতে জ্বর, সর্দি,কাশি ও শ্বাস কষ্টের রোগী আছে তাদের সকলের গণহারে করোনা টেষ্ট করে, করোনা আক্রান্ত ও সাধারণ ঋতু পরিবর্তন জনিত কারণে অসুস্থ রোগীদের পৃথক করে ফেলা এবং বাড়িতেই আইসোলেশনে রাখা দরকার।

আর ক্ষেত্র বিশেষে প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করা।তাহলে সঠিক করোনা রোগীরা হাসপাতালে ভর্তি সুযোগ পাবেন এবং হাসপাতালে রোগীর চাপ কমবে ও ডাক্তার, নার্সরা রোগীদের পর্যাপ্ত সেবা দিতে পারবেন। আজ ১১ জুলাই -২০২১ রোজ রবিবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনায় ৬ জন ও ১ জন করোনার উপসর্গসহ মোট ৭ জন মৃত্যু বরণ করেছেন।

তথ্য বিশ্লষণে দেখা যায় গত ১ সপ্তাহ যাবত গড় মৃত্যু ছিল ১২ জনের অধিক।সে হিসাবে গত ২ দিন করোনা ও উপসর্গে মৃত্যু কিছুটা নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় যশোর জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ৫৪০ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে। শতাংশের হার ২৫.৭৪ শতাংশ যা গত কয়েকদিনের চেয়ে বেশ কিছুটা নিম্নমুখী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৪৯ জন যা করোনা ডেডিকেটেড ইউনিটের শয্যা সংখ্যার কয়েকগুণ বেশি। এ পর্যন্ত যশোর জেলায় করোনা সনাক্ত হয়েছে ১৫ হাজার ৩০০ জন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ১৬৭ জন।করোনা পজেটিভ রোগী মৃত্যু বরণ করেছেন ২১৮ জন। গত ২৪ ঘন্টায় যশোর জেলার বিভিন্ন উপজেলা অনুযায়ী করোনা সংক্রমিত রোগীর সংখ্যা – যশোর সদরে ৭৪ জন, অভয়নগরে ২০ জন, ঝিকরগাছায় ১৪ জন, মনিরামপুরে ১০ জন, বাঘারপাড়ায় ৮ জন,চৌগাছায় ৬ জন, কেশবপুরে ৫ ও শার্শায় ২ জনসহ মোট ১৩৯ জন।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

ষষ্ঠ শ্রেণির ছাত্র যখন ভ্যানচালক! করোনা পরিক্রমা

বাগেরহাট।। করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ১৪৪

ষষ্ঠ শ্রেণির ছাত্র যখন ভ্যানচালক! করোনা পরিক্রমা

রাকিব ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্র। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট সে। করোনাকালে কঠোর লকডাউনেও ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে রাস্তায় নেমেছে। পরিবার ও নিজের হাত খরচের জন্য সামান্য আর্থিক চাহিদা পূরণ করতে সে অটোভ্যানের হান্ডেল হাতে তুলে নিয়েছে।

করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবারকে সহযোগিতা করছে ওই কোমলমতি শিশু শিক্ষার্থী। তার কাছে প্রশ্ন ছিল কেন তুমি অটো চালাচ্ছো, সহজ-সরল উত্তর- স্কুল বন্ধ, তাই আব্বুকে বলে অটোভ্যানটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। রাকিব টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌর শহরের শিয়ালকোল এলাকার লবণ ব্যবসায়ী হাকিমের ছেলে। সে তার পাশের এলাকার ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

রাকিব বলে, করোনায় স্কুল বন্ধ। কী করব, পড়াশোনাও নেই। আমার বন্ধুরা মোবাইলে অনলাইন ক্লাস করে। কিন্তু আমার ফোন না থাকায় ক্লাস করতে পারি না। মাঝে মাঝে সহপাঠীদের ফোনে ক্লাস করি। করোনার কারণে সহপাঠীদের বাড়িতে যাওয়া যায় না। করোনাকালে অনেক শিক্ষার্থী অলস সময় পার করলেও কেন অটোভ্যান নিয়ে রাস্তায় বের হতে হয়েছে- এমন প্রশ্নের জবাবে রাকিব বলে, কয়েক মাস আগে আব্বুকে বলেছিলাম একটা স্মার্ট মোবাইল ফোন কিনে দেয়ার জন্য।

আব্বুর কাছে টাকা না থাকায় তার অটোভ্যান নিয়ে রাস্তায় বের হয়েছি। এছাড়াও সংসার খরচে কিছু টাকা দিয়ে বাকি টাকা জমিয়ে একটা মোবাইল ফোন কিনে অনলাইন ক্লাস করব।

এদিকে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অহরহ খোঁজ মেলে এমন শিশুর। সংশ্লিষ্টরা মনে করছেন, এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে শিশু শ্রম বাড়ার পাশাপাশি স্কুল থেকে মুখ ফিরিয়ে নেবে। স্থানীয় অটো-ভ্যান চালকদের কাছ থেকে জানা যায়, প্রত্যেক শিশু প্রথমে অটো-ভ্যান খেলার হাতেখড়ি হয় তাদের।

আমাদের মতো নিম্ন আয়ের সন্তানরা বেশি ভাগ সংসারের আর্থিক সংকট দূর করতে নিরুপায় হয়ে এমন কাজে করাতে বাধ্য করতে হয়। অটো-ভ্যান চালকরা আরও বলেন- তারপর এ সময়টা করোনাকালীন সময়। ওরা ঘরবন্ধি। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়াশোনার প্রতি তাদের কোন আগ্রহ নেই। এতে করে শিক্ষার্থী আরও অকালে ঝড়ে পড়ছে। অনলাইন ক্লাসের নামে ক্ষুদে ছাত্ররা মোবাইলে নানা ধরণের গেমসে আসক্ত হচ্ছেন। এছাড়া এমন অনেক হতদরিদ্র পরিবার আছে, যেখানে শিশু শিক্ষার্থীরা সংসারের খরচ চালাতে ভাড়ায় ভ্যানগাড়ি চালিয়ে বা অন্যান্য কাজকর্ম করে সংসারের হাল ধরে থাকে।

শুধু রাকিব নয়, তার মতো নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা করোনাকালে পড়াশোনা থেকে দূরে গিয়ে পরিবারের অর্থের যোগান দিচ্ছেন নানা ধরণের কাজ করে। উপজেলার পৌর শহর, গোবিন্দাসী বাজার, মাটিকাটা, নিকরাইল, সিরাজকান্দি বাজার, পাথাইলকান্দি (যমুনা) সেতু বাজারসহ বিভিন্ন ছোট-বড় হাটবাজার ঘুরে দেখা যায় রাস্তায় অহরহ কম বয়সের শিশুরা ব্যাটারিচালিত ভ্যানগাড়ি চালিয়ে যাচ্ছে, বেশি গতিতে গাড়ি চালিয়ে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে দেখা গেছে শিশু চালক-যাত্রীদের।

অনেক অভিভাবক আজকাল নিজেই ভ্যানগাড়ির চাবি তুলে দিচ্ছেন তার সন্তানদের হাতে। উপজেলার ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালেেয় প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, করোনায় স্কুল বন্ধ থাকায় শিশুরা এখন বাডীতে অলস সময় পার করছে। আমার প্রতিষ্ঠানটি প্রান্তিক এলাকায় হওয়ায় বেশীর ভাগ শিশুই হতদরিদ্র পরিবার থেকে এসেছে। রাস্তা-ঘাটে আমার স্কুলের অনেক শিক্ষার্থীকেই দেখি ব্যাটারিচালিত ভ্যান গাড়িতে যাত্রী কিংবা মালামাল পরিবহন করছে।

অভিবাভকেরা যদি সচেতন না হন, তবে কিছুদিন পর এই শিক্ষার্থীরা আর স্কুলে আসবে না। আমার মনে হয়, শিশুদের এ ধরণের ঝুঁকিপূর্ণ কাজের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম জানান- বিষয়টি দুঃখজনক, করোনাকালে স্কুল বন্ধ থাকার কারণে ও পারিবারিক অসচ্ছলতায় অনেক শিশুকেই আজকাল এ ধরণের ব্যাটারি চালিত অটোভ্যান যানবাহনগুলো চালাতে দেখা যাচ্ছে।

এগুলো তো আমরা বন্ধ করতে পারি না। তবে, যেসব নিম্নবিত্ত শিক্ষার্থী অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে তাদের তালিকা হচ্ছে।

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাট।। করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ১৪৪

 

 

বাগেরহাট।। করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ১৪৪

আজ রবিবার বাগেরহাটে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় সরকারি হিসেবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ১০০ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার এখন ৩১ দশমিক ৯২ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলায় নতুন করে করেনা আক্রান্তদের মধ্যে রয়েছে, সদর উপজেলায় ৪৫ জন, ফকিরহাটে ৩২ জন, মোল্লাহাটে ২৭ জন, শরণখোলায় ১৬ জন, মোংলায় ৯ জন, মোরেলগঞ্জে ৭ জন, চিতলমারীতে ৮ জন ও রামপাল উপজেলায় ৪ জন। এরমধ্যে বাগেরহাট সদর, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলায় শনাক্তের হার ৩৬. ৯৮ শতাংশ থেকে ৪০. ৫৪ শতাংশের মধ্যে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, ‘বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে আজ রবিবার চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে আরও দুইজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৫৬৫ জন। একদিনে সুস্থ হয়েছে ২১৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫১ জন। বর্তমানে বাগেরহাটে ৭০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

//দৈনিক বিশ্ব ডেস্ক //

পড়ুন দৈনিক বিশ্ব …

সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে

 

 

সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে

//অনলাইন নিউজ ডেস্ক//

কোভিড-১৯ সংক্রমণ বিস্তার রোধে বিধিনিষেধ আরোপকালীন সময়ে সরকারি অফিসের সব কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে চলমান লকডাউনে জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে। বন্ধ রয়েছে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও  বেসরকারি অফিসসমূহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি অফিসের দাফতরিক কাজসমূহ ভার্চুয়ালি (ই-নথি, ই টেন্ডারিং, ইমেইল, এসএমএসসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করতে হবে।

 

বাঁশখালী কাথরিয়ায় ৩৫০ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ

//আ: জব্বার, চট্টগ্রাম প্রতিনিধি//
বাঁশখালী করোনা ভাইরাসের তৃতীয় পর্যায়ের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কর্মহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে প্রতি পরিবারে নগদ এক হাজার টাকা করে ৩৫০ পরিবারে মোট সাড়ে তিন লক্ষ টাকা বিতরণ করা হয়।
কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইদুজ্জামান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, প্রাণী সম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী নাজিম উদ্দীন, ইউপি সচিব পঙ্কজ দত্ত, আইনজীবী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষ ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকেও ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান করা হয়।

না ফেরার দেশে চলে গেলেন ইমামপুর ইউ.পি সদস্য মুক্তা বেগম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের মেম্বার ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মুক্তা বেগম (৫০) চলে গেছেন না ফেরার দেশে। মরহুমার মৃত্যুতে শোক জানিয়েছেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহসিন চৌধুরি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খাঁন তোতা।

সংশ্লিষ্ট সূত্র জানায় অকাল মৃত্যু কালে দুই সন্তানের জননী ছিলেন সাবেক এই ইউ.পি মেম্বার মুক্তা বেগম। আত্মীয় সূত্রে জানা যায় ডায়াবেটিস জনিত কারনে কয়েকদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে স্টোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইমামপুর ইউ.পি মেম্বার সেলিম মিয়া বলেন মুক্তা আপা অত্যান্ত স্বজ্জন ও পরোপকারি ছিলেন। তিনি গজারিয়া উপজেলা আওয়ামী লীগের একজন নিবেদিত প্রান ছিলেন বটে। তার অকাল মৃত্যুতে ইমামপুর ইউনিয়ন তথা গজারিয়া উপজেলা আওয়ামী পরিবার শোকাহত। ইউনিয়নবাসী অকালে হারালো একজন দক্ষ জনপ্রতিনিধিকে।

সৈয়দ মোহাম্মদ শাকিল গজারিয়া,মুন্সীগঞ্জ।