গাজীপুরে লকডাউন বাস্তবায়নে জোরালো পদক্ষেপ: মামলা ও  জরিমানা

 

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে ভারতের ন্যায় বাংলাদেশের অবস্থাও প্রতিদিন অবনতি হওয়ায় গতকাল থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। আর এই লকডাউন বাস্তবায়নের জন্য স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,বিজিবিসহ বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।

গাজীপুরে লকডাউন বাস্তবায়নে জোরালো পদক্ষেপ: মামলা ও  জরিমানা

 

তারই ধারাবাহিকতায় আজ ২ জুলাই-২০২১ রোজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল কোর্ট বিষয়ে করেন গাজীপুর জেলা প্রশাসন। এ সময় পণ্যবাহী ভ্যান, জরুরি পরিসেবার আওতায় গাড়ি ও ম্যানুয়াল রিক্সা ছাড়া কোন যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি।মাস্ক বিহীন চলাচল করার কারণে বিভিন্ন পথচারীদের অর্থদন্ড করা হয়।একই সাথে দুস্থ পথচারীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও অযাচিত ঘোরাঘুরির কারণে ২১ টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩০ টি মামলায় ৮৫ হাজার ৯ শত ৮০ টাকা জরিমানা আদায় করা হয়। উল্লেখ্য লকডাউন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 নিজস্ব প্রতিবেদকঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে গত ২৪ঘন্টায় করোনায় মৃত্যু ৯ ও সনাক্ত ২৮০

 

 

যশোরে গত ২৪ঘন্টায় করোনায় মৃত্যু ৯ ও সনাক্ত ২৮০

 

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা সীমান্তবর্তী যশোর জেলার উপর দিয়ে অপ্রতিরোধ্য গতিতে প্রবাহিত হচ্ছে। করোনার অধিক সংক্রমণশীল ও ক্ষতিকর প্রভাবের কারণে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে। করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী জনগণের অসচেতনতা।

গতবছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী সনাক্তের পর সরকারি বেসরকারিভাবে করোনা প্রতিরোধের উপায় ও করণীয় কাজ সম্পর্কে জনগণকে অবহিত করার পরও সে সকল বিষয় বিশেষ করে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা , হাত ধোয়া ও জনসমাগম এড়িয়ে চলার বিষয় সমূহ আজও তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে প্রয়োগের ক্ষেত্রে খুবই অনিহা।

আর তাই করোনার সংক্রমণ ও করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গাণিতিক হারে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকার পুনরায় সমগ্র দেশব্যাপী গতকাল থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেন। লকডাউন বাস্তবায়নে ও অযাচিত বাইরে ঘোরাঘুরি বন্ধ করতে সারাদেশের ন্যায় যশোরেও কাজ করছেন সম্মূখ সারীর করোনা যুদ্ধা,জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিজিবিসহ বাংলাদেশ সেনাবাহিনীর অকুতোভয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আজ ২ জুলাই-২০২১ রোজ শুক্রবার যশোর জেলা সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন জানান, গত ২৪ ঘন্টায় যশোরে করোনায় আক্রান্ত হয়ে ২ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৭ জনসহ মোট ৯ জন মৃত্যু বরণ করেছেন যারা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৭০৮ টি নমুনা পরীক্ষায় ২১৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে। এছাড়া ১৯০ জনের অ্যান্টিজেন পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে ৫৯ জনের শরীরে এবং ৫ জনের জীন এ্যাক্সপার্ট পরীক্ষায় আরও৪ জনসহ মোট ২৮০ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন।এই নিয়ে যশোর জেলায় করোনা ভাইরাসে সংক্রমিত হলো ১২ হাজার ৭ শত ৮৭ জন।

গত ২৪ ঘন্টায় যশোর সদরে সর্বোচ্চ ১৭৭ জন,ঝিকরগাছায় ৩০ জন, শার্শায় ২০ জন,কেশবপুরে ২০ জন, অভয়নগরে ১৯ জন, বাঘারপাড়ায় ৬ জন, চৌগাছায় ৫ জন এবং মনিরামপুরে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জেলা উপজেলায় লকডাউন বাস্তবায়নে কাজ করা জেলা প্রশাসনের কর্মকর্তারা জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন।তাদের এ কার্যক্রম প্রতিদিন অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

 নিজস্ব প্রতিবেদকঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের কয়লার প্রথম চালান পাঠাল ভারত

 

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের কয়লার প্রথম চালান পাঠাল ভারত

 

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের কয়লার প্রথম চালান সুন্দরবন হয়ে নদী পথে  বাংলাদেশে পাঠিয়েছে ভারত।

শুক্রবার এসএমপি (শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর) কলকাতার নেতাজী সুভাষ ডক (এনএসডি) থেকে প্রায় চার হাজার টন কয়লা বাংলাদেশে রপ্তানি করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে।

সুন্দরবনের অদূরে বাগেরহাটের রামপালে ভারতের এনটিপিসি ও বাংলাদেশের পিডিবির যৌথ উদ্যোগে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ঝাড়খণ্ডের ধানবাদ থেকে এই কয়লা আনা হচ্ছে।

৩ হাজার ৮০০ টনের প্রথম চালান কলকাতা বন্দরে খালাসের পর বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্ধারিত ক্যাপটিভ জেটিতে নিয়ে যাওয়া হয়।

জেডএস লজিস্টিকসের মাধ্যমে গোদাবরি কমোডিটিজ এই কয়লার রপ্তানিকারক।

এনটিপিসির এক সংবাদ বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, “এসএমপি কোলকাতা থেকে প্রতি মাসে ২০ হাজার টন ভারতীয় বাংলাদেশে যাবে বলে আমরা আশা করছি।”

ভারতের সঙ্গে যৌথ উদ‌্যোগে ১৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ‌্যুৎকেন্দ্র হচ্ছে, যা বিশ্ব ঐতিহ‌্য সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ হুমকিতে ঠেলে দেবে দাবি করে এর বিরুদ্ধে আন্দোলন করছে বাম দলগুলো।

তেল-গ‌্যাস খনিজ সম্পদ ও বিদ‌্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পর সুন্দরবন রক্ষা কমিটির ব‌্যানারে আরেকটি নাগরিক কমিটি আন্দোলন করছে।

তারা বলছে, কয়লাভিত্তিক এই বিদ‌্যুৎ কেন্দ্রের প্রভাবে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ‌্য সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।

 

//দৈনিক বিশ্ব অনলাইন ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

কানাডায় ‘কানাডা ডে’তে অ্যালবার্ডার ১০ গির্জায় ভাঙচুর

খুলনায় শেখ আবু নাসের হাসপাতালে ৪৫ বেড নিয়ে করোনা ইউনিট চালু

কানাডায় ‘কানাডা ডে’তে অ্যালবার্ডার ১০ গির্জায় ভাঙচুর

 

বৃহস্পতিবার দেশটিতে ‘কানাডা ডে’ উদযাপনের আগ মুহুর্তে এ ধর্মীয় উপাসনালয়গুলোতে ভাঙচুর হয়।

এসব ভাঙচুরের সঙ্গে সাম্প্রতিক সময়ে দেশটিতে অন্তত দুটি পরিত্যক্ত স্কুলে গণকবর আবিষ্কৃত হওয়ার সম্পর্ক আছে বলে পুলিশ মনে করছে।

ক্যালগেরি শহরের একাধিক গির্জায় ভাঙচুরের পাশাপাশি কমলা ও লাল রং ছিটানো হয়েছে এবং কোথাও কোথাও দরজা ও দেয়ালে হাতের রঙিন ছাপ বসিয়ে দেওয়া হয়েছে বলে তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

অ্যালবার্ডার প্রিমিয়ার জেসন কেনি গির্জায় এ ধরনের হামলায় ‘স্তম্ভিত’ হওয়ার কথা জানিয়েছেন।

চলতি বছরের মে ও জুনে পরিত্যক্ত দুই আবাসিক স্কুলে প্রায় এক হাজার অচিহ্নিত কবর আবিষ্কৃত হওয়ার পর থেকে উত্তর আমেরিকার এ দেশটিতে বিভিন্ন গির্জায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটছে।

সরকারি অর্থায়নে ধর্মীয় গোষ্ঠীগুলোর পরিচালনায় ওই স্কুলগুলোতে আদিবাসী শিশুদের রাখা হতো।

১৮৬৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এসব বোর্ডিং স্কুলে এক লাখ ৫০ হাজারেরও বেশি আদিবাসী শিশুকে তাদের পরিবারগুলো থেকে নিয়ে এসে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল।

এসব শিশুদের প্রায়ই তাদের নিজেদের ভাষায় কথা বলতে ও তাদের সংস্কৃতি চর্চা করতে দেওয়া হতো না। তারা ছিল অপুষ্টির শিকার; তাদেরকে এমনকী শারীরিক ও যৌন নিগ্রহও সইতে হয়েছে।

২০১৫ সালে কানাডার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন আবাসিক স্কুলগুলোর ওই চর্চাকে ‘সাংস্কৃতিক গণহত্যা’ আখ্যা দেয়।

যারা এসব বোর্ডিং থেকে শেষ পর্যন্ত বের হয়ে আসতে পেরেছে তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ক্ষুধা আর একাকিত্ব তাদের তাড়া করে ফিরত; স্কুলে নিয়মিত ভয় দেখানো ও বল প্রয়োগ করা হতো।

কানাডার কেন্দ্রীয় সরকার ওই স্কুলগুলোর আচরণের জন্য ২০০৮ সালে ক্ষমা চেয়েছে। তবে বেশিরভাগ স্কুল পরিচালনার ভার যাদের দায়িত্বে ছিল, সেই রোমান ক্যাথলিক গির্জার পক্ষ থেকে এখনো দুঃখ প্রকাশ করা হয়নি।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পোপ ফ্রান্সিসকে কানাডায় এসে উনিশ ও বিশ শতকে আবাসিক স্কুলগুলোতে আদিবাসী শিশুদের ওপর করা নিপীড়নের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

অচিহ্নিত এসব কবর আবিষ্কারের পর অনেকে সরকারের প্রতি ১ জুলাই ‘কানাডা ডে’ উদ্‌যাপন বাতিলেরও আহ্বান জানিয়েছিলেন।

অ্যালবার্ডার প্রিমিয়ার কেনি জানান, বৃহস্পতিবার ক্যালগেরির যেসব গির্জায় ভাঙচুর চালানো হয়েছে, তার মধ্যেই একটি ইভাঞ্জেলিকাল গির্জাও আছে।

যেসব দেশে প্রায়শই গির্জায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, সেসব দেশ থেকে আসা শরণার্থীরাই ক্যালগেরির এই ইভাঞ্জেলিকাল গির্জাটির অনুসারী, বলেন কেনি।

“শান্তিমতো নিজেদের বিশ্বাসের চর্চা করতে পারবে, এই আশা নিয়ে এসেছিল তারা কানাডায় এসেছিল। গির্জায় হামলার ঘটনায় অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে,” টুইটারে দেওয়া পোস্টে বলেছেন তিনি।

ক্যালগেরির পুলিশ জানিয়েছে, গির্জাগুলোতে ভাঙচুর হয়েছে বুধবার রাত ও বৃহস্পতিবার সকালের মধ্যে। একটি গির্জার জানালে ভেঙে ভেতরেও রং ছিটানো হয়েছে।

কোথাও কোথাও রং দিয়ে ‘২১৫’ ও ‘৭৫১’ লেখা হয়েছে। মে’তে ব্রিটিশ কলাম্বিয়ার পরিত্যক্ত একটি স্কুলে ২১৫টি অচিহ্নিত কবর আবিষ্কৃত হয়েছিল। জুনে সাসকাচোয়ানের অন্য একটি পরিত্যক্ত স্কুলে মেলে আরও ৭৫১টি। এসব কবর আদিবাসী শিশুদের বলে ধারণা করা হচ্ছে। দুটি স্কুলই রোমান ক্যাথলিক গির্জা পরিচালনা করতো। সূত্র: বিডি নিউজ২৪

//দৈনিক বিশ্ব অনলাইন ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় শেখ আবু নাসের হাসপাতালে ৪৫ বেড নিয়ে করোনা ইউনিট চালু

 

করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে পুলিশ কমিশনার মসজিদে বক্তব্য

 

করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ০২ জুলাই ২০২১ পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয় কোতোয়ালি মডেল থানাধীন চকবাজারস্থ ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদে জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন আমরা যদি নিয়মিতভাবে মাস্ক পরিধান না করে অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলি তবে এজন্য আমাদেরকে কাল কেয়ামতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। আর আমরা যদি অন্যকে সুরক্ষিত রাখার নিয়তে নিয়মিতভাবে মাস্ক পরিধান করি স্বাস্থ্যবিধি মেনে চলি তবে নিশ্চয়ই এটি একটি পুণ্য হিসেবে গণ্য হবে।

তিনি আরও বলেন বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর সংক্রমণ থেকে দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। এই মুহূর্তে মাস্কই হলো আমাদের কাছে প্রথম ও প্রধান ভ্যাকসিন। তাই আমরা যদি মাস্ক পরাকে আমাদের অভ্যেসে পরিণত করি আমরা যদি নিয়মিতভাবে কোনো কিছু স্পর্শ করার আগে ও পরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি।

সামাজিক দূরত্ব বজায় রাখি তাহলে করোনার ভয়াল ছোবল থেকে আমরা দেশ ও জাতিকে অনেকাংশেই সুরক্ষিত রাখতে পারব। এসময় তিনি সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে অতি জরুরী প্রয়োজন ব্যতীত জনগণকে ঘরে থাকার আহ্বান জানানোর পাশাপাশি পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নানামুখী পদক্ষেপ। যেমন- বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ওপেন হাউজ ডে সহ সকল কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এসময় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব নুরুল ইসলাম পিপিএম সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ মসজিদে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে বিএমপি’র সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদ-পদবির পুলিশ সদস্যগণ আজ বরিশাল মহানগরীর ৩৭০ টি মসজিদে। জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

লকডাউন লঙ্ঘনে খুলনায় ৩৮মামলায় ১৮ হাজার টাকা জরিমানা

 

লকডাউন লঙ্ঘনে খুলনায় ৩৮মামলায় ১৮ হাজার টাকা জরিমানা

 

লকডাউন লঙ্ঘনে খুলনায় ৩৮মামলায় ১৮ হাজার টাকা জরিমানা।  বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের পার্শ্ববর্তীযশোর, খুলনা,সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, বাগেরহাট, কুষ্টিয়া, নড়াইল ও মাগুরা জেলায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা গাণিতিক হারে প্রতিদিন বেড়েই চলছে।

আজও খুলনা বিভাগের এই ১০ জেলায় করোনা সংক্রমিত হয়ে সর্বোচ্চ ৩৯ জন মৃত্যু বরণ করেছেন। মৃত্যুর এই মহামিছিলের বিষাক্ত রথ যেন কিছুতেই থামানো যাচ্ছে না। কারণ হিসাবে দেখা যায় খুলনা বিভাগের অধিকাংশ করোনায় আক্রান্ত রোগীর শরীরে ডেল্টার প্রভাব পরিলক্ষিত। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতানুসারে করোনার সব চেয়ে মারাত্মক ভ্যারিয়েন্ট। ফলে ডেল্টার সংক্রমিত অধিকাংশ লোক অতিমাত্রায় সুস্থ্যলোকদের সংক্রমিত করছে এবং মৃত্যুর দোয়ারে পৌঁছে দিতে সহযোগিতা করছে।

আর তাই করোনার সংক্রমণের এই চেইন ধ্বংস করার জন্য দেশব্যাপী করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ১ জুলাই -২০২১ থেকে বাংলাদেশ সরকার সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন। আর এই বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবিসহ বাংলাদেশ সেনাবাহিনী।

লকডাউন লঙ্ঘনে খুলনায় ৩৮মামলায় ১৮ হাজার টাকা জরিমানা

তারই ধারাবাহিকতায় ২ জুলাই-২০২১ রোজ শুক্রবার সকালে সমগ্র দেশের ন্যায় খুলনা জেলাতেও সরকারি নির্দেশনা যথাযথ বাস্তবায়নের জন্য খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং স্বাস্থ্যবিধি পালন না করা ও অকারণে সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে ৩৮ জনকে ৩৮ টি মামলায় ১৮ হাজার ৬ শত ৫০ টাকা জরিমানা করেন। উল্লেখ্য যতদিন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে না আসবে ততদিন পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

কালিহাতী ৩০০ পিস ইয়াবসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব

 

কালিহাতী ৩০০ পিস ইয়াবসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব

 

মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ রুবেল ফকির (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ।

শুক্রবার (২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মীরহামজানি গ্রামের বাংলালিংক টাওয়ারের পূর্ব পাশ থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

রুবেল ফকির কালিহাতী উপজেলার সল্লা খামার পাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে। লকডাউনের সুযোগে সে নিয়মিত ইয়াবা বিক্রি করে আসছিলো।

র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, রুবেল দীর্ঘদিন ধরে ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে কালিহাতীসহ জেলার এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো। শুক্রবার (২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মীরহামজানি গ্রামের বাংলালিংক টাওয়ারের পূর্ব পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রুবেলের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ইরাক যুদ্ধের হোতা যুক্তরাষ্ট্রের ডোনাল্ড রামসফেল্ড মারা গেছে

ইরাক ও আফগানিস্তান যুদ্ধে নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড মারা গেছেন। স্থানীয় সময় বুধবার নিউ মেক্সিকোর তাওস এলাকায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

রামসফেল্ড ইরাক যুদ্ধের হোতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় দেশটির সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন।

২০০৩ সালে সাদ্দাম সরকারের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র মজুতের অভিযোগ তুলে ইরাকে হামলা চালায় মার্কিন বাহিনী। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করে তাকে ফাঁসিতে ঝোলায় যুক্তরাষ্ট্র।

ইরাকে মার্কিন হামলার প্রতিবাদে যখন লাখ লাখ মানুষ বিক্ষোভ করেন, রামসফেল্ড তখন ইরাকে হামলার পক্ষে দৃঢ় অবস্থান নেন। তিনি ইরাকে হামলাকে প্রেসিডেন্ট বুশের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে অভিহিত করেন।

গুয়ানতানামো বে ও আবু গারিব কারাগারে বন্দিদের ওপর নির্যাতন চালানোর পক্ষেও অবস্থান ছিল রামসফেল্ডের। আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়েও রামসফেল্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

ডোনাল্ড রামসফেল্ড ইরাকে আমেরিকার যুদ্ধ সংক্ষিপ্ত সময়ের জন্য হবে বলে মন্তব্য করেছিলেন। ২০০২ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সঠিক বলতে পারব না যুক্তরাষ্ট্রের ইরাক যুদ্ধ পাঁচদিন, পাঁচ সপ্তাহ কিংবা পাঁচ বছর স্থায়ী হবে। কিন্তু এর থেকে বেশি দিন স্থায়ী হবে না সেটা আমি বলতে পারি।

অথচ এখনও ইরাকে মার্কিন সেনারা অবস্থান করছে। দেশটিতে এখন পাঁচ হাজার ২০০ মার্কিন সেনা রয়েছেন। এর মধ্যে চলতি সেপ্টেম্বরের শেষ দিকে দুই হাজার ২০০ সেনা প্রত্যাহার করা হবে।

রামসফেল্ড কারাবন্দিদের ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের নিয়ম তৈরি করেছিলেন। এই ২০ ঘণ্টার মধ্যে চারঘণ্টা কাপড় খুলে, ভয় দেখিয়ে ও কষ্টদায়ক অবস্থায় জিজ্ঞাসাবাদের নিয়ম ছিল। এই জিজ্ঞাসাবাদ পদ্ধতি নিয়ে পরবর্তীতে ব্যাপক সমালোচনা হয়।

রামসফেল্ডের মৃত্যুতে শোক জানিয়েছেন ইরাক যুদ্ধের সময়কার মার্কিন প্রেসিডেন্ট বুশ। তিনি বলেন, তিনি রসিক এবং বড় হৃদয়ের ভালো মানুষ ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি দৃষ্টান্ত তৈরি করেছিলেন। রামসফেল্ড যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ ও উন্নত করেছেন।

কিন্তু এক টুইট বার্তায় কলম্বিয়া ইউনিভার্সিটির নাইট ফাস্ট এমেন্ডমেন্ট ইনস্টিটিউটের প্রধান ও সাবেক আমেরিকান নাগরিক স্বাধীনতা ইউনিয়নের উপআইন পরিচালক জামি জাফের বলেন, রামসফেল্ডের নির্দেশে যুক্তরাষ্ট্রের কারাগারে শত শত কারাবন্দি নির্মম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। তাকে নিয়ে প্রত্যেক শোক আলাপের পূর্বে এটা উল্লেখ করা প্রয়োজন।

//দৈনিক বিশ্ব, অনলাইন ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

করোনা ভাইরাসে খুলনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৫,শনাক্ত ১২৫০

 

করোনা ভাইরাসে খুলনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৫,শনাক্ত ১২৫০

 

করোনা ভাইরাসে খুলনায় ভয়াবহ রূপ ধারণ করেছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এই বিভাগে রেকর্ড ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে খুলনা বিভাগে গত মঙ্গলবার (২৯ জুন) সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছিল। আজ সেই রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৩৫ জনের মৃত্যু হলো। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে।

সংকট দেখা দিয়েছে অক্সিজেনের।

ফলে রোগীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। পাশাপাশি চিকিৎসক ও সেবিকাদের সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সাতজন, যশোরে সাতজন, খুলনায় চারজন, ঝিনাইদহে চারজন, সাতক্ষীরায় চারজন, মেহেরপুরে তিনজন, নড়াইলে তিনজন, চুয়াডাঙ্গায় দুজন ও বাগেরহাটে একজন মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫২০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১০৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৯৩০ জন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাংলাদেশে আজ করোনায় মৃত্যু ১৪৩, সনাক্ত ৮৩০১ জন

দেশব্যাপী লকডাউনের ঘোষণায় নড়াইলে চলছে কঠোর লকডাউন!

মৃত্যুর মিছিলে যশোরে আজও যুক্ত হলো সর্বোচ্চ ২৪ জন

 

 

বাংলাদেশে আজ করোনায় মৃত্যু ১৪৩, সনাক্ত ৮৩০১ জন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বাংলাদেশে আজ করোনায় মৃত্যু ১৪৩, সনাক্ত ৮৩০১ জন , মোট মৃত্যু ১৪,৬৪৬  মোট সনাক্ত ৯,২১,৫৫৯ ।