প্রয়াত মনোয়ারা জামান এর ১ম মৃত্যুবার্ষিকীতে মহম্মদপুরের মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

 আজ ২৮ জুন মাগুরা-২ আসনের মরহুম এমপি বীরমুক্তিযোদ্ধা আছাদুজ্জামান সাহেবের সহধর্মিণী, মাগুরা-১ আসনের মাননীয় সাংসদ এড.সাইফুজ্জামান শিখর সাহেবের “মা”, মাগুরা জেলা মহিলা আঃলীগের সাবেক সভানেত্রী মরহুম মনোয়ারা জামান এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এড.রবিউল ইসলাম রিংকু এর আয়োজনে মাগুরা মহম্মদপুর উপজেলার মহম্মদপুর ,জোকা ও ফুলবাড়ী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় উক্ত দোয়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ পূর্বক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এবিষয়ে এড.রবিউল ইসলাম রিংকু বলেন,প্রয়াত মনোয়ারা জামান ছিলেন আমার আমার রাজনীতির অনুপ্রেরণা,আমার সু-পরামর্শক আর প্রিয় নেতা প্রয়াত আছাদুজ্জামান সাহেব ছিলেন আমার আদর্শ।

 

মহান আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন এই রত্নগর্ভা ‘মা’ ও পিতৃতুল্য বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম এমপি বীরমুক্তিযোদ্ধা আছাদুজ্জামান সাহেব কে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।

 //সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

চট্টগ্রামে তালাকনামার জের: ক্ষুদ্ধ স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

 

চট্টগ্রামে তালাকনামার জের: ক্ষুদ্ধ স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

চট্টগ্রামে স্ত্রীর প্রেরীত তালাকনামায় ক্ষুদ্ধ স্বামীর ছুরিকাঘাতে মারাত্মক আহত পিয়ারু বেগম (৩৫) গতকাল (সোমবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছেন।

জানা যায়, বিগত সাত বছর আগে সন্দ্বীপ উপজেলার বাসিন্দা ওমর শরীফের সাথে সিতাকুন্ড উপজেলার পেয়ারু বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে আর্থিক দৈন্যতার বিষয়ে স্বামীর সাথে পিয়ারু বেগমের ঝগড়া বিবাদ লেগে থাকত। এক পর্যায়ে পিয়ারু বেগম সীতাকুন্ডে বাড়ীতে চলে আসেন এবং গত ১৫ জুন স্বামী ওমর শরীফের নামে তালাকনামা পাঠিয়ে দেন।

 

স্ত্রীর তালাকনামা পেয়ে ক্ষুদ্ধ ওমর শরীফ গত রবিবার সকালে পিয়ারু বেগমের বাড়ীতে আসেন। তালাকনামার বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী ওমর শরীফ স্ত্রী পিয়ারু বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় পিয়ারু বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে সোমবার চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়।
ওমর শরীফ ও পিয়ারু বেগম দম্পতি দুই কন্যা সন্তানের জনক জননী বলে জানা যায়।

এদিকে স্ত্রী পেয়ারু বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে গিয়ে ওমর শরীফ নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে। মুমূর্ষ অবস্থায় বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

‘‘কঠোর লকডাউনের‘‘ মেয়াদ ৭জুলাইর পরেও বাড়তে পারে

‘‘কঠোর লকডাউনের‘‘ মেয়াদ ৭জুলাইর পরেও বাড়তে পারে

 

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধের মেয়াদ শেষ হওয়ার পর তা আবার বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দাকার আনোয়ারুল ইসলাম।

সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমাদের যেটা এক্সপিরেয়েন্স সেটা হলো- চাপাইনবাবগঞ্জ স্ট্রিক্টলি ব্লক করে দেওয়ায় সংক্রমণ অনেক কমে গেছে। সাতক্ষীরায় ইমপ্রুভ করেছে। যেখানে যেখানে আমরা মুভমেন্ট রেসস্ট্রিক্ট করে দিয়েছি সেখানে ইমপ্রুভ করেছ। সরকার যদি মনে করে আরও সাতদিন যেতে হবে, সেটাও বিবেচনায় আছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জরুরি প্রয়োজন ছাড়া আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত ঘরের বাইরে বের হওয়া নিষেধ।  

তিনি বলেন, এই সময়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। বিধিনিষেধ চলাকালে এবার কোনো মুভমেন্ট পাস থাকবে না।

‘জরুরি সেবা ছাড়া কেউ ঘর বের হতে পারবে না। জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস-আদালত সব বন্ধ থাকবে।’

খন্দাকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, লকডাউন, শাটডাউন এসব কিছু না, কড়া বিধিনিষেধ পালন করা হবে। আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।

তিনি বলেন, আমরা সারাদেশের স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছি। আমরা ভিডিও প্রেজেন্টেশনে দেখছি দেশের একটা বড় অংশ রেড, অরেঞ্জ হয়ে যাচ্ছে। কিছু বাস্তব কারণে ৩০ জুন পর্যন্ত করতে পারছি না। তবে ১ জুলাই থেকে ৭ জুলাই স্ট্রিক বিধিনিষেধ আরোপ হবে।

এই সাতদিন সাধারণ ছুটি কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, ছুটি থাকবে কেন? নিষেধাজ্ঞা। লকডাউন আর নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য আছে। সব বন্ধ করে দিতে পারবেন না। জরুরি সেবা চালু থাকবে।

পোশাক শিল্প বা রপ্তানিমুখী শিল্প কারখানা বন্ধ থাকবে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে আবার বসা হবে, হয় তো কালকেই (মঙ্গলবার) বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

বিধিনিষেধ বাস্তবায়ন কৌশল সম্পর্কে তিনি আরও বলেন, এরইমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। আগামীকাল বা পরশুদিন আবার বসব। সেখানে বিস্তারিত আলাপ হবে।

প্রসঙ্গত করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে তিন দিনের লকডাউনের প্রথম দিন আজ। চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে সব ধরনের গণপরিবহণ বন্ধ থাকবে। দোকানপাট ও শপিংমলও বন্ধ থাকবে।

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

নো মুভমেন্ট পাস: ১-৭ জুলাই পর্যন্ত থাকবে কঠোর বিধিনিষেধ

 

 

নো মুভমেন্ট পাস: ১-৭ জুলাই পর্যন্ত থাকবে কঠোর বিধিনিষেধ

 

নো মুভমেন্ট পাস : মহামারী  করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রজ্ঞাপিত বিধি-নিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মাঠে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, লকডাউন, শাটডাউন এসব কিছু না, কড়া বিধিনিষেধ পালন করা হবে। এবার পুলিশের কোনো মুভমেন্ট পাস থাকবে না। একবারে জরুরি সেবা ছাড়া কেউ ঘর হতে বের পারবে না। জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস-আদালত সব বন্ধ থাকবে।

আগামীকাল মঙ্গলবার বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল নগরীতে চলছে ঢিলেঢালা লকডাউন

 

 

বরিশাল নগরীতে চলছে ঢিলেঢালা লকডাউন

 

বরিশাল নগরীতে চলছে ঢিলেঢালা লকডাউন , সারাদেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় পণ্যবাহী যানবাহন ও রিক্সা ব্যতীত সব গণপরিবহন বন্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। চলছে সীমিত লকডাউন।

বরিশালে সোমবার (২৮ জুন) সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লকডাউনে কার্যকরে মাঠে রয়েছে। বন্ধ রয়েছে শপিংমল, দোকান পাঠ। তবে ফাঁকা সড়কে মানুষের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে রিক্সা ব্যতীত অন্য পরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষ পায়ে হেটেই গন্তব্যে ছুটছেন। সরেজমিনে বরিশাল নগরীর বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা গেছে। গতকাল রবিবার (২৭ জুন) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিক্সা ব্যতীত সব গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে। যার ধারাবাহিকতায় সকাল থেকে বরিশাল নগরীর বিভিন্ন সড়কে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফলে নগরীর সব দোকানপাট ও শপিংমলগুলো বন্ধ রয়েছে।

তবে সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করায় সাধারণ মানুষ কিন্তু ঠিকই রাস্তায় বেরিয়েছেন। তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা লক্ষ্য করা যায়নি। এছাড়া দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়ীরা বিভিন্ন মার্কেটের সামনে জড়ো হয়ে গল্প করতে দেখা গেছে।

বরিশাল নগরীর ব্যস্ততম নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দেখা গেছে, অভ্যন্তরীন ও দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। এতে অনেক মানুষ ভোগান্তিতে পড়েছে। সবমিলিয়ে সীমিত পরিসরে ঘোষিত লকডাউন বরিশালে ঢিলেঢালাভাবে চলছে।

এদিকে গত ২৪ ঘন্টায় বরিশালে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭২ জন। যার মধ্যে বরিশাল সিটিতেই ৪৬ জন ।

 //পলাশ চন্দ্র দাস ::বরিশাল প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

টাঙ্গাইলে নতুন করে ১৬১ জন করোনায় আক্রান্ত

 

 

টাঙ্গাইলে নতুন করে ১৬১ জন করোনায় আক্রান্ত

গত ২৪ ঘন্টায় সোমবার টাঙ্গাইলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬১ জন। টাঙ্গাইলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।

৩৭১টি নমুনা পরীক্ষা করে ১৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৪৩ দশমিক ৩৯ ভাগ।

আক্রান্তদের মধ্যে, টাঙ্গাইল সদর ৯৫, নাগরপুরে ১, দেলদুয়ার ৭, সখীপুরে ১, মির্জাপুর ৩, বাসাইল ১৪, কালিহাতী ২০, ঘাটাইল ৭,  মধুপুর ৮ ও ভূঞাপুর ৫ নিয়ে মোট ১৬১ জন। জেলায় মোট করোনায় আক্রান্ত ৭ হাজার ১৯৪ জন।

এদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৫৬৯জন। মোট মৃত্যু বরন করেছেন ১০৮ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বমোট ৪৫৩ জন রোগী ভর্তি হয়।

এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩২৭ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৬৭ জন। বর্তমানে টাঙ্গাইল জেনালে হাসপাতালে আইসিইউ বেডে ৬ ও জেনারেল বেডে ২৩ জন।

অন্যদিকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ৫, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন সহ জেলায় সর্বমোট ৪৩ জন চিকিৎসাধীন রয়েছে।

 //মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে গত ২৪ঘন্টায় মৃত্যু ৫ সনাক্ত ৪৫৪

টাঙ্গাইলে করোনায় ১ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০১

টাঙ্গাইলে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৯

মগবাজারে রহস্যজনক বিস্ফোরনে ৬ জন নিহত, আহত অর্ধশতাধিক

 

 

যশোরে গত ২৪ঘন্টায় মৃত্যু ৫ সনাক্ত ৪৫৪

 

যশোরে গত ২৪ঘন্টায় মৃত্যু বেড়েছে, বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সীমান্তবর্তী যশোর জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে তীর্যকভাবে প্রবাহিত হচ্ছে। করোনার এই দ্বিতীয় সুনামি মোকাবেলায় যশোর জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহন করলেও সাধারণ জনগণের মধ্যে করোনা রোধে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ পালনে অনিহাই সংক্রমনের বড় কারণ হয়ে দেখা দিয়েছে।

অন্যদিকে উপজেলার প্রত্যন্ত গ্রামগুলিতে ঘরে ঘরে জ্বর থাকলেও করোনার পরীক্ষায় প্রচন্ড অনিহা যা করোনা বিস্তারে সহায়তা করছে।এছাড়াও যশোর বেনাপোল স্থল বন্দর দিয়ে এখনও ভারত- বাংলাদেশ থেকে লোক আসা যাওয়া করায় যশোর জেলায় করোনা সংক্রমনের গতিকে বেশি প্রভাবিত করছে। আজ ২৮ জুন-২০২১ রোজ সোমবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় যশোর করোনা ডেডিকেটড হাসপাতালে করোনায় ১ জন ও করোনার উপসর্গ নিয়ে ৪ জন,সর্বোসাকুল্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৯২৮ টি নমুনা পরীক্ষায় ৪৫৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে। সনাক্তের হার ৪৮.৯২ শতাংশ। বর্তমানে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের ৯৯ সীটের অধীনে ভর্তি আছে ১৪৩ জন। শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় যেমন রোগীরা সমস্যায় পড়ছেন ঠিক একই ভাবে ডাক্তার ও নার্সরা এই অতিরিক্ত রোগীদের চিকিৎসা এবং সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন।

এ পর্যন্ত করোনা রোগী সনাক্ত হয়েছে ১১ হাজার ৭ শত ৬৬ জন।তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮ শত ৮৮ জন এবং মৃত্যু বরণ করেছেন ১৩৪ জন।

নিজস্ব প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

গত ২৪ ঘন্টায় খুলনার ২ হাসপাতালে মৃত্যু ১১ ও সনাক্ত ১৮৪

 

 

গত ২৪ ঘন্টায় খুলনার ২ হাসপাতালে মৃত্যু ১১ ও সনাক্ত ১৮৪

 

গত ২৪ ঘন্টায় খুলনার উপর দিয়ে বয়ে চলেছে করোনার মারাত্মক প্রকোপ । ৫৯ টি জেলায় কম বেশি করোনা পজেটিভ রোগী পাওয়া গিয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণও করেছেন। করোনার সুপার পাওয়ার ঢাকা থেকে বিস্তৃত হয়ে সীমান্তবর্তী ১৩ জেলার উপর দিয়ে অপ্রতিরোধ্য গতিতে বয়ে চলেছে। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে করোনা সংক্রমণের বিস্তার ও মৃত্যু নিভৃত পল্লীতে পৌঁছে গেছে।

২৮ জুন-২০২১ রোজ সোমবার খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ও গাজী মেডিকেল কলেজের সত্ত্বাধিকারীর দেওয়া তথ্যানুযায়ী খুলনায় গত ২৪ ঘন্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগী ও করোনার লক্ষণ যুক্ত ১১ জন রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে এবং অপর ৫ জনের মৃত্যু হয়েছে বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১৩০ শয্যার করোনা ইউনিটে ১৬৯ জন চিকিৎসাধীন আছেন।

এর মধ্যে রেডজোনে ৯৯ জন, ইয়ালোজোনে ২৫ জন, আইসিইউতে ১৯ জন এবং এইচডিইউতে ২০ জন। গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৯৮ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘন্টায় নতুন ২৬ জন ভর্তি হয়েছেন।

এ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন ৪ জন এবং এইচডিইউতে ৯ জন। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি।চিকিৎসাধীন ৬৭ জনের মধ্যে পুরুষ ৩৩ জন ও মহিলা ৩৪ জন।আর নতুন ভর্তি হয়েছেন ৯ জন। খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে গত ২৪ ঘন্টায় ৪৬৪ জনের নমুনা পরীক্ষায় ১৮৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে।

পরীক্ষার ফলাফল বিশ্লষণে দেখা যায় সনাক্তের হার ৩৯.৬৫ শতাংশ। এর মধ্যে খুলনা জেলার ৩৩০ টি নমুনায় ১৩২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে। ফলে শুধু খুলনা জেলায় সংক্রমণের হার ৪০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদকঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

জগন্নাথপুর পৌর মেয়রের সাথে ব্যবসায়ী সমিতির মতবিনিময়

 

জগন্নাথপুর পৌর মেয়রের সাথে ব্যবসায়ী সমিতির মতবিনিময়

 মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি :

জগন্নাথপুর পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তারের সাথে ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ২ টায় পৌর কার্যালয়ে পৌরসভার মেয়র ও ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামী, বাংলাদেশ পূস্তক-প্রকাশক বিক্রেতা সমিতি’র উপজেলা সভাপতি মাওলানা অলি উদ্দিন, কমিটির উপদেষ্টা জাহিদ মিয়া, কমিটির সহ-সভাপতি ও স্থানীয় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণ চন্দ চন্দ্র, কমিটির সেক্রেটারী সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, ব্যবসায়ী মাওলানা সামছুল ইসলাম, কমিটির সহ সভাপতি সন্ধি মোহন দেব, ব্যবসায়ী আব্দুল বারিক, ব্যবসায়ী তালেব আলী, ব্যবসায়ী ছায়াদ মিয়া, ব্যবসায়ী আজিজুল ইসলাম, ব্যবসায়ী হেলিম মিয়া, ব্যবসায়ী রুমেল মিয়া প্রমূখ। মতবিনিময় কালে মেয়র আক্তারুজ্জামান আক্তার বলেন, জগন্নাথপুর ডাকবাংলো ও উপজেলা পরিষদ রোড অতি গুরুত্বপূর্ণ।

সরকারি অফিস সহ এ এলাকা জনবহুল হিসেবে পরিচিত। এ রোডকে আলোকিত করতে চাই। তিনি ব্যবসায়ীদের স্বার্থে একজন নৈশ প্রহরী নিয়োগ সহ রোডের উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানান। এ সময় ব্যবসায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়ে রোডের সকল সমস্যা সমাধানে সহযোগিতা কামনা করেন।

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল নগরীতে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

 

বরিশাল নগরীতে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

 

শিক্ষা ব্যবস্থা জাতীয়করন, পূর্নাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং নন-এমপিও শিক্ষকদের এমপিওভূক্ত করার দাবীতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবী সংবলিত একটি স্মারকলিপি দেন।

রবিবার (২৭ জুন) সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে শিক্ষক-কর্মচারী ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটির ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠি হয়।

বিভাগীয় শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের সমন্বয়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাকবিশিস বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক জলিলুর রহমান, কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক আ.ক.ম মিজানুর রহমান সেলিম, বাকবিশিস বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সদস্য সচিব অধ্যক্ষ মো. মসিউর রহমান, অধ্যক্ষ হানিফ তালুকদার এবং টুনু রানী কর্মকার প্রমুখ।

বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করন, পূর্নাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং নন-এমপিও শিক্ষকদের এমপিওভূক্ত করার দাবী জানান।

মানববন্ধন সমাবেশ শেষে একই দাবীতে নগরীতে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষক-কর্মচারীরা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রী বরাবর দাবী সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

মগবাজারে রহস্যজনক বিস্ফোরনে ৬ জন নিহত, আহত অর্ধশতাধিক