গত ২৪ ঘন্টায় সোমবার টাঙ্গাইলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬১ জন। টাঙ্গাইলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।
৩৭১টি নমুনা পরীক্ষা করে ১৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৪৩ দশমিক ৩৯ ভাগ।
আক্রান্তদের মধ্যে, টাঙ্গাইল সদর ৯৫, নাগরপুরে ১, দেলদুয়ার ৭, সখীপুরে ১, মির্জাপুর ৩, বাসাইল ১৪, কালিহাতী ২০, ঘাটাইল ৭, মধুপুর ৮ ও ভূঞাপুর ৫ নিয়ে মোট ১৬১ জন। জেলায় মোট করোনায় আক্রান্ত ৭ হাজার ১৯৪ জন।
এদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৫৬৯জন। মোট মৃত্যু বরন করেছেন ১০৮ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বমোট ৪৫৩ জন রোগী ভর্তি হয়।
এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩২৭ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৬৭ জন। বর্তমানে টাঙ্গাইল জেনালে হাসপাতালে আইসিইউ বেডে ৬ ও জেনারেল বেডে ২৩ জন।
অন্যদিকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ৫, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন সহ জেলায় সর্বমোট ৪৩ জন চিকিৎসাধীন রয়েছে।
//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি//
যশোরে গত ২৪ঘন্টায় মৃত্যু ৫ সনাক্ত ৪৫৪
টাঙ্গাইলে করোনায় ১ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০১
টাঙ্গাইলে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৯
মগবাজারে রহস্যজনক বিস্ফোরনে ৬ জন নিহত, আহত অর্ধশতাধিক

