সোমবার থেকে সীমিত লকডাউন, বৃহস্পতিবার থেকে শুরু সর্বত্মক

 

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সীমিত পরিসরে লকডাউন দিয়েছে সরকার। তবে বুধবার পর্যন্ত সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের জন্য সারাদেশে সর্বাত্মক লকডাউন শুরু হবে।

শনিবার (২৬ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শনিবার রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (২৫ জুন) রাতে প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে জানানো হয়, সোমবার (২৮ জুন) থেকে পরবর্তীতে সাত দিন কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।’

এতে আরও বলা হয়, ‘জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম লকডাউনের আওতা বহির্ভূত থাকবে। শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিস্তারিত আদেশ জারি করা হবে।’

তবে আজ বিস্তারিত আদেশের বদলে নতুন এ সিদ্ধান্ত এলো।

সংশ্লিষ্টরা বলছেন, লকডাউনে জরুরি সেবা ছাড়া বাকি সব কিছু বন্ধ হয়ে যাবে। এই বিষয়গুলো আগামীকাল (রোববার) স্পষ্ট করা হবে।

চট্টগ্রামের পটিয়ার নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে ৩জন আহত

 

চট্টগ্রামের পটিয়ার নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে ৩ শ্রমিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে পটিয়া উপজেলার কালারপুল এলাকায়। ঘটনায় আহত শ্রমিকরা হলেন, মোহাম্মদ রবিউল (৩০), ফেরদৌস (৪০), মোহাম্মদ মফিজ (২৮)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরনে জানা যায়, গত শুক্রবার রাত ৮ টার দিকে পটিয়ার কালারপুল এলাকায় নির্মানাধীন সেতুর কাজ চলমান অবস্থায় ক্রেনের ত্র“টির করানে তিনটি গার্ডার বিকট শব্দে ধসে নদীতে পড়ে যায়। এ সময় তিন জন শ্রমিক আহত হয়।

এ ব্যাপারে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, ভেঙ্গে পড়া গার্ডার গুলোর দুইটির দূরত্ব মাত্র দুই মিটার। সে কারনে বসানের সময় তিনটি গার্ডার নদীতে পড়ে যায়। সেতু নির্মানের কোন ত্র“টির কারনে এটি হয়নি। কোন ধরনের অনিয়মও হয়নি। তবে টিকাদারের ৭৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৯ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী উপজেলার সীমান্ত এলাকা কালারপুলে এ সেতুটি নির্মিত হচ্ছে। এটি কালারপুল সেতু নামে পরিচিত। দোহাজারী সড়ক বিভাগের অধীনে নিমাণধীন সেতুটির নির্মাণকাজ পেয়েছে রানা বিল্ডার্স ও হাসান বিল্ডার্স নামে দুটি টিকাদারী প্রতিষ্টান।

তবে পরবর্তীতে হাতবদল হয়ে বর্তমানে প্রকল্পটি বাস্তবায়ন করছে জাকির এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্টান।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

শাটডাউন বাস্তবায়নে  নাগরিক সম্পৃক্ততা থাকতে হবে: বিসিসি

চলমান লকডাউনে যশোর জেলার সকল এনজিওর কিস্তি আদায় বন্ধ করার নির্দেশ

 

শাটডাউন বাস্তবায়নে  নাগরিক সম্পৃক্ততা থাকতে হবে: বিসিসি

 

শাটডাউন বাস্তবায়নে  নাগরিক সম্পৃক্ততা : বরিশালে মহামারী কোভিড-১৯ পরিস্থিতি অবহিতকরন এবং শাটডাউন বাস্তবায়নে সর্বস্থরের নাগরিকদের সম্পৃক্তকরন সভা করেছে বরিশাল সিটি কর্পোরেশন। শনিবার (২৬ জুন) বিকেলে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র সভাপতিত্বে সভায় ভুার্চয়াল পদ্ধতিতে সংযুক্ত হয়ে বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, রূপাতলী বাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাওছার হোসেন শিপন, সাংস্কৃতিক সংগঠন উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরন এবং সাংবাদিক ইউনিয়ন বরিশালের সাধারন সম্পাদক ফিরদাউস সোহাগ সহ অন্যান্যরা।

সভায় বর্তমান করোনা পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে শুরু হতে যাওয়া সর্বাত্মক শাটডাউন বাস্তবায়নে সকল নাগরকিদের প্রতি আহ্বান জানান মেয়র সাদিক আব্দুল্লাহ ।

মসজিদে মুসুল্লীদের মাস্ক পড়া নিশ্চিত করতে সংশ্লিস্ট ইমাম ও খতিবদের সহযোগীতা কামনা করা হয়। এছাড়া ব্যাংক এবং বাজারের সময়সীমা সিমীত না করে স্বাভাবিক সময়ের মতো করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান সিটি মেয়র।

এ বিষয়ে সিটি কর্পোরেশনের করনীয় জানাতে রবিবার (২৭ জুন) সকাল ১১টায় বরিশাল ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সিটি কর্পোরেশন  ।

পলাশ চন্দ্র দাস : বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে গত ২৪ঘন্টায় সর্বোচ্চ ৪৭০ জন করোনায় সংক্রমিত

 

 

 

যশোরে গত ২৪ঘন্টায় সর্বোচ্চ ৪৭০ জন করোনায় সংক্রমিত

 

যশোরে গত ২৪ঘন্টায় সর্বোচ্চ বাংলাদেশের সীমান্তবর্তী ও বেনাপোল স্থলবন্দর সংলগ্ন যশোর জেলায় প্রতিদিনই অদৃশ্য করোনা ভাইরাসের সংক্রমণ গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণের ঊর্ধ্বগতি কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ২৬- জুন-২০২১ রোজ শনিবার যশোর সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক কেন্দ্রীয় ব্যক্তিত্ব নিশ্চিত করেন যে, গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ৯৪০ টি নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে ৪৬৯ জনের শরীরে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ১১ টি নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়।

সর্বোসাকুল্যে ৯৫৫ টি নমুনা পরীক্ষায় ৪৭০ জনের শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়। যা এ যাবত কালের সর্বোচ্চ।আর পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায় করোনায় সংক্রমণের হার ৪৯.২১ শতাংশ। একই সময় করোনা আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ৫ জন এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৪ জন।

করোনার এই ঊর্ধ্বগতি রোধে যশোর জেলায় টানা তৃতীয় সপ্তাহের লকডাউন চলছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নের জন্য কাজ করছে যশোর জেলা প্রশাসন। আর তাই,করোনা সংক্রমণের এই পিক আওয়ারে লকডাউন এলাকা ভিত্তিক ও সমগ্র জেলা ভিত্তিক সম্প্রসারণ করা হয়েছে। এমনকি গ্রামের দিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ গ্রামের দিকেও কঠোরভাবে বাস্তবায়নের জন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে।

 নিজস্ব প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

ভারত বাংলাদেশ সীমান্তে নাগর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

 

ভারত বাংলাদেশ সীমান্তে নাগর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মাহাবুব আলম, রাণীশংকৈল,  ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের গত (২৫ জুন শুক্রবার) উপজেলার শাহানাবাদ গ্রামের ভারত বাংলাদেশ সীমান্ত বাংলাদেশের ২৫০ মিটার পূর্ব দিকে নাগর নদীতে মেইন পিলার ৩৭২/৭ এ থেকে যুবকের ভেসে যাওয়া লাস উদ্ধার। মৃত ব্যাক্তি উপজেলার কাদিহাট ( পাটাগড়া বুকধিরপাড়) গ্রামের জব্বার আলীর ছেলে শাহজাহান (২৫) পুলিশ ও স্থানীয় সুত্র মতে জানা গেছে, মৃত ব্যাক্তি গত ২৪ জুন তার নানির বাড়ি যাওয়ার জন্য সকাল ১১ টার দিকে বেড় হয়ে যায়।

পরদিন ২৫ জুন বিকেলে তার লাস নাগর নদীতে ভেসে বেড়া অবস্থায় পুলিশ ও এলাকাবাসি মিলে উদ্ধার করে। লাসের পরিচয় না পেয়ে গন যোগাযোগ ফেসবুক মাধ্যমে তার ছবি আপলোড দেওয়া হয়।

এরই প্রেক্ষিতে তার বাবা এসে শনাক্ত করে ছেলে আমার। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, মৃত্যুর আসল ঘটনা এখনো জানা যায় নি। ভিকটিমের বাবা থানায় একটি অপমৃত্যু মানলা রুজু করেছে।

লাশ ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরে ব্যাবস্তা নেওয়া হবে।

২০কোটি টাকার জাল স্ট্যাম্প, কোর্ট ফি ও রেভিনিউ সহ আটক ৪

 

বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  জাল রেভিনিউ স্ট্যাম্প চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে।  

শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানান, নজরদারি দুর্বলতার কারণে ছাপাখানায় জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরি হচ্ছে। এসব স্ট্যাম্প দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এরসঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। এ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- আবু ইউসুফ ওরফে পারভেজ ওরফে রানা, আতিয়র রহমান সবুজ, নাসির উদ্দিন ও নুরুল ইসলাম ওরফে সোহেল।

তাদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের ২০ কোটি ২ লাখ ২৪ হাজার টাকার পরিমাণ ১৩ লাখ ৪০ হাজারটি জাল রেভিনিউ স্ট্যাম্প, এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা মূল্যের ১৯ হাজার ৪৮০টি জালকোর্ট ফি, জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রির নগদ তিন কোটি ৬০ লাখ টাকা, ১১৪ গ্রাম স্বর্ণালঙ্কার, আটটি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া একটি পেনড্রাইভ, ডাক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১১টি সিল, ডাক বিভাগের রশিদের কপি ৩০০ পাতা, একটি বড় প্রেস মেশিন, কাটিং মেশিন, ডাই কাটিং মেশিন, বিভিন্ন ব্যাংকের ১ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার ১৮টি চেকের পাতা উদ্ধার করা হয়। এছাড়া আবু ইউসুফের কাছ থেকে যমুনা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংকের তিনটি চেক বই উদ্ধার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তা হাফিজ আক্তার আরও জানান, নজরদারির দুর্বলতার কারণেই অপরাধীরা এ ধরনের অপরাধ কাজ চালিয়ে যাচ্ছিল। এটি একটি বড় চক্র। এ ধরনের জাল স্ট্যাম্পের কারণে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠা করে অপরাধীরা এ ধরনের জাল রেভিনিউ স্ট্যাম্প ছাপাত। স্ট্যাম্পগুলো এতটাই নিখুঁত ছিল যে, খালি চোখে ধরার কোনো সুযোগ ছিল না। কাগজগুলো হুবহু একই রকম। তিনি বলেন, হঠাৎ বড় লোক হওয়ার স্বপ্নে ২০১৭ সালে চক্রের সদস্যরা সীমিত পরিসরে রেভিনিউ স্ট্যাম্প তৈরির কাজ শুরু করে। ২০১৯ সাল থেকে তারা নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠা করে এসব জাল রেভিনিউ স্ট্যাম্প ছাপিয়ে আসছিল। সিকিউরিটি প্রিন্টিং প্রেসের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান হাফিজ আক্তার।

জাল রেভিনিউ স্টাম্প বানানোর সঙ্গে জিপিও পোস্ট অফিসের কেউ জড়িত কিনা- এমন প্রশ্নের উত্তরে হাফিজ আক্তার বলেন, জিজ্ঞাসাবাদে এখনও তাদের সম্পৃক্ততার বিষয়টি আসেনি। তবে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এ চক্রের সঙ্গে আর কারা জড়িত সে সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারব। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি বড় চক্র। জাল স্টাম্প বানানোর কাগজ তারা কোথা থেকে সংগ্রহ করতো তাও খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার মাতুয়াইলে একটি বাসা ভাড়া নিয়ে কারখানা স্থাপন করে চক্রটি। তিন ধাপে চলে তাদের প্রতারণা। প্রথম ধাপে, মুদ্রণের জন্য অপারেটর নিয়োগ দেওয়া হতো। ছাপার কাজ শেষ হলে দ্বিতীয় ধাপে হোলসেলারের কাছে পৌঁছে দেওয়া হতো জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি। তৃতীয় ধাপে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিত চক্রের সদস্যরা।

ডিবি কর্মকর্তারা জানান, ইউএভি মেশিনে দেওয়ার পর নকল স্ট্যাম্পে কাল রেখা দৃশ্যমান হয় না। নকল স্ট্যাম্পে জলছাপ জ্বলজ্বল করে না। বিভিন্ন অফিস-আদালতে জাল স্টাম্প ও কোর্ট ফি বিষয়ে প্রতারণার হাত থেকে রেহাই পেতে ইউএভি মেশিন ব্যবহারের পরামর্শ দেন তারা।

// দৈনিক বিশ্ব অনলাইন //

পড়ুন দৈনিক বিশ্ব …

চান্দ্রার বাখরপুরে অপরাধ প্রবনতা বৃদ্ধি সন্ত্রাসী হামলায় মানুষ আতংকিত

 

চান্দ্রার বাখরপুরে অপরাধ প্রবনতা বৃদ্ধি সন্ত্রাসী হামলায় মানুষ আতংকিত

 

চান্দ্রার বাখরপুরে অপরাধ প্রবনতা বেড়েছে,, চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুরে একের পর এক, বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় স্হানীয় এলাকার নারী, শিশু ও সর্বস্তরের সাধারণ মানুষ প্রতিনিয়ত আতংকিত হচ্ছে। সরজমিনে গিয়ে জানাযায় ইতিপূর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের একাধিক সন্ত্রাসী হামলায় বসতবাড়ি, দোকানপাট এমনকি প্রকৃতি সৃষ্টির অপরুপ সৌন্দর্যে সারিবদ্ধ ভাবে মূর্তমান সাজানো গাছগাছালি পর্যন্ত কেটে বিনাশ করে দিয়েছে কুখ্যাত সন্ত্রাসীরা।

এদিকে আজ ২৪ জুন শুক্রবার দুপুর প্রায় ২ টায় ২ নং ওয়ার্ড বাখরপুর গ্রামের গুম্বজ মসজিদ সংলগ্ন ছানা উল্যা খানের বাড়িতে এক বর্বরোচিত সন্ত্রাসী হামলার লোমহর্ষক ঘটনা ঘটে। এব্যপারে স্হানীয় সুত্রেঃ জানাযায় পূর্ব শত্রুতার জেরধরে একই এলাকার প্রতিবেশী ও একাধিক সন্ত্রাসী মামলায় আদালত থেকে ইতিপূর্বে জামিনে মুক্তি পাওয়া কুখ্যাত সন্ত্রাসী ইউসুফ গাজী গং ছানা উল্যা খানের ছেলে, মমিন খানের সাথে দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধের কারণে, পূর্ব শত্রুতার জেরধরে স্হানীয় ও বহিরাগত প্রায় ১৮ থেকে ২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র সহস্র নিয়ে, মমিনের বসতঘরে ঢুকে ঘরটি এলোপাতাড়ি কুপিয়ে হামলা করে ঘরের মূলবান আসবাবপত্র সহ বিভিন্ন দরজা জানালা ভেঙ্গে ব্যপক খতি সাধন করে।

সন্ত্রাসীরা এখানেই খ্যান্ত হয়নি, সন্ত্রাসী ইউসুফ গাজী গং মমিন খানের বাড়ির চারপাশের সবুজে স্যমলে গেরা একাধিক গাছগাছালি কেটে বিনাশ করে এবং সন্ত্রাসীরা ঠান্ডা মাথায় বর্বরোচিত হামলা ছালিয়ে যাওয়ার সময়, মমিনের বৃদ্ধ বাবা ও বৃদ্ধা মা কে প্রাণনাশের হুমকি প্রধান করে বলে এরপর থেকে আমাদের সাথে কোন বারাবাড়ি করিলে তোদের ও তোদের ছেলে মমিন খানকে জীবনে শেষ করে ফেলবো।

সন্ত্রাসীদের হামলার ঘটনার সময় এলাকায় একচেটিয়া ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়। অপরদিকে এঘটনার খবর পেয়ে ছানাউল্লাহ খানের ছেলে মমিন তার বাবা-মায়ের ও তার নিজের জীবনের নিরাপত্তার চেয়ে ২৫ জুন শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৫ টায়, চাঁদপুর মডেল থানায় হাজির হয়ে নিন্মলিখিত আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত আসামিরা হলেন স্হানীয় ২নং ওয়ার্ড বাখরপুর গ্রামের মরহুম জলিল গাজীর ছেলে ইউছুফ গাজী (৫৫) তাজুল ইসলাম খান, দুদু খান,রহমান শেখ, সিদ্দিক শেখ, নাজির পাটওয়ারী, হাফেজ পাটওয়ারী, হামিদ খান সোহরাব শেখ, মিন্টু খান আমজাদ গাজী, জয়নাল গাজী,রুবেল গাজী সহ আরো স্হানীয় ও বহিরাগত অজ্ঞাত প্রায় ৬/৭ জন। ইউসুফ গাজী গংদের সন্ত্রাসী হামলার তান্ডবে এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্টাফ রিপোর্টার।

পড়ুন দৈনিক বিশ্ব …

২৮ তারিখ থেকে কঠোর লকডাউন।। বন্ধ থাকবে সরকারী বেসরকারী সব অফিস

 

 

২৮ তারিখ থেকে কঠোর লকডাউন।। বন্ধ থাকবে সরকারী বেসরকারী সব অফিস

 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন জারি করেছে সরকার। এ সময় সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।  এর আগে ৩০ জুন পর্যন্ত সাতটি জেলার কঠোর লকডাউন জারি করা হয়।

শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে।জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।

জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে।এ বিষয়ে আরেও বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

::অনলাইন নিউজ::

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনা বিভাগে একদিনে এ যাবত কালের সর্বোচ্চ মৃত্যু ও সনাক্ত

 

 

কালিয়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ১

 

নড়াইলের কালিয়া উপজেলার সমেরুখোলা গ্রামে অভিযান চালিয়ে শামীম শেখ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

২৫ জুন (শুক্রবার) রাত সাড়ে ১২ টার দিকে ওই যুবককে ৪৪০ (গ্রাম) গাঁজাসহ আটক করা হয়। আটককৃত শামীম শেখ ওই গ্রামের মোঃ ইউসুফ শেখের ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃতে পুলিশের একটি দল উপজেলার সমেরুখোলা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামীম শেখকে ৪৪০ (গ্রাম) গাঁজাসহ আটক করে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান, বলেন, আটকপূর্বক আসামী কে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

//মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ নড়াইল//

পড়ুন দৈনিক বিশ্ব …

নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমান আদালতের

 

নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমান আদালত ব্যবসায়ীদের জরিমানা করেছে

 

নড়াইলের কালিয়ায় সরকারী নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে উপজেলার বাকা ও বড়দিয়া বাজারে ব্যবসায়ীদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম। ২৫ জুন (শুক্রবার) বিকেলে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, বাকা বাজারে ৫ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা এবং বড়দিয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী উপজেলার পাটনা মৃত সাহেব খানের ছেলে নাসির খানকে ৫ শত, চোরখালী গ্রামের মৃত নিরঞ্জন রায়ের ছেলে (মুরগী ব্যবসায়ী) সুভংকর রায়কে ৫ শত, ভাউড়িরচর গ্রামের পিন্টুর ছেলে (মুরগী ব্যবসায়ী) আঃ রহিমকে ৫ শত, বি-পাটনা গ্রামের আঃ আজিজের ছেলে সেলুন ব্যবসায়ী মানিক বিশ্বাসকে ৫ শত, চোরখালী গ্রামের মৃত আসাদ খানের ছেলে কম্পিউটার ট্রেনিং সেন্টার বনি আমিনকে ৫ শত, লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামের মাহাল মোল্যার ছেলে কাঁচামাল ব্যাবসায়ী অছেল মোল্যকে ৫শত, মঙ্গলপুর গ্রামের সোহরাব মোল্যার ছেলে কাঠ ব্যবসায়ী রাকিব মোল্যাকে ৫শত, চোরখালী গ্রামের দুলাল দাশের ছেলে কাঠ ব্যবসায়ী দেবু দাশকে ১হাজার, চোরখালী গ্রামের মৃত আজিজ মোল্যার ছেলে কাঠ ব্যবসায়ী এস্কেন্দার মোল্যাকে ৫ শত এবং একই গ্রামের মৃত আইব মোল্যার ছেলে কাঠ ব্যবসায়ী টুটুল মোল্যাকে ৫শত টাকাসহ সর্বমোট ৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম বলেন, বৈশ্বিক করোনা ভাইরাস প্রতিরোধে নড়াইলে কঠোর লকডাউন চলছে। কিছু অসাধু ব্যবসায়ী সরকারী নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতের ২৬৯ ধারায় অপরাধী সাব্যস্ত হওয়ায় তাদেরকে এ জরিমান করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 //মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

পড়ুন দৈনিক বিশ্ব …

পেশাদারিত্বের মধ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অনিয়ম অপরাধ নির্মূল করাই আমাদের কাজ: ওসি মোশাররফ