কানাডার ইতিহাসে সবচেয়ে বড় মাদকদ্রব্য জব্দ: মূল্য ৬কোটি ১ লক্ষ ডলার

 

কানাডার ইতিহাসে এটি সবচেয়ে বড় মাদক চোরাচালান জব্দের ঘটনা ঘটেছে। দেশটির টরেন্টোতে ছয় কোটি এক লাখ ডলার মূল্যের মাদকদ্রব্য আটক করেছে স্থানীয় পুলিশ। এই ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সবাই আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে সরাসরি জড়িত।

 

জানা যায়, ২০ জনকে আটকের পাশাপাশি ১ হাজার কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ৬ কোটি ১ লাখ ডলার। এছাড়া তাদের কাছে ১০ লাখ ডলারও পেয়েছে পুলিশ। আটককৃতরা প্রজেক্ট ব্রিসা ডিসমেন্টালড নামক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সদিস্য।

 

এ ব্যাপারে টরেন্টো পুলিশ প্রধান জেমস র‍্যামার বলেন, ‘এই প্রথম আমরা এতো বড় আকারের একটি চালান জব্দ করেছি।’

এই অভিযান করার আগে ৬ মাস তদন্ত হয়েছে। এতে অংশ নেয় অন্তত ৯টি সংস্থা। এ প্রসঙ্গে র‍্যামার বলেন, সত্যি বলতে, দক্ষিণ আমেরিকার মাদক চোরাচালান চক্রগুলোর সঙ্গে এরা সরাসরি জড়িত। তাদের আটক করার থেকেও বড় বিষয়টি হচ্ছে, কানাডায় মাদকের এতো চাহিদা এবং বড় চালানের পৌছে যাওয়া।

::অনলাইন নিউজ::

পড়ুন দৈনিক বিশ্ব …

 

 

খুলনা বিভাগে একদিনে এ যাবত কালের সর্বোচ্চ মৃত্যু ও সনাক্ত

 

খুলনা বিভাগে একদিনে করোনা সংত্রান্ত রেকর্ড। বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় সুনামি খুলনা বিভাগের সীমান্তবর্তী ১০ টি জেলা- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উপর দিয়ে তীব্রবেগে প্রবাহিত হচ্ছে।

এ বিভাগে করোনায় আক্রান্ত অধিকাংশ ব্যক্তির শরীরে পার্শ্ববর্তী দেশ ভারতের ডেল্টা ধরনের প্রভাব পরিলক্ষিত হচ্ছে। যেহেতু ভারতীয় ধরন করোনার অন্য ৩ টি ধরন থেকে অতিমাত্রায় সংক্রমণশীল এবং অতিদ্রুত শরীরের ফুসফুস, হার্ট ও রক্ত জমাট বাঁধাসহ ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তাই সংক্রমণ ও মৃত্যুর হারও প্রতিদিন বাড়ছে।

আর তাই অদৃশ্য শক্তিশালী এই ভাইরাসের ভয়াবহ রূপ খুলনা বিভাগের জনগণকে জীবন-মরণ সন্ধিক্ষণে নিমজ্জিত করেছে। করোনার সংক্রমণে সংক্রমিত ও মৃত্যু সংখ্যা গত কয়েকদিনের সকল রেকর্ড ভঙ্গ করেছে।

আজ ২৫ জুন-২০২১ রোজ শুক্রবার খুলনা বিভাগের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানার দেওয়া তথ্য অনুযায়ী করোনার সংক্রমণ আজ ৫০ হাজার ছাড়িয়েছে। নতুন করে আজ সনাক্ত হয়েছে ১ হাজার ৩৩ জন।

যা এ যাবত কালের সর্বোচ্চ।

এ বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু বরণ করেছেন ২৩ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ৭ জন, খুলনা জেলায় ৫ জন, যশোর জেলায় ৫ জন, ঝিনাইদহ জেলায় ২ জন,চুয়াডাঙ্গায় ১ জন, সাতক্ষীরায় ১ জন,বাগেরহাটে ১ জন এবং মেহেরপুর জেলায় ১ জন মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

গজারিয়ায় সরকারী জমি উদ্ধার নিয়ে বিভ্রান্তিতে সংঘর্ষ: আহত ৩

গজারিয়ায় সরকারী জমি উদ্ধার নিয়ে বিভ্রান্তিতে সংঘর্ষ: আহত ৩

 

গজারিয়ায় সরকারী জমি উদ্ধার, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে চর বাউশিয়া গ্রামে গতকাল বৃহঃস্পতিবার উভয়মুখী হামলায় সংর্ঘষ ও হতাহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে আহতরা হলেন বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া গ্রামের স্বপন মিয়ার সহধর্মিনী মিনু বেগম (৪০), ছন্দু মিয়ার দুই ছেলে কাজল মিয়া (৩০) ও রুবেল মিয়া (২৬)।

হাসপাতাল সূত্রে জানা যায় সংঘর্ষে তিন জন আহত হয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহতরা এখন অনেকটা শঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। খোঁজ নিয়ে জানা যায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া গ্রামে বাংলাদেশ সরকারের ১নং খতিয়ান ভুক্ত খাস জমি উদ্ধার করে সেখানে প্রধানমন্ত্রী উপহার ভূমিহীন দের জন্য ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করতে চায় স্থানীয় প্রশাসন।

প্রশাসনের এমন সিদ্ধান্তে স্থানীয় জনমনে ছরায় বিভ্রান্তি ফলে স্থানীয়দের মধ্যে মতানৈক্য ও গোলযোগ সৃষ্টি হয়। ভুক্তোভোগি এলাকাবাসী ক্ষোভ নিয়ে বলেন প্রশাসনের এমন সিদ্ধান্তে খাস জমি সংলগ্ন বসবাসরত দরিদ্র জমির মালিদের মরার উপর খঁড়ার গাঁ হয়ে ওঠেছে। ফলে জমি সংশ্লিষ্টদের সাথে স্থানীয় প্রশাসনের পক্ষে স্থানীয় সরকারি দলের লোকজনের অর্তকিত সংঘর্ষ হয়।

স্থানীয় সুশীল সমাজের লোকজন বলছে হত দরিদ্র ভূমিহীন দের জন্য একটি মহৎ প্রসংশনীয় কাজ বাস্তবায়ন করতে যেয়ে যেন স্থানীয় সাধারন হত দরিদ্রদের আঁতে ঘাঁ না পরে সে বিষয়ে অত্যান্ত আন্তরিক ও সজাগ থাকতে হবে স্থানীয় প্রশাসনকে। তবে স্থানীয়দের সাথে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনাটি ন্যক্কার জনক ও অত্যান্ত দুঃখ জনক বটেই।

এমন ঘটনার সুষ্ঠ তদন্ত দাবী জানায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানায় গত ২৪ জুন সরকারি খাস জমির সাথে স্থানীয় ব্যাক্তি মালিকানা জমি নিয়ে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ও মতানৈক্য দূর করতে প্রশাসনের পক্ষ হতে স্থানীয়দের নিয়ে আলোচনায় বসেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, গজারিয়া উপজেলা চেয়ারম্যান, বাউশিয়া ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

সেখানে বিষয়টি সমঝোতার জন্য আগামী রবিবার ২৭জুন গজারিয়া উপজেলা পরিষদে স্থানীয়দের আমন্ত্রন জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায় প্রসাশনের বৈঠকটির ভিডিও চিত্র ধারন করেছিলেন অজ্ঞাত একজন। পরে তাকে সেই ভিডিও ডিলিট করতে তাগিদ দেন স্থানীয় আওয়ামীলীগ এর এক নেতা। এ নিয়ে কথা কাটাকাটি জের ধরে উপজেলা প্রশাসনে দলটি স্থান ত্যাগ করার পর পরই স্থানীয় উত্তেজিত জনতার সাথে সংঘর্ষে জড়িয়ে পরেন স্থানীয় আওয়ামীলীগ কর্মিরা।

সরেজমিনে আহত নারী মিনু বেগম সহ আহত রুবেলের সাথে আলাপকালে তারা বলেন চর বাউশিয়া গ্রামের খোরশেদ বেপারির ছেলে বাউশিয়া ইউনিয়ন ৭নং ওর্য়াডের আওয়ামী লীগ সভাপতি রিয়াজুল হক ভুট্টো (৩৭), চর বাউশিয়া গ্রামের আমান উল্লাহ্ ছেলে খোকন (৪০), আলী মিয়ার ছেলে হান্নান মিয়া (৩৫) সহ প্রায় বিশ পঁচিশ জন আমাদের উপর লাঠি সোটা নিয়ে অর্তকিত সন্ত্রাসী হামলা চালায়।

পরে আহত অবস্থায় আমরা আইনের আশ্রয় নিতে গজারিয়া থানায় যাওয়ার পথে থানা সংলগ্ন গেটে যাওয়া মাত্র অকথ্য ভাষায় গালিগালাজ করে চর বাউশিয়া গ্রামের বজলু মিয়ার দুই ছেলে জামাল ও হারুন সহ হারুনের ছেলে রফিক এবং ফরাজী কান্দি গ্রামের তৈয়ব মেম্বারের ছেলে ওসমান। সেখানে তাদের নেত্বিত্রে পুনরায় দশ পনের জনের একটি দল সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের কে বেদড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে চর বাউশিয়া এলাকায় ভুট্টোর নেত্রীত্বে থাকা স্থানীয় আওয়ামী লীগ কর্মিরা।

এ বিষয়ে গজারিয়া থানা অফিসার ইনচার্জ রইছ উদ্দিন বলেন পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। বিষয়টি সুষ্ঠ তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

//সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া, মুন্সীগঞ্জ//

পড়ুন দৈনিক বিশ্ব …

চলমান লকডাউনে যশোর জেলার সকল এনজিওর কিস্তি আদায় বন্ধ করার নির্দেশ

 

 

চলমান লকডাউনে যশোর জেলার সকল এনজিওর কিস্তি আদায় বন্ধ করার নির্দেশ

মোঃ শফিকুল ইসলাম পিকুল,
বিশেষ প্রতিনিধিঃ  যশোর।

অবশেষে জেলা প্রশাসন গরিব অসহায় মানুষের কষ্টের কথা ভেবে, চলমান লকডাউনে যশোর জেলার সকল এনজিওর কিস্তি আদায় বন্ধ করার নির্দেশ দিলেন।

এর পুর্বে জনস্বার্থে  নিম্নোক্ত নিউজটি প্রকাশ করা হয়েছিল….

অভয়নগরে লকডাউনে কিস্তি আদায়ে ব্যস্ত এনজিও কর্মীরা

 

 

 

 

দ্রুত বাঁধ সংস্কারের দাবিতে পানিতে দাঁড়িয়ে অভিনব মানববন্ধন

 

দ্রুত বাঁধ সংস্কারের দাবিতে উন্নত বিশ্বের অত্যাচার ও অনাচারের ফলে প্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বাতাসে কার্বন- ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে গ্রীণ হাউজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও আধুনিক নগরায়নের ফলে মোট ভূখন্ডের ২৫ শতাংশ বনভূমি থাকার কথা থাকলে তা আমরা নিজেরাই নষ্ট করছি।ফলে আমাদের আবহাওয়া ও জলবায়ুর বৈশ্বিক পরিবর্তন হচ্ছে এবং ঝড়,বন্যা, খরা,জলোচ্ছ্বাস, অতিবৃষ্ট,অনাবৃষ্টিসহ ঋতুবৈচিত্রের পরিবর্তন হচ্ছে ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় পূর্বের থেকে অনেক বেড়ে যাচ্ছে ।

আর তাই অতিদ্রুত একটার পর একটা প্রাকৃতিক দূর্যোগকে মোকাবেলা করতে হচ্ছে সমুদ্র উপকূলীয় সাতক্ষীরা, খুলনা,বাগেরহাট, বরগুনা, বরিশাল,ভোলা,লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারসহ আরও কয়েকটি জেলাকে। কিছুদিন পূর্বে সংঘটিত ঘূর্ণিঝড় ইয়াসের ফলে সাতক্ষীরাসহ সীমান্তবর্তী জেলা গুলোর যে উপকূলীয় বেড়িবাঁধ আছে সেগুলো অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ উপকূলীয় অঞ্চলের মানুষেরা কমবেশি সংস্কার করলেও এখনও অনেক জায়গায় বাঁধ সংস্কারের কাজ বাকি আছে।ফলে ভরাপূর্ণিমার সময় ভরা জোয়ারের চাপে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ভেঙে আবারও বাড়িঘর তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আর তাই ভেঙে যাওয়া বেড়িবাঁধ দ্রুত সংস্কার ও স্থায়ীভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আজ ২৪ জুন-২০২১ রোজ বৃহস্পতিবার সাতক্ষীরা জেলার প্রতাপ নগর ইউনিয়নের সকল শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ কোমর পানিতে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে অভিনব প্রতিবাদ হিসাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর সাত্তারের সভাপতিত্বে প্রতাপ নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে গ্রামীণ টাওয়ারের সামনে সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা, শিক্ষক,ইমাম,ডাক্তার, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলে পড়ুয়া শিক্ষার্থী, নারীপুরুষ শিশুসহ সকল শ্রেণী পেশার মানুষ। বক্তরা বলেন, বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা চলছে।

উপকূলীয় অঞ্চলের জনগণের কল্যাণে বাজেট বরাদ্দও বাড়ে কিন্তু উপকূলীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা,ঠিকাদার ও স্থানীয় জনপ্রতিনিধিদের ত্রিমূখী সিন্ডিকেটে বেড়িবাঁধ সংস্কারের নামে চলে বিশাল অংকের অর্থের হরিলুট।

তাই উপকূলীয় অঞ্চলের জনগণের দাবি ১.ত্রাণ নয় পরিত্রাণ ,২. বেড়িবাঁধ মেরামত নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ,৩. উপকূলীয় মানুষের সুরক্ষা,৪. সাইক্লোন সেন্টার নয়, নিরাপদ আশ্রয়, ৫. সুপেয় পানীয় জলের ব্যবস্থা ,৬. সুন্দরবনের সুরক্ষা ও৭. সেনাবাহিনী দ্বারা নদ- নদীর খনন ও রক্ষণাবেক্ষণ।

উপকূলীয় অঞ্চলের জনগণকে নিরাপদ রাখতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর সুদৃষ্টি প্রার্থনা করেন বক্তরা।

// নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

অসহায় মানুষের পাশে থাকাটাই দুর্যোগকালে আমাদের বড় কর্তব্য: সালাম মূশের্দী

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে বাজারের পাশে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (৭০) নিজ বাড়িতে অসুস্থ হয়ে মারা যান, গত বুধবার (২৩ জুন) সন্ধ্যা ৬ টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । (২৪ জুন বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টায় নেকমরদ আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মরহমের জানাজা অনুষ্ঠিত হয়ছে। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সকাল সাড়ে ১১ টায় পারিবারিক গোরস্থান বোয়ালধার গ্রামে তার দাফন সমপন্ন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, আইনশৃঙ্খলা বাহিনীর সহ মরহুমের সকল আত্নীয়স্বজন ও স্হানীয় মুসল্লিগন। মৃত রফিকুল ইসলাম স্ত্রী, ৪ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখ যান। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা কমান্ট কাউন্সিলের সকল মুক্তিযোদ্ধারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মাগুরার শ্রীপুরে ৭৮৯ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

 

মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল-মান্দারতলা গ্রামের কামারখালী ব্রিজের নিচ থেকে বুধবার রাতে ৭৮৯ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাকোল ক্যাম্পের পুলিশ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাকোল ক্যাম্পের ইনচার্জ রেজা হাসমত এর নেতৃত্বে এস,আই জামাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কামারখালী ব্রিজের নিচ থেকে ৭৮৯ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের ব্যবহৃত ২টি মোটর সাইকেলও উদ্ধার করে।

আটকৃতরা হলো-ঝিনাইদহ জেলার শৈলকুপা উপাজেলার পূর্ব মাদলা গ্রামের সৈয়দ আলী মন্ডলের পুত্র আবেদ আলী(৪৫) একই উপজেলার দোহারো গ্রামের আব্দুর জব্বার মন্ডলের পুত্র আক্তার হোসেন(৪০) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামের রবিউল ইসলামের পুত্র মনিরুজ্জামান (২৩) ওরফে মুন্না বিশ্বাস।

এ ব্যাপারে নাকোল ক্যাম্পের ইনচার্জ রেজা হাসমত বাদী হয়ে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৩/২০২১। আটতকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 //মাগুরা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

গজারিয়ায় পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজে এক নির্মাণ শ্রমিকের অপমৃত্যু

 

গজারিয়ায় পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজে এক নির্মাণ শ্রমিকের অপমৃত্যু

 

গজারিয়ায় পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজে শ্রমিকের দুর্ঘটনার ঘটনা ঘটে । মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভিটিকান্দি আনারপুরা এলাকায় অবস্থিত পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লি. ভিতরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎতায়িত হয়ে এক শ্রমিকের অপমৃত্যুর খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায় নিহত শ্রমিক জাহিদুল ইসলাম (১৮) ঝিনাইদহ জেলা মেহেরপুর উপজেলা মথুরানগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আজ ২৪ জুন বৃহঃস্পতিবার দুপুরে পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ভিতরে নির্মাণাধীন ভবনে কর্মরত অবস্থায় এই অপমৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শক গজারিয়া থানার এস.আই মাইন উদ্দিন জানান নিহত শ্রমিকের সহকর্মীদের মতামত প্রকাশে জানা যায় কর্মরত অবস্থায় ইলেকট্রিক শকে অপমৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়।

এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তানভীর হাসান বলেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় সঠিক তদন্ত চলছে, তদন্ত স্বাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিনে দূর্ঘটনাস্থল পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লি. পরিদর্শন করতে গেলে প্রবেশ গেটে নিরাপত্তাকর্মী বলেন সাংবাদিকদের প্রবেশাধিকার অনুমতি নেই। সাংবাদিক প্রবেশ গেটে অবস্থান কালে কোন কোম্পানীর শ্রমিকদেরকে বাহিরে বের হতে দেওয়া হয়নি ফলে সহকর্মিদের তাদের বক্তব্য পাওয়া যায়নি।

পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন মুঠোফোনে বলেন নিহত শ্রমিক আমাদের কোম্পানির আওতাভুক্ত কর্মচারি না।

কোম্পানীর একটি নির্মাণাধীন ভবনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিক নিহত জাহিদুল ইসলাম। ঠিকাদার প্রতিষ্ঠানের নাম ও অপমৃত্যু এবং শ্রমিক নিরাপত্তাহীন অবস্থায় কাজ করার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

//সৈয়দ মোঃ শাকিল গজারিয়া, মুন্সীগঞ্জ//

পড়ুন দৈনিক বিশ্ব …

সংক্রমনের ঝুকিতে এলাকাবাসী! কঠোর লকডাউনে ও চলছে গ্রামীন ব্যাংকের কিস্তি আদায়

 

সংক্রমনের ঝুকিতে এলাকাবাসী! কঠোর লকডাউনে ও চলছে গ্রামীন ব্যাংকের কিস্তি আদায়

 

সংক্রমনের ঝুকিতে এলাকাবাসী তবুও নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে অবস্থিত গ্রামীন ব্যাংক, খাশিয়াল, কালিয়া শাখার বিরুদ্ধে কঠোর লকডাউনে ও কিস্তি আদায়সহ সামাজিক দুরত্ব না মানার অভিযোগ পাওয়া গেছে। ২৪জুন (বৃহস্পতিবার) বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, কিস্তি জমা ও স্কীম করে লোন নেওয়ার জন্য গ্রাহকেরা একত্র হয়েছে। নেই কোন সামাজিক দুরত্বের বালাই, অনেকেই এসেছে মাস্ক ছাড়া।

এলাকাবাসী সুত্রে জানা যায়, গ্রামীন ব্যাংকের ফিল্ড অফিসারেরা এলাকার বিভিন্ন স্পটে তাদের কিস্তি আদায় ও লোনের স্কীম করার জন্য নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে জড়ো হয়। প্রত্যেকটি কেন্দ্রে ৮০ থেকে ৯০ জন সদস্য আছে। স্থাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব না মেনেই চলে কিস্তি আদায়। এতে মহামারীর সংক্রমণ আরো বেড়ে যাবে বলে তাদের ধারনা।

বৈশ্বিক করোনার সংক্রামন রোধে কেন্দ্রে লোক জড়ো করে কিস্তি আদায় বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন তারা। লকডাউনে সরকার সবাইকে ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। অথচ গ্রামীন ব্যাংকের লোন নেওয়ার জন্য স্কীম করার পর ব্যাংকে গিয়ে গ্রাহকদের লোন আনতে হয়। সেখানেও সামাজিক দুরত্ব মানা সম্ভব হয়না বলে গ্রাহকরা জানান।

চোরখালী-৫৪ম, শুড়িগাতী-১৪ম ও শুড়িগাতী-২০ম কেন্দ্রের একাধিক সদস্যরা জানান, লকডাউনে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ এবং কোন কাজ না থাকায়, না খেয়েই মরার দশা। কিভাবে কিস্তি দিব ভেবে পাইনা। লকডাউনে কিস্তি আদায় বন্ধ থাকলে ভাল হয়। এ বিষয়ে ফিল্ড অফিসার হাবিবুর রহমান, সেকেন্দার আলী, ওমর ফারুক ও মোঃ ইসমাইল সাংবাদিকদের বলেন, ভাই আমরা চাকুরী করি, ওপরের বশদের নির্দেশনায় আমাদের চলতে হয়।

তবে খুলনা এরিয়ায় লকডাউনের আওতাভুক্ত সকল ব্রান্স বন্ধ আছে। আমরাও চাই করোনাকালে এই লকডাউনে আমরা নিরাপদে থাকি। এ বিষয়ে গ্রামীন ব্যাংক, বড়দিয়া শাখার ব্যবস্থাপক মোঃ মফিজুর রহমান বলেন, আমাদের শাখা কালিয়া এরিয়ার আওতাভুক্ত। মোট ৮ টি শাখা নিয়ে এরিয়া অফিস।

প্রত্যেকটি অফিসেই স্বাস্থ্যবিধি মেনে অফিস পরিচালনার নির্দেশনা আছে। আমাদের খুলনা এরিয়ায় লকডাউন মুক্ত এলাকায় একটি শাখা খোলা আছে, বাকি সবই বন্ধ। নড়াইলেও কঠোর লকডাউন চলছে, মহামারী করোনার সংক্রমন রোধে এবং অফিসার ও গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে লকডাউনে ব্যাংক বন্ধ রাখলে ভাল হয়।

এ বিষয়ে আমি এরিয়া ম্যানেজারকে অবহিত করেছি। এরিয়া ম্যানেজার জয়নুল আবেদীন বলেন, জেলা প্রশাসকের দেওয়া প্রজ্ঞাপনে ব্যাংক খুলে রাখার নির্দেশনা আছে। আমাদের ব্যাংকও একটি নিবন্ধিত ব্যাংক, তাই আমাদের কার্যক্রম চলবে।

বিভিন্ন কেন্দ্রে কিস্তি আদায়ে স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে তিনি বলেন, প্রত্যেক কর্মীকে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দুরত্ব মেনে চলার নির্দেশনা দেওয়া আছে।

//মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

পড়ুন দৈনিক বিশ্ব …

অসহায় মানুষের পাশে থাকাটাই দুর্যোগকালে আমাদের বড় কর্তব্য: সালাম মূশের্দী

 

 

অসহায় মানুষের পাশে থাকাটাই দুর্যোগকালে আমাদের বড় কর্তব্য: সালাম মূশের্দী

 

অসহায় মানুষের পাশে থাকাটাই মানুষের কর্তব্য হওয়া উচিত। খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেন, করোনা পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের পাশে আছে। এই করোনা মহামারিতে অসহায় কর্মহীনদের মাঝে সহায়তা ও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।

 

তিনি আর ও বলেন, অভাবী মানুষদের পাশে থাকাটাই এই দুর্যোগকালে আমাদের বড় কর্তব্য’। এবারে করোনা মহামারী শুরুর পর থেকেই মানুষকে সচেতন করা, অর্থ সংকটে থাকা মানুষকে খাদ্য সহায়তা করে যাচ্ছি। শুধু হত দরিদ্ররাই নয়, যারা নিম্ন মধ্যবিত্ত, বিপদে থাকলেও মানুষের কাছে চাইতে পারেন না, এমন মানুষদের পাশেও আমি থাকার চেষ্টা করছি।

সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে ২৪ জুন বিকালে রূপসা উপজেলা দলিত কল‍্যাণ সংস্থার কার্যালয়ে ৩’শত অসহায় ও দুস্থদের মাঝে খাদ‍্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় আমন্ত্রীত বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টিএসবি সদর এমপির প্রতিনিধি সৈয়দ মোরশেদুল আলম বাবু,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। ইউপি চেয়ারম‍্যান মো:জাহাঙ্গির শেখের সভাপতিত্বে ও এমপির প্রতিনিধি এস এম হাবিবের পরিচালনায় বক্তৃতা করেন এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক এমপির প্রতিনিধি মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, শেখ আসাদুজ্জামান, রাজিব দাস টাল্টু, আজিজুল হক কাজল, আজমল ফকির,সরদার নুর ইসলাম,সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা শামসুল আলম বাবু, দলিত কল‍্যাণ সংস্থার উপদেষ্টা বাকির হোসেন বাকু, সাংবাদিক আ:রাজ্জাক শেখ,সেবা সংঘের তরিকুল ইসলাম,খলিল, আরাফাত,রাসেল,শিমুল,ছাত্রলীগের এস এম রিয়াজ,হিমেল,জাহিদুলসহ দলের নেতৃবৃন্দ।

আ. রাজ্জাক শেখ,খুলনা ব্যুরো :

পড়ুন দৈনিক বিশ্ব …

গজারিয়ায় মুন্সীগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ঈদগাঁ পাকাকরন কাজ উদ্বোধন