গজারিয়ায় মুন্সীগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ঈদগাঁ পাকাকরন কাজ উদ্বোধন

 

আজ ২৪ জুন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় বালুয়াকান্দী ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের ঈদঁগা পাকা করন কাজের শুভ উদ্বোধন করেন বালুয়াকান্দি ইউনিয়নের মাটি ও মানুষের নেতা মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নাজমুল হোসেন। খোঁজ নিয়ে যায় এ. রহমান এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের তত্বাবধায়নে পাঁচ হাজার সাতশত স্কয়ার ফিট ঢালাই প্রায় নয় লক্ষ টাকা ব্যায়ে ঈদঁগা পাকাকরন কাজ সম্পূর্ণ হবে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নাজমুল হোসেন বলেন স্থানীয় জনগনের দীর্ঘদিন ধরে লালিত স্বপ্ন টেকসই পাকা ঈদঁগা। জনগনের চাহিদার কথা বিবেচনা করে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের দূরদর্শি নেত্রীত্বে কারনে এলাকাবাসী স্বপ্ন পূরণ ঈদঁগা পাকা করন কাজ বাস্তবায়িত হচ্ছে।

পরে স্থানীয় ইমাম করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে ও সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। ঈদঁগা পাকাকরন কাজের শুভ উদ্বোধন আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউ.পি সদস্য মুক্তার মেম্বার, সাবেক মেম্বার হাজী মাহফুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মহসীন সহ প্রমুখ।

সৈয়দ মোঃ শাকিল। গজারিয়া,মুন্সীগঞ্জ।

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল ভাটিখানার বিদ্যুৎ বিশ্বাস এর মৃত্যু মেনে নেয়া যায়না

২০ বছর পর ফেসবুকের ‘আপন ঠিকানা’ শাহনাজকে খুঁজে দিল পরিবার

 

বরিশাল ভাটিখানার বিদ্যুৎ বিশ্বাস এর মৃত্যু মেনে নেয়া যায়না

 

বরিশাল ভাটিখানার বিদ্যুৎ বিশ্বাস এর  ট্রাকচাপায় পিষ্ট হয়ে  মৃত্যুর খবর শুনে বরিশাল নগরীর ভাটিখানা শোকের ছায়া নেমে এসেছে। হয়েছেন ১ মাছের শিশু সন্তান পিতৃহারা বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার দুপুর ৩টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ২০০ ফুট দুরত্বে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোমা এলাকার ডাক্তার বাড়ির বাসিন্দা নিতাই বিশ্বাসের ছেলে বিদ্যুৎ বিশ্বাস (৩০) ও বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার বাসিন্দা রাব্বি (২৫)।

তাদের মধ্যে বিদ্যুৎ বিশ্বাস শেভিং ব্লেড প্রস্তুতকারক কোম্পানি জিলেট-এর ডিলার ও বাপ্পি তার বিক্রয় প্রতিনিধি। প্রতক্ষ্যদর্শীরা জানান, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকটি নগরীর রূপাতলী থেকে নথুল্লাবাদ বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো।

মোটরসাইকেলে ২৫/৩০ বছরের দুই যুবক একই দিকে যাচ্ছিলো। আমতলার মোড়ে ট্রাক ও মোটরসাইকেলটি একে অপরকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকের পেছনের বাম চাকার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আটক ট্রাক চালক মো. রবিউল এ ঘটনার পর ট্রাক চালক মো. রবিউল পালানোর চেষ্টা করলে ট্রাফিক পুলিশের সদস্যরা ধাওয়া করে আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, মোটরসাইকেলসহ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া এ ঘটনায় ট্রাকচালক রবিউল শেখকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব …

২০ বছর পর ফেসবুকের ‘আপন ঠিকানা’ শাহনাজকে খুঁজে দিল পরিবার

 

২০ বছর পর ফেসবুকের ‘আপন ঠিকানা’ শাহনাজকে খুঁজে দিল পরিবার

 

২০ বছর পর ফেসবুকের মাধ্যমে পরিবারকে খুজে পাওয়া এক পরিবারের গল্প । মা-বাবার যখন বিচ্ছেদ ঘটে, তখন শাহনাজের বয়স ৫ বছর। সৎমা রাখতে না চাইলে শাহনাজের বাবা, চাচা, চাচিরা তাকে লালন-পালন করার জন্য একটি পরিবারের কাছে রাখেন। সেই পরিবারের সঙ্গে একদিন ঢাকায় যান শাহনাজ। সেখানে গিয়ে তিনি হারিয়ে যান।

অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি তার পরিবার। পরে তার বাবা আবু সাঈদ ঢাকার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রাখেন। এখন শাহনাজের বয়স ২৫ বছর। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জিগাতলা গ্রামের আবু সাঈদের মেয়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আর জে কিবরিয়ার ‘আপন ঠিকানা’ অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হলে শাহনাজের পরিবারের নজরে আসে বিষয়টি। পরে যোগাযোগ করে গত ১৯ জুন শাহনাজকে তার পরিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসে। দীর্ঘ ২০ বছর পর হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে খুব খুশি তার পরিবার।

এদিকে ছোট শাহনাজও এখন অনেক বড় হয়েছেন। করেছেন বিয়ে। করছেন স্বামীর সংসার। তিনি এখন এক পুত্রসন্তানের মা। পরিবারবিহীন জীবন থেকে চলে যাওয়া ২০টি বছরের কষ্ট এখন তিনি ভুলে গেছেন নিমিষে। সরেজমিন দেখা গেছে, শাহনাজ তার দেড় বছরের সন্তান নিয়ে পরিবারের সঙ্গে বেশ আনন্দে সময় কাটাচ্ছেন। তার পরিবারও যে তাকে পেয়ে খুশি, তা সবার আদর-আপ্যায়নে বোঝা যায়। তার ফুটফুটে শিশুসন্তানকে আদর করছেন তার চাচা, ভাই ও ভাতিজাসহ অনেকেই।

এদিকে, এত বছর পর বাড়িতে ফিরে আসায় তাকে দেখতে বাড়িতে ভিড় করছেন গ্রামের মানুষ। এ বিষয়ে কথা হয় শাহনাজের চাচাতো ভাই মোহাম্মদ রায়হানের সঙ্গে। তিনি বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন শাহনাজের সৎমা তাকে নিয়ে যেতে চান।

 

কিন্তু আমাদের পরিবারের কেউই রাজি ছিলাম না। পরে শাহনাজের বাবাকে রাজি করিয়ে একটি পরিবারের কাছে তাকে লালন-পালন করার জন্য দেয়া হয়। একদিন সেই পরিবারের সঙ্গে ঢাকায় বেড়াতে গিয়ে শাহনাজ হারিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তখন ঢাকার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আমার চাচা আবু সাঈদ। তিনি বলেন, আমার মা শাহনাজের জন্য সব সময় কান্নাকাটি করতেন।

তিনি আরো বলেন, এখনো শাহনাজের ব্যবহৃত জামাকাপড়, জিনিসপত্র আমার মা যত্ন করে রেখে দিয়েছেন। এজন্য কিছুদিন আগে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে শাহনাজের সন্ধান চেয়ে একটা পোস্ট করি। পরে সেই পোস্ট আমার বন্ধু-বান্ধবসহ অনেকেই দেখেন।

মোহাম্মদ রায়হান বলেন, কিছুদিন আগে জনপ্রিয় রেডিও উপস্থাপক আর জে কিবরিয়ার ‘আপন ঠিকানা’ নামের একটি অনুষ্ঠানে আমার বোনকে নিয়ে একটা প্রোগ্রাম করা হয়। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে জিগাতলা গ্রামের সেনাবাহিনীর এক সদস্য জুয়েল বিদেশে বসে ভিডিওটি দেখে আমাকে খবর দেন।

পরিচয় ও হারিয়ে যাওয়ার ঘটনা মিলে যাওয়ায় আমরা তাকে আনতে ঢাকা যাই। গত ১৯ জুন স্বামী-সন্তানসহ শাহনাজকে ফিরে পাই। তারপর তাদের বাড়ি নিয়ে আসি। পরিবার ফিরে পাওয়ার অনুভূতি জানিয়ে শাহনাজ বলেন, আমার মা-বাবার বিচ্ছেদের পর আমার বসয় যখন ৫ বছর তখন টাঙ্গাইলের একটি পরিবারের কাছে আমাকে লালন-পালন করার জন্য দেয়া হয়। ওই পরিবার আমাকে ঢাকায় নিয়ে যায়। তাদের বাসায় দুই বছর থাকার পর আমি একদিন হারিয়ে যাই।

এরপর ঢাকার খিলগাঁওয়ের বাসাবোর কদমতলা এলাকার মাশুক আহমেদ আমাকে পেয়ে তার বাসায় নেন। সেখানেই আমি বড় হই। তারা আমাকে মেয়ের মতো করেই বড় করেছেন। তিনি আরো বলেন, তারা আমাকে নওগাঁ জেলার বাসিন্দা আব্দুর কাদেরের সঙ্গে বিয়ে দেন। আমার স্বামী বিএসসি ইঞ্জিনিয়ার। টেক্সটাইল

স কোম্পানিতে চাকরি করছে। আমার স্বামীও আমার পরিবারকে খুঁজে পাওয়ার বিষয়ে আন্তরিক ছিল। পরে আপন ঠিকানা’ প্রোগ্রামের মাধ্যমে আমি আমার পরিবারকে খুঁজে পাই। শাহনাজ বলেন, ২০ বছর পর পরিবারকে খুঁজে পাব, সেটা ভাবতে পারিনি। আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছেন। আমার পরিবারকে খুঁজে পাওয়ার জন্য শুধু স্মৃতি ছাড়া আমার কাছে কিছু ছিল না।

আমার স্বামীও সবকিছু জেনে-শুনে আমাকে বিয়ে করেছে। আমার শ্বশুর-শাশুড়ি অনেক ভালো মনের মানুষ। তারা আমাকে নিজের মেয়ের মতোই আদর-যত্ন করেন। শাহনাজের চাচা তোজাম্মেল হক বলেন, ৫ বছর বয়সে হারিয়ে যাওয়া শাহনাজকে আমরা ফিরে পেয়েছি।

দীর্ঘ ২০ বছর পর শাহনাজ যেমন পরিবার পেয়ে খুশি, আমরাও তাকে পেয়ে অনেক খুশি।

 মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

পড়ুন দৈনিক বিশ্ব …

অভয়নগরে (প্রা:) হাসপাতালে চিকিৎসা নামে চলছে গলাকাটা বাণিজ্য

 

 

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

 

বরিশালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ জুন) বিকাল ৩টার দিকে নগরীর আমতলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ। নিহত এক যুবক বরিশাল নগরী ভাটিখানা সাহাপাড়া বিদ্যুত বিশ্বাস (২৩) অপরজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আব্দুর রহিম বলেন, গ্যাসের সিলিন্ডারভর্তি ট্রাকটি রূপাতলী থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ যাচ্ছিল।

আমতলার মোড়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়েন দুই আরোহী। সেই সঙ্গে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন তারা।

পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম দৈনিক বিশ্ব কে বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালক রবিউলকে আটক করেছে পুলিশ।

নিহত অপর যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পলাশ চন্দ্র দাস : বরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় ৯৪ জনকে ১ লক্ষ ২১ হাজার ২ শত ৫০ টাকা জরিমানা ও ১৩ জনের জেল

 

খুলনায় ৯৪ জনকে ১ লক্ষ ২১ হাজার ২ শত ৫০ টাকা জরিমানা ও ১৩ জনের জেল

 নিজস্ব প্রতিবেদকঃ

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সীমান্তবর্তী জেলা খুলনায় বাঁধ ভাঙা জোয়ারের ন্যায় সংক্রমিত হচ্ছে। সংক্রমনের হার বেড়ে যাওয়ায় জেলা পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

তারই প্রেক্ষিতে খুলনা জেলা প্রশাসকের নির্দেশনায় খুলনা মহানগরী ও বিভিন্ন উপজেলায় স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে খুলনা মহানগর ও উপজেলায় মোট ৯৪ টি মামলায় ৯৪ জনকে ১ লক্ষ ২১ হাজার ২ শত ৫০ টাকা জরিমানা আদায় ও ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য যতদিন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসবে ততদিন জনসচেতনতার জন্য এধরণের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

মানুষের কল্যাণে কাজ করছে বাংলাদেশ আ.লীগ: সালাম মূর্শেদী এমপি

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে। জাতির পিতার স্বপ্ন ছিল এমন এক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে। তার নীতি অনুসরণ করেই আমরা সকলের জন্য কাজ করছি। তিনি বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে এবং আপনারা সবাই সমান অধিকার নিয়েই বসবাস করছেন।

শুধু আওয়ামী লীগ সরকারের আমলেই বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে এখন উন্নয়নের চিত্র ভেসে উঠেছে। গৃহহীনদের মাঝে প্রথম পর্যায়ে প্রায় ৭০ হাজার ও দ্বিতীয় ৫৩ হাজার ৩৪০ অসহায় পরিবারের মাঝে জমি ও ঘর বিতরণ করা হয়েছে। যা ইতিহাসে বিরল। বাঙালি জাতির মুক্তি ও অধিকার আদায়ের লক্ষ্যে ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে ১৯৪৯ সালের ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। জেলে বন্দি থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রতিষ্ঠার পর থেকে এ ভূখণ্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে।

 

মানুষের কল্যাণে কাজ করছে বাংলাদেশ আ.লীগ: সালাম মূর্শেদী এমপি

 

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আজ বুধবার (২৩ জুন) বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একথা বলেন।

জেলা আওয়ামীলীগের সদস অধ্যক্ষ ফ ম আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেল আওয়ামীলীগের সাবেক সদস্য আ:মজিদ ফকির, ক্রীড়া ব্যক্তিত্ব আজাদ আবুল কালাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মো:মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু, শাহাজাহান কবীর।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমপির প্রতিনিধি এস এম হাবিবের পরিচালনায় বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, এমপির চীপ কো-অডিনেটর যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, দপ্তর সম্পাদক আকতার ফারুক,ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, জাহাঙ্গির শেখ,প্রভাষক অহিদুজ্জামান, উপজেলা যুবমহিলীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, বিনয় হালদার, সাবেক চেয়ারম্যান এমপির প্রতিনিধি ওয়াহিদুজ্জামান মিজান, আজিজুল হক কাজল,আজমল ফকির, সুব্রত বাগচী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, দ্বীনবন্ধু, আওয়ামীলীগ নেতা নাজির শেখ, যুবলীগনেতা আ:মজিদ শেখ,সামসুল আলম বাবু, আবুল কালাম,শিমুল শেখ, ছাত্রলীগ নেতা এস এম রিয়াজ।

তেরখাদা থেকে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, আ’লীগ নেতা শেখ রাজা মিয়া, শেখ তবিবুর রহমান, এম ফরিদ আহমেদ, মোল্যা জিয়াউর রহমান, আব্বাস মোল্যা, বাদশা মল্লিক, বাছিতুল হাবিব প্রিন্স, আরিফুজ্জামান অরুন, ইদু বিশ্বাস, এফ এম তৌহিদুল ইসলাম, স্বেচ্চাসেবক লীগ নেতা খান ফরাদুজ্জামান সুমন, ছাত্রলীগ নেতা শেখ হুসাইন আহমেদ, প্রমুখ।

দিঘলিয়া থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ফারহানা নাজনীন, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা মহিলা লীগের সভাপতি মোসাম্মৎ শামসুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনুছ আলী মাস্টার, প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, ধর্ম বিষয়ক সম্পাদক সাহেব আলী হুজুর, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী জাকির হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক মুন্জুর হোসেন, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম আসাদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খান আবু সাঈদ, জেলা যবলীগ নেতা সেলিম মল্লিক, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সহ-সভাপতি শেখ রিয়াজ হোসেন, সহ সম্পাদক সাইদুর রহমান, সহ-সম্পাদক রাকিব মোড়ল, উপজেলা যুবলীগ সদস্য মোঃ হাবিবুর রহমান তারেক, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ শাহাবুদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা নাহিদ জুম্মান জেড,সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ জামিল হোসেন মাসুম, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি পাখি বেগম, ছাত্রলীগ নেতা আল-আমিন শেখ, উপজেলা মহিলা যুবলীগ নেত্রী স্বর্ণালী খাতুন, সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি সেখ জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক মিন্টু মুন্সি, রেজোয়ান, রাজিব, রাসেল প্রমুখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী স্বাস্থ্য (বিধি মেনে) পালিত

 

যশোরে আজ ১২১ জনের করোনা সনাক্ত ও মৃত্যু ৭

 

যশোরে আজ ১২১ জনের করোনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে সমগ্র দেশ আজ স্তিমিত। সারাদেশের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ আজও বিচ্ছিন্ন। দেশে স্বঘোষিত নিরবতা ও নিস্তব্ধতা বিরাজ করছে। বৈশ্বিক করোনা মহামারীর অতি সংক্রমণশীল ভারতীয় ধরণ ডেল্টার আঘাতে সীমান্তবর্তী ১৩ জেলার সাথে আরও ৩৫ টি জেলার জনগণ হতবিহ্বল।

প্রতিদিনই প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ ও মৃতের মিছিল দেখতে হচ্ছে। করোনার সংক্রমণ হ্রাস করার জন্য স্থানীয়ভাবে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য কাজ করছে প্রশাসন।সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় ইউনিয়ন পর্যায়েও বিশেষ কমিটি গঠন করা হয়েছে।সরকারের সাথে সাথে অনেক সংস্থাও মাস্ক বিতরণ, মাস্ক ব্যবহারে উদ্ধুদ্ধসহ করোনা প্রতিরোধে কাজ করছে কিন্তু কাজ অনুযায়ী কাজের ফলাফল খুবই অসন্তোষজনক।

যা সমগ্র দেশের জেলা,উপজেলা,ইউনিয়ন পর্যায়ের রিপোর্টে দেখা যাচ্ছে। যশোর জেলায় করোনা সংক্রমণ রোধে প্রশাসনের আপ্রাণ চেষ্টা দেখা গেলেও করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল দীর্যায়িত হচ্ছে। আজ ২৩ জুন-২০২১ রোজ বুধবার দুপুরে যশোর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, যশোরে গত ২৪ ঘন্টায় আরও ১২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং একই সময় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৫ জন মৃত্যু বরণ করেছেন।

যশোরে গত ২৪ ঘন্টায় ৩৪৩ টি নমুনা পরীক্ষা করে ১২১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এ হিসাবে সংক্রমণের হার ৩৫.২৮ শতাংশ। তিনি আরও বলেন, হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৮৮ জন এবং আইসোলেশনে আছেন ৫৩ জন।

উল্লেখ্য করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি হওয়ায় চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের বিশেষ টহল।জন সমাগম রোধ, বাজার তদারকির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত মোবাইল কোর্ট।

// নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

টাঙ্গাইলে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৯

টাঙ্গাইলে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৯

 

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় আরোও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ১৪৯ জন। ৪২৩ জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়। আক্রান্তের হার শতকরা ৩৫ দশমিক ২২ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী সংখ্যা ৬ হাজার ৫৪৪ জন। মোট মৃত্যুবরন করেছে ১০৪জন।

মঙ্গলবার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবউদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৯৩ জন, কালিহাতীতে ২১ জন, সখীপুরে ১৩ জন, দেলদুয়ারে সাতজন, মির্জাপুরে ছয়জন, বাসাইল ও ঘাটাইলে তিনজন করে, ভুঞাপুরে দুইজন এবং গোপালপুর একজন রয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৪৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় আটজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন। এছাড়াও প্রাতিষ্ঠানিক আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ২১ জনকে। বর্তমানে হোমকোয়ারেন্টাইনে রয়েছে ১৪৯জন।

এদিকে, করোনা সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল পৌর এলাকা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত ২০ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল (মঙ্গলবার) ২য় দিন অতিবাহিত হয়। লকডাউনে দুটি পৌর এলাকায় বন্ধ রয়েছে গণপরিবহন। কাঁচা বাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান। চলামান আছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও ভ্রাম্যমান আদালতের অভিযান।

 মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: 

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী স্বাস্থ্য (বিধি মেনে) পালিত

 

বরিশালে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী স্বাস্থ্য (বিধি মেনে) পালিত

বরিশালে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল সোয়া ৬টায় নগরীর সদর রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এসময় তার সাথে মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা জানান।এরপরপরই পুষ্পার্ঘ্য অর্পণ করেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মায়দুল ইসলাম।
আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগও পুষ্পার্ঘ্য অর্পন করেছে। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
অপরদিকে সকাল ১১টায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এর পক্ষে বঙ্গবন্ধু উদ্যানে মহানগর যুবলীগের যগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপিত জিন্নহসহ নেতা কর্মিরা বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ।
পলাশ চন্দ্র দাস :: বরিশাল//

অভয়নগরে (প্রা:) হাসপাতালে চিকিৎসা নামে চলছে গলাকাটা বাণিজ্য

 

অভয়নগরে (প্রা:) হাসপাতালে চিকিৎসা , যশোরের অভয়নগর উপজেলায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠা ( প্রাঃ) হাসপাতাল, বিগত প্রায় পাঁচমাস পূর্বে জেলা সিভিল সার্জনের ঝটিকা অভিযানে মুষ্টিমেয় কয়েকটি (প্রাঃ) হাসপাতাল সিলগালা করে বন্ধ ঘোষণা দিয়েছিলেন কিন্তু বাকি সমালোচিত ক্লিনিক গুলো কেন যে বন্ধ হলোনা তা অভয়নগর বাসির মনে প্রশ্ন জেগেছে ৷

নওয়াপাড়ায় প্রাইভেট হাসপাতালে চিকিৎসার নামে চলছে রমরমা গলাকাটা বানিজ্য ৷ গ্রাম্য-হাতুড়ে ডাক্তার নামধারীরা এইসব হাসপাতালে বড় শিশু ডাক্তার সেজে বসে থাকে ৷ জানাগেছে , চিকিৎসা সেবার নামে গড়ে উঠা প্রাইভেট হাসপাতালের নিয়োজিত কিছু দালাল চক্র দুর-দুরান্ত থেকে আসা সহজ-সরল নিরীহ রোগীদের কাছ থেকে হাজার হাজার অর্থ হাতিয়ে নিচ্ছে ৷ হাসপাতাল গুলো চলছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মোটা অংকের মাসোহারা দিয়ে ৷

ফলে সাধারণ মানুষ অর্থ খরচ করেও উপযুক্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ৷ এসব হাসপাতালের মালিকরা বছরে লক্ষ লক্ষ অর্থ বানিজ্য করে আসছে ৷ সরেজমিনে ঘুরে দেখা গেছে , হাসপাতাল গুলোয় ১০ শয্যার অনুমতি থাকলে ও পাওয়া গেছে প্রায় ৩০ থেকে ৪০শয্যা বিশিষ্ট ৷ যা আইনত দন্ডনীয় অপরাধ ৷

এসব (প্রাঃ) হাসপাতালে বিভিন্ন অনিয়ম,অব্যবস্থাপনা,অস্বাস্থ্যকর পরিবেশের করুণ চিত্র ফুটে উঠেছে ৷ সপ্তাহে একদিন ডাক্তার সিরিয়াল দিয়ে একের পর এক কসাইয়ের মত রোগি অপারেশন করে চলে যায় ৷ রোগিদের দেখাশোনা করে তথাকথিত সেবিকারা ৷

রোগির অবস্থা যখন মারাত্মক মৃৃৃৃত্যুর ঝুঁকিতে পড়ে তখন হাসপাতালের মালিকেরা রোগিকে যশোর,খুলনা অথবা রাজধানীতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ৷ ফলে রোগি হাসপাতাল ত্যাগ করলে পরবর্তীতে নানান জটিলতায় ভূগে মৃৃৃত্যুর মুখে পতিত হয় ৷ আরো অভিযোগ উঠেছে যে, অভয়নগরে শিশু বিশেষজ্ঞ কোন ডাক্তার নেই , অথচ নবজাতক শিশুর চিকিৎসা সেবা দেওয়া হয় অনবিজ্ঞ ওয়ার্ড বয় ও সেবিকাদ্বারা ৷

অক্সিজেন লাগিয়ে তিন চারদিন পার করতে পারলেই তাদের বাণিজ্য ৷ পরবর্তীতে অক্সিজেন ও বেড ভাড়াবাবদ মোটা অংকের ভাউচার ধরিয়ে দেয় রোগির অভিভাবকের কাছে ৷ সেবা নিতে এসে প্রতারিত হচ্ছে অসহায় হত দরিদ্রসহ বিভিন্ন শ্রেণীর মানুষ ৷

এভাবে যাতে সাধারণ মানুষ সেবা নিতে এসে প্রতারিত না হয় তাই এ ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য বিভাগের জেলা সিভিল সার্জনের সুদৃষ্টি কামনা করছেন ভূক্তভোগী সাধারণ রোগিরা ৷

// মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

আজ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী