আজকে খুলনা বিভাগে করোনায় সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু

 

আজকে খুলনা বিভাগে করোনায়  দ্বিতীয় সুনামি সীমান্তবর্তী খুলনা বিভাগের ১০ জেলার উপর দিয়ে অপ্রতিরোধ্য গতিতে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই করোনার সংক্রমণ ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড প্রত্যক্ষ করছে খুলনা বিভাগের জনগণ ।

করোনার এই বাঁধ ভাঙা জোয়ারের প্লাবন যদি প্রতিহত না করা যায় তাহলে আগামীদিনগুলিতে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টার প্রবাহ অত্র বিভাগের গ্রাম পর্যন্ত পৌঁছে যাবে।আর ভারতীয় এই ভ্যারিয়েন্ট যেভাবে অতি সংক্রমণ তা যদি গ্রাম পর্যন্ত পৌঁছে যায় তবে মহামারীর মহাপ্লাবনে মানুষের মৃত্যুর মিছিল পরিণত হবে।

তখন করোনার সংক্রমণ ও মৃত্যু আর এক দুই ডিজিটের সীমাবদ্ধ থাকবে না। আজ ২০ জুন-২০২১ রোজ রবিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর খুলনার দেওয়া তথ্য মতে গত ২৪ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে খুলনা বিভাগে এযাবত কালের সর্বোচ্চ ২৮ জন মৃত্যু বরণ করেছেন।

এর মধ্যে কুষ্টিয়ায় ৭ জন, খুলনায় ২ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ২ জন, যশোরে ৪ জন, নড়াইলে ১ জন,  মাগুরায় ১ জন, চুয়াডাঙ্গায় ৫ জন এবং ঝিনাইদহে ৪ জন এবং খুলনায় গত ২৪ ঘন্টায় নতুন করে সনাক্ত হয়েছে ২২৩ জন।

করোনার সংক্রমণ ও মৃতের যে গতি প্রকৃতি তাতে লকডাউন, বিশেষ লকডাউন কঠোর লকডাউন, পকেট লকডাউন এসব কতটা কার্যকরী হবে তা ইতিমধ্যেই দেশের জনগণ করোনা প্রতিরোধ কমিটিকে বুঝাতে সক্ষম হয়েছে।

তাই এখনই করোনার সংক্রমণ ও মৃতের হার বিবেচনা করে এলাকা ভিত্তিক রেড এলার্ট জারি করা ছাড়া অন্য কোন পথ খোলা আছে বলে মনে হচ্ছে না।

 নিজস্ব প্রতিবেদকঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে জমি-গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পযায়ে শুভ উদ্বোধন

 

রাণীশংকৈলে জমি-গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পযায়ে শুভ উদ্বোধন

 

রাণীশংকৈলে জমি-গৃহ প্রদান এর মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম”র দ্বিতীয় পর্যায়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এরই প্রক্ষিতে (২০ জুন রবিবার) সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সভা কক্ষে সহকারী কমকর্তা ভূমি( ভারপ্রাপ্ত ইউএনও) প্রিতম সাহার সভাপত্বিতে আলোচনা সভা ও জমির দলিলসহ ঘর প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরক্তি জেলা প্রশাসক কামরুন নাহার।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী,আ”লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ”লীগ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,থানার ওসি এস এম জাহিদ ইকবাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্চয় দেবনাথ, পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা হবিবর, প্রসক্লাব প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব পুরাতন “র সভাপতি কুসমত আলী ও সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহমেদ, সংশ্লিষ্ট তহসিলদার জাহিরুল ইসলাম, প্রমুখ। এ ছাড়াও ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কমচারি বৃন্দ প্রন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চয়লনা করেন সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। উল্লেখ্য সাড়া বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। এরই প্রক্ষিতে এ উপজেলায় ৮ টি ইউনিয়নের ২৯৬ টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়।

প্রথম ও পর্যায়ে ঘর পাওয়া ভুক্তভোগী সবুজ চন্দ্র, দিনোবালা, হাসমত ও আরজিনা প্রধান মন্ত্রীর এমন ঘরসহ জমি পেয়ে খুশি এবং ধন্যবাদ জানিয়েছেন।

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

Dainik Biswa

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ চাইলেই আমরা এড়াতে পারি…

 

 

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ চাইলেই আমরা এড়াতে পারি…

 

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ (Diabetes and Hi Blood Pressure) বর্তমানে যা আমাদের Stander Maintain করার একটা Category হয়েগেছে – Mind করলেন….? Mind করবেননা…… আমরা জানা সত্তেও স্বাস্থ্য সম্মত খাবার কেন খাইনা…..! না জানলে একটু চেষ্টা করলেই জানতে পারি। কিভাবে জানতে পারি….? যেমন: ১০ টাকা ভিজিট দিয়ে সরকারি হাসপাতালে যে বিশেষজ্ঞ ডা: রয়েছেন তাদের কাছ থেকে অনায়াসেই আমরা সুন্দর একটা খাবারের চার্ট নিতে পারি।

….. অন্তত কি খেলে এসব রোগ থেকে দূরে থাকতে পারি সেগুলো জেনে নিতে পারি।

এবার আমরা নিজেরাই একটু সাধারণ বিষয়গুলো জানার চেষ্টা করি:

ডায়াবেটিস:

ডায়াবেটিস এমন সমস্যা যা একবার হয়েগেলে তা  হয়ে যেতে পারে জীবন সঙ্গী। ছোট বড় যেকারোই এটা হতে পারে, যার অষুধ এখনো সেভাবে আবিস্কার হয়নি। তবে হ্যা কিছু কিছু নিয়মকানুন মেনে চললেনিয়ন্ত্রনে থাকে আর এজন্য খাবারের লাগাম টানা খু্ জরুরী।

 

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) খাবারের বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। সংস্থাটি বলছে, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে মিষ্টি, লবণ ও চর্বিজাতীয় খাবার কম করে খাওয়ার অভ্যাস গড়তে হবে। বেছে নিতে হবে চিনিছাড়া খাবার।

 

১. তাজা সবজি তাজা ফল খাওয়া ভালো। তাই বলে ফলের জুস খেতে যাবেন না যেন! তার চেয়ে ফল চিবিয়ে খান। তাতে  ফলে থাকা কার্বোহাইড্রেট রক্তের সঙ্গে মেশে সহজে। তাছাড়া চিবিয়ে খেলে দাঁত ও মুখের পেশিও কাজ করার সুযোগ পায়। এমন প্রাকৃতিক পদ্ধতিতে ফলের যে রস শরীর পায়, সেটি সহজে পরিপাক হয়।

২. কম চর্বিযুক্ত দই- বিশেষ করে টকদই খাওয়া ভালো। শিশুদের জন্য দই খুবই উপকারী। দুগ্ধজাত খাবরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। হাড় ও দাঁতের জন্য ক্যালসিয়াম খুবই উপকারী।

৩. ভাজাপোড়া বা বেশি চর্বিযুক্ত খাবার/ জাঙ্ক ফুড  এড়িয়ে চলতে হবে। কাচা লবন নাখাওয়াই ভালো।

৪. চিনিযুক্ত পানীয় থেকে দূরে থাকতে হবে। জুস ও স্মুদিতে প্রচুর চিনি ও ক্যালরি থাকে। তাই কতটুকু খাচ্ছেন, তার হিসাব রাখতে হবে। মাত্রাতিরিক্ত না হয়।

৫. একটি বা দুটি সেদ্ধ ডিম খাওয়া যেতেই পারে। একটি বড় ডিমে থাকে প্রায় ৬ গ্রাম আমিষ। ডায়েটে ভিটামিন ডি যোগ করার জন্য ডিম বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

৬. খাবার খেতে হবে ক্যালরি মেপে। বুঝেশুনে খেলেই আর বিপদের সম্ভাবনা নেই।

উচ্চ রক্তচাপের কারণ:

  • সাধারণত মানুষের ৪০ বছরের পর থেকে উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বাড়তে থাকে
  • অতিরিক্ত ওজন বা স্থূলতা
  • পরিবারে কারও উচ্চ রক্তচাপ থাকলে
  • নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করলে
  • প্রতিদিন ছয় গ্রাম অথবা এক চা চামচের বেশি লবণ খেলে
  • ধূমপান বা মদ্যপান বা অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাদ্য/পানীয় খেলে
  • দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা হলে
  • শারীরিক ও মানসিক চাপ থাকলে
  • মানসিক চাপ বা উত্তেজনা বাড়লে অ্যাড্রেনালিন গ্রন্থি থেকে নরঅ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যা রক্তচাপ বাড়িয়ে দেয়।

 

// দৈনিক বিশ্ব // স্বাস্থ্য টিপস//

Dainik Biswa

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গজারিয়ায় মুক্তিযোদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন ও দোয়া মাহফিল

 

 

নরসিংদী সদরে ট্রাক-মাইক্রো মর্মান্তিক সংঘর্ষে নিহত-৫, আহত-৭

নরসিংদী সদরে ট্রাক-মাইক্রো সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। শনিবার রাত ১২টার দিকে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের সাঁকুড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।

নিহতরা হলেন- মুক্তি আক্তার (৩০) ও তার ছেলে সাদিকুল (৮), রুবি আক্তার (৪০) ও তার মেয়ে রাহিমা (৩) এবং রোকেয়া আক্তার (৫২)।

আহতরা হলেন-সাইমা (১২), ইসরাত জাহান (৮), সামসুন্নাহার (৬০), শারমিন (৩৫), রাজিয়া (৪০), আ. রশিদ (৪০) এবং কাজীমুদ্দীন (৫২)। তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের বাড়ি সাভারের আশুলিয়া থানার জিরাবো এলাকায়। তারা সিলেট থেকে পাঁচদোনা মোড় হয়ে বাড়ি ফিরছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে ঘোড়াশালমুখী একটি মাইক্রোবাস সাঁকুড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যায়।  এ সময় মাইক্রোবাসের আরও ৯ যাত্রী আহত হয়। পরে আহতদের এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এর মধ্যে সদর হাসপাতালে নেয়ার পথে আরো এক শিশু ও ঢাকা মেডিকেলে নেয়ার পথে দুই নারীর মৃত্যু হয়। বাকি আহতদের রাতেই নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হওয়ার খবর শুনেছি। পরে রাস্তায় আরো দুজন মারা যায়। ইতোমধ্যে ট্রাক জব্দ করেছি। বিস্তারিত তদন্তে পুলিশ কাজ করছে।

 

//নরসিংদি প্রতিনিধি//

Dainik Biswa

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গজারিয়ায় মুক্তিযোদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন ও দোয়া মাহফিল

যশোরে ৪ কেজি গাঁজা, ১ টি ইজিবাইকসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 

বৈশ্বিক মহামারী করোনার এই বিপর্যয়ের মধ্যেও থেমে নেই মাদক দ্রব্য চোরাচালানি।করোনার এই সুনামির চেয়ে কোন অংশে কম নয় মাদকের ভয়াবহতা। মাদকের ভয়াবহতা পরিবার,সমাজ ও রাষ্ট্রের উপর অভূতপূর্ব প্রভাব ফেলছে। রাষ্ট্রের ভবিষ্যত আগামী প্রজন্মকে তিলে তিলে শেষ করে দিচ্ছে।

আর তাই সারাদেশে করোনার বিরুদ্ধে যেমন পুলিশ প্রশাসন লকডাউন বাস্তবায়নে কাজ করছে ঠিক একইভাবে সমান তালে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় যশোর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নাভারণ সার্কেল ও শার্শা থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধায়নে সঙ্গীয় টীমদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শার্শা থানাধীন শিকারপুর গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী

১. মোঃ ফারুক হোসেন (২৭), পিতা- মৃত হাসেম আলী, গ্রাম – ৭ নং ঘিবা, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর ও ২. মোঃ শুকর আলী বিশ্বাস (৩৬) পিতা – মৃত ওসমান আলী বিশ্বাস, গ্রাম- ধান্যখোলা( হাটখোলাপাড়া), থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরদ্বয়কে ৪ কেজি গাঁজা যার আনুমানিক বাজারমূল্য মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা, ১ টি ইজিবাইক যার বাজারমূল্য ১ লক্ষ ২০ হাজার টাকাসহ গ্রেফতার করেন। উক্ত বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

// নিজস্ব প্রতিবেদক//

Dainik Biswa

যশোরে আজ আক্রান্তের রেকর্ড সর্বোচ্চ ২৯১ জন, মৃত্যু ৪ জন

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গজারিয়ায় মুক্তিযোদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন ও দোয়া মাহফিল

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা বৃন্দের এক জরুরী সভায় বীর মুক্তিযোদ্ধা দের সন্মানী ভাতা বৃদ্ধি সহ আবাসন প্রকল্প বরাদ্ধ এবং সরকার কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করায় জাতির জনক বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও তাঁর দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আজ শনিবার সকাল সাড়ে দশটায় ভবেরচর বাজারস্থ গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গজারিয়া উপজেলা কমান্ড এর উদ্যোগে মুক্তিযোদ্ধা দের মাসিক বেতন ১২০০০ টাকা থেকে ২০,০০০ টাকা উন্নীত করায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম (বীরপ্রতীক)।

যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ মোঃ আব্দুর রহমান এর সঞ্চালনায় অন্যান্য দের মাঝে বক্তব্যে রাখেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকান্দর আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান শফিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা তানেশ উদ্দিন আহমেদ।

সভায় ভবেরচর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দোকান নীতিমালা অনুযায়ী বরাদ্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ ও নীতিমালা অনুসরণ করে নতুন ভাবে দোকান বরাদ্ধের দাবী জানানো হয়। এছাড়াও গজারিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন ও আসবাবপত্র রক্ষণাবেক্ষনের জন্য সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী নতুন কমিটি গঠন করার দাবী এবং মুক্তিযোদ্ধা দের আবাসন প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় এসময় আরোও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ.এস.এম রহমত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোলায়মান মিয়া, বীর বীর মুক্তিযোদ্ধা এম.এ কাদের, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব সহ প্রমুখ।

সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া,মুন্সীগঞ্জ।

Dainik Biswa

 

জগন্নাথপুরে সেতুর টুলবক্সে মাঠি ভরাট নিয়ে মিথ্যাচার: প্রতিবাদ

 

জগন্নাথপুরে সেতুর টুলবক্সে মাঠি ভরাট নিয়ে মিথ্যাচার: প্রতিবাদ

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কে নিমাণার্ধীন কুশিয়ারা ব্রীজের টুলবক্সে মাটি দেওয়া নিয়ে একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উটেছে। তবে বালি বৈধভাবে কেনা হলেও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে মিথ্যা সংবাদ প্রচার করায়, প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। সরজমিনে গিয়ে দেখা যায়, কুশিয়ারা নদীর উপর নিমানার্ধীন সেতু’র নিকটে পাইলগাঁও ইউনিয়নের এরারিয়া নামক স্থানে ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কে টুলবক্স নির্মানে মাটি দেওয়ার কাজ পান স্থানীয় ব্যবসায়ী সালেহ আহমদ।

তিনি মৌলভীবাজারের একটি বৈধ বালু মহাল থেকে বালু ক্রয় করে টুল বক্সে কাজ করার প্রস্তুতি নিলে একটি কুচক্রী মহল সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য কথিত ২/১টি অনলাইন পোর্টালে ‘রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। চুক্তি অনুযায়ী ১ লা জুন টুলবক্সে মাঠি ফেলার কথা থাকলেও এখনো কোন মাঠি পড়েনি। কিন্তু রাতের আাধারে মাঠি উত্তোলন হচ্ছে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়। অনুসন্ধানে জানা যায়, বিগত দিনে একই এলাকায় পৃথক আরেকটি গ্রুপ কুশিয়ারা ব্রীজে মাটি দিয়েছিল।

এবার তারা টুলবস্কে বালু দেওয়ার কাজ পায়নি। এতে ক্ষোভে বৈধ বালু উত্তোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে ব্যবসায়ী সালেহ আহমদকে পারিবারিক ও রাজনৈতিকভাবে হেয় ও হয়রানি করতেই একটি চক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদিকে অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হলে এলাবাসীর নজরে আসে। সাজানো ও মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান এলাকার সর্বস্থরের জনসাধারন। প্রতিবাদি জনসাধারণ সরকারী কাজে বাঁধা সৃষ্টির জন্য এলাকার একদল জামাত সিন্ডিকেটকে দায়ী করেন।

স্থানীয় ইসলামপুর বাগময়না তাজপুর, রসুলপুর জামে মসজিদের ইমাম মহি উদ্দিন, বাগময়না গ্রামের কাপ্তান মিয়া, রসুলপুর গ্রামের হারুন মিয়া জানান, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে সরকারি নানা কাজ ও রানীগঞ্জ ব্রিজে বালু দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। তারা উক্ত কাজ ভাগিয়ে আনতে না পেরে বিভিন্ন অপপ্রচার করছে।

ইতিমধ্যে ঐ এলাকায় কাজ পাওয়া বহিরাগত একাধিক ব্যবসায়ীকে নানাভাবে বিরক্ত করে এই সিন্ডিকেট। যার কারনে অনেকেই সরকারি এসব কাজ নিতে অনাগ্রহী। তারা চান এ এলাকায় এই অসাধু সিন্ডিকেট ছাড়া অন্য কেউই সড়ক বা ব্রিজের কাজে মালামাল দিতে পারবেনা। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ব্যবসায়ী সালেহ আহমদ জানান ঠিকাদারি প্রতিষ্ঠান এস বি এস কনষ্ট্রাকশনের কাছ থেকে টুলবক্সের মাঠি ভরাটের কাজ পেয়েছি। লাভ বা লোকসান বড় কথা নয়।

অত্র অঞ্চলের উন্নয়নে কাজ নিয়েছি। কাজ শুরু করার আগেই একটি কুচক্রী মহল এবার কাজ নিতে না পেরে মিথ্যা সংবাদের মাধ্যমে অপপ্রচার করছে। আমি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেনি। চুক্তি অনুযায়ী বৈধভাবে বালু এনেছি। এখন টুলবক্সে ভরাট কাজ শুরু হবে। আমরা এলাকার উন্নয়নে রাজনীতি করি। এই বৃহৎ সেতুর কাজ সম্পন্নের পথে। টুলবক্স এর কাজ শেষ না হলে কাজ অসম্পূর্ণ থাকবে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশ হিসেবে ও ভাটি বাংলার উন্নয়নের রূপকার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্ঠায় মহাসড়কের কাজ সম্পূর্ণ হয়েছে এবং স্বপ্নের সেতুর কাজ সম্পন্নের পথে। দেশের সাথে অচীরেই এই এলাকা নব দিগন্তে রূপ নিতে যাচ্ছে ।

এস বি এস কনষ্ট্রাকশনের সাইট ইন্জিনিয়ার মোঃ মিজানুর রহমান বলেন সরকারের উন্নয়নের অংশ হিসেবে সেতুর কাজ প্রায় শেষ। এখন টুলবক্সের মাঠি ভরাটের কাজ হলেই হয়। ১ লা জুন থেকে বালু ফেলার কথা। টুলবক্সে এখনো বালু মাঠি পড়েনি।

মৌলভীবাজারের বৈধ ইজারা থেকে বালি মাঠি আনা হচ্ছে। দ্রুত কাজ করার জন্য আমরা কাজ নেয়া প্রতিষ্টানকে তাগিদ দিচ্ছি। একটি পক্ষ গোপনে কাজের বিরোধিতা করে সংবাদ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

 

 //মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

Dainik Biswa

রাণীশংকৈলে আরও ২৯৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে সরকারি ঘর

পূর্ব শত্রুতার জের ধরে মসজিদের ভেতরে হামলা

 

মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ীয়া উত্তর-পূর্ব পাড়া মসজিদের ভিতরে বিরোধের জের ধরে একাকী পেয়ে পাখি মাস্টার (৫৫) নামের এক ব্যাক্তিকে হামলা করেছে প্রতিপক্ষের লোকজন।

আহত পাখি মাস্টার ওই এলাকার মৃত আব্দুল হক মোল্যার ছেলে। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন বিকেল পাঁচটার দিকে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যায় পাখি মাস্টার।

একই সময়ে মসজিদে প্রবেশ করেন ওই গ্রামের মৃত ইসরাফিল মোল্লার ছেলে রবিউল মোল্লা এবং মৃত মুন্নাফ মোল্লার ছেলে বাঁশি মোল্লা।

নামাজে দাঁড়ানোর মুহূর্তে পাখি মাস্টারকে পিছন থেকে জাপটে ধরে ফেলে মসজিদের ভিতরে বাটাম দিয়ে বেদম প্রহার করে।

চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন দ্রুত ছুটে এলে। রবিউল মোল্লা ও বাসি মোল্লা পালিয়ে যায়। পাখি মাস্টারকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছান।

//শ্যামল বিশ্বাস, মহম্মদপুর মাগুরা প্রতিনিধি//

Dainik Biswa

খুলনায় ২২ জুন মঙ্গলবার থেকে ৭দিনের কঠোর লকডাউন ঘোষনা

 

যশোরের সীমান্তবর্তী ২ টি উপজেলায় করোনা সংক্রমণ সর্বোচ্চ

 

যশোরের সীমান্তবর্তী ২ টি উপজেলা বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আজ পর্যন্ত আমদানি রপ্তানি সচল আছে। এছাড়া ভারত থেকে বিশেষ অনুমোদন নিয়ে বহু লোক করোনাকালীন সময়ে দেশে প্রবেশ করছে।দেশে প্রবেশকারী এই সকল লোকদের স্থানীয় হোটেলসহ যশোর খুলনার বিভিন্ন হোটেলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

 

অনেক ক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকা লোকজন বিধিনিষেধ তোয়াক্কা না করে বিভিন্ন বাজার দোকানপাটে ঘোরাঘুরি করছে।ফলে ঘোরাঘুরি করা লোকদের করাও যদি করোনার অতি সংক্রমশালী ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা থাকে তাহলে জনগণের মধ্যে ডেনামাইটের বিধ্বংসী গতিতে ছড়িয়েছে। এছাড়াও ভারত ও বাংলাদেশের সীমানা প্রচীর না থাকায় অবৈধ পথে বেনাপোল ও শার্শার সীমান্তবর্তী গ্রাম দিয়ে ভারত বাংলাদেশের লোক যাতায়ত করছে।

 

ফলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা যশোরের বেনাপোল ও শার্শা উপজেলা সমূহ করোনার হটস্পটে পরিণত হয়েছে। আজ ১৮ জুন-২০২১ রোজ শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্য জানা যায় গত ৩ দিন শার্শা ও বেনাপোলের ৭৫ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে।সনাক্তের হার প্রায় ৭০ শতাংশ। এছাড়াও আজ পর্যন্ত উপজেলায় ৬২১ জন কোনা রোগী পাওয়া গিয়েছে।

 

এরপরও সরকার ও স্থানীয় করোনা প্রতিরোধ কমিটি ঘোষিত জন ভিত্তিক লকডাউন মানা,মাস্ক ব্যবহার করা,জনসমাগম এড়িয়ে চলাসহ করোনার বিরুদ্ধে টিকে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে স্থানীয় জনগণের উদাসীনতা নিষ্ঠুরভাবে পরিলক্ষিত হচ্ছে। আর এভাবে চলতে থাকলে বাংলাদেশই এক সময় করোনায় সংক্রমণে ভারতকেও পিছনে ফেলবে।

//নিজস্ব প্রতিবেদক//

Dainik Biswa

আজ খুলনা করোনা হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে

 

 

খুলনার পাইকগাছা ভুল চিকিৎসায় এক শিশু মৃত্যু: ক্লিনিক সীলগালা ও জরিমানা

 

খুলনার পাইকগাছা ভুল চিকিৎসায় শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের রোগীর অবহেলার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটিন সীলগালা করেছে প্রশাসন। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ‌বিএম খা‌লিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ দ্বন্ড দেয়া হয় শাপলা ক্লিনিক মালিক তাপস কুমার মন্ডলকে। এর আগে সকালে ভুল চিকিৎসায় ৭ বছর বয়সী এক শিশু মৃত্যুর অভিযোগ স্বজনদের।

 

আজ শনিবার (১৯ জুন) সকালে এঘটনা ঘটে। শিশু মোঃ আবু সুফিয়ান দাকোপের গড়খালী এলাকার আব্দুস সালামের ছেলে। শিশুটির পিতা আব্দুস সালাম অভিযোগ করে বলেন, পেটে ব্যাথ্যার সমস্যা নিয়ে ছেলেকে এনিয়ে এসেছিলাম এখানে। ডাক্তার বললেন, অ্যাপেন্ডিস হইছে। অপারেশন করতে হবে। ছেলেকে অপারেশন করার জন্য শক্রবার সকাল ৯টায় ভর্তি করাইছি। বিকেল ৫টার দিকে ডাঃ ফারুক এসে অপারেশন করেন আমার আবু সুফিয়ানকে।

 

অপারেশনের পরে আর আমার ছেলের হুশ (জ্ঞান) ফেরে নাই। তিনি আরও বলেন, আজ ভাের রাতেও তার হুশ (চেতনা) না ফেরাই আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। পরে ক্লিনিকের চিকিৎসকদের সাথে যােগাযােগ করলে তারা তাড়াহুড়া করে খুলনায় পাঠানাের ব্যবস্থা করে। তৎক্ষনিক ছেলেটি মারা যায়। তবুই তারা খুলনায় পাঠানাের জন্য মৃত শিশুকে গাড়িতে তুলে দেবার চেষ্টা করে। এসময়ে পাইকগাছা বাজারের লােকজন তা ঠিক পেয়ে ক্লিনিক কর্তৃপক্ষকে বাঁধা দেয়।

 

পরে আমরা মৃত সন্তান নিয়ে ক্লিনিকের পাশে অবস্থান করছি। তাদের ভুল চিকিৎসায় আমার ছেলে মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই, বলে আর্তনাৎ করতে থাকেন শিশুটির পিতা আব্দুস সালাম। এসব বিষয়ে জানতে শাপলা ক্লিনিকের স্বত্তাধিকারী তাপস কুমার মন্ডলের ব্যবহৃত মােবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি। পাইকগাছা থানার তদন্ত পরিদর্শক সরদার ইব্রাহিম হােসেন সােহেল বলেন, ঘটনাটি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানাে হয়।

 

পরে ভ্রাম্যমান আদালতে পাঁচ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ‌বিএম খা‌লিদ হো‌সেন সি‌দ্দিকী জানিয়েছেন, পাইকগাছার শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টরকে রোগীর প্রতি অবহেলার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সীলগালা করা হয়েছে।

 

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

Dainik Biswa

বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে কর্মসূচি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাথে জেলা পরিষদের সদস্য প্রার্থীকে নিয়ে আল ইসলাহ’র সাক্ষাৎ