পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাথে জেলা পরিষদের সদস্য প্রার্থীকে নিয়ে আল ইসলাহ’র সাক্ষাৎ

 

 

 সুনামগঞ্জ জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য প্রদপ্রার্থী মোঃ সমছু মিয়া সুজলের সমর্থনে (১৮ জুন শুক্রবার) সকাল ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ মান্নানের সাথে নিজ বাসভবনে একান্ত বৈঠক ও মতবিনিময় করেছেন আলইসলাহ নেতৃবৃন্দ।

 

এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দৃষ্টি আকর্ষন করে আলইসলাহ নেতৃবৃন্দ তাদের মনোনীত প্রার্থী সমছু মিয়া সুজলকে পরিচয় করিয়ে টিউবওয়েল প্রতীকের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আলইসলাহ মনোনীত প্রার্থীকে স্বাগত জানিয়ে বলেন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সমর্থনে আলইসলাহর বলিষ্ট ভুমিকা ছিল। আপনাদের সহযোগিতার কথা আমি ভুলিনি।

 

তিনি আলইসলাহ প্রার্থীকে প্রতিদ্বন্ধিতামূলক প্রচারণা চালিয়ে যেতে পরামর্শ প্রদান করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওঃ মোশতাক আহমদ, জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওঃ আজমল হোসাইন জামী, সাধারণ সম্পাদক মাওঃ নুর আহমেদ, ইসলামি ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলার মডেল কেয়ার হাফিজ মোঃ মুহিবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার যুগ্ম সম্পাদক মাওঃ রশিদ আহমদ, সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সভাপতি মাওঃ নুরুল ইসলাম খান শিহাব, এমসি কলেজ তালামীয নেতা কাওছার আহমেদ মায়েল প্রমূখ। পরে আল ইসলাহ নেতৃবৃন্দ আনুষ্টানিকভাবে তাদের মনোনীত প্রার্থী সমছু মিয়া সুজলের সমর্থনে বিভিন্ন এলাকায় প্রচারনায় নামেন।

 

এ সময় তারা ১১ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে টিউবওয়েল মার্কায় ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান।

মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধিঃ

Dainik Biswa

বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে কর্মসূচি

 

বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে কর্মসূচি

 

১৬ / ৬/ ২০২১ ইং রোজ বুধবার সন্ধা ৭ ঘটিকায় কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভার শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রস্তুতি সভার কার্যক্রম শুরু করা হয়।

 

উক্ত সভার সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গির। সভার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।

 

এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ সহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ ও বরিশাল সিটি কর্পোরেশন এর দলীয় কাউন্সিলর বৃন্দ। প্রস্তুতি সভায় আগামী ২৩ শে জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উপলক্ষে নিম্নলিখিত কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচী সমূহঃ ০১. ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর এর ৩০ টি ওয়ার্ডে ৩০ টি দলীয় স্থায়ী কার্যালয় নির্মানের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

২৩ শে জুন প্রথম প্রহরে (১২.০১) মিনিটে একযোগে ৭২ টি স্থান হতে বর্ণিল আতশবাজি প্রদর্শনী করা হবে। এরপর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর দলীয় স্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন করবেন বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ । ০২. ২৩ শে জুন সকাল ৬.০০ ঘটিকায় বরিশাল সদর রোডস্থ সোহেল চত্বর আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতি তে পুষ্পার্ঘ্য অর্পন।

 

০৩. ২৩ শে জুন বরিশাল মহানগর এর ৩০ টি ওয়ার্ড ও দলীয় সকল কাউন্সিলর কার্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা ও বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত একযোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ভাষন সম্প্রচার । ০৪. ২৩ শে জুন বিকাল ৩ টায় বরিশাল সদর রোডস্থ সোহেল চত্বর আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং সকল শহীদ ও বাংলাদেশ আওয়ামীলীগ এর মৃত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত।

 

০৫. ২২ শে জুন থেকে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়, মহানগরীর ৩০ টি ওয়ার্ড আওয়ামী লীগ এর কার্যালয় এবং দলীয় সকল কাউন্সিলদের কার্যালয় আলোকসজ্জা।

 

০৬. বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপি ৭২ হাজার বৃক্ষরোপন কর্মসূচী গ্রহন করা হয়েছে, ২৪ শে জুন বিকাল ৩ ঘটিকায় বরিশাল বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্রে বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ বৃক্ষরোপন কার্যক্রম এর শুভ সূচনা করবেন।

 //পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি //

Dainik Biswa

আজ খুলনা করোনা হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে

বরিশালের সেই ফেন্সি আজিম শটগানসহ পাথরঘাটায় আটক

 

আজ খুলনা করোনা হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে

 

আজ খুলনা করোনা হাসপাতালে করোনা মৃত্যুর হার বেড়েছে, খুলনা সহ বিভিন্ন জেলায় বিধিনিষেধ থাকা সত্তেও মানুষ তা মানছেনা , তাতেই বেড়ে চলছে মৃত্যু।খুলনায় কঠোর বিধিনিষেধ দিয়েও কমছে না করোনায় মৃত্যু ও শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে।

 

আজ শনিবার (১৯ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার।

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন করোনা আক্রান্ত এবং তিনজন উপসর্গ নিয়ে।

 

খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটজনের মৃত্যু হয়। এরা হলেন- খুলনার রূপসার আবুল হোসেন (৬০), নগরীর লবনচরা এলাকার শাহজাহান (৪৯), যশোর কেশবপুরের মিজানুর রহমান (৫৮), কেশবপুরের আলেয়া (৬০), সাতক্ষীরার কলারোয়ার সাবদুল (৫১), কলারোয়ার আব্বাস গাজী (৬২), কালিগঞ্জের শেখ আইয়ুব আলী (৫৮) ও পিরোজপুরের মঠবাড়িয়ার মিনারা বেগম (৫৫)। এছাড়া উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

 

হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৫৫ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ৯৫ জন, ইয়ালোজোনে ২১ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

 

এদিকে শুক্রবার (১৮ জুন) রাতে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় ১৭১জনের করোনা পজিটিভ এসেছে।

 

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া বাগেরহাটের আটজন, যশোরের পাঁচজন, সাতক্ষীরার দুইজন, নড়াইলের একজন, পিরোজপুরের একজন, গোপালগঞ্জ তিনজন, মাগুরার একজন ও ফরিদপুর জেলার একজন রয়েছে।

 

প্রতিদিন মৃত্যুর মিছিল বেড়ে চললেও হুঁশ ফিরেছে না সাধারণ মানুষের। অনেক ক্ষেত্রেই মাস্কের অবস্থান থুতনি পর্যন্ত। অনেকে আবার মাস্ক পরার প্রয়োজনীয়তাই অনুভব করছেন না। বাজার, শপিং মল, এলাকার শারীরিক দূরত্ব গাল ভরা কথা মাত্র।

//অনলাইন ডেস্ক//

Dainik Biswa

রাণীশংকৈলে আরও ২৯৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে সরকারি ঘর

 

রাণীশংকৈলে আরও ২৯৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে সরকারি ঘর

মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন সরকারি ঘর পাচ্ছেন দ্বিতীয় পর্যায়ে আরও ২৯৬ টি পরিবার এ উপলক্ষে (১৮ জুন শুক্রবার) উপজেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পরিষদ সভাকক্ষে শুভ উদ্বোধন ও প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়।
২০ জুন রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা প্রশাসনের তথ্যমতে দ্বিতীয় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত নির্মিত ২৯৬ টি ঘর উদ্বোধন করা হবে। প্রেস ব্রিফিং অনুষ্টানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত ইউএনও) প্রীতম সাহা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ উপজেলায় দ্বিতীয় পর্যায়ে মুজিব বর্ষ উপলক্ষে বরাদ্দকৃত প্রত্যেককে 2 শতক জমি ঘরসহ সরকারিভাবে পাবে নেকমরদ ও রাতোর ইউনিয়ন ৪৬ টি,হোসেনগাঁও ও নন্দুয়ার ইউনিয়ন ৭৭ টি, ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন ৩৪ টি,লেহেম্বা ইউনিয়ন ২৩ টি বাচোর ইউনিয়ন ১০০ টি, + ১৬ টি মোট ২৯৬ টি ঘর,আগামী ২০ জুন রবিবার সকালে প্রেসব্রিফিংয়ে মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 //মাহাবুব আলম,  ঠাকুরগাঁও প্রতিনিধি//

মঈনুদ্দিন পলাশ পেলেন ঝালকাঠি সদরের বিনয়কাঠি ইউনিয়নের নৌকার দায়িত্ব 

 

আলহাজ্ব আমির হোসেন আমু এমপি এর বরিশালের বাসভবনে তার একান্ত সচিব জনাব ফকরুল মজিদ মাহমুদ কিরন ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মঈনুদ্দিন পলাশ নৌকা কে উপহার দেন এ সময় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমান ও ২নং বিনয়কাঠি আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম লিটন সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

//সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি//

Dainik Biswa

শেখ রাসেল মিনি স্টেডিয়াম অনুমোদন।। রূপসার আইচগাতীতে শ্রমিকলীগের আনন্দ মিছিল

 

বরিশালের সেই ফেন্সি আজিম শটগানসহ পাথরঘাটায় আটক

 

বরিশালের সেই ফেন্সি আজিম হ্যা বরিশাল নগরীর এক সময়ের নামকরা ফেন্সিডিল ব্যবসায়ী ভাটিখানার মৃত আলতাব হোসেনের ছেলে ফেন্সি আজিমকে শটগানসহ আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনা জেলার কাকচিরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শাহাজাহন পালোয়ানের ঘোড়া মার্কার কর্মী হিসেবে নির্বাচনী প্রচরনায় অংশ নেয়।গতকাল ইউনিয়নের ফকির বাজার এলাকায় নির্বাচনী সভা চলাকালীন শটগান নিয়ে মহড়া দিচ্ছিলেন তিনি।

 

এমন খবরের ভিত্তিতে সভা শেষে অভিযান চালিয়ে তাকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল হোসেন। তিনি বলেন, নির্বাচনী এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়। এ ঘটনায় পাথরঘাটা থানায় আজিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুলিশ।

 

বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরী হয়েছ। কাকচিরা ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, গত কয়েকদিন যাবত এই আজিম কাকচিরা ইউনিয়নে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন। এতে করে এলাকায় আতংক বিরাজ করছে। তার এই আটকের খবরে এলাকায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে।

 

এদিকে জব্দকৃত অস্ত্রটি নিজের বলে দাবি করেন আজিম। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার জানান, আটককৃত ব্যক্তি নিজের লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে নির্বাচনের সময় ঘোরাঘুরি করার কারণে তাকে আটক করা হয়েছে। যেহেতু নির্বাচনকালীন সময়ে অস্ত্রের প্রদর্শনী সম্পূর্ণ নিষিদ্ধ।

 

একারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গতবছর ইয়াবার বড় চালানসহ এই আজিমকে আটক করে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ। এছাড়াও একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে বরিশাল নগরীর ফেন্সি সম্রাট এই আজিমের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক:

Dainik Biswa

যশোরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২০৩ জন ও মৃত্যু- ৪ জন

 

 

বাঘায় কচু ক্ষেতে ঘাস কাটা অভিযোগে গৃহবধুকে পিটিয়ে জখম

 

বাঘায় গৃহবধুকে কচু ক্ষেতে ঘাস কাটার অপরাধে এক গৃহবধুকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর কাঘা উপজেলার বাউসা এলাকার হেদাতিপাড়া গ্রামে। আহত গৃহবধু নারজিনা বেগম (৩০) বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান নারজিনার স্বামী শহিদুল ইসলাম।

 

এ ঘটনায় সালাম শেখের ছেলে কামরুলে বিরুদ্বে  ওই গৃহবধু বাদী হয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন।  অভিযোগ সূত্রে জানাযায়, বুধবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে গৃহবধূ নারজিনা তার বাড়ির পাশের্ব কাচারিপাড়ায় কামরুলের কচু খেতে ঘাস কাটছিল।

 

এসময় জমির মালিক কামরুল এসে ক্ষিপ্ত হয়ে নারজিনাকে গালিগালাজ করার একপযার্য়ে এলোপতাড়ি মারপিট করে এবং হাসুয়া দিয়ে আঘাত করতে থাকে। এ সময় ভুক্তভোগির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত কামরুল পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা স্থাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং চিৎিসার ব্যবস্থা করা হয় বলে জানান তার স্বামী শহীদুল।

 

অভিযুক্ত কামরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তাকে গালিগালাজ করেছি কিন্তু পিটিয়ে জখম করি নায়। এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান শফিক বলেন, ইতি পুর্বেও একাধিকবার কামরুলের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ এসেছে।

 

এ ঘটনায় যেহেতু থানায় অভিযোগ হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভুক্তভোগি যেন ন্যায় বিচার পায়। এ ঘটনায় নারজিনা বেগম বাদী হয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন।  বাঘা থানা কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, অভিযোগ আমলে নেয়া হয়েছে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

//  বাঘা রাজশাহী প্রতনিধি //

Dainik Biswa

জাতির পিতার স্বপ্ন ছিলো স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দেয়া — জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

বরিশাল নগরী থেকে মানবপাচার মামলার আসামি গ্রেফতার

 

বরিশাল নগরী থেকে মানবপাচার , ঝালকাঠীর কাঠালিয়া থানার মানবপাচার প্রতিরোধ দমন আইনের মামলার আসামি প্রদীপ কুমারকে (৩২) বরিশাল নগরী থেকে গ্রেফতার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রূপাতলী থেকে তাকে গ্রেফতার এবং ভিকটিম বিপাশা রানী সাধককে (২৮) উদ্ধার করে তারা।

 

মঙ্গলবার রাতে বরিশাল সিআইডি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাঠালিয়া থানার উত্তর আমুয়া গ্রামের বিপাশা রানী সাধককে অপহরণ করে একই এলাকার প্রদীপ কুমার। পরে তাকে নিয়ে ভারতে চলে যায়। কিছুদিন আগে দেশে ফিরে আসে তারা। এদিকে বিপাশা রানী সাধককে অপহরণ করে ভারতে পাচারের অভিযোগে গত ৯ মে কাঠালিয়া থানায় মানবপাচার প্রতিরোধ দমন আইনে একটি মামলা দায়ের করে তার পরিবার।

 

ওই মামলার আসামি হিসেবে গতকাল সন্ধ্যায় নগরীর রূপাতলী থেকে প্রদীপ কুমারকে গ্রেফতার করে এবং বিপাশা রানী সাধককে উদ্ধার করে সিআইডি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন অভিযান পরিচালনাকারী সিআইডি’র পরিদর্শক মো. আবু মুছা খন্দকার।

 পলাশ চন্দ্র দাস ::বরিশাল //

Dainik Biswa

কারাগারে নাফিরে হাসপাতালে আয়েশি জীবনে ভিআইপি বন্দিরা

 

আজ খুলনার করোনা হাসপাতালে মৃত্যু ৯ ও আক্রান্ত ২০০ জন

 

আজ খুলনার করোনা হাসপাতালে করোনার দ্বিতীয় টেউ সীমান্তবর্তী জেলা সমূহের উপর দিয়ে সুপাই সাইক্লোনের মতো প্রবাহিত হচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা। করোনায় আক্রান্ত ও সনাক্তের গাণিতিক হিসাব অনুযায়ী রাজধানী ঢাকাকে ছাড়িয়ে সীমান্তবর্তী ১৩ জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অত্র এলাকায় করোনার বিরুদ্ধে ঘোষিত লকডাউনসহ যাবতীয় বিধিনিষেধকে উপেক্ষা করে সুপার মুনের ন্যায় স্বমহিমায় জ্বলজ্বল করছে।

 

আজ ১৬ জুন-২০২১ রোজ বুধবার খুলনার ডেডিকেটেডে করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ডাক্তারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা ও করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ০৯ জন মৃত্যু বরণ করেছেন।

 

এর মধ্যে ৫ জন করোনা আক্রান্ত ও বাকি ৪ জন করোনা উপসর্গ নিয়ে।ইতিমধ্যে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই হাসপাতালে আজ সকাল পর্যন্ত ১৩৯ জন রোগী ভর্তি আছেন। যার মধ্যে রেডজোনে ৭০ জন, ইয়ালোজোনে ২১ জন এইচডিইউতে ২৮ জন এবং আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন আছেন।

 

এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৩৯ জন নতুন ভর্তি।সুস্থ হয়ে ফিরে গেছেন ৫০ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৫৩৬ জনের নমুনা পরীক্ষায় ২০০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে।

 

যার মধ্যে খুলনার ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ফলে সনাক্তের হার ৩৯.৭৩%। বাকি শনাক্ত ৫১ জনের বাগেরহাটের ৩১ জন, যশোরের ৫ জন,সাতক্ষীরার ৫ জন, ঝিনাইদহের ৬ জন ও নড়াইলের ৪ জন রয়েছে।

//নিজস্ব প্রতিবেদক//

Dainik Biswa

যশোরে নতুন কলেবরে নতুন এলাকায় আরও ৭দিন লকডাউন

যশোরে নতুন কলেবরে নতুন এলাকায় আরও ৭দিন লকডাউন

 

যশোরে নতুন কলেবরে নতুন ভাবে করোনা প্রতিরোধের উপায় থুজতে হবে । বৈশ্বিক মহামারী করোনার সুপার সাইক্লোন আস্তে আস্তে সীমান্তবর্তী যশোর জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এবং নতুন নতুন এলাকায় সংক্রমণের প্রভাব পরিলক্ষিত হচ্ছে। সংক্রমনের ব্যাপ্তি ছড়িয়ে পড়ায় যশোর জেলার যশোর পৌরসভা ও অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার সাথে চাঁচড়া,উপশহর, আরবপুর,নওয়াপাড়া ইউনিয়ন, ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা পৌরসভা, শার্শা উপজেলার শার্শা ইউনিয়ন ও বেনাপোল থানার বেনাপোল পৌর এলাকার বাজার নতুন করে লকডাউনের আওতায় আসছে।

 

করোনা সংক্রমণের উর্দ্ধগতির কারণে গত ৯ জুন দিবাগত মধ্য রাত থেকে যশোর পৌরসভা ও অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা এলাকার কঠোর লকডাউন আরোপ করা হয়েছিল। কিন্তু করোনার সংক্রমণ পূর্বের থেকে আরও বেশী হওয়ায় ১৫ জুন-২০২১ রোজ মঙ্গলবার বিকালে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কমিটির সভা জেলা প্রশাসকের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় যশোর জেলার করোনা পরিস্থিতির সার্বিক বিষয় পর্যালোচনা করে লকডাউনের সময় এক সপ্তাহ বৃদ্ধি করা হয় এবং ছোট ছোট পকেট আকারে এলাকা ভিত্তিক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

লকডাউন চলাকালে পূর্বে ঘোষিত বিধিনিষেধ কার্যকর থাকবে। অভ্যন্তরীণ কোন রুটে বাস চলবে না তবে দূরপাল্লার গাড়ি চালু থাকবে। উল্লেখ্য সীমান্তবর্তী যে ১৩ জেলাকে করোনার উচ্চ ঝুঁকি হিসাবে সনাক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় তার মধ্যে যশোর একটি। উচ্চ পর্যায়ের নির্দেশনা মোতাবেক যশোর জেলাতে লকডাউন কার্যকর করা হলেও করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কোন উন্নতি না হওয়ায় পুনরায় নতুন কলেবরে ও নতুন এলাকা সংযোজন করে লকডাউনের মেয়াদ বাড়ানো হলো।

 

আজকের এ সভায় জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল,নব নির্বাচিত পৌর মেয়র হায়দার গণী খান পলাশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা,যশোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার লোক উপস্থিত ছিলেন।

// নিজস্ব প্রতিনিধি //

Dainik Biswa

খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ৮ শত জন ও মৃত্যু ১৩ জন