আধুনিক উন্নত বালুয়াকান্দি গড়ার প্রত্যয়ে আলহাজ্ব নাজমুল হোসেন

 

আধুনিক উন্নত বালুয়াকান্দি গড়ে তোলা মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়াকান্দি ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব মোহাম্মদ নাজমুল হোসেন এর স্বপ্ন । বর্তমানে মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য। তিনি একাধারে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত ইউ.পি চেয়ারম্যান ও তিন বার সফল ইউ.পি সদস্য ছিলেন।

 

এছাড়াও যুক্ত রয়েছেন সমাজ সেবী নানা সংগঠনে। এলাকায় মূলত তিনি একজন সৎ সাহসী তারুণ্যদীপ্ত নেতা ও মেহনতি খেটে খাওয়া মানুষের আস্থাভাজন বন্ধু হিসেবে বেশি পরিচিত। স্থানীয় আওয়ামী লীগ কর্মিদের গুঞ্জন তিনি এই ইউনিয়নে তৃণমূল আওয়ামী লীগের একজন সফল সংগঠক। এদিকে সাধারন এলাকাবাসী বলছে এলাকার প্রায় সকল শ্রেণী পেশার মানুষ নিয়ে তিনি সুসংগঠিত। ভবিষৎতে তার নেতৃত্বে সাধারন এলাকাবাসি ঐক্যবদ্ধভাবে বালুয়াকান্দি ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে উন্নত করে গড়ে তুলায় প্রতিশ্রুতিবদ্ধ।

 

সংশ্লিষ্ট সূত্র জানায় শুধু করোনা কালই নয় সুখে দুখে সবসময় এলাকার সাধারন মানুষের পাশে ছিলেন তিনি। মাহামারিতে অদম্য চিত্তে ছুটে গেছেন অসহায়দের পাশে। এই কারোনা কালে একজন রাজনৈতিক ব্যাক্তি হিসেবে তিনি ফ্রন্ট লাইনার রাজনৈতিক যোদ্ধা বটেই। বালুয়াকান্দি কে মাদকমুক্ত করতে তার প্রচেষ্টা প্রসংশনীয়। নারী নির্যাতন ও সন্ত্রাস বিপক্ষে তিনি সর্বদা আপোষহীন।

 

খোঁজ নিয়ে জানা যায় নাজমুল হোসেন মেম্বারের চাচা মরহুম কবির আহম্মদ মাস্টার ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং তার আপন বড় ভাই আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন বেপারী গজারিয়া থানা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। আওয়ামী রাজনৈতিক পরিবারের সদস্য তিনি। আরও জানা যায় শুরু থেকেই আওয়ামী রাজনীতি সাথে জড়িত তিনি। নাজমুল হোসেন সফলতার সাথে বিগত দিনে বালুয়াকান্দি ইউনিয়নের তিন বার মেম্বার হয়ে বরাবর গনমানুষের পাশে থেকে জনসম্পৃক্ত কাজের মাধ্যমে এলাকায় ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে।

 

ফলে তৃণমূল আওয়ামী লীগ সহ বালুয়াকান্দী ইউনিয়নের সাধারন মানুষের প্রিয় মুখ হয়ে উঠেন। তাদের দাবী তিনি চেয়ারম্যান হয়ে এ ধারা অব্যাহত রাখুক। স্থানীয় কতিপয় রাজনৈতিক বিজ্ঞ দের মতে আসন্ন ইউ.পি নির্বাচনে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রবল সম্ভাবনাময় অবস্থানে রয়েছে আলহাজ্ব মোহাম্মদ নাজমুল হোসেন।

 

এ বিষয়ে আলহাজ্ব নাজমুল হোসেন বলেন জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে আগামী ইউ.পি নির্বাচনে আমি নৌকা নিয়ে প্রার্থীতা করতে চাই। জয়ী হয়ে উন্নত বালুয়াকান্দি গড়তে চাই। আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমি ১৯৯৭ সালে আওয়ামী পরিবারের অংশ হিসেবে এই ইউনিয়নে মেম্বার নির্বাচিত হই। সেই থেকে জনগন আমাকে বহুবার নির্বাচিত করেছে। তারা আমাকে চিনে, আমি তাদেরই সন্তান।

 

সাধারন জনগন বরাবর আমার সাথে আছে। তারাই আমাকে নির্বাচিত করবে, তারাই আধুনিক বালুয়াকান্দি ইউনিয়ন গড়ে তুলবে।

 

//সৈয়দ মোঃ শাকিল, মুন্সীগঞ্জ//

Dainik Biswa

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনায় হামলা

 

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনায় হামলা

 

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনায় বিভিন্নভাবে বাধা প্রদানরে অভিযোগ।  বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী শহিদ) এর জনপ্রিয়তায় ইশ্বান্বিত হয়ে বেসামাল হয়ে পড়েছে আওয়ামী লীগের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ।

 

স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম এর নির্বাচনী প্রচারনায় নানা শ্রেনী পেশার মানুষের ব্যাপক অংশগ্রহনে টালমাটাল হয়ে পড়েন সুরুজের পালিত ক্যাডার বাহিনী।

 

অত:পর সুরুজ বাহিনী বেপরোয়া হয়ে উঠে। এরপর স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম এর নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভায় একের পর এক অব্যাহত হামলা চালিয়ে আসার অভিযোগ পাওয়া গেছে। এমনই অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী শহিদ )।

 

তিনি অভিযোগ করে বলেন আমার প্রতিটি নির্বাচনী প্রচারনায় চেয়ারম্যান প্রার্থী সুরুজের পালিত ক্যাডার বাহিনী হামলা চালিয়ে আসছে। এবং আমার কর্মীদের বিভিন্নস্থানে মারধর করছে। এছাড়া ইউনিয়নের বিভিন্নস্থানে আমার নির্বাচনী পোস্টার,সাইনবোর্ড ছিড়ে ফেলা হয়েছে।

 

এদিকে স্থানীয় সূত্র জানাগেছে ইউনিয়নের মকবুল হোসেন প্রাথমিক বিদ্যালয়ের সামনে শনিবারও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী শহিদ ) এর পোষ্টার ও সাইনবোর্ড ছিড়ে ফেলে। শনিবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ এর ক্যাডার নবাব এর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা পোষ্টার ও সাইনবোর্ড ছিড়ে ফেলে উল্লাস করে। উল্লেখ, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ এর বিরুদ্ধে এর আগে জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় অসংখ্যবার দুর্নীতি-অনিয়ম-লুটপাটসহ সন্ত্রাসী কর্মকান্ডের সংবাদ প্রকাশিত হয়েছে। তবুও এই সুরুজ রয়েছেন বহাল তবিয়তে।

 

বরংচ আরো বেপরোয়া হয়ে যতসব অন্যায় অপকর্মের ফিরিস্তি রচনা করে অন্ধকার গলিতে হেটে চলছেন। এসব বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ এর ব্যক্তিগত সেলফোনে একাধিকবার ডায়াল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

//নিজস্ব প্রতিবেদক : বরিশাল//

Dainik Biswa

বিলুপ্তির ২৪০০০ বছর পর হঠাৎই জীবন্ত হয়ে উঠল রোটিফার‌

 

 

বেনাপোলে ফেনসিডিল ও গাঁজা গাছসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 

বৈশ্বিক মহামারী করোনার সুনামির সাথে দেখা দিয়েছে মাদকের মহামারি। করোনার সুনামি ও মাদকের মহামারী প্রতিরোধে নিরন্তর কাজ করছে যশোর জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় টীমকে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ জুন-২০২১ রোজ শনিবার পৃথক দুটি অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পশ্চিমপাড়া গ্রামের পলাতক আসামি মোঃ হযরত আলী হজো ফকির (৫০) পিতা- মৃত ইজ্জত আলীর বাড়ির গোয়াল ঘরের পিছনে পুকুর পাড় থেকে ১ একটি গাঁজা এবং একই থানার কাগমারী গ্রামের রাহেলা বেগম (৪৮) এর বাড়ির ভাড়াটিয়া পলাতক আসামি মোছাঃ খাদিজা বেগম (৩৬) এর কক্ষ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। উল্লেখিত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় পৃথকভাবে দুইটি মামলা দায়ের করা হয়েছে। 

 

//  নিজস্ব প্রতিনিধি //

Dainik Biswa

পোশাক শিল্পের উদ্যোক্তাগন প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলে কোটি টাকার অনুদান 

 

 

পোশাক শিল্পের উদ্যোক্তাগন প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলে কোটি টাকার অনুদান 

 

পোশাক শিল্পের উদ্যোক্তাগন করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিল ও হাউজ কনষ্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স-এ পাঁচ কোটি টাকার অনুদান দিয়েছেন ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জুন গনভবন থেকে ভিডিও কনফারেন্স যোগে এই অনুদানের চেক গ্রহন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক তুলে দেন বিজিএমইএ।

এ সময় উপস্থিত ছিলেন, খুলনা-৪ আসনের মাননীয় সংসদ-সদস্য ও বিজিএমইএ এর সাবেক সভাপতি জনাব আব্দুস সালাম মূর্শেদী চাচা, ও বিজিএমইএ সভাপতি ফারুক হাসান চাচা, বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম চাচা সহ আরো অনেকে।

 

আ:রাজ্জাক শেখ,খুলনা ব্যুরো:

Dainik Biswa

করোনায় খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষায় সরকারী কর্মকান্ড অব্যাহত: সালাম মূশের্দী

 

করোনায় খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষায় সরকারী কর্মকান্ড অব্যাহত: সালাম মূশের্দী

 

খুলনা – ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেন, প্রতিটি মানুষের সুস্থ্য জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বের। কোভিড-১৯ এর ভয়াবহ ছোবল থেকে নিরাপদে রাখতে আমাদের সবাইকে কাজ করতে হবে। সালাম মূর্শেদী সেবা সংঘ’ মানুষের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই নিরব করোনা ভাইরাসের প্রাদুর্ভাব খুলনায় বেড়েই চলেছে।

 

তিনি আর ও বলেন, সরকার করোনার মহামারিতে খাদ্য সহায়তাসহ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে নানাবিধ কর্মকান্ড অব্যাহত রেখেছেন। তারই অংশ হিসেবে রূপসা ঘাট এলাকায় শনিবার বেলা ১১ টায় বিনামূল্যে মাক্স বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন।

 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র ব্যাক্তিগত অর্থায়নে পরিচালিত সেবামূলক সংগঠন ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’ আয়োজিত সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ.ম.আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও এমপির প্রতিনিধি আকতার ফারূক, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী রিনা পারভিন, এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচি, ঘাটভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এমপি প্রতিনিধি মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, নৈহাটি ইউনিয়নে এমপি প্রতিনিধি আজমল ফকির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, আসাদ বাবু, সালাম মূর্শেদী সেবা সংঘের টীম লিডার সামসুল আলম বাবু, আওয়ামীলীগ নেতা ফরিদ শেখ, নাজির শেখ, মামুন শেখ, শ্রমীকনেতা হারুন মোল্লা, সাইফুল ইসলাম, কৃষকলীগের জিয়া উদ্দীন, সালাম মূশের্দী সেবা সংঘের তরিকুল ইসলাম, এস এম রিয়াজ, হিমেল, শিমুল, ময়নাসহ প্রমূখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

Dainik Biswa

খুলনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু

 

 

খুলনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু

 

 বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ প্রবল বেগে প্রবাহিত হচ্ছে সীমান্তবর্তী জেলা সমূহের উপর দিয়ে। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যেভাবে গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে তাতে হয়তো করোনার হট স্পট ঢাকাকে ছাড়িয়ে সীমান্তবর্তী জেলা ও শিল্প নগরী খুলনা হতে চলেছে।গতকয়েক দিন যাবত খুলনা মেডিকেল কলেজের করোনা বিশেষ ইউনিটি রোগী ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী থাকছে।

 

এছাড়াও উপজেলা শহরের রোগীরা ভয়ভীতি, বিড়ম্বনার অশঙ্কায় হাসপাতালে আসছে এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রামের লোকেদের ভিতর করোনার লক্ষ্মণ থাকলেও টেষ্ট না করানো প্রবনতা লক্ষ করা যাচ্ছে। ১২ জুন-২০২১ রোজ শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জনাব ডা. সুহাস রঞ্জন হালদার বলেন যে, গত ২৪ ঘন্টায় খুলনার করোনা ইউনিটে ০৫ জন মৃত্যু বরণ করেন।

 

এর মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে ও বাকি ০৪ জন করোনার উপসর্গ নিয়ে। এ হাসপাতালে সকাল পর্যন্ত ১৩১ জন ১৩১ জন রোগী ভর্তি ছিলেন যার মধ্যে ১৩ জন আইসিইউতে, ৩২ জন এইচডিইউতে,৬৫ জন রেড জোনে ও ২১ জন ইয়োলো জোনে চিকিৎসা সহায়তা নিচ্ছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন।

তিনি আরও জানান, আজ সকাল পর্যন্ত খুলনা জেলা ও খুলনা মহানগরীতে ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ১১৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হচ্ছে।ফলে করোনায় আক্রান্তের হার ৩৪.৮৩ শতাংশ। তবে রিপোর্টে ভারতীয় ধরণ ডেল্টা কিনা তা বলা যাচ্ছে না কারণ রিপোর্টে সে ধরনের কোন তথ্য জানানো হচ্ছে না।

 //  নিজস্ব প্রতিবেদক //

Dainik Biswa

খুলনা জেলার করোনা  প্রতিরোধে ৭দিনের  বিধিনিষেধ আরোপ

 

 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চেয়ারম্যান লেয়াকত আলীর ফ্যান বিতরণ

চট্রগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে অবস্থিত ১২ টি সরকারি প্রাথমিক সমুহে ৮টি করে সিলিং ফ্যান প্রদান করেন গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান ও গন্ডামারা আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা মো: লেয়াকত আলী। গত বৃহস্পতিবার বিকালে এ সিলিং ফ্যান প্রদান অনুষ্টান আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্টিত হয়।
এ সময় গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান ও গন্ডামারা আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা মো: লেয়াকত আলীর পক্ষ হয়ে সিলিং ফ্যান গুলো শিক্ষকের হাতে তুলে দেন সমাজকর্মী আলমগীর মাহফুজ, মাওলানা আমিন উল্লাহ, মাহমুদুল ইসলাম।
এদিকে বিদ্যালয়ের পক্ষে বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জয়নাল আবেদীন,উত্তর বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর জিহাদী, পুর্ব বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নেজাম উদ্দিন, মায়মুনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওমর ফারুক, দক্ষিণ বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: মোরশেদ,পুর্ব বড়ঘোনা এমদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মহিউদ্দিন আজাদ,মধ্যম বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আবু বক্কর রহমানী, পুর্ব গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজুর রশিদ চৌধুরী, তোরাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:জসিম উদ্দিন।
পশ্চিম গন্ডামারা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ হোছন,চরপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম উল্লাহ, পশ্চিম গন্ডামারা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আরিফুল ইসলাম উপস্থিত থেকে বিদ্যালয়ের জন্য ৮টি করে সিলিং ফ্যান গ্রহন করেন ।
এছাড়া উপজেলা শিক্ষা অফিসের জন্য সহ ৯৮ টি সিলিং ফ্যান প্রদান করেন এ সময়।
সিলিং ফ্যান প্রদানকালে গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান ও গন্ডামারা আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা মো: লেয়াকত আলী বলেন ,আমি এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য যে কোন ধননের সহযোগিতা প্রদানের জন্য সবসময় প্রস্তুত আছে বলে আশ্বাস প্রদান করেন ।
//মোঃ হামিদুর রহমান সাকিল, 
চট্টগ্রাম প্রতিনিধি //

রাণীশংকৈলে শশুর বাড়িতে সদ্য বিবাহিত জামাইয়ের ঝুলন্ত লাশ

 

 

রাণীশংকৈলে শশুর বাড়িতে , ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কুমারগঞ্জ গ্রামে ভোর রাতে শ্বশুর বাড়িতে আসা নতুন জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। (১১ জুন শুক্রবার) জানা গেছে শশুর জহিরুল ইসলামের বাড়িতে অদূরে পুকুর পাড়ে একটি ছোট সাইজের আম গাছের ডালে ঝুলন্ত এরশাদ (২৭) লাশ উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সুত্র মতে জানা গেছে, মাত্র ১১ দিন আগে উপজেলা নেকমরদ ইউনিয়নে পারকুন্ডা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এরশাদ আলীর সাথে কুমোরগঞ্জ গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জুঁই আক্তারের বিয়ে হয় । এরশাদ রাজ মিস্তি কাজ করতেন এবং জুঁই স্থানীয় একটি মাদ্রাসায় পড়তেন।

 

গত ১০ জুন বৃহস্পতিবার বিকালে এরশাদর স্ত্রী জুঁই কে নিয়ে শশুর বাড়িরতে বেড়াতে আসেন। রাতে খাওয়া দাওয়া শেষ করে স্বামী ও স্ত্রী একটি ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে স্ত্রী জুঁই জ্বর ভাবহলে সেঅবস্থায় বমি করতে বারান্দায় বের হন। ইতিমধ্যে এরশাদ প্রাকৃতিক কাজ সারতে টয়লেটে যান এরশাদ টয়লেট থেকে ফিরে না এলে স্ত্রী – শ্বশুরসহ পরিবারের লোকজন ওই রাতেই এরশাদকে চারদিকে খুঁজতে বের হয়।

রাত শেষের দিকে তার বাড়ির অদূরে পুকুর পাড়ের একটি আম গাছের ডালে এরশাদের ঝুলন্ত লাশ দেখতে পায়।

 

পরে থানায় খবর দেয়। খবর পেয়ে থানার সিনিয়র সহ পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন, ওসি এস এম জাহিদ ইকবাল, ওসি তদন্ত আঃ লতিফ শেখ, সহ সঙ্গীয় পুলিশ ফোর্স এসে ঘটনাস্থল থেকে এরশাদের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। এই মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ কিংবা এলাকাবাসী কেউ কিছুই বলতে পারেনি ।

 

মৃত এরশাদের খালাতো ভাইয়ের শাহাদাত আলী এ মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে পারেনি। এ নিয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মর্মে ওসি জানান। তবে এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি,এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 //মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

Dainik Biswa

বরগুনায় জমি বিরোধ নিয়ে মাদরাসার প্রভাষককে কুপিয়ে জখম

 

বরগুনায় জমি বিরোধ নিয়ে মাদরাসার প্রভাষককে কুপিয়ে জখম

 

বরগুনায় জমি বিরোধ নিয়ে দূরঘটনা ঘটেছে, বরগুনার আমতলীতে, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আঠারগাছিয়ার গাজীপুর বন্দর ফাজিল মাদরাসার প্রভাষক ও উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ফোরকান মুছুল্লীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গাজীপুর বন্দরের বাসিন্ধা মোঃ মোতালেব মৃধার পুত্র মিঠু মৃধা ও তার নাতিন শাকিল মৃধার সাথে পশ্চিম গাজীপুর গ্রামের মাওলানা মোঃ ফোরকান মুছুল্লীর বন্দরের মন্দিরের পাশে একটি দোকান ঘরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গোপনে ওই বিরোধিয় জমিতে মিঠু মৃধা ও শাকিল মৃধা ঘর তুলতে গেলে ফোরকান মুছুল্লী তাদের বাঁধা দেয়। এ বিষয় নিয়ে স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাজার কমিটির লোকজন একাধিকবার শালিশ বৈঠক করলের অদ্যবদি এর কোন ফয়সালা হয়নি।

 

আজ (শুক্রবার) সকাল সাড়ে ১১ টার দিকে ওই বিরোধিয় জমিতে মিঠু মৃধা ও শাকিল মৃধা পুনঃরায় জোরপূর্বক ঘর তুলতে গেলে মাওলানা মোঃ ফোরকান মুছুল্লী ও তার লোকজন এতে বাঁধা প্রদান করে। এর কিছুক্ষণ পরে মাওলানা মোঃ ফোরকান মুছুল্লী গাজীপুর বন্দরের হাজী রুহুল আমিনের কাপড়ের দোকানের সামনে যায়।

 

এ সময় তার প্রতিপক্ষ মিঠু মৃধা ও শাকিল মৃধা ও তার লোকজন এসে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকে। উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং স্থাণীয়রা আবার তাদের মিমাংসাও করে দেয়। এর কিছুক্ষণ পরে মিঠু মৃধা ও শাকিল মৃধার নেতৃত্বে ১০/১২জন সন্ত্রাসী এসে মাওলানা মোঃ ফোরকান মুছুল্লীকে দেশীয় অস্ত্র দা ও চাপাতি দিয়ে হাত, বুক ও পিঠে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে চলে যায়।

 

এ সময় গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুত্বর হওয়ায় ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। প্রত্যক্ষদর্শি মোটরসাইকেল চালক জহির আহমেদ বলেন, গাজীপুর বন্দরের একটি দোকানের জমি নিয়ে মিঠু মৃধা, শাকিল মৃধার সাথে মাওলানা ফোরকান মুছুল্লীর বিরোধ চলে আসছে।

 

আজ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে পরে স্থানীয় লোকজন উভয়ের মধ্যে মিমাংসা করে দেন। এর কিছুক্ষণ পরে বেলা সাড়ে ১১ টার দিকে হাজী রুহুল আমিন কাপড়ের দোকানের সামনে বসে মোতালেব মৃধার ছোট ছেলে মিঠু মৃধা ও তার নাতিন শাকিল মৃধাসহ আরো ১০/১৫ জন সহযোগীদের নিয়ে ফোরকান মাওলানাকে কুপিয়ে রক্তাক্ত ও জখম করে। গাজিপুর বন্দরের হাবিবুর রহমান বলেন,মোতালেব মৃধার পুত্র মিঠু মৃধা একজন চিহ্নিত সন্ত্রাসী।

 

সে বিগত দিনে একাধিক সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল এবং মাদকাসক্ত বলে তিনি জানান। এ বিষয়ে অভিযুক্ত মোতালেব মৃধার সাথে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহআলম হাওলাদার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

//সাইফুল্লাহ নাসির, আমতলী, বরগুনা প্রতিনিধি//

Dainik Biswa

খুলনা জেলার করোনা  প্রতিরোধে ৭দিনের  বিধিনিষেধ আরোপ

 

খুলনা জেলার করোনা  প্রতিরোধে ৭দিনের  বিধিনিষেধ আরোপ

 

খুলনা জেলায় করোনা সংক্রমন বৃদ্ধির প্রেক্ষিতে জেলাব্যাপী এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধের মধ্যে রয়েছে বিকাল ৫টার পর কোন দোকান, শপিংলমল,  রেস্তোরা ইত্যাদি খোলা রাখা যাবে না।

সকল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে। জরুরি প্রযোজন ছাড়া কেউ বাড়ির বাহিরে বের হয়ে অযথা ঘোরাঘুরি করতে পারবে না। ইজিবাইক চলবে অর্ধেক এবং অর্ধেক সংখ্যক যাত্রী নিয়ে। কাঁচাবাজার ও ঔষধের দোকান এই বিধিনিষেধ আওতামুক্ত থাকবে।

 

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে শুক্রবার তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এই সকল সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন অনলাইনে যুক্ত ছিলেন।

 

সভায় সিটি মেয়র বলেন, গত এক সপ্তাহ খুলনার কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বিধিনিষেধ আরোপ করে সংক্রমণ প্রতিরোধে কোন ভাল ফল পাওয়া যায়নি। এক্ষেত্রে সমগ্র জেলায় বিধিনিষেধ আরোপ ও তা বাস্তাবায়ন করতে না পারলে খুলনার করোনা সংক্রমণের উর্দ্ধগতি ঠেকানো যাবে না। তিনি রাস্তাঘাটে অযথা জটলা করে আড্ডা দেওয়া এবং স্বাস্থ্যবিধি না মানার বিরুদ্ধে কঠোর ভূমিকা পালনের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি আহবান জানান।

 

সভায় আরও সিদ্ধান্ত হয় খুলনা করোনা রোগীর চিকিৎসার শয্যাসংখ্যা বাড়ানো হবে। সে ক্ষেত্রে সদর হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত হয়। এজন্য প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সাপোর্টের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অতিসত্ত্বর যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 সভায় জাননো হয় খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে সেখানে প্রতিদিন পাঁচশত রোগীর নমুনা পরীক্ষা করা যাবে। সভায় আরও জানানো হয় স্বাস্থ্যবিধি মানাতে গত সাতদিনে দুইশত ২৩টি মোবাইলকোর্ট পরিচালনা করে তিন লাখ ৬২ হাজার পাঁচশত পয়তাল্লিশ টাকা জরিমানা করা হয়েছে। এধরণের মোবাইলকোর্ট পরিচলনা অব্যাহত থাকবে।

         

 সভায় খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

Dainik Biswa

যুবসমাজের শারীরিক-মানসিক বিকাশে খেলার বিকল্প নাই : সালাম মূর্শেদী

যশোরে আজ করোনায় আক্রান্ত যাবত কালের সর্বোচ্চ ৪৩.৫০%