ঠাকুরগাঁওয়ের হরিপুরে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

 ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সোমবার (৩১) রাব্বিলা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রাব্বিলা আক্তার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের আমগাঁও গ্রামের মৃত আব্দুল হাকিমের মেয়ে। এবং আমগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

 

স্থানীয় ও পুলিশ সূত্রমতে গত ৩০ মে রবিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে পরিবারের সকলের অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে নিজ শয়ন ঘরের শরের সাথে গলায় ফাঁস দেয় রাব্বিলা। সকালে পরিবারেরর লোক দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে রাব্বিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সংশ্লিষ্ট ইউপি পাভেল তালুদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

হরিপুর থানার ওসি আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তারা লাশ দাফনের অনুমতি চেয়ে জেলা এডিএম বরাবরে লিখিত আবেদন করেন। এডিএম’র অনুমতিক্রমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এনিয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

 

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

ডাঃ সাবিরার মৃত দেহে ধারালো অস্ত্রের ৩টি আঘাতঃ ৩ জন গ্রেফতার

ঘুর্ণীঝড় ইয়াসে বাগেরহাট রামপালে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে

খুলনার নতুন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার

 

খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। সোমবার (৩১ মে) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্ব পালনের আগে মো. মনিরুজ্জামান তালুকদার দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যানের একান্ত সচিবের দায়িত্ব পালন করেন।

মো. মনিরুজ্জামান তালুকদার ২১তম বিসিএসের মাধ্যমে কর্মজীবনে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রী গৃহিণী। তাদের একটি মাত্র মেয়ে। মো. মনিরুজ্জামান তালুকদার ঝালকাঠি জেলার সন্তান। কবে খুলনায় যোগদান করবেন জানতে চাইলে মনিরুজ্জামান তালুকদার বলেন, যোগদানের তারিখ এখনও ঠিক হয়নি। আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হবে সেভাবে চলে আসবো।

 

// আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো //

পড়ুন দৈনিক বিশ্ব …

ঘুর্ণীঝড় ইয়াসে বাগেরহাট রামপালে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে

ডাঃ সাবিরার মৃত দেহে ধারালো অস্ত্রের ৩টি আঘাতঃ ৩ জন গ্রেফতার

 

ঘুর্ণীঝড় ইয়াসে বাগেরহাট রামপালে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে

 

ঘুর্ণীঝড় ইয়াসে বাগেরহাট  ভাসমান নদীর সাথে সংগ্রাম ও সংকটে জীবন যাদের বহমান তারা হলো বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার বাশিন্দা। ঝড় আসে, আসে জলোচ্ছ্বাস তবু কাঁটে জীবন তাদের স্বপ্নবোনা রোদে। সিডর, আইলা, বুলবুল, ফণী ও ইয়াসসহ অতিতের বিভিন্ন ঘুর্ণীঝড় থেকে আমাদের নিরলসভাবে রক্ষা করেছন ম্যানগ্রোভ এই সুন্দরবন। বেঁচে থাকুক সুন্দরবন বেড়ে উঠুক আমাদের নিম্নাঞ্চলের লবণ জলের সাহস।

 

বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে ঘরবাড়ি, পুকুর, চিংড়ি ঘের, নলকুপ, হাসপাতাল, রাস্তাঘাট, হাস-মুরগী ও মানসম্মত পায়খানা ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন দপ্তরসূত্রে জানা যায় ঘুর্ণীঝড় ইয়াসে মোট দশটি ইউনিয়নে প্রায় ৬ কোটি ৮৯ লক্ষ ৬৬ হাজার ৩ শত ৪ টাকার ক্ষতি হয়েছে। রামপালের অধিকংশ মানুষই মৎস্য চাষের উপর নির্ভরশীল হওয়ার কারনে মৎস্য সেক্টরেই সবচেয়ে ক্ষতির পরিমাণ বেশী হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, উপজেলার মোট দশটি ইউনিয়নে ২৭ হাজার ৮ শত ১ টি মৎস্য ঘের ইয়াসের জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে।

 

১৪৪৪.৮৭ হেক্টর আয়তনের মৎস্য ঘেরগুলোর ক্ষতির পরিমান প্রায় ৫ কোটি ২৪ লক্ষ ৩৩ হাজার টাকা। এছাড়া অন্যান্য দপ্তরের হিসাব মতে বিভিন্ন ক্ষতির সংখ্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান জানান, ৪ হাজার ৮ শত ৪৫ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘর ০২ টি, আংশিক ক্ষতি ৩৩ টি, মৃত হাঁস ০৮ টি, মুরগী ৩৩ টি, আংশিক ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ০২ টি, গভীর নলকুপ আংশিক ১৫ টি, অগভীর নলকুপ আংশিক ০৮ টি, মানসম্মত পায়খানা আংশিক ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ টি এবং আংশিক ০১ টি হাসপাতাল। উপজেলা প্রকৌশলী, গোলজার হোসেন জানান, ঘুর্ণীঝড় ইয়াসে জলোচ্ছ্বাস বৃদ্ধি পাওয়ায় প্রবল বাতাসে উপজেলার চারটি ইউনিয়নে ০৪ টি রাস্তার দুপাশ ভেঙে আংশিক ক্ষতি হয়েছে।

 

বাঁশতলী ইউনিয়নের গিলাতলা শিকি রোডটি ৬ কিলোমিটার রাস্তাটি ০২ কিলোমিটার আংশিক ক্ষতি হয়েছে। হুড়কা ইউনিয়নের নলবুনিয়া থেকে বাবুরবাড়ি পর্যন্ত ২২৫০ মিটার রাস্তাটি ১২ শ মিটার আংশিক ক্ষতি, ভাগা থেকে কাপাশডাঙ্গা রাস্তাটি ১৩ কিলোমিটার রাস্তাটি ০২ কিলোমিটার আংশিক ক্ষতি এবং বাইনতলার সকুরহাট থেকে আলীপুর পর্যন্ত ০৩ কিলোমিটার রাস্তাটি ০১ কিলোমিটার আংশিক ক্ষতি হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন বলেন, দুর্যোগের উপরতো আমাদের কোনো হাত নেই তবু প্রতিটি মানুষকেই আমরা সচেতন করছি। এছাড়া দুর্যোগের ক্ষয়ক্ষতি যেনো কমানো যায়, মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আশা যায় এই বিষয়ে আমরা সচেনত রয়েছি।

 

পাশাপাশি দুর্যোগের পরবর্তীতে সরকারি সহায়তা প্রত্যেকেই পান এটা আমি নিশ্চিত করবো এবং এজন্য সরকারি নিয়মানুযায়ী যে পরিমান ত্রাণ আসবে আমরা সেগুলোকে দুর্যোগ কবলি মানুষদের বণ্টন নিশ্চিত করবো। উপজেলা প্রশাসন সব সময়ই জনগণের পাশে আছে এবং থাকবে।

//এ এইচ নান্টু, বাগেরহাট জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

ডাঃ সাবিরার মৃত দেহে ধারালো অস্ত্রের ৩টি আঘাতঃ ৩ জন গ্রেফতার

 

“উন্নয়ন সমন্বয়” ও “কেয়ার বাংলাদেশ”-এর নারী-পুরুষ কর্মক্ষেত্রে শীর্ষক সংলাপ

গবেষণা সংগঠন “উন্নয়ন সমন্বয়” এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা “কেয়ার বাংলাদেশ”-এর যৌথ উদ্যোগে আজ (৩১-৫-২১) মাননীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে কর্মক্ষেত্রে নারী-পুরুষদের প্রতি হয়রানি-বৈষম্য বিমোচন ও মানবাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে আইএলও কনভেশন ১৯০: বাংলাদেশের প্রেক্ষাপট শীর্ষক ভার্চুয়াল সংলাপের আয়োজন করা হয়।

ভার্চুয়াল সংলাপের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় শিল্প মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এসময় ভার্চুয়াল সংলাপে অংশগ্রহণ করেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি জনাব আব্দুস সালাম মূর্শেদী এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও গবেষণা সংগঠন উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ও ড. আতিউর রহমান।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

উপজেলা চেয়ারম্যান বাদশার সুস্থতা কামনায় সংসদ সদস‍্য ও উপজেলা আ’লীগের বিবৃতি

 

রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থান রয়েছেন। তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা কৃষক লীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান কবির প্যারিস, আইয়ুব মল্লিক বাবু, আরিফুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রবিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব।

 

আরো বিবৃতি দিয়েছেন  চঞ্চল মিত্র, ফারহানা আফরোজ মনা, প্রচার সম্পাদক আব্দুল গফুর খান, ক্রীড়া সম্পাদক স,ম জাহাঙ্গীর, শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোহাম্মাদ আলী জিন্নাহ, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, সেলিম মোল্লা, জেলা মহিলা লীগ নেত্রী সাবিনা বেগম, আজিজা সুলতানা, রিনা পারভীন, জেলা শ্রমিকলীগ নেতা শেখ মো: মারুফ, কৃষকলীগ নেতা মোশারেফ হোসেন কুটি, আবদুল মান্নান শেখ, উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন রবি, রাজীব দাস. শ্রমিক লীগ নেতা মফিজুল ইসলাম, মনিরুজ্জামান হাতেম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলাম উপজেলা যুবমহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রূনা প্রমুখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

 

ডাঃ সাবিরার মৃত দেহে ধারালো অস্ত্রের ৩টি আঘাতঃ ৩ জন গ্রেফতার

 

আজ সোমবার রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে কাজী সাবিরা রহমান (৪৭) নামের এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের চিকিৎসক ছিলেন। নিহতের পিঠে দু’টি ও গলায় একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সোমবার দুপুরে সাবিরার লাশ উদ্ধারের ঘটনাটি তদন্ত করতে যায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় ডিবি পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, ডা. সাবিরা ৫০/১ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি ফ্ল্যাটের দু’টি রুম অন্য একজনকে সাবলেট দিয়েছেন

 সকালে সাবলেটে থাকা তরুণী কানিজ ফাতেমা হাঁটতে বের হয়েছিলেন। পরে ঘরে ফিরে দেখেন চিকিৎসক সাবিরার রুম বন্ধ। রুমের ভেতর থেকে ধোয়া বের হচ্ছে। এ সময় তিনি দারোয়ানকে ডেকে তারা চাবি এনে তালা খুলে দেখতে পান চিকিৎসক নিচে পড়ে আছেন। সবাই ভেবেছিল চিকিৎসক আগুনে পুড়েছে। পরে ডিবি এসে তার গলায় একটি ও পিঠে দু’টি আঘাতের চিহ্ন পায়। তদন্ত করছি। আশা করছি দ্রুত রহস্য উদঘাটন করবো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত তিনজনকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা হলেন- সাবলেট থাকা এক শিক্ষার্থী, তার এক বন্ধু ও বাড়ির দারোয়ান রমজান।

ডিবি সূত্র জানায়, ডা: সাবিরা দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্বামী চিকিৎসক ছিলেন। তিনি একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। পরে সাবিরা দ্বিতীয় বিয়ে করেন। সাবিরার দ্বিতীয় স্বামী সামসুদ্দিন আজাদ ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তবে দ্বিতীয় স্বামীর সাথে বনিবনা ছিল না তার।

সাবিরার দুই সন্তান রয়েছে। তার আগের স্বামীর ঘরে একটি ছেলে এবং দ্বিতীয় স্বামীর ঘরে ৯ বছরের একটি মেয়ে রয়েছে। মেয়েকে নিয়ে কলাবাগানের এই বাড়িতে থাকতেন সাবিরা। গত রাতে মেয়েটিকে গ্রিন রোডের নানার বাসায় রেখে এসেছিলেন তিনি। রাতে বাসায় একা ছিলেন সাবিরা।

।। অনলাইন ডেস্ক ।।

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের অনুদান (চেক) প্রদান

খুলনায় কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের অনুদান (চেক) প্রদান

 

খুলনায় কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের      করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে খুলনা জেলায় দুইশত ৯৭ জনের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৯ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠান সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের হাতে অনুদানের চেক তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে অনলাইলে সংযুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, করোনা পরিস্থিতিতে সরকার দুস্থ ও অসহায় মানুষের পাশে আছেন।

 

করোনা মোকাবেলার সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সেক্টরে প্রণোদনা দিয়ে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে ৩৮ লাখ মানুষকে আর্থিক সহায়তায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। সিটি মেয়র করোনাভাইরাস প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

 

অনুষ্ঠানে মেয়র প্রত্যেক কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠানে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান।

 

 //মোঃ জাকির হোসেন, ক্রাইম রিপোর্টার//

পড়ুন দৈনিক বিশ্ব …

বিনা অপরাধে জেল খাটছেন ক্রিকেটার হতে আসা আবু ইউসুফ লিমন

 

মূলাগুল জনকল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি এর পিতার মৃত্যুঃ আমরা শোকাহত

 

মূলাগুল জনকল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদ সদস্য তরুণ ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা আহমদ মুসলিম এর পিতা মোঃ রফিকুল হক (৭৪) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহ…….. রাজিউন)।

 

২৬ মে বুধবার ভোর ৪:৩০ মিনিটের সময় সাতবাক ইউনিয়নস্থ তিনির নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার বাদ যোহর মাঝের চটি জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে গ্রামের পাঞ্চায়েতি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

 

উল্লেখ্য, বিগত কয়েকদিন যাবত তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত থাকার পর ২৬ মে বুধবারবার ভোর ৪,৩০ মিনিটের সময় তাহার নিজ বাসভবনে, পরিবারের সদস্যসহ অসংখ্য আত্মীয় স্বজনকে ত্যাগ করে চিরদিনের জন্য জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাহার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মূলাগুল জনকল্যাণ ট্রাস্ট পরিবার।

 

আজ বাদ যোহর সংগঠনের নেতৃবৃন্দ এক শোকবার্তায় উল্লেখ করে বলেন, সভাপতি হাঃ সিতাব আহমদ, নির্বাহী সভাপতি হাঃ হানিফুজ্জামান, সহ-সভাপতি এম.জাহিদ আল মিসবাহ, সাধারণ সম্পাদক হাঃ জাবের আহমদ উল্লেখ করেন, রফিকুল হক সাহেব ছিলেন খুব ভালো একজন মানুষ, জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন মানবসেবা ও সমাজের উন্নয়নের স্বার্থে তাই এই মহান ব্যক্তির মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।

 

আমরা তাহার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এবং প্রবীণ এই ব্যক্তির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুলাগুলসহ কানাইঘাট উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, শ্রমিক, ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

 

তাঁরা এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

 

এছাড়াও শোক ও দুঃখ প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা সমাজকল্যাণ পরিষদ লক্ষীপ্রসাদ পুর্ব ইউ/পি শাখা, জমিয়ত, যুব জমিয়ত, ও ছাত্র জমিয়ত লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

 

।। এম এ রহমান জীবন কানাইঘাট ।।

পড়ুন দৈনিক বিশ্ব …

চট্টগ্রামে মহামারী করোনা পরিস্থিতি : দুই দিনে মৃত্যু ৮, নতুন সংক্রমণ ১১৯   

 

চট্টগ্রামে মহামারী করোনা পরিস্থিতি : দুই দিনে মৃত্যু ৮, নতুন সংক্রমণ ১১৯   

চট্টগ্রামে মহামারী করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি পরিলক্ষিত হলেও তা আবার বাড়তে শুর” করেছে। গত দুই দিনে চট্টগ্রামে করোনায় আক্রান্ত- হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত- হয়ে মোট মৃত্যু হয়েছে ৬১৮ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ১১৯ জন। এ নিয়ে বর্তমানে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত- রোগির সংখ্যা দাড়ালো ৫৩ হাজার ৩৭০ জন।
সোমবার (৩১ মে ) চট্টগ্রাম সিভিল সার্জান কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯ টি ল্যাবে ৭০২ টি নমুনা পরীক্ষা করা হলে ১১৯ জনের দেহে করোনা সংক্রমন সনাক্ত হয়। তৎমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৮৫ টি নমুনা পরীক্ষা করে ৩১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) তে ১৩৬ টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ল্যাবে ৩৯ টি নমুনা পরীক্ষা করে ৯ জন, চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয়(সিভাসু) ল্যাব ১৪৬ টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
তাছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবে ১০৯ টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩ টি নমুনা পরীক্ষা করে ১১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল (আরটিআরএল) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪৬ টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ৭ টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। তাছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ টি নমুনা পরীক্ষা করা হলেও তা নেগেটিভ পাওয়া যায়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭০২ টি নমুনা পরীক্ষা করে ১১৯ জন করোনা রোগি সনাক্ত হয়েছে। আক্রান্ত-দের মধ্যে ৮২ জন নগরীর এবং ৩৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

জগন্নাথপুরে দলিল লেখক আব্দুল মতিন স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

 

জগন্নাথপুরে দলিল লেখক সমিতির সিনিয়র দলিল লেখক প্রয়াত আব্দুল মতিনের স্মরণে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর সাবরেজিস্ট্রার অফিস ও উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে রোববার দুপুর সাড়ে ১২ টায় অফিস প্রাঙ্গনে এ আলোচনাসভা অনুষ্টিত হয়।

 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর সাব-রেজিষ্ট্রি অফিসের রেজিস্ট্রার মোঃ আব্দুল সালাম। জগন্নাথপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বশির আহমদ এর সভাপতিত্বে ও দলিল লেখক শাহজাহান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ সভাপতি বহলুর রশীদ চৌধুরী, সমিতির সাবেক সভাপতি গয়াছ মিয়া, সাবেক সাধারন সম্পাদক আফাজ উদ্দিন, উপজেলা দলিল লেখক সমিতির সহ সভাপতি হোসেন আহমদ অলিউর রহমান, জগন্নাথপুর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসির আলী, দলিল লেখক মোঃ আবুল ফজল, তালেব আলী প্রমূখ।

 

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সাবরেজিস্টার অফিসের প্রধান অফিস সহকারী মোঃ আব্দুর রহিম, প্রবীণ দলিল লেখক অনিল চন্দ্র দেব, বাহরাম উদ্দিন, বশির উদ্দিন, আব্দুল করিম, বশির মিয়া, সমিতির যুগ্ম সম্পাদক নজমুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক অনন্ত কুমার দাশ, কায্যকরী সদস্য ছালিক মিয়া, দলিল লেখক কালীপদ দাস, কমর উদ্দীন, দ্বীপক কুমার দেব, জুহেল মিয়া, বাসুদেব চক্রবর্তী, জাকির চৌধুরী।

 

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারি মোঃ ইউনুস আলী। পরে প্রবীণ দলিল লেখক মরহুম অাব্দুল মতিনের রুহের মাগফেরাত কামনায় জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক ও উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসাইন জামী। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন, ব্যবসায়ীসহ মরহুম আব্দুল মতিনের আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন।

// মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বিনা অপরাধে জেল খাটছেন ক্রিকেটার হতে আসা আবু ইউসুফ লিমন

ব্যাংক কর্মকর্তা মোরশেদ আত্মহত্যা প্ররোচনা: আরাফাতের জামিন না মঞ্জুর

কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি উপ-সহকারি মাহমুদ মোল্যা দুর্ণীতির বরপুত্র!