হামাস ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব জানিয়েছে

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

গাজা উপত্যকায় যুদ্ধ অবসানে কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা নতুন একটি যুদ্ধবিরতির পরিকল্পনা প্রস্তাব করেছে। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে এ কথা বলেছেন।

ওই কর্মকর্তার তথ্যমতে, পাঁচ থেকে সাত বছর স্থায়ী হবে, এমন একটি যুদ্ধবিরতির বিষয়ে বিবেচনা করা হচ্ছে। প্রস্তাবে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথা বলা হয়েছে।

আলোচনার জন্য হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধিদলের কায়রো সফরে যাওয়ার কথা।

এক মাস আগে গাজায় ইসরায়েল নতুন করে বোমা হামলা শুরু করার পর সবশেষ যুদ্ধবিরতিটি ভেস্তে যায়। যুদ্ধবিরতি অকার্যকর হওয়ার জন্য হামাস ও ইসরায়েল একে অপরকে দায়ী করেছে।

নতুন যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীদের পরিকল্পনার বিষয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি।

কায়রোর আলোচনায় হামাসের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন সংগঠনটির রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ এবং এর প্রধান আলোচক খলিল আল হায়া।

হামাসের ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার কয়েক দিন পরই এমন উদ্যোগ নেওয়া হলো। ইসরায়েলের প্রস্তাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে হামাসকে নিরস্ত্রীকরণের দাবি জানানো হয়েছিল।

গত শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের ধ্বংস এবং জিম্মিদের ফেরত পাওয়ার আগে যুদ্ধ শেষ হবে না। হামাস দাবি করেছে, জিম্মিদের মুক্তি দেওয়ার আগেই যেন ইসরায়েল সরকার যুদ্ধ বন্ধের প্রতিজ্ঞা করে।

২০০৭ সাল থেকে গাজার শাসনক্ষমতায় আছে হামাস। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ওই ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেছেন যে ‘জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে’ অনুমোদন পাওয়া যেকোনো ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজার শাসনভার হস্তান্তরের বিষয়ে হামাস তাদের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। এটা পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) অথবা নবগঠিত প্রশাসনিক সংস্থা হতে পারে।

তবে নেতানিয়াহু গাজার ভবিষ্যতের শাসনব্যবস্থায় পিএকে সম্পৃক্ত করার কথা উড়িয়ে দিয়েছেন।

আলোচনার সাফল্য কতটুকু, তা নির্ধারণের সময় এখনো হয়নি। তবে সূত্রটি বর্তমান মধ্যস্থতা প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে এবং বলেছে যে হামাস ‘নজিরবিহীন নমনীয়তা’ দেখিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। জবাবে একই দিন থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, হামলায় এ পর্যন্ত ৫১ হাজার ২৪০ জনের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।

Daily World News

খুলনায় ছু/রি/কা/ঘা/তে র’ক্তা’ক্ত আজিজ— খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি, তদন্তে পুলিশ

চট্টগ্রামে নতুন ভোটার ৩ লাখ, বাদ ৯৪ হাজার

Cooking

খুলনায় ছু/রি/কা/ঘা/তে র’ক্তা’ক্ত আজিজ— খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি, তদন্তে পুলিশ

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া কবরখানার ১ নম্বর গেটের পাশের গলিতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোঃ আব্দুল আজিজ (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক কমিশনার মোঃ হাফিজুর রহমান মনির বাড়ির গলিতে মোটরসাইকেলে এসে দুইজন সন্ত্রাসী আজিজকে ধাওয়া করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহত আজিজ খুলনার বানরগাতি কলেজ রোড এলাকার বাসিন্দা। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান জানান, “খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে আমরা ঘটনাস্থলে যাই। আজিজকে ছুরিকাঘাত করে পালিয়েছে মোটরসাইকেলে আসা দুইজন দুর্বৃত্ত। হামলার কারণ এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

চট্টগ্রামে নতুন ভোটার ৩ লাখ, বাদ ৯৪ হাজার

//আবুল হাসেম, চট্টগ্রাম//

ভোটার তালিকা হালনাগাদে চট্টগ্রামে নতুন করে যুক্ত হয়েছে আরো তিন লক্ষাধিক ভোটার। তালিকা থেকে প্রায় ৯৪ হাজার মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তাছাড়া ভোটার স্থান পরিবর্তন করেছেন ২৫ হাজার ভোটার। এছাড়া ১৮ বছরের কম বয়সী ৭৭ হাজার ৬৭০ জন নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। ১৮ বছর পূর্ণ হলে তারা ভোটার তালিকায় যুক্ত হবেন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে এই তথ্য জানান চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়।

এদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের উপর নতুন ভোটারদের ভাগ্য নির্ভর করছে। ২০২৬ সালের মার্চের আগে জাতীয় সংসদ নির্বাচন হলে নতুন ভোটাররা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ চলতি বছরের ২ মার্চ জাতীয় ভোটার দিবসে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ২০২৬ সালের পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন ভোটাররা ভোট দিতে পারবেন। তবে নির্বাচনী আইনে সংশোধন আনা হলে নতুন ভোটাররা ২০২৬ সালে আগেও ভোট দিতে পারবেন। নির্বাচনী আইন সংশোধনের কথা নির্বাচন কমিশনাররা ইতিমধ্যে একাধিকবার বলেছেন। নির্বাচন কমিশন জানায়, গত ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ৩ ফেব্রæয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শেষ হয়। একই সঙ্গে মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার তথ্য সংগ্রহ করা হয়। গত ৫ ফেব্রæয়ারি থেকে নিবন্ধনকেন্দ্রে (বায়োমেট্রিক) নিবন্ধন কার্যক্রম শুরু হয়। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার ঊর্ধ্বে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হয়। হালনাগাদ শেষে সোমবার নতুন ভোটারের তালিকা ঘোষণা করা হয়। তালিকায় নতুন যুক্ত হচ্ছে তিন লাখ ৪ হাজার ২৮৩ জন ভোটার। তবে নতুন ভোটাররা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েছে সর্বত্র।

চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশনার বশির আহমদ জানান, ২০২৬ সালের মার্চের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন ভোটাররা ভোট দিতে পারবেন না। কারণ ২ মার্চ ভোটার তালিকা ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচনী আইনে সংশোধন আনা হলে তারা ভোট দিতে পারবেন। আগামী বছরের (২০২৬ সাল) মার্চের পরে নির্বাচন হলে তারা ভোট দিতে পারবেন।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ভোটার ছিল ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৩ জন। সেই ভোটার তালিকা থেকে হালনাগাদে ৯৩ হাজার ৮৩৭ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আর ২৪ হাজার ৭৯৯ জন ভোটার স্থান বদল করেছেন। একই সঙ্গে ১৮ বছরের কম বয়সী ৭৭ হাজার ৬৭০ জন নাগরিকের নিবন্ধন করা হয়েছে। ১৮ বছর পূর্ণ হলেই তারা ভোটার হিসেবে গণ্য হবেন।

চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশনের তথ্য মতে, নতুন ভোটারের মধ্যে নগরীর ছয় থানায় নতুন ভোটার হয়েছেন ৫২ হাজার। এরমধ্যে বেশি ভোটার হয়েছেন ডবলমুরিং ও পাঁচলাইশ থানায়। ডবলমুরিং থানায় ১২ হাজার ৯১৪ জন ও পাঁচলাইশ থানায় ৯ হাজার ৬৫৫ জন। চান্দগাঁও থানায় ৯ হাজার ১১৫ জন। পাহাড়তলীতে ৭ হাজার ৭২২ জন, বন্দর থানায় ৭ হাজার ১৯৪ জন, কোতোয়ালী থানায় ৫ হাজার ৪০০ জন। জেলার ১৫টি উপজেলায় নতুন ভোটার হয়েছেন ২ লাখ ৫২ হাজার ২৮৩ জন। তৎমধ্যে বেশি ভোটার হয়েছেন বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া ও রাগুনিয়া উপজেলায়। সবচেয়ে কম ভোটার হয়েছেন কর্ণফুলী উপজেলায়। ৭ হাজার ২৪৭ জন। বাঁশখালী উপজেলায় নতুন ভোটার হয়েছেন ২৪ হাজার ৮২২ জন। আনোয়ারায় ২৪ হাজার ৩২৭ জন। রাগুনিয়ায় ২১ হাজার ৩৭৬ জন। লোহাগাড়ায় ২১ হাজার ২১৪ জন। সাতকানিয়ায় ১৮ হাজার ৮৩ জন। ফটিকছড়িতে ১৭ হাজার ৭৪০ জন। পটিয়ায় ১৭ হাজার ১৬ জন। সীতাকুন্ডে ১৬ হাজার ৬২ জন। হাটহাজারীতে ১৬ হাজার ৭৪৮ জন। মিরসরাইয়ে ১৫ হাজার ৫১ জন। সনদ্বীপে ১৩ হাজার ৭৯৬ জন। রাউজানে ১৩ হাজার ৯৭৯ জন। চন্দনাইশে ১২ হাজার ৮০৫ জন এবং বোয়ালখালী উপজেলায় ১২ হাজার ১৭ জন।

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: দুই সন্দেহভাজন আটক, উদ্ধার দুই জেলে

Daily World News

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: দুই সন্দেহভাজন আটক, উদ্ধার দুই জেলে

//বিশেষ প্রতিনিধি: জেনিভা প্রিয়ানা//

সুন্দরবনের আশপাশের এলাকায় কোস্ট গার্ডের অভিযানে দুই জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। একই সময় জিম্মি অবস্থায় থাকা দুই জন জেলেকে নিরাপদে উদ্ধার করেছে বাহিনীটি।

আটককৃতরা হলেন, খুলনার দাকোপ উপজেলার মোঃ শাজাহান মোল্লা (৪৮) এবং বাগেরহাটের মোংলা উপজেলার মোঃ সুমন হাওলাদার (৩০)।

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: দুই সন্দেহভাজন আটক, উদ্ধার দুই জেলে

উদ্ধার জেলেরা হলেন, পাইকগাছার আজিজুল শেখ (৫৫) এবং আলম গাজী (৩৭)।

রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১৯ এপ্রিল) রাত ১১টায় কোস্ট গার্ড ও পুলিশের সমন্বিত অভিযানে খুলনার দাকোপ উপজেলার কামারখোলা এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কিছু গুলি সহ একজনকে আটক করা হয়।

পরে রোববার (২০ এপ্রিল) রাত ৩টায় সুন্দরবনের নলিয়ান এলাকার খেয়াঘাট থেকে আরেকজনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায়, তারা স্থানীয় একটি চক্রের সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ধরে সন্দেহজনক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং ওই এলাকায় যাতায়াত করতেন।

এছাড়া আজ ভোর ৫টায় সুন্দরবনের আড়শিবসা নদীর পাশ থেকে উদ্ধার করা হয় দুই জেলেকে, যারা ৮ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। উদ্ধার শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবন ও আশপাশের অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে, এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

বাগেরহাটের মংলায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস জব্দ

//বিশেষ প্রতিনিধি: জেনিভা প্রিয়ানা//

মোংলায় কোস্টগার্ডের একটি অভিযান চলাকালে ৩১ কেজি হরিণের মাংস, ১টি মাথা এবং ৪টি পা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকালে মোংলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের হারবারিয়া স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ঐ এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত একটি বস্তা থেকে সুন্দরবন থেকে শিকার করা হরিণের ৩১ কেজি মাংস, ১টি মাথা এবং ৪টি পা উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের মাংস এবং অন্যান্য আলামত চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর।

মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটের মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বাগেরহাট জেলার মোংলা থানাধীন জয়মনিঘোল ও তৎসংলগ্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে দুই শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। উক্ত কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার মাকসুদা জাহান, এএমসি। এসময় জয়মনিঘোলে পরিদর্শনে আগত Military Support Element, US, Emassy এর ০২ জন প্রতিনিধি উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন অবলোকন করেন।

এছাড়াও, অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। উক্ত জনসচেতনতামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধিগণ এবং সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

বাগেরহাটের মংলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে বিএনপির নেতার মৃত্যু

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটের মোংলায় বজ্রাঘাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাছির শেখ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন। তখন হঠাৎ বজ্রাঘাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ‘যেহেতু এটি বজ্রাঘাতে এক ধরনের স্বাভাবিক মৃত্যু। তাই আইনি কোনও বিষয় আর এখানে আসছে না কিংবা থাকছেও না। আর এ ব্যাপারে পরিবারেরও কোনও অভিযোগ নেই। তাই আইনি কোনও প্রক্রিয়া নেই।’

রূপসায় অ-প-হৃ-ত স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

খুলনার রূপসা উপজেলার খান মোহাম্মদপুর সাকিন এলাকা থেকে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রূপসা শ্রীফলতলা থানা ক্যাম্প পুলিশ তাকে উদ্ধার করে। এর আগে বুধবার (১৬ এপ্রিল) রূপসার আইচগাতী ইউনিয়নের নবপল্লী এলাকায় বিশেষ অভিযান মো. হিমেল হাওলাদার সোহাগ (২৮) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত সোহাগকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহৃত ৬ষ্ঠ শ্রেণীর ঐ স্কুল ছাত্রীকে স্কুলে যাতায়াতকালে হিমেল হাওলাদার বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। ভুক্তভোগীর বাবা-মা বিষয়টি জানার পর হিমেল হাওলাদারকে অনুরোধ করে যেন তাদের মেয়েকে আর উত্যক্ত না করে। কিন্তু হিমেল আরও ক্ষিপ্ত হয়ে গত ৯ এপ্রিল সকালে রূপসা উপজেলার খান মোহাম্মদপুর সাকিনস্থ এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আইচগাতীর নবপল্লী এলাকা থেকে গ্রেফতার করে।

খুলনায় বিএনপি সভাপতির অফিসের নিচে গু-লি-র ঘটনায় জামায়াত নেতার ছেলে গ্রেপ্তার

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

খুলনার বসুপাড়ায় সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতির অফিসের নিচে ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে গুলির ঘটনায় মোস্তাফিজুর রহমান খান তুষার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে তাকে সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক ওই এলাকার সাবেক জামায়াতের নেতা ও জামায়াত সমর্থিত খুলনা সিটির করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুনসুর আলীর ছেলে। এর আগে ব্যবসায়ী আতিকুর রহমান তুষারের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।

তুষারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই বলেন, বুধবার রাতে বসুপাড়া এলাকার ফার্মেসী মলিক আতিকুর রহমান বাদী হয়ে তুষারসহ আরও কয়েকজনের নামে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করেন। রাতে পৌনে ৩ টার দিকে সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। হামলার ঘটনা ব্যাপারে জানতে তুষারকে পরবর্তীতে রিমান্ডে নেওয়া হবে।

তবে এ ঘটনার সাথে সম্পৃক্ততার কথা জানতে চাইলে তুষার এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে তিনি জানান।

উল্লেখ্য বুধবার রাত ৯ টার দিকে বসুপাড়া কবরখানা গেট সংলগ্ন একটি ফার্মেসীকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট্র হয়ে রেক ভেঙ্গে দেওয়াল ছিদ্র হয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে ওই দিন রাতে বেচে যান ফার্মেসী মালিক আতিকুর রহমান। এ ঘটনার পরপর ওই এলাকায় উপস্থিত জনতা গুলির শব্দে আতংকগ্রস্থ হয়ে দিকবিদিক দৌড়াতে থাকে। এ ঘটনার পর থেকে ওই এলাকার মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে।

ফকিরহাট মডেল থানার মাদক বিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাজা উদ্ধার, গ্রেফতার-১

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাট জেলা পুলিশ সুপার মহোদয়ের মোঃ তৌহিদুল আরিফ নির্দেশনায়  ফকিরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর এর নেতৃত্বে এসআই(নিঃ)/মেহেদী হাসান মিশন এবং এসআই (নিঃ)/মানিক  রাজবংশী সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ফকিরহাট থানাধীন ০৩ নং পিলজংগ ইউনিয়নের অন্তর্গত বালিয়াডাংগা হইতে পাগলা দিয়াপাড়া রোডের বালিয়াডাংগা গ্রামস্থ আব্দুল রশিদের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১।শেখ ইসলাম (২৫), পিতা-শেখ মান্নান,সাং-বালিয়াডাংগা,থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট এর হেফাজত হইতে ৫০০(পাচশত)গ্রাম গাজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে ।

উক্ত মামলাটি রুজু প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।