চন্দনাইশে করোনা বিধিমালা অমান্য করায় সলিউশন কোচিং সেন্টারকে জরিমানা

চলমান লকডাউনের মধ্যে সরকারি নির্দের্শনা অমান্য করে কোচিং সেন্টার পরিচলনা করায় চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া খাঁনহাটে “সলিউশন” নামের কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা জরিমানা করে করেছেন।

আজ সকাল মঙ্গলবার (৬ এপ্রিল) এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন, চন্দনাইশ থানার পুলিশ সদস্যবৃন্দ।

মোঃ হামিদুর রহমান,  চট্টগ্রাম সংবাদদাতা//

।।করোনা চট্টগ্রাম ।। আক্রান্ত- ৪৯৪/ মৃত্যু-১

 গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে নতুন করে ৪৯৪ জনের দেহে করোনা অস্তিত্ব সনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪২ হাজার ৩০১ জন। মোট মৃত্যের সংখ্যা ৩৯৬ জন। গত মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৫৪০ জনের নমুনা পরীক্ষা করে ৪৯৪ জনের দেহে করোনার জীবাণু সনাক্ত হয়। সনাক্তদের মধ্যে ৪৩৯ জন নগরের ৫৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।

// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

চট্টগ্রাম মহানগর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

 

চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানার লিংক রোড় এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম আফছার আলী (৭০)। আজ মঙ্গলবার সকালে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আফছার আলী সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা। তিনি বায়োজিদ বোস্তামী লিংক রোড় এলাকায় নৈশ প্রহরীর চাকুরি করতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফঁাড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, সকালে বাইসাইকেল যোগে কর্মস্থল থেকে  নিজ বাসায় ফিরছিলেন আফছার উদ্দিন।

তিনি লিংক রোড়ে পেঁৗছলে পেছন থেকে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

চট্টগ্রামে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মাদ্রাসার পরিচালককে ৭৮ লক্ষ টাকা জরিমানা

 

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে কওমি মাদরাসার এক পরিচালককে (মোহতামিম) ৭৮ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

 

চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ তালীমুল কোরআন মাদরাসার পরিচালক-  হাফেজ মোহাম্মদ তৈয়বকে এ জরিমানা করা হয়।

 

জরিমানার পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে কাটা পাহাড়কে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়। গত সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক রুবিনা ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে জরিমানার বিষয়টি পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়কে জানানো হয়।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, মহানগরীর জালালাবাদ আরেফিন নগর এলাকায় অবস্থিত একটি কাউমি মাদরাসার আশে পাশে চারটি স্থানের এক লাখ ৫৬ হাজার ১৫০ ঘনফুট পাহাড় কাটার প্রমান পেয়েছে পরিবেশ অধিদপ্তর। এ ব্যাপারে গত ৩১ মার্চ পরিবেশ অধিদপ্তরের এক শুনানীতে  মাদারাসার পরিচালক হাফেজ মো: তৈয়বকে ৭৮ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, মাদরাসার পরিচালককে আগামী ১৫ এপ্রিলের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করার নির্দেশ দেয়া হয়েছে।

পাশাপাশি কাটা পাহাড়কে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে অভিযুক্তকে তিন মাসের সময় প্রদান করা হয়েছে। অন্যথায় অভিযুক্তের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

বরিশালে করোনা সংক্রমন প্রতিরোধে পুলিশের সচেতনতা প্রচার

 

মহামারি করোনা বেড়ে যাওয়ার কারনে  সরকা‌রের ‌ঘো‌ষিত লক ডাউন  চল‌ছে সারাদেশে। ব‌রিশা‌লে বাস বা লঞ্চ চলাচল বন্ধ থাক‌লেও নগরী‌তে থ্রি হুইলার যাত্রী প‌রিবহন কর‌ছে স্বাভা‌বিক ভা‌বেই।

এছাড়া স্বাস্থ‌ বি‌ধি মে‌নে খোলা স্থা‌নে বাজার প‌রিচালনার নি‌র্দেশনা থাক‌লেও তা মান‌ছে না কেহ।

 

সোমবার‌ থে‌কে সারা‌দে‌শের মত ব‌রিশা‌লেও লক ডাউন জা‌রি ক‌রে সরকার। সন্ধ্যা ৬টা থে‌কে ভোর ৬ টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া বাই‌রে বের না হওয়ার জন‌্যও গণ‌বিজ্ঞ‌প্তি জা‌রি ক‌রে জেলা প্রশাসন।

 

স‌রেজ‌মি‌নে দেখা যায়  নগরীর বাজার রোড, ভাটিখানা,স্ব রোড,কাউনিয়া,  নতুন বাজার, অমৃত লাল দে সড়ক, বীর‌শ্রেষ্ঠ ক‌্যা‌প্টেন ম‌হিউ‌দ্দির জাহাঙ্গীর সড়ক, সহ বি‌ভিন্ন এলাকা ঘু‌রে দেখা জাচ্ছে  লক ডাউ‌নের ঢি‌লে ঢালা চিত্র লক্ষ‌্য করা গেছে।

ভাটিখানা রো‌ডের  পুলিশ  স‌চেতনতামূলক প্রচারণা চালা‌লেও তোয়াক্কা কর‌ছে না কেউ। এ‌দি‌কে লক ডাউন উ‌পেক্ষা ক‌রে যাত্রী প‌রিবহন অব‌্যাহত রে‌খে‌ছে নগরী‌তে চলাচলকা‌রি থ্রি হুইলারগু‌লো। চালকরা জা‌নি‌য়ে‌ছে‌ন তেমন বাধা বিপ‌ত্তি না থাকায় তারা গা‌ড়ি চালা‌চ্ছেন।

 

অন্য ‌দি‌কে লক ডাউ‌ন দেয়া হ‌লেও বেশ ক‌য়েক‌টি এলাকায় দোকানপাটও খোলা হ‌য়ে‌ছে। ত‌বে বে‌শিরভাগ দোকান বন্ধ র‌য়ে‌ছে।

 

ক‌রোনা স‌চেতনতায় ব‌রিশাল নগরী‌তে বেলা ১১টায় মোটরসাই‌কেল র‌্যালী বের ক‌রে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ। যা নগরীর জিলা স্কু‌লের মোড় থে‌কে শুরু হ‌য়ে জেল খানার মোড়, নথুল্লাবাদ  রুপাতলী হ‌য়ে পুনরায় জিলা স্ক‌ু‌লের মো‌ড়ে শেষ হয়।

 

কাউনিয়া থানা ওসি আজিমুল করিম ব‌লেন  ক‌রোনা সংক্রমন থে‌কে রক্ষায় স‌চেতনতামূলক প্রচারণা থে‌কে শুরু করে ভ্রাম্যমান আদালতও প‌রিচালনা করা হ‌চ্ছে।

মানুষ‌কে বোঝা‌নো হ‌চ্ছে ক‌রোনার ভয়াবহতা। নি‌জে সুর‌ক্ষিত না থাক‌লে প‌রিবারও সুরক্ষা পা‌চ্ছে না। যার‌া অযথা বাই‌রে বের হচ্ছে তারা অন্তত প‌রিবা‌রের স্বা‌র্থে বাই‌রে বের হ‌বেন না।

পলাশ দাস, বরিশাল সংবাদদাতা ।।

লকডাউন সময়ে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ

 

বরিশাল নগরীতে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময় বেধে দিয়ে দোকান-পাট খোলা রাখার দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও দোকান শ্রমিকরা।

 

মঙ্গলবার (০৬ এপ্রিল) সকাল ১১টার দিকে চকবাজারে ব্যবসায়ীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

 

পরে তাদের সঙ্গে নগরের কাঠপট্টি, ফজলুল হক অ্যাভিনিউ, গীর্জামহল্লা এলাকার ব্যবসায়ীরাও যুক্ত হন।এ সময় তারা স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময় বেধে দিয়ে দোকান-পাট খোলা রাখার দাবিতে স্লোগান দিতে থাকেন।

 

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিবৃত করার চেষ্টা করেন।এর কিছু সময় পরে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

 

যে মিছিলটি নগরের বিভিন্ন সড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে গিয়ে তারা জেলা প্রশাসক কার্যালয় ঘিরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দোকান-পাট খোলার দাবিতে শ্লোগান দিতে থাকেন।

 

বিক্ষোভকারী ব্যবসায়ীরা জানান, তাদের সঙ্গে সিটি ও মহসিন মার্কেটের ব্যবসায়ীরাও একমত পোষণ করেছেন।

 

তারা বলেন, আমরা সব মানতে রাজি আছি, শুধু স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা-বাণিজ্য, দোকানপাট খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। গতবছর লকডাউনে অনেক দেনা হয়েছি, ঋণের কারণে অনেকে ব্যবসাও ছেড়ে গেছেন। আমরাও ঋণে জর্জরিত হয়ে আছি। লকডাউনে দোকানপাট বন্ধ থাকলে আমাদের পথে বসা ছাড়া কোন উপায় নেই। সাধারণ ব্যবসায়ীরা না খেয়ে মারা যাবেন।

 

দোকানপাট খোলা থাকলে করোনার সংক্রমণ বৃদ্ধি পাবে এমন প্রশ্নের উত্তরে তারা বলেন, রোগ যাতে না ছড়ায় সেভাবে নিজেরাও সতর্ক থাকবো, কাস্টমারদের জন্যও সেরকম ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সময় তাদের মধ্যে কেউ সকাল ১০টা থেকে বিকেল ৪টা আবার কেউ সকাল ১০টা থেকে সন্ধ্যা আবার কেউ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান-পাট খোলা রাখার দাবি জানান।

 

এদিকে বিক্ষোভ প্রদর্শনকারী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ। ব্যবসায়ীদের দাবি শুনে তিনি এ বিষয়ে লিখিত পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

পরে ব্যবসায়ীরা লিখিত দেওয়ার মতপোষণ করে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন।

 

এদিকে বরিশালে লকডাউনের দ্বিতীয় দিনে বাস ও লঞ্চ চলাচল করছেনা বা নামি বিপনিবিতানগুলো বন্ধ থাকলেও নগরের চক বাজারের ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ চুপিসারে দোকান খুলে বিকিকিনি করছেন। দুপুর পৌনে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হলে চকবাজারের কতিপয় দোকানি জড়ো হয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে উল্টো ক্ষোভ প্রকাশ করেন।

 

মোবাইল কোর্ট পরিচালনা করা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা বলেন, সরকার নির্দেশিত লকডাউন যথাযথভাবে কার্যকর করতে তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। যাতে করে করোনার অতিমারি থেকে মানুষ মুক্তি পেতে পারেন। যেখানে এর ব্যতয় ঘটছে সেখানেই তারা জরিমানা করছেন।

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি //

বরিশালে অতিরিক্ত ভাড়া নিচ্ছে অটোচালকরা।। প্রতিবাদ কারায় যাত্রীর মুখমন্ডল ফাটালো অটো চালক

 

বরিশাল নগরীতে অতিরিক্ত ভাড়া চাওয়ার প্রতিবাদ কারায় যাত্রীর মূখমন্ডল ফাটিয়েছেন অটো চালক। আহত যাত্রী বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার   সন্ধ্যা  দিকে হাসপাতালে সামনে এই ঘটনা ঘটে। আহত ওই যাত্রীর নাম সৈয়দ আক্তার হোসেন বাদল। নগরীর সাগরদী এলাকার ব্যবসায়ী। আক্তার হোসেন জানিয়েছেন, সাগরদি থেকে একটি ব্যাটারী চালিত হলুদ অটো  চড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে নামেন। পূর্ব নির্ধারিত ভাড়া ৫টাকা দিলে ওই অটো চালক তা নিতে চান না।

বড়ং দ্বিগুন ভাড়া ১০ টাকা দাবি করেন। অহেতুক দ্বিগুন ভাড়া দিতে অস্বিকার করলে বাদানুবাদ হয়। তর্কের এক পর্যায়ে অটো চালক হামলা চালায় যাত্রী সৈয়দ আক্তার হোসেনের ওপর। অটো চালকের হামলায় যাত্রী বাদলের মুখমন্ডলে ও ডান চোখে আঘাতপ্রাপ্ত হন।

এসময়ে আশপাশের লোকজন এগিয়ে এলে অটো গাড়ি রেখে পালিয়ে যান সেই চালক। ওদিকে আহত যাত্রী আক্তার হোসেন বাদলকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সার্জারি বিভাগের ২৩ নম্বও ওয়ার্ডে ভর্তি আছেন বলে জানিয়েছেন জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক। এ বিষয়ে কোতয়ালী থানার এসআই সোহেল রানা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটো গাড়িটি আটক করে নিয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সৈয়দ আক্তার হোসেন বাদল।

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিবেদক //

খুলনায় মায়েরে (সৎ) হাতে শিশুপুত্র খুন: মা গ্রেফতার

 

খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের আড়কান্দী গ্রামে তানিশা আক্তার (৫) নামের এক ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিশুটির সৎ মা তিথি আক্তার মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা উপজেলার আড়কান্দী গ্রামের খাজা শেখ। তিনি বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে চাকরিরত।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, খাজা শেখ ৭ বছর আগে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার আক্কাস শেখের মেয়ে তাসলিমা বেগমকে বিয়ে করেন। বেশ কিছুদিন আগে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান ছিল তানিশা।

বাবা-মার বিচ্ছেদের পর তানিশা মায়ের সাথে নানা বাড়িতে ছিল। কিছুদিন আগে সে বাবার বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানে অমানবিক নির্যাতন করতেন সৎ মা মুক্তা।

সর্বশেষ গতকাল সোমবার তানিশা বাবার বাড়িতে বেড়াতে এসে দাদির কাছে ঘুমায়। সেখান থেকে সৎ মা মুক্তা তাকে উঠিয়ে নিজের কাছে নিয়ে আসেন। রাত ১১টার দিকে ঘুমন্ত শিশুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান মুক্তা। রক্তাক্ত জখম তানিশার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে তেরখানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা রক্তমাখা ধারালো অস্ত্রসহ মুক্তাকে আটক করে পুলিশে দেয়। তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সৎ মা তানিশাকে হত্যা করেছে।

শিশুটির বাবা আনছার ব্যাটেলিয়ান পুলিশে চাকরি করেন। প্রথম স্ত্রী বছর দেড়েক আগে ডিভোর্স দেন খাজা শেখকে। পরে তিন /চার মাস আগে নতুন বিয়ে করেন তিনি। কিন্তু সৎ মা শিশু তানিশাকে মেনে নিতে পারেনি।

হত্যাকাণ্ডের পেছনে আর কোনো কারণ আছে কিনা, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।

আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো ।।

করোনার অতিমাত্রায় সংক্রমনের জন্য ৩০ এপ্রিল পর্যন্ত রাত্রিকালীন কার্ফু দিল্লিতে

 

ভারতের দিল্লিতে ৩০ এপ্রিল পর্যন্ত রাত্রিকালীন কার্ফু ঘোষণা। প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত তা চালু থাকবে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দৈনিক সংক্রমণ এবং মৃত্যু যে ভাবে উত্তরোত্তর বেড়ে চলেছে, তাতে এমনই সিদ্ধান্ত নিল দিল্লি সরকার।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল যদিও গত সপ্তাহে  জানিয়েছিলেন, এখনই লকডাউন করার কোনও চিন্তাভাবনা নেই। কিন্তু সোমবার রাজধানীতে ৩ হাজার ৫৪৮ জন নাগরিক নতুন করে সংক্রমিত হন। মৃত্যু হয় ১৫ জনের। তার পরেই পরিস্থিতি বিবেচনা করে রাত্রিকালীন কার্ফু চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

দিল্লি সরকার জানিয়েছে, রাত্রিকালীন কার্ফু চলাকালীন কেউ যদি প্রতিষেধক নিতে যান, সে ক্ষেত্রে সঙ্গে ই-পাস রাখতে হবে তাঁদের। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নাগরিকদেরও ই-পাসের মতো বিশেষ অনুমতিপত্র দেওয়া হবে। মুদ্রণ এবং বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিকরাও সেই সুবিধা পাবেন।

।।অনলাইন ডেস্ক।।

হাইকোর্ট করোনা বিবেচনায় পুলিশকে আবারও ফুলহাতা শার্ট পরার নির্দেশ

 

প্রায় দেড় বছর পর গত ১৬ মার্চ গরমে হাফহাতা শার্ট পরার সুযোগ পেয়েছিলেন পুলিশ সদস্যরা।

করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় তাদের ফুলহাতা শার্ট পরার নির্দেশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (৪ এপ্রিল) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেয়া হয়।

আদেশে বলা হয়, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়া বিবেচনা করে পুলিশ সদর দফতরকে জানিয়ে ফুলহাতা শার্ট পরার নির্দেশ জারি করতে পারবেন। তবে চলতি বছরের ১৫ নভেম্বরের আগে হাফ হাতা শার্ট পরিধানের নির্দেশনা জারি করলে পুলিশ সদর দফতরকে অবহিত করতে হবে।

এর আগে গত ১১ মার্চ পুলিশ সদর দফতরের এক আদেশে পুলিশের সব সদস্যকে গ্রীষ্মকালীন ইউনিফর্ম (হাফহাতা শার্ট) পরার নির্দেশ দেয়া হয়েছিল। নির্দেশটি ১৬ মার্চ থেকে কার্যকর হয়।

॥ অনলাইন ডেস্ক ॥