দিন-দুপুরে অভিনব কায়দায় ইজিবাইক চুরি

সোমবার দুপুরের দিকে বাগেরহাটের মোল্লাহাটে চালককে অচেতন করে একটি নতুন ইজিবাইক চুরির অভিযোগ পাওয়া গেছে।  ওই ঘটনায় বাশি মোল্লা (৩৫) নামের অচেতন চালক’কে উপজেলার আংরা এলাকা হতে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাশি মোল্লা মোল্লাহাট উপজেলার গাওলা গ্রামের কায়কোবাদ মোল্লার ছেলে। চিকিৎসাধীন চালকের ছোটভাই সাদ্দাম হোসেন জানান, তার বড়ভাই নতুন একটি ইজিবাইক নিয়ে সোমবার সকালের দিকে বাড়ি থেকে বের হয়। দুপুরের দিকে অজ্ঞাতনামা ২ব্যক্তি ছয়শত টাকায় ভাড়া করে কাহালপুর থেকে ডাব (নারিকেল) বোঝাই করে আংরা এলাকার দিকে যায়।

এরপর অনুমান ৩টার দিকে অচেতন অবস্থায় আংরা কালভার্টের কাছে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরো বলেন, তার বড়ভাই এখনো ভালোভাবে জ্ঞান ফিরে পান নাই, তাই ঘটনার বিস্তারিত জানাতে পারেন নাই। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী গোলাম কবির বলেন, এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক//

 

শাশুড়ি বৌমার ঝগড়া। বৌমার লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

 

গত ২৯ মার্চ দিবাগত রাতে বউ শাশুড়ির মাঝে ঝগড়া বাধে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩০ মার্চ মঙ্গলবার সকালে বউমার লাঠির আঘাতে সেই শাশুড়ি টলি বেগম (৭৫) এর মৃত্যুর খবর পাওয়া গেছে । মৃত বৃদ্ধা উপজেলার কাশিপুর ছোট নুনতোর গ্রামের মহিউদ্দিনের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে টলি বেগম দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ।

ঝগড়ার একপর্যায়ে বউমা দেলোয়ারা বেগম শাশুড়ির শরীরে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে । ঐ রাতে টলি বেগম অসুস্থ অবস্থায় ঘুমিয়ে পড়ে । পরদিন সকালে ৩০ মার্চ মঙ্গলবার তার ছেলে মশিরউদ্দিন তার মাকে ঘুম থেকে জাগাতে গেলে মাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আসার খবর শুনে বউমা দেলওয়ারা বাড়ি থেকে পালিয়ে যায়।

পরে পুলিশ সন্দেহ জনকভাবে খোঁজাখুঁজি করে দেলওয়ারা কে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে এদিনেই বৃদ্ধার মেয়ে সালেহা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ‌। এ বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। লাশ মর্গে পাঠানো হযেছে ।আসামিকে আগামীকাল জেল হাজতে পাঠানো হবে ।

মাহাবুব আলম, ঠাকুরগাঁও সংবাদদাতা ।।

“মাস্ক পরিধান ও জনসচেতনতা” তৈরিতে মোবাইল কোর্ট পরিচালনা

 

আজ ৩০ মার্চ-২০২১ রোজ মঙ্গলবার বিকাল ৩ঃ৩০ ঘটিকায় গাজীপুর জেলার শিমুলতলীর ভুরুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে ” মাস্ক পরিধান ও জনসচেতনতা ” তৈরিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

জনগণকে মাস্ক পরিধানে সচেতন করা ও সামার্থ্যবানদের নিকটস্থ দোকান থেকে মাস্ক কিনে ব্যবহার করতে বাধ্য করা হয়। নিম্ন আয়ের মানুষের মধ্যে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮৬০ দণ্ডবিধির ২৬৯ ধারায় ০৫ মামলা করে ১৭৩০/-( সতেরশো ত্রিশ) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

ন্বীকৃতী বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক।।

প্রদর্শিত হলো বঙ্গবন্ধুর সর্ববৃহৎ বৃহ মানব লোগো

 পলাশ চন্দ্র দাস: বরিশাল সংবাদদাতা ।।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৪টায় বরিশাল  নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এক লাখ ৬০ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শণী করা হয়েছে।

এতে ৯ হাজার ৪০৮ জন মানুষ বঙ্গবন্ধুর লোগো প্রদর্শণীতে অংশ নেয়। আয়োজকদের দাবি- এটি বিশ্বের সর্ববৃহৎ মানব লোগো। মানব লোগো প্রদর্শনের জন্য গত একমাস ধরে প্রস্তুতি চলছিল।

বঙ্গবন্ধু উদ্যানে আজ প্রদর্শণ করা হয় বঙ্গবন্ধুর লোগো প্রায় ২ লাখ স্কয়ার ফিট আয়তনের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানের এক লাখ ৬০ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শন করে ৯ হাজার ৪০৮ জন মানুষ।

তাদের সহায়তার জন্য মাঠের চারপাশে প্রস্তুত রাখা হয়েছে আরও ২ হাজার ৫৯২ জন ব্যক্তিকে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী লোগোতে মুজিব শতবর্ষ, একশত এবং বঙ্গবন্ধুর চেহারা ফুটিয়ে তোলা হয়েছে এই লোগোতে। প্রতিটি ১৬ বর্গফুটের প্রিন্ট করা ৯ হাজার ৪০৮টি পিভিসি কাঠের ফ্রেমে যুক্ত করে প্রদর্শনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এই লোগো। এক হাজার ৩৫০ ফিট দৈর্ঘ্য এবং এক হাজার ৮০০ ফিট প্রস্থ বিশিষ্ট মানব লোগোতে বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে ২ হাজার ৪০০ স্কয়ার ফিট জুড়ে।

এছাড়া বঙ্গবন্ধুর বাম গালের তিলক করা হয়েছে ৪৮ স্কয়ার ফিট এবং মুজিব কোট করা হয়েছে এক হাজার ৯২০ স্কয়ার ফিট জায়গা জুড়ে। এই প্রদর্শনীতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম এবং সিটি কর্পোরেশনের শ্লোগান ‘আমরাই গড়ব আগামীর বরিশাল যুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শুরু হয় প্রদর্শণীর মহড়া।

তবে বিকেল ৪টায় মূল মানব লোগো প্রদর্শণের করা হয়। বরিশালে বঙ্গবন্ধু লোগোর প্রকল্প প্রকৌশলী মো. শাহাদাত হোসেন বলেন। গত এক মাস ধরে প্রায় এক হাজার শ্রমিক বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু লোগো প্রস্তুত করা হয়েছে। বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে পারবে বলে আশা করছেন তারা। বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শণীতে সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাডঃ তালুকদার মো. ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। মুক্তিযোদ্ধা সৈয়দ আনিস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ একেএম জাহাঙ্গীর। সিটি কর্পোরেশনের ১নং প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, ২ নং প্যানেল মেয়র এ্যাডঃ রফিকুল ইসলাম খোকনসহ ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ।

জেলা ও মহানগর আ.লীগের নেতৃবৃন্দ, জেলা ও মহানগর শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক বৃন্দ এবং বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ

ডা. শাহাদাত চাঁদাবাজী মামলায় গ্রেফতার

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

চাদাবাজী মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ, মামলাটি দায়ের করেছেন একজন চিকিৎসক ।

গত সোমবার সন্ধায় নগরীর পাচলাইশ এলাকার বেসরকারী ট্রিটমেন্ট হাসপাতালের নিজস্ব চেম্বার থেকে তাকে গ্রেফতার করে করা হয়। ডা. শাহাদাতকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপ- কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান জানান, নগরীর চকবাজার থানায় এক চিকিৎসকের দায়ের করা চাঁদাবাজী মামলায় ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে।

লুসি খান নামের এক চিকিৎসক ডা. শাহাদাতে হোসেনের বিরোদ্ধে এই মামলাটি দায়ের করেছেন। তিনি বিএনপির চট্টগ্রাম মহানগরের বিগত কমিটির মহিলা বিষয়ক সহ সম্পাদিকা ছিলেন। লুসি খান সম্প্রতি অনুষ্টিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদের দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। কিন্- নির্বাচনে দলের পক্ষ থেকে মেয়র পদে মনোনয়ন পান ডা. শাহাদাত হোসেন। লুসি খানের একটি এনজিও সংস্থা রয়েছে বলে জানা যায়।

মামলার আরজিতে বাদী লুসি খান বলেন, ডা. শাহাদাত বিভিন্ন সময়ে তার কাছ থেকে এক কোটি টাকা চাঁদা দাবী করেছেন।

নওগাঁর মান্দায় সাংবাদকি শরিফ এর উপর পুলশিরে মথ্যিা চাঁদাবাজী মামলার প্রতবিাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী

এ কে এম কামাল উদ্দিন টগর, নওগাঁ জলো প্রতিনিধি।।

সোমবার সকাল ১০টায় খাঁজা শাহাবুদ্দনি এর সভাপতিত্বে উপজলোর দলেুয়াবাড়ী বাজারস্থ কালগ্রিাম রোডে এই মানববন্ধন অনুষ্ঠতি হয়। এই মানববন্ধনে এলাকার আনুমানকি ৭ শতাধীক নারী পুরুষ ও স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহন করনে।

মানববন্ধনে বক্তারা বলনে,পরকিল্পতিভাবে ব্যবসায়ী প্রতষ্ঠিান থকেে উঠিয়ে নিয়ে পুলশি মথ্যিা মামলা দায়রে করনে। মথ্যিা মামলার প্রতবিাদে পুলশিরে প্রত্যাহার সহ দৃষ্টান্ত মূলক শাস্তরি দাবী জানয়িছেনে মানববন্ধনকারীরা। উল্লখ্যে ইভটিজিং এর অভযিোগ দায়রেরে পর ময়েরে বাবা বষিয়টি মমিাংসার জন্য সাংবাদকি শরীফরে সহযোগতিা কামনা করনে।

বিষয়টি মমিাংসা করতে এসে ছেলে পক্ষরে সহযোগী শরীফুল নাটকীয় ঘটনা করে থানা পুলশিকে ফোন দিয়ে বলনে, সাংবাদকি শরীফ আমাকে অপহরণ করে আটকে রেখেছে। অভযিোগ মর্মে সাংবাদকি শরীফ কে আটক করে জলে হাজতে প্ররেণ করনে।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার  ইনচাজ (ওসি) শাহিনুর রহমান এর কাছে বিষয়টির সত্যতা সম্পকে জানতে চাওয়া হলে তিনি জানান, এসআই আতিয়ার রহমানের জবানবন্দি ওশরীফুলরে অভিযোগের ভিত্তিতে সাংবাদকি শরীফকে আটক করা হয়ছে।

করোনা উর্দ্ধগতির কারণে প্রথম ধাপের ইউপি নির্বাচন স্থগিতের নীতিগত সিদ্ধান্ত

 

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে কারণ বলা হয়েছে করোনার ঊর্ধ্বগতি  । তবে বিষয়টি নিয়ে ১ এপ্রিল চূড়ান্ত ঘোষণা দেয়া হবে।

সোমবার বিকেলে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)।

ইসির এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘এটা হয়তো নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১ এপ্রিল। আজকে কমিশন একটা সভা করেছে, সেখানে তারা বলেছে যে, ৩১ মার্চের পর আর নির্বাচন হবে না। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত।’

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে আপাতত আমরা আলোচনা করেছি এবং আমাদের মনে হয়েছে, নির্বাচন কন্টিনিউ (চালিয়ে যাওয়া) করা ঠিক হবে না। আমরা আরও একটু দেখে, পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নিতে চাই। আমাদের মনে হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা আরও দেখব। আরও দুই দিন দেখে ১ এপ্রিল আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

উল্লেখ্য, ১১ এপ্রিল ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ দিন ১১টি পৌরসভায়ও ভোটগ্রহণের দিন ধার্য আছে।

।। ডেস্ক রিপোর্ট ।।

করোনা প্রতিরোধে সরকার যে ১৮ দফা প্রজ্ঞাপন জারি করেছে….

 

করোনা ভাইরাস সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সরকারের এ প্রজ্ঞাপনে বলা হয়, এসব সিদ্ধান্ত এখন থেকে সারা দেশে কার্যকর হবে এবং আগামী দুই সপ্তাহ পর্যন্ত তা কার্যকর থাকবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নির্দেশনাগুলো হলো—

১. সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ যেকোনো উপলক্ষে জনসমাগম সীমিত করার কথা বলা হয়েছে। প্রয়োজনে উচ্চ সংক্রমণ এলাকায় জনসমাগম নিষিদ্ধ থাকবে।

২. মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

৩. পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করা হবে।

৪. গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।

৫. সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আন্তজেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ করতে হবে।

 

৬. বিদেশফেরত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

৭. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী খোলা ও উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে হবে।

৮. স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।
৯. শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক।
১০. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

১১. অপ্রয়োজনে রাত ১০টার পর ঘর থেকে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে।
১২. প্রয়োজনে বাইরে গেলে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে। এ ক্ষেত্রে মাস্ক না পরলে বা স্বাস্থ্যবিধি মেনে না চললে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
১৩. করোনাভাইরাসে আক্রান্ত বা করোনার লক্ষণ রয়েছে—এমন ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।
১৪. জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, শিল্পকারখানা ৫০ শতাংশ লোকবল দিয়ে পরিচালনা করতে হবে। অন্তঃসত্ত্বা, অসুস্থ, ৫৫ বছরের অধিক বয়সী ব্যক্তিদের বাসায় থেকে কাজের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১৫. সভা, সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজন করতে হবে।

১৬. সশরীরে উপস্থিত হতে হয়—এমন যেকোনো ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।
১৭. হোটেল, রেস্তোরাঁয় ধারণক্ষমতার অর্ধেক মানুষ প্রবেশ করতে পারবে।
১৮. কর্মক্ষেত্রে প্রবেশ ও অবস্থানের পুরোটা সময়ই বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

।। অনলাইন ডেস্ক ।।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বরন করেছে ৪৫ জন

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন।

এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৪৯ জনের।

বাংলাদেশের ইতিহাসে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ৫১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শনাক্তের হার সর্বোচ্চ ১৮.৩৮ শতাংশ। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯৫ জনে।

এর আগে গত বছরের ২ জুলাই দেশে করোনা শনাক্ত হয়েছিল ৪ হাজার ১৯ জনের শরীরে।

 

সোমবার (২৯ মার্চ ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

।। অনলাইন ডেস্ক।।

বরিশাল প্রেসক্লাবের সাবেক সা: সম্পাদক মোঃ ইউসুফ হোসেন আর নেই : বিসিসি মেয়রের শোক ।

 পলাশ চন্দ্র দাসঃ বরিশাল সংবাদদাতা //

বিশিষ্ট ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব মো: ইউসুফ হোসেন কালু, আজ বিকাল ৫ টা ৪০ মিনিটে বার্ধিক্যজনিত কারনে শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ।