করোনা দেখা দিতে পারে মৌসুমি রোগ হিসেবেও…

।। ডেস্ক নিউজ ।।

মৌসুমি রোগ হিসেবে কোভিড-১৯ এর দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। করোনা সংক্রমণে আবহাওয়া ও বায়ুমানের প্রভাব নিয়ে বিশেষজ্ঞদলের গবেষণার প্রথম রিপোর্টে এটির মৌসুমি রোগে পরিণত হওয়ার আভাস পাওয়ার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার ১৬ সদস্যের একটি টিম পরিচালিত এই গবেষণায় উল্লেখ করা হয়েছে, শ্বাসযন্ত্রের ভাইরাল সংক্রমণ সাধারণত মৌসুমি হয়ে থাকে।

এক বিবৃতিতে তারা বলছেন, করোনা যদি বহু বছর ধরে থাকে তবে এটি মৌসুমি রোগে পরিণত হবে।

করোনা সংক্রমণ রোধে এ দলটি আবহাওয়ার পরিবর্তে মাস্ক পরা কিংবা ভ্রমণ নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ গ্রহণে সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন।

তারা বলেন, তাই আবহাওয়া কিংবা পরিবেশগত পরিস্থিতি এ মুহূর্তে করোনা নিয়ন্ত্রণে নিয়ামক হয়ে উঠতে পারে না।

তারা আরও বলেছেন, মহামারির প্রথম বছর অনেক দেশে গরম আবহাওয়াতেও এটির সংক্রমণ ঘটেছে। আগামী বছরগুলোতেও যে এমনটি ঘটবে না তার কোনো প্রমাণ নেই।

এসব বিশেষজ্ঞ করোনা সংক্রমণে ঘরের বাইরের আবহাওয়া ও বায়ুর গুণগত মান নিয়ে গবেষণা করেছেন।

ল্যাবরেটরির গবেষণায় দেখা গেছে, ভাইরাসটি ঠান্ডা, শুকনো এবং যেখানে আলট্রাভায়োলেট রেডিশেয়ন নিম্ন পর্যায়ে সেখানে বেশি সময় টিকে থাকতে পারে।

তবে আবহাওয়া করোনার সংক্রমণকে কতোটুকু প্রভাবিত করে তা এখনও স্পষ্ট নয়।

এক বছরেরও বেশি সময় আগে চীনে করোনার প্রাদুর্ভাবের পর এ পর্যন্ত একে ঘিরে এখনও যথেষ্ট রহস্যের জট রয়ে গেছে। বিশ্বব্যাপী করোনায় এ পর্যন্ত প্রায় ২৭ লাখ লোক মারা গেছে।

করোনা।। দেশে সনাক্ত ৩৬৭৪, মৃত্যু-৩৯।। চট্টগ্রামে নতুন সনাক্ত ৩৫৩ জন

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৫৩ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এটি হচ্ছে এ যাবৎ একদিনের সর্বোচচ সনাক্ত। তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কোন করোনায় আক্রান্ত রোগির মৃত্যুর খবর পাওয়া যায় নি। এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৯ হাজার ১০৮ জনে।

 গতকাল (শনিবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সাতটি ল্যাবে ২ হাজার ৯৫৬ টি নমুনা পরীক্ষা করে ৩৫৩ জনের দেহে করোনার জীবাণু সনাক্ত করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করে ৩৫৩ জন নতুন আক্রান্ত সনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ২৯৪ জন নগরের এবং ৫৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৯ হাজার ১০৮ জন। সর্বমোট মৃত্যু হয়েছে ৩৮৪ জনের।

এ দিকে চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে গেলেও জনগনের মধ্যে সচেতনতার অভাব পরিলক্ষিত হচেছ। চারিদিকের অবস্তা দেখলে মনে হবে, এ যেন স্বাভাবিক ব্যাপার। হাট বাজার থেকে শুরু করে অফিস, আদালত, রাস্তা ঘাট, পার্ক থেকে খেলার মাঠ কোথাও স্বাস্থ্য বিধি মানার নূন্যতম লক্ষণ দেখা যাচেছ না। অভিজ্ঞজনের মতে, এ ভাবে চলতে থাকলে করোনা চট্টগ্রামে ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে।

সাতক্ষীরা দুর্যোগসহনীয় কমিউনিটি সেন্টার নির্মাণে আগ্রহী : সাতক্ষীরা সফরে মোদি

অনলাইন ডেস্ক।।

সাতক্ষীরার শ্যামগরের যশোরেশ্বরী দেবী মন্দিরে পূজা ও আনুষাঙ্গিক আনুষ্ঠা‌নিকতা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি জানিয়েছেন, ভারত-বাংলাদেশের সম্প্রী‌তির প্রতীক হি‌সেবে সাতক্ষীরায় তিনি এক‌টি দু‌র্যোগ সহনীয় ক‌মি‌উ‌নি‌টি সেন্টার নির্মা‌ণ করতে চান।

৩০ মি‌নি‌টের আনুষ্ঠা‌নিকতায়, ম‌ন্দি‌রে আগত সুধীজনদের সা‌থেও কুশল বি‌নিময় ক‌রেন মো‌দি। সকাল ১০টা ৪০ মি‌নি‌টে, য‌শো‌রেশ্বরী ম‌ন্দির ত্যাগ ক‌রেন ভারতীয় প্রধানমন্ত্রী। তার এই সফরে স্থানীয়‌দের ম‌ধ্যে আন‌ন্দের বন্যা ব‌য়ে যায়।
ম‌ন্দি‌রের পুরো‌হিত এবং পৃষ্ঠ‌পোষকরাও দারুণ সম্মা‌নিত বলে জানিয়েছেন। ‌

ধারণা করা হয়, দ্বাদশ শতাব্দীর শেষের দিকে একজন ব্রাহ্মণ এই মন্দির নির্মিত করেছিলেন। সনাতন ধ‌র্মের ৫১টি শ‌ক্তিপী‌ঠের ম‌ধ্যে অন্যতম, য‌শো‌রেশ্বরী ম‌ন্দির।

নুসরাত ক্ষমা চাইলেন কেন ?

অনলাইন ডেস্ক।।
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের হয়ে ক্ষমা চেয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থনে ডেবরার গোলগ্রামে প্রচার সভা করেন নুসরাত জাহান। ভোটের মাঠে ক্ষমা চেয়ে তিনি বলেন, দলের পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকলে, ক্ষমা করে দেবেন— ভোট প্রচারে গিয়ে বললেন তিনি।

অভিনেত্রী বলেন, আমাদের দলের মানুষের থেকে যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে। আপনাদের তো মন বড়— ক্ষমা করে দেবেন।

উপস্থিত মানুষের উদ্দেশ্যে নুসরাত বলেন, মনে রাখবেন শুধু একটিই মুখ, সেটি দিদির মুখ। যিনি শুধু বাংলার জন্য লড়াই করে যাচ্ছেন।

উল্লেখ্য, শুধু নুসরাতই নন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচার শুরু করেছেন আরও দুই তারকা এমপি মিমি চক্রবর্তী ও দেব। তাদের উপস্থিতিতে ভোটাররা উজ্জীবিত হচ্ছেন।

হাটহাজারী থমথমে : র‍্যাব, পুলিশের ব্যারিকেড, ছাত্রদের অবরোধ

চট্টগ্রাম ব্যুরো :

স্বাধীনতার ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্টানে যোগদানের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলামীর কর্মী ও মাদরাসা শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় হাটহাজারীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শনিবার সকাল থেকে চট্টগ্রাম – খাগড়াছড়ি সড়ক অবরোধ করে সেখানে বিপুল সংখ্যক মাদরাসা ছাত্র অবস্থান করছে। অপ্রীতিকর যে কোন ঘটনা এড়াতে র‍্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল (শুক্রবার) রাতে স্থানীয় সংসদ সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদের মধ্যস্থতায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে হেফাজতে ইসলামীর নেতাদের মধ্যে বৈঠক হলেও সমস্যার কোন সমাধান হয় নি।

আজ (শনিবার) সকাল থেকে সংসদ সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এবং জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা হাটহাজারী থানায় অবস্থান করছেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, হাটহাজারী বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্টান বন্ধ রয়েছে। থানা ভবনের দক্ষিনে বাসস্ট্যান্ড রাস্তায় ব্যারিকেড দিয়েছে প্রচুর সংখ্যক র‍্যাব ও পুলিশ। সেখান থেকে থানা ও আশপাশ এলাকায় অবস্থান নিয়েছে বিজিবি সদস্যরা। অন্যদিকে হাটহাজারী মাদরাসার দক্ষিনে চট্টগ্রাম-নাজির হাট -খাগড়াছড়ি সড়কে বাঁশ ও টিনের ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন মাদরাসা ছাত্র ও হেফাজত কর্মীরা।
সংসদ সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ জানান, আমি দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেছি। মাদরাসার ছাত্রদের পক্ষ থেকে ৫টি দাবী জানানো হয়েছে। দাবী গুলো হলো, নিহত চার জনের সঠিক ভাবে ময়না তদন্- করতে হবে, তাদের দাফন- জানাযায় বাধা দেয়া যাবে না, আহতদের সুচিকিৎসার ব্যাবস্’া করতে হবে, গুলির ঘটনায় দায়ী পুলিশের বিরোদ্ধে সুষ্টু তদন্ত করে শাস্তির ব্যবস্থা গ্রহন করতে হবে। তিনি বলেন, আমরা সব দাবী মেনে নিয়েছি। তবু মাদরাসা ছাত্ররা কেন অবরোধ তুলে নিচ্ছে না, জানি না।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে নিয়ে ব্রিটেনের রানী, প্রিন্স ও প্রধানমন্ত্রীর মতামত

অনলাইন ডেস্ক।।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র যুক্তরাজ্যের সরকার ও স্থানীয় কাউন্সিলগুলো নানা ধরনের উদযাপন করছে।

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। ২১ মার্চ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এই বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে রাষ্ট্রপতি ও বাংলাদেশের জনগণকে তার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের অব্যাহত সম্মৃদ্ধি কামনা করেন। ব্রিটেনের রানী তার শুভেচ্ছা বার্তায় বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে আমি অত্যন্ত আনন্দিত এবং এই বিশেষ মুহূর্তে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ও একই সঙ্গে বাংলাদেশের জনগণকে জানাচ্ছি শুভ কামনা। আমাদের পারস্পরিক সম্পকের্র ভিত্তি গভীর বন্ধুত্বের ও সৌহার্দ্যের এবং এর গুরুত্ব ও তাৎপর্য ৫০ বছর আগের মতো আজো অটুট রয়েছে। আমি আশা করি, একটি কঠিন বছরের পর বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করে আমাদের আগামী দিনগুলো আবারও সুন্দর হয়ে ওঠবে।”

২৫ মার্চ রাজপরিবারের সদস্য প্রিন্স চার্লস আরেক ভিডিও বার্তায় বাংলাদেশকে অভিনন্দন জানান।

 

বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের নবম দিন জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে এই ভিডিও বার্তাটি প্রচার করা হয়।

ভিডিও বার্তায় প্রিন্স চার্লস বলেন, আমরা সব সময় পরস্পরের অংশীদার থাকব।

তিনি বলেন, গত ৫০ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং ৩০ বছরে ৫০ লাখ মানুষের দারিদ্র্য বিমোচন হয়েছে। এছাড়া সামাজিক সূচকে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যের ছয় লাখ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে দায়িত্ব পালন করছেন।

যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী ও জোরদার হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

শুক্রবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর ১০ম দিনে সরাসরি আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় এই কথা জানান তিনি।

এদিকে যুক্তরাজ্যের বাণিজ্যিক রাজধানী ক্যানারি ওয়ার্ফের ওয়ান কানাডা স্কয়ার বিল্ডিংকে বাংলাদেশের পতাকার রঙে আলোক সজ্জিত করা হয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহায়তায়। সেইসাথে আলতাব আলী পার্কে বাংলাদেশের পতাকা উড্ডয়ন করেন টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিগস, যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব মিয়া। এই পতাকা উত্তলনের মাধ্যমে টাওয়ার হ্যামলেটস ৯ মাস ব্যাপী বিভিন্ন আয়োজনের সূচনা করল। এই ৯ মাসে নানা ধরনের কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে।

স্বাধীনতার প্রথম প্রহরে যুক্তরাজ্যের সবচেয়ে আইকনিক স্থাপনা ‘লন্ডন আই’কে বাংলাদেশের পতাকার লাল সবুজ রঙে আলোক সজ্জিত করা হয়েছে।

বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্কের সূচনা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। ১৯৫৬ সালে বঙ্গবন্ধু প্রথম যুক্তরাজ্য সফর করেন। সেই সময় থেকে সূচিত সম্পর্কের আনুষ্ঠানিক সূচনা হয় ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে যুক্তরাজ্য হয়ে বাংলাদেশে যাওয়ার পথে।

৮ জানুয়ারি ১৯৭২ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্থ হিথ নাম্বার টেন ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাত করেন। ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি ব্রিটেন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক।।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী বিক্ষোভে অস্থিতিশীল পরিস্থিতির জেরে রাজধানীসহ দেশজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার রাতে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করবেন তারা।

বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান জানান, রাজধানীসহ সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

শনিবার সারা দেশে বিক্ষোভ এবং রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় বায়তুল মোকাররম এলাকা।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে ইসলামি দলগুলো বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক আহত হয়। এরপর দেশের বিভিন্ন জেলায় ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

যশোরেশ্বরী কালীমন্দিরে প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক।।

রাজা লক্ষণ সেনের আমলে প্রতিষ্ঠিত সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে প্রার্থনায় অংশ নিয়েছেন বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে হেলিকপ্টারযোগে সাতক্ষীরার শ্যামনগরে যান নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি সাতক্ষীরা সফর শেষে সেখান থেকে যাবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় পৌঁছার আগেই সেখানে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই ভারতের প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানাবেন।

 

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধ কমপ্লেক্সে নরেন্দ্র মোদি একটি গাছের চারা রোপণ করবেন বলে জানা গেছে।
এরপর সেখান থেকে তিনি যাবেন কাশিয়ানীর ওড়াকান্দিতে। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা করবেন। পরে তিনি মতুয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর আবার ঢাকায় ফিরে আসবেন মোদি।

যুক্তরাষ্ট্রে মিয়ানমার সেনাবাহিনীর ২ প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক।।

অভ্যুত্থানবিরোধী আন্দোলনে সশস্ত্র সামরিক বাহিনীর বর্বরোচিত দমন-পীড়নের ঘটনায় চাপ বাড়াতে মিয়ানমার জান্তার সরকারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন ও যুক্তরাষ্ট্র।

ইকোনমিক করপোরেশন ও মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের ওপর ব্যবসায়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ।

এ নিষেধাজ্ঞার ফলে মিয়ানমার সেনাবাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান দু’টির যুক্তরাষ্ট্রে থাকা যেকোনও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান নিষিদ্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাণিজ্য বা ব্যবসায়িক লেনদেন রাখতে পারবে না। খবর বিবিসির।

 

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে নেতৃত্বদানকারী, সেনাবাহিনীর অর্থনৈতিক স্বার্থ এবং সামরিক বাহিনীর বর্বরোচিত দমন-পীড়নে সমর্থনকারীদের অর্থপ্রবাহ বাধাগ্রস্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যও। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিকি রাব বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞায় মিয়ানমার সামরিক বাহিনীর গণনিপীড়নে ব্যবহৃত অর্থের উৎসে টান পড়বে।

এর আগে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে জড়িত বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন। অবশ্য তারও আগে থেকেই মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লেইং মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত। সোমবার মিয়ানমার সেনাসংশ্লিষ্ট ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও।

এদিকে মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবারও দেশটির শহরে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত জান্তাবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা তিনশ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবারই এ তালিকায় যোগ হয়েছেন অন্তত আরও নয়জন।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক।।

গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি হেলিকপ্টারে টুঙ্গিপাড়া পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে অভ্যর্থনা জানান।

শনিবার সকালে যশোরেশ্বরী কালিমন্দিরে আনুষ্ঠানিকতা শেষে গোপালগঞ্জের উদ্দেশে তিনি রওয়ানা দেন।

 

এরপর গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দির ঠাকুরবাড়ির মতুয়া মন্দির পরিদর্শন ও প্রার্থনা করবেন ভারতের প্রধানমন্ত্রী।