কলারোয়া ইউপি নির্বাচন:: ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

জুলফিকার আলী, কলারোয়া, সাতক্ষীরা প্রতিনিধিঃ

আসন্ন কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বর ও সাধারণ ওয়ার্ডের মেম্বর পদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন হয়।

এতে চেয়ারম্যান প্রার্থী জালালাবাদ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত আমজাদ হোসেন ও সোনাবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিমের মনোনয়নপত্র ব্যাংকে ঋণ খেলাপির কারণে সাময়িক বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস।

উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে আগামি ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে। তবে মনোনয়ন বাতিল হওয়া জালালাবাদের নৌকার প্রার্থী আমজাদ হোসেন জানান, ‘তিনি পূর্বেই ঋণের টাকা পরিশোধ করেছেন, আপিলে বিষয়টির কাগজপত্র দাখিল করা হবে।’ উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃত ৫১জন প্রার্থীর মধ্যে বৈধ প্রার্থী ৪৯জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২৪জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪০৫জন প্রার্থী থাকলো। তবে বাতিল দুই চেয়ারম্যান প্রার্থী আপিলের সুযোগ পাবেন।

 

সুনামগঞ্জ হিন্দুদের বাড়িতে হামলার মূল যুবলীগ নেতা স্বাধীন মেম্বার গ্রেফতার

অনলাইন ডেস্ক :

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলামকে (স্বাধীন মেম্বার) গ্রেফতার করেছে পিবিআই সিলেট।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান।

তিনি জানান, শুক্রবার রাত দেড়টার দিকে প্রযুক্তি সহায়তায় স্বাধীন মেম্বারকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেফতার করা হয়।

 

জানা যায়, ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর থেকেই উঠে আসে স্বাধীন মেম্বারের নাম। হামলার পরদিন স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়ের করা মামলায়ও স্বাধীন মেম্বারকে আসামি করা হয়। স্বাধীনের বাড়ি শাল্লার পার্শ্ববর্তী দিরাই উপজেলার নাচনি গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।

হেফাজত ইসলামের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে এক যুবকের দেওয়া স্ট্যাটাসের জেরে ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁওয়ে হামলার ঘটনা ঘটে। অস্ত্রশস্ত্র নিয়ে হাজারও লোক মিছিল নিয়ে এসে এই হামলা চালায়।

স্থানীয়দের অভিযোগ, হামলাকারীদের বেশিরভাগই আসে স্বাধীনের গ্রাম দিরাইয়ের নাচনি থেকে। স্বাধীন মেম্বারও হামলাকারীদের দলে ছিলেন। তার উপস্থিতিতেই হামলা হয়। স্বাধীন মেম্বারের সঙ্গে জলমহাল নিয়ে নোয়াগাঁও গ্রামবাসীর বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে মামুনুল অনুসারীদের সঙ্গে তিনি এই হামলায় অংশ নেন বলেও অভিযোগ স্থানীয়দের।

প্রসঙ্গত, ১৫ মার্চ দিরাইয়ে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এতে বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। পরদিন মামুনুলের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন নোয়াগাঁওয়ের এক যুবক। এই স্ট্যাটাসের জেরে হিন্দু অধ্যুষিত ওই গ্রামটিতে হামলা চালিয়ে ৯০টিরও বেশি বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় দু’টি মামলা এবং স্বাধীনসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে ৭৫ কেজি ওজনের কালো রঙের বিষ্ণু মুর্তি উদ্ধার

 মাহাবুব আলম, প্রতিনিধি ঠাকুরগাঁও।।

ঠাকুরগাঁওয়ের রুহিয়া আখানগর ভেলার হাট আশ্রয়ন কেন্দ্রের নিকটে লেউটিহাড়ি পুকুর থেকে শুক্রবার (১৯ মার্চ) রাত ৭ টায় ৭৫ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার বিকেলে লেউটিহাড়ি পুকুর খনন কাজ শেষে শ্রমিকেরা চলে যান ।

সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরপাড়ে মূর্তিটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় । মূর্তি উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চিত্ত রঞ্জন রায় বলেন ” ভেলারহাট সরকারি আশ্রয়ন প্রকল্পের পাশে লেউটিহাড়ি পুকুরে স্কেবেটর দিয়ে পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া যায় । খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে পাথরের বিষ্ণু মূর্তি টি উদ্ধার করি । মূর্তিটির ওজন প্রায় ৭৫ কেজি। তবে এটি কষ্টি পাথরের কি না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন ৭৫ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে আগামীকাল জেলা প্রশাসকের ট্রেজারিতে পাঠানো হবে।

সড়ক দুর্ঘটনায় দৈনিক বঙ্গভূমি পত্রিকার কলারোয়ার সাংবাদিক ফিরোজ জোয়ার্দার নিহত

কলারোয়া, সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা যশোর মহাসড়কের ছয়ঘুরিয়া নামক স্থানে মাটি বহনকারী ট্রলি ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ফিরোজ জোয়ার্দার (৩২)নামে এক সাংবাদিক নিহত হয়েছে। সে কলারোয়া উপজেলা গদখালী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন ভোলার ছেলে।

ফিরোজ জোয়ার্দার দৈনিক বঙ্গভূমি পত্রিকা  ও  অনলাইন নিউজ পোর্টাল এবি ৭১টিভি চ্যানেলে কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও কলারোয়া পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ছিলেন। প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার দুপুর একটার দিকে সদর উপজেলার ছয়ঘুরিয়া নামক স্থানে সাতক্ষীরা-যশোর মহাসড়কে ইট ভাটার মাটি বহনকারী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী সাংবাদিক ফিরোজ জোয়ার্দার গুরুত্বর আহত হয়।

আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এবিষয়ে সাতক্ষীরা সদর থানার সহকারি পুলিশ পরিদর্শক মেহেদি হাসান জানান, ঘটনাস্থল থেকে মাটি বহনকারী ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন:: হরিপুর প্রশাসন নিরব

 হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের চাপধা সরকারি পুকুর থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। বালু উত্তোলনের কারণে চাপধা সরকারি পুকুর পাড়ের ৪৭ টি ঘর বাড়ি হুমকির মুখে পরেছে । তবে বালু উত্তোলন কারী দুই জনের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সরকারি পুকুর থেকে অবৈধভাবে কেনো বালু উত্তোলন করা হচ্ছে জানতে চাইলে রুহিয়া গ্রামের মৃত সহিম উদ্দিনের ছেলে সোহেল রানা বলেন, আমি একাই কেনো তুলব এটা তো ঈদগাহ জন্য তোলা হয়েছে৷

চাপধা ঈদগাহ কমিটি তো নেই মসজিদ কমিটি সভাপতি রকিম আর্মি সব কিছু বলতে পারবে৷

পুকুর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন
উত্তোলনকৃত বালু

বালু উত্তোলনের বিষয়ে ইউএনওর কাছে অভিযোগ হয়েছিল, এই বিষয়টা সবাই জানে,আমরা ইউএনও অফিসে বসা ছিলাম৷ বর্ষা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ছিল৷ এক সাথে বসে সব ঠিক করেছি৷আমি হচ্ছি এর হেড৷ সোহেল রানা বলেন সরকারি পুকুরটি আমার নামেই লিজ আছে৷ বালু উত্তোলন করলে কোনো সমস্যা নাই৷ এতে আরো মাছের জন্য ভালো৷ তিনি হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেন। চাপধা মসজিদ কমিটির সভাপতি রকিম বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করেন৷ ঈদগাহ উন্নয়নের জন্য বালু উত্তোলন করা হয়েছে৷

তিনি আরও বলেন, বিষয়টি ইউএনওর নলেজে দেওয়া আছে৷ বালু উত্তোলনের অনুমতি আছে কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, যদি ঈদগাহ কাজ হয় তাহলে দিবে৷ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন হ্যাঁ অনুমতি দিয়েছে।

৩নং বকুয়া ইউনিয়নের রহিয়া গ্রামের মৃত চান মোহাম্মদের ছেলে রকিম (সাবেক আর্মি) ও মৃত সহিমুউদ্দীনের ছেলে সোহেল রানা দু-জন মিলে সিন্ডিকেট করে বালু বিক্রি করছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। বালু উত্তোলনের বিষয়ে জানতে ১নং ওয়ার্ড ইউপি সদস্য শরিফ উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন রুহিয়া ঈদগাহ কমিটি ঈদগাহ উন্নয়নের জন্য বালু গুলো তুলেছিল কিন্তু উপজেলা নির্বাহী অফিসার বালু গুলো সিজ করে সরকারি ঘর নির্মাণের জন্য রেখে দেন।

পরবর্তীতে রকিম আর্মি ও সোহেল প্রফেসার আবারও বালুগুলো বিক্রি করছে।

আজ শুক্রবার (১৯) মার্চ সরজমিনে গিয়ে দেখা যায় এখনো পুকুরে ড্রেজার মেশিন বসানো রয়েছে। নাম প্রকাশে অনইচ্ছুক একজন জানান, বালুগুলো ইউএনও সাহেব সিজ করলেও তাদের বিরুদ্ধে কোন প্রকার আইনগত ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে জানতে ৩নং বকুয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বর্ষার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যপারে ইউএনও সাহেব ভালো বলতে পারবেন। হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বালুগুলো ঈদগার উন্নয়নের জন্য উত্তলন করা হচ্ছে । ভাইস চেয়ারম্যান ঈদগাহ সভাপতি সম্পাদক সহ আমার চেম্বারে এসে এ কথা বলে বালু উত্তোলনের শুরু করেন ঈদগাহর যাবতীয় কার্যক্রম করার জন্য এ বালু উত্তোলন করা হচ্ছে ।

১৯ মার্চ স্বাধীনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস

 নিজস্ব প্রতিবেদকঃ

১৯৭১ সালের ১৯ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন জয়দেবপুর তথা গাজীপুরের বীরজনতা। পাকিস্তানি হানাদারদের গুলিতে পঙ্গুত্ব বরণ করেন অনেকেই।

১৯৭১ সালের ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধের ঘটনার স্মরণে আজ ১৯ মার্চ-২০২১ রোজ শুক্রবার ভাওয়াল সম্মেলন কক্ষ, জেলা প্রশাসক কার্যালয়, গাজীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় অংশ গ্রহন করেন জনাব জামিল আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ গাজীপুর, জনাব জাকির হাসান, উপ- পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জনাব এ,কে,এম জহিরুল ইসলাম, পুলিশ সুপার ( ভারপ্রাপ্ত) জেলা পুলিশ,গাজীপুর, এ্যাডভোকেট রীনা পারভীন, চেয়ারম্যান উপজেলা পরিষদ, গাজীপুর সদরসহ বীর মুক্তিযোদ্ধাগণ অংশ গ্রহন করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব এস.এম. তরিকুল ইসলাম, জেলা প্রশাসক, গাজীপুর।

বাগেরহাটের শরণখোলায় দুই পক্ষের নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত-৪২

  বাগেরহাট জেলা প্রতিনিধি//

বাগেরহাটের শরণখোলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সনে রেখে ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন। জানাযায়,শুক্রবার (১৯ মার্চ) বেলা ১১টায় শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সভায় হামলা চালান বর্তমান ইউপি সদস্য ডালিমের সমর্থকরা।

এতে ৪ নারীসহ ২২ জন আহত হন। আহতদের শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান। সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, আমি আমার সমর্থকদের নিয়ে উত্তর সোনাতলা গ্রামের আনোয়ারের দোকানে চা খাচ্ছিলাম। এমন সময় ডালিম মেম্বারের নেতৃত্বে অন্তত ৪০ জনের একটি বাহিনী লাঠি নিয়ে আমার লোকজনের ওপর হামলা করে। জাহাঙ্গীরের অভিযোগ অস্বীকার করে বর্তমান ইউপি সদস্য ডালিম বলেন, সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেনের লোকজন বিনা কারণে আমার লোকদের ওপর হামলা করে। এতে আমার অন্তত ৫ জন সমর্থক আহত হয়েছেন। এর আগেও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর হোসেন আমাকে হুমকি দিয়েছেন।

এ বিষয়ে আমি থানায়ও অভিযোগ দিয়েছি। ইউপি সদস্য সাইফুল ইসলাম হালিম বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল আমিন খান ও তার ভাই বেল্লাল খানের নেতৃত্বে মিছিল নিয়ে এসে বাড়িতে ঢুকে আমার লোকজনের ওপর অতর্কিত হামলা করে। এতে ৮ নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। হালিমের অভিযোগ অস্বীকার করে আল আমিন খান বলেন, আমি মিছিল নিয়ে হালিমের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম।

হঠাৎ করে তার কিছু নারী সমর্থক পেছন দিক থেকে আমাদের ওপর হামলা করে। এতে আমার অন্তত ৫ জন সমর্থক আহত হয়েছেন। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রিয় গোপাল বলেন, সকাল থেকেও ধাপে ধাপে হাসপাতালে মারামারির ঘটনায় আহতরা এসেছেন। এদের মধ্যে আমরা ২৩ জনকে ভর্তি করেছি। ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া জরুরি বিভাগে ৫ জন চিকিৎসা নিয়েছেন।

শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

বাগেরহাটের ডেমায় গোলাগুলির ঘটনায় আটক ৪, অস্ত্র উদ্ধার

 বাগেরহাট জেলা প্রতিনিধি//

বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. সজিব তরফদার ও ইউপি সদস্য প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) ভোরে ডেমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ডেমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরফদার মকবুল মাস্টার (৭১), জসিম মল্লিক (২৬), মল্লিক সুজাউদ্দৌলা রচি (৪০) ও তরফদার মকবুল মাস্টারের মেয়ে মাকসুরা আক্তার (৩৫)।

এ সময় মকবুল চেয়ারম্যানের বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তার ব্যবহৃত বন্দুক ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সজিব তরফদার ও অহেদ মোস্তফা বাপ্পীর সমর্থকদের মাঝে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয়পক্ষের ১৭ জন গুলিবিদ্ধ হন। আহতদের বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাগেরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে ওই এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। একটি বন্দুক জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

শিক্ষার্থীদের অংশগ্রহনে মার্চপাস্ট ও র‍্যালীর আয়োজন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

করোনার কারণে মার্চ-২০২০ মাস থেকে অদ্যাবধি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে শুধুমাত্র কিছু মাদ্রাসা বাদে এবং প্রতিষ্ঠানগুলি বন্ধের একটি বছর অতিক্রান্ত হয়ে গেছে।

মার্চ-২০২১ এর ৩০ তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য একটি রোডম্যাপ তৈরি করা হলেও গত কিছুদিন যাবত করোনা আক্রান্ত ও মৃতের হার বেড়ে যাওয়ায় এ এবং ও লেভেলের পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অনেকটাই সংশয় দেখা দিয়েছে।

গতকাল ১৮ মার্চ-২০২১ রোজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( মাধ্যমিক) প্রফেসার মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাত দিয়ে উল্লেখ করেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম কোভিট-১৯ পরিস্থিতির কারণে বন্ধ আছে।

শিক্ষার্থীদের অংশগ্রহনে মার্চপাস্ট ও র‍্যালীর আয়োজন বন্ধ রাখা নির্দেশ

 

 

কিন্তু ইতিমধ্যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহনে মার্চপাস্ট ও র‍্যালীর আয়োজন করছে যা এই মূহুর্তে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির দিক চিন্তা করে শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে এমন কোন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানান।

কুইন্সল্যান্ড ভ্যাকসিন অ্যানাফিল্যাক্সিস প্রতিক্রিয়া দেখে ‘আতঙ্কিত’ :: অস্বীকার করেছেন হান্ট

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক : 

কুইন্সল্যান্ড তার পরামর্শ দ্রুত স্থানান্তরিত করার পরে, ভ্যাকসিনগুলিতে অ্যানাফিল্যাকটিক প্রতিক্রিয়া সম্পন্ন লোকদের তাদের সিভিডি -19 ভ্যাকসিন পাওয়ার 30 মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে।

কুইন্সল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ইয়ভেট ডি’আথ বুধবার এই রোগীদের টিকা গ্রহণ বন্ধ করতে বলছেন, যারা পূর্বে অ্যানাফিল্যাকটিক প্রতিক্রিয়া অনুভব করেছিলেন, তাদের প্রতি রাষ্ট্রের চারটি অ্যানাফিল্যাকটিক প্রতিক্রিয়া প্রতিবেদন করার পরে।

তবে সেই সন্ধ্যায় রাষ্ট্রটি তার পরামর্শটি বদল করে, যারা আগে টিকা নিয়ে অ্যালার্জির প্রতিক্রিয়া ভোগ করেছিলেন তাদেরকে স্ট্যান্ডার্ড 15 এর পরিবর্তে 30 মিনিটের জন্য ফিরে থাকার আহ্বান জানিয়েছিলেন।

 

ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছিলেন যে সরকারী পরামর্শ জাতীয়ভাবে কার্যকর রয়েছে, তবে কুইন্সল্যান্ড তার পরামর্শকে একটি “আতঙ্কে” দ্রুত পরিবর্তন করে ভ্যাকসিনের প্রতি আস্থা হ্রাস করেছে।

“আমি বলব তারা সতর্ক ছিল। কমনওয়েলথ থেকে কোনও সমালোচনা নেই, ”তিনি বলেছিলেন।

“টিজিএর দ্রুত পর্যালোচনা করার পরে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের উপসংহার সরবরাহ করার পরে আমরা কুইন্সল্যান্ড দ্রুত তাদের পরামর্শগুলি সামঞ্জস্য করতে পেরে আনন্দিত।

“আমরা খুব অল্প সংখ্যক সময়ে এটি সমাধান করতে এবং সান্ত্বনা এবং আত্মবিশ্বাস সরবরাহ করতে সক্ষম হয়েছি।”

রোলআউট শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ায় COVID-19-তে 19 টি অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, এটি বেশিরভাগ ফাইজার ভ্যাকসিনের পরে।

 

মিঃ হান্ট বলেছিলেন যে কোনও ভ্যাকসিন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় তবে ভ্যাকসিনগুলির কারণে “অগত্যা” হয় না।

“এটি বিভিন্ন ভ্যাকসিনের সমস্ত জুড়ে বিশ্বব্যাপী অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ,” তিনি বলেছিলেন।

ডেপুটি চিফ মেডিকেল অফিসার মাইকেল কিড জানান, জ্যাব পাওয়ার 15 মিনিটের মধ্যেই “বিপুল সংখ্যাগরিষ্ঠ” এলার্জিজনিত প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

“আমরা এই অ্যালার্জিজনিত সংঘটিত সংখ্যক প্রতিক্রিয়া আশা করি get এটি আমরা ভ্যাকসিনগুলি সম্পর্কে যা জানি তারই অংশ।

তবে তিনি বলেছিলেন যে লোকেরা আগে অ্যানাফিল্যাক্সিসে ভুগছিল তাদের দ্বিতীয় ডোজ পাওয়ার আগে তাদের ডাক্তারের সাথে আলোচনা করা উচিত, যা তিনি বলেছিলেন যে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে।

সূত্র:: নিউজ.কম.এইউ