Google-এর ২৫ বছর

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

সার্চ ইঞ্জিন জায়ান্ট একটি ডুডল দিয়ে তার ২৫তম জন্মদিন উদযাপন করছে।

ডুডলটি ‘Google’ শব্দে ’25’ দ্বারা প্রতিস্থাপিত ‘oo’ অক্ষরগুলি দেখায়। গুগল ২৭ সেপ্টেম্বর ১৯৯৮ সালে কোফাউন্ডার সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ দ্বারা চালু হয়েছিল।

২৫ বছরে, Google আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্যবহার করার উপায় পরিবর্তন করেছে৷ ২০১১ সালের মে মাসে প্রথমবারের মতো Google-এ মাসিক অনন্য দর্শকের সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়ে যায়।

এরপর থেকে গুগলকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা // তামিম ইকবাল বাদ

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

অপেক্ষার পর্ব শেষ হয়েছে। অবশেষে দেওয়া হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। দলে চমক জাগিয়েছে তামিম ইকবালের না থাকা। অবশ্য গতকাল রাত থেকে হঠাৎ চাউর হচ্ছিল বিশ্বকাপ দলে তামিমকে চাচ্ছেন না অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্দিকা হাতুরাসিংহে।

এর কারণ, পুরোপুরি ফিট নন তামিম। শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই ঘোষণা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে দল ও বিশ্বকাপ জার্সিও উন্মুক্ত করেছে বিসিবি। বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন আলোচনায় থাকা মাহমুদ উল্লাহ রিয়াদ।

পাঁচ পেসার নিয়ে ভারত বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সাকিবকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলের সহ-অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। নাজমুলের আজ নেতৃত্বের অভিষেক হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে অধিনায়ক ছিলেন এই বাঁহাতি ব্যাটার।

এমনিতে লিটন দাস সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে এলেও বিশ্বকাপে নাজমুলের কাঁধে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাট হাতে লিটনের সময়টা ভালো যাচ্ছে না। তাই হয়তো তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়নি। তামিম না থাকায় লিটনের সঙ্গে ওপেনিংয়ের ভাবনায় প্রথমবার বড়দের বিশ্বকাপ খেলতে যাবেন তানজিদ হাসান তামিম।

বাংলাদেশ বিশ্বকাপ দল :

  • সাকিব আল হাসান (অধিনায়ক),
  • লিটন কুমার দাস,
  • তানজিদ হাসান তামিম,
  • নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক),
  • তাওহীদ হৃদয়,
  • মুশফিকুর রহিম,
  • মাহমুদ উল্লাহ রিয়াদ,
  • মেহেদী হাসান মিরাজ,
  • নাসুম আহমেদ,
  • শেখ মেহেদী হাসান,
  • তাসকিন আহমেদ,
  • মুস্তাফিজুর রহমান,
  • হাসান মাহমুদ,
  • শরিফুল ইসলাম ও
  • তানজিম হাসান সাকিব।

 

 

কচুয়ায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি- ১৯

 //শুভংকর দাস বাচ্চু,কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় গ্রাম অঞ্চলে প্রতি দিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বেশির ভাগ রোগী প্রাইভেট ক্লিনিকের ব্যবস্থাপত্র নিয়ে বাড়িতে থাকছেন। একারণে হুহু করে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানাগেছে, মঙ্গলবার (২৬ সেপ্টম্বর)  বিকাল ৫টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগে আক্রান্ত ৭জন রোগী ভর্তি হয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ জন। সর্ব মোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ১৯ জন,এদের মধ্যে ৮ জন পুরুষ ও ১১জন মহিলা ডেঙ্গুর রোগী রয়েছে।

জানাগেছে, গত শনিবার (২৪ সেপ্টম্বর) উপজেলার বারুইখালী গ্রামের জাল ব্যবসায়ী মিহির সাহা(৪৫) ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়িতে মারা গেছেন। চালিতাখালী গ্রামের মান্নান শিকদারের পুত্র শাহিন শিকদার(১৮)জানায়, চার দির পূর্বে জ্বর অবস্থা হাসপাতালে আসলে রক্ত পরিক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। রোগীর স্বজনরা জানান, তারা দীর্ঘদিন ধরে প্রচ- জ্বরে ভুগছিলেন। তাদের জ্বর না কমায় চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকরা তাদের পরীক্ষা করে পরীক্ষার পর তাদের ডেঙ্গু হওয়ার ব্যাপারটি নিশ্চিত হওয়া যায় তাদের ভর্তি করেন।স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা জানান, ভর্তি রোগীরা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাদের রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তাদের হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে এবং মহিলা ওয়ার্ডে মশারি টানিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। কিন্তু রুগীর সুযোগ বুঝে মশারির বাহিরে থাকেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাঃ অ.স.মোঃ মাহবুবুল আলম বলেন,  উপজেলাতে ডেঙ্গু রোগী দিন দিন বৃদ্ধি পাওয়ায় এখানে পুরুষ ও নারী ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি সাভিসটা দিতে তবে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি হওয়া আমাদের হিমশিম খেতে হচ্ছে।

 

আট লক্ষ বছর বয়সের বৃক্ষ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

থাইল্যান্ডের উত্তর প্রদেশে ফসিল আকারে গাছটি পাওয়া গেছে। গাছটির উচ্চতা ৭২.২ মিটার বা প্রায় ২৩৭ ফুট। ভেঙ্গে পড়ার আগে উচ্চতা ছিল ১০০ মিটার বা ৩২৮ ফুট। গাছটি প্রাগৈতিহাসিক। বয়স আট লক্ষ বছর। নিউজটা দেখার পর থেকেই মাথায় ঘুরছে আট লক্ষ বছর আগে পৃথিবী কেমন ছিল? প্রেম আশেপাশে থাকলে জিগ্যেস করলেই গড়গড় করে বলে দিতো। কিন্তু ভোর পাঁচটা বাজে।

পরিবেশ বিজ্ঞানে যতোটুকু পড়েছিলাম তখন তুষার যুগে শেষ হয়ে প্রকৃতি একটা ট্রানজিশনে যাচ্ছে। থাইল্যান্ডে ট্রপিক্যাল আবহাওয়া। কিন্তু এই বিশাল গাছটি কেন ভেঙ্গে মাটি চাপা পডলো? তারপর যোগসূত্র খুঁজে পেলাম। ৭.৯ লক্ষ বছর আগে লাওস- কম্বোডিয়া এলাকায় একটি বড উল্কাপিন্ড আঘাত হানে যাতে পৃথিবীর দশ শতাংশ ঘন ধুলার আবরণে ঢেকে যায়। হয়তো তখন ভেঙ্গে পড়েছে গাছটি। দূর কল্পনায় সেই প্রগৈতিহাসিক সময়টা ভাবতে ভাবতে অদ্ভূত রকমের অনুভূতি হয়। এই পৃথিবীতে মানুষেরও আগে ডাইনোসর বাস করতো, তারাও উল্কাপিন্ডের আঘাতে বিলুপ্ত হয়ে গেছে। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন প্রতি সাত থেকে আট লক্ষ বছর পর পর বড় কোন উল্কাপিন্ড আঘাত করেছে পৃথিবীকে।

নজরও রাখা হচ্ছে এরকম বড় বড় কয়েকটার দিকে। আবার যে আঘাত হানবে না তার নিশ্চয়তা নাই। ভাবতে ভাবতে মনে হলো, ধুত, আজ শনিবার, ছুটির দিন। এসব না ভেবে আরেকটু ঘুমিয়ে নিই! Quora

প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা কেন সবসময় কালো চশমা পরেন?

//দৈনিক বিশ্ব ডেস্ক/

শুধু প্রধানমন্ত্রী নয়, অনেক ভি, ভি, আই, পি দের ক্ষেত্রেও দেখা যাবে যে নিরাপত্তারক্ষীরা কালো চশমা পরেন।

এর কারণ,

১। নিরাপত্তারক্ষীরা, নিরাপত্তা রক্ষায় চোখের পাতা না ফেলে, একনাগাড়ে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকেন।

কালো চশমা না পরলে, সরাসরি সূর্যের আলো চোখে পড়ার কারণে বা প্রচন্ড হাওয়া, ধুলোবালি এসবের কারণে একনাগাড়ে তাকিয়ে থাকতে অসুবিধে হবে, নিরাপত্তার কাজটি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

২। নিরাপত্তারক্ষীরা কারোর বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেক কিছুই অনুমান করার ক্ষমতা রাখেন। তাঁরা কার দিকে তাকাচ্ছেন, কাকে লক্ষ্য করছেন, সেটা যাতে বাইরে থেকে কেউ না বুঝতে পারেন, সেজন্যই চোখে কালো চশমা। মুলত: সম্ভাব্য অপরাধী, আততায়ীদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।

৩। কোনোরূপ অনভিপ্রেত ঘটনা যেমন বোমা ফাটানো, গুলি করা এজাতীয় ঘটনার প্রতিক্রিয়ায় আমাদের খালি চোখ তাৎক্ষনিকভাবে বুজে আসে।

নিরাপত্তা রক্ষীরা কালো চশমা পরার কারণে, এ জাতীয় ঘটনার ক্ষেত্রে মুহূর্তের জন্যও তাঁরা চোখের পাতা ফেলেন না এবং পুরো ঘটনাটিকে চোখে ধরে রাখেন। সেটা তদন্তের কাজে সাহায্য করে।

শাহদীন মালিক বলেন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আদালতের অনুমতির প্রয়োজন নেই:

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আদালতের আলাদা অনুমতির কোনো প্রয়োজন নেই। কারণ তার মুক্তি দেওয়া হয়েছে নির্বাহী আদেশ অনুযায়ী। কাজেই বাকি সব পদক্ষেপও এই আদেশের আওতাতেই হওয়া সম্ভব বলে জানিয়েছেন সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক।

সম্প্রতি বিবিসি বাংলাকে খ্যাতিমান এ আইনজীবী এসব কথা বলেন।

তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির  ৪০১ ধারা অনুযায়ী, সরকার চাইলে শর্ত সাপেক্ষে বা শর্ত ছাড়া যেকোনো বন্দীকে মুক্তি দিতে পারে। খালেদা জিয়াকে প্রথম মুক্তি দেয়া হয়েছে দুটি শর্ত দিয়ে। তার মধ্যে একটি হচ্ছে তিনি বাড়িতে থাকবেন এবং দ্বিতীয়টি হচ্ছে তাকে দেশেই চিকিৎসা নিতে হবে।

শাহদীন মালিকের মতে, আইনমন্ত্রী যা বলছেন যে শর্ত পরিবর্তন করা যাবে না, সেটা আসলে এরইমধ্যে পাঁচবার বদলানো হয়েছে।

তিনি বলেন, প্রথমে তো ছয় মাসের মুক্তি দিয়েছে, তারপর সেটা যখন আবার ছয় মাসের জন্য বাড়াচ্ছে সেটার জন্য তো নতুন করে নির্বাহী আদেশ হচ্ছে, তার মানে সিম্পলি সরকার চাইলে ঢাকায় চিকিৎসা করার জায়গায় ঢাকা শব্দটা বাদ দিলেই হলো।

এটি আদালতের ব্যাপার নয় উল্লেখ করে আইন বিশেষজ্ঞ ড. মালিক বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত এরই মধ্যে তার রায় দিয়েছেন। আদালতের কাছে কয়েক বার তার জামিনও চাওয়া হয়েছে এবং সেটি নাকচ করা হয়েছে। তার মানে আদালতের ‘চ্যাপ্টার’ সেখানেই শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, আদালতে হয়তো যাওয়া যায়, কিন্তু এটা তো আদালতের ব্যাপার না, কারণ আদালত তো তাকে মুক্তি দেয় নাই। তাকে মুক্তি দেওয়া হয়েছে নির্বাহী আদেশে। সূত্র: যুগান্তর

 

কচুয়ায় যোগদান করলেন নবাগত ইউএনও রাখী ব্যানার্জী

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী যোগদান করেছেন। রবিবার সকালে তিনি কচুয়ায় নিজ কার্যালয়ে যোগদান করেন।

এসময়ে উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো.জাকির হোসেন তাকে ফুল দিয়ে বরণ করেন। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। রাখী ব্যানার্জী ৩৮তম ও ৪তম নারী কচুয়া উপজেলা নির্বাহী অফিসার। তিনি  ৩৫তম ব্যাচের বিসিএস অফিসার। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন চাপাইনবাবগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলী হলে বেশ কিছুদিন ভারপ্রাপ্ত কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন মো.জাকির হোসেন।

নবাগত কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বলেন, আমি কচুয়ার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে চাই, কচুয়ার উন্নয়নে সকলের সহযোগীতা চাই।

কচুয়ায় শান্তি সমাবেশে আগামী নির্বাচনকে সামনে রেখে জামাত-বিএনপি আবারো ষড়যন্ত্র শুরু করেছে -শেখ তন্ময় এমপি

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

আগামী নির্বাচনকে সামনে রেখে জামাত-বিএনপি আবারো ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা সবাই সজাগ থাকবেন, যাতে এলাকায় তারা বিশৃংখলা সৃস্টি করতে না পারে। কোথাও বিশৃংখলা সৃস্টি করতে চাইলে তাদের কে প্রতিহত করতে হবে। রবিবার বিকালে কচুয়া বাজারের জিরো পয়েন্টে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত  শান্তি সমাবেশে  বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় একথা বলেন।

এসময়ে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড.হেমায়েত উদ্দিন ভুইয়া,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু,নকীব নজিবুল হক নজু, জেলা আওয়ামীলীগনেতা মো.ফিরোজুল ইসলাম, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক, যুগ্ন-সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস, জেলা পরিষদের সদস্য মরিরুজ্জামান ঝুমুর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাধাল ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, উপজেলা কৃষক লীগের সভাপতি সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিস সহ আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সভাস্থলে এসে হাজির হয়।

অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল রপ্তানি বন্ধ ঘোষণা করেছে রাশিয়া

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বিশ্বের প্রায় সব দেশে ডিজেল ও গ্যাসোলিন রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাশিয়া। তবে এর আওতার বাইরে থাকবে চারটি দেশ। ফলে অন্যান্য দেশগুলো রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করতে পারছেনা।

রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সই করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এই নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সংকট আরো তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, রাশিয়ার নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পরপরই বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলার বেড়ে গিয়েছিল।

ক্রেমলিন বলছে, অভ্যন্তরীণ বাজারে তেলের দাম স্থিতিশীল করতেই ‘সাময়িক’ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাশিয়ার এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। তবে বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া ও কিরগিজস্তান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এই চারটি দেশই মস্কোর নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্য।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বিশ্বে ডিজেল ও গ্যাসোলিনের বৃহত্তম এবং অপরিশোধিত তেলের অন্যতম প্রধান সরবরাহকারী রাশিয়া। ফলে ক্রেমলিনের এই নিষেধাজ্ঞায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরো বাড়বে।

শুক্রবার বিকেলে লন্ডনে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ০.৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ১৩ ডলারে লেনদেন হয়েছে।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৬২ ডলারে।

রামপালে পূজা উদযাপন পরিষদের সাথে ওসি’র মতবিনিময় সভা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে রামপাল থানার সকল মন্দির কমিটির সাথে নেতৃবৃন্দের ওসি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রামপাল থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, রামপাল উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জয়দেব কৃষ্ণ দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ও সগুনা পুজা মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নাথ পাল, হুড়কা ঝলমলিয়শ্বরী মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট দিব্যেন্দু বোস, এসআই কামাল হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানাসহ থানা এলাকার ৪৩ টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকগণ। এসময় ১০ ইউনিয়নের বিট পুলিশিং কমিটির সকল এসআই এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সকল মন্দিরে নিরাপত্তা ব্যাবস্থা বজয় রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। নিরাপত্তা ব্যাবস্থায় রামপাল থানা পুলিশের শতভাগ সহযোগিতা থাকবে বলে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম নিশ্চিত করেছেন। সার্বজনীন শারদীয় এ অনুষ্ঠানকে ঘিরে পু্লিশ, আনসার, সেচ্ছাসেবক মোতায়েন করে নিরাপত্তায় কোন ত্রুটি রাখা হবে না বলেও নিশ্চিত করেন।

এ জন্যে তিনি পুজা মন্দির কমিটির সকলের সহযোগীতা কামনা করেন।