অভয়নগর কলেজ শিক্ষক সমিতির বৃক্ষরোপণ ও সম্প্রীতি সফর

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

“গাছ লাগাও পরিবেশ বাঁচাও ” এই স্লোগানকে সামনে রেখে অভয়নগর কলেজ শিক্ষক সমিতি উপজেলার সকল কলেজে বৃক্ষরোপণ ও সম্প্রীতি সফরের অংশ হিসেবে ২৩জুলাই রবিবার উপজেলার সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল এণ্ড কলেজ ও গাবখালী মাগুরা ইউনাইটেড কলেজে সম্প্রীতি সফর ও বৃক্ষ রোপন করে।

এ সময় কলেজগুলির শিক্ষক- কর্মচারীদের সংগে তাদের সার্বিক সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজ খবর নেন সমিতির নেতৃবৃন্দ। শিক্ষার গুনগত মান উন্নয়নে ও সমিতির সাংগঠনিক কাঠামো মজবুত করতে শিক্ষকদের সংগে মতবিনিময় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি,সুন্দলী এসটি স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ,পায়রাহাট কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল,আব্দুল ওহাব কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম,মহাকাল পাইলট স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফাইসাল রশিদ, পল্লীমঙ্গল কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, গাবখালী কলেজের অধ্যক্ষ রিফাত জাহান খান,সমিতির সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস,পায়রাহাট কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, গাবখালী কলেজের সেলিম হোসেন, পল্লীমঙ্গল কলেজের হোসেন আলী,মহাকাল পাইলট স্কুল এণ্ড কলেজের মোঃ আবুল হোসেন গাজী।

আরোউপস্থিত ছিলেন উদয় শংকর, শ্যামল কুমার, পার্থ গাইন,আব্দুর রাজ্জাক,হযরত আলী, প্রমুখ।

খুলনার রূপসায় বাজার ব্যবসায়ীক ঐক্য গড়ার আহবায়ক কমিটি গঠন

//রূপসা প্রতিনিধি//

খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর দিক-নির্দেশনা ও অনুমতিক্রমে রূপসার কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি মো. জুলফিকার আলীর একান্ত প্রচেষ্টায় উপজেলা এলাকায় ৩২টি হাট-বাজার সমিতির নেতৃবৃন্দ একত্রে ব্যবসায়ীক ঐক্য গড়ার উদ্যোগ নেয়। এ লক্ষে গত ২১ জুলাই শুক্রবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথম সভায় এ কমিটির নাম রাখা হয় রূপসা উপজেলা হাট-বাজার বণিক সমিতি এবং আহবায়ক কমিটির নাম ঘোষনা করেন প্রধান অতিথি।

খুলনার রূপসায় বাজার ব্যবসায়ীক ঐক্য গড়ার আহবায়ক কমিটি গঠন

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রূপসা উপজেলা হাট-বাজার বণিক সমিতির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন বাদশা।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও রূপসা উপজেলা হাট-বাজার বণিক সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য আ: মজিদ ফকির।

সভায় সভাপতিত্ব করেন কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি মো. জুলফিকার আলী ও রূপসা উপজেলা হাট-বাজার বণিক সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম মোস্তফা’র পরিচালনায় বক্তব্য রাখেন- পূর্ব রূপসা বাজার কমিটির সভাপতি মো. আরিফুর রহমান, নৈহাটী মোড় বাজার কমিটির সভাপতি আশরাফ আলী রাজ, ইলাইপুর বাজার বণিক সমিতির সহ সভাপতি আলহাজ¦ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এহেতেসামুল হক অপু প্রমূখ।

হাট-বাজার পরিচালনা নীতিমালা অধিভুক্ত করণের লক্ষে সভা শেষে সকলের সিদ্ধান্তে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, ঘোষনা করেন কমিটির আহবায়ক মো. জুলফিকার আলী ও সদস্য সচীব মো. আরিফুর রহমান। তাছাড়া যুগ্ম সম্পাদক কেশব চন্দ্র মালাকার, মো. আশরাফ আলী সরদার, মো. নাহিদুজ্জামন, আবু তাহের শেখ, এহেতেসামুল হক অপু এবং নির্বাহী সদস্য মো. আশরাফ আলী রাজ, মো. গোলাম রব্বানী, তৌহিদ শেখ দ্বয়ের নাম ১ মাসের জন্য ঘোষনা করেন।

কচুয়ায় লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ার খলিশাখাতে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা।

উপজেলা সদরের খলিশাখালী গ্রামের মৃত আমি আলীর পুত্র মকবুল হোসেন জানান, তার ভাই মজিবর শেখের সাথে জমা জমি নিয়ে সহকারী জজ আদালত কচুয়া, বাগেরহাটে বাটোয়ারা বাবদ মিস দেওয়ানী ২১/২১নং মামলা চলছে।

সে বাড়িতে না থাকার সুযোগে মঙ্গলবার বিবাদী মজিবর শেখ ১০/১২ জন লোক নিয়ে তার ভোগদখলি  ১৮১২ দাগের জমির মধ্যে থাকা প্রায় দেড়লক্ষ টাকার মেঘনিষ, মেহগনি ও চম্বল সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায় এবং বিভিন্ন ধরনে ভয় ভিতি সহ হুমকি প্রদান করে।

এঘটনার ভুক্তভোগীরা উর্দ্ধতন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করছে।

 

ভারতে জেল খেটে বেনাপোল সীমান্ত দিয়ে কিশোর সহ ৪০ জন বাংলাদেশী নাগরিক ফেরত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

ভারতে ৬ মাস থেকে ৬ বছর পর্যন্ত জেল খেটে বেনাপোল হয়ে দেশে ফিরলেন কিশোর সহ ৪০ জন।এদের মধ্যে নারী,যুবতী,শিশু ও কিশোরী রয়েছে।

২০ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। হস্তান্তর এর সময় ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব শেখ মারেফাত তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।এরা অবৈধ পথে পাসপোর্ট ভিসা বাদে ভারতে প্রবেশ করে বাসা বাড়ি সহ বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয় বলে জানায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশে ফেরত আসাদের মধ্যে ২০ জন যুবতী নারী ২ জন শিশু ও ১৮ জন কিশোর।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, এরা ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাড়ি জমায় দালালদের মাধ্যমে। এরপর সেদেশে অবৈধ ভাবে প্রবেশের দায়ে পুলিশ এর কাছে আটক হয়। পরবর্তীতে সেখানকার আদালতের মাধ্যেমে জেল খানায় প্রেরণ করা হয়। এরপর লিলুয়া শেল্টার হোম নামে একটি বেসরকারি সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে এনে নিজেদের শেল্টার হোমে রাখে।

এভাবে ৬ মাস থেকে ৬ বছর গড়িয়ে যায় । অবশেষে দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যেমে আজ বেনাপোল চেকপোষ্ট হয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন এর কাজ শেষে তাদের থানায় হস্তান্তর করা হয় । বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে এদের কয়েকটি বেসরকারি এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

যশোর জাষ্টিস ফর কেয়ার এর ফিল্ড ফ্যাসিলিটেটর রোকেয়া খাতুন বলেন, ফেরত আসাদের মধ্যে যশোর জাস্টিস ফর কেয়ার ১৮ জন, মহিলা আইনজীবি সমিতি ৭ জন এবং রাইটস যশোর ১৫ জনকে গ্রহন করে যশোর নিজ নিজ শেল্টার হোমে নিয়ে যাবে। এরপর সেখান থেকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে পরিবারের সদস্যদের কাছে।

যশোর জেলায় চলতি অর্থবছরে সোনালী আঁশের উৎপাদন ভাল হলে ও পানির অভাবে জাগ দিতে না পেরে ভোগান্তিতে পড়েছেন পাট চাষিরা

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোর জেলায় চলতি অর্থ বছরে পাটের ভালো উৎপাদন হলেও বেশ কয়েক বছর পানির অভাবে জাগ দিতে না পেরে ভোগান্তিতে পড়েন চাষিরা। আতঙ্ক বিরাজ করছে তাদের মনে এবারও সেই পরিস্থিতির মুখোমুখির করলে পড়েছেন পাট চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে যশোর জেলায় ২৫ হাজার ৪০০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। যা গত মৌসুমের চেয়ে ১০০ হেক্টর জমি বেশি। ধানের চেয়ে পাটের দাম অপেক্ষাকৃত বেশি ও লাভজনক হওয়ায় কৃষক দিন দিন পাট চাষের দিকে ঝুঁকছেন। কিন্তু পাট কাটার উপযুক্ত সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কারণে পাট জাগ দেওয়া নিয়ে কৃষকরা মানসিক যন্ত্রণায় ভুগছেন। ইতোমধ্যে জেলার অধিকাংশ জায়গায় পাট কাটা শুরু হয়েছে। কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হলেও তা পাট জাগ দেওয়ার জন্য মোটেও পর্যাপ্ত নয়। এমন অবস্থায় কৃষক ক্ষেতের পাট কাটতে সাহস পাচ্ছেন না বলে তারা জানান।

জেলার বাঘারপাড়া উপজেলার হাবুল্যা এলাকার চাষি মোহাম্মাদ আলী বলেন, গত কয়েক বছর ধরে পাটের ভালো ফলন হলেও শেষ সময়ে এসে পানি সংকটে পড়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেকারণে পাটের ন্যায্যমূল্যে থেকে বঞ্চিত হয়েছিলেন তারা। এবারও সেই আগের অবস্থা বিরাজ করছে। শ্রাবণ মাস এলেও এখনও যশোরাঞ্চলে কাঙ্খিত বৃষ্টির দেখা মিলছে না। গ্রামের খাল-বিল, পুকুর-জলাশয়, ডোবানালায় পানি জমছে না। এ অবস্থায় পাট কাটার উপযুক্ত সময় চলে আসলেও তারা পাট কেটে জাগ দিতে পারছেন না বলে জানান তিনি।

একই উপজেলার বন্দবিলা ইউনিয়নের রোস্তম মোল্লা বলেন, পাটের ভালো দাম পেতে হলে ভালো পানিতে পাট জাগ দিতে হয়। এতে পাটের ভালো রং পাওয়া যায়। কিন্তু আমাদের এলাকার চাষিরা পাটের ভালো ফলন করলেও শুধুমাত্র পানির অভাবে তা জাগ দিতে না পারায় মান হারাচ্ছে। যেখানে সেখানে কাঁদাপানিতে পাট জাগ দিয়ে রং ও মান নষ্ট করে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, এবছর বিস্তীর্ণ মাঠে পাট ক্ষেত রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় পাটের গঠনও ভালো হয়েছে। কিন্তু পানির অভাবে তা জাগ দিতে পারছেন না বলে তিনি জানান।

একই এলাকার চাষি ফিরোজ হাসান বলেন, অনেকে পাট কেটে পাশেই নদীতে নিয়ে কোনোরকম জাগ দিচ্ছেন। তবে সে ক্ষেত্রে তাদেরকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। তিনি বলেন, এমনিতে পাটের বীজ, সার, কীটনাশকের দামের পাশাপাশি শ্রমিক খরচ আগের চেয়ে কয়েকগুন বেড়েছে। এ অবস্থায় ক্ষেতের পাট দূর-দূরান্ত নদী ও খালবিলে নিয়ে জাগ দেওয়া সম্ভব হচ্ছে না। এখন একমাত্র বৃষ্টিই তাদের ভরসা হয়ে দেখা দিয়েছে বলে জানান।

আবু বকর নামে আরেক চাষি বলেন, পানি সংকটের এ বিষয়টির কথা চিন্তা করে সরকার রিবন রেটিং পদ্ধতির মাধ্যমে পাটের ছাল উঠানোর প্রকল্প হাতে নেয় বেশ কয়েক বছর আগে। এজন্য আমাদেরকে প্রশিক্ষণও দেওয়া হয়। কিন্তু এখন সেই পদ্ধতি আর নেই। সরকারের কোটি কোটি টাকার প্রকল্প কৃষকের কোনও কাজেই আসেনি। তিনি বলেন, সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে হলে সরকারকেই এ বিষয়ে উদ্যোগ নিতে হবে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক (প্রশিক্ষণ) সুশান্ত কুমার তরফদার বলেন, পানি স্বল্পতার কারণে যশোরাঞ্চলের পাট চাষিরা বেশ কয়েক বছর ধরে ভোগান্তির শিকার হয়ে আসছেন। জলবায়ূর বিরূপ প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ সংকট দিন দিন প্রকট হচ্ছে। এ অবস্থায় কৃষককে বেগ পেতে হচ্ছে ঠিক। তবে আশা করা যায় শ্রাবণে পর্যাপ্ত বৃষ্টি নামলে এবছর সে সংকট কেটে যাবে।

যশোরে গোয়েন্দা শাখা ভারতীয় মদ ও ৫ শ গ্রাম গাঁজাসহ আটক-৪

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

ভারতীয় ১৪ বোতল মদ ও ৫শ’ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন ভারতীয় নাগরিক রয়েছে। এরা হচ্ছে,ভারতের উত্তর ২৪ পরগনা,প্রদেশ পশ্চিমবঙ্গ জেলার গাইঘাটা থানার আংরাইল ঝাউডাঙ্গা গ্রামের রবিন্দ্রনাথ গোলদারের ছেলে বাপ্পা গোলদার ও একই জেলার ও থানার কারোলা গ্রামের স্বপন পালের ছেলে সুব্রত পাল,যশোর জেলার ঝিকরগাছা থানার বাইশা চাঁদপুর গ্রামের দাউদ হোসেনের ছেলে নাহিদ হাসান,সদর উপজেলার রেলগেট পশ্চিম পাড়ার আব্দুস সালামের ছেলে দেলোয়ার হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় আলাদা মাদক আইনে দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানাগেছে,মঙ্গলবার ১৮ জুলাই রাত ১০ টায় গোপন সূত্রে খবর পেেেয় ডিবি’র এএসআই নাজমুল ইসলামসহ একটি চৌকস টিম শহরের ষষ্টিতলা পাড়াস্থ জেলা স্কুলের মেইন গেটের উত্তর পাশে মুজিব সড়কে অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা নাহিদ হাসান,দেলোয়ার হোসেন দৌড়ে পালানোর এক পর্যায় তাদের দু’জনকে গ্রেফতার করে। এ সময় নাহিদ হাসানের হাতে থাকা বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।

নাহিদ হাসান পুলিশকে জানান,উক্ত গাঁজা ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের আবুল কালামের স্ত্রী শাবানা খাতুনের কাছ থেকে নিয়ে এসে দেলোয়ার হোসেনসহ বিভিন্ন গাঁজা বিক্রেতার কাছে শাবানার সহায়তায় বিক্রি করে থাকেন। অপরদিকে, চাঁচড়া পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, মঙ্গলবার ১৮ জুলাই বেলা ১১ টার সময় ওই ফাঁড়ীর এক এসআইসহ একদল পুলিশ যশোর বেনাপোল সড়কের পুলেরহাট বাজারস্থ মিন্টুর মার্কেটের সামনে জনৈক আব্দুল গণি এর ফলের দোকানের সামনে থেকে দু’জন ব্যক্তিকে সন্দেহ হলে তাদেরকে চ্যালেঞ্জের এক পর্যায় ভারতীয় নাগরিক বাপ্পা গোলদার ও সুব্রত পালকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দু’টি ভারতীয় পাসপোর্ট জব্দ করেন। এসময় তাদের দখলে থাকা ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১৪ বোতল মদ উদ্ধার করে।

বাগেরহাটের কচুয়ায় উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রনয়ন সভা

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল১০টায় উপজেলার শেখ তন্ময় মিলনায়তনে সিভিএ ওয়াকিং গ্রুপের অয়োজনে ওয়ার্ল্ড ভিশন কচুয়ার সহযোগিতায় সিভিএ ওয়াকিং গ্রুপের সদস্য সুপর্থ কুমার মন্ডলের সভাপত্বি ও সঞ্চলনায় কর্ম-পরিকল্পনা প্রনয়ন সভায় বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানমিনা খাতুন, উপজেলা পরিষদের(ভারপ্রাপ্ত)চেয়ারম্যান ফিরোজ আজম্মেদ শিকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান,ওয়ার্ল্ড ভিশন কচুয়া(এপি)ম্যানেজার তপন কুমার মন্ডল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার কল্লল বি.দাস, প্রোগ্রাম অফিসার সমর হালদার, শিউলি পস্তা, ইশিতা বৈরাগী, রোজমিন, নুপুর ঘরামি সহ ৪টি ইউনিয়নের সিভিএ ওয়াকিং গ্রুপের সদস্য বৃন্দ।

 

 

 

বাগেরহাটের কচুয়ায় গ্রীস্মকালীন টমেটো উৎপাদন প্রযুক্তি প্রদর্শন শীষক মাঠ দিবস

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপকুলীয় অঞ্চলে গ্রীস্মকালীন টমেটো উৎপাদন প্রযুক্তি প্রদর্শন শীষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৪টায় উপজেলার মঘিয়া ইউনিয়নের কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভরনস প্রজেক্ট, বারি অংগ ও সরেজমিন গবেষনা বিভাগ,বি এ আর আই দৌলতপুর খুলনা এর আয়োজনে জিওবি এবং ইফাদ এর সহযোগীতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনা এর সরেজমিন গবেষনা বিভাগের(সগবি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোঃ হারুনর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,এসএসিপি বারি অংগ এর কম্পোনেন্ট কো-অডিনেটর ডা. পরিমল চন্দ্র সরকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনা এর সরেজমিন গবেষনা বিভাগের (সগবি) উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, এসএসিপি বারি অংগ এর ডেপুটি কম্পোনেন্ট কো-অডিনেটর মোঃ সাদিকুর রহমান,সরেজমিন গবেষনা বিভাগের খুলনা এর বৈজ্ঞানিক কর্মকর্তা মাশাফিকুর রহমান। এসময় কাঁঠালিয়া এলাকার সফল টমেটো চাষী এহছানুল করিম, গ্রীস্মকালীন টমেটো বারি হাইব্রিড-৮ চাষে তার সফল্যের কথা উপস্থিত সকল কৃষক-কৃষানীদের বলেন।#

 

অভয়নগরে স্বামীকে আটকে রেখে স্ত্রীসহ দুলাভাই এর মুক্তিপণ দাবি, থানায় অভিযোগ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে স্বামীকে আটকে রেখে স্ত্রীর দুলাভাই ও স্ত্রী মিলে মুক্তিপণ দাবি -বাচাঁর আকুতিতে ৯৯৯ কল। স্থানীয় ও পুলিশের সহযোগিতায় জলিল মোল্যাকে (৩৫) উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে অভয়নগর সিদ্ধিপাশা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে।

এ ব্যাপারে ১৬ জুলাই রবিবার দুপুরে জলিল মোল্যা নিজে বাদী হয়ে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিবরণী থেকে জানা যায়, চলতি মাসের ইং-০৪/০৭/২০২৩ তারিখ বিকাল ৪:০০ টার  সময় ০৩ নং বিবাদী তার মোবাইল নাম্বার ০১৯৫৪-৪৪৫৫১৫ দিয়া আমাকে কল করিয়া অভয়নগর থানাধীন আমতলা কালিবাড়ী রোডে ভুক্তভোগি জলিল মোল্যার ফুপু শাশুড়ি অসুস্থ বলিয়া সেখানে যেতে বলে।

পরবর্তীতে রাত ০৯:৩০ ঘটিকার সময় তার ফুপু শাশুড়ির বাড়ীতে গেলে তিন মোটর সাইকেল যোগে সকল বিবাদীরা সেখানে গিয়ে তাকে বলে তোর স্ত্রীকে এখনই তালাক দিতে হইবে এবং নগদ ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা দিতে হইবে। তিনি দিতে না চাইলে বিবাদীরা তাকে গাছের সাথে বেঁধে এলোপাথাড়ি মারধর করিতে থাকলে  তার মাথা ফেটে যায়। একপর্যায়ে তার আত্বীয় সাদ্দাম হোসেন (২৩) পিতা- মৃত নাজের মোড়ল,সাং-জামিরা (পিপরাইল), থানা-ফুলতলা, জেলা-খুলনা তার কথাতে ৯৯৯-এ কল করিলে পুলিশ-প্রশাসন স্থানীয় মেম্বার ইসমাইলকে বিষয়টি দেখতে বলেন, তাৎক্ষণিক মেম্বর ঘটনা স্থানে গিয়ে ভিকটিম জলিল মোল্যাকে উদ্ধার করেন।

বিবাদীরা মারধর করে চলে যাওয়ার সময ভিকটিম জলিলকে এই বলে শাসিয়ে যায় থানায় অভিযোগ করলে প্রাণে মেরে ফেলবো । জলিলের প্রচুর রক্ত ক্ষরণের কারণে  শারীরিক অবস্থা খারাপ হওয়ায় এলাকাবাসী অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। ভুক্তভুগি জলিল মোল্যা খুলনা জেলার ফুলতলা উপজেলার সাং-জামিরা পিপরাইলে মৃত মোসলেম মোল্যা ছেলে।

ভুক্তভোগি জলিল মোল্যা জানান, আমার ভায়রা জাহিদুল ইসলাম (৩৮) পিতা- অজ্ঞাত,মাতা-রোকেয়া বেগম,মিতু বেগম (৩০), স্বামী- জাহিদুল ইসলাম, উভয় সাং-শংকরপাশা, রাজু ফকির (৩২) হিরা বেগম (২৩) উভয় পিতা- নিজাম ফকির,নিজাম ফকির (৬০) পিতা- অজ্ঞাত, সর্ব সাং- গোপিনাথপুর, সর্ব থানা-অভয়নগর, জেলা- যশোর তাদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করেছি। ০১ নং বিবাদী আমার ভায়রা-ভাই। ০২ নং বিবাদী তার স্ত্রী। ০৩ নং বিবাদী আমার শ্যালক এবং ০৪ নং বিবাদী আমার স্ত্রী ও ০৫ নং বিবাদী আমার শ্বশুর। আমি একজন ড্রাইভার। ০১ নং বিবাদীও একজন ড্রাইভার। ০১ নং বিবাদীর নিজের একটি পুরাতন ৬ চাকার কাভার্ড ভ্যান সে বিক্রয় করিতে চায়। কাভার্ডভ্যানের মূল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা ধার্য্য করা হয়। গত ইং-১০/০৫/২০২৩ তারিখ আইএফ আইসি ব্যাংক, ফুলতলা শাখায় ০১ নং বিবাদীর নিজ একাউন্ট নাম্বার ০১৯০০৫৬৫১৪৮১১-এ বায়না স্বরুপ নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জমা দেয়। পরবর্তীতে বিবাদীর পার্সোনাল নগদ ও বিকাশ নাম্বারে দুইবারে ৮০,০০০/- (আশি হাজার) টাকা প্রদান করি।

উক্ত টাকা নেওয়ার পরে স্ট্যাম্পে লিখিত বায়না পত্র করার কথা থাকিলেও ০১ নং বিবাদী অসৎ উদ্দেশ্যে বায়নাপত্র করিতে বিলম্ব করিতে থাকে। আমি আমার স্ত্রীকে নিয়া মানিকগঞ্জে বাসা ভাড়া থাকি এবং একটি কোম্পানীর গাড়ি চালাই। সর্ব শেষ গত ইং-২৭/০৬/২০২৩ তারিখ সকালে আমি আমার স্ত্রী অর্থাৎ ০৪ নং বিবাদীকে নিয়া বাড়ীতে আসি।

ওই দিনেই আমার স্ত্রী বায়নাপত্র করার জন্যে তার বাপের বাড়ী যাওয়ার কথা বলিয়া তাদের বাড়ীতে যায়। পরবর্তীতে সে আর না আসায় তাকে মোবাইলে কল করিলে সে মোবাইল বন্ধ করিয়া রাখে। এমনকি ০৪ নং বিবাদী আমাকে না জানিয়ে অন্যান্য বিবাদীদের সহায়তায় মানিকগঞ্জের আমার ভাড়া বাসা হইতে ঘরের যাবতীয় ফার্নিচার, ফ্রীজ, ৩২ ইঞ্চি এলইডি টিভি সহ সাংসারিক সমস্ত মালামাল, যাহার মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা নিয়ে চলে আসে।

বিবাদী জাহিদুল ইসলাম মুঠোফোনে জানান, এটা তেমন কিছু না এটা পারিবারিক সমস্যা আমি আমার ভাইরা ভাইয়ের সঙ্গে কথা বলে মিটিয়ে নেব। এ ঘটনায় সিদ্দিপাশা ক্যাম্পের ইনচার্জ এসআই আকরাম হোসেন জানান, বাচাঁর আকুতিতে ৯৯৯ কলে জলিলের ঘটনাটি জানান ওসি স্যার। ওসি স্যারের নির্দেশে আমি স্থানীয় মেম্বারকে কল করি এবং মেম্বার এর সহযোগিতায় জলিলকে উদ্ধার করি। অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, এমন একটা অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত চলছে । তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিয়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

নড়াইলের কালিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) বেলা ১২ টায় কালিয়া থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস তারেক আল মেহেদী। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসনীম আলম সঞ্চালনায় সহকারি পুলিশ সুপার কালিয়া সার্কেল প্রনাব কুমার সরকারের সভাপতিত্বে ‘ওপেন হাউজ ডে’তে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, পুরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম,পাঁচ গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এমন সাইফুজ্জামান , কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মিঠু,সিনিয়র সাংবাদিক শেখ ফসিয়ার রহমান ,কালিয়া পৌরসভা সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক টুকু,কালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখ, কালিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরী, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, পুলিশের কাজ হলো দুষ্টের দমন ও সৃষ্টের লালন। অপরাধী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, অনলাইন প্রচারক চক্র, চাঁদাবাজ, কিশোর গ্যাংদের তথ্য পেলেই অপরাধ দমনে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

পুলিশ প্রশাসনকে সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা।