এনআইডি কার্ড জালিয়াতি করে ও বোনের জেএসসি সনদপত্র ব্যবহার করে খুর্শিদা আক্তারের ডিপ্লোমা নার্সিং ডিগ্রী

//বিশেষ প্রতিবেদক//

মেজ বোনের জেএসসির সনদপত্র নিয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে এক লাফে এসএসসি পরীক্ষায় অংশ নেয় খুর্শিদা আক্তার ওরফে লাকি আক্তার। তিনি এখন যশোরের ডাক্তার মেজবাহ উর রহমান মেডিকেল টেকনোলজি কলেজে ডিপ্লোমা ইন নার্সিং টেকনোলজিতে অধ্যয়নরত, যার রেজিস্ট্রেশন নম্বর: ৭৫০১০০১৬০৪, সেশন: ২০১৯-২০।

বর্তমানে খুর্শিদা আক্তার নাম এবং দু’দফায় জন্মনিবন্ধন এবং নতুন করে জাতীয় পরিচয়পত্র করার চেষ্টা করছে।

প্রতারণা ঘটনার শুরু বাগেরহাটের মোংলাতে। খুর্শিদা আক্তার ও মেজ বোন লাকি আক্তার দু’জনই বাগেরহাটের মোংলা পোর্ট পৌর এলাকার শফিক হালদারের মেয়ে। যাদের বর্তমান বৈবাহিক ঠিকানা যশোরের মণিরামপুর উপজেলার কামালপুর গ্রামে।

খুর্শিদা আক্তারের প্রকৃত জন্ম তারিখ ১৯৯৬ সালের ১ জুন। তার জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৩৩১৫১১০০ এবং জন্মনিবন্ধন নম্বর ১৯৯৬০১৫৮৬৪০১০০৯১২, সে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন।

অপরদিকে মেজবোন লাকি আক্তার লেখপড়া করেছেন ১১৪৯৯৮ চাঁদপাই মেশেরশাহ মাধ্যমিক বিদ্যালয় হতে, যার জেএসসি রেজিস্ট্রেশন নম্বর ১১১৩৩৩৫৭৫৩, সেশন ২০১১ এবং রোল নম্বর ছিল ২৪১৭৫১।

খুর্শিদা আক্তার তার মেজ বোন লাকি আক্তারের জেএসসির সনদপত্র নিয়ে আলহাজ শেখ আফসার উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা হতে অবৈধ লেনদেনের মাধ্যমে  একজন শিক্ষক ও সুপারের সহায়তায় অবৈধভাবে এসএসসি পাস করেন, যার রেজিষ্ট্রেশন নম্বর ১১১৩৩৩৫৭৫৩, সেশন-২০১৬-১৭,   এদিকে, মেজ বোন লাকি আক্তার বড় বোনকে তার সনদপত্র (জেএসসির) সরবরাহ করায় নিজের নাম ও জন্ম তারিখ পরিবর্তন করেছেন। এখন দু’বোনই চেষ্টা করছেন নতুন করে জাতীয় পরিচয়পত্র পরিবর্তনের জন্য। মেজ বোন লাকি আক্তার নাম পরিবর্তন করে হয়েছেন কথা আক্তার লাকি। তার প্রকৃত জন্ম তারিখ ১৯৯৮ সালের ১ জুন। জন্ম তারিখ পরিবর্তন করে ১৯৯৯ সালের ৫ আগস্ট করেছেন। তার জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনে ১৯৯৯ সালের জন্ম তারিখ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তথ্য গোপনের পর কথা আক্তার লাকি নামের জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৬৫৬৩১৯০১ এবং জন্ম নিবন্ধন নম্বর ১৯৯৯০১২৫০০১০৬২০০২। এখন দু’বোনের মধ্যে মেজ বোন জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন করতে পারলেও নানা কারণে আটকে রয়েছেন বড় বোন খুর্শিদা আক্তার। তিনি তার জাতীয় পরিচয়পত্র মেজ বোন লাকি আক্তারের নাম বসিয়ে পরিবর্তনের জন্য নির্বাচন অফিসে আবেদন করেছেন।

সূত্র বলছে, তথ্য গোপন করে খুর্শিদা আক্তার পরবর্তীতে লাকি আক্তার নামে জন্মনিবন্ধন করেন, যার নম্বর ০১৯৮০১২৫০০১০৬২০০৩। এবং লাকি আক্তার নাম পরিবর্তন করে কথা আক্তার লাকি নামে যে জন্ম নিবন্ধন করেন তার নম্বর ১৯৯৯০১২৫০০১০৬২০০২। তথ্য ঘেঁটে দেখা যায়, দু’টি জন্ম নিবন্ধনের নম্বরই পরপর। ফলে দু’বোনই যে প্রতারণা করেছেন সেটি স্পষ্ট হয়েছে।

এদিকে ডাঃ মেজবাহ উর রহমান মেডিকেল টেকনোলজি কলেজের অধ্যক্ষ খুর্শিদার নিকট হতে মোটা টাকা অবৈধ লেনদেনের মাধ্যমে কারিগরি শিক্ষাবোর্ডকে মিথ্যা তথ্য দিয়ে বিষয়টি ধামাচাপা দেয় এবং খুর্শিদা আক্তারকে দ্রুত এনআইডি কার্ড সংশোধন করতে বলেন। কিন্তু খুর্শিদা এনআইডি কার্ড সংশোধনে ব্যর্থ হলে অধ্যক্ষ মহোদয় খুর্শিদাকে দিয়ে https://gamitisa.com/tools/bd-oldnidcard লিংক ব্যবহার করে জালিয়াতি করে ভুয়া এনআইডি কার্ড তৈরি করিয়ে নেন এবং সকল অভিযোগ মিথ্যা বলে গলাবাজি করছেন। এবিষয়ে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, সে একের পর মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড সংশোধন চেষ্টা করে আসছিলেন, কিন্তু  সরোজমিনে তদন্তপূর্বক এটি সংশোধন যোগ্য নয় বলে বাতিল করা হয়েছে।

একের পর এক জালিয়াতি করেও  বহাল তবিয়তে নির্ঝঞ্ঝাট ভাবে সে তার কার্যছক্রম চালিয়ে যাচ্ছে, যা দেখার কেউ নেই, এবং বারবার অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না। এভাবে এরা একসময় হয়ত সরকারী চাকুরিও করবে, প্রশ্ন এসে যায় দেশ-জাতি এদের কাছ থেকে কি আশা করবে…? শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্নীতিবাজ ও অসাধু কর্মকর্তারা কি এভাবেই জালিয়াতি ও দুর্নীতি করে যাবে…?

বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরী মারা গেছেন

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে আজ বুধবার দুপুরে তিনি মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তাঁর পরিবারের একটি সূত্র।

বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত মতিয়া চৌধুরীর জন্ম পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুন। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

মতিয়া চৌধুরীর রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থী রাজনীতি দিয়ে। ১৯৬০–এর দশকে পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র-জনতার যে আন্দোলন-সংগ্রাম শুরু হয়, তাতে মতিয়া চৌধুরী সক্রিয়ভাবে অংশ নেন। আইয়ুব খানের আমলে চারবার কারাবরণ করেন। ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।

স্বাধীনতার পর মতিয়া চৌধুরী আওয়ামী লীগে যোগ দেন। এরপর তিনি দলটির হয়ে বিভিন্ন আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সামরিক বিভিন্ন সরকারের সময় কারাবরণ করেন।

১৯৯৬ ও ২০০৯ এবং ২০১৪ সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন।

পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে-  নিহত ৮

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।

বুধবার মধ্যরাত সোয়া ২টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নিহতরা হলেন— পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লা (৩), অপর ছেলে শাহাদত (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিএনপি নেতাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে , বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার রাতে ইসির নির্বাচন প্রশাসন শাখা এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

এর আগে, গত ১ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে চসিক মেয়র হিসেবে ঘোষণা দেয় চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনাল।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দেয় ট্রাইব্যুনাল।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, আদালতের রায়ের পর আমরা আইনি দিকগুলো যথাযথভাবে যাচাই করেছি। তারই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদের ক্ষেত্রে সংশোধন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ইসির সংশোধনী বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনি ট্রাইব্যুনালের ১ অক্টোবরের আদেশে চসিক নির্বাচনে মেয়র পদে ‘নৌকা’ প্রতীকের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণা বাতিল করে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করা হয়।

এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৩১ জানুয়ারির গেজেটে উল্লেখ করা নির্বাচনের ফলাফলের ১ নম্বর কলামের ১ নম্বর ক্রমিকের বিপরীতে ২ নম্বর কলামে ‘মো. রেজাউল করিম চৌধুরী’র পরিবর্তে ‘শাহাদাত হোসেন’ এবং ৩ নম্বর কলামে ‘বাংলাদেশ আওয়ামী লীগের’ পরিবর্তে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ দিয়ে প্রতিস্থাপন করা হলো।

নির্বাচনের ফলাফল নিয়ে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলা করেছিলেন শাহাদাত। তার অভিযোগ, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফলে ইসি কর্মকর্তারা ‘কারচুপি’ করেছিলেন। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান।

মামলার এজাহারে শাহাদাত আরও অভিযোগ করেন, তিনটি ভোটকেন্দ্রে তার শূন্য ভোট দেখানো হলেও তিনদিন পর ২৮টি কেন্দ্রে তার শূন্য ভোট দেখানো হয়—যা অবিশ্বাস্য ও অকল্পনীয়।

অভয়নগরে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি ‘ এই স্লোগানকে সামনে রেখে  ২ অক্টোবর বুধবার বিকাল পাঁচটায় অভয়নগরের ইনস্টিটিউটের সামনে খুলনা যশোর মহাসড়কে পিএফ  জি এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় |

মানববন্ধনে পি এফ জি সদস্যবৃন্দ শিক্ষক , সাংবাদিক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন | উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন , হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম , অভয়নগর পিএফজি এর সমন্বয়কারী  অধ্যক্ষ আব্দুল লতিফ,বিএনপি নেতা মোল্লা হাবিবুর রহমান প্রমূখ। বক্তারা বলেন শুধু অভয়নগরে নয় সারা বাংলাদেশের শান্তি ও সম্প্রীতি রক্ষা করতে হবে ।

সকলে মিলে একযোগে কাজ করতে হবে এবং সংঘাত পরিহার করে ঐক্যের বাংলাদেশ গড়তে হবে।

সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় কিকি করতে পারবে

 //দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২ (১) ধারা অনুযায়ী দুই মাসের (৬০ দিন) জন্য এই ক্ষমতা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে-

ধারা ৬৪ : ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা।

ধারা ৬৫ : গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।

ধারা ৮৩/৮৪/৮৬ : ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা।

ধারা ৯৫(২) : নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা।

ধারা ১০০ : ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান-ওয়ারেন্ট জারি করার ক্ষমতা।

ধারা ১০৫ : সরাসরি তল্লাশি করার ক্ষমতা, তার (ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি) উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন।

ধারা ১০৭ : শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১০৯ : ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীর ক্ষমতা।

ধারা ১১০ : ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১২৬ : জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা।

ধারা ১২৭ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা।

ধারা ১২৮ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩০ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩৩ : স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।

ধারা ১৪২ : জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।

উল্লিখিত ক্ষমতা ছাড়াও, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে।

এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন। তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা দুই বছরের বেশি হবে না।

Daily World News

ডুমুরিয়ায় তরুন সংঘ ক্লাবের উদ‍্যেগে ভাঙ্গন কবলিত মানুষের সহায়তা ও গাছের চারা বিতরন

ডুমুরিয়ায় ব্র্যাক  শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে ফলজ  ও বনজ বৃক্ষ বিতরণ করে

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ডুমুরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইয়ুথ সদস্য শিক্ষার্থীদের মাঝে ফলজ  ও বনজ বৃক্ষ প্রদান করা হয়েছে।

ডুমুরিয়ায় ব্র্যাক  শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে ফলজ  ও বনজ বৃক্ষ বিতরণ করে

সংস্থার অধিকার এখানে এখন প্রকল্পের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির অনুযায়ী সাহস নোয়াকাঠী  মাধ্যমিক বিদ্যালয়, হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়,  মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়, শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, সাহস ইউনিয়নের কমিউনিটি সেন্টার,  উপজেলার সদর পোস্ট অফিস ও ব্র্যাক অফিসের সদস্যদের মাঝে ১হাজার গাছের চারা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা যুব সমন্বয়কারী শিখা রানী, ব্র‍্যাকের এরিয়া ম্যানেজার (দাবি )দেবদাস, ব্র‍্যাক উপজেলা শাখার  ম্যানেজার শিবদাস, ম্যানেজার (প্রগতি) নাজনীন নাহার, স্ব স্ব স্কুলের শিক্ষক মন্ডলী, ইয়ুথ সদস‍্য বৃথি, আরদীন, রাব্বী, রুপা, সুচিত্রা, আকাশ, নয়ন, বিদুৎ, জয়, আলামিন, মহুয়া প্রমুখ।

আগামীকাল আত্মপ্রকাশ হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটির

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ হচ্ছে। আগামীকাল রোববার বিকেল সাড়ে চারটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে বলে জানানো হয়েছে।

আজ শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ এবং সহস্রাধিক শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক দফার দ্বিতীয় ধাপ তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে, তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। গণপরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের ব্যাপারে সমাজে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে মত আদান-প্রদানের মাধ্যমে নতুন ঐতিহাসিক বোঝাপড়ায় উপনীত হওয়া এবং সেই মোতাবেক বাংলাদেশের জনগণকে সংগঠিত করা আমাদের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে কাল বিকেল সাড়ে চারটায় কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় নাগরিক কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এ অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য আরিফুল ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও লিগ্যাসি বহন করে এর ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটি করা হচ্ছে। কেন্দ্রীয় কমিটি গঠনের পর দেশের ৬৪ জেলা ও ১২ মহানগর এবং এরপর থানা পর্যায়ে নাগরিক কমিটি গঠন করা হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে এ কমিটি।’

এদিকে আগামীকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু হচ্ছে। এ সফরে ছাত্র আন্দোলনের একটি সমন্বয়ক টিম প্রতিটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবে। ঢাকা বিভাগীয় সফরের প্রথম জেলা হিসেবে আগামীকাল মুন্সিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Daily World News

“বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম” চিরকুট লিখে স্কুল শিক্ষকের আত্মহত্যা

ডুমুরিয়ায় সাংবাদিকদের ইসলামী ব‍্যাংকের ব‍্যবস্থাপকের মতবিনিময়

ডুমুরিয়া উপজেলা ভিলেজ ডাক্তার এসোসিয়াশনের শোক প্রকাশ

অভয়নগরে বানবাসীদের’ সাহায্যার্থে ‘বন্ধন চ্যারিটি ফান্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে বান বাসীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বন্ধন চ্যারিটি ফান্ড । মানুষ মানুষের জন্য’  এই স্লোগানকে সামনে রেখে মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের ২০০৪ সালের এসএসসি ব্যাচের বন্ধন চ্যারিটি ফান্ডের সৌজন্যে  ১লা সেপ্টেম্বর রবিবার বিকালে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের  কাছে ত্রাণ সামগ্রী তুলে দেন বন্ধন চ্যারিটি ফান্ডের চিফ অ্যাডভাইজার মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক গাজী আবুল হোসেন।

ত্রাণ সামগ্রির মধ্যে ছিল ২০০ কেজি চাউল, ৫০ কেজি ডাউল, ২৫ কেজি চিনি, ২৫ কেজি লবণ , ৩৬ লিটার সয়াবিন তেল, পাঁচ বক্স ওর স্যালাইন ও ২৫ কেজি চিড়া। ২০০৪ ব্যাচের ছাত্র সিংগাপুর প্রবাসী মোঃ ওমর ফারুক মূল দায়িত্ব পালন করেন।

বন্ধন চ্যারিটি ফান্ডের ত্রাণ সামগ্রী গ্রহণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার , উপজেলা পি আই ও মুশফিকুর রহিম ,সাংবাদিক জাকির হোসেন হৃদয়, নওয়াপাড়া মডেল কলেজ এবং পায়রাহাট ইউনাইটেড কলেজের স্কাউট ও গার্লস গাইডের সদস্য গন,ক্যাডেট রাকিব হাসান, যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী বিএনসিসি ক্যাডেট আবিদ হাসান, ওসমান আলী প্রমূখ।

২০২০ সালে প্রতিষ্ঠিত বন্ধন চ্যারিটি ফান্ড দরিদ্র অসহায় এতিম এবং আপৎকালীন সময় বিভিন্ন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে থাকে।

অভয়নগর প্রাক্তন সৈনিক কল্যান সংস্হার পক্ষ থেকে বন্যার্তদের জন্য ৫০হাজার টাকার চেক প্রদান

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে প্রাক্তন সৈনিক কল্যান সংস্হার পক্ষ থেকে দেশের চলমান পরিস্থিতিতে বন্যার্তদের সহযোগিতার ৫০হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছেন। ২৭আগষ্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর হাতে এ অনুদানের চেক প্রধান উপদেষ্টার তহবিলে দেওয়ার জন্য সংস্থার শীর্ষ নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন  উপদেষ্টা অনারারী ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন,  সভাপতি  চিপপেডি অফিসার এম এ গফুর, (অঃ) কার্তিক চন্দ্র বিশ্বাস,  সংস্হার সাধারণ সম্পাদক সার্জেন্ট মন্জুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সার্জেন্ট মইন গাজী, কোষাধ্যক্ষ সার্জেন্ট ফিরোজ আলম,সহ সভাপতি  এস ডব্লিউ ও শুকুর আলী,এস এম আলূ হোসেন, সেলিম হোসেন,সার্জেন্ট জাবেদ আলী, সার্জেন আলমগীর হোসেন,সার্জেন্ট আমিনুল ইসলাম, সার্জেন্ট মুজিবুর রহমান, সার্জেন্ট মাহমুদুর রহমান, কর্পোরাল আকের আলী, মিজানুর রহমান ও সৈনিক হাফিজুর রহমান প্রমুখ। অভয়নগর প্রাক্তন সৈনিক কল্যান সংস্থার নেতাকর্মীগন দেশের বিভিন্ন দুর্যোগের সময়  এভাবেই ঝাপিয়ে পড়েন।