টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে এক ধনকুবের আরোহীসহ নিখোঁজ সাবমেরিন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে দর্শনার্থীদের আটলান্টিক মহাসাগরের তলদেশে নিয়ে যাওয়া একটি সাবমেরিনের সন্ধান পাওয়া যাচ্ছে না। গত রোববার যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর নিখোঁজ হয় সেটি। সাবমেরিনটির সন্ধানে জোর তৎপরতা চলছে।

হারিয়ে যাওয়া সাবমেরিনটির নাম টাইটান। সাগরের তলদেশে যাত্রী পরিবহনের কাজে সেটি ব্যবহার করা হতো। ট্রাকের আকৃতির এই সাবমেরিনটিতে চালক ও একজন ক্রুসহ মোট পাঁচজন আরোহী থাকতে পারেন। পানির নিচে সেটি চার দিনের অক্সিজেন সরবরাহ করতে পারে।

টাইটানের মালিক মার্কিন প্রতিষ্ঠান ওশানগেট। পানির তলদেশে গবেষণা, অনুসন্ধান, এমনকি ভ্রমণ করতে ইচ্ছুক—এমন লোকজনকে সাবমেরিনের মাধ্যমে পানির নিচে নিয়ে যায় প্রতিষ্ঠানটি। ওশানগেটের পক্ষ থেকে জানানো হয়েছে, হারিয়ে যাওয়া সাবমেরিনের আরোহীদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তারা।

এদিকে নিখোঁজ টাইটানের আরোহীদের মধ্যে যুক্তরাজ্যের একজন ধনকুবের ছিলেন বলে জানা গেছে। তাঁর নাম হামিশ হার্ডিং। দিন কয়েক আগে ৫৮ বছর বয়সী এই শত কোটিপতি সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছিলেন, তিনি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছেন।

কানাডার নিউফাউন্ডল্যান্ড প্রদেশের সেন্ট জন শহর থেকে টাইটানের যাত্রা শুরু হয়। আটলান্টিকের তলদেশে যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ রয়েছে, সেখান থেকে এর দূরত্ব ৬০০ কিলোমিটার। সেন্ট জন থেকে টাইটানকে পোলার প্রিন্স নামের একটি জাহাজে করে ধ্বংসাবশেষস্থলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাগরের তলদেশে যাত্রীদের নিয়ে যায় সাবমেরিনটি। টাইটানিকের ধ্বংসাবশেষ ঘুরিয়ে আনতে এটির সময় লাগে প্রায় আট ঘণ্টা।

গত বছর টাইটানে চড়েছিলেন সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদক ডেভিড পগ। বিবিসিকে তিনি বলেন, টাইটান পানির নিচে যাওয়ার পর যোগাযোগের জন্য সেটির ওপরে থাকা পোলার প্রিন্স থেকে ছোট ছোট বার্তা পাঠানো হয়। তবে এবার ওই বার্তার কোনো জবাব আসছে না। আর টাইটানে থাকা আরোহীদের বাইরে বেরিয়ে আসার কোনো উপায় নেই। কারণ, সেটির প্রবেশ পথগুলো বাইরে থেকে আটকানো থাকে। তাই সাবমেরিনটি পানির ওপরে ভেসে উঠলেও, সেটি বাইরে থেকেই কাউকে খুলতে হবে।

১৯১২ সালে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে প্রথম যাত্রা শুরু করে টাইটানিক। সেবারই এক হিমশৈলির সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় সে সময়ের সবচেয়ে বড় এ জাহাজটি। এতে জাহাজটিতে থাকা ২ হাজার ২০০ যাত্রীর ১ হাজার ৫০০ জনের বেশি মারা যান। ১৯৮৫ সালে আটলান্টিকের তলদেশে ১২ হাজার ৫০০ ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

আমেরিকা বাংলাদেশকে খেলার মাঠ বানিয়ে ভারতকে ডমিনেট করতে চায়  : ইনু

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

দিল্লিকে (ভারত) ডমিনেট করতেই আমেরিকা বাংলাদেশকে খেলার মাঠ বানাতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, ‘দিল্লিকে আমেরিকা আর দোনোমোনো খেলতে দেবে না। ক্লোজ এলাই হিসেবে পাশে চায়। ক্লোজ এলাই হিসেবে পুরোপুরি পাশে না পেলে তারা ভারতের পার্শ্ববর্তী বন্ধু দেশ বাংলাদেশ মানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তাদের পছন্দের পুতুল কাউকে ক্ষমতায় বসাতে চেষ্টা করবে।’

সোমবার জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

বাজেট আলোচনায় অংশ নিয়ে ইনু বলেন, ‘সম্প্রতি দেখা যাচ্ছে হঠাৎ বাংলাদেশকে নিয়ে আমেরিকা অতি উৎসাহী হয়ে উঠছে। নানা বিবৃতি দিচ্ছে। কিন্তু হঠাৎ আমেরিকার এত উৎসাহ কেন? তারা গণতন্ত্র টার্ম ইউজ করছে। অথচ পৃথিবীতে এমন একটি দেশের নামও কেউ বলতে পারবে না যেখানে আমেরিকা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বরং আমেরিকা যখন কোনো দেশের গণতন্ত্রের ব্যাপারে উৎসাহী হয়ে ওঠে, তখন সেই দেশের সরকার বা বিরোধী দলের চেয়ে জনগণের জন্য বেশী দুর্ভোগ বয়ে আনে। আমাদের এখন ভাবার সময় এসেছে আমেরিকার হঠাৎ এই অতি উৎসাহের হেতু কী? গণতন্ত্র নাকি সেন্টমার্টিন দ্বীপ!’

শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সাবেক এই সদস্য বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের পুরোনো কৌশল প্রয়োগ করছে। সোজা আঙুলে ঘি না উঠলে, আঙুল বাকা করতে চেষ্টা করবে। দিল্লি তথা ভারতকে ডমিনেট করতে ভারতের বন্ধু দেশ বাংলাদেশকে প্রেশারাইজ করে ভারতকে কাবু করতে চেষ্টা করবে। দর কষাকষি হচ্ছে মূলত আমেরিকা আর ইন্ডিয়ার মধ্যে। পলিটিক্যাল জনগোষ্ঠী বাংলাদেশে খুবই ছোট, যা থেকে আমেরিকা খুব বেশি বেনিফিটেড হবার কোনো সম্ভাবনা নেই।’

তিনি বলেন, ২০ হাজার মাইল দূরের কেউ এসে আমাদের দেশকে খেলার মাঠ বানাবে আমরা সেটা হতে দেবো না। বাংলাদেশকে আমরা দাম দিয়ে কিনেছি। কারো দানে পাওয়া নয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সঠিক সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এটাই মোদ্দা কথা।

ইনু বলেন, বিএনপি-জামায়াত যারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে না পেয়ে বিদেশি বিভিন্ন মহলের কাছে গিয়ে ধর্না দিয়ে খাল কেটে কুমির আনছে তারা দেশের শত্রু, জনগণের শত্রু, গণতন্ত্রের শত্রু।

বিএনপির সঙ্গে আলোচনার ইস্যুতে মন্ত্রীদের পরস্পরবিরোধী বক্তব্যের কথা তুলে ধরে তিনি বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা কী বলবেন, আর কী করছেন- তা সরকারের পক্ষ থেকে তদারকি থাকা জরুরি প্রয়োজন নয় কি? তাদের বক্তব্যে মনে হচ্ছে, দেশটার মধ্যে ব্যাড়াছ্যাড়া লেগে গেছে।

তিনি আরও বলেন, কয়লার বিল বাকি ৪ হাজার কোটি টাকা, বিমান সংস্থার বাকি ২১ হাজার ডলার। সরকারি প্রতিষ্ঠানের বাকি ১৭ হাজার কোটি টাকা। আমার প্রশ্ন হচ্ছে এত বাকি কেন? কীভাবে? দেশটার মধ্যে কি ব্যাড়াছ্যাড়া লেগে আছে!

জাসদ সভাপতি বলেন, যে কোনো মূল্যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ধরে রাখতে হবে। বিদ্যুৎ সরবরাহ অব্যাহত বাখতে হবে। দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।

সরকার জরুরি ভিত্তিতে কুইক রেন্টাল করেছিল উল্লেখ করে তিনি বলেন, যখন অন্য বিদ্যুৎ কেন্দ্র আসা শুরু করল তখন এদের বসিয়ে রেখে ১০ বছরে ৯০ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ কেন দেবেন? দেশের কতিপয় র্শীষ কোম্পানিকে গত ৯ মাসে কুইক রেন্টাল কনসেপ্টের ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে ১৭ হাজার কোটি টাকা।

ইনু বলেন, কতিপয় বিদেশি মহল জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোঁট পাকাচ্ছে। আর বিএনপি-জামায়াত ও তাদের সঙ্গীদের ভাব দেখে মনে হচ্ছে, তারা নির্বাচনের আগেই ক্ষমতার প্রশ্ন ফয়সালা করতে চায়।

বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের ট্রেনে উঠুন, নির্বাচন ঠেকাতে এলে ট্রেনে কাটা পড়বেন। কলার ভেলায় চড়ে সাগরে ভেসে যাবেন। এই দেশে ১৯৭৫, ১৯৮২ বা এক-এগোরোর মতো ভূতের সরকার, সামরিক সরকার হবে না।

আগামী কাল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

//পলাশ চন্দ্র দাস//

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা আগামী ২০ জুন ২০২৩, ৪ আষাঢ়১৪৩০, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা আয়োজিত হয়।

রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির ইসকন আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি। উদ্বোধন করবেন এ্যাড,বলরাম পোদ্দার সদস্য জাতীয় কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ অতিথি:এ্যাড: মানবন্দ্র বটবাল সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গাজী নঈমুল হোসেন লিটু প্যানেল মেয়র ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর বিসিসি বরিশাল। সালমা আক্তার শিলা কাউন্সিলর ১৯,২০,২১ বিসিসি বরিশাল।

আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন যুগ্ন-আহবায়ক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর। ধীরেন্দ্র নাথ সমদ্দার বিভাগীয় সভাপতি সাংবাদিক সংস্থা বরিশাল।

হিরন কুমার দাস মিঠু সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল মহানগর। সুরঞ্জিত দত্ত লিটু সাবেক প্রাপ্তি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয়। কিশোর কুমার দে সাধারণ সম্পাদক বাস মালিক গ্রুপ বরিশাল। বাসুদেব কর্মকার সাধারণ সম্পাদক শংকর মঠ পূজা কমিটি। সভাপতিত্ব করবেন বিজয় কৃষ্ণ দেয় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক বিকাল ৪ ঘটিকায় শ্রীশ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য শোভাযাত্রা শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির থেকে শুরু।

রথযাত্রা হিন্দু বাঙালিদের একটি পবিত্র উৎসব। বাংলা ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর আষাঢ় মাসে পালিত হয়। প্রতিবছর জগন্নাথদেবের স্মরণে এই উৎসব পালিত হয়। রথের রশিতে টান পড়ে প্রচু্র ভক্ত রথের দড়ি টেনে রথটিকে পরিবহন করেন। রথযাত্রা উপলক্ষ্যে প্রত্যেক বছর বরিশাল নগরীতে জনসমুদ্র হয়ে ওঠে। বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি তিনটি রথ-জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ আর সুভদ্রার রথ দর্পদলন৷

আষাঢ় মাসে তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় ইস্কন মন্দিরে। এবং যে সব মন্দিরে বনেদি বাড়িতে জগন্নাথ দেব আছে, সেখানেও বড় করে পালন করা হয় রথযাত্রা উৎসব। বাচ্চাদের হাতেও দেখা যায় ছোট ছোট রথ। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বরিশালের ব্যাপক অনুষ্ঠানমালা আয়োজন শুরু করেছেন।প্রতিবছর আষাঢ় মাসে শুক্লপক্ষের তীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়।

এর সাতদিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন। রথযাত্রার মতো উল্টো রথযাত্রাও উদযাপিত হবে।জগন্নাথের মূর্তি সাধারণত কাঠে তৈরি করা হয়। এই মূর্তির চোখদুটি বড়ো ও গোলাকার । হাত অসম্পূর্ণ মূর্তিতে কোনো পা দেখা যায় না। জগন্নাথের পূজাপদ্ধতিও অন্যান্য হিন্দু দেবতাদের পূজাপদ্ধতির চেয়ে আলাদা। ওড়িশা রাজ্যের পুরী শহরে জগন্নাথের প্রধান মন্দিরটি অবস্থিত। এই মন্দির হিন্দুধর্মের চারধামের অন্যতম।

English Dainikbiswa

বাগেরহাটের রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

জামালপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মাগুরায় মানববন্ধন

সুজন মাহমুদ,মাগুরা//

জামালপুরের বকশিগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মাগুরায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।আজ শনিবার ১৭ জুন বিকাল ৫ টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের ২নং গেটের সামনের সড়কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন দৈনিক শ্যামবাজার পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো চীফ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃসুজন মাহমুদ, দৈনিক দেশের পত্রের মাগুরা জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান, দৈনিক গ্রামের কাগজের মাগুরা প্রতিনিধি মোঃআকরাম হোসেন,দৈনিক শ্যামবাজারের মাগুরা প্রতিনিধি আলী হাসান,দৈনিক খবর বাংলাদেশের মাগুরা জেলা প্রতিনিধি মিজানুর রহমান রেন্টু, কলম কথার মাগুরা জেলা প্রতিনিধি মোঃইমরান হোসেন প্রমূখ। এসময় বক্তারা বলেন,নাদিমের উপর হামলাকারী ইউপি চেয়ারম্যান বাবু সহ সকল হামকারীদের দ্রুত গ্রেফতার করে মাললাটি দ্রুত বিচার ট্রাইবুনালে নিয়ে তাদের এমন শাস্তির ব্যবস্থা করা হোক,যে শাস্তি দেখে ভবিষ্যতে যাতে আর কেউ সাংবাদিকদের উপর হামলা তো দূরের কথা কেউ যেন আঙ্গুল তুলে কথা বলতে না পারে।
উল্লেখ,গত১৪ জুন বুধবার রাতে পেশাগত কাজ শেষে বাসায় ফেরার পথে ইউপি চেয়ারম্যান বাবু’র নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর উপর বর্বরোচিত হামলা করে পালিয়ে যায় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার দুপুরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।এঘটনায় ৩ দিন পর আজ ১৭ জুন ২০২৩ শনিবার বকশিগঞ্জ থানায় চেয়ারম্যান বাবুকে প্রধান আসামী করে তার স্ত্রী হত্যা মামলা দায়ের করেছেন ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০ জন আসামীকে গ্রেফতার করেছেন।

বাগেরহাটের কচুয়ায় ম্যাপ অনুযায়ী খাল খননের দাবিতে প্রতিবাদ সমাবেশে

// বিশেষ প্রতিনিধি, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়া থানার গোপালপুর ইউনিয়নে বলেশ্বর নদী থেকে মালিপাটন-ফুলতলা খাল খননে মালিকানা বাগান বাড়ি ও রাস্তা বিলিন হচ্ছে। এসএ ও বিআরএস রেকড অনুযায়ী খাল খননের দাবিতে গতকাল শনিবার সকালে বাগেরহাটের কচুয়া উপজেলার ফুলতলা বাজারে স্থানীয়রা এক প্রতিবাদ সমাবেশ করেছে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,এসএ ও বিআরএস রেকর্ড ও ম্যাপে ৪০ ফুট খাল আছে। বৃদ্ধি করে ৬০ ফুট খনন করা হচ্ছে। এছাড়াও ভেকু চলা ও মাটি রাখার জন্য পাশে ১৫ফুট করে বৃদ্ধি করে খনন করা হচ্ছে। যাহার ফলে দুই পাশের মালিকানা বাগান, বাড়ি ঘর, গাছ পালা,কবর স্থান, চলাচলের ইটের সলিং রাস্তা বিলিন করা হচ্ছে।

প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন,চর মালিপাটন, ফুলতলা ও মালিপাটন গ্রামের নারায়ন মন্ডল, জয়নাত বিবি, মিরাজ শেখ, অনিল ডাকুয়া, ছত্তার শেখ, মনো রঞ্জন পাইক সুনিল পাইক, আবুল শিকদার ওমর আলী শেখ,ফারুক শেখ, ফিরোজ শিকদার, ইব্রাহিম শেখ, আলম শেখ অহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, আজগর শেখ, সারাফত হোসেন, হেলেনা বেগম, বিজয় কৃষ্ণ মৃধা, আঃ গফফার শেখ, বিপ্লব মৃধা প্রমূখ।

 

 

বাগেরহাটের গোপালপুরে ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সমাবেশ-২০২৩

//দিব্যেন্দু সিকদার খোকন, কচুয়া, বাগেরহাট///

আজ বিকালে গোপালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতির সভাপতিত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট কচুয়া ২ আসনের মাননীয় সংসদ সদস্যের একান্ত সচিব শাহিন ভাই।

আরো উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়সী আশরাফী জেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর।

আরো উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক দিদার সুজন, সিকদার সুজন, অপু মন্ডল, শেখ সাঈদ , এবং গোপালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সকল ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক ও সকল নেতাকর্মী।

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড়ে গ্রেফতার এবং আ. লীগ থেকে বহিষ্কার

//নিজস্ব প্রতিবেদক//

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়। এদিকে পলাতক বাবু চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে এলআইসিসহ পুলিশের ৫টি টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহামেদ।

ঘটনাস্থল পরিদর্শন ও সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, বকশীগঞ্জের ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশেই সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যা করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে এরইমধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মিশনে জড়িত অন্যান্যদের শনাক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে এলআইসিসহ পুলিশের ৫টি টিম মাঠে কাজ করছে। চেয়ারম্যান বাবুকে দুই এক দিনের মধ্যে গ্রেপ্তার করতে পারব।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দেওয়া হয়নি।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর নানা অপকর্ম নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেন সাংবাদিক নাদিম। এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক নাদিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চেয়ারম্যান বাবু। সেই মামলাটি গত বুধবার ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল খারিজ করে দেয়। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয় নাদিম। এরপর কয়েক ঘণ্টার মধ্যেই অফিস থেকে বাড়ি ফেরার পথে নাদিমের ওপর হামলা হয়। ইউপি চেয়ারম্যান বাবু ও তার ছেলে ফাহিম ফয়সাল রিফাত হামলার নেতৃত্ব দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক আল মোজাহিদ বাবু বলেন, নাদিমকে চলন্ত মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারপর তাকে মারতে মারতে পাশের একটি অন্ধকার গলিতে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে এলোপাতাড়ি আঘাত করেন চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে রিফাত ও তার বাহিনী। ঘটনার সময় ওই গলিতে অন্ধকারে আড়ালে দাঁড়িয়ে ছিলেন চেয়ারম্যান বাবু।

পরে স্থানীয়রা নাদিমকে সেখান থেকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেয়। পরে সেখান থেকে রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা কয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুরে মারা যান তিনি।

শুক্রবার শোক আর শ্রদ্ধায় সাংবাদিক নাদিমকে চিরবিদায় জানানো হয়। সকাল ১০টায় বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও দুপুর ১২টায় নিলক্ষিয়া ঈদগাঁ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাদা-দাদির কবরের পাশে সমাহিত করা হয়।

এদিকে নাদিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে উত্তাল দেশের সাংবাদিক সমাজ। জামালপুর প্রেসক্লাব ও বকশীগঞ্জ প্রেসক্লাব ৩ দিনের শোক পালন করছে।

নিহত গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, বাবু চেয়ারম্যানই আমার স্বামীর হত্যাকারী। আমি আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই।

বকশীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন বলেন, পুলিশ সুপার আমাদের আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে সব আসামিদের গ্রেপ্তার করা হবে।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু পঞ্চগড় থেকে গ্রেফতার।

মাগুরায় গরুর খামারে আগুন খামারির স্বপ্ন পুড়ে ছাই

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

আজ শুক্রবার (১৬ জুন’২০২৩) বিকাল অনুমান ৪.০০ ঘটিকার দিকে মহম্মদপুর উপজেলার নহাটা বাজারের পশ্চিম পাশে গরুর খামারি মোঃ জিল্লুর রহমান জিল্লা মোল্লার গরুর খামারে আগুন লাগে।

আগুনে ২টি গরু পুড়ে মারা যায়, ৩টি গরু মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে এলাকবাসী। উদ্ধারের সময় খামারির ছোট ভাই মানিক মোল্লার শরীরের কিছু অংশ আগুনে ঝলসে গেছে। এলাকাবাসীর ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

০৮ নং নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: তৈয়েবুর রহমান তুরাপ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।

বাগেরহাটের কচুয়ায় ইয়াবা সহ আটক -১

//বিশেষ প্রতিনিধি, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় ইয়াবাসহ মোঃ সাগর শেখ (১৯) কে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার গজালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময়ে তার কাছ থেকে ১০ (দশ) পিচ হাল্কা কমলা রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মোঃ সাগর শেখ (১৯) উপজেলার গজালিয়া গ্রমের মোঃ নুর ইসলাম শেখ এর ছেলে। কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০ (দশ) পিচ কথিত ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে।

আটককৃতে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রনে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

মঘিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সমাবেশ

//দিব্যেন্দু সিকদার, কচুয়া প্রতিনিধি//

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে দলীয় কার‌্যক্রম সক্রিয় করতে আজ বিকাল ৪ টায় মঘিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ আয়োজন করা হয়।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাবু অচিন্ত্য কুমার মল্লিক এবং সঞ্চালনায় ছিলেন শেখ ফারুক সাধারণ সম্পাদক মঘিয়া ইউনিয়ন যুবলীগ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবসাইফুল ইসলাম খোকন সভাপতি কচুয়া উপজেলা আওয়ামী লীগ।

প্রধান বক্তা জনাব মীর জ্যায়েসী আশরাফী জেমস সাধারণ সম্পাদক বাগেরহাট জেলা যুবলীগ  এবং বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিরুজ্জামান ঝুমুর আহ্বায়ক কচুয়া উপজেলা যুবলীগ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জনাব দিদার সুজন যুগ্ম আহবায়ক কচুয়া উপজেলা যুবলীগ, বিশেষ অথিতি জনাব সিকদার সুজন যুগ্ম আহবায়ক কচুয়া উপজেলা যুবলীগ, জনাব খান শহিদুল ইসলাম সভাপতি কচুয়া উপজেলা  শ্রমিকলীগ ,  জনাব,কামরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক কচুয়া উপজেলা আওয়ামীলীগ, এবং বাবু পঙ্কজ কান্তি অধিকারী চেয়ারম্যান ৩ নং ইউনিয়ন পরিষদ ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মঘিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং সকল নেতাকর্মী।