সদরঘাটে ময়ূর-৭ এ ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

//নিজস্ব প্রতিবেদক//

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

শুক্রবার বেলা ১১টার দিকে লঞ্চে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি বলেন, আজ বেলা ১১টায় সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার খবর পেয়েছি আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। লঞ্চের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জানা গেছে, লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে।

 

প্রধানমন্ত্রীর ঈদ কার্ডে প্রতিবন্ধী আঁখির আঁকা ছবি

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

শ্রবণ ও বাক প্রতিবন্ধী হিসেবে জন্ম নেওয়ায় যে সন্তানকে এক প্রকার ‘বোঝা’ হিসেবে মনে করে মানসিক কষ্টে ছিলেন আরিফা আক্তার আঁখির মা ও বাবা। সেই সন্তানকে নিয়ে এখন গর্ব করছেন শাহনাজ পারভীন ও আনারুল ইসলাম।

শুধু মা-বাবাই নন, আঁখিকে নিয়ে এখন গর্ব করছে গোটা দিনাজপুরবাসী। এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে স্থান পেয়েছে আঁখির হাতে আঁকা দিনাজপুরের ঈদগাহ মাঠের ছবি।

আঁখির আঁকা এ ছবিতে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ মিনার ও ঈদ জামাতের ছবি তুলে ধরা হয়েছে। আঁখির আঁকা ছবিতে এবার ঈদের রাষ্ট্রীয় শুভেচ্ছা বার্তা বহন করায় এখন অন্যরকম ঈদের আমেজ বইছে প্রতিবন্ধী এ শিক্ষার্থীর পরিবারে।

জন্ম থেকে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী আরিফা আক্তার আঁখি দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার পুরাতন পুস্তক ব্যবসায়ী আনারুল ইসলামের মেয়ে। সে দিনাজপুর বধির ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্রী। শিশুকালেই তার বাবা-মা আঁখির বিশেষ প্রতিভার সন্ধান পান।

আঁখির মা শাহনাজ পারভীন বলেন, আমার মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন এ রকম একটা মেয়ে আমার ঘরে জন্ম নিল-এই ভেবে খুব কষ্ট পেয়েছিলাম। যখন সে ধীরে ধীরে বড় হতে শুরু করলো, তখন তাকে স্কুলে ভর্তি করলাম। যতই বড় হচ্ছে, ততই তার মধ্যে প্রতিভা জেগে উঠছে।

তিনি বলেন, ছবি আঁকতে পছন্দ করে আঁখি। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, পরিবেশ, আকাশ, প্রকৃতিসহ বিভিন্ন ধরনের ছবি আঁকতে ভালো লাগে তার। স্থানীয় পর্যায়ে বিভিন্ন ছবি আঁকার প্রতিযোগিতায় সবার নজর কাড়ে আঁখি। এ জন্য স্থানীয়ভাবে অসংখ্য পুরস্কার রয়েছে আঁখির ভাণ্ডারে।

শিশুকাল থেকে পড়ালেখার প্রতি আগ্রহ লক্ষ্য করে আঁখির পরিবার। কিন্তু কথা বলতে ও শুনতে না পারায় স্বাভাবিক পড়ালেখা সম্ভব হয়নি তার। এক সময় ছবি আঁকতে শুরু করে সে। মেয়ের আগ্রহ দেখে পরিবার তার পাশে দাঁড়ায়। ভর্তি করে দিনাজপুর বধির ইনস্টিটিউটে। পাশাপাশি একটি আর্ট স্কুলেও ভর্তি হয় আঁখি।

মা শাহনাজ পারভীন জানান, ঢাকায় ছবি আঁকা প্রতিযোগিতায় তার মেয়ে প্রথম হয়েছে।

আঁখির বাবা আনারুল ইসলাম বলেন, আমার মেয়ের আঁকা ছবি প্রধানমন্ত্রীর পছন্দ হয়েছে এবং প্রধানমন্ত্রীর ঈদ কার্ডে স্থান পেয়েছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এ ঈদের আমার পরিবারের জন্য এর চেয়ে আনন্দের আর কি হতে পারে।

নিজের আঁকা ছবি প্রধানমন্ত্রীর ঈদ কার্ডে স্থান পাওয়ায় অত্যন্ত খুশি প্রতিবন্ধী আরিফা আক্তার আঁখি। ইশারা ইঙ্গিতে নিজের ভাষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানায় সে। একইসঙ্গে আঁখি তার স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়-তার ইশারার ভাষা তেমনই।

এদিকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ড নিয়ে সম্প্রতি শহরের পশ্চিম বালুয়াডাঙ্গায় আঁখির বাসায় হাজির হন ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানের মূল পরিকল্পনাকারী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। তিনি প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা কার্ড আঁখির হাতে তুলে দেন।

এ সময় তিনি বলেন, আঁখির প্রতিভায় দিনাজপুরবাসী গর্বিত। শারীরিক প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয়, বরং সম্পদ-তা আঁখি প্রমাণ করেছে। আঁখির এ ছবি শুভেচ্ছা কার্ডে সংযুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আঁখির আঁকা ঐতিহাসিক গোর-এ শহীদ ঈদগাহ ময়দানের ছবি প্রধানমন্ত্রীর ঈদ কার্ডে স্থান পাওয়ায় দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও আঁখিকে ঈদের শুভেচ্ছা পাঠানো হয়।

Daily World News

রামপালে পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারী আটক

ডুমুুরিয়া বড় বাজার ধান চাউল ব‍্যবসায়ী সমিতির কমিটি গঠন

দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে হামলার ঘটনায় কচুয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক ও খুলনা আঞ্চলিক সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগকে হত্যার উদ্দেশ্যে দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এসময় প্রকাশ্য দিবা লোকে এ ধরনের হামলাকারী সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন,প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সহ-সভাপতি সমির বরন পাইক,সাধারন সম্পাদক কাজী সাইদউজ্জমান সাইদ,যুগ্ন-সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু, কোষাধ্যক্ষ রথীন সাহা, নির্বাহী সদস্য তুষার কান্তি রায় রনি,সুপার্থ কুমার মন্ডল,খান সুমন,প্রদ্যুৎ কুমার মন্ডল,সদস্য নকীব মিজানুর রহমান,পার্থ চক্রবর্তী,মোঃ মইনুল ইসলাম,মোঃ খোকন,আজমির আলম খান, মোঃ রুম্মন, শেখ সাইদ প্রমূখ।

 

খুলনা বিভাগের প্রথম মডেল মহাশ্মশান নির্মাণ হচ্ছে মাগুরায়

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

২ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয় মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুরে স্থাপিত হচ্ছে মহাশ্মশান। আজ শনিবার মহাশ্মশানের চলমান কাজ পরিদর্শন করলেন মাগুরার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জনাব আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল হক, সহকারি কমিশনার (ভূমি) জনাব বাসুদেব কুমার মালো, উপজেলা প্রকৌশলী জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শিকদার মিজানুর রহমান, সহ মহাশ্মশান কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাগেরহাটের কচুয়ায় ইয়াবাসহ আটক-৩

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি॥

বাগেরহাটের কচুয়ায় ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।

জানাগেছে,শুক্রবার রাতে কচুয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর ইউনিয়নের মালিপাটন গ্রামের অভিযান চালিয়ে মালিপাটন কমিউনিটি ক্লিনিকের সামনে চৌরাস্তর থেকে তিন জন কারবারীকে আটক করে। এসময়ে তাদের কাছ থেকে ৬৭ (সাতষট্টি) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, চর টেংরাখালী গ্রামের মোক্তার শেখের ছেলে মোঃ ওমর আলী (২৮), টেংরাখালী নতুন বাজার এলাকার সোহরাব শেখের ছেলে আব্দুল কাইয়ুম শেখ (২২) ও চরফুলতলা এলাকার মোঃ ইদ্রিস শেখের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৪)। এদের বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারার মামলা করা হয়েছে।

পূর্ব রূপসা বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধিঃ

পূর্ব রূপসা বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সভা গতকাল ২২ জুন বেলা ১১ টায় ব্যাংক মোড়স্থ কার্যালয়ে  অনুষ্ঠিত হয়।সমিতির কার্যকরী সভাপতি মোঃ ইসারত হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম আবু তাহের এর পরিচালনায় বক্তৃতা করেন সাবেক সভাপতি মোঃ হুমায়ুন সেখ, মো:আরাফাত হোসেন লিমন, জাহিদ হাসান, নাজমুল হুসাইন, মো: রাজু সেখ, রাসেল সেখ, মো: তারিকুল ইসলাম,  রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আ: জব্বার শিবলী, রূপসা বাসস্ট্যান্ড ফাঁড়ির এএসআই আ: হালিম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আ: সাত্তার। বক্তব্যে ব্যবসায়ীরা শৌচাগার, বাজারের  নির্বাচন, বাজারের চাঁদার পরিমাণ না বাড়ানো, ড্রেনেজ সমস্যা, ফুটপাতের অবৈধ  দোকান বন্ধের দাবি জানান।

মহামারি করোনার প্রাদুর্ভাবের পরবর্তীকালীন পূর্ব রূপসা বাগমারা বাজার বণিক সমিতির কিছু নেতৃবৃন্দ অসুস্থতা, দোকান পরিবর্তনজনিত কারণে কমিটির কার্যক্রমের বিকেন্দ্রীকরণনীতি অনুসরণ করতে ব্যর্থ হয়। ফলে ব্যবসায়ীদের মাঝে বিভিন্ন ক্ষোভ জন্ম নেয়।

এই সকল সমস্যা সমাধান ও বাজারের সদস্যদের মতামতের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করেন কমিটির সাধারণ সম্পাদক এসএম আবু তাহের। তিনি আরও বলেন আমি দীর্ঘদিন অসুস্থ থাকায় বাজারের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন আমার অনেক দ্বায়িত্ব পালন করেছে ও আমাকে দায়িত্ব পালনে সহযোগিতা  করেছে।আগামীতে ব্যবসায়ীদের নিয়ে  নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী  ও ব্যবসায়ীবান্ধব কমিটি গঠণ করা হবে। উপস্থিত সকল ব্যবসায়ী সদস্যরা নির্বাচন প্রত্যাশী ও কার্যক্রম মনোভাব ফলপ্রসূ আলোচনায় সন্তোষ প্রকাশ করেন।

কচুয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

বাগেরহাটের কচুয়া প্রাথমিক বিদ্যালয় পর্যায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল উপজেলার মডেল সরকারি সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে গজালিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলের হারিয়ে চ্যাম্পিয়ান এবং বঙ্গমাতা টুর্নামেন্টে মাধবকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসমিনা খাতুন উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তিরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।

খেলা পরিচালনা করেন, দিদার মজিবুর রহমান, খান সুমন, ইকবাল হোসেন, ফারুক হোসেন, মোহাম্মদ হালিম ও শেখ সাইদ।

থুলনার রূপসায় রেখা বেগমের আশ্রয়ণ প্রকল্পের ঘরের তালা—সিটকেনী ভেঙ্গে জবর—দখলের চেষ্টা

//রূপসা প্রতিনিধি//

থুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে নদীর পাড়ে আশ্রয়ণ প্রকল্পে সরকারী ঘরের তালা—সিটকেনী ভেঙ্গে জবর—দখল নেওয়ার চেষ্টায় অব্যাহত একটি কু—চক্রী মহল। প্রকল্পে দলিল প্রাপ্ত রেখা বেগম অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্থ রেখা বেগম জানায়, শিয়ালী আশ্রয়ণ প্রকল্পে গত ২০/০৭/২০২২ সালে দলিল প্রাপ্ত হই এবং ২৬ নং ঘরটি আমি ভোগ অধিকার পেয়েছি। তারপর থেকে ঐ ঘরে আমি (স্বামী পরিত্যাক্ত) বসবাস করে আসিতেছি। অথচ কয়েকদিন আগে ৩ দিনের জন্য আত্মীয়র বাড়ি বেড়াতে যাই। সেখান থেকে ফিরে দেখি আমার ঘরের দরজার সিটকেনী সহ তালা ভাঙ্গা এবং অন্য এক মহিলা তার মালামাল নিয়ে আমার ঘরের ভিতর থাকছে। এটা দেখে আমি হতবম্ব হই। আমি ঘরে না থাকা স্বত্বেও আমার ঘরে রেখে যাওয়া টাকা ও মালামাল উধাও! খুজে পাই নাই। এরপর জানতে পায়— সাবেক (ওয়ার্ড মেম্বর) সজিব, দীদার ও তানভীর ষড়যন্ত করে ঐ মহিলার বেশ কিছু টাকা খেয়ে আমার ঘরে উঠিয়েছে।

উল্লেখিত তানভীর গাজী আশ্রয়ণে (সভাপতি) নামে পরিচিত, তার স্ত্রীর ঘর নং—৭। এ ঘটনার কিছুদিন আগে তানভীর আর একটি বিবাহ করে আমার ঘরে তাঁর দ্বিতীয় স্ত্রীকে রাখার প্রস্তাব দিয়েছিল। আমি তাঁর কথায় রাজি না হওয়ায়, সে বলে তুই এ ঘরে কিভাবে থাকিস তা আমি দেখে নিব। তার দেখা সে দেখে নিয়ে বিপদগ্রস্ত করেছে আমাকে।

আমি বিষয়টি সজিবের কাছে জানতে চাইলে সে বলে, তুমি আমাকে ৫ হাজার টাকা দিলে ঐ মহিলাকে নামিয়ে ঐ ঘরেই তোমাকে উঠিয়ে দিব। এরপর প্রায়ই আমার কাছে টাকা চাইত। এরপর উপায়ন্তর না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

অভিযুক্ত তানভীর জানায়, আমার বিরুদ্ধে কোন অভিযোগ করলেও তাতে আমার কোন সমস্যা নেই। আপনারা সেলিনার কাছে শোনেন, সে যা বলবে তাই সত্য।

অভিযুক্ত সজিব জানায়, আমি চেয়ারম্যানের হুকুমে তালা—সিটকেনী ভেঙ্গে সেলিনাকে ঘরে উঠিয়ে দিই। তবে রেখার কাছ থেকে টাকা—পয়সা নেইনি। আমাকে পরে চেয়ারম্যান বলেছেন, ঐ মহিলার ঘরের দলিল থাকা স্বত্বেও তাঁর ঘরের তালা ভেঙ্গে অন্যকে উঠানো সম্পূর্ন ভুল সিদ্ধান্ত হয়েছে।

বর্তমান দখলদার সেলিনা জানান, সজিব, দীদার ও তানভীর বলেছে চেয়ারম্যান নাকি ঐ ঘরের তালা—সিটকেনী ভেঙ্গে আমাকে থাকতে দিতে। এটি কার ঘর, তা আমি আগে জানতাম না।

ওই ইউনিয়ন চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান বলেন, এ ঘরের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আমাকে তদন্তর জন্য নির্দেশ দিয়েছেন। আমি সরোজমিনে তদন্তপূর্বক ২/১ দিনের মধ্যে সঠিক তথ্যর প্রতিবেদন জমা দিব। আমাকে সজিব, তানভীর ও দীদার, সেলিনার সমস্যার কথা জানালে, আমি ওদেরকে রেখা বেগমের সাথে কথা বলতে বলেছি যে কিছুদিনের জন্য ওর ঘরে সেলিনাকে থাকতে দেয় কি—না। কিন্তু তাঁরা তা না করে সরকারী ঘরের তালা ও সিটকেনী ভেঙ্গে ফেলে। তাদের এই ভাঙ্গার ব্যাপারে আমি কিছুই জানি না। অন্যায়কারীদের আইনের আওতায় আনা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান বলেন, শিয়ালী এলাকায় আশ্রয়ণ প্রকল্প ঘরের বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য ওই ইউনিয়নের চেয়ারম্যানকে দিয়েছি। প্রতিবেদন আসলে অপরাধির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনার রূপসায় ক্লাস্টার চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

//রূপসা প্রতিনিধি//

খুলনার রূপসা উপজেলায় সাসটেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় দক্ষিণ খাজাডাঙ্গা ক্লাস্টার চাষীদের এ্যাডভান্সড টেকনিক্যাল ট্রেইনিং শীর্ষক ক্লাস্টার চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত ব্যাচ—২ রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ—পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এবং প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন রূপসা উপজেলা মৎস্য সিনিয়র অফিসার বাপি কুমার দাশ।

এ প্রশিক্ষনে ক্লাস্টার ভিত্তিক গলদা চিংড়ি চাষের মাধ্যমে নিরাপদ উৎপাদন বৃদ্ধি, মৎস্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন, মৎস্য চাষীবৃন্দের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কমিউনিটি ক্লিনিক থেকে ঠিকাদারের গাফিলতিতে ছাদ থেকে পানি পড়ছে

//দিব্যেন্দু সিকদার খোকন, কচুয়া প্রতিনিধি//

বাগেরহাট জেলার কচুয়া উপজেলাধীন ছোট আন্ধমানিক গ্রামে ২০০০ সালে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত৤  উক্ত ক্লিনিক টি ২০২৩ অর্থবছরে নতুন করে বিল্ডিংটি আবারও হয়। কিন্তু ঠিকাদারদের গাফিলতির কারণে উক্ত বিল্ডিংটির ছাদ থেকে পানি পড়ছে।

এই ক্লিনিক টি থেকে এলাকার অসহায় রোগীরা সেবা নিয়ে থাকে।

সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যদি অনতি বিলম্বে বিল্ডিংটি সংস্কার না করে তাহলে খুব তারাতারি এই নতুন বিল্ডিংটি আবারও ধ্বসে পড়বে। স্থানীয় জনগণেন দাবী বিল্ডিং সংস্কার করে দিলে তারা নিরাপদে সেখান থেকে সেবা নিতে পারবে।