নওয়াপাড়া প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগরে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে বুধবার(১ফেব্রুয়ারি) বিকালে নওয়াপাড়া প্রেসক্লাব অডিটেরিয়ামে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের পরে কেক কাটা অনুষ্ঠিত হয়। যুগান্তরের স্বজন সমাবেশ, অভয়নগর উপজেলা শাখার আহবায়ক এসএম ফারুক আহমেদ এর সভাপতিত্বে এবং যুগান্তরের অভয়নগর প্রতিনিধি তারিম আহমেদ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমেদ। অভয়নগর থানার ওসির প্রতিনিধি এসআই রিয়াজ হোসেন, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স,কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহসভাপতি গাজী রেজাউল করিম, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য জাকির হোসেন হৃদয়, নওয়াপাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য ডিআর আনিস, মোঃ শফিকুল ইসলাম পিকুল, রকিবুল ইসলাম রুবেল, মোঃ কামাল হোসেন তাওহিদ হাসান উসামা, গাজী আবুল হোসেন, রাজয় রাব্বী প্রমুখ।

রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার- কচুয়ায় ভুমি উন্নয়ন কর নিচ্ছেনা তহশীলদার

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ায় জেলা প্রশাসকের নির্দ্দেশনা উপেক্ষা করে ভুমি উন্নয়ন কর নিচ্ছেনা তহশীলদার, রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে বাধাল বাজারের বানিজ্যিক খাজনা না নেওয়া সহ নামপত্তন কেসের প্রতিবেদনের জন্য ২ হাজার টাকা ও তামিলের জন্য ৫শত টাকা না দিলে কাজ করেন না এমন অভিযোগ উঠেছে।

উপজেলার বাধাল বাজারের ব্যবসায়ী সমীর কুমার সাহা জানান,অনলাইনে আবেদন করে হালনাগাদ খাজনা পরিশোধের জন্য রাড়ীপাড়া ইউনিয়ন ভুমি অফিসে গেলে সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম মোটা অংকের অর্থ দাবি করে। তার দাবিকৃত টাকা দিতে না পারায় খাজনা নেয়নি। নামপত্তন কেসের প্রতিবেদনের জন্য ২ হাজার টাকা ও তামিলের জন্য ৫শত টাকা না দিলে কাজ করেন না বলে তিনি জানান।এব্যাপারে সমীর কুমার সাহা জেলা প্রশাসক বরাবর ভুমি উন্নয়ন কর দেওয়ার জন্য আবেদন করেন উক্ত আবেদনে পর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আনোয়ারুল হকের তদন্ত প্রতিবেদনে জানায়ায, উপজেলার বাধাল মৌজার এসএ ২৭৬ নং খতিয়ানের ৫২৮ নং দাগের  বিলান শ্রেনীর ১একর ৪০ শতক জমি মধ্যে হতে জতিন কুমার দাসের নিকট হইতে বিআরএস ৬৩৫ নং খতিয়ানে ১৪৯৬ দাগে ১ শকত জমি ক্রয় করে ৩৩১/২০১৫-১৬ নামজারি করে বাংলা ১৪২৮সন পর্যন্ত বানিজ্যিক হারে ভুমি উন্নয়ন কর পরিশোধ করে ভোগ দখলে আছেন সমীর কুমার সাহা। জায়গাটি বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সন্নিকটে অবস্থিত। এসএ ও বিআরএস রেকর্ড অনুযায়ী সরকারি কোন স্বার্থ দেখা যায় না। বাধাল বাজারে পেরিফেরি জায়গা হতে কিছুটা দুরে থাকায় ভুমি উন্নয়ন কর পরিশোধে বিবেচনা করা যেতে পারে। সার্ভেয়ারের প্রতিবেদন অনুয়ায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব) থেকে ১৪ নভেম্বর ২২ তারিখের ৯১২ স্বারকে ভুমি উন্নয়ন কর নেওয়ার জন্য ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দিলেও অদ্যবদি ভুমি উন্নয়ন কর নেয়নি ওই কর্মকর্তা। এছাড়া বাধাল বাজারের কয়েকজন ভুক্তভোগী জানান, হাল সনের অনলাইন করে ভুমি অফিসে গেলে তাদের নিকট মোট অংকের অর্থ দাবি করায় তারাও ভুমি উন্নয়ন কর দিতে ব্যর্থ হয়েছেন।

রাড়িপাড়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের নিকট এব্যাপারে জানতে চাইলে তিনি কোন সদউত্তর না দিয়ে বলেন, আমাদের কাছে চিঠি আছে,বাধাল বাজারের ভুমি উন্নয়ন কর নেওয়া যাবে না এবং জেলা প্রশাসক ও নির্বাহী অফিসার ভুমি উন্নয়ন কর নিতে বলেনি তানারা বলেছে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে। নামপত্তনের প্রতিবেদন ও তামিলের বিষয়টি সঠিক না। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসমিনা খাতুন বলেন,আমি সদ্য যোগদান করেছি বিষয়টি আমার জানা নেই। তবে যাদের এরকম সমস্যা আছে  তানরা  আমার কাছে আসলে কাগজ পত্র দেখে ব্যবস্থা নেয়া হবে।

 

ঠাকুরগাঁও রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতনের পক্ষ থেকে নবাগত ওসিকে সংবর্ধনা

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চাঁদনী মার্কেটের ২য় তলায় রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)কার্যালয়ে সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গুলফামুল ইসলামকে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় ওসিসহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি হুমায়ুন কবির,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সভাপতি সদস্য কুশমত আলী, সদস্য মাহবুব আলম, হজরত আলী, সোহরাব হোসেন ও অন্যরা উপস্থিত ছিলেন।

সভাপতি স্বাগত বক্তব্যের মাধ্যমে পরিচিতি পর্বে ওসি এবং প্রেসক্লাব সদস্যরা শুভেচ্ছা বক্তব্য দিয়ে ফুলের তোড়া দিয়ে নবাগত ওসিকে সংবর্ধনা জানানো হয়। ওসি বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের কাছে তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে পুলিশকে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতি তার বক্তব্যে ১৯৯৫ সালে প্রেসক্লাব প্রতিষ্ঠার ও পরবর্তী সমযের ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। মুক্তিযুদ্ধের চেতনা ও সৎ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে এ প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয় মর্মে তিনি বক্তব্যে উল্লেখ করেন। সংবর্ধিত ওসি তার বক্তব্যের শুরুতে প্রেসক্লাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

খুলনায় ১৫ টি স্বর্ণের বার সহ ২জনকে আটক করেছে লবণচরা থানা পুলিশে

//মোল্লা জাহাঙ্গীর আলম//

কেএমপির খুলনা লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ টি স্বর্ণের বার সহ ২ চোরা কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।

জানাগেছে গ্রেফতারকৃত ১ আসামী ইমন বড়ুয়া (২২) চট্টগ্রাম জেলার রাউজান থানার পশ্চিম রাউজানের মোহাম্মদপুর গ্রামের বিটু বড়ুয়ার ছেলে এবং ২ সহযোগী আসামী আবুল হোসেন (৩৮) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাতিসা ইউনিয়নের ডলবা মোল্লাবাড়ীর আবুল কাশেম মোল্লার ছেলে।

লবণচুরা থানা পুলিশ সূত্রে জানা যায়, অন্য দিনের মতো বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাখতে থানার এলাকা জুড়ে অভিযান অব্যাহত রাখছিল।

সে সময় স্বর্ণ চোরাচালান হচ্ছে এই মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ২৮শে জানুয়ারি ২০২৩ এর রাত ১২/৩০ মিনিটের সময় লবনচুরা থানা পুলিশের একটি অভিযানিক দল স্বর্ণের চোরাচালান কারবারিদের উপস্থিতি টের পেয়ে কেএমপির পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মহাদ্বয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক এর নেতৃত্বে এসআই মামুন উর রশীদ,

এসআই মিহির কান্তি মন্ডল, এসআই খান মোঃ তানভীর হোসেন,এসআই খান মোঃ ইমরান হোসেনের সহযোগিতায় লবণচরা থানাধীন জিরোপয়েন্ট মোড়স্থ খানজাহান আলী সেতু হইতে জিরোপয়েন্ট গামী মহাসড়কে আরাফাত ড্রাগ হাউজের সামনে পাকা রাস্তার উপর থেকে ১আসামির ডান পায়ের জুতার নিচ থেকে ৮ টি এবং বাম পায়ের জুতার নিচ থেকে ৭ টি সর্বমোট ১৫টি স্বর্ণের বার সহ হাতেনাতে আটক করে।

উদ্ধারকৃত ১৫ টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ৭৫০ গ্রাম যার সর্বমোট মূল্য ১,৪০০০০০০/ (এক কোটি চল্লিশ লক্ষ) টাকা। এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে লবণচরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

কুমিল্লায় হযরত লাড়ুমশা (র:) রুহানী দরবার শরীফের ১৬তম সুফিধারা উৎসব

//জামাল উদ্দিন স্বপন//

গতকাল কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানাধীন হযরত লাড়–মশা র: রুহানী দরবার শরীফ কমপ্লেক্স এর ১৬তম সুফি ধারা উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত এ ইসলামের সভাপতি হাফেজ কারী মাওলানা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুড়ী।

সাপ্তাহিক সবুজপত্র সম্পাদক জামাল উদ্দিন স্বপন।। উৎসব অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঙ্গরা বাজার থানার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও হযরত লাড়–মশা র: রুহানী দরবার শরীফ এতিমখানা কমপ্লেক্স’র আহবায়ক নিয়াজ মোহাম্মদ রিপন।

লাকসামের ঐতিহাসিক পুকুরগুলোর সৌন্দর্যবৃদ্ধিতে ব্যর্থ মেয়র খায়ের

//লাকসাম, কুমিল্লা//

কুমিল্লা জেলার লাকসাম পৌরসভায় ৪টি পুকুরের সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে দীর্ঘ ৩ বছর ধরে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো: তাজুল ইসলামের নির্দেশনায় এলজিইডি এই পুকুরগুলোকে জনসাধারনের জন্য বিনোদনমূখী করতে যথাযথ বরাদ্দ দেয়। সেই সুবাধে লাকসাম পৌরসভার তত্ত্বাবধানে কাজগুলো শুরু হয়। দুঃখজনক হলো, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরের যথাযথ তত্ত্বাবধান না হওয়া এই প্রকল্পগুলো এখন সৌন্দর্যহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে পুকুরগুলো নিয়ে মেয়র এখন এলাকাবাসীর কাঠগোড়ায় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

লাকসাম বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত জগন্নাথ দিঘী এখন কুচুরীপানা ও মশা চাষাবাদের উৎকৃষ্ট স্থান। অথচ কুমিল্লার ধর্মসাগরের আদলে এই পুকুরটিকে সাজানোর স্বপ্ন ছিলো স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলামের। পশ্চিমগাঁও দরগার পাশে এসি ল্যান্ড খ্যাত পুকুরটিতে নিম্নমানের পাকা ঘাটলা নির্মাণের বিষয়টি দৃশ্যমান। পুকুরটির পাড়ে কোন উন্নয়ন কাজ না করেই ঠিকাদার লাপাত্তা! পুকুর খননের নামে মাটির ব্যবসা করায় আশে পাশের বাড়ীঘর ও রাস্তা এখন হুমকির মুখে। ৪ ঘাটলা দিঘী ও গাজীমুড়ার দিঘীটিও রয়েছে অযত্ম ও  অবহেলায়।

অভিযোগ রয়েছে মেয়র মো: আবুল খায়ের পৌরসভার কর্মকান্ডে সময় দেওয়ার চেয়েও নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে বেশী ব্যস্ত থাকেন। তাছাড়া যুবলীগের জেলা ও উপজেলার নেতৃত্ব সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালনে তাকে ব্যস্ত থাকতে দেখা যায়।

দেশের প্রায় প্রতিটি বড় কোম্পানীর লাকসাম এরিয়ার সোল ডিস্টিবিউটর তিনি। যাতে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ট্রানজেকশন হয়। এর হিসাব নিকাশ ২৪ ঘন্টায়ও তত্ত্বাবধান করাটা কষ্টকর। ফলে পৌরসভার রুটিন ওয়ার্ক ও ফাইল স্বাক্ষর ছাড়া সামাজিক কাজ ও উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে তত্ত্বাবধানের দারুন ব্যাঘাত হচ্ছে।

Daily World News

ভাঙ্গারি ব্যবসায়ীর দখলে মাদ্রাসার মাঠ – ভোগান্তিতে শিক্ষার্থীরা

Tapo Studio

খুলনার রূপসায় শীতবস্ত্র বিতরণ করলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম

//এম মুরশীদ আলী//

আঞ্জুমান মুফিদুল ইসলাম “জীবনেও সাথী, মরণেও সাথী” এরই ধারাবাহিকতায় সমাজের দুস্থ, গরিব ও বয়স্কদের মাসিক ভাতা, শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন দুর্যোগে দুর্গত এলাকায় সেবা ও ত্রাণ সহায়তা প্রদান এবং করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে বিনামূল্যে খাদ্য সরবরাহ করেছে আঞ্জুমান। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা প্রদান করে আঞ্জুমান। অধিকন্তু, জেলা শাখার মাধ্যমে দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ এবং নারীদের সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করার কার্যক্রম পরিচালনা করছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। বেওয়ারিশ লাশ দাফনের ঐতিহাসিক কর্মধারার মাধ্যমে যাত্রা শুরু করেছিল আঞ্জুমান মুফিদুল ইসলাম। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে লাশ বহনের কাজ অব্যাহত রেখেছে সংস্থাটি।

এরই অংশ বিশেষে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গত ২৮ জানুয়ারী সকালে, রূপসার নৈহাটী ইউনিয়ন ইলাইপুর গ্রামে মৃত: দলিত উদ্দিন, এর বাড়ির চত্বরে আঞ্জুমান মুফিদুল ইসলাম সংস্থা কর্তৃক দুস্থ, গরিব ও বয়স্কদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাষ্টি সহ সভাপতি চেয়ারম্যান কো-অডিনেশন কমিটি মোঃ আজিম বস্ক, নির্বাহী পরিচালক মোঃ মাহফুজুর রহমান, যুগ্ম পরিচালক মোঃ সামছুল আলম, নারায়নগঞ্জের সাবেক জেলা প্রশাসক যুগ্ম সচীব এসএম হারুনার রশিদ, কর্নেল (অবঃ) শেখ আকরাম আলী, কো-অর্ডিনেশন অফিসার মোঃ আব্দুল আওয়াল।

সংস্থাটি’র শীতবস্ত্র বিতরণী সভা পরিচালনা করনে খুলনার বাণী পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম রিপন। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোটের আইনজীবি মো. সফিউল আলম, নৈহাটী ইউপি সদস্য মো. কামরুজ্জামান সোহেল, আ’লীগ নেতা আমজেদ হোসেন, আসমান শেখ, রহমত মৃধা, বাকি বিল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন প্রমূখ।

অভয়নগরের কৃতি সন্তান আলহাজ্ব মোশারফ হোসেন মাসুদ দ্বিতীয়বারের ন্যায় আবারো  হলেন ফল ব্যবসা সমিতির উপদেষ্টা

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

দক্ষিণবঙ্গের  সর্ববৃহৎ ফল ব্যবসায়ী সমিতির ২য় বারের ন্যায় আবারও সন্মানিত   উপদেষ্টা হলেন আলহাজ্ব মো. মোশারফ হোসেন (মাসুদ)।

তিনি যশোর জেলার অভয়নগর  উপজেলার  বালিয়াডাঙ্গা গ্রামের  কৃতি সন্তান মরহুম  আব্দুল কাদের মোল্লার ছোট ছেলে।  তিনি বাংলাদেশে  ফল আমদানি ও সরবরাহ করে থাকেন। সম্প্ৰতি অনুষ্ঠিত সমিতির  সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যশোর ফল ব্যবসায়ী  সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইকবাল হোসেন চুন্নুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একজন সৎ দক্ষ ও সফল ব্যবসায়ীকে উপদেষ্টা নির্বাচিত করায় ফল ব্যবসায়ীরা সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আলোকিত প্রজন্মের স্বপ্ন দেখেছিল জাতির জনক বঙ্গবন্ধু, প্রজন্মের নিয়ে স্বপ্ন দেখে আমাদের জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা- শেখ ফজলে শামস পরশ

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলছেনে, বাগেরহাটের কচুয়ায় স্থাপিত শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজ এই এলাকাকে সমৃদ্ধ করবে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মাধ্যমে আমরা সেই আলোকিত প্রজন্ম পাবো যে আলোকিত প্রজন্মের স্বপ্ন দেখেছিল জাতির জনক বঙ্গবন্ধু, প্রজন্মের নিয়ে স্বপ্ন দেখে আমাদের জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কচুয়া শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসমিনা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাবার নামের এই শিক্ষা প্রতিষ্ঠান সত্যিই আমাকে উদ্বেলিত করে বিমোহিত করে। আমি আবেগে আপ্লুত যে আমার বাবার হাজার হাজার অনুসারী আছেন, এটা আমার জন্য গর্বের।

কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায়  সম্মানিত অতিথি ছিলেন,বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিসিবির পরিচালক শেখ সোহেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, ভাইস চেয়ারম্যান  শিকদার ফিরোজ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু,নকীব নজিবুল হক,বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান ঝুমুর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুল হাসান কচি। কচুয়া শহিদ শেখ  ফজলুলহক মনি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ নরেশ চন্দ্র রায় সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম।

অভয়নগরে বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে মানববন্ধন পালিত ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের শাস্তির দাবি

Md. Pikul Islam

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগরে বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের শাস্তির দাবিতে মানবন্ধন পালিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

বৃহস্পতিবার (২৬জানুয়ারি) বিকালে নওয়াপাড়া প্রেসক্লাবের সামনে মাদরাসা ছাত্ররা এ মানববন্ধনে অংশগ্রহণ করে।ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়েজ গাজী, অভয়নগর উপজেলা শাখার সভাপতি ওহিদুল ইসলাম, সহ-সভাপতি তাওহিদুল ইসলাম ও সাবেক সভাপতি আশরাফুল ইসলাম।

এসময় ২০২৩ শিক্ষাক্রমে বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জািড়তদের তদন্তপূর্বক শস্তির দাবি করেন বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের মধ্যদিয়ে সরকার পতনের হুশিয়ারী প্রদান করেন তারা।

মানববন্ধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করে।