ঠাকুরগাঁওয়ে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।ঠাকুরগাঁও সদর উপজেলার পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাধা ঊষা নামক আবাসিক হোটেল থেকে শাহিন আলম (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে পৌর শহরের রামবাবুর দশতলা ভবনের রাধা উষা আবাসিক হোটেলের রুমের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শাহিন সদর উপজেলার তুরকপাতা এলাকার আব্দুল লতিফের ছেলে এবং পেশায় সে ট্রাকের ড্রাইভার ছিল বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আবাসিক হোটেলের রুমের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগা অবস্থায় শাহিনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

খুলনায় নব নির্বাচিত যুবলীগ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা

//মোল্লা জাহাঙ্গীর আলম- খুলনা //

খুলনায় গত মঙ্গলবার ২৪শে জানুয়ারি ২০২৩ এর আওয়ামী যুবলীগের সম্মেলনের মাধ্যমে খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটি ঘোষণা অনুযায়ী -খুলনা মহানগর যুবলীগের নব নির্বাচিত সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।

খুলনা জেলা যুবলীগের নব নির্বাচিত সভাপতি সাবেক ছাত্রনেতা চৌধুরী রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ ।

খুলনা মহানগর ও খুলনা জেলা যুবলীগের নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই- বাংলাদেশ প্রেসক্লাব, রূপসা উপজেলা শাখা কমিটি ও মোল্লা জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে….

১০ দফা ও বিদ্যুতের মূল্য কামানোর দাবিতে অভয়নগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

//মো: শফিকুল ইসলাম পিকুল,  বিশেষ প্রতিনিধি//

দেশের ন্যায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা ও বিদ্যুতের মূল্যে কামানোর দাবিতে অভয়নগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। অভয়নগরে থানা নওয়াপাড়া পৌর বিএনপি’র আয়োজনে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া বাজার বিএনপির কার্যালয়ে নওয়াপাড়া পৌর বিএনপি’র আহবায়ক আবু নঈম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা বলেন, ১০ দফা দাবি আদায়সহ বিদ্যুতের মূল্যে কামাতে হবে। নিজেদের ক্ষুদ্রস্বার্থ পরিত্যাগ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে এবং এ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে এ দেশের মানুষকে মুক্ত করতে হবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, যশোর জেলা মহিলাদলের  সভানেত্রী রাশিদা রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ,অভয়নগর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক গোলাম হায়দার ডাবলূ , মশিয়ার রহমান মশি, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক রেজাউল করিম, বিএনপি নেতা মাহামুদুল হাসান লিপু, এফ এম গিয়াস উদ্দিন, নওয়াব আলী,এস এম মুজিবর রহমান, মাসুদ রানা, আসাদুল্লাহ আসাদ জিএম বাচ্চু, কামাল হোসেন, বাকিউদ্দিজ্জামান রানা, হাবিবুর রহমান হাবিব, সিরাজুল ইসলাম মান্নু, মাসুদ পারভেজ সাথী, সম্রাাট হোসেন, আলতাফ হোসেন, ইকবাল সরদারসহ অন্যান্যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন বিএনপি নেতা এফ এম আলাউদ্দিন ও আসাদুজ্জামান জনি। অনুষ্ঠান শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।

ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত ১

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ আমতলী এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।আহত ট্রাকের ড্রাইভার ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি পস্তমপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে সোহেল রানা (৪৫)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঠাকুরগাঁওয়ের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি৷ এখানে আসার পর ট্রাকের ড্রাইভারকে আহত অবস্থায় পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আরো কোন হতাহতের ঘটনা ঘটেনি৷

মা কে চিকিৎসার জন্য ট্রেন যোগে ঢাকা নিয়ে যাওয়া যাত্রী ফাহমিদ সরকার আনাম বলেন, শিবগঞ্জ রেলক্রসিং পার হওয়ার পর হঠাৎ করে আমরা ধাক্কা খেয়ে সামনে ঝুঁকে পরি৷ মনে করলাম ট্রেনের ইঞ্জিনের কোন সমস্যা হয়েছে৷ অনেকে বলছেন কেউ ট্রেনের চেন টেনেছেন৷ নেমে দেখি চারপাশে শুধু ধোঁয়া আর ধোঁয়া। সামনে একটি ট্রাক ভাঙ্গা অবস্থায় রেললাইনে আছে৷ আর ট্রাকের ড্রাইভারের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। পরে কয়েকজন মানুষ মাথায় তোয়ালা বেঁধে তাকে হাসপাতালে নিয়ে যায়।

ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস দুপুর ১ টা ২০ মিনিটে স্টেশন থেকে ছেড়ে যায়। যাওয়ার পর শিবগঞ্জ আমতলী এলাকায় রেলক্রসিংয়ে ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এ কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে৷ রেললাইনে থাকা ট্রাকটি সরানোর কাজ চলছে৷ সরানো শেষ হলে আবার রেল চলাচল স্বাভাবিক হবে৷

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। শুধু মাত্র ট্রাকের ড্রাইভার আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আর কেউ এ দুর্ঘটনায় আহত হননি৷ স্বল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল আবার করতে পারবে।

অভয়নগরের ভাটপাড়া আনন্দ ভুবন শিশু পার্কে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার সংলগ্ন আনন্দভুবন শিশু পার্ক ও পিকনিক স্পটে শনিবার  (২১ জানুয়ারি) বিকালে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন মহান জাতীয় সংসদের সাবেক হুইপ অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব।

এসময় আরো উপস্থিত ছিলেন ভাটপাড়া তদন্ত কেন্দ্রের (আইসি) ইন্সপেক্টর সামশুজ্জোহা,অভয়নগর উপজেলা আওয়ামীলীগনেতা আকরামুজ্জামান কুদ্দুস, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি শেখ আলমগীর হোসেন,সিনিয়র সহ-সভাপতি মোল্যা আতিয়ার রহমান,সাধারণ সম্পাদক মল্লিক শওকত হোসেন, উপজেলা   যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন,আওয়ামীলীগ নেতা দিলীপ গোস্বামী, যুগ্ম সম্পাদক আব্দুল গনি ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম,ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান,ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সরদার জসিম উদ্দিন, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু হোসেন,, সম্পাদক মাসুদ সরদার, ৭ নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান, ইউপি সদস্য শেখ ওসমান আলী,জনি আহমেদ, মাহবুর সরদার, জাহাঙ্গীর ভুঁইয়া,হাফিজুর রহমান,সাবেক ইউপি সদস্য আবু মুছা , ভাটপাড়া বাজার কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, মরিচা বাজার কমিটির সাধারণ সম্পাদক মাসুূদ শেখ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম শিকদার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন রুবেল,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম,ছাত্রলীগের সভাপতি সুজন আহমেদ, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ।

নাঙ্গলকোটে মাইনাস লোটাস কামাল এন্ড প্লাস নঈম নিজাম ?

//স্টাফ রিপোর্টার//
রাজনীতি থেকে ধীরে ধীরে মাইনাস হচ্ছে বিশ্ব সেরা অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ ওরফে লোটাস কামাল । তিনি যেমন মন্ত্রণালয় গিয়ে অফিস করেন না তেমন দীর্ঘদিন নিজ নির্বাচনী এলাকাও আসেন না । দীর্ঘ চার বছর পর যেও একটু এসেছিলেন তাও ইউএনও রুমে দু’চার মিনিট বিরতি দিয়ে উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু’র বাড়িতে ভুরিভোজ করে গাড়িতে উঠে হাত নাড়িয়ে টা টা দিয়ে বীর দর্পে চলে যান ।
এর আগে তিনি ঢাকায় বসে রাতের আঁধারে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন । সিনিয়র নেতাদের অবমূল্যায়ন করে অর্থ মন্ত্রীর বিশ্বস্ত ভেবে ( ?) কমিটিতে উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালুকে সভাপতি ও সিনিয়র নেতাদের ছেলে বয়সী ভাইস চেয়ারম্যান ইউসুফকে সেক্রেটারি পদে মনোনীত করেন ।
কমিটি ঘোষণা হবার পর সিনিয়র নেতারা চুপসে যান । ফলে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগে দেখা যাচ্ছে ঘোর অন্ধকার । এ উপলব্ধি থেকে লোটাস কামালের খলিফাদের মধ্যে নব মনোনীত সেক্রেটারি ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি,যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আবদুল মালেক আস্তে আস্তে ভীড়তে শুরু করে নঈম নিজামের দিকে । তারা নঈম নিজামকে স্বপ্ন দেখাচ্ছেন এমপি হবার । স্বপ্ন থেকে তিনি এলাকায় ছুটছেন । বর্তমানে কম্বল বিতরণ দিয়ে শুরু করছেন কর্মকাণ্ড । সাথে আছেন ইউসুফ ও মালেক ।

নড়াইলে “প্রধানমন্ত্রী অনুমোদিত সাইনবোর্ডে লেখা’ সর্ব রোগের চিকিৎসক খোকন? এর খুঁটির জোর কোথায়?

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

নড়াইলে প্রধানমন্ত্রী অনুমোদিত সাইনবোর্ড লাগিয়ে অবৈধভাবে সর্বরোগের চিকিৎসা চলছে দীর্ঘদিন যাবত। হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অবৈধ কর্মকান্ড নিয়ন্ত্রনে রাখতে পালন করে রেখেছে দালালচক্র নাশকতাসহ একাধিক মামলার আসামীদের নেতৃত্বে মাস্তান বাহিনী। যার সংবাদের সংগ্রহে যাওয়ায় তিন সাংবাদিককে মাইকে ডাকাত সাংবাদিকরা হামলা করেছে ঘোষণা দিয়ে পেটানো ও মিথ্যা সাঁজানো চাঁদাবাজি দিয়ে এখনো বহাল তবিয়তে থাকা কথিত এই ভূয়া চিকিৎসক খোকন (নামধারী হুজুরের) খুঁটির জোর কোথায়? এমন প্রশ্ন এখন নড়াইল সহ সারাদেশের সাংবাদিক সমাজের।জানা যায়, নড়াইলের সদর উপজেলার আগদিয়া গ্রামের আব্দুর রউফ সিকদার ওরফে (নামধারী খোকন হুজুর)। তিনি একজন সর্ব রোগের চিকিৎসক বলে নিজেকে দাবি করে । ইউনানী ও আর্য়ুবেদীসহ নানা অপচিকিৎসা দিয়ে সাধারণ অসহায় মানুষকে ধোকা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই কথিত চিকিৎসক খোকন।দীর্ঘদিন ধরে ভুয়া সর্বরোগের এই চিকিৎসক জিনের আছর, ঝাড় ফুক, প্রেমের সম্পর্ক গড়ে দেয়া, স্বামী স্ত্রী’র মিলন, নিঃসন্তান দম্পত্তির সন্তান দেওয়া, যৌনরোগ, কিডনিজনিত সমস্যা, হার্টের সমস্যা, আল্সার, গ্যাষ্ট্রিক, করোনা, টাইফয়েড জ্বর, মাথা ব্যাথা, হাটু ব্যথা, ক্যান্সার, জন্ডিস, হাঁপানি, লিভার সমস্যাসহ মহিলাদের যাবতীয় রোগের চিকিৎসা করে আসছেন ,সেই সাথে নামসর্বস্ব নিম্নমানের কোম্পানির আর্য়ুবেদী ও ইউনানী চিকিৎসা দেন তিনি। এলাকায় তিনি গড়ে তুলেছেন বিশাল অবৈধ কর্মকান্ডের সহযোগী সিন্ডিকেট। বিজ্ঞ মহলের অভিমত একাই তিনি সর্ব রোগের চিকিৎসা করলে সারাদেশে ও বিদেশ থেকে ডাক্তারী পড়ে চিকিৎসা দেয়া ও মানসম্পন্ন হাসপাতালগুলোর কি দরকার? গত (১৩ জানুয়ারি) শুক্রবার সাংবাদিকরা সরেজমিনে গেলে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে কথিত সর্ব রোগের চিকিৎসক (নামধারী হুজুর ) খোকনের থলের বিড়াল। এই ভুয়া চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা জানতে চাইলে সঞ্চারিত হয় নতুন অভিজ্ঞতার ঝুলি। তিনি বলেন, আমি জেনারেল লাইনে কামিল পাশ কিন্তু বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় জেনারেল বিভাগের কামিল বলে কোন বিভাগ নাই। আছে বিজ্ঞান, মানবিক, ব্যনিজ্য। তিনি নাকি সাধারন বিভাগ নিয়ে পাশ করেছেন। তাহলে প্রশ্ন থাকে যে তিনি কি শিক্ষা ব্যবস্থায় সাধারণ বিভাগ নামে নতুন বিভাগ নিজে তৈরি করেছেন?অপরদিকে, সর্বরোগের রোগীদের চিকিৎসক খোকন কিভাবে আর্য়ুবেদী ও ইউনানী চিকিৎসা দেন। এবিষয়ে তিনি কোন কোন সঠিক উত্তর দিতে পারে নাই। শুধু তিনি স্বীকার করেছেন তার একটু যোগ্যতা কম। যা হাস্যকর ছাড়া কিছুই নয়।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়-ঔষধ প্রশাসন পরিদপ্তর কর্তৃক আর্য়ুবেদী ও ইউনানী চিকিৎসা সেবা প্রদানের জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে। রয়েছে ওষুধ প্রস্তুত, মজুদ ও বাজারজাতে ফার্মেসী নিয়ন্ত্রনে আইন। কিন্তু এই সর্বরোগের চিকিৎসক খোকন নিজ বাড়িতে আনুমানিক ৭/৮ লাখ টাকার ইউনানী ও আর্য়ুবেদী ঔষধ মজুত ও বিক্রয় অব্যাহত রেখেছেন। যা স্বাস্থ্য মন্ত্রনালয়-ঔষধ প্রশাসন পরিদপ্তর ও চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনের পরিপন্থী।তিনি শুধুমাত্র হলুদ খামে প্রশাসন ও কথিত সাংবাদিকদের নিয়ন্ত্রন করে কোন আইনের তোয়াক্কা না করে ইচ্ছামত প্রশাসনের ভয় দেখিয়ে ও পালিত মাস্তান বাহিনীকে ব্যবহার করে চালিয়ে যাচ্ছনে সর্ব রোগের অপচিকিৎসা। অথচ ঔষধ ও চিকিৎসা সেবা সঠিক ব্যবস্থায় প্রয়োগ করে জীবন বাঁচানোর জন্য।ঘটনার দিন সাংবাদিকদের উপর চড়াও হয়ে মারধর, লাঞ্চিত করে নড়াইল থানায় তদন্ত ছাড়াই সাঁজানো মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে জেল-হাজতে পাঠায়। ওইদিন তাদের হামলা ও মারধরে সাংবাদিকরা মারাও যেতে পারতো। এ বিষয়ে শত শত জাতীয় আঞ্চলিক প্রিন্ট এবং অনলাইন পত্রিকায় ফলাও সংবাদ প্রকাশ হলেও নড়াইল জেলার সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়েনি। যেন গভীর ঘুমে আচ্ছন্ন। প্রশাসনের ঘুম ভেঙ্গে সারাদেশের সাংবাদিক সমাজ সুষ্ঠু তদন্ত চেয়ে মিথ্যা মামলা প্রত্যাহার ও কথিত সর্বরোগের চিকিৎসককে গ্রেফতার সহ আইনের আওতায় এনে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।উক্ত ঘৃনিত ঘটনায় নড়াইল প্রেসক্লাবের সভাপতি প্রবীণ প্রথিতযশা সাংবাদিক এনামুল কবির টুকু নিজে জেলা আইন শৃঙ্খলা মিটিং-এ সাংবাদিকদের উপর হামলার নগ্ন ঘটনার সুষ্ঠু তদন্ত ও কথিত সর্বরোগের চিকিৎসককে আইনের আওতায় আনার জোর দাবি জানান।সাংবাদিকদের কাছে থাকা তথ্য প্রমাণ ও ভিডিও ফুটেজে ঘটনার সময়, আগে ও পরে আব্দুর রউফ সিকদার সাংবাদিকদের জানান, সাংবাদিকরা আমার যোগ্যতা যাচাই করতে এসেছে, তারা কোন চাঁদা চায়নি। যার ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার তথা ভাইরাল হয়েছে।এদিকে, তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের প্রশ্নের কোন সদুত্তর দিতে না পেরে আব্দুর রউফ সিকদার ঢাকার ইউনানী ও আয়ুর্বেদী ”ইকরাম কোম্পানির’ এমডি পরিচয়দানকারী ইকরাম নামের এক ব্যাক্তিকে মুঠোফোনেসাংবাদিকদের সাথে কথা বলতে ধরিয়ে দেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আব্দুর রউফ সিকদার ঢাকায় আমার কাছে আসলে আমি ঢাকার একটি কলেজে ভর্তি করে দেই এবং কোন ক্লাস করা লাগেনি যারা জানে তারা বোঝে, কিছু দিন পরে আমি আব্দুর রউফ সিকদারকে একটি সার্টিফিকেট নিয়ে দিয়েছি।এরপর আবারও নড়াইলের দন্তচিকিৎসক নাছির উদ্দিনকে ফোনে ধরিয়ে দেন। তিনি সাংবাদিকদের বলেন, আব্দুর রউফ সিকদারের কোন সার্টিফিকেট নাই। অনেক দিন ধরে কবিরাজি করেন। তাই উনি ঔষুধ বিক্রি করতে পারবে বলে সার্টিফাইড করেনকিন্তু মিথ্যাবাদী, খোকন হুজুর পরিচয়দানকারী কথিত সর্বরোগের চিকিৎসক আব্দুর রউফ সিকদার মান্তান বাহিনী দিয়ে সাংবাদিকদের উপর হামলা মারধর ও তাদের নামে মিথ্যা-ভিত্তিহীন, সাঁজানো চাঁদাবাজি মামলা দায়ের করে। যা চরম লজ্জাজনক, ঘৃণিত ও নিন্দনীয় বিষয়। এবিষয়ে নড়াইল জেলার সিভিল সার্জন নাসিমা আকতারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, আপনারা কাগজ পত্র জমা দেন তারপর তদন্ত করে দেখবো। সিভিল সার্জন এবিষয়ে নড়াইল সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়কের সাথে কথা বলার পরামর্শ দেন।

আপনার চোখের পাপড়িও জমে যাবে ঠান্ডায়- তাপ মাইনাস ৫০ ডিগ্রি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বিশ্বের অন্যতম শীতলতম স্থান হিসেবে পরিচিত রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ইয়াকুৎস্ক শহর।  বর্তমানে শহরটির তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

সিএনএনের খবরে বলা হয়, শহরের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় প্রত্যন্ত এলাকার বাসিন্দারা নিজেদের উষ্ণ রাখতে বাড়তি ব্যবস্থা নিচ্ছেন।

শহরটির ক্ষেত্রে জানুয়ারি সবচেয়ে ঠান্ডা মাস। অন্যতম শীতলতম স্থান হওয়ায় শহরের বাসিন্দারা এমনিতেই হিমাঙ্কের নিচের তাপমাত্রায় বসবাস করতে অভ্যস্ত।

শহরটির এক বাসিন্দা রয়টার্সের সঙ্গে কথা বলার সময় তার পরনে ছিল দুটি চাদর, একাধিক স্তরের হাতমোজা, টুপি ও হুড।

ইয়াকুৎস্ক শহরের ওই বাসিন্দা বলেন, আপনি এই ঠান্ডার সঙ্গে লড়াই করতে পারবেন না। তাই হয় আপনি মানিয়ে নিন, সে অনুযায়ী পোশাক পরুন, নয়তো আপনি কষ্ট ভোগ করুন।

২০১৮ সালে শহরটিতে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তখন চোখের পাপড়ি পর্যন্ত ঠান্ডায় জমে গিয়েছিল বলে জানিয়েছেন শহরটির বাসিন্দারা।

১ স্ত্রী’র দুই স্বামী!! কুমিল্লায় ৪সন্তানের মায়ের জন্য ২ স্বামী’র লড়াই!!

//নিজস্ব প্রতিবেদক//

কুমিল্লার দেবিদ্বারের আইরিন সুলতানাকে ১৯ বছর আগে বিয়ে করেন চাঁদপুরের শাহরাস্তির বাদিয়া গ্রামের মো. খোকন মিয়া। বিয়ের পর তাদের সংসারে চার সন্তানের জন্ম হয়। পরে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে সিলেটে আসেন।

২০১৯ সালে খোকন মালদ্বীপ চলে যান। একপর্যায়ে কুমিল্লার দাউদকান্দির কাউয়াদি গ্রামের কবির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুলতানার।

১৫ মাস আগে চার সন্তান ও স্বামী খোকনের সংসার ছেড়ে সুলতানা কবিরের বাড়িতে চলে যান। কবিরের সঙ্গে সিলেটের আদালতে বিয়ে করার সময় সুলতানা আগের বিয়ে বিচ্ছেদ হয়েছে জানান।

ভাট লাকসাম সার্কেলের চাঁদাবাজি ও হয়রানি

//নিজস্ব প্রতিবেদক//

ভ্যাট লাকসাম সার্কেল এর ইন্সপেক্টর মোদাব্বের এর চাঁদাবাজি হয়রানির শিকার ব্রিক ফিল্ড মালিকরা।

এই সার্কেলের আওতাভুক্ত লাকসাম, মনোহরগন্জ,নাংগলকোট ও চৌদ্দগ্রাম এলাকার ব্রিক ফিল্ড থেকে ইটভর্তি কোন ট্রাক্টর বের হলেই ভ্যাট কর্মকর্তার দোহাই দিয়ে আটক চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে এই ভ্যাট সার্কেলের মালিকরা তাদের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে পরশোধ করেছে। আগামী ১৫  ফেব্রুয়ারি ২০২৩ দ্বিতীয় কিস্তর টাকা পরিষদের সময়সীমা নির্ধারিত রয়েছে। কিন্তু সময়সীমা পার হওয়ার পূর্বেই বকেয়া ভ্যাট কালেকশনের অজুহাতে  পাইকারি হারে রাস্তায়  ইট পরিবহনের ট্রাক্টর আটকের মাধ্যমে চাঁদাবাজি ও হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে লাকসাম সার্কেলের কর্মকর্তা মোদাব্বেরকে ফোন করলে তিনি বিষয়টি এড়িয়ে কুমিল্লা জোনাল সার্কেলের ঘাড়ে দায়িত্ব চাপাতে চান।