খুলনায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনায় অস্ত্রসহ ২ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন নগরীর চানমারি ৩য় লেন, মাজার গলি এলাকার মৃত: জাহিদুল ইসলাম বুলু’র ছেলে জনি মোল্যা (২০) এবং চাঁনমারি বাজার এলাকার মোঃ আবু ছালেহ স্বপনের ছেলে মোঃ সাব্বির (২২)।

এ সময় তাদের কাছ থেকে পিস্তল, গুলি, ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুলনা থানাধীন চাঁনমারী এ্যাপ্রোচ রোডস্থ চাঁনমারী বাজার এলাকা থেকে তাদেরেক আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি সচল পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি এবং একটি রেজিস্ট্রেশন বিহীন  এ‍্যাপাচী মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটক জনি মোল্যার বিরুদ্ধে ইতিপূর্বে একটি হত্যা মামলাসহ দুইটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে খুলনা থানার মামলা দায়ের করা হ য়েছে, যার নং-২৫,

রূপসা  উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

রূপসা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে  সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে  অনুষ্ঠিত হয়।

থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করেন।

ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন থানার এএসআই মোঃ রোকন, এ এস আই সেলিম রেজা, এ এস আই তরিকুল ইসলাম,  প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবুল কালাম বাবু, কোষাধ্যক্ষ নাহিদ জামান, সংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, নির্বাহী সদস্য মোঃ মারুফ হোসেন, কুরবান শেখ, সুবর্ণ নিউজের প্রকাশক খান শফিকুল ইসলাম,  সাংবাদিক আজিজুল ইসলাম,  আওয়ামী লীগ নেতা মোস্তফা শেখ, শাহিন খান, সৈয়দ মোস্তানুর রহমান, ব্যবসায়ী মুক্ত, কামরুল ইসলাম,আবু কাজী,মামুন গোলদার, মনিরুল ইসলাম সহ অনেকেই ।

ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল ও  গাঁজাসহ গ্রেফতার-১

//আ: রাজ্জাক শেখ//

খুলনার পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাঈদুর রহমান এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্লার নেতৃত্বে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ খুলনা জেলার রূপসা উপজেলা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে গত ১৩ আগস্ট রাতে রূপসা উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তার মোড়ের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর ল্যাম্প পোস্টের নিচ থেকে আসামী মোঃ সাহেদ হোসেন শেখ (৩২)কে তার ব্যবহৃত নীল ও সাদা রংয়ের APACHE 4V ১৫০ সিসি মোটরসাইকেল ও ১ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেন।

আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে ১টি ছিনতাই মামলা এবং  উক্ত মামলাসহ সর্বমোট ২ টি মামলা রয়েছে।

এ ব‍্যাপারে এসআই সৌরভ কুমার দাস বাদী হয়ে রূপসা থানায় এজাহার দায়ের করেন।

অপরাধ প্রবণতা রোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

//আ: রাজ্জাক শেখ,খুলনা ব‍্যুরো//

শিক্ষার্থীদের ইভটিজিং, বাল্যবিয়ে রোধ, সাইবার ক্রাইমসহ সামাজিক নানা বিষয়ে সচেতনতা বিষয়ক সভা রূপসার দুটি স্কুলে অনুষ্ঠিত হয়।

সোমবার(১৪ আগষ্ট) সকালে রূপসার নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও শ্রীফলতলা ইউনিয়নের কমরেড রতন সেন কলেজিয়েট স্কুল হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক কথা বলেন থানার ওসি তদন্ত মোঃ সিরাজুল ইসলাম।

তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদ, মাদক, সাইবার ক্রাইম, ইভটিজিং এবং বাল্য বিবাহ নিয়ে সচেতন করতে রূপসা থানা পুলিশের টিম বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে।

শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার মান উন্নয়ন, ছাত্রীদের বাল্যবিবাহ রোধে ভূমিকা রাখা, মাদককে না বলা, সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চারসহ সামাজিক নানা বিষয়ে সচেতন করতে বক্তব্য রাখেন।
এসময় ইন্টারনেট-ফেসবুক ব্যবহারে সচেতন হতে সতর্কতামূলক দিকনির্দেশনা দেন ওসি সিরাজুল ইসলাম।

সচেতনতা বিষয়ে আলাপকালে ওসি মো: সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করতে এবং তাদের দিক-নির্দেশনামূলক পরামর্শ দিয়ে যাচ্ছি। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের সাথে এভাবে সভা করছি। এতে করে শিক্ষার্থীরা সচেতন হচ্ছে। তারা ব‍্যক্তিগত ভাবে, পরিবার ও আশেপাশের লোকজনদেরও সচেতন করতে পারবে। যাতে করে অপরাধ কমিয়ে আনা সম্ভব বলে আশা করি।’

এসময় বিদ্যালয়ের শিক্ষক, থানা পুলিশের সদস্য ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে সবসময় ছিলেন সজাগ এবং দূরদর্শী: সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন যোগ্য ও বিশ্বস্ত সহচর এবং বাঙালির মুক্তিসংগ্রামের সহযোদ্ধা।

মনোবল, সর্বংসহা ও দূরদর্শিতার অধিকারী ছিলেন এবং আমৃত্যু দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন তিনি।

জাতির পিতার রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে সর্বক্ষণের সহযোগী ও অনুপ্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে সবসময় ছিলেন সজাগ এবং দূরদর্শী: সালাম মূশের্দী এমপি

দেশের স্বাধীনতার জন্য তিনি জাতির পিতার সঙ্গে একই স্বপ্ন দেখতেন। এ দেশের মানুষ সুন্দর জীবন পাক, ভালভাবে বাঁচুক এই প্রত্যাশা নিয়েই তিনি বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে সবসময় ছিলেন সজাগ এবং দূরদর্শী।

তাইতো একজন সাধারণ বাঙালি নারীর মতো স্বামী-সংসার, আত্মীয়-স্বজন নিয়ে ব্যস্ত থাকলেও বাংলাদেশের মহান সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গৃহবন্দী থেকে এবং পাকিস্তানে কারাবন্দী স্বামীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গভীর অনিশ্চয়তা ও শঙ্কা সত্ত্বেও তিনি সীমাহীন ধৈর্য, সাহস ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন।

তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব  দেশ ও জাতির জন্য তার অপরিসীম ত্যাগ, সহযোগিতা ও বিচক্ষণতার কারণে জাতি তাকে যথার্থই ‘বঙ্গমাতা’ উপাধিতে ভূষিত করেছে।

বঙ্গমাতার যে আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন তা যুগে যুগে বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, বাঙালির স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের অনেক অজানা অধ্যায় সম্পর্কে জানতে পারবে প্রত্যাশা করে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরাত কামনা করেন।

এমপি আব্দুস সালাম মূশের্দীর আয়োজনে খুলনাস্থ দলীয় কার্যালয়ে মঙ্গলবার ৮ আগস্ট সন্ধ‍্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও  দোয়া মাহফিল  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

জেলা আওয়ামীলীগে সদস‍্য ফ ম আ:সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল,  তেরখাদা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, জেলা আওয়ামীলীগের সাবেক সদস‍্য আ: মজিদ ফকির, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা,  সৈয়দ মোরশেদুল আলম বাবু।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো:  মোতালেব হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন  সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা সরদার ফেরদৌস আহমেদ,  ভাইস চেয়ারম্যান  ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব,ইউপি চেয়ারম্যান মো:জাহাঙ্গীর শেখ,  মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, কামাল হোসেন বুলবুল, ইসহাক সরদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, আওয়ামীলীগ নেতা শ,ম জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান মোস্তাক, রবিউল ইসলাম বিশ্বাস, সরদার মিজানুর রহমান,  কৃষকলীগের  আঃ মান্নান শেখ, বাছিতুল হাবিব প্রিন্স, স্বেচ্ছাসেবক লীগের  রাজিব দাস,  দেলোয়ার হোসেন, আরমান মিয়া ,প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান মিঠু, জেলা মহিলা লীগের রিনা পারভিন, সাবিনা ইয়াসমিন,   প্রধান শিক্ষক আজীজা সুলতানা, উপজেলা যুব মহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি,সাধারণ সম্পাদক  শারমিন সুলতানা রুনা, উপজেলা যুবলীগের  সদস্য শামসুল আলম বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মইন উদ্দিন,  আবদুল্লাহ আল মামুন, মোঃ ফরিদ শেখ, মামুন শেখ, নাজির শেখ,ফরিদ আহমেদ, শেখ আসাদুজ্জামান,  লেলিন শেখ,ইউপি সদস‍্য রাবেয়া বেগম,  ফকির সাইফুল ইসলাম, মাসুম সরদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি জামিল মোরশেদ মাসুম, তারেক আজিজ,রবিউল ইসলাম,

সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম শাওন, কেএম তহিদুল ইসলাম, মাহাবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো:  ইমলাক মল্লিক, গফফার মল্লিক, নাজিম মোড়ল,  সরদার নুর ইসলাম, আ: জব্বার,  যুবলীগের হারুন মোল্লা,  আশিষ রায়, সরদার জসিম উদ্দিন, খলিলুর রহমান,  এহতেশামুল হক অপু, ছাত্রলীগের  শেখ রিয়াজ,  শেখ রাসেল, নোমান,জুয়েল সরদার,সাব্বির হোসেন, আকাশ ঢালীসহ দলীয় নেতৃবৃন্দ   উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত করেন  আওয়ামীলীগ নেতা প্রভাষক মো: অহিদুজ্জামান।

Daily World News

বাগেরহাটের কচুয়ায় বঙ্গমাতার ৯৩তম জন্ম বার্ষিকী পালিত

ডুমুরিয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

খুলনায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও জয়ের জন্মদিন পালিত

//আ: রাজ্জাক শেখ:, খুলনা ব্যুরো//

খুলনায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন “বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৭ জুলাই বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত হয়েছে।

২৬ শে জুলাই বুধবার রাতে খুলনা দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে, কেককাটেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষেদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ এবং বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

এ দিকে অনুষ্ঠানের পূর্বে আলোচনা অতিথিবৃন্দ বক্তৃতায় বলেন, ২০০১ সালের ১ অক্টোবর নির্যাতন পরবর্তী বিএনপি- জামাতের তান্ডব এর প্রতিবাদে শেখ হাসিনা ঘোষিত সকল আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগ ছিল অগ্রভাগে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে সকলকে একযোগে কাজ করতে হবে। ঐ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মো: ফারুক হোসেন হিটলু।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিমের সভাপতিত্বে কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ড: সাঈদুর রহমান, মোঃ মাসুম বিল্লাহ, কাজী ইউসুফ আলী মন্টু, মোঃ মিজানুর রহমান জিয়া, ইসরাফুল জামান খান শাকিল, মীর রবিউল আলম, মোঃ রাজীব হোসাইন, শাহরিয়ার মাহমুদ রিয়াদ, বিজয় কুমার দে মিঠু, বায়জিদ হোসেন, মোঃ সরোয়ার হোসেন গহন, মোঃ রেজাউল ইসলাম রাজা, কুমারেশ মন্ডল, মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, এইচ এম কামাল হোসেন, মোঃ আব্দুল মান্নান শেখ, মোঃ তাজমুল হক তাজু, এস.এম. আসিফ ইকবাল সবুজ, মোঃ ইখতিয়ার উদ্দিন মোল্লা, আবু সালেহ বাবু, আবীর মালিক, রফিকুর রহমান মারুফ, মোঃ হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ, সুরজিত মন্ডল রবীন্দ্রনাথ ধর, মোঃ ওহিদুজ্জামান, মোঃ জিলহাজ হাওলাদার, মোঃ আবু সাঈদ খান, মোঃ মোজাহার হোসেন মোজ, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ হাবিবুর রহমান হাবিব, তাসকিন শরীফ, মোঃ আসাদুজ্জামান লিপন, মোঃ ইমরান হাওলাদার, গোলাম রাব্বানী মামুন, মোঃ ফরহাদ হোসেন, মোঃ আসাদুল ইসলাম সানি, ইঞ্জি. মোঃ ইসমাইল সুমন, শেখ মোস্তাফিজুর রহমান বাদল, মোঃ শুকুর আসলাম শ্রাবণ, মোসাঃ সুরভী আক্তার লাইজু, মোঃ রফিকুল ইসলাম কাজল, মোঃ খান আজিম হিজল, সাব্বির আহমেদ, মশিউর রহমান, মোঃ ইমরান হোসেন সাগর, খান মোসাদ্দেক হোসেন ইমন, মোহাম্মদ পিয়াল, রফিকুল ইসলাম খান, মোঃ হাসান শেখ, মোঃ জাকির হোসেন খোকন, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, আরিফুল ইসলাম অনিক, হামিদা বেগম, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, রেয়াজাদ হোসেন জন, আলী আজগর আকন, মোঃ নাসির উদ্দিন, মোঃ আকরাম হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান কামাল, কাজী মোঃ জায়েনুর ইসলাম বাবু, গোলাম মাওলা টিংকু, জাহিদুল ইসলাম জাহিদ, শরিফুল ইসলাম অভি, মোঃ ইব্রাহিম মোড়ল, আতিকুর রহমান সোহাগ, নজরুল ইসলাম নবী, আহসান হাবিব রুবেল, মোহাম্মদ খালিদ হোসেন তুহিন, ফাহিদ হোসেন ঐশ্বর্য প্রমুখ।

অল্প সময়ের মধ্যেই কর্ম দক্ষতা দিয়ে উপজেলাবাসীর অন্তরে জায়গা পেয়েছেন রূপসার ওসি – মো:শাহিন

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনার রূপসা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো: শাহিন  একজন সফল পুলিশ কর্মকর্তা হিসেবে সকলের কাছে পরিচিত লাভ করেছেন। একটি পুলিশ থানাকে কিভাবে আলোয় নিয়ে আসতে হয় তা দেখিয়েছেন তিনি। থানা যে কোন ভয়ংকর স্থান নয়, পুলিশ কোন আতংক নয় রূপসা থানার (ওসি) মো:শাহিন জনগণের কাছে উপস্থান করতে সক্ষম হয়েছেন।

তিনি বিভিন্ন থানায় সততার সাথে দায়িত্ব পালন করে বর্তমানে দায়িত্ব পালন করে আসছেন।

থানা শুদ্ধতার স্থান, পুলিশ জনগণের বন্ধু, এটাই প্রমান করতে চেষ্টা করে যাচ্ছেন থানার ওসি।

আন্তরিকতা, ভালোবাসা, সুব্যবহার ও আতিথেয়তায় কোন তাই ঘাটতি রাখছেন না।

থানা কত নির্দয়ের স্থান হতে পারে মানুষের সেই ধারনা ভেঙ্গে দিয়েছেন তিনি আন্তরিক সেবায়। ভূল প্রমাণ করে আজ তার আমূল পরিবর্তন করেছেন।

কর্মস্থলে যোগদান করেই  উপজেলার মানুষের নিকট একজন জনবান্ধব পুলিশ অফিসার হিসাবে সর্ব মহলে প্রশংশিত হয়েছেন।  গত ১৪/৫/২৩ তারিখে রূপসা থানায় যোগদানের পর থেকে থানা এলাকার ছিচকে চোর, মাদক ব্যবসায়ী, টাউট-বাটপার ও দালালদের দৌরাত্ম  অনেকটা বন্ধ করতে সক্ষম হয়েছেন।

ইতিমধ্যে থানায় চৌকস অফিসারদের নিয়ে বেশ কয়েকটি শক্তিশালী টিম তৈরি করে তার আওতাধীন থানা এলাকার নজরদারি বৃদ্ধি করার কারণে সমগ্র এলাকা শান্তি বিরাজ করছে।

যে কোন জায়গায় কোন ঘটনা ঘটলে তিনি নিজেই সেখানে পৌঁছে যান।

রূপসা উপজেলার প্রতিটি ইউনিয়নে থানা পুলিশের টহল থাকায় অপরাধমূলক কর্মকান্ড অনেকটাই কমেছে বলে জানান এলাকাবাসী।

উপজেলাবাসীকে  পুলিশী সেবা পেতে সব ধরণের সুবিধা দিচ্ছেন তিনি। ধনী-গরীব সবার জন্য ওসির দরজা সব সময় উন্মক্ত করেন ওসি মো:শাহিন।

দায়িত্ব গ্রহণ করার পর থেকে ঘুষ, দূর্নীতি মুক্ত, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রনে দক্ষতা কর্তব্যনিষ্ঠা, সততা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জরুরী ভিত্তিতে প্রতিটি ওয়ার্ডে বিট পুলিশিং কমিটিকে সতেজ করেছেন।

প্রতিটি ওয়ার্ডে গিয়ে সকল শ্রেণীর মানুষের সাথে সভা করেছে।মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল বৃদ্ধি করেছেন।

প্রতিটি রাতে তিনি নিজেই গভীর রাত পর্যন্ত উপজেলার সকল স্থানে ঘুরে বেড়ান।

এলাকাবাসী বলেন, বিগত দিন ও বর্তমান   রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। থানা পুলিশের টহল বৃদ্ধি করায় অপরাধীদের আনাগোনা কমেছে। প্রতিদিন যদি নিয়মিত থানা পুলিশের তৎপরতা থাকে তাহলে অপরাধীরা অপরাধ কর্মকান্ড করতে সুযোগ পাবে না।

রূপসা থানার যোগদান করেই অনেক সাফল‍্য অর্জন করেছেন তিনি।

যোগদান করে ২২ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ২৪০ পিস ইয়াবা উদ্বার করেছে।

এছাড়া একটি দেশীয় তৈরি পাইপ গান দুই রাউন্ড গুলি এবং একটি ওয়ান শাটার গানসহ ৩ রাউন্ড গুলি সহ মোট দুইজনকে গ্রেপ্তার করেছেন।

২৩ টি মাদক মামলায় গ্রেফতার করেছে ২৯ জনকে ও সাজাপ্রাপ্ত আসামী রয়েছে ১৪ জন।

তার অভিযান থেকে বাদ যায়নি চোরাই মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা।

দীর্ঘদিন ধরে চোরায় মোটরসাইকেল চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে ৮টি মোটরসাইকেল সহ গ্রেফতার করেছে।

ছোট-ছোট অভিযোগ সমূহ মামলা না করে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করে প্রসংশিত হয়েছেন উপজেলার সর্বমহলে।

থানায়  যোগদানের পর থেকে থানা এলাকায় মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ভুমিদস্যুসহ সকল অপরাধ কমে এসেছে। থানা এলাকায় চুরি, ডাকাতিসহ ছিনতাইয়ের মত অপরাধ তার কঠোর হস্তক্ষেপে সহনশীল পর্যায় রয়েছে। বিভিন্ন অপকর্মে দ্রুত ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসী তার প্রশংসা করছেন।

রূপসা থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ কালে ওসি মো:শাহিন  বলেন- মানুষের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

পুলিশ বাহিনীতে যত দিন কর্মরত আছি, তত দিন আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরলস ভাবে আমার দায়িত্ব পালন করে যাব। আমি মানবতা ও মানবিক দৃষ্টি কোন দিয়ে মানুষের কল্যাণে কাজ করেতে চাই।

রূপসা থানায় যোগদান করেই প্রতিটি ওয়ার্ডে সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছি আইন শৃঙ্খলা সঠিক রাখার জন্য।

তিনি আরো বলেন, রূপসা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে অনেক অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। থানা পুলিশ এলাকাবাসীকে সেবা প্রদান করার জন্য সব সময় প্রস্তুত। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন ইউনিয়নে পুলিশ অভিযান রয়েছে। জোরদার করা হয়েছে বিট পুলিশিং।

অপরাধী যত বড় প্রভাবশালী হউক অপরাধ করলে ছাড় নাই। মাননীয় ডিআইজি খুলনা রেঞ্জ ও পুলিশ সুপার  মহোদয়ের নির্দেশে আমি অপরাধীদের বিরুদ্ধে কাজ করতে বদ্ধপরিকর।

মাননীয় ডিআইজি খুলনা রেঞ্জ ও পুলিশ সুপার খুলনা মহোদয় যখন যা বলবেন তখন তা করার জন্য আমি প্রস্তুত আছি।

ওসি মো:শাহিন আরও বলেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য রূপসাবাসীর প্রতি আহবান থাকবে। পুলিশকে যদি অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়া হয় তাহলে পুলিশ এসব অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে পারবে। তাহলে এ দেশ একদিন অপরাধ মুক্ত দেশে রুপান্তরিত হবে।

Daily World News

বাগেরহাটের কচুয়ায় অপহরণ করে টাকা ছিনতাইয়ের প্রধান আসামী রিপন খুলনায় অটক

গোপালগঞ্জে র‍্যাব-৬ এর ক্যাম্প উদ্বোধন করলেন র‍্যাব মহাপরিচালক

//আ: রাজ্জাক শেখ//

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় র‍্যাব-৬ এর নতুন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২০ জুলাই) র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন ক্যাম্পটি উদ্বোধন করেন।

ক্যাম্পটি র‍্যাব-৬ এর ৬ষ্ঠ ক্যাম্প এবং তাদের কার্যক্রম পরিচালনা করবে খুলনা র‍্যাব-৬।

বৃহস্পতিবার দুপুরে ভাটিয়াপাড়ায় র‍্যাব-৬ এর নবনির্মিত ক্যাম্প উদ্বোধনে উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্নেল মো. মাহাবুব আলম, র‍্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর, গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহবুবুল আলম,

গোপালগঞ্জ পুলিশ সুপার (এসপি) আল-বেলী আফিফা, গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন প্রমুখ।

উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন র‍্যাব মহাপরিচালক। ক্যাম্প উদ্বোধন ও পরিদর্শন শেষে বিকাল সাড়ে ৪টায় মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশে অংশগ্রহণ করেন জনাব এম খুরশীদ আলম।

খুলনার রূপসা থানা পুলিশ অস্ত্রগুলি সহ এক যুবককে গ্রেফতার করেছে

রূপসা প্রতিনিধি:
খুলনার রূপসা থানার আইচগাতি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ শামীম শেখ (৪৩) নামে এক যুবক গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত শামীম রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামের রস্তুম শেখ এর ছেলে।

মামলা সূত্রে জানাযায়, আইচগাতি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই নকিব ইকবাল গত ১৯জুলাই ১১-৫০মিনিটের দিকে মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার গ্রেফতারী পরোয়ানা তামিল করার লক্ষে অভিযানে বের হয়ে সেনেরবাজার এলাকায় পৌছালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আইচগাতি গ্রামস্থ ইউপি সদস‍্য
কওসার মল্লিক ওরফে সোহেল এর বাড়ির পাশে ইটের সলিং রাস্থার উপর অস্ত্র ক্রয় বিক্রয় করছে।

এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেলে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।

এসময় শামীম নামে এক যুবক কে আটক করে। আটককৃত যুবকের নিকট থেকে ওয়ান শুটার গান লোহার বাট যাহা ৯.৫ ইঞ্চি ও এম এম রাইফেলের কাতুর্জ ৩টি জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।

এস আই নকীব ইকবাল বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। যার নং ১৭, তাং- ২০/৭/২৩ ।

খুলনার রূপসায় দুই গাঁজা ব্যবসায়ী ২১০ গ্রাম গাঁজাসহ আটক

//খুলনা ব্যুরো প্রতিনিধি //

খুলনার রূপসা থানার শ্রীফলতলা ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে আ:সামাদ শেখ
(৪৯ ) নামে এক মাদক বিক্রেতা কে ৬০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃত সামাদ রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মোসাব্বের পুর গ্রামের মৃত আজিম শেখের ছেলে।

মামলা সূত্রে জানাযায়, শ্রীফলতলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাবুল ইসলাম গত ৯ জুলাই রাতে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা ও অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়ে জোয়ার হাট এলাকায় পৌছালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে শ্রীফলতলা ইউনিয়নের চর মোসাব্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।

এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় পুলিশ সদস্যগণ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেলে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।

এসময় পুলিশ সদস্যরা সামাদ নামে এক ব‍্যক্তিকে কে আটক করে। এছাড়া এজহার নামীয় আসামী শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর এলাকার শাহজাহান মোল্লার ছেলে মুরাদ মোল্লা পালিয়ে যায়।

আটককৃত সামাদ শেখের দেহ তল্লাশি করে তার নিকট থেকে ৬০ গ্রাম গাঁজা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত ব‍্যক্তিরা বিভিন্ন স্থান হইতে মাদকদ্রব‍্য সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে সামাদ প্রাথমিকভাবে সে স্বীকার করে।

এস আই বাবুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। যার নং ৭, তাং- ১০/৭/২৩ ।

এছাড়া পুটিমারী ক্যাম্প পুলিশের এসআই বাবলা দাস অভিযান চালিয়ে সোহরাব শিকদার (৫০) নামে এক ব‍্যক্তিকে ১৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে।
সোহরাব ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত খোদা বক্সস শিকদারের ছেলে।

এজাহার সূত্রে জানাগেছে,
গত ৯ জুলাই দুপুরে ক‍্যাম্প পুলিশ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা ও অস্ত্র উদ্ধার অভিযানে আলাইপুর বাজারে অবস্থান কারাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রূপসার টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামের জনৈক ডালিম এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।
এ সময় পুলিশ সোহরাবকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে তার দেহ তল্লাশি করে ১৫০গ্রাম গাজা উদ্বার করা হয়।
গ্রেফতারকৃত ব‍্যক্তি জানায়, বিভিন্ন স্থান হইতে গাঁজা সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া ক্রয় বিক্রয় করে আসিতেছে বলে স্বীকার করে।

এ ব্যাপারে ক‍্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাবলা দাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলা নং-৫, তাং-১০/৭/২৩।