রূপসায় প্রতিবন্ধীর নিকট ভূমি অফিসের সার্ভেয়ারের অর্থ দাবি

//বিশেষ প্রতিনিধি//

খুলনা রূপসা উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার এর বিরুদ্ধে অর্থ দাবি করার অভিযোগে বিভাগীয় কমিশনার  এর নিকট  লিখিত অভিযোগ দায়ের করেছে জাবেদ আলী নামে  প্রতিবন্ধী।

অভিযোগকারী হলেন আইজগাতী ইউনিয়নের আইজগাতি গ্রামের আফছার আলীর ছেলে জাবেদ আলী।

অভিযোগে জানা যায়,খুলনা জেলার রূপসা উপজেলাধীন ১নং আইজগাতি মৌজার এস এ ৩৭৬ নং খতিয়ানের এস এ ৭৬১,৭৬৯ ও ৭৭৯ নং দাগের০. ৪৭ একর বাস্ত শ্রেণীর জমির ভিপি সম্পত্তির ভিপি লীজ কেস নং ০১/২০০২-২০০৩মূলে আমি

দরখাস্তে সাক্ষরকারীসহ ৫জন বাংলা   ১৪২৪ সাল পর্যন্ত লীজের টাকা পরিশোধ করিয়া দখলে  থাকা অবস্থায় ১৪২৯ সন পর্যন্ত লীজ নবায়নের জন্য সহকারী কমিশনার ভূমি রূপসা বরাবর আবেদন করি।

উক্ত লিজ নবায়নের জন্য নৈহাটি ইউনিয়নভূমি সহকারী কর্মকর্তার নিকট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন সহকারী কমিশনার ভূমি রুপসা।

সে মোতাবেক নৈহাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গত ১৫/৯/২০২২ ইং তারিখে যথারীতি তদন্ত প্রতিবেদন দাখিল করিয়াছেন এবং উক্ত তদন্ত প্রতিবেদন গৃহীত হওয়ার পর সহকারী কমিশনার ভূমি রূপসা খুলনা তাহার দপ্তরে কর্মরত সার্ভেয়ার  আতিকুর রহমানকে ২৮/২/২৩  তারিখের মধ্যে সরজমিনে উক্ত সম্পত্তির সীমানা নির্ধারণের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

কিন্তু উক্ত ঘুষখোর দুর্নীতিবাজ সার্ভেয়ার আতিকুর রহমান তদন্ত প্রতিবেদন দাখিল না করিয়া কালক্ষেপণ করেন।

পরবর্তীতে প্রতিবন্ধী জাবেদ  গত ১৪-৬-২০২৩ তারিখে উপজেলা ভূমি অফিসে গিয়ে সার্ভেয়ারকে আমার উক্ত লীজ কেসের তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করি।

সার্ভেয়ার   জানান যে প্রতিবেদন পাঠাইতে গেলেতো কমপক্ষে তাহাকে ৩০ হাজার টাকা দেওয়া লাগবে।

আমি তাকে অনেক অনুরোধ করিয়াছি যে আমি একজন ভূমিহীন প্রতিবন্ধী মানুষ। প্রতিবন্ধী মানুষ এত টাকা দেওয়া আমার পক্ষে অসম্ভব।

কিন্তু কোন রুপ অনুরোধ কাজ না হওয়ায় বাধ্য হয়ে  বিভাগীয় কমিশনার বরাবরে  দরখাস্ত দাখিল করেন জাবেদ আলী।

ভূমি অফিসের ঘুষখোর দুর্নীতিবাজ সার্ভেয়ার আতিকুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ১৯জুন ২৩ইং তারিখে লিখিত অভিযোগ দায়ের করেন জাবেদ।

এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আতিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। ঐঘটনার কোন ফাইল আমার দপ্তরে তদন্তের  জন‍্য  আসে নাই।

ফিফার বরাদ্দকৃত অর্থের তদন্তের উপর স্থিতাবস্থার আদেশ

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ //

বিগত ১৫.০৫.২০২৩ইং তারিখে মহামান্য হাইকোর্ট ডিভিশন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, বাংলাদেশ ব্যাংক এবং দুদক সহ অন্যান্য সংস্থাকে ফিফা এবং সরকারের বরাদ্দকৃত অর্থের উপর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ প্রদান করেন। এখানে উল্লেখ্য যে,মহামান্য হাইকোর্ট কোন ব্যাক্তির উপর দূর্নীতি অনুসন্ধানের আদেশ প্রদান করেনি।

উপরোক্ত আদেশের বিরুদ্ধে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর পক্ষে জনাব কাজী মোহাম্মদ সালাহউদ্দীন (সভাপতি) এবং জনাব আব্দুস সালাম মূর্শেদী,এমপি (জ্যেষ্ঠ সহ-সভাপতি) মহামান্য চেম্বার জাজ আদালতে একটি আপীল দায়ের করেন।

উক্ত আপীল শুনাণীর দিন জনাব কাজী মোহাম্মদ সালাহউদ্দীন তার নাম প্রত্যাহার করে নেওয়ায় জনাব আব্দুস সালাম মূর্শেদী বাফুফের পক্ষে আপীল পরিচালনা করার সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে সকল পক্ষদয়ের শুনানী অন্তে মহামান্য চেম্বার জাজ আদালত গত ২৫.০৬.২০২৩ইং তারিখে ফিফার বরাদ্দকৃত অর্থের তদন্তের উপর স্থিতাবস্থার আদেশ প্রদান করেন।

আজ ০৯.০৭.২০২৩ইং তারিখে মহামান্য আপীলেট ডিভিশন উভয় পক্ষের শুনানী অন্তে ফিফার বরাদ্দকৃত অর্থের তদন্তের উপর স্থিতাবস্থার আদেশ বর্ধিত করেন।

উক্ত আদেশের কারনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফিফা কর্তৃক বাফুফের নিকট বরাদ্দকৃত অর্থের উপর কোন তদন্ত করা থেকে বিরত থাকবেন।

খুলনায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ৮টি গাড়ি উদ্ধার

//খুলনা প্রতিনিধি//

খুলনার রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে ৮টি চোরাই মোটরসাইকেলসহ  ২ সদস্যকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন চোর সিন্ডিকেটের সক্রিয় সদস‌্য পা‌র্কিং সেন্টা‌রের মালিক মোঃ রজব আলী সরদার(৩৫) ও তার কর্মচারী আল মুজাহিদ সৌরভ(২৭)।

গ্রেপ্তারকৃত মোঃ রজব আলী সরদার রূপসা উপজেলার বাগমারা গ্রামের এবাদুল্লাহ সরদারের ছেলে ও সৌরভ গোপালগঞ্জের কোটলীপাড়া থানার কাকডাঙ্গা গ্রামের মোঃ এবাদত আলী শিকদারের ছেলে। সৌরভ গত কয়েকমাস ধরে তালিমপুর গ্রামে বসবাস করছে।

মামলা সূত্রে পুলিশ জানায়, গত ২৬ মে সকাল আনুমানিক ১০টায় উপজেলার কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে কাজদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ শেখ এর ছেলে মোঃ আল আমিন শেখ এর পালসার মোটর সাইকেলটি চুরি হয়। পরবর্তীতে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে উক্ত আল আমিন র‌্যাব-৬ এ অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব ২৭ মে রূপসা ও গোপালগঞ্জের মকসুদপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে  গ্রেপ্তার করে। এ ঘটনায়  আল আমিন বাদী হয়ে গত ২৮ মে রূপসা থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ২০, তারিখ ২৮/০৫/২৩।

মামলার আসামীরা হলো বাগেরহাটের রামপাল থানার বড় সন্যাসী গ্রামের মৃত ইসমাল শেখ এর ছেলে অহিদুল শেখ (৩৮), মোড়েলগঞ্জ থানার উত্তর সুতোলড়ী গ্রামের মোঃ তোফাজ্জল মোল্লার ছেলে মোঃ কুদরত মোল্লা (২৫), গোপালগঞ্জের কাশিয়ানী থানার পিঙ্গোলিয়া গ্রামের শফি মিনের ছেলে রাব্বি মিনে (২০), মকসুদপুর থানার ডাকপাড়া গ্রামের মোঃ ইদ্রিস শেখ এর ছেলে মোঃ সাজ্জাদ শেখ (২৬) ও একই গ্রামের মৃত মোতালেব হোসেন শেখ এর ছেলে মোঃ নিজাম শেখ (২৬)।

মামলাটি তদন্তকালীন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উল্লিখিত চোর সিন্ডিকেটের আরো দুই সদস্যের হেফাজতে পূর্ব রূপসায় বেশ কিছু চোরাই মোটর সাইকেল রয়েছে। সে মোতাবেক ২৮ জুন বিকেল সাড়ে ৫টায় খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বিপিএম এর সার্বিক দিক নির্দেশনা এবং থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ও ওসি তদন্ত সিরাজুল ইসলামের নেতৃত্বে এসআই আব্দুল কাইয়ুমসহ সঙ্গিয় পুলিশ সদস্যদের সহায়তায় পূর্ব রূপসাস্থ সরদার মোটর সাইকেল পার্কিং ‌সেন্টা‌রে অভিযান চালায়। অভিযানে কাজদিয়া থেকে চুরি হওয়া আল আমিন এর পালসার মোটর সাইকেলসহ বিভিন্ন কোম্পানীর ৮টি চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং চোর সিন্ডিকেটের সক্রিয় সদস‌্য পা‌র্কিং সেন্টা‌রের মালিক মোঃ রজব আলী সরদার ও তার কর্মচারী আল মুজাহিদ সৌরভকে গ্রেপ্তার করে পুলিশ।

রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান,  পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে ৮টি চোরাই কৃত মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে রূপসা থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনার রূপসায় গাঁজা সহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ

//রূপসা প্রতিনিধি//

খুলনা রূপসার শ্রীফলতলা ক্যাম্প  পুলিশ ৮০০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতরা  হল  সাতক্ষীরা থানার  বাবুলিয়া গ্রামের স্বামী মো: আইয়ুব আলী স্ত্রী শাহানারা খাতুন (৪২) ও এক ই উপজেলার মধু মোল্লার ডাঙ্গা গ্রামের মো: মহররম খান  এর স্ত্রী মঞ্জু বেগম (৪৭)।

মামলা সূত্রে জানাযায়,  উপ জেলার শ্রীফলতলা  ক্যাম্প পুলিশের ইনচার্জ  এসআই বাবুল ইসলাম  গত ২৭জুন রাতে  মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল করার জন্য অভিযানে বের হয়।

নন্দনপুর এলাকায় বটতলা মোড়ে  পৌছালে   গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নন্দনপুর এলাকার হরতকিতলা কালামের চায়ের দোকানের পাশে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায়  পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই নারী পালানোর চেষ্টা করে।

এসময়  নারী কনস্টেবল এর সহায়তায় শাহানারা ও মঞ্জুয়ারা কে আটক করা হয়।

আটককৃত  শাহানারার নিকট থেকে ৩৫০গ্রাম ও মঞ্জুয়ারা বেগমের নিকট থেকে ৪৫০ গ্রাম গাঁজা জব্দ করে তাদের গ্রেফতার করা হয়।

এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত মহিলা মাদক বিক্রেতারা বিভিন্ন স্থান হইতে  মাদকদ্রব‍্য  সংগ্রহ করিয়া  বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া  বিক্রয় করে বলে প্রাথমিকভাবে তারা স্বীকার করে।

এস আই বাবুল ইসলাম বাদী হয়ে তাদের  বিরুদ্ধে মাদক আইনে  রূপসা মামলা দায়ের করেন। যার নং ২৩, তাং- ২৭/৬/২৩ ।

বাংলাদেশের সমস্ত অর্জনের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে:সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতাসংগ্রাম, স্বাধীনতা ঘোষণা, স্বাধীনতাযুদ্ধ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন। সে কারণেই আজকে বাংলাদেশের সমস্ত অর্জনের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে।’

বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছিল বলে বাংলার সংস্কৃতি, ভাষা রক্ষা করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া, পৃথিবীতে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ খাদ্যঘাটতির দেশ আজ খাদ্যে উদ্বৃত্তের দেশে রূপ নেয়া, মাথাপিছু আয়ে ভারতকেও ছাড়িয়ে যাওয়া, সামাজিক, অর্থনৈতিক, মানব উন্নয়ন—সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করা, করোনার মধ্যেও মাথাপিছু আয় বাড়া—সবই হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে।

বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আশার পর থেকে দেশের রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, মন্দির সব স্থানে উন্নয়নের ছোয়া লেগেছে।

রূপসা উপজেলার প্রতিটি গ্রামের রাস্তা পিচ করা হয়েছে।গ্রামের চিত্র এখন পরিবর্তন হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা গ্রাম হবে শহর সেই প্রতিশ্রতি এখন বাস্তবায়ন হয়েছে প্রতিটি গ্রাম এখন শহরে পরিনত হয়েছে।

গ্রামের রাস্তার পাশে অন্ধকার দুর করার জন্য স্থাপন করা হয়েছে সোলার লাইট, পানি নিস্কাশনের জন্য ড্রেন, কালভার্ট তৈরি করা হয়েছে। দেশের মানুষ এখন আর কেউ না খেয়ে থাকে না।

তিনি আরো বলেন, বিএনপি, জামায়াতের মিথ্যা প্রতিশ্রতিতে মানুষ আর ভিজবে না। বিএনপি দেশের মানুষের যে প্রতিশ্রতি দিয়েছিল তা সম্পন্ন মিথ্যা। তাদের আমলে দেশের মানুষ না খেয়ে অনাহারে দিন যাপন করতো।

কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কাছে যে প্রতিশ্রতি দিয়েছিল সেই প্রতিশ্রতি রেখেছে। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে গড়ে তুলি।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে বিকাল সাড়ে ৩টায়  রূপসা উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে  প্রধান অতিথির  বক্তৃতায় একথা বলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ‍্যক্ষ ফ ম আব্দুস সালাম,  জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান অধ‍্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, জেলা  স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম এর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগেরসাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, সেলিম  মোল্লা, আকতার ফারুক, ইউপি চেয়ারম্যান  মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, মো: জাহাঙ্গীর শেখ,  কামাল হোসেন বুলবুল, উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স ম জাহাঙ্গীর হোসেন,  উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,  আওয়ামীলীগ নেতা: মো:অহিদুজ্জামান, আসাদ বাবু, মো বিনয় হালদার,  শেখ ফরিদ, শেখ আসাদুজ্জামান,

ইউপি সদস‍্য ইনতাজ মোল্লা, জাকির মোড়ল,দাউদ শেখ, আইরিন পারভীন,রাবেয়া বেগম,  স্বপ্না পাল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফ ম আইয়ুব আলী,ফ ম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক  মামুন শেখ,  নাজির শেখ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা  শিমুল হোসেন, যুবলীগের সরদার জসিম উদ্দীন, বাদশা মিয়া,আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম,খায়রুজ্জামান সজল,  এহতাশামল হক অপু,জ‍্যাকী ইসলাম সজল, হিরা বেগম জেসমিন আকতার, ছাত্রলীগের আরিফুল ইসলাম কাজল, শেখ রিয়াজ,  নাজমুল হুদা অঞ্জন,হুমায়ুন করিব, শেখ রাসেল সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলা সদরে সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দীর নেতৃত্বে  বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।

অপরাধ প্রবণতা ও মাদক রোধে বিট পুলিশিং অগ্রণী ভূমিকা রাখবে: সুশান্ত সরকার এএসপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার  বলেছেন, পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্ক সুদৃঢ় করতেই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। অপরাধ প্রবণতা ও মাদক রোধে এই বিট পুলিশিং অগ্রণী ভূমিকা রাখবে।

সমাজের প্রত্যেককে সঙ্গে নিয়ে বিট পুলিশিংয়ের কাজ তরান্বিত করতে হবে।

সাম্প্রতিক সময়ে বেশ কিছু অপরাধ সংঘটিত হয়েছে। যা অল্প সময়ে পুলিশ সব ঘটনার মূল আসামিদের আটক করেছে। এগুলো নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের অবক্ষয় বলে প্রতীয়মান হয়। একটা সমাজের বিভিন্ন স্তরের মানুষ যখন তাদের দায়িত্ব পালন করে না তখন এসব সামাজিক সমস্যার উতপত্তি হয়।

অপরাধ প্রবণতা ও মাদক রোধে বিট পুলিশিং অগ্রণী ভূমিকা রাখবে: সুশান্ত সরকার এএসপি

তিনি আরো বলেন, করোনাকালে পুলিশ যেমন লাশ দাফন, জনগণকে খাবার পৌঁছে দিয়ে, রোগী ভর্তি করে সেবা দিয়েছে; সেভাবে সমাজ থেকে নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, হত্যাসহ অন্যান্য সামাজিক অপরাধ নিবারণ করছে।

বিট পুলিশিংয়ের সদস্যরা সামাজিক মিথস্ক্রিয়ার নিমিত্তে কমিউনিটি পুলিশিং কাক্রম, বিভিন্ন মিটিং ও উঠান বৈঠকে উপস্থিত থেকে সমাজের সমস্যা সম্পর্কে অবগত হতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে। গ্রামে গ্রামে গিয়ে বিট পুলিশ কর্মকর্তারাও যুব সমাজকে সঠিক পথেআনার জন‍্য কাজ করে যাচ্ছে।

এছাড়া কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সমাজের সব স্তরের মানুষকে সংগঠিত করে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে সকলকে কাজ করতে হবে।

পুলিশসহ সবাই যদি তার নিজ নিজ দায়িত্ব পালন করে, তাহলে সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতন, হত্যা, মাদক ও দুর্নীতি দূর করে একটা আদর্শ কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

রূপসা থানার আয়োজনে বিট পুলিশিং  কমিটির সমাবেশ ২২জুন বেলা ১১টায়  থানা চত্বরে অনুষ্ঠিত  সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো:হাফিজুর রহমান বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, সন্ত্রাসী যে কেউ হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীরা কেউ ছাড় পাবে না। সমাজ বিশৃংখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  মানুষকে হয়রানী ও ক্ষতিগ্রস্থ করলে তার কোন ছাড় হবে না। এক্ষেত্রে পুলিশও যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, আমাদের  সবাইকে ভাল থাকতে হবে। মাদক নির্মুল করতে হবে। এজন্য পুলিশের পাশাপাশি সাধারন মানুষকেও এগিয়ে আসতে হবে।  যোগ্য সন্তান তৈরী করতে হলে মাদক থেকে দুরে রাখতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের খেয়াল রাখতে হবে। সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে  তুলতে হবে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা  পুলিশিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম‍্যান অধ‍্যাপক আশরাফুজ্জামান বাবুল, উপজেলা আওয়ামীলীগ ও পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, উপজলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান মো:জাহাঙ্গীর শেখ,মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, কামাল হোসেন বুলবুল।

এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মো:সিরাজুল ইসলাম,সেকেন্ড অফিসার এস আই আবুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক সোহেল জুনায়েদ, পুলিশিং কমিটি ও  ইউপি সদস‍্য  মো: মনিরুজ্জামান,মনিরুল ইসলাম বুলু, আ:গফুর খান, ইনতাজ মোল্লা, মো: মঈন শেখ, মনির হোসেন মোল্লা, আকলিমা খাতুন তুলি, শেখ মাসুম,জাকির মোড়ল,কামরুল ইসলাম, শফিকুল ইসলাম বাবু,দাউদ শেখ, শফিকুল ইসলাম, সমর মন্ডল, সহাদেব বৈরাগী,মনিরুল ইসলাম, সাগর শেখ, ফরহাদ শেখ, শাকিল শিকদার, মাধুরী সরকার,স্বপ্না পাল,জেসমিন বেগমসহ অনেকেই।

Daily World News

খুলনার রূপসায় ক্লাস্টার চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডুমুরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পইন ও ওষুধ বিতরন

খুলনার রূপসায় বিদ‍্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত‍্যু

খুলনা প্রতিনিধি:
রূপসায় আখের আলী শেখ(৪৫) নামে এক কৃষক বিদ‍্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।
আখের আলী স্বল্প বাহিরদিয়া গ্রামে পরিবার নিয়ে বসবাস করে আসছে।

পুলিশ ও পরিবার জানায়, উপজেলার টিএসবি ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া গ্রামে মৃত আখের আলী জমি ক্রয় করে বসবাস করে আসছে। বাড়ির পাশে মাছের ঘেরের পাড়ে শসা চাষ করে আসছে।

প্রতিদিন ঘেরের পাড় থেকে পানি নিয়ে শসা ক্ষেতে দেয়। প্রতিদিনের মত শুক্রবার ১৬জুন দুপুর সাড়ে ১২টার দিকে শসা ক্ষেতে পানি দিতে যায়। এসময় লাইনের আর্থিন ছুটে গেলে আখের আলী তা লাগাতে যায়।
বিদ‍্যুৎ লাইন বন্ধ না করে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আখের আলী গুরুত্ব আহত হয়। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্বার করে রূপসা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত‍্যু ঘোষণা করেন।
কৃষক আখের আলীর মৃত‍্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আখের আলী ফকিরহাট উপজেলার লালচন্দ্রপুর গ্রামের রায়হান শেখের ছেলে। দীর্ঘ ২০বছর ধরে খাজাডাঙ্গা গ্রামের ওমর আলী পাইকের মেয়েকে বিবাহ করে ঐ এলাকায় বসবাস করে আসছে। একটা ছেলে, একটা মেয়ে ও স্ত্রী নিয়ে ছিল তার বসবাস।

বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন ও আধুনিক কাঠামোতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন: সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রের সম্প্রসারণ এবং খেলাধুলার মান উন্নয়নে  অনেক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে।

আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে তখনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন করেছে।  আমরা দেশের ক্রীড়াঙ্গনকে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মেলে ধরতে সক্ষম হয়েছি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলার জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তিনি ফুটবল খেলতে ভালোবাসতেন এবং স্কুল ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন ও আধুনিক কাঠামোতে রূপান্তরিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন।

তিনি বলেন, দেশের তৃণমূল পর্যায় থেকে তরুণ প্রতিভাবান ছেলে-মেয়েরা যাতে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেজন্য দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, কর্মসূচি, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

আমাদের সরকার বিগত ১৩ বছরে খেলাধূলার উন্নয়নে তৃণমূল পর্যায়ে ৩১টি ইভেন্টে প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। দেশের ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে এবং বাকি উপজেলা গুলোতেও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে।

তিনি আরো বলেন, খেলাধুলার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবগুলোতে ক্রীড়াসামগ্রী সরবরাহ করা হচ্ছে। কোভিড-১৯ এর ভয়াবহ দুঃসময়ে আমাদের সরকার প্রতিভাবান খেলোয়াড়দের অনুদান দিয়ে সহায়তা করেছে।

ক্রীড়াক্ষেত্রে ছেলে-মেয়েদের আগ্রহ বাড়ানোর জন্য বৃত্তি প্রদান, অনুদানসহ প্রতিভাবান খেলোয়াড়দের বিদেশে উন্নত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করেছে।

আমাদের সময়েই আমরা ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়েছি। ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ বহির্বিশ্বে গৌরব ও সুনাম অর্জন করেছে, বিশেষ করে আমাদের তরুণ ছেলেরা যেভাবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তা আমাদের জন্য আনন্দের। দেশের ক্রীড়া উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে।

বৃহস্পতিবার(১৫জুন) বিকালে খুলনার রূপসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব -১৭) এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে   জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।

খুলনায় অপহরণ ও মুক্তিপণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কে গ্রেফতার করছে র‌্যাব

আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো:
স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি ৫ম শ্রেণির এক ছাত্রী। ২০২০ সালের ২০ ফেব্রুয়ারির ঘটনা।

পরবর্তীতে এক ই বছরের ২৮ ফেব্রুয়ারি স্কুল ছাত্রীর বাবার মোবাইল ফোনে কল করে এক ব্যক্তি জানায় ভিকটিম তাদের নিকট আছে এবং তার মেয়েকে ছাড়িয়ে নিতে ১০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে।

এ বিষয় কাউকে জানালে বড় ধরণের ক্ষতি হবে বলেও হুমকি দেয়। ভিকটিমের পরিবার বিষয়টি র‌্যাবকে জানানোর পরে র‌্যাব অভিযান পরিচালনা করে অপহরণকারী মোঃ নবী মোল্লা ও কবির মোল্লাদেরকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে ছাত্রীকে উদ্ধার করে।

এ বিষয়ে শিশু ছাত্রীর বাবা বাদী হয়ে খুলনার লবনচরা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী মোঃ নবী মোল্লাকে যাবজ্জীবন সাজা সহ ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
সাজা হওয়ার পর আসামী মোঃ নবী মোল্লা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।

৬ জুন ২০২৩ তারিখ র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ড প্রাপ্ত অপহরণকারী মোঃ নবী মোল্লা(২৮)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনায় বইছে তাপদাহ, জনজীবন অতিষ্ট

//খুলনা ব্যুরো//

গত কয়েক দিনে খুলনা শহর ও জেলার উপজেলা গুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপদাহ। তাপমাত্রা ওঠানামা করছে ৩৬ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রি পর্যন্ত।

সকাল থেকেই তাপ ছাড়াচ্ছে সূর্য এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের তীব্রতা, বাড়ে তাপমাত্রাও। রোদের তেজ এতটাই যে, ঘরের বাইরে পা ফেলা দায়। নাভিশ্বাস উঠেছে জনজীবনে।

তাপদাহের সঙ্গে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। পথে বের হলেই শরীর পুড়িয়ে দিচ্ছে রোদের তেজ। এতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা।

খুলনার আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, বেলা ১২টার দিকে এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন তাপপ্রবাহ চলবে অন্তত এক সপ্তাহ। সাতদিন পরে তাপপ্রবাহ কমলেও বৃষ্টির দেখা পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

চলমান তাপদাহে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষকে। জীবিকার তাগিদে প্রচণ্ড রৌদ্রের খরতাপ উপেক্ষা করেই কাজে নেমে পড়ছেন এসব নিম্ন আয়ের মানুষ।

এদিকে খুলনার ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল,রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে দেখা গেছে, ডায়রিয়াজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক মানুষ।

দিনমুজুর ইব্রাহিম বলেন, প্রতিদিন জন দিয়ে আমাদের সংসার চলে। গরমে গায়ের চাপড়া পুড়ে যায়। তারপরেও কাজ না করলে সংসার চলে না।

ভ‍্যান চালক ইয়ামিন বলেন, গরমে রাস্তায় লোক তেমন বের হয় না। আগের মত আয় হয় না। সংসার চালাতে কষ্ট হচ্ছে। দুপুর হলে রাস্তা ফাকা থাকে।

রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ শফিকুল ইসলাম বলেন, বর্তমানে যে তাপমাত্রা বিরাজমান, তাতে হিটস্ট্রোক হতে পারে। সেই জন্য প্রতিটি মানুষকে ঠাণ্ডা ও ছায়াযুক্ত জায়গায় থাকতে হবে। পাশাপাশি শিশুদের পরিস্কার-পরিচ্ছন্ন এবং ঠাণ্ডা ঘরে রাখতে হবে।