দুর্নীতিমুক্ত স্মার্টনগর গঠন করার ঘোষণা দিয়ে ইশতেহার ঘোষণা করেন মেয়র প্রার্থী খালেক

আ: রাজ্জাক শেখ:

খুলনা সিটি কর্পোরেশনকে যানজটমুক্ত, জলাবদ্ধতা নিরসন, দুর্নীতিমুক্ত নগর ভবন গড়াসহ ৪০ টি প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন খুলনা আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

নগরবাসীর জীবনমানেরও উন্নতি বিষয়ে তিনি বলেন, আমার প্রধান লক্ষ্য এই নগরীকে কেবল বসবাস উপযোগী নয়, বরং নগরবাসীর জীবনমানেরও উন্নতি সাধন করা।

খুলনাকে পরিকল্পিত পরিচ্ছন্ন স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে ৪০ দফা নির্বাচন ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়ের প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

বিগত পাঁচ বছরে বাস্তবায়ন করা উন্নয়ন প্রকল্পের বর্ণনা দেন বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক।

তিনি বলেন বৈশ্বিক মহামারী কমিট উনিশ সংক্রমণের কারণে দেশের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে যা প্রায় তিন বছর স্থায়ী ছিল

সে কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও যত যথাসময়ে বিশাল ও কর্মযজ্ঞ সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে নগরবাসীকে হয়তো কিছুটা দুর্ভাগ্যতা পোহাতে হয়েছে।

অনিচ্ছাকৃত এবং অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছেন।

তবে চলমান উন্নয়ন কাজ সমাপ্ত হলে খুলনা আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত একটি স্বাস্থ্যকর নগরীতে পরিণত হবে ইনশাল্লাহ।

তিনি বলেন আগামী ১২ জন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন মেয়র পদপ্রার্থী হিসেবে আমি নতুন প্রতিশ্রুতি অঙ্গীকার নিয়ে আমার নির্বাচনী ইশতেহার তুলে ধরছি। কেসিসিকে ঘিরে আমার নতুন চিন্তা ভাবনা ও পরিকল্পনা আপনারা আন্তরিকভাবে গ্রহণ করবেন বলে আশা করছি।

তালুকদার আব্দুল খালেক এর ৪০ দফা ইফতারের প্রথমেই রয়েছে পরিচ্ছন্ন সবুজ পরিবেশবান্ধব খুলনা। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন রাস্তাঘাট বাসা বাড়ি নির্মাণ নগর পরিকল্পনায় সবুজকে প্রার্থনা দেয়া হবে সবুজ খুলনা গড়ে তুলতে এলাকাভিত্তিক পরিকল্পিত বনায়ন করা হবে বাড়ি ভিত্তিক সবুজ আইন উৎসাহিত করা হবে।

নগর পরিকল্পনায় পরিবেশকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে।
নগরায়ন হবে পরিবেশবান্ধব জমি বায়ু শব্দ দূষণের বিরুদ্ধে শক্ত অবস্থা নেয়া হবে।

ইশতেহারের দ্বিতীয় দফায় নগরীতে পার্ক উদ্যান নির্মাণ ও বনায়ন সৃষ্টির প্রতিশ্রুতি দেন তালুকদার আব্দুল খালেক।

তিনি বলেন বর্তমানে নগরীতে বিদ্যমান পার্ক ও উদ্যান গুলোর প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন করা হবে এছাড়া উন্মুক্ত সুবিধা জনক স্থানে একটি বড় পার্ক লেডিস পার্ক দুটি শিশু পথ নির্মাণ উদ্যোগ নেয়া হবে এবং নদীর সংলগ্ন স্থানে ভ্রমণের জন্য ওয়ার্ক ওয়ে নির্মাণ করা হবে।

৪০ দফার মধ্যে রয়েছে পরিচ্ছন্ন সবুজ ও পরিবেশ বান্ধব খুলনা গড়ে তোলা, পার্ক উদ‍্যান নির্মাণ বনায়ন সৃষ্টি, জলবদ্ধতা দূর করনে বিশেষ ব্যবস্থা পদ্ধতিতে ট্রেন পুরস্কার, আধুনিক বজ্র ব্যবস্থাপনা বৃক্ষ পরিচর্যা ও সংরক্ষন স্বাস্থ্যসেবার মনোনয়ন ও নিরাপদ স্বাস্থ্যকর, খুলনা সুলভ মূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা, সূর্যোদয়ের আগেই পরিচ্ছন্ন করা, মাদক মুক্ত নগর গড়ে তোলা, সড়কে প্রজাপ্ত আলোর ব্যবস্থা, ফুটপাত মানবিক উন্নয়নের খুলনা,
সিভিক সেন্টার গড়ে তোলা,অনুদান তহবিল চালু, মিডিয়া সেন্টার চালু ও সেরা সংবাদ পুরস্কার প্রবর্তন, কবরস্থান ও শশানঘাট এর উন্নয়ন, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্রতিবছর প্রতিযোগিতার আয়োজন, স্মার্ট ডিজিটাল খুলনা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে মানচিত্র প্রদর্শন, অংশগ্রহণমূলক ও সুস্বাস্থিত খুলনা ওয়ান স্টপ ক্রাইসিস্থাপন হট লাইন, নগর তথ্য কেন্দ্র চালু, পরিকল্পনা প্রণয়নের পরামর্শ কমিটি গঠন, সাংস্কৃতিক কর্মকান্ডের উন্নয়ন ও বিকাশ ঘটানো,

জলাশয় ও পুকুরগুলো সংরক্ষণ শিশুদের সাঁতার শেখানোর বিশেষ উদ্যোগ, নগরীর বাজার গুলো আধুনিকায়ন, হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে সেবার মান বৃদ্ধি,মুক্তিযুদ্ধ বিশিষ্ট ব্যক্তিদের নামে রাস্তার নামকরণ, বদ্ধভূমি গুলোর স্মৃতি সংরক্ষণ যাতায়াত ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন,নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা প্রদান, সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ, কুয়াশা কমিউনিকেশন ও বিদ্যুৎ পরিষেবা উন্নয়ন, উন্নয়ন কেসিসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, উন্নয়ন কার্যক্রম নিয়ে বুলেটিন প্রকাশ এবং খুলনা মহানগরীর সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ।

মঙ্গলবার দুপুর ১২ টায় খুলনা প্রেসক্লাবে এ ইশতেহার ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও এস এম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কেন্দ্রীয় পারভিন জাহান কল্পনা, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কাজী আমিনুল হক,জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ, জেলাআওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মিজানুর রহমান মিজানহ নেতৃবৃন্দ।

পদ্মা সেতুর কারণে মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পন্য রপ্তানি”

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দক্ষিনবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম উল্ল্যেখযোগ্য ভাবে বৃদ্ধি
পেয়েছে তার মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ অন্যতম।

পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথেই এবন্দর দিয়ে রেডিমেইড গার্মেন্টস পন্য রপ্তানি শুরু হয়েছে।
পদ্মা সেতু চালুর পরে মোংলা বন্দর দিয়ে সর্বপ্রথম গার্মেন্টস পন্য রপ্তানি হয় ২০২২ এর ২৭ জুলাই।

এরই ধারাবাহিকতায় ২০২৩ এ ৬ জুন ঢাকার ফকির নিটওয়ার লিঃ, এপেক্স লিংগারি লিঃ, এপেক্স স্পিনিং লিঃ, নিট কনসার্ন লিঃ, ফ্লামিংগো ফ্যাশান লিঃ, অনন্ত গার্মেন্টস লিঃ,লিবার্র্টি নিটওয়ার লিঃ,এ কে এম নিটওয়ার লিঃ, স্টালিং ডেনিমস লিঃ,
স্টালিং স্টাইলস লিঃ মোট ১০ টি গার্মেন্ট ফ্যাক্টরির বাচ্চাদের পোশাক, হেয়ার ব্যন্ড, লেগিংস , ট্রাওজার, সহ বিভিন্ন গার্মেন্টস পন্য নিয়ে M.V. Maersk Qinzho নামক সিঙ্গাপুরের পতাকাবাহী ৭.৫ মিটরি ড্রাফট এর একটি জাহাজ পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা করার লক্ষ্যে মোংলা বন্দরের 5 নং জেটিতে অবস্থান করছে।

এছাড়া ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় আগামী ২২
জুন M.V. Maersk Mongla নামক আরো একটি জাহাজে করে একই ধরনের রেডিমেইড গার্মেন্টস পন্য রপ্তানির জন্য প্রক্রিয়াধীন আছে।

পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কি. মি. সেখানে ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কি. মি.। মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদে হয়। একই সাথে ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুয়েরই সাশ্রয় হওয়ার কারণে ব্যবসায়িরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি করায় আগ্রহী হচ্ছে। মোংলা বন্দরে দ্রুত জাহাজ
হ্যান্ডলিং করা, জেটি অভ্যন্তরে কন্টেইনার স্টাফিং সুবিধা, Cut Of Time
এর নিয়ম অনুসরণ না করা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও নিরাপদ বন্দর হওয়ায় ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হচ্ছে মোংলা বন্দর।

রূপসার ঘাটভোগ ইউনিয়ন আ’লীগের সম্মলন প্রস্তৃতি কমিটিতে ত্যাগীদের বাদ, নেতৃবৃন্দের ক্ষোভ

//রূপসা প্রতিনিধি//

খুলনার রূপসার ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটিতে প্রকৃত দলের কর্মীদের বাদ দিয়ে পছন্দের লোকদের রাখা হয়েছে কমিটিতে। দলের পৌড় খাওয়া পদপ্রত্যাশী পরীক্ষিত ও ত্যাগী কর্মীদের মধ্যে একদিকে বিরাজ করছে হতাশা। বিরাজ করছে চাপা ক্ষোভ।

দলের পরীক্ষিত কর্মীদের ভাষ্য যাদেরকে কমিটিতে রাখা হয়েছে তারা আদৌও কখনো আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো না। অভিযোগ উঠেছে উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা ছাড়াই গঠন করা হয়েছে এ সম্মেলন প্রস্তুতি কমিটি।

রূপসার ঘাটভোগ ইউনিয়ন আ’লীগের সম্মলন প্রস্তৃতি কমিটিতে ত্যাগীদের বাদ, নেতৃবৃন্দের ক্ষোভ

কমিটি গঠনের ব্যাপারে কিছু জানেন না উপজেলা আ’লীগ নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলা ঘাটভোগ ইউনিয়ন আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এ সম্মেলন প্রস্তুতি কমিটিতে চঞ্চল অধিকারীকে আহবায়ক, কুয়েত প্রবাসী আব্দুর জব্বার শেখকে যুগ্ম-আহবায়ক করা হয়েছে।

তৃণমূল পদ প্রত্যাশীদের ভাষ্যমতে, ঘোষিত কমিটির আহবায়ক চঞ্চল অধিকারী কখনো আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। এমনকি দলের দুর্দিনে কখনো রাজপথে তাকে দেখা যায়নি। এ কমিটি গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দলের উর্ধ্বতন নেতৃবৃন্দ।
জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল বলেন, ঘাটভোগ ইউনিয়ন আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছে তাকে কখনো কোন দলীয় প্রোগ্রামে আমি দেখিনি। এমনকি তাকে আমি চিনি না। এছাড়া প্রবাসে যিনি থাকেন কিভাবে তাকে যুগ্ম-আহবায়ক করা হয়েছে এটাও আমার জানা নেই।
উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম বলেছেন, এই কমিটির বিষয়ে কিছুই জানিনা। আমাদের উপজেলা কমিটিকে না জানিয়ে একটা মনগড়া কমিটি গঠন করা হয়েছে। যেটা বিতর্কের সৃষ্টি হয়েছে।
উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মুকুল বলেন, উপজেলা আ’লীগের কোন সভা ছাড়াই এককভাবে সিদ্ধান্ত নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, একটি কমিটি ঘোষণা দিতে হলে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে সভা করতে হয়, কিন্তু করা হয়নি। কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছে তাকে কখনো দলের মিছিল, মিটিং-এ দেখিনি। এছাড়া আব্দুর জব্বার শেখ বিদেশ থাকেন, তাকে করা হয়েছে যুগ্ম-আহবায়ক।
উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম বলেন, ফেসবুকের মাধ্যমে একটি কমিটি দেখেছি। কমিটিতে যাদের রাখা হয়েছে, তাদের নাম দেখে হতাশ হয়েছি। উপজেলা আ’লীগের কোনো সভায় এ কমিটি গঠনের ব্যাপারে আলোচনা করা হয়নি। দলের পরীক্ষিত ও ত্যাগীদের দিয়ে এ কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন তিনি।
উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব জানান, ফেসবুকে এ কমিটি দেখে হতবাক হয়েছি। পরীক্ষিতদের কমিটিতে রাখা হয়নি। উপজেলা আ’লীগের গুরুত্বপূর্ণ পদে থেকেও কমিটি গঠনের ব্যাপারে কিছু জানতে পারলাম না, এটা খুবই কষ্টের এবং দুঃখজনক। যিনি আহবায়ক হয়েছেন তাকে কখনোই দলীয় প্রোগ্রামে দেখিনি।

এছাড়া দেশের বাইরে থাকা ব্যক্তি কিভাবে যুগ্ম-আহ্বায়ক হলো এটা আমার জানা নেই। আমরা এই সকল বির্তক ব্যক্তিদের বাদ দিয়ে প্রকৃত দলের নিবেদিত কর্মীদের দিয়ে কমিটি করার দাবি জানিয়েছেন তিনি।

রূপসায় গাঁজা সহ মাদক বিক্রেতা গ্রেফতার

খুলনা, রূপসা প্রতিনিধি:

খুলনার রূপসা থানার শিয়ালী ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে  আশিক মন্ডল ওরফে লাটিম (২২ ) নামে  এক মাদক বিক্রেতা  কে ৫৫ গ্রাম গাঁজাসহ  গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃত আশিক রূপসা  উপজেলার  গ্রামের মৃত: প্রফুল্ল মন্ডল এর ছেলে।

মামলা সূত্র জানায়,   শিয়ালী ক্যাম্প পুলিশের ইনচার্জ  এসআই হাবিবুর রহমান  গত ২৮ মে সন্ধ‍্যায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়ে চাঁদপুর বাজার এলাকায়  পৌছালে   গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে শিয়ালী বাজারস্থ গোয়াড়া চাঁদপুর পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে  আশিক কে আটক করে।

এসময় তার দেহ তল্লাশি করে ৫৫ গ্রাম গাঁজা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত যুবক বিভিন্ন স্থান হইতে  মাদকদ্রব‍্য  সংগ্রহ করিয়া সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে প্রাথমিকভাবে সে স্বীকার করে।

এস আই হাবিবুর রহমান বাদী হয়ে তার  বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। যার নং ২১, তাং- ২৯/৫/২৩ ।

সৎ ও মানবিক কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকতা কোহিনুর জাহান

//আ: রাজ্জাক শেখ://
খুলনা জেলার রূপসা উপজেলা একটি নদী ভাঙ্গন কবলিত এলাকার নাম। এই উপজেলার মানুষগুলো প্রতিদিনই কায়িক শ্রমের মাধ্যমে জীবন জিবীকার জন্য কখনো নদীতে কখনো ও বা মাঠে আবার কখনো বা বিভিন্ন ধরণের কঠোর পরিশ্রমের মধ্যে নিজেকে জড়িয়ে রাখে।
এই সাধারণ মানুষের পাশে মানবতার এক অগ্রদূত হয়ে দাঁড়ালেন বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।

রূপসা উপজেলার এই কর্মকর্তা যোগদানের পরপরই উপজেলার বিভিন্ন অপরাধ অবিচার নির্যাতন সহ সবধরণের অপকর্ম দিন দিন হ্রাস পেতে শুরু করেছে। খুবই সাধারণ ভাবে গরিব মানুষের সাথে মিশে তাদের বিভিন্ন রকম আবদার পূরণে ব্যাস্ত থাকেন ।

সরকারের সব ধরণের সুযোগ সুবিধা রূপসা উপজেলার অসহায় মানুষগুলোর কাছে যাতে পৌঁছে সেভাবে দায়িত্বরত কর্মকর্তা , কর্মচারী এবং জনপ্রতিনিধিদের নির্দেশনা দেন । প্রত্যেকটি বিষয়ে তিনি নিজে মাঠে নেমে তদারকি করেন যাতে কোন ধরণের অনিয়ম না হয়।

তাইতো আজ রূপসার প্রতিটি মানুষের মুখে মুখে এই কর্মকর্তার নাম ।উপজেলার রাজনৈতিক, সাংষ্কৃতিক এবং সামাজিক প্রত্যেকটি ব্যাক্তির ভালোবাসার একজন প্রিয় মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।

তিনি এমনই একজন মানবিক ব্যক্তি খুব সাধারণ মানুষও তার কাছে গিয়ে মনের কথা খুলে বলতে পারে এবং সমাধানও পায়।

বিশিষ্টজনরা মনে করেন এমন মানবিক কর্মকর্তারা যদি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় থাকেন অচিরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সফলতায় ডিজিটাল বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে ।

রূপসা উপজেলার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা আনতে দিন রাত কঠোর পরিশ্রম করছেন এই মানবিক কর্মকর্তা উপজেলা নির্বাহী কোহিনুর জাহান।
উপজেলার দরিদ্র মানুষগুলোর দারিদ্র বিমোচনে এবং নদীভাঙ্গা অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেন তিনি।

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম সংশ্লিষ্ট উপজেলায় সরকারি খাদ্য গুদাম না থাকায় খাদ্য অধিদপ্তরের বোরো ধান সংগ্রহ মৌসুমে সরকারি গুদামে ধান বিক্রীতে কৃষকদের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন। দিঘলিয়া উপজেলার কৃষকদের দীর্ঘপথ পাড়ি দিয়ে ফুলতলা উপজেলা খাদ্য গুদাম পর্যন্ত যেন যেতে না হয়, সেজন্য দিঘলিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলার সুবিধাজনক স্থানে ধান সংগ্রহের বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ সভায় জানান, আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দুইশত ৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী নিবার্চনী কাজে যুক্ত থাকবেন। আগামী ৩১ মে থেকে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন সভায় জানান, খুলনা জেলায় এবার বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিলো দুই লাখ ৮২ হাজার মেট্রিক টন, যার বিপরীতে উৎপাদন হয়েছে দুই লাখ ৮৭ হাজার মেট্রিক টন। চলমান আউশ মৌসুমে জেলার তিন হাজার আটশত ১৬ হেক্টর জমিতে ধানচাষের লক্ষ্যমাত্রা রয়েছে। ধানের উৎপাদন আরো বৃদ্ধি করতে আগামী আমন মৌসুমে জেলার নয় হাজার কৃষককে বীজ ও সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ জানান, জেলা পুলিশ বিগত মাসে সাতশত ৯৮টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেছে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, খুলনার কয়রা উপজেলায় সুন্দরবন সংলগ্ন স্থানে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ওয়াচ টাওয়ার নির্মাণের কাজটি ত্বরান্বিত করা প্রয়োজন। সময়ের সাথে সমাজে আপরাধের ধরণ পরিবর্তিত হচ্ছে। মানুষ সচেতন হলে পুলিশের পক্ষে আইনশৃঙ্খলারক্ষা সহজ হবে। এসময় আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট কেন্দ্রগুলো সকল সুযোগ-সুবিধাসহ নির্বাচনী কাজে ব্যবহার উপযোগী রাখতে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এমএম মাহমুদুর রহমান, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

রূপসায় জাতীয় পার্টির নেতার মাতার কুলখানি অনুষ্ঠিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শ্রমিক নেতা ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো:ওয়াদুদ মোড়ল এর মাতা জাহানারা বেগম(৭৫)  এর  কুলখানী  ২০মে শ্রীফলতলা ইউনিয়নের মৈশাগুনী গ্রামের নিজ বাড়িতে  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের  মেয়র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান,

জেলা জাতীয় পার্টির উপদেষ্টা  ও দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ‍্যাড লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সরদার জিয়াউল হক, মোল্লা সাইফুল ইসলাম,প্রিন্স হোসেন কালু, তেরখাদা উপজেলা সভাপতি সরদার মো: আলী

রূপসা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক চৌধুরী মহাতাব উদ্দিন,  সহ-সভাপতি মো:হাসমত আলী, উপজেলা সহ- সভাপতি আ: গফ্ফার মাষ্টার, আকবর হোসেন,  সৈয়দ ইফতিখার আলী, অহিদুজ্জামান বাদল, গোলাম মোস্থফা  বাবু,তাইজুল ফকির, সৈয়দ মনিরুজ্জামান উজ্জল,জাহিদ ঢালী সাইদুর রহমান ঢালী,  মল্লিক মাসুদ পারভেজ,  জয়নাল খা  মো:হেলাল মল্লিক,  হাসান মোল্লাসহ এলাকাবাসী ও নেতৃবৃন্দ।

খুলনা বাগেরহাটের ১১ টি মাদক মামলার আসামি শিউলি গ্রেফতার 

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-বাগেরহাট অঞ্চলের দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো শিউলী বেগম।

বাগেরহাট জেলার মোংলা এলাকায় খুলনা র‌্যাব ৬ এর অভিযানে ১১টির অধিক মাদক মামলার আসামী ও কুখ্যাত মাদক ব্যবসায়ী শিউলী বেগম কে গ্রেফতার করেছে।

উক্ত আসামি অনেক বার মাদকসহ আইন শৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয় এবং তার বিরুদ্ধে খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

খুলনা র‌্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ১১ টির ও অধিক মাদক মামলায় পলাতক মাদক ব্যবসায়ী বাগেরহাট জেলার মোংলা থানা এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ১৯ই মে শুক্রবার  রাতে বাগেরহাট জেলার মোংলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শিউলী বেগমকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

রূপসায় ইয়াবাসহ যুবক গ্রেফতার, মামলা দায়ের

//খুলনা ব্যুরো//

রূপসা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ টুটুল ইসলাম (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

সে নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৬মে রাতে থানা পুলিশের এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহলরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামস্থ জনৈক সিরাজ এর মুদি দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করতেছে।

উক্ত সংবাদ পেয়ে এস আই কামরুজ্জামান ও এএস আই বিশ্বজিৎ ঘোষ উক্ত স্থানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টুটুলকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, টুটুল দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থান হইতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে আসছে বলে স্বীকার করেন।

এস আই কামরুজ্জামান বাদী হয়ে রূপসা থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৪।

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রূপসায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

//খুলনা ব্যুরো//

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রূপসা উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে বুধবার বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সাবেক সভাপতি
ইউপি চেয়ারম্যান অধ‍্যাপক আশরাফুজ্জামান বাবুল।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ ফকির,যুগ্ম সম্পাদক মো:ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, এমডি রকিব উদ্দীন, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

এসময় বক্তৃতা ও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আকতার ফারুক, স ম জাহাঙ্গীর হোসেন, আল মামুন সরকার, ইউনিয়নন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মো:জাহাঙ্গীর শেখ, মনিরুজ্জামান মনি, বিনয় কৃষ্ণ হালদার, শেখ হাবিবুর রহমান, শাহ নেওয়াজ মাখদুম,

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু,

সচীব আশরাফ আলী রাজ, বাদশা মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম,তারেক আজিজ,খায়রুজ্জামান সজল,সাইফুল ইসলাম শাওন,
কৃষকলীগের মাহমুদুল হাসান শামীম, রবিউল ইসলাম, মুসা লস্কর,ফ,ম আইয়ুব আলী, ইউপি সদস্য মঈন উদ্দিন, মোঃ জাকির মোড়ল, লিটন সরকার,মনিরুল ইসলাম, মামুন শেখ, নাজির হোসেন,
ইউনিয়নের সভাপতি সোহেল পারভেজ, মুছা মোল্লা সবুজ, আ:জব্বার শেখ, মো: মাসুদ রানা,
শেখ হারুন, দিলীপ শীল, সাইফুল
ইসলাম, বিল্লাল, ফরহাদ হোসেনসহ
দলীয় নেতৃবৃন্দ।