খুলনার রূপসায় ব্রী ধান জাতের ধান কর্তনের উদ্বোধন

আ: রাজ্জাক শেখ, খুলনা।।

খুলনার রূপসার জাবুসায় ব্রি ধান ৯৯ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় রূপসার জাবুসা গ্রামে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন । এসময় খুলনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক( পিপি) এস এম মিজান মাহমুদ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান জানান, ‘এ বছর রূপসা উপজেলায় ৫ হাজার ৭ শ’ ২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে ১৪৩০ হেক্টর জমির ধান কর্তন হয়েছে যা প্রায় মোট আবাদের ২৫%। বোরো ধান ৮০ ভাগ পাকলেই তা কর্তনের পরামর্শ প্রদান করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।’ তিনি আরো জানান, ‘এবছর বোরো ধানে তেমন কোন রোগ বালাই দেখা যায়নি, ফলে ধানের ভালো ফলনের আশা করা হচ্ছে।জাবুসা গ্রামে ব্রি ধান ৯৯ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়।দুটি পদ্ধতি অনুসরন করে নমুনা শস্য কর্তন করা হহয়।বর্গাকার পদ্ধতিতে শুকনো ফলন ৯.১৬ টন/হে. এবং বৃত্তাকার পদ্ধতিতে শুকনো ফলন ৯.৩৩ টন/হে. ফলন পাওয়া যায়।উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন জানান, যেহেতু শস্য কর্তনে উচ্চ ফলন পাওয়া গিয়াছে। সেহেতু অত্র এলাকায় এ জাতের ধান কৃষকের মাঝে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করতে হবে।এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার এসএম ফেরদৌস, উপ-সহকারী কৃষি অফিসার হিমাদ্রী বিশ্বাস,পরিসংখ্যন সহকারী,কৃষক সুলতানুর রহমান সহ আরো অনেকে।

খুলনায় শীর্ষ সন্ত্রাসী বিদেশী পিস্তল ও গুলিসহ র‍্যাবের হাতে আটক

আ: রাজ্জাক শেখ, খুলনা।।

খুলনার শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত দল “কবির বাহিনীর” প্রধান “কবির শেখ”কে ১টি বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬।

তার বিরুদ্ধে ৩টি অস্ত্র,২টি ডাকাতি, , চাঁদাবাজি, হত্যাচেষ্টা মামলা ও দুর্ধর্ষ চুরি,
নারী নির্যাতন মামলাসহ ২০টি মামলা রয়েছে।
র‌্যাব-৬, সদর কোম্পানি একটি দল ২৫ এপ্রিল সন্ধ‍্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে খুলনা জেলার দাকোপ থানার পানখালী পানখালী এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব কবির শেখ(৪২) কে গ্রেফতার। গ্রেফতারকৃত আসামীর বসতঘর তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল এবং ১ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে দাকোপ থানায় আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

র‍্যাব আরো জানায়,কবির শেখ একজন কুখ্যাত চিহ্নিত সন্ত্রাসী। সে ”কবির বাহিনী” নামক একটি দুর্ধর্ষ ডাকাত দলের নেতৃত্ব প্রদান করে বিভিন্ন স্থানে ডাকাতি ও অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি চালিয়ে আসছিল।

সত্য শত চেষ্টা করেও লুকিয়ে রাখা যায় না

//খুলনা ব্যুরো//

নিম্নোক্ত সংযুক্তিটি হাতে পাওয়ায় দৃষ্টি আকর্ষিত হয়েছে যে,  ওরেক্স নেট ওয়ার্ক লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টকে ইনকর্পোরে হয়েছে (সৃষ্টি হয়েছে) ১৯৯৮ সালের ১৮ই জুন।

ইনকর্পোরেট হওয়ার সময় এই কোম্পানির দুই জন শেয়ারহোল্ডার  ছিলেন, জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং জনাব আব্দুস সালাম মুর্শেদী |

লেখা সূত্র অনুযায়ী ৩ নো. ঢাকা জজ অর্থঋণ আদালত বর্ণিত যেই সাদা কাগজটি UNVERFIED এবং কোনো স্বাক্ষর বিহীন |

এই কাগজটি উদ্দেশ্যমূলক ভাবে একটি কুচক্রী মহলের স্বার্থ উদ্ধারের জন্যে, দুইজন সুনামধন্য শেয়ার হোল্ডারদের হীণ করার উদ্দেশেই করা হয়েছে |

উপরোক্ত তথ্যের ভিত্তিতে এইটা দিবালোকের মতো পরিষ্কার যে  কোম্পানির সৃষ্টি ১৯৯৮ সালে হয়েছে সেটি অবশ্যই ১৯৯৫ সালে কোনো মর্মেই কোনো ধরণের আর্থিক লোন নিতে পারে নাহ্।

সুতরাং তথ্যটি সম্পুর্ণই ভুল ও বিভ্রান্তিকর।

তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন

আ. রাজ্জাক শেখ, খুলনা।।

চলতি মাসের দুই সপ্তাহ ধরে খুলনায় ভয়াবহ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পল্লী বিদ্যুৎ এর লোডশেডিং। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রমজান মাসে এমন অবস্থার হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে রোজদার ব্যবসায়ী, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শিশু আর বৃদ্ধদের অবস্থা একেবারে কাহিল।
দুপুর হলেই চলে যাচ্ছে বিদ্যুৎ। গরমে ভেজা কাপড় গায়ে জড়াচ্ছেন অনেকে। কখন বিদ্যুৎ আসবে সে খবরও কারো জানা নেই। বেড়েগেছে হাতপাখার কদর। দোকান গুলোতে ভিড়লেগে গেছে তাল পাতার হাতপাখা বিক্রির। হাসপাতালে অসুস্থ রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। দিনে ও রাতে প্রায় ১০/১২ ঘন্টা থাকছে লোডশেডিং। লোডশেডিং থেকে রক্ষা পাচ্ছেনা ঈফতার ও সেহেরীর সময় টুকুও। গত ২ সপ্তাহ ধরে অতি তীব্র তাপদাহ ৪০/৪২ দশমিক ২ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড চলছে।
এরই মধ্যে প্রচুর ভ্যপসা গরমে যখন মানুষ হাঁসফাঁস করছে এমন সময় শুরু হয়েছে লোডশেডিং। রাত ও দিনে শুরু হওয়া লোডশেডিং দিনে রাতে ১০/১২ ঘণ্টা হচ্ছে। ইফতার ও সেহেরির কিছু সময়ও পড়ছে লোডশেডিং-এর আওতায়। এতে করে ক্ষুদ্ধ হয়ে উঠছেন রোজদারগণ।
উপজেলা সদরের দিন মুজুর মজিদ বলেন, ‘এমন গরম আগে কখোনো দেখিনি, রোদ গরমে এনিতেই ঘরে দাঁড়ানো যাচ্ছে না। বাইরে বেরলে গা জ্বালা করছে। ফেন চালিয়ে কোনো মতে ঘরে থাকছিলাম তাও বিদ্যুৎ থাকছে না। কোথাও সস্থি পাচ্ছি না। ঘরে একটু স্বস্থিতে থাকবো, বিদ্যুৎ না থাকায় তাও পারছিনা। গাছ তলায় বসে থেকেও সস্থি নেই।’
ভ্যান চালক ইসমাইল বলেন, রাস্তায় কোন লোক বের হচ্ছে না। রাস্তা ফাকা রয়েছে। রৌদে তাকালে চোখ জলে যাচ্ছে। গাড়ি চালঅতে পারছি না। সামনে ঈদ চিন্তার মধ্যে আছি। আল্লাহ আমাদের ক্ষমা করেন।

খুলনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো:
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা আজ (সোমবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

আলোচনা সভায় অতিথিরা বলেন, মুজিবনগর দিবস আমাদের স্বাধীনতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম বৈধ সরকার। ঐতিহাসিক মুজিবনগর সরকারের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে তাঁরা বলেন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের নিয়ে সাংবিধানিকভাবে সরকার গঠিত হয়েছিলো। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং একই বছরে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আ¤্রকাননে এ সরকার শপথ গ্রহণ করেন। জাতির পিতার নির্দেশনা আনুযায়ী এ সরকার গঠিত হয়। নিয়মতান্ত্রিকভাবে গঠিত এই সরকারের নেতৃত্বে বাংলাদশের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিলো।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, কেএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোঃ মুশফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান ও জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান।

সভায় বিভন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

খুলনার ৮০পিচ ইয়াবাসহ সহ যুবক গ্রেফতার

//খুলনা ব‍্যুরো//

খুলনার রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে হালিম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৮০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত হালিম নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের বিল্লাল শেখের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, থানা পুলিশের এসআই কামরুজ্জামান,এস আই শেখ ফরিদ আহমেদ, এ এস আই অলিভ কুমার ঘোষ গত ১৬ এপ্রিল দুপুরে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে রূপসা ব্যাংকের মোড়ে অবস্থান করতে থাকে।

গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রূপসা থানাধীন শ্রীরামপুর গ্রামের হালিম শেখের শ্বশুর বাড়িতে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এসআইবৃন্দ অভিযান চালিয়ে হালিমের শশুর মৃত ওহাব হাওলাদার এর বসতবাড়ি রান্না ঘরের ভিতরে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করিবার জন্য বিশেষ কায়দায় সংরক্ষণ করিয়েছে।

এসময় হালিমের দেহ তল্লাশি করিয়া পলিথিনে মোড়ানো রক্ষিত থাকা ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত হালিম বিভিন্ন স্থান হইতে মাদকদ্রব‍্য সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজে হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসা কালে সে স্বীকার করে। হালিম একজন পেশাদার মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এস আই কামরুজ্জামান বাদী হয়ে হালিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন। যার নং ১৭, তাং- ১৬/৪/২৩ ।

আওয়ামীলীগ ক্ষমতায় এলে সবসময়ই জনগণের ভাগ্যের পরিবর্তন হয়: সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য  ও জেলা আওয়ামীলীগের সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন ‘তাই আমরা বঙ্গবন্ধুর আদর্শে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি।’

আওয়ামীলীগ ক্ষমতায় এলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়।

দলের নেতা–কর্মীদের আগামী জাতীয় নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি যেকোনো ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে  আমাদের কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে কোনো অতিদরিদ্রতা থাকবে না।  বিনা খরচে বাড়ি প্রদান, স্বাস্থ্যসেবা পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দেশবাসীর অবস্থার পরিবর্তনের জন্য শিক্ষার হার বৃদ্ধিসহ সবকিছুই করছে সরকার।

সরকার ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের কঠোর পরিশ্রমের কারণে দারিদ্র্যের হার ২০০৬ সালের ৪১ শতাংশ থেকে ২০২৩ সালে ১৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে এবং অতিদরিদ্রের হার ২৫ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।

সরকার  অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বাসস্থানের মতো প্রতিটি খাতে বাংলাদেশ ব্যাপক উন্নয়ন হয়েছে।

বিএনপি দেশে  কোনো উন্নয়ন দেখছে না। তারা প্রতিদিনই এমনকি রমজানের দিনেও উচ্চকণ্ঠে মিথ্যা কথা বলছে।

জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে  তাই আওয়ামী লীগকে আরও শক্তিশালী করে জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার জন্য দলের নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে এমপি আব্দুস সালাম মূশের্দীর আয়োজনে   রূপসা  উপজেলা  অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রূপসা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের  মাঝে ঈদ উপহার  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন এর পরিচালনায়  বিশেষ অতিথির বক্তৃতা করেন  জেলা আওয়ামী লীগের সদস্য ও অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, জেলা আওয়ামীলীগের সাবেক সদস‍্য  আ:মজিদ ফকির।

এ সময় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান অধ‍্যাপক আশরাফুজ্জামান বাবুল, মো:জাহাঙ্গীর শেখ, আলহাজ্ব ইসহাক সরদার,  মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,  সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,  দপ্তর সম্পাদক আকতার ফারুক, স ম জাহাঙ্গীর হোসেন,  গাজী মো:আলী জিন্নাহ,জেলা মহিলা আওয়ামীলীগের সাবিনা ইয়াসমিন,রিনা পারভিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, রবিউল ইসলাম বিশ্বাস, সরদার মিজানুর রহমান, বিনয় হালদার, উপজেলা কৃষকলীগের  সভাপতি হাজী আ:মান্নান শেখ, উপজেলা শ্রমীককলীগের আহবায়ক আ:সাত্তার, মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মিয়া আরমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজীব দাস, মনির হোসেন মোল্লা, আওয়ামীলীগ নেতা  আজমল ফকির, শেখ আসাদুজ্জামান, ফরিদ শেখ, ইনতাজ মোল্লা,

মামুন শেখ, যুবলীগের  হারুন মোল্লা, আশিষ রায়, বাদশা মিয়া, তারেক আজিজ, রবিউল ইসলাম, খায়রুজ্জামান সজল,  সাইফুল ইসলাম শাওন, নোমান ওসমানী রিচি, সামসুল আলম বাবু,  মো:  মঈন উদ্দীন, শফিকুর রহমান ইমন, ছাত্রলীগের হিমেল, কাজল, হুমায়ন কবীর,  শেখ রিয়াজ, রাসেল, অঞ্জন, দ্বীপ,রাসেল, জুয়েল সরদারসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এরপর এমপি  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যানসহ উপজেলা পর্যায়ে সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

প্রধান অতিথি তিন উপজেলায় ১০হাজার দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার প্রদান করবেন।

রূপসায় উপজেলা প্রশাসন ও ব্র‍্যাক ওয়াস আয়োজিত স্বাস্থ্য বিষয়ক সভা

//খুলনা ব্যুরো//

উপজেলা প্রশাসন ও ব্র‍্যাক ওয়াস আয়োজিত নিরাপদ পানি, স্বাস্থ‍্য সম্মত ল‍্যাট্রিন ও স্বাস্থ‍্যবিধি বিষয়ক এক সভা সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুধীজনদের নিয়ে ১২ এপ্রিল বেলা সাড়ে ১১টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।

প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন,ব্র‍্যাক ওয়াস এর বিভাগীয় ম‍্যানেজার মো:শফিকুল ইসলাম।

এসম য় আরো বক্তৃতা করেন শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, অধ‍্যক্ষ (ভারপ্রাপ্ত) খান মারুফুল হক, প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, মো: জাহাঙ্গীর আলম মো: আহসান উল্লাহ, আবদুল্লাহ হেল বাকী, মো: মনিরুজ্জামান, রেহেনা আকতার, আজিজা সুলতানা, কৃষ্ণপদ রায়, যশোমন্ত ধর, মো: বেলাল হোসেন, শিক্ষক আনার কলি, সাবিনা সুলতানা, নাজির হোসেন, ইমাম হাফেজ হারুন জোমাদ্দার,হাফেজ মাও:আবু বক্কার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ প্রমূখ।

খুলনার রূপসায় নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

//খুলনা ব্যুরো//

নববর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা মঙ্গলবার বেলা ১১টায় ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা, ভাইস চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা, থানা অফিসার ইনর্চাজ সরদার মোশাররফ হোসেন, কৃষি কর্মকর্তা মো:ফরিদুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:প্রদীপ মজুমদার,ডা:নাজিয়া ইয়াসমিন, শিক্ষা কর্মকর্তা মো:আমিনুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, আইসিটি কর্মকর্তা মো:রেজাউল করিম, সোনালী ব‍্যাংক ম‍্যানেজার অসীত চৌধুরী, মাদ্রাসা সুপার মাও: শফিউদ্দীন নেছারী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, একাডেমি সুপার ভাইজার নিত‍্যনন্দ মন্ডল, শিক্ষক আ:কাদের, আনসার ভিডিপির প্রতিনিধি বিপুল গাজী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ,কোষাধ‍্যক্ষ ফ ম আইয়ুব আলী প্রমূখ।

খুলনার রূপসায় গাঁজা সহ যুবক গ্রেফতার

//খুলনা ব‍্যুরো//

খুলনার রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ওরফে সাইমুন (২৭) নামে এক যুবককে ৫০গ্রাম গাজা সহ গ্রেফতার করেছে।

উক্ত যুবক বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, শ্রীফলতলা ক্যাম্প পুলিশের এস আই বাবুল হোসেন গত ৯ এপ্রিল রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন নন্দনপুর এলাকায়  পাকা রাস্তার উপর অবৈধ মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করিতেছে।

উক্ত সংবাদ পেয়ে এস আই বাবুল সঙ্গী ও ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও আসামি গ্রেফতারের জন্য উক্ত স্থানে উপস্থিত হলে

পুলিশের উপস্থিতিতে টের পেয়ে  সাইমুন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে।

এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাজা উদ্ধার করে।

এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত যুবুক বিভিন্ন স্থান হইতে  গাজা সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজে হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসা কালে সে স্বীকার করে।

এস আই বাবুল  ইসলাম বাদী হয়ে উক্ত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন। যার নং ১১, তাং- ১০/৪/২৩ ।