খুলনার রূপসায় ইয়াবা ও গাঁজা সহ যুবক গ্রেফতার

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

রূপসা থানা পুলিশ  অভিযান চালিয়ে সাব্বির মাল (২২) নামে এক যুবককে ১০ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম গাজা সহ গ্রেফতার করেছে।

উক্ত যুবক আইচগাতী  ইউনিয়নের খান মোহাম্মদপুর এলাকার জামাল মালের ছেলে।

মামলা সুত্রে জানা যায় আইচগাতী ক্যাম্প পুলিশের এস আই নকিব ইকবাল সেনের বাজার ঘাট এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন মিল্কি দেয়াড়া গ্রামস্থ  কাছারি ঘাট সংলগ্ন আমজাদ মোল্লার ফলের দোকানে সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করিতেছে।

উক্ত সংবাদ পেয়ে  সঙ্গী ও ফোর্স নিয়ে  মাদকদ্রব্য উদ্ধার ও আসামি গ্রেফতারের জন্য ৮ এপ্রিল রাতে উক্ত স্থানে উপস্থিত হয়।

পুলিশের উপস্থিতিতে টের পেয়ে  জামাল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে।

এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৫গ্রাম গাজা উদ্ধার করে।

এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত যুবুক  বিভিন্ন স্থান হইতে ইয়াবা ট্যাবলেট ও গাজা সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজে হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসা কালে সে স্বীকার করে।

এস আই নকিব ইকবাল বাদী হয়ে উক্ত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন। যার নং ১০, তাং- ৯/৪/২৩ ।

খুলনার রূপসায় ইয়াবাসহ যুবক গ্রেফতার,মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক।।
রূপসা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ফয়সাল শেখ(২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

সে নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকার জাহিদ শেখের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪এপ্রিল বিকালে থানা পুলিশের এসআই জুয়েল রানা সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহলরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নৈহাটি ইউনিয়নের চর রূপসা গ্রামস্থ জনৈক জাহাঙ্গীরের চায়ের দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করতেছে।

উক্ত সংবাদ পেয়ে এস আই জুয়েল রানা ও এএস আই অলিপ ঘোষ উক্ত স্থানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফয়সালকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, ফয়সাল দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থান হইতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে আসছে বলে স্বীকার করেন।

এস আই জুয়েল রানা বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন রূপসা থানায়।
মামলা নম্বর ৭।

শেখ হাসিনার সরকার উলামা-মাশায়েখ বান্ধব সরকার: সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা- ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন,

বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উলামা-মাখায়েখ বান্ধব সরকার।

আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলছে যেখানে সবার সমান অধিকার রয়েছে।

বাংলাদেশে একক ধর্মের মানুষ নেই, সব ধর্মের মানুষ এখানে বসবাস করছে।  সকল ধর্মীয় বিশ্বাসের কল্যাণের জন্য কাজ করছেন সরকার।

তিনি আরো বলেন, মসজিদভিত্তিক শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখন মসজিদভিত্তিক শিক্ষার ব্যবস্থা করে, তখন হিন্দুদের মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে একইভাবে শিক্ষার ব্যবস্থা করে এবং করে চলেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন।

এটা আমাদের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। আমরা এটি নির্মাণ করতে চাই।

সরকার সবসময় সবার পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে দেশের সব মানুষের জন্য আমাদের কাজ করতে হবে।

খুলনার রূপসা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জুম কনফারেন্সে এসব কথা বলেন।

আজ বুধবার  ৫ এপ্রিল  বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা,  ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, থানার ওসি তদন্ত মোঃ সিরাজুল ইসলাম, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা  ওয়াহিদুজ্জামান মিজান, সোনালী ব্যাংক ম্যানেজার অসিত কুমার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবীর প্যারিস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি বাবলু কুমার আশ, উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামান।

ক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ এর সঞ্চালনায় এ সময় বক্তৃতা করেন  উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স ম জাহাঙ্গীর হোসেন,  বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক শেখ, আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক নাজমুল আলম পারভেজ,  এডভোকেট ও কলামিষ্ট মো: রায়হান আলী, বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু মোড়ল,  ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, টিএসবি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো:  রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল,

শ্রীফলতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক  এম শাহ নেওয়াজ কবীর টিংকু, উপজেলা  যুবলীগ নেতা সৈয়দ হেলাল, ঘাটভোগ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আজিজুল ইসলাম, ইউপি সদস্য   ইনতাজ মোল্লা, মাওলানা আবু সালেহ,  আ: কুদ্দুস, স্বপ্না রানী পাল, হাসনা হেনা,  ক্লাবের সহ-সভাপতি এম মুরশিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম বাবু, কোষাধ‍্যক্ষ ফ ম আইয়ুব আলী,  সাংগঠনিক  সম্পাদক আব্দুল মজিদ শেখ, দপ্তর সম্পাদক নাহিদ জামান, ক্রীড়া সম্পাদক নাজিম সরদার, সদস্য ইউসা মোল্লা ডা: খান মোঃ শফিকুল ইসলাম, মিলন সাহা, ইউসুব শেখ, বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগেরহাটের ফকিরহাটে ৩৪১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক।।

বাগেরহাটের ফকিরহাটে ৩ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ দু’জন দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ৬। শনিবার (০১ এপ্রিল) ভোরে উপজেলা সদরের পাগলা শ্যামনগর এলাকায় তৈয়বআলীর বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা জেলার রুপসা উপজেলার মোঃ শহিদুল ইসলাম শেখ(৫৩) ও ফেনী জেলার দাগনভুয়া উপজেলার মোঃ মোস্তফা তারেক ওরফে বাবু(২৫)। আটকৃতদের বিরুদ্ধে র‌্যাব কর্মকর্তা এসআই আব্দুল মোমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আটককৃতদের ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার সারোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।

বেড়েছে মোংলা বন্দরের সক্ষমতা,জেটিতে ৮ মিটারের জাহাজ ভিড়তে শুরু করেছে

আ: রাজ্জাক শেখ:

মোংলা বন্দরে সবচেয়ে বেশি গভীরতা সম্পন্ন কন্টেইনারবাহী জাহাজ এম ভি
মার্কস শিয়ামেন বন্দর জেটিতে ভিড়েছে। আগে যেসব জাহাজ বন্দরে এসেছে তার
বেশিরভারই ছিল ৭ মিটার গভীরতা সম্পন্ন কন্টেইনার জাহাজ। জেটিতে প্রতিনিয়ত
ড্রেজিং করার ফলে মোংলা বন্দর এ সাফল্য অর্জন করলো। পশুর চ্যানেলে ও জেটি
ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে ৮ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হয়েছে।
২৭ মার্চ বিকাল ৫ টায় বন্দরের ০৬ নম্বর জেটিতে সিঙ্গাপুর পতাকাবাহী
‘এমভি মার্কস শিয়ামেন’ জাহাজটি নোঙর করে। জাহাজটিতে আমদানি পন্য ও খালিসহ
মোট ১৭৯টি কন্টেইনার এসেছে এর মধ্যে আমদানী পন্য ছিল ১১০ টিতে ও বাকি ৬৯
টি খালি কন্টেইনার। এই জাহাজেই ২২১ কন্টেইনার নিয়ে জাহাজটি মোংলা বন্দর
থেকে সিঙ্গাপুরের উদ্দ্যেশে গমন করবে। রপ্তানিকৃত কন্টেইনারে রয়েছে
ইপিজেড কার্গো, জুট, জুট গুডস, ফিস ফ্রোজেন, ট্রাভেল ব্যাগ, ভিআইপি
লাগেজ, টাইলস, কটন ইয়ার্ণ ইত্যাদি।
এর আগে, গত ১২ সেপ্টেম্বর, ২০২২ খ্রি. তারিখে পরীক্ষামূলক ভাবে
প্রথমবারের মত কন্টেইনারবাহী জাহাজ এমসিসি টোকিও বন্দর জেটিতে আগমন
করেছিল।
মোংলা বন্দর জেটিতে এমভি মার্কস শিয়ামের আগমনের মধ্যদিয়ে এ বন্দরের
সক্ষমতা প্রকাশ পেলো। দীর্ঘদিন ধরে বন্দরে ড্রেজিংয়ের ফলে এ সফলতা এসেছে।
এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ আসতে আর কোনও বাধা থাকবে না এবং
ভবিষ্যতে আরও অধিক ড্রাফটের জাহাজ কীভাবে এখানে ভেড়ানো যায় সে লক্ষ্যে
কাজ করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের অধিকতর সক্ষমতা বৃদ্ধিতে
কর্মযজ্ঞ চলমান যার ফলে বন্দরের উন্নয়ন এখন দৃশ্যমান হচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন,
“এমভি মার্কস শিয়ামেন এর মাধ্যমে ৮ মি. গভীরতার কন্টেইনার জাহাজ আগমন
মোংলা বন্দরের জন্য একটি নতুন অধ্যায় সূচীত হলো। বর্তমান সরকারের
ঐকান্তিক প্রচেষ্টায় মোংলা বন্দর এখন বিশ্বমানের বন্দরে রূপান্তরিত
হয়েছে। বন্দরের সক্ষমতা বেড়েছে কয়েক গুন। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকার
গার্মেন্টস পন্যসহ অন্যান্য সকল ব্যবসায়ীদের মোংলা বন্দর ব্যবহারের প্রতি
আগ্রহ বেড়েছে। এর সুফল হিসাবে মোংলা বন্দর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করছে। মোংলা বন্দর তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সার্বিক
উন্নয়নের স্বার্থে সরকার পশুর চ্যানেলের ড্রেজিং কাজ চলমান রেখেছে
ফলশ্রুতিতে মোংলা বন্দরে এখন থেকে আরোও অধিক গভীরতা সম্পন্ন জাহাজ
অনায়াসে আসা-যাওয়া করতে পারবে।

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ৬০টি সরকারি দপ্তরের সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভায় সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানান, আজ থেকে সপ্তাহব্যাপী ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। করোনার টিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজ প্রায় সম্পন্ন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) তাপস কুমার পাল বলেন, খুলনা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত মাস থেকে এপর্যন্ত ৫২টি মামলা হয়েছে, নিষ্পপ্তি হয়েছে আটটি। মাহে রমজান উপলক্ষে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনশত ছয়জন ওয়ারেন্ট আসামীকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন গুজব না ছড়ায় এর জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন জানান, খুলনা জেলায় অনাবাদি পতিত জমি আছে ১০ হাজার ৯৭৫ হেক্টর এর মধ্যে ১৩ শতাংশ জমিকে নতুন করে চাষের আওতায় আনা হয়েছে। চলমান বোরো মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে। খুলনা জেলায় ৭০ হাজারের বেশি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে দুই হাজার কৃষকের মাঝে পাটবীজ বিতরণ করা হবে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, মাহে রজমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং জোরদার করা হবে। ভেজাল খাদ্যদ্রব্য যেন বিক্রি না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর রাখতে বলেন। উপকূলীয় অঞ্চলের কৃষি জমিতে নদীর লবণক্ত পানি প্রবেশ করতে না পারে সে দিকে নজর রাখা প্রয়োজন। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমগুলো যথাসময়ে সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সরকারি সকল দপ্তরের মধ্যে কাজের মধ্যে সমন্বয় থাকতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

”জিনের বাদশা” নামক প্রতারক চক্রকে গ্রেফতার করেছে র‌্যাব-৬  

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে জিনের বাদশা খ্যাত মাজেদুল  ইসলাম(৩২) এক প্রতারক কে গ্রেফতার করেছে।

নাসির নামে এক ভুক্তভোগী বাদী হয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলার সে দীর্ঘদিন পলাতক ছিল।

জানাযায়, গত ৫/৬ মাস পূর্বে ভুক্তভোগী মোঃ নাসির উদ্দিনের সাথে প্রতারক মাজেদুল ইসলাম (জিনের বাদশা) এর পরিচয় হয়।

পরিচয়ের সূত্র ধরে তার বাড়িতে যাতায়াত শুরু করে এবং জিনের বাদশা মাজেদুল ভুক্তভোগী নাসিরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে।

এক পর্যায়ে নাসিরের বাড়ির পুকুরে একটি পিতলের কলসির ভিতরে কোটি টাকার মূল্যের সম্পদ আছে বলে জিনের বাদশা ভুক্তভোগী নাসির ও তার স্ত্রীকে জানায় এবং জিনের মাধ্যমে উক্ত সম্পদ তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিনিময়ে ৭ লক্ষ টাকা দাবি করে।

ভুক্তভোগী লোভে পড়ে ও জিনের বাদশার কথায় বিশ্বাস করে টাকার বিনিময়ে কলসটি উদ্ধার করতে রাজি হয়।

গত ১৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাতে প্রতারক মাজেদুল তার সহযোগীদের নিয়ে অভিনব কৌশলে নাসিরের পুকুর থেকে একটি পিতলের কলস তুলে তার স্ত্রীর হাতে দেয় এবং ৪১ দিনের মধ্যে কলসের মুখ খোলা যাবেনা বলে জানায় এবং এর মধ্যে কলসের মুখ খুললে তাদের সন্তান মারা যাওয়াসহ বিভিন্ন ভয়ভীতি প্রদান করে।

পরবর্তীতে প্রতারক চক্র ভুক্তভোগী নাসিরের নিকট হতে পর্যায়ক্রমে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা হাতিয়ে নেয়।

ভুক্তভোগী ৪১ দিন পরে কলসির মুখ খুলে দেখে ভিতরে শুধু পাথর আছে। ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রতারকচক্রের সাথে যোগাযোগ করে এবং টাকা ফেরত চাইলে প্রতারক চক্র তাকে বিভিন্ন প্রকার হুমকি দেয়।

একপর্যায়ে প্রতারক চক্র যোগাযোগ বন্ধ করে দিয়ে আত্নগোপনে চলে যায়। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ বিষয়ে ভোক্তভোগী নাসির বাদী হয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর থেকেই র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল জিনের বাদশা খ্যাত প্রতারক চক্র গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় জিনের বাদশা খ্যাত মাজেদুল অবস্থান করছে।

সঠিক সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন আরাপপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিনের বাদশা খ্যাত প্রতারনা চক্রের মূলহোতা-১ মোঃ মাজেদুল ইসলাম (জিনের বাদশা) (৩২)কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

এই জিনের বাদশা চক্রটি বর্তমানে দেশের বিভিন্ন জেলায় গভীর রাতে অসহায় সহজ সরল দরিদ্র লোকদের মোবাইল ফোনের মাধ্যমে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিচ্ছে।

উক্ত প্রতারণা মামলার বাকী আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করার কাজ প্রক্রিয়াধীন।

প্রকৃতিকে বাঁচাতে হলে নদী ভরাট বন্ধ এবং দূষণমুক্ত রাখতে হবে ——-নৌপরিবহন প্রতিমন্ত্রী

//আ: রাজ্জাক শেখ//

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী হলো আমাদের প্রাণ। নদীকে ঘিরেই আমাদের সভ্যতা গড়ে উঠেছে। প্রকৃতিকে বাঁচাতে হলে নদী ভরাট বন্ধ এবং দূষণমুক্ত রাখতে হবে। এজন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। নদী বাঁচলে দেশ বাঁচবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। নদীর প্রবাহ নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী আজ (শুক্রবার) বিকালে খুলনার রূপসা সেতুর নিচে টোলঘাটে শিশু সংগঠন ইকরিমিকরি কর্তৃক আয়োজিত ফটো সাংবাদিক কাকলী প্রধানের তিন দিনব্যাপী একশত নদী উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অঙ্গীকার কোন নদী অবৈধ দখলদারদের হাতে থাকবে না। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সারাদেশে ৮০টি ড্রেজারের মাধ্যমে ড্রেজিং এর কাজ চলমান রয়েছে। ডেল্টাপ্লান প্রকল্পের মাধ্যমে খাল, বিল, হাওড় ও বাওড়ের খননকাজ করা হচ্ছে। নদী রক্ষার জন্য বর্তমান সরকারের নিদের্শনা মোতাবেক ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের লক্ষ্যে এপর্যন্ত সাড়ে সাত হাজার কিলোমিটার নৌপথ খননের মাধ্যমে নদীর প্রবাহ নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। নদী রক্ষার জন্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন ১৭৮টি নদী নিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বর্তমানে বাংলাদেশে শুষ্ক মৌসুমে পানি ঘাটতির অন্যতম কারণ হলো নদীর নাব্যতা হারানো। নদীর প্রবাহ নিশ্চিত করার জন্য সকলকে কাজ করতে হবে। নদী মানুষের প্রাণ। ময়ুর নদের সাথে রূপসা নদীর সংযোগ রয়েছে। ইতোমধ্যে ২২টি খাল উদ্ধার করে জলাবদ্ধতা নিরসনে খননের কাজ চলমান রয়েছে।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক কালের কন্ঠ খুলনার ব্যুরো চীফ গৌরাঙ্গ নন্দী ও ফটো সাংবাদিক কাকলী প্রধান বক্তব্য রাখেন।

সকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খুলনার বয়রাস্থ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জমি, মোংলা বন্দর কর্তৃপক্ষের রুজভেল্ট জেটি এবং বিআইডব্লিউটিএ’র জেটি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী বলেন, যারা নদীর প্রাণ কেড়ে নিতে চায় তারা দেশের শত্রু। এই শত্রুদের চিহিৃত করে নদীকে প্রবাহমান করতে হবে। নদীর দুই পাশ দখলমুক্ত করতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। মোংলা থেকে খুলনা পর্যন্ত ল্যান্ডিং স্টেশন নির্মাণ করা হবে।

এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা,খুলনা বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক মাসুদ পারভেজসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খুলনায় দাদা ম্যাচ ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

//খুলনা ব‍্যুরো//

খুলনায় বন্ধ থাকা  দাদা-ম্যাচ ফ্যাক্টরির কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে ৬মার্চ আনুমানিক সন্ধ‍্যা সাতটার দিকে।

ফ্যাক্টরির ভিতরে কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখাও ধোয়ায় দোলখোলা, টুটপাড়া লবণ চোরা রূপসা, হাজী মহসিন রোড সহ এলাকায় ধুয়াছন্ন হয়ে পড়ে।

ঘটনার পর  এলাকার বাসিন্দারা ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট  পোনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলামএ তথ্য নিশ্চিত  করেছেন।

তিনি বলেন  ঘটনার সংবাদ পেয়ে আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায়  পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে।

তবে ক্যেমিকেল থাকার কারণে ধোঁয়া উ ড়লেও আগুন নির্বাপনের কাজ চলছে। আগুন লাগার কারণ হিসেবে তিনি বলেন দাদা ম্যাচ ফ্যাক্টরি একটি কক্ষে  সালফার সংরক্ষিত ছিল মুলত সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (বৃহস্পতিবার) খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, দেশের গণতন্ত্রের পদযাত্রার নতুন একটি সংযোজন হচ্ছে জাতীয় ভোটার দিবস। যারা নতুন ভোটার হবেন এবং নতুন ভোট দিবেন তাদের জন্য এই দিবস খুব গুরুত্বপূর্ণ। পূর্ণনাগরিক হওয়ার পূর্বশর্ত হলো ভোটার হওয়া। তরুণ প্রজন্মের অনেকের ভোট দেওয়ার প্রতি আগ্রহ কম। তাদেরকে ভোট দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্য সচেতন করে তুলতে হবে। একজন যোগ্য প্রার্থী তার আসনে জনগণের জন্য উন্নয়ন বান্তবায়ন করতে পারে এবং সুখে-দুখে জনগণের পাশে থাকেন। তিনি আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনসহ সব নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও সবদলের অংশগ্রহণমূলক। প্রতিটি ভোটার যাতে সঠিকভাবে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে সেজন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম. মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে সিটি মেয়র ভোটার নিবন্ধন এবং নতুন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন। এর আগে মেয়র আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বরে দিবসের উদ্বোধন করেন।
উল্লেখ্য, এবছর খুলনা বিভাগে নতুন ভোটারের সংখ্যা ১০ লাখ ১৮ হাজার ৬৭টি এবং জেলায় নতুন ভোটার হয়েছেন এক লাখ ৪০ হাজার দুইশত ৪৭ জন।