খুলনায় দুই পুলিশ সদস্য হত্যা মামলায় ৮ আসামী খালাস

/আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

দীর্ঘ দেড়যুগ পর আজ আলোচিত দুই পুলিশ সদস‍্য হত্যা মামলার রায় ঘোষণা করা হলো।

মামলায় ৮ আসা‌মি‌কে খালাস দি‌য়ে‌ছেন খুলনা মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক মাহমুদা খাতুন।

বৃহস্পতিবার দুপুরে রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী কে এম ইকবাল হো‌সেন।

খালাসপ্রাপ্ত আসা‌মিরা হ‌ল, আব্দুর র‌শিদ মা‌লিথা তপন. মিলন, কামাল, বিপ্লব, শেখ শাহাদাৎ হে‌া‌সেন রাজু, আসাদুজ্জামান টিপু, একরাম হো‌সেন ও র‌ফিকুল ইসলাম মিল্টন।

আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ১১ মার্চ পুলিশ সদস্য শরীফুল, রমেশচন্দ্র, নিজাম উদ্দিন ও মনিরুজ্জামান নগরীর পাওয়ার হাউস মোড়ে দায়িত্ব পালন করছিলেন। সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটের দিকে কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের ওপর বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে পুলিশ সদস্য মনিরুজ্জামানের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অপর দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাদের অবস্থা মারাত্মক সংকটাপন্ন হয়ে পড়ে। এ সুযোগে দুর্বৃত্তরা রমেশ চন্দ্রের নামে সরকারি অস্ত্র শর্টগান ৯৭ মডেল ও ৭ রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে তাদের মধ্যে শরীফুল ও রমেশচন্দ্রকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় সোনাডাঙ্গা থানার এস আই আশরাফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি পৃথক মামলা দায়ের করেন। মামলায় তিনজন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়। সর্বশেষ ২০০৪ সালের ৪ সেপ্টেম্বর এস আই অরবিন্দু বিশ্বাস আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলার ৯ আসামির মধ্যে রিয়াজুল হক মাসুদ নামে এক আসামি মৃত্যুবরণ করেছেন এবং তপন পুলিশের বন্দুকযুদ্ধে নিহত হন। বাকী ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে। যার মধ্যে রাজু কারাগারে ছিল, মিল্টন, টিপু ও মিলন জামিনে ছিলেন। এছাড়া একরাম, কামাল, বিপ্লব  পলাতক রয়েছে।

Daily World News

ডুমুরিয়ায়  উপজেলা পরিষদের  মাসিক সভা  ও মহান বিজয দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

পিতার বিচার চাইতে আদালতে সালাম মুর্শেদীর মেয়ে ব্যারিস্টার ঐশী

//আ: রাজ্জাক শেখ//

রিট মামলা বিচারাধীন থাকার পরও খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে ক্রিমিনাল, করাপ্ট  বলায় ব্যারিস্টার সুমনের কড়া সমালোচনা করেছেন সালাম মুর্শেদীর মেয়ে ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী।

রোববার (২৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী বলেন, ‘আমার বাবার বিরুদ্ধে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক রিট করেছেন। রিটটি করার পর থেকে দুঃখজনকভাবে তিনি একাধিক লাইভ করেছেন। যেখানে তিনি সম্মানিত সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে বিভিন্ন নামে ট্যাগ দিয়েছেন। তাকে তিনি ক্রিমিনাল ট্যাগ দিয়েছেন, করাপ্ট ট্যাগ দিয়েছেন। এটা দুঃখজনক, তিনি (ব্যারিস্টার সুমন) একজন আইনজীবী। আমি নিজেও একজন আইনজীবী। আমি বুঝতে পারি না, যে ম্যাটারটি মাননীয় আদালতের সামনে বিচারাধীন আছে। আদালতকে অবমাননা করে কেমন করে তিনি বিচারাধীন বিষয় নিয়ে লাইভে দিতে পারেন। এটা দুঃখজনক।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি মনে করি আমাদের সামনে যে সাংবাদিক ভাই-বোন আছে তারা অবশ্যই এটা বিবেচনায় নেবে। আপনাদের হাত দিয়ে সত্যি কথাটাই যাওয়া উচিত। আমরা সব সময় সেটাই দেখে আসছি। সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

ব্যারিস্টার ঐশী বলেন, ‘আমার বাবা শুধু সংসদ সদস্য নয়। তিনি বাংলাদেশের একজন গৌরবোজ্জ্বল ফুটবলার। যারা ক্রীড়া বিটে কাজ করেন তারা তার সম্পর্কে জানেন। আমি আজ আইনজীবী হিসেবে নয়, আমি একজন মেয়ে হিসেবে এসেছি বাবার জন্য বিচার চাইতে। যারা তাকে ব্যবসায়ী হিসেবে, পলিটিশিয়ান হিসেবে দেখেছেন তারা জানেন তিনি কি ধরনের মানুষ। বাবাকে এভাবে লাইভে যখন হীন করা হয়, তখন দুঃখ লাগে। অনুরোধ জানাবো, প্লিজ পাবলিসাইজ করবেন না। একটা ম্যাটার যখন কোর্টে আছে। কোর্টই সিদ্ধান্ত নেবেন। আমরা মহামান্য আদালতকে সম্মান দিচ্ছি।

এদিকে সরকারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে সালাম মুর্শেদীর বিরুদ্ধে দায়ের করা রিটের পরবর্তী শুনানির জন্য আগামী ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিন ধার্য করেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। সালাম মুর্শেদীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

এর আগে ১৩ নভেম্বর সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি সম্পর্কিত কাগজপত্র হাইকোর্টে দাখিল করা হয়। সালাম মুর্শেদীর পক্ষে কাগজপত্র দাখিল করেন তার আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

গত ১ নভেম্বর সরকারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না? তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেইসঙ্গে এ সম্পত্তি সম্পর্কিত সব কাগজপত্র ১০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) রাজউক, গণপূর্ত বিভাগ ও সালাম মুর্শেদীকে নির্দেশ দেন আদালত।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তারও আগে সরকারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে সালাম মুর্শেদীর বিরুদ্ধে রিট করা হয়। ৬ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন। রিটে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

Daily World News

সম্পত্তির লোভে স্ত্রী সন্তানের কথা গোপন রেখে বিয়ে, থানায় লিখিত অভিযোগ

সম্পত্তির লোভে স্ত্রী সন্তানের কথা গোপন রেখে বিয়ে, থানায় লিখিত অভিযোগ

//স্টার্ফ রিপোর্টার//

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সিংহের চর(দক্ষিণ নন্দনপুর) এলাকার মফিজ হাওলাদার এর ছেলে রুবেল হাওলাদার
প্রথম স্ত্রী সন্তান গোপন করে নুর নাহার নামে এক নারীকে বিয়ে করেন।

বিয়ের কিছুদিন পর নুর নাহার জানতে পারে রুবেল এর স্ত্রী সন্তান রয়েছে। এই বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে রুবেল নুর নাহারকে শারিরিক নির্যাতন করে এবং মেরে ফেলার হুমকি দেয়।

ভুক্তভোগী জানিয়েছেন, রুবেল হাওলাদার
এর দ্বিতীয় স্ত্রী নুর নাহার।
তার প্রথম ঘরে ১২ বছর বয়সের একটা কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে।
রুবেল তাকে কখনো বলেনি যে তার স্ত্রী সন্তান আছে সে বিবাহিত। রুবেল সব কিছু গোপন করে কাবিন নামায়ও তিনি অবিবাহিত লিখেছেন।
থানায় অভিযোগে জানা গেছে, বিয়ের কিছুদিন পর রুবেল নুর নাহারের সম্পত্তি থেকে ২ কাঁঠা জমি তার নামে লিখে দিতে বলে।
কিন্তু স্ত্রী নাহার জমি লিখে না দেওয়ায় শুরু হয় তার উপর অত‍্যাচার।
রুবেল হাওলাদার এবং সৌরভ নামের তার এক সহযোগী মিলে নুর নাহার ও তার মেয়েকে হত্যার হুমকি দিচ্ছে।

এঘটনায় বৃহস্পতিবার ২৪ নভেম্বর নূর নাহার রূপসা থানায় তার স্বামী রুবেল হাওলাদার ও সৌরভ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে

খেলাধুলার মানোন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে: সালাম মূর্শেদী এমপি

//আ: রাজ্জাক শেখ//

খুলনা ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম বলেছেন, শেখ হাসিনা সরকার ক্রীড়া বান্ধব সরকার তার আমলে মেয়েরা আন্তর্জাতিক পরিসরে স্বর্নপদক পেয়েছে রৌপ্য, ব্রোন্স পদক পেয়েছে। আমাদের নারীদের কে ক্রীড়া ক্ষেত্রে সাহসীকতার সাথে এগিয়ে আসার দুঃসাহস দেখিয়েছেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কারন তিনি চান নারীর ক্ষমতায়ন তিনি চান একটি কন্যা সন্তানও যেন সুশিক্ষায় শিক্ষিত হতে বাধাগ্রস্ত না হয়, কারন এরাই এক দিন এসপি হবে, ডিসি হবে, মন্ত্রী হবে। তিনি ছাত্র ছাত্রীদের উদ্দ্যেশে বলেন, অসৎ সঙ্গ যেন কখন তোমাদের কে স্পর্শ করতে না পারে, মাদক, অন্যায়, অপরাধ তোমাদের যেন স্পর্শ করতে না পারে।

খেলাধুলার মানোন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ধর্মীয় গোড়ামী থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই।

মাদক ও অপসংস্কৃতি থেকে সমাজকে দূরে রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। ক্রীড়া শক্তিকে আমরা যতটা বিকশিত করতে পারব, আমাদের ততটাই উন্নয়ন হবে।

খেলাধুলার মান ফিরিয়ে আনার জন্য প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করছে বর্তমান সরকার।

তিনি আরো বলেন, মাদক একটি বড় ধরনের সমস্যা। এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

আগামী ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের উন্নত সোনার বাংলা বিনির্মাণে মাদকের বিরুদ্ধে সর্বত্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নতুন প্রজন্মকে অবশ্যই মাদক থেকে দূরে রাখতে হবে।

সরকারী-বেসরকারী গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সচেতনতাসহ ব্যাপক প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে হবে।

রূপসার নৈহাটি ইউনিয়নের আলো ফুটবেই ও নৈহাটি স্পোর্টিং ক্লাবের আয়োজনে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির  লক্ষে ও  গ্রাম বাংলার ঐতিহ্য গ্রামীণ খেলাধুলা  ফিরিয়ে আনার লক্ষে  খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে

শনিবার (১৯নভেম্বর)বিকালে নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

আলো ফুটবেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প‍্যানেল চেয়ারম‍্যান আলমগীর হোসেন শ্রাবণ এ সভাপতিত্বে বিশেষ অতিথির

বক্তৃতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান,  জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব মিস্টার আজাদ আবুল কালাম,  জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল,  উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন,  নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নোমান উসমানের রিচি, প্রধান শিক্ষক  রবিউল ইসলাম পলাশ।

নৈহাটি স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম টুটুলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস‍্য আ:মজিদ ফকির, আওয়ামীলীগ নেতা ফ ম  আলাউদ্দিন মাহমুদ,  আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু, স ম জাহাঙ্গীর, আকতার ফারুক, আ:গফুর খান, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, মো: অহিদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান শেখ, রিনা পারভিন, আরমান মিয়া, সামসুল আলম বাবু,মোঃ মইন উদ্দীন,  আব্দুল্লাহ আল মামুন , ফরিদ শেখ, আজমল ফকির,শেখ, ইউপি সদস‍্য কামরুজ্জামান সোহেল, মাহফুজুর রহমান আসাদুজ্জামান, মামুন শেখ, নাজির শেখ, হারুন মোল্লা,  বাদশা মিয়া, সরদার জসিম, সুব্রত বাগচী, হামিদ খান ভাসানী, শফিকুর রহমান ইমন সরদার জসিম উদ্দিন ইউসুফ শেখ  হাসান মোল্লা, শামীম হাসান, মিরাজুল ইসলাসহ দলীয় নেতৃবৃন্দ।

খেলা সকালে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।

প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় নিয়োজিত সেবকদের মান উন্নয়নে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

//আ: রাজ্জাক শেখ//

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটির উদ্যোগে  ১৭ নভেম্বর  বৃহস্পতিবার, ফাউন্ডেশনের সুবর্ণ ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় নিয়োজিত সেবকদের সেবার মান উন্নয়ন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সভাপতি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা ড.মোঃ রেজাউল কবির (বিএমএস)।

স্বাগত বক্তব্য রাখেন   জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আনিসুজ্জামান।

ধব্যবাদ জ্ঞাপন করেন  সোসাইটির সাংগঠনিক সম্পাদক-২ হুমায়ুন কবির।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুলমতি রোজিও, অভিব্যক্তি প্রকাশ করেন সোসাইটির  কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম

আমন্ত্রিত অতিথি ছিলেন সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী)  মোঃ আলী হোসেন ও মোঃ হাবিবুর রহমান,সম্মানিত অতিথি ইমেলদা হোসেন দীপা।

ডাঃ নাসিরউদ্দিন আহমেদ ও পলি বিশ্বাস এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেসমিন নাহার (যুগ্মসচিব) পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন।

প্রধান অতিথি ছিলেন মোঃ রুহুল আমিন খাঁন(অতিরিক্ত সচিব)জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। তিনি তার বক্তব্যবে বলেন যতদিন দেহে রবে প্রাণ ততদিন সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) দের কল্যাণে কাজ করে যাব।এই প্রতিষ্ঠানে সবে মাত্র যোগদান করলাম। দেখে শুনে সকল সমস্যার সমাধান করা হবে। চাই শুধু আপনাদের সহযোগিতা।

আরো যারা বক্তব্য রাখেন BAOA সংগঠনের পক্ষে কমিটির সভাপতি- কামরুল হাসান,যুগ্ম সাংগঠনিক  সম্পাদক সোসাইটি।

থেরাপি সহকারীদের সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন এমকে পারভেজ পরিকল্পনা বিষয়ক সম্পাদক সোসাইটি, মনিরুজ্জামান, ডাঃ হাফিজুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ সারোয়ার জাহান  ও গীতা পাঠ করেন প্রাণতোষ বিশ্বাস।

 

খুলনার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতায় ভিন্ন রুপ

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, সুস্থ জীবন নিশ্চিত করি’-এই স্লোগানকে সামনে রেখে রূপসায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সকল কর্মকর্তা- কর্মচারীদের নিজস্ব উদ্যোগে  বৃহস্পতিবার  (১৭ নভেম্বর ) সকাল সাড়ে  ৯ টা  হতে সকাল ১০ টা পর্যন্ত  পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সপ্তাহের প্রতি  বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা হতে সকাল ১০ টা পর্যন্ত বিগত কয়েক  মাসের চলমান কর্মসূচির অংশ হিসেবেই  এ কার্যক্রম।তাদের উদ্দেশ্য সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পুরো ক্যাম্পাস সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা।

এসময় সেবা কেন্দ্রের সকল কর্মকর্তা -কর্মচারী  স্বতস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নেয়। অনুষ্ঠানের দল নেতার নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ সফিকুল ইসলাম।এসময় স্বাস্থ্য সেবা,চিকিৎসার উন্নয়নের জন্য সহযোগিতা ও  কাগজপত্র ও ময়লা আবর্জনা এদিক-সেদিক না ফেলে ডাস্টবিনে রাখার জন্য তিনি সকলকে আহবান জানান।

মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে উৎপাদিত মাছের মান বজায় রাখতে হবে: -সিটি মেয়র

//আ:রাজ্জাক শেখ//

‘রপ্তানিযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশরোধে স্টেকহোল্ডারদের করণীয়’ শীর্ষক সেমিনার মঙ্গলবার দুপুরে খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, রপ্তানিযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ করা যে কোন মূল্যে বন্ধ করতে হবে। কিছু দুষ্ট লোকের জন্য সম্ভাবনাময় এ সেক্টরকে ধ্বংস হতে দেয়া যায় না। মৎস্যখাতকে রক্ষা করতে চিংড়িতে অপদ্রব্য পুশকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, মৎস্য উৎপাদন যেমন বৃদ্ধি করতে হবে তেমনি উৎপাদিত মাছের মান বজায় রাখতে হবে। দেশের মৎস্য সেক্টরে অনেক অগ্রগতি হয়েছে। চিংড়ি বাংলাদেশের দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য। সাদাসোনা খ্যাত চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করে প্রতি বছর বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। অপদ্রব্য মেশানো চিংড়ি মাছ বাংলাদেশ থেকে যাতে বিদেশে রপ্তানি না হয় সেদিকে মৎস্য সেক্টরের সাথে জড়িতদের খেয়াল রাখতে হবে। কারণ এর সাথে দেশের স্বার্থ জড়িত।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) সৈয়দ মোঃ আলমগীর, খুলনা মৎস্য দপ্তরের বিভাগীয় উপপরিচালক মোঃ তোফাজউদ্দিন আহমেদ, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার ড. এস. এম. রেজাউল করিম, খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর ড. খন্দকার আনিসুল হক এবং বিএফএফইএ’র সহসভাপতি এস হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. মুনিম লিংকন। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।

সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খুলনার নয়টি উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য চাষি, মৎস্য ব্যবসায়ী ও স্টেকহোল্ডাররা অংশ নেন।

খুলনায় ভাড়া বাসা থেকে গৃহবধুর দ্বিখন্ডিত লাশ উদ্ধার

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

খুলনায় ভাড়া বাসা থেকে স্বপ্না খাতুন(২৪) নামে এক নারীর দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

পুলিশ জানায়, রবিবার (০৬ নভেম্বর) নগরীর ১ নং গোবরচাকা ক্রস রোড তেতুল তলার রাজুর বাড়ির ভাড়াটিয়ার ঘর থেকে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় বাক্সবন্দি মরদেহ উদ্ধার করে।
শনিবার রাতের কোনো একসময় হত্যাকাণ্ডটি ঘটানো হয় বলে অনুমান করা হচ্ছে।

স্বপ্না খাতুন বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা গ্রামের আইয়ুব আলী সরদারের মেয়ে এবং আবুবক্কার একই গ্রামের জাকির মোল্লা ছেলে।

নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা কেডিএ এভিনিউয়ের ১১৩ হোল্ডিংয়ের রাজু খাঁর বাড়িতে স্ত্রী স্বপ্না খাতুনকে নিয়ে ভাড়া থাকতেন আবু বক্কর। দুই থেকে আড়াই বছর আগে আবুবক্কার সোনাডাঙ্গা থানাধীন ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন এবং নগরীর ৫নং ঘাট এলাকার আল আকসা ট্রান্সপোর্ট এজেন্সিতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
বিচ্ছিন্ন মাথাটি একটি পলিথিনে মোড়ানো ছিল। এ ছাড়া দেহটি একটি বাক্সে আটকানো ছিল।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার সোনালী সেন জানান, আবু বক্কর একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি করতেন। রবিবার সকালে তিনি কর্মস্থলে না যাওয়ায় ও মোবাইল ফোন বন্ধ পাওয়ায় সহকর্মীরা তাকে খুঁজতে বাসায় যায়।
‘বাসাটি তালাবদ্ধ অবস্থায় দেখার একপর্যায়ে তারা জানালা দিয়ে বিছানায় একটি বাক্স ও আশপাশে রক্ত দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো মাথা ও একটি কাঠের বাক্সের ভেতর থেকে লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

হত্যার পর শরীর থেকে মাথাটি বিচ্ছিন্ন করা হয়েছে। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে প্রাথমিকমভাবে পুলিশ তা জানাতে পারেনি।

রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতির জন্মদিন পালন

//রূপসা প্রতিনিধি//

রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু’র জন্মদিন আজ।
সেই উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে বিকাল ৫টায় ক্লাব কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।
ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু’র সভাপতিতে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখের পরিচালনায়
বিশেষ অতিথির বক্তৃতা করেন ফকিরহাট উপজেলার বাহির দিয়া মনসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী বাবলু কুমার কুমার আশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম।

এ সময় বক্তৃতা করেন ক্লাবের সহ-সভাপতি এম মুরশিদ আলী,
এইচ এম রোকন, কোষাধ‍্যক্ষ ফ ম আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, দপ্তর সম্পাদক নাহিদ জামান, ক্লাবের সদস্য ও অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি ডা: খান মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম বাবু, সদস্য মোল্লা জাহাঙ্গীর আলম, মিলন মোল্লা,নুর নাহার, আওয়ামীলীগনেতা নজরুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ মোস্তাফিজুর রহমান হেলাল, শফিকুর রহমান ইমনসহ অনেকেই।
দোয়া পরিচালনা করেন থানা মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম।

এনভয় গ্রুপের চেয়ারম‍্যান সারমিন সালাম দিনব‍্যাপী রূপসায় ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিনী ও এনভয় গ্রুপের চেয়ারম্যান সারমিন সালাম বুধবার  ২৬অক্টোবর  দুপুরে রূপসা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত  ঘাটভোগ ইউনিয়নের  আলাইপুর এলাকায় নিমাই কুন্ডু ও টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের  জোহরা বেগম, আইচগাতি ইউনিয়নের শিরগাতি ও দেয়াড়া এলাকায় ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন এবং  তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, টিএসবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি,  সালাম মূর্শেদী সেবা সঙ্গের টিম লিডার শামসুল আলম বাবু, রিনা পারভিন, সাবিনা ইয়াসমিন,প্রধান শিক্ষক  আজিজা সুলতানা, আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, মমতাহেনা জোসনা, ইউপি সদস্য স্বপ্না রানী পাল, বিনোদিনী পাল,আইরিন পারভিন, মনি মালাকার, জাকির মোড়ল, যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল,  রতন মন্ডল, মুছা লস্কর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শিমুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন, রায়হান ফকির,  এছাড়া বিকাল ৪টায় এনভয় গ্রুপের চেয়ারম্যান সারমিন সালাম বর্তমান সরকারের মুজিব বর্ষে উপহারের ঘর শিয়ালী বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন।

অপরদিকে  বিকাল ৫টায় ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী এসডিজি টেকনিক্যাল কলেজের শিক্ষকদের সাথে ও শিয়ালী গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন।