খুলনায় শিশু কণ্যাকে হত্যার দা‌য়ে সৎ মায়ের ফাঁ‌সির রায়

খুলনার তেরখাদা উপ‌জেলার আড়কা‌ন্দি গ্রা‌মের শিশু কণ‌্যা তানিশা খাতুন (৫)‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে হত‌্যার দা‌য়ে সৎ মা তিথী আক্তার মুক্তাকে ফাঁ‌সির রায় দি‌য়ে‌ছেন আদালত। খুলনার জেলা ও দায়রা জজ

(‌সি‌নিয়র জেলা জজ) মোঃ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষনা ক‌রেন ১৫ নভেম্বর।

রায় ঘোষণাকা‌লে দন্ডপ্রাপ্ত আসা‌মি আদাল‌তের কাঠগড়ায় উপ‌স্থিত ছি‌লেন। সে ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের দক্ষিণপাড়ার মৃত হোসেন আলী শেখের কন্যা। হত‌্যার শিকার শিশু তা‌নিশা ‌তেরখাদার আড়কা‌ন্দি গ্রা‌মের মোঃ খাজা শেখের কণ‌্যা।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরনী থে‌কে জানা গে‌ছে, তেরখাদার আড়কা‌ন্দি গ্রা‌মের আনসার ব্যাটালিয়নের সদস্য মোঃ খাজা শেখের দিতীয় স্ত্রী তিথী আক্তার মুক্তার সা‌থে পু‌র্বের স্ত্রীর সন্তান শিশু তা‌নিশা থাক‌তো । স্বামীর সা‌থে পারিবা‌রিক কল‌হের জের ধ‌রে চল‌তি বছ‌রের গত ৬ এ‌প্রিল রা‌তে শিশু তা‌নিশাকে তার সৎ মা তিথী আক্তার মুক্তা দা দি‌য়ে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রেন। তা‌নিশার বাবা এসময় পোষ্টিং বান্দরবনে ছি‌লেন।

এঘটনায় পর‌দিন তেরখাদা থানায় তা‌নিশার দাদা মামলা দা‌য়ের করেন। হত‌্যাকা‌ন্ডের বিষ‌য়ে গ্রেফতার হওয়ার পর মুক্তা ১৬৪ধারায় স্বীকা‌রো‌ক্তিমুলক জবানব‌ন্দি দেয়। তদন্ত কর্মকর্তা এস আই শ‌রিফুল ইসলাম ৩১‌মে আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন। আদালতে মোট ২২ জন স্বাক্ষী স্বাক্ষ্য দিয়েছেন। মামলায় রাষ্ট্রপ‌ক্ষের কৌশুলী ছি‌লেন, জেলা পি‌পি শেখ এনামুল হক।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//খুলনায় শিশু কণ্যাকে হত্যার দা‌য়ে সৎ মায়ের ফাঁ‌সির রায়

পড়ুন দৈনিক বিশ্ব …

ডোমারের ছেলে রনি সরকার ভর্তি পরীক্ষায় রাবিতে ১ম, ঢাবিতে ১৭তম স্থান

 

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভা (রবিবার) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বলেন, চলমান ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম দুইধাপ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। খুলনায় নির্বাচনের দিন বৃষ্টি উপেক্ষা করে ৭৭ থেকে ৮০ শতাংশের বেশি ভোটার ভোটদান করেছেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করছে না তারাই নির্বাচনে মানুষের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলে। তিনি বলেন, অধিকতর নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক মন্দির এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা প্রয়োজন। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে কেউ যেন জনভোগান্তি সৃষ্টি করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। পুণ্যস্নান ও ধানকাটার মৌসুমে অবৈধ হরিণ শিকার বন্ধ ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, সমাজে মাদকের বিস্তার ঘটলে সকলের সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে। খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। সামাজিক শৃঙ্খলা রক্ষায় নগর ও গ্রামীণ এলাকার চায়ের দোকানগুলোতে রাতের বেলা নির্দিষ্ট সময়ের পরে টেলিভিশন সেট বন্ধ রাখার বিষয়টি ভেবে দেখা যেতে পারে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক মোঃ রফিকুজ্জামান বলেন, গত মাসে জেলায় মাদক সংক্রান্ত একশত ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার সভাপতির বক্তৃতায় বলেন, অপরাধির মূল পরিচয় সে অপরাধি। রূপসার শিয়ালিতে সাম্প্রদায়িক ঘটনায় জড়িতরা অবশ্যই আইনের আওতায় আসবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ি এবছর হতে সুন্দরবনে কেবল সনাতন ধর্মাবলম্বীদের জন্য পুণ্যস্নান অনুষ্ঠিত হবে, রাসমেলা হবে না।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার ম-ল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত অক্টোবর মাসে ১৬০ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত সেপ্টেম্বর মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ১৩টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে অক্টোবর মাসে ১৫২টি মামলা দায়ের হয়েছে যা বিগত সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া মামলা হতে সাতটি বেশি।

সভায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

//খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব

খুলনার রূপসায় সাংবাদিকের বাড়িতে হামলা ও মারপিটের ঘটনায় মানববন্ধন

 

খুলনার রূপসায় সাংবাদিকের বাড়িতে হামলা ও মারপিটের ঘটনায় মানববন্ধন

 

খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাংবাদিক এইচ এম রোকনের বাড়িতে হামলা ও মারপিট করার প্রতিবাদে রূপসার কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে গত ১৪ নভেম্বর দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ উপজেলা সদরে অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে এইচ এম রোকন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গত ১১ নভেম্বর নির্বচনের দিন তার বাড়ি ঘেরাও করে কতিপায় মুখোষ ধারি লোকেরা হুমকি-ধামকি দিতে থাকে। কোন উপয়ান্ত না পেয়ে তার সহযোগী সাংবাদিকদের খবর দিয়ে তাদের দ্বারা সু-কৌশলে জীবন বাচানোর তাগিদে বাড়িতে পরিবার রেখে পালিয়ে খুলনা শহরে চলে যায়। নির্বাচনে জিতেই পরের দিন (গত ১২ নভেম্বর) সকালে আইচগাতি ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুলের ভাই আরিফুজ্জামান লিটনের নেতৃত্বে ৪০/৫০ জন সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের মালামাল ভাংচুর করতে থাকে।

এ সময় তার স্ত্রী জুই ও ভাইয়ের স্ত্রী (ভাবী) বাধা দিলে তাদেরকে মারপিট করে আহত করে। এ ঘটনায় রোকন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ও ২৫/৩০ জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা আসামী করে রূপসা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৬, তাং-১২/১১/২১ইং। থানা পুলিশ ইউপি চেয়ারম্যানের ভাই লিটনকে গ্রেফতার করে কোট হাজতে প্রেরণ করেন।

প্রতিবাদ সমাবেশে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবুর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ক্লাবের উপদেষ্টা আ. মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীরে সহ-সভাপতি আলহাজ¦ নজরুল ইসলাম,
সোনালী স্বপ্ন ডট কম পত্রিকার সম্পাদক রবিউল ইসলাম তোতা,
আজকের সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার এসএম হারুন অর রশিদ,
ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম আসাদুজ্জামান, সহ-সভাপতি মুরশীদ আলী, ক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ, সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ফ,ম, আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আ. মজিদ শেখ, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচায্য, প্রচার সম্পাদক মো. মোশারেফ শেখ, ক্রীড়া সম্পাদক নাজিম সরদার, ইউসা মোল্লা, মিলন সাহা, আজিজুল ইসলাম, দেশ সংযোগ পত্রিকার মো. শহিদুল ইসলাম, আবুল কালাম বাবু, ফিরোজ শেখ, শাহরিয়ার মানিক, কামরুজ্জামন জুয়েল, ডালিম শেখ, এইচ এম মনি, জাহাঙ্গির মোল্লা প্রমূখ।

//রূপসা (খুলনা) প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব

যশোরে ২টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

 

খুলনার ২৫ ইউপির মধ্যে ১০টিতে আ’লীগ, ১০টিতে বিদ্রোহী ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

খুলনা জেলার ২৫ টি ইউনিয়নের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ১০টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ৫ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এই ৫ জন স্বতন্ত্র প্রার্থী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার আইচগাতী ইউপিতে আওয়ামী লীগের আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলায় আওয়ামী লীগের ইসহাক সরদার ও টিএস বাহিরদিয়া ইউপিতে আওয়ামী লীগের জাহাঙ্গীর শেখ বিজয়ী হয়েছেন। এর আগে নৈহাটি ইউপিতে আওয়ামী লীগের কামাল হোসেন বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শেখ আবুল বাশার, জামিরায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার মনিরুল ইসলাম, দামোদরে আওয়ামী লীগের শরীফ মো. ভূঁইয়া শিপলু, আটরা গিলাতলায় আওয়ামী লীগের শেখ মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুরে আওয়ামী লীগের বিদ্রোহী মনোজিত বালা, মাগুরখালীতে আওয়ামী লীগের বিমল কৃষ্ণ সানা, খর্ণিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম দিদার, ধামালিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জহুরুল হক, আটলিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শেখ হেলাল উদ্দিন, ভান্ডারপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী গোপাল চন্দ্র দে, রুদাঘরায় আওয়ামী লীগের বিদ্রোহী মোঃ তৌহিদুজ্জামান, রংপুরে আওয়ামী লীগের বিদ্রোহী সমরেশ মন্ডল, ডুমুরিয়া সদরে আওয়ামী লীগের বিদ্রোহী গাজী মোঃ হুমায়ুন কবীর বুলু, শোভনায় আওয়ামী লীগের বিদ্রোহী সুরঞ্জিত কুমার বৈদ্য, শরাফপুরে আওয়ামী লীগের বিদ্রোহী শেখ রবিউল ইসলাম রবি, মাগুরঘোনায় আওয়ামী লীগের মোঃ রফিকুল ইসলাম হেলাল, গুটুদিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী শেখ তুহিনুল ইসলাম ও সাহস ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোঃ মাহবুবুর রহমান বিজয়ী হয়েছেন।

বটিয়াঘাটা সদর ইউপিতে আওয়ামী লীগের পল্লব কুমার বিশ^াস, ভান্ডারকোট ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী ওবায়দুল্লাহ শেখ ও সুরখালী ইউপিতে আওয়ামী লীগের এস কে জাকির হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১৪ জন প্রার্থী।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রানীগঞ্জ বাজারে ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের শুভ উদ্ধোধন

 

রূপসায় পুশকৃত চিংড়ী মাছসহ ভ্রাম্যমান আদালতের ১১ জনের জেল

রূপসা প্রতিনিধি:

সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬ অক্টোবর রাতে রূপসা ব্রীজ এলাকায় কোষ্টগার্ড অভিযান চালিয়ে চিংড়ী মাছ ভর্তি ৩টি ট্রাক আটক করে। ট্রাকে থাকা ২১৬০ কেজি জেলী পুশকৃত চিংড়ী মাছসহ ১১ জনকে জেল প্রদান করে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জানাযায়, উক্ত পুশকৃত চিংড়ী মাছের মালিকেরা প্রায়ই এধরণের অপব্যবসা করে আসছে। সাতক্ষীরা জেলার গোয়ালডাঙ্গা গ্রামের শংকর মজুমদারের ছেলে দুলাল মজুমদার (৪০), নীলকন্ঠপুর গ্রামের শহিদুল গাজীর ছেলে মনিরুল গাজী (৩০), শ্রীউলা গ্রামের মো. ছিদ্দিক সরদারের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৭), মাড়েলা গ্রামের আ: আজিজ সরদারের ছেলে আব্দুল বারিক (৪৬), দামারপোতা গ্রামের মৃত লুৎফর বিশ^াসের ছেলে মো. নজিবুল্লা (৩০), নাকতারা গ্রামের মো. আ: কাদেরের ছেলে মো. আবুল কালাম (৩০), মাছসখিপুর গ্রামেরমো. জলিল মোল্যার ছেলে মো. জিয়াউর রহমান (৩৩), শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সোহেল (৩২) এবং খুলনা কয়রা উপজেলার মঠবাড়ী গ্রামের মো. লকমানের ছেলে নজমাল হাসান (৩৮), শিমলারাইট গ্রামের লুৎফরস রহমান মোল্যার ছেলে মো. শাহিন আলম (৩৫), ও যশোরের কেশবপুর উপজেলঅর পরচাংকারা গ্রামের মঙ্গল মন্ডলের ছেলে শুভন মন্ডল (১৯)।

উপরোক্ত আসামীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারায় উপজেলা নির্বাহী কর্মকতা রুবাইয়া তাছনিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫জনকে ১ মাস ও ৬জনকে ২মাস করে জেল প্রদান করেন।

পুশকৃত চিংড়ী মাছ নদীতে ফেলে নষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা বাপ্পী কুমার দাস ও সহকারী কর্মকর্তা লিয়াকত সহ কোর্ষ্টগাডের বিভিন্ন সদস্যরা।

২১৬০ কেজি জেলী পুশকৃত চিংড়ী মাছ

সেতুতে যদি হাঁটতে পারতাম তবে সত্যি খুব ভালো লাগতো : প্রধানমন্ত্রী

সশরীরে নবনির্মিত পায়রা সেতু পরিদর্শনে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকাল ১১টায় তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পায়রা সেতু উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ‘যে নদীতে আমি সব সময় স্পিডবোটে চড়েছি সেই নদীর ওপরের সেতুতে যদি হাঁটতে পারতাম তবে সত্যি খুব ভালো লাগতো।

কিন্তু করোনার কারণে আসলে এক প্রকার বন্দি জীবন, সেজন্য আর সেটা হলো না। তবে আমার আকাঙ্ক্ষা আছে একদিন গাড়ি চালিয়ে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিসম্পন্ন, দৃষ্টিনন্দন এ নতুন সেতুটা দেখতে যাবো অবশ্যই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকে ডিজিটাল বাংলাদেশ বলেই আপনাদের সঙ্গে গণভবনে বসেও কথা বলতে পারছি, মিলিত হতে পারছি। তবে এটা ঠিক যে আমি যদি সেখানে উপস্থিত থাকতে পারতাম, পায়রা সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে পারতাম বা সেতুতে নেমে যদি একটু দাঁড়াতে পারতাম, পায়রা নদীটা দেখতে পারতাম।’

//ডেস্ক নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাট রামপালে র‍্যাবের অভিযানে জ্বীনের বাদশা গ্রেফতার

 

রূপসায় ২ কেজি গাঁজা সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

রূপসা প্রতিনিধি:

রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ ২২অক্টোবর বিকালে  ৬জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়,  থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন এর নেতৃত্বে আইচগাতী ক‍্যাম্প ইনচার্জ এস,আই মোঃ নকিব ইকবাল ও এ এসআই মোস্তাক এ এসআই ফরহাদ  অভিযান পরিচলনা করে

আইচগাতী বশিরের মোড় এবং নন্দনপুর তালবন মাঠ হতে ২ কেজী গাঁজা সহ ৬ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন যশোর জেলার বেনাপোল উপজেলার  বোয়ালিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে রাসেদুল (২১), একই জেলার  সারশা উপজেলার নটাদিয়া গ্রামের নূর হোসেন এর ছেলে জাহিদুল হাসান (২০), বেনাপোল উপজেলার গ্রামের মশিউর রহমানের ছেলে দুলাল হোসেন (২০), রূপসার শ্রীফলতলা ইউনিয়নের নন্দন পুর গ্রামের মান্নান আকন্দ এর ছেলে আব্দুল্লাহ (৩৮) , নন্দনপুর গ্রামের শাহাজান বেপারীর ছেলে মোঃসোহাগ বেপারী (২৪) ও তেরখাদা উপজেলার আনন্দনগর গ্রামের দাউদ মোল্লার ছেলে ফরহাদ মোল্লা (২০)। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এমপি ঝর্নার বিরুদ্ধে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ

খুলনাবাগেরহাটের সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণার বিরুদ্ধে প্রতিবেশীর সম্পত্তি জোর করে দখলের অভিযোগ পাওয়া গেছে

মঙ্গলবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সাংসদের প্রতিবেশী খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিষুষ্ণপদ বাছাড় পবিত্র সরকার তবে এমপি অভিযোগ অস্বীকার করেছেন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিষুষ্ণপদ বাছাড় জানান, এমপি গ্লোরিয়া ঝর্ণা তার গাড়ি বাড়িতে ঢোকানোর রাস্তা প্রশস্ত করছেন জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এমপি নিজে তার লোকজন দিয়ে আমাদের বসতভিটায় রোপণ করা আম, মেহগনি, দেবদারু নারকেলগাছসহ প্রায় দুই লাখ টাকা মূল্যের গাছ কেটে ফেলেছেন তা ছাড়া আমাদের ঘরের পাকা পায়খানা ভেঙে ফেলে বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করছেন আমরা প্রতিবাদ করলে পুলিশ দিয়ে আটক করে আদালতে চালান দেওয়ার হুমকি দিয়েছেন তিনি

সংবাদ সম্মেলনে বলা হয়, ক্ষমতাসীন দলের এমপি আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তার বিরুদ্ধে কথা বলার কোনো শক্তি আমাদের নেই তাই বাপদাদার বসতভিটা রক্ষায় গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি

ব্যাপারে এমপি অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা  বলেন, তার বাড়ি লাউডোব ক্যাথলিক চার্চ থেকে কালকিবাটিয়া পর্যন্ত একটি সড়ক রয়েছে, যা ফুট চওড়া এলাকাবাসীর অনুরোধে এই সড়ক প্রশস্ত করতে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ কাজ বাস্তবায়ন করছে এখানে কাউকে উচ্ছেদ করা হচ্ছে না

তিনি বলেন, সড়কের পাশে কিছু কচা জিয়েলগাছ ছিল দুই লাখ টাকার গাছ কখনোই ছিল না তাদের টয়লেটের নোংরা পানি সরাসরি রাস্তায় এসে পড়ত এতে পথচারীর কষ্ট হতো জন্য টয়লেট ভেঙে ফেলা হয়েছে আমাকে হেয় করতে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ সম্মেলন করা হয়েছে

 //খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

ভবদহের জলাবদ্ধতার জন্য মৃত মানুষের দাফন নিয়ে দেখা দিয়েছে মহাবিপদ

 

ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নিবার্চিত হয়েছেন গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। মঙ্গলবার (১৯ অক্টোবর)  ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয় আয়োজিত গত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন তিনি।

সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এসএম শফিউল্লাহ্’কে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, বিপিএম, পিপিএম অতিরিক্ত ডিআইজি (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. মাহবুবুর রহমানসহ পিপিএম (বার)

ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা রেঞ্জ কার্যালয় প্রদত্ত ১০টি ক্যাটাগরির মধ্যে গাজীপুর জেলা ৪টি ক্যাটাগরিতে প্রথম হয়ে শ্রেষ্ঠ হন।

জেলা ডিবি পুলিশ রূপসা হতে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

খুলনা ব্যুরোঃ

খুলনা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে হালিম শেখ (৪০) নামে এক জনকে ৩০০পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। মাদক আইনে তার বিরুদ্ধে রূপসা থানার মামলা দায়ের হয়েছে, যার নং-১৬।

পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৮ অক্টোবর সন্ধ্যায় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হালিমা বেগম এর বসত বাড়ির উঠানে থেকে রামনগর গ্রামের বেল্লাল শেখ এর ছেলে মোঃ হালিম শেখকে গ্রেফতার করে। তার নিকট থেকে সর্বমোট (২০০+১০০)=৩০০ (তিনশত) পিচ হালকা কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়।

উল্লেখ্য যে, আসামী হালিম শেখ (৪০) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ সর্বমোট ০৯ টি মামলা রয়েছে।