রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সঞ্চালনায় সোমবার (৪ এপ্রিল) দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

বিদ্যালয়ের সভাপতি কিশোর কুমার বালা’র সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী শিক্ষ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মহিলা ইউপি সদস্য আসমা বেগম প্রমুখ।

রামপালে গাঁজাসহ নারী মাদক কারবারি শাহীনা আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাট রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে শাহীনা বেগম (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটকে শাহীনাকে রবিবার (০৩ মার্চ) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

রামপাল থানার ওসি (তদন্ত) বিধান কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় নারী ফোর্স সারমিন আক্তার লিমাসহ অন্যদের সাথে নিয়ে শনিবার রাত পৌনে ১১ টায় ইসলামাবাদ আলী আজমের স-মিলের সামনে অভিযান পরিচালনা করেন। ওই সময় সিংগড়বুনিয়া গ্রামের গাঁজার ডিলার বহু মাদক মামলার আসামি দেলোয়ার মোল্লার স্ত্রী শাহীনা বেগম কে ১২৫ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেন।

এ বিষয়ে সিংগাড়বুনিয়া এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন মাদক কারবারি দেলোয়ার দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে সামাজিক পরিবেশ নষ্ট করছে। তার স্ত্রী শাহীনা পুলিশের হাতে আটক হলেও অপর বিক্রেতা বকুল রানী ঢালী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিধান কুমার বিশ্বাস নারী মাদক কারবারি আটক ও আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস পালন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানে রামপালে বর্ণাঢ্য আয়োজন জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শনিবার (০২ মার্চ) সকাল ১০ টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে র্যালী শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো, আব্দুস সাত্তার, উপজেলা দুদক প্রতিরোধ কমিটির সভাপতি মো. আকবর আলী, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, মো. ফোরকান বিল্লাহ প্রমুখ।

এ দিনে দিনব্যাপী নতুন করে ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের আবেদন গ্রহণ করা হয়। কি পদ্ধতিতে ভোটার হওয়া যাবে এবং কি কারণে ভোটার হওয়ার যোগ্যতা হারাবেন সে বিষয়ে আলোচনা করা হয়। ভোটার হতে জাতীয় পরিচয় পত্র বা নাগরিকত্বের সনদপত্র, যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদ, সনাক্তকরারীর এনআইডি নম্বর, ইউটিলিটি বিল ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রয়োজন হয়।

একাধিকবার একাধিক স্থানে ভোটার হওয়া দন্ডনীয় অপরাধ বলেও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা সভায় উপস্থিত সকলকে অবহিত করেন।

রামপালে সাংবাদিক তুহিনের ব্যাবসা প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি

জেনিভি প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে সাংবাদিক তুহিন মোল্লার মেসার্স মোল্লা তাসনিম পোল্ট্রি এন্ড ফিস ফিড নামের ব্যাবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটছে। বুধবার রাতের কোন এক সময় সিধ কেটে অজ্ঞাতনামা চোরের নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ডকুমেন্টস নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক তুহিন মোল্লা রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে,  উপজেলার রোমজাইপুর গ্রামের মোল্লা লিয়াকত হোসেনের ছেলে প্রেসক্লাব রামপাল এর সদস্য তুহিন মোল্লা তার বাজারে একটি ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। বুধবার রাতের কোন এক সময় ফ্লোরের ইট খুলে সিধঁ কেটে অজ্ঞাত পরিচয়ের চোরের ঘরে ঢোকে। ওই সময় তারা নগদ ৩ হাজার ৩০০ টাকা, জমির একটি পিট দলিল, ৪ টি এসএ পর্চা, ২ টি প্রিন্ট পর্চা, জাতীয় পরিচয় পত্র, ২ টি টালি খাতা, ১ টি লেজার খাতা, ১ টি ট্রেড লাইসেন্স, অন্যের স্বাক্ষরিত ৪ টা ব্যাংক চেক ও ১০ টি স্টাম্পসহ অতিব গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। এতে তার বড় ধরনের ক্ষতির আশংকা করছেন তিনি। এ বিষয়ে রামপাল থানার এসআই পীযুষ কুমারের কাছে জানতে চাইলে তিনি জানান, লিখিত অভিযোগের কপি পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

তীব্র লবনাক্ততার মধ্যেও রামপালে বোরোর বাম্পার ফলনের আশা

 জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

তীব্র লবনাক্ততার মধ্যেও রামপালে চলতি বোরো চাষ মৌসুমে ভালো ফলনের আশা করছেন কৃষকরা। ভালো আবহাওয়া, মাঝে মধ্যে বৃষ্টিপাত হওয়ায় ও সঠিক সময়ে আবাদ করায় এবং কৃষি দপ্তরের নজরদারি থাকায় আশানুরূপ ফলন হওয়ার সম্ভবনা রয়েছে বলে মনে করেন কৃষি বিভাগ।

রামপাল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর চলতি বোরোধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ৮০০ হেক্টর জমি। এরমধ্যে হাইব্রিড ৩ হাজার ৯১২ হেক্টর ও উফশী জাতের ৮৯০ হেক্টর জমি বোরো ধানের আবাদ হয়েছে। গত ২০২২-২৩ অর্থ বছরে একই সময়ে আবাদ হয়েছিল ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে এবং ২০২১-২২ অর্থ বছরে আবাদের লক্ষমাত্রা অর্জিত হয়েছিল ৪ হাজার ৩৬০ হেক্টর জমিতে। এ বছর আরও ২০০ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে বলে কৃষি অফিস জানিয়েছে।

রামপালের ১০ টি ইউনিয়নের মধ্যে গৌরম্ভা ইউনিয়নে হাইব্রিড ৪৫০ ও উফশী জাতের ১০৯ হেক্টর, উজলকুড় ইউনিয়নে ২ হাজার ২৭০ হেক্টরে হাইব্রিড ও ৩৩২ হেক্টরে উফশী, বাইনতলা ইউনিয়নে ৭৩৩ হেক্টরে হাইব্রিড ও উফশী ২০৮ হেক্টর, রামপাল সদর ইউনিয়নে হাইব্রিড ৩১০ ও উফশী ১৯৬ হেক্টর, রাজনগর ইউনিয়নে ৬৫ হেক্টরে হাইব্রিড ও উফশী ১৮ হেক্টরে, হুড়কা ইউনিয়নে হাইব্রিড ২ হেক্টর ও উফশী ২ হেক্টরে, পেড়িখালী ইউনিয়নে হাইব্রিড ২ হেক্টর ও উফশী ১ হেক্টরে, ভোজপাতিয়া ইউনিয়নে হাইব্রিড ৮ হেক্টর ও উফশী ৩ হেক্টরে, মল্লিকেরবেড় ইউনিয়নে ৬৫ হেক্টরে হাইব্রিড ও উফশী ১৫ হেক্টরে ও বাঁশতলী ইউনিয়নে হাইব্রিড ৭ হেক্টরে ও উফশী জাতের ৬ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে।

রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা মো.ওয়ালিউল ইসলাম জানান, রামপাল উপজেলা বাংলাদেশের একটি উপকূলীয় উপজেলা। জলবায়ু পরিবর্তন জনিত কারণে এবং এখানে অপরিকল্পিতভাবে চিংড়ি চাষের কারণে মাটিতে লবনাক্ততার মাত্রা বৃদ্ধি পেয়েছে। মাটি ও পানির লবণাক্ততা, খার ও অম্লত্বের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় জমির গুনাগুন দারুণভাবে নষ্ট হয়ে গেছে। যে কারণে কৃষকগণ কাঙ্ক্ষিত ফসল ফলাতে পারছেন না। সরকারিভাবে বিকল্প চাষ বৃদ্ধি ও লবণ সহিষ্ণু জাতের উন্নত জাতের ধান চাষ শুরু করার কারণে আবাদ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও কৃষিতে যান্ত্রিকীকরণ, কৃষকদের প্রশিক্ষণ, বীজ, সার বিনামূল্যে বিতরণ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষকরা সুফল পাচ্ছেন। সরকার কৃষক ও কৃষিতে সুরক্ষা দিতে নানান চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাঠ পর্যায়ে মাটি ও পানির গুনাগুন পরীক্ষা করে জমিতে উর্বরতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।

রামপালে সাবরেজিস্টার সহ ৭ জনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে আদালতে প্রতিবেদন দাখিল

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে জাল জালিয়াতির মাধ্যমে জমি রেজিস্ট্রেশন করার অভিযোগে সাবরেজিস্টার নাহিদ জাহান মুনাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। ভুয়া দাতা সাজিয়ে মৃত রণজিৎ কুমার পালের জমি রেজিষ্ট্রেশন করে নেওয়ার ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাগেরহাটের পিবিআই ইন্সপেক্টর আশরাফুল আলম গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বাগেরহাট জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে এ প্রতিবেদন দাখিল করেন।
জানা গেছে, উপজেলার বড়দিয়া গ্রামের মৃত রণজিৎ কুমার পালের জমি উপজেলার গিলাতলা গ্রামের দীনেশ চন্দ্র পালের নামে ০.৬০ একর জমি রেজিস্ট্রি করা হয়। গত ইংরেজি ০৭-০২-২০২৩ তারিখ রামপাল সাব-রেজিস্টার নাহিদ জাহান মুনা ভুয়া দাতার মাধ্যমে জমিটি রেজিষ্ট্রেশন করেন, যার দলিল নম্বর ৩৪৪। বিষয়টি জানতে পেরে জমির মালিক রণজিৎ কুমার পালের ছেলে বিশ্বজিৎ পাল গত ইংরেজি ২৯-০৩-২০২৩ তারিখ বাগেরহাটের বিজ্ঞ আদালত (রামপাল) -২ এ পিটিশন মামলা নং ২৫/২০২৩ দায়ের করেন। বিজ্ঞ আদালতের বিচারক বাগেরহাটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এমতাবস্থায় সাংবাদিকদের মাধ্যমে সংবাদ পেয়ে সাব-রেজিস্টার নাহিদ জাহান মুনা ওই ভুয়া দাতা জগদীশ চন্দ্র মন্ডলকে ডেকে এনে প্রকৃত জমির মালিক রণজিৎ কুমার পালের নামে আরও একটি ফেরত দলিল রেজিষ্ট্রেশন করেন। যার দলিল নম্বর ৯৩৪/২০২৩, তারিখ ০৪-০৪-২০২৩। এতে প্রমাণিত হয় সাবরেজিস্টার নাহিদ জাহান মুনা জাল জালিয়াতির সাথে জড়িত রয়েছেন পিবিআই এর তদন্তের উঠে এসেছে।

পিবিআই বাগেরহাটের পুলিশ সুপার মো. আব্দুর রহমান আদালতের কপি হতে পেয়ে তদন্তের দায়িত্ব দেন ইন্সপেক্টর আশরাফুল আলমকে। তিনি দীর্ঘ তদন্ত শেষে সাব-রেজিস্টার নাহিদ জাহান মুনা, ভুয়া দাতা জগদীশ চন্দ্র মন্ডল, ইউপি সচিব রতন কুমার পাল, তার পিতা দীনেশ চন্দ্র পাল, রীতা রানী পাল, দলিল লেখক সবুজ মন্ডল, সৈয়দ গালিব হোসেন ও রথীন কুমার পালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।
সাবরেজিস্টার নাহিদ জাহান মুনার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়টি তিনি বরাবরই অস্বীকার করে আসছেন। জাল জালিয়াতির বিষয়টি জানার পরেও পুনরায় একই ভুয়া দাতা জগদীশ চন্দ্র মন্ডলকে দিয়ে কেন জমি রেজিষ্ট্রেশন করা হয়েছে ? এমন প্রশ্নের সঠিক উত্তর তিনি দিতে পারেননি।

বাগেরহাটের পিবিআই ইন্সপেক্টর আশরাফুল আলম আদালতে প্রতিবেদন দাখিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। অপরদিকে মামলার বাদী বিশ্বজিৎ পালের আইনজীবি আলী আকবর ও নিমাই চন্দ্র বাগেরহাটের আদালতে পিবিআই এর প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। বিবাদীরা প্রভাবশালী হওয়ায় বাদী বিশ্বজিৎ পাল মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

মোল্লাহাটে ডিবির অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি|| বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ আবুল হোসেন (৩২) ও সাইফুল ইসলাম (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৮ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে মোল্লাহাট থানা এলাকার মেসার্স সাগর ফিলিং স্টেশনের পূর্বপাশে একটি পিকআপে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার ও দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার করিবাগান গ্রামের আবুল হোসেন (৩২) এবং চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার উদিয়া পাথর গ্রামের সাইফুল ইসলাম ।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার মোল্লাহাট উপজেলার মেসার্স সাগর ফিলিং ষ্টেশনের পাশে গোপালগঞ্জ টু খুলনা মহাসড়কে পিকআপ তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ আবুল হোসেন ও সাইফুল ইসলাম নামের দুই জনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, আটক আবুল হোসেন ও সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন থানা এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রামপালে ইউপি সদস্যের বিরুদ্ধে ভুয়া দাগের জমি রেজিস্ট্রি করার অভিযোগ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে অসহায় এক নারীকে ভুয়া দাগের জমি রেজিস্ট্রি করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, খুলে সিটি কর্পোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী আবেদা বেগম।

অভিযোগে জানা গেছে, রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের আনসার আলীর মেয়ে আবেদা বেগম একই গ্রামের মৃত মওলা বক্স হাওলাদারের ছেলে উজলকুড় ইউপি সদস্য মুজিবুর রহমান হাওলাদারের কাছ থেকে কবলামূলে জমি রেজিস্ট্রি করে নেন। গত ইংরেজি ১৫-০৬-১৯৯৭ সালে রামপাল সাবরেজিস্টার অফিস থেকে সন্তোষপুর জেএল ৮৯ খতিয়ানের ৩,৬ ও ৭ দাগের ০.১৪ একর জমি লিখে দেন। সেই জমিতে দীর্ঘ দিন ধরে ভুক্তভোগী বাড়ি ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। এক পর্যায়ে আবেদা বেগম জানতে পারেন উক্ত জমি ইউপি সদস্য মুজিবুর রহমানের ছেলে বাচ্চু হাওলাদার ও হেমতুল্লাহর নামের জমি তাকে লিখে দেয়া হয়েছে।

পরে ভুক্তভোগী বিষয়টি মিমাংসার জন্য বিবাদী মুজিবের স্মরণাপন্ন হন। এতে কোন ফয়সালা না হওয়ায় আবেদা বিভিন্ন মানুষ দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন। ইতিপূর্বে রামপাল উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম উভয় পক্ষের শুনানি শেষে ভুক্তভোগীকে জমির দলিল সংশোধন করে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। এরপরে ও কোন সমাধান না পেয়ে সমাজপতিদের দ্বারস্থ হয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মুজিবুর রহমান হাওলাদারের মুঠোফোনে কথা হলে তিনি জানান, দলিলে দাগ নম্বর সংশোধন করে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে কেন এত দেরি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন স্বাক্ষাতে সব জানাবো।#

বাগেরহাটের ফকিরহাটে ২৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ আটক ৪

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে ২৪ কেজি গাঁজা ও ৩৬০ পিস ইয়াবা সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার রূপসা থানার রামনগর গ্রামের জালাল মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা(৩৫), কক্সবাজার জেলার চকরিয়া থানার জগরখালী গ্রামের নুরুল আলমের ছেলে আলী আলম(২৮), যশোর জেলার কোতোয়ালি সদর থানার মোড়ালী মোড় এলাকার সোহরাব এর ছেলে সাগর(২৮) ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার উওরপাড়া গ্রামের গাজী রজব আলীর ছেলে গাজী বদরুল (৫০)।

পুলিশ জানায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এর নেতৃত্বে এসআই ওহিদুজ্জামান, এসআই অনুপ রায়, এএসআই আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ চালিয়ে ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লেগীর পুকুরের পাশে মৃত হামিজ উদ্দিন গাজীর ছেলে ইব্রাহিম গাজীর বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে মাদক উদ্ধার ও তাদের গ্রেপ্তার করেন।

এসময় ২৪ কেজি গাঁজা, ৩৬০ পিস ইয়াবা ও  মাদকের কাজে ব্যবহৃত একটি মটর সাইকেল জব্দ করেন।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত  বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল বলে তথ‍্য ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণে করা হয়েছে।

মোল্লাহাটে চাঞ্চল্যকর চাচাকে হত‍্যার ঘটনায় ভাইপো গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের মোল্লাহাটে সুপারি চুরির নালিশ করায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ৬।

মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) সকালে মোল্লাহাট উপজেলার জয়ডিহি গ্রামের দাঁড়িয়াঘাটা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত জামিল সরদার (৫৫) ওই গ্রামের মৃত শাহবুদ্দিন সরদারের ছেলে। অভিযুক্ত রইস সরদার(২২) জামিলের চাচাতো ভাই ইসরাইল সরদারের ছেলে।

র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে জানাযায়, রইস জামিলের সুপারি বাগান থেকে কিছু সুপারি চুরি করেন। এই চুরির বিষয়ে জামিল মঙ্গলবার তার চাচাতো ভাই ইসরাইলের কাছে নালিশ করায় বাবা ও ছেলে জামিলের উপর ক্ষুব্ধ হয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতিজা রইস ছুরি দিয়ে জামিল কে কুপিয়ে জখম করে।

জামিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও দুই জন আহত হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, (সদর কোম্পানি) খুলনা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২২ ফেব্রুয়ারি গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লাহাটের কুলিয়া ঘাতবিলা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার  প্রধান আসামী রইচ সরদার কে হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।