মোড়েলগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার: এলাকাবাসির মানববন্ধন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৩ নং পুটিখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টানা তিন বারের বিপুল ভোটে নির্বাচিত সদস্য মোঃ রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে বহিরাগত মানুষ ভাড়া করে এনে  মিথ্যা  তথ্য প্রচার করেন এক মানববন্ধনের মাধ্যমে।

ইউপি  সদস্য মোঃ রফিকুল ইসলামের সাথে নির্বাচনে বিপুল ভোটে হেরে গিয়ে মোঃ আলিম শেখ মিথ্যা ও অযৌক্তিক তথ্য প্রচার করেন এবং  মানববন্ধনে অংশ গ্রহণ করা সকলেই অন‍্য ইউনিয়নের ভাড়াটিয়া বলে স্হানীয়দের দাবি।

মানববন্ধনে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া গুচ্ছ ঘর এবং পানির ট্যাংক প্রদানে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে ইউপি সদস্য মোঃ রফিকুল।

ইউপি সদস্যের সুনাম নষ্ট করা এবং এলাকায় অরাজকতা সৃষ্টি করার উদ্দেশ্যেই এ মিথ্যা মানববন্ধন করা হয় বলেও স্হায়ীদের দাবি।

এ বিষয়ে ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম খান  রবিবার (১৮ফেব্রুয়ারি) সকাল ১০টায় এক মানববন্ধন করেন। এতে স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গুচ্ছ গ্রামের শতশত নারী পুরুষ অংশগ্রন করেন।

মানববন্ধনে স্থানীয়রা বলেন,  এটা ছিল নির্বাচনে হেরে যাওয়ার প্রতি হিংসা সব সাজানো ও বহিরাগত মানুষ টাকা দিয়ে ভাড়া করে এনে করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা খবর ছড়িয়ে এলাকার শান্তি নষ্ট করছে।

ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম খান বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট আমি এ রকম কাজে জড়িত নেই বলেই এলাকার সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে তিন বার ইউপি সদস্য বানিয়েছেন। আমার সাথে নির্বাচনে ভোটে হেরে গিয়ে প্রতি হিংসা মূলক ভাবে এ সব মিথ্যা প্রচার করছে এবং আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হয়রানির চেষ্টা চালানো হচ্ছে।

ইউপি সদস্য আরো বলেন, কেহ যদি এ রকম ঘটনার সাথে জড়িত প্রমান করতে পারে আমি আমার সদস্য পদ থেকে পদত্যাগ করবো। এই অযৌক্তিক ভিত্তিহীন ও মিথ্যা মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানাই সেই সাথে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

রামপালে বসত ঘরের চাল কেটে দেওয়া: প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রামপালে বসত ঘরের চাল কেটে দেওয়া: প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি মো:সাইফুল্লাহ, পিতা: মৃতশেখ লুৎফর রহমান, সাং: সিকিরডাঙ্গা, থানা: রামপাল, জেলা: বাগেরহাট। গত মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি) রামপালে বসত ঘরের চাল কেটে দেওয়ার অভিযোগ শিরোনামে বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত খবরের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার  প্রতিবেশি উপজেলার শিকিরডাঙ্গা গ্রামের মৃত আ.লতিফের ছেলে মো.নাসির উদ্দীন আমার বিরুদ্ধে চক্রান্ত করে সাংবাদিকদের মিথ‍্যা বানোয়াট ও ভূল তথ‍্য দিয়ে আমাকে হেয় প্রতিপন‍্য করার জন‍্য রূপালি নিউজ, রামপাল মোংলা নিউজ সহ কয়েকটি অনলাইন পোর্টাল ও পত্র পত্রিকায় মিথ‍্যা সংবাদ প্রকাশ করিয়েছে। আমি নাসিরের ঘরের চাল কাটি নাই এবং কে বা কারা চাল কেটেছে তা আমার জানা নাই।

আমার প্রতিবেশি নাসিরের চক্রান্তের জন‍্য আমার পরিবার পরিজন নিয়ে বসবাস করতে খুব অসুভিধা হচ্ছে। স্থানীয় সালিশির মাধ‍্যমে মিমাংশা হলেও নাসির তা মানছে না। তাই আমি আমার বসতবাড়িতে যাতে সুষ্ঠুভাবে বসবাস করতে পারি সে জন‍্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।

মো:সাইফুল্লাহ, সিকিরডাঙ্গা, রামপাল, বাগেরহাট। ফোন:০১৭২০১০৬৯২২

বাগেরহাটে ফেসবুকে প্রেমেরফাঁদে যুবককে অপহরণ: চক্রের ৬ সদস‍্য আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করা কলেজশিক্ষার্থীকে উদ্ধার ও ৬ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, সৈয়দ আল হারুণ (২০), মো. তানিম হোসেন (২৩), সুজন শেখ (২৫), মো. ডালিম ফরাজী (২০), মো. সুজন শেখ (২০) ও সেলিম মীর (৫৫)। এদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ওমেদ আলী শেখের ছেলে রবিউল শেখ স্বাধীনের সঙ্গে শারমিন আক্তার শিলা নামের একটি ফেসবুক আইডির পরিচয় হয়। শুক্রবার ১৬ ফেব্রুয়ারি রাতে জন্মদিনের উপহার নিতে মাইক্রোবাস নিয়ে যাত্রাপুর এলাকায় রবিউলের বাড়ির সামনে এসে মাইক্রোবাসে উঠতে বলে শিলা। রবিউল গাড়িতে উঠলে অপহরণকারীরা তার হাত-পা বেঁধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া নিয়ে যায়।

পরে রবিউলের মুঠোফোন থেকে তার পরিবারকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অভিযান চালিয়ে শনিবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে চিতলমারী উপজেলার শৈলদাহ গুচ্ছগ্রাম থেকে অপহৃতকে উদ্ধার করা হয় এবং পরে একই রাতে পিরোজপুর জেলার নাজিরপুর এলাকা থেকে ৬ অপহরণকারীকে আটক করা হয়।

অপহৃত শিক্ষার্থী রবিউল শেখ স্বাধীন বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ওমেদ আলী শেখের ছেলে। তিনি সরকারি পিসি কলেজের স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী।

আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।

রূপসা ব্রীজে বন্দুক গুলিসহ অস্ত্র ব‍্যবসায়ী আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

খুলনার রূপসা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র গুলিসহ এক অস্ত্র ব‍্যবসায়ীকে আটক করেছে কোষ্টগার্ড।

আটককৃত মোঃ আরিফুল ইসলাম পিয়াস (৩৪), খুলনা জেলার রুপসা উপজেলার পিঠাবো গ্রামের বাসিন্দা।

কোষ্টগার্ড সুত্রে জানাযায়,  গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের পর বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন রূপসা কর্তৃক খুলনা জেলার রূপসা উপজেলার রুপসা ব্রীজ এলাকায় একজন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহ জনক মনে হলে তাকে মোটরসাইকেল দাড়করাতে বললে সে দ্রুত পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ডের আভিযানিক দল মোটরসাইকেলটিকে ধাওয়া করে রুপসা ব্রীজ সংলগ্ন জাবুসা চৌরাস্তায় মোটরসাইকেলসহ তাকে আটক করে।  মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেল এর পিছনে মাছ বহনকারী একটি বস্তায় অভিনব কায়দায় রাখা ০১টি দেশীয় বন্দুক ও ০৫ রাউন্ড তাজা গোলা জব্দ করে। এছাড়াও ০১টি বাটন মোবাইল ফোন, ০৭ টি সিম কার্ড, নগদ ২,২৬৫ টাকা এবং ০১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দকৃত অস্ত্র তাজা গোলা ও অস্ত্র ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম পিয়াস কে রূপসা থানায় হস্থান্তর করা হয়েছে।

রামপালে গৃহবধুকে মৎস‍্য ঘেরে ধর্ষণ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে ৩৬ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।

গত বুধবার(১৪ ফেব্রুয়ারি ) দিবাগত গভীর রাতে বাগেরহাটের রামপাল উপজেলার চ্যাটার্জীখালী এলাকায় একটি মৎস‍্য ঘেরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নির্যাতনের শিকার গৃহবধূকে  উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে।

এ ঘটনায় গৃহবধুর স্বামী আলামিন বাদী হয়ে রামপাল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানাযায়, ঐ নারী এবং তার স্বামী রামপাল উপজেলার চ্যাটার্জীখালী এলাকার এক ব্যক্তির মৎস্য ঘেরে পাহারাদার হিসেবে কাজ করেন। বুধবার রাতে ঐ নারী এবং তার স্বামী খাওয়ার পর ঘেরের বাসায় ঘুমাতে যায়। জরুরি কাজে স্বামী বাইরে গেলে তার স্ত্রী ঘেরের বাসায় একা থাকেন। সুযোগবুঝে অজ্ঞাতনামা এক ব্যক্তি ঘেরের বাসায় ঢুকে ঐ নারীকে ধর্ষণ করে। তবে ঐ নারী ধর্ষককে চিনতে পারেনি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাসের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গৃহবধূকে উদ্ধার করে মেডিকেল করার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের হয়েছে এবং আসামী সনাক্তের জোর চেষ্টা চলছে।#

বাগেরহাটে জেএমবি`র ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটে পুলিশের উপর বোমা নিক্ষেপকারী ৮ জে এমবি সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ড.আতিকুস-সামাদ সকল আসামীর উপস্হিতিতে এই রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে ২০১৬ সালের ২৫ অক্টোবর বাগেরহাটের কচুয়া এলাকায় জে এমবির অবস্হানের কথা জানতে পেরে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময়ে পুলিশের উপস্হিতি টের পেয়ে তাদের অবস্হানরত একটি ঘরের মধ্য থেকে পুলিশের উপর বোমা নিক্ষেপ করে । পরে পুলিশ অভিযান পরিচালনা করে ঘটনাস্হল থেকে চারজনকে আটক করে এবং পরবর্তীতে বাকী চারজনকে বিভিন্ন সময়ে অভিযানে আটক করা হয়।এদের মধ্যে দুইজন জামিনে থাকলেও রায়ের সময়ে তারা উপস্হিত ছিলেন।

দীর্ঘ আট বছর পর আদালতের শুনানী শেষে আসামীদের মধ্যে দুইজনকে তিন বছর,অপর দুইজনক দুই বছর এবং বাকী আসামীদের একবছর করে কারাদন্ড ও ১০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।  আটককৃতদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এসময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি হিসেবে উপস্হিত ছিলেন এপিপি মোঃ শহীদুজ্জামান।তিনি এই রায়ে সন্তোষ প্রকাশ করেন।

ফকিরহাট হাসপাতাল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাট সরকারি হাসপাতাল থেকে নির্মল মল্লিক (৪৫) নামে এক কৃষকদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে।

নিহত নির্মল মল্লিক খুলনার রূপসা উপজেলার বান্দাখাল এলাকার মৃত রাম পদ মল্লিকের ছেলে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, বুধবার রাত ১০টার দিকে নির্মল মল্লিক নিজ বাড়িতে বিষ পান করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

সে পারিবারিক কলহের জের ধরে বিষ পান করে আত্মহত্যা করেছে বলে জানান। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন সম্ভব হবে বলে জানান এ কর্মকর্তা।

রামপালে ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

 বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে রোজিনা বেগম রুবি (৩৮) ও আবির কর্মকার (২৮) নামের দুই মাদক কারবারিকে দেড়শত পিস ইয়াবাসহ আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক রোজিনা বেগম ও আবির কর্মকার কে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

আটক রোজিনা বেগম বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। অপর আসামী  আবির কর্মকার খুলনা থানার বেনিবাবু রোডের মিল্টন কর্মকারের ছেলে।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি ) রামপাল উপজেলার শোলাকুড়া গ্রামের প্রীতম দেবনাথের বাড়িতে  রামপাল থানা অফিসার ইনচার্জ সোমেন দাস এর তত্বাবধানে এস আই  হুসাইন আহমেদ সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। এ সময় রোজিনা বেগম ও আবির কর্মকার কে ১৫০পিস ইয়াবা ট‍্যাবলেট সহ  গ্রেফতার করেন।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন,  রোজিনা বেগম ও আবির কর্মকার কে ইয়াবা ট‍্যাবলেট সহ আটক করা হয়েছে এবং মাদক আইনে মামলা রুজুর পর বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।

রামপালে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক- ১

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মো: আল আমিন হোসেন(২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক আল আমিন কে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। সে ঠাঁকুরগাও উপজেলার গোপালপুর গ্রামের মো: জামাত আলীর ছেলে।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার  (১১ফেব্রুয়ারি ) রামপাল উপজেলার বড়দূর্গাপুর তমা ব্রীজের উপর রামপাল থানা অফিসার ইনচার্জ সোমেন দাস এর তত্বাবধানে এস আই  দিনেশ ঘোষ সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। এ সময় আল আমিন কে ৪৫ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করে আল আমিন নামের একজনকে আটক করা হয়েছে এবং মাদক আইনে মামলা রুজুর পর আটক আল আমিন কে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।

ফকিরহাটে প্রতারণার শীর্ষে জ্যোতি ক্লিনিক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে মানসা বাজার এলাকায় জ্যোতি ক্লিনিকের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ উঠেছে। অভিজ্ঞ ডাক্তার,নার্স না থাকায় রোগীদের ভোগান্তির শেষ নেই।

অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া, বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় তৈরি হয়েছে মরণফাঁদে। বিশেষজ্ঞ ডাক্তার, এনেস্থিসিয়া ছাড়াই প্রতিনিয়ত চলছে অপারেশন কার্যক্রম। ওটি নোটে বিভিন্ন সার্জন,ও এনেস্থিসিয়ার নাম ব্যবহার করে প্রতারনা করে আসছে ক্লিনিকটি। সরজমিনে গিয়ে দেখা যায় ফেব্রুয়ারির ২ তারিখে ওটি নোটে এনেস্থিসিয়া ডা: অনিকের নাম ব্যবহার করেছে,এ বিষয়ে ডা: অনিকের সাথে কথা হলে তিনি এনেস্থিসিয়া দেননি বলে জানান।

এ বিষয়ে উপজলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মফিদুল ইসলামের কাছে সাংবাদিকরা জানতে চায়লে তিনি বলেন আমি গত বুধবার(৭ ফেব্রুয়ারি ) জ্যোতি ক্লিনিক পরিদর্শন করেছি, তাদের পরিবেশ নোংড়া ছিলো,ডাক্তারদের নাম ব্যবহার করে অপারেশন করছে, ৫ বছর ধরে নেই লাইসেন্স নবায়ন,এনেস্থিসিয়া মেশিন নষ্ট,নেই মানি রিসিট,ক্যাশ ম্যামো। ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে ডাক্তার লেখা প্যাডে রুগী দেখছেন তমানাস বসু। তিনি আরও বলেন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জ্যোতি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডি এম এফ) তমানাস বসুর সাথে কথা হলে তিনি বলেন আমার প্যাডটি ডাক্তার লেখা এটি আমি নিজে করিনি ঔষধ কম্পানি বানিয়ে দিয়েছে, এবং আমরা নবায়ন এর টাকা জমা দিয়েছি সফটওয়্যারজনীত সমস্যার কারনে আটকে আছে।