বাগেরহাটে ২ কেজি গাঁজাসহ মাদক ব‍্যবসায়ী আটক

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটে দুই কেজি গাঁজাসহ জাহিদ হোসেন হৃদয় (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক হৃদয়কে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত জাহিদ হোসেন হৃদয়(২২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভোটনকরা গ্রামের ইদ্দিস ভূইয়ার ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, বুধবার ১৩ মার্চ সন্ধায় বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাহিদ হোসেন হৃদয় নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জাহিদ হোসেন হৃদয় দীর্ঘদিন যাবৎ বাগেরহাট সদরসহ বিভিন্ন থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল এমন তথ্যের ভিত্তিতে তাকে তল্লাশি করে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এ বিষয়ে বাগেরহাট সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

রামপালে অভিভাবকদের সাথে বাঁধন’র মতবিনিময় সভা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে যুবদের সামাজিক কার্যক্রমে উদ্বুদ্ধকরণে অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মতবিনিময় সভায় জলবায়ু পরিবর্তন, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক প্রতিবন্ধকতা, পলিথিন বর্জনসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা  হয়।

বাঁধনের প্রকল্প সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলামের সভাপতিত্বে ও মাহফুজ শেখের সঞ্চালনায় বাঁধন’র রামপাল কার্যালয়ে সকাল ১১ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন একশনএইড বাংলাদেশের ইন্সট্রাক্টর নাদিরা খানম, বাঁধন’র প্রকল্প কর্মকর্তা সানি জোবায়ের, শরিফুল ইসলাম, অর্ণব মিস্ত্রী, সাদিয়া সুলতানা,ফারিয়া ইসলাম ঋতু, বিজলী প্রমুখ।

রামপালে আন্তর্জাতিক নারী দিবস পালন

জেনিভি প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যে রামপালে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।

উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে বক্তব্য দেন। নারীরা যেন বিনিয়োগ বেশী করেন, নারীরা নিজের পায়ে দাড়াতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে।

নারী সাবলম্বী হলে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা হবে। নারীরা নিজেদের পরিবর্তন করতে পারলে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে। এ জন্য উদ্যেক্তা তৈরি হবে। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা. নারী নেত্রী গায়ত্রী বিশ্বাস, সিডিপি’র ম্যানেজার মো. সিরাজুল ইসলাম, রামপাল ওয়ার্ল্ড ভিষণ এর নিশিতা বৈরাগী, সমিতির পক্ষে লিপি খান, শিক্ষার্থী রাজশ্রী মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট কারাগারে মাদক মামলার হাজতির মৃত‍্যু

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি||

বাগেরহাট কারাগারে থাকা এক মাদক মামলার হাজতির মৃত্যু হয়েছে। নিহত সেলিম শেখ (৪৫) মোরেলগঞ্জ উপজেলার কাঠালতলা এলাকার হাসেম শেখের ছেলে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মাদক মামলায় বাগেরহাট কারাগারে ছিলেন তিনি। মঙ্গলবার (০৫ মার্চ) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। বাগেরহাট জেলা কারাগারের জেলার মো. আব্দুল্লাহেল আল আমিন সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সেলিম শেখের মেয়ে লাকি আক্তার বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগার থেকে আমাদের জানিয়েছে, হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়েছে। আমরা বাবার মরদেহ নিতে এসেছি।
বাগেরহাটের জেলার মো. আব্দুল্লাহেল আল আমিন জানান, কারাগারে সেলিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তার স্বজনদের জানানো হয়েছে। তারা হাসপাতালে এসেছেন। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এম এম ফয়সাল ইসলাম স্বর্ণ জানান, রাতে মো. সেলিম শেখ নামে এক হাজতীকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন কিন্তু সেলিম শেখকে হাসপাতালে আনার আগেই তার মৃত হয়েছে। ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।

রামপালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের মাঝে ঢেউটিন নগদ অর্থ বিতরণ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের মাঝে সরকারিভাবে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের চত্বরে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে ও রামপাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন হাবিবুন নাহার এমপি।

রামপালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের মাঝে ঢেউটিন নগদ অর্থ বিতরণ

ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, ওসি সোমেন দাশ, অধ্যক্ষ মজনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, লায়লা সুলতানা প্রমুখ।

রামপালে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের হাবিবুন নাহার এমপি। ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামপালের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। এর পূর্বে রামপাল কৃষি অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।

রামপালে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

উপজেলার সবুজ চত্বরের মঞ্চে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাবিবুন নাহার এমপি, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, ওসি সোমেন দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, অধ্যক্ষ মজনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।

রামপালে বাখাটের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থী কিশোরীর উপর হামলা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে বখাটেদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থী কিশোরী (১৬) কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। আহত কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কিশোরী ভিকটিমের মাতা পেয়ারা বেগম। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার পুটিমারী (সিংগড়বুনিয়া) গ্রামের মোয়াজ্জেম হোসেনের এসএসসি পরীক্ষার্থী মেয়ে সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বেড়াতে যায়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলা কালে ওই কিশোরী মাঠের দক্ষিণ পাশে খাবারের দোকানে খাবার কিনতে যায়। সেখান থেকে ফেরার পথে পেড়িখালী গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে তৌকিম হাওলাদার, রিপন শেখের ছেলে ফাহাদ শেখ, ইমরানের ছেলে ইকরামুল, মোহাম্মদ আলীর ছেলে আবু সাইদ, নোয়াব আলীর ছেলে শফিক শেখ, শাহাদাত মোড়লের ছেলে নাইম মোড়ল, সিকিরডাঙ্গা গ্রামের জাকির মোল্লার ছেলে তৌফিক মোল্লাসহ অজ্ঞাত আসামীরা ভিকটিমের পথরোধ করে। তারা তাকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তার চুলের মুঠি টেনে ধরে পেটে ও শরীরের বিভিন্ন স্থানে লাথি মারে। এক পর্যায়ে তারা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করলে ওই কিশোরী হাত দিয়ে ঠেকায়। পরে তারা তার হাতে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে আহত করে। খবর পেয়ে অনুষ্ঠানে থাকা তার মা পেয়ারা বেগম ছুটে এসে মেয়েকে উদ্ধার করেন। পরে তাকে তার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

ভিকটিমের মা ও তার মেয়ে অভিযোগ করে জানান, ভিকটিম কে দীর্ঘ দিন ধরে তৌকিমসহ তার সাঙ্গপাঙ্গরা কুপ্রস্তাবে দিয়ে আসছে। এতে বাঁধা দিলে তারা আরো বেপরোয়া হয়ে ওঠে। তাদের কথায় রাজি না হলে এসিড দিয়ে মুখ ঝলসে মুখের চেহারা পাল্টে ফেলার হুমকি দেয়। এ জন্য তারা পথে ঘাটে গতিরোধ করে ভয়ভীতি প্রদান করতে থাকে। এ পর্যায়ে সোমবার সন্ধ্যায় ফাঁকা পেয়ে ভিকটিমের উপর হামলে পড়ে।

এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। যে কারণে তারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে রামপাল থানার ওসি সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগের লিখিত কপি পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। কারো কথামতো কাউকে ছাড় দেয়া হবে না।

ফকিরহাটে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট গোয়েন্দা পুলিশ।

সোমবার(৪মার্চ) রাতে ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ওমরকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক মো. ওমর হাওলাদার (২৩) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা গ্রামের কবির হাওলাদারের ছেলে। বর্তমানে ওমর হাওলাদার বাগেরহাটের মোংলা আবাসনে একটি বাড়িতে ভাড়া বাসায় থাকতো।

বাগেরহাট ডিবি পুলিশের পরিদর্শক আহাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল ফকিরহাট বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে মহাসড়কের একটি হোটেলের সামনে থেকে ওমর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ট্রলি ব্যাগ তল্লাসী করে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তার মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রামপালে ১৩ লক্ষ টাকা আত্মসাতের ঘটনায় আলোচিত প্রধান শিক্ষক সাইদের বিরুদ্ধে পিবিআই’র প্রতিবেদন দাখিল

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের  রামপাল উপজেলার সোনাতুনিয়া আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমানের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেছে বাগেরহাট পিবিআই। মঙ্গলবার বেলা ১১ টায় বাগেরহাটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর ইনস্পেক্টর মো. আশরাফুল আলম বিজ্ঞ আমল আদালত -৮ এ প্রতিবেদনটি দাখিল করেন। বাগেরহাটের বিজ্ঞ আদালতে গত ইংরেজি ২৭-১২-২০২৩ তারিখ পিটিশন- ৯৬/২০২৩ (রামপাল) নম্বর মামলাটি করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মো. ওয়ালিউল্লাহ শেখ।

জানা গেছে, রামপালের সোনাতুনিয়া আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমান ওই বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ দানের কথা বলে ৩ জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাছ থেকে মোট ১৩ লক্ষ টাকা নেন। বিদ্যালয়ের উন্নয়ন কল্পে তিনি ওই টাকা নেন। প্রধান শিক্ষক সাইদুর রহমান ওই বিদ্যালয়ের কর্মচারী মনিরুজ্জামানের কাছ থেকে ৫ লক্ষ টাকা, রাসেল গাজীর কাছ থেকে ৪ লক্ষ টাকা ও শাহীনা খাতুনের কাছ থেকে ৪ লক্ষ টাকা নেন। যা বিদ্যালয়ের উন্নয়নে ব্যায় করা হবে বলে টাকা নেওয়া হলেও তিনি তা করেননি। ওই টাকা নিয়ে সাইদুর রহমান নিজের পকেটে পুরে আত্মসাৎ করেছেন। এই বিপুল অংকের টাকা কোথায় খরচ করেছেন ? এ সংক্রান্ত কোন তথ্য পিবিআই এর তদন্তে পাওয়া যায়নি। তবে স্ব-স্বীকারোক্তি দিয়ে দুই পাতার একটি খসড়া খরচের তালিকা দিয়েছেন ওই প্রধান শিক্ষক সাইদুর রহমান। এত টাকার খরচ সংক্রান্ত কোন তথ্য প্রমাণ সংশ্লিষ্ট বিদ্যালয়ের নথি পত্রে পাওয়া যায়নি বলে পিবিআই এর তদন্তে উঠে এসেছে। বিদ্যালয়ের কর্মচারীদের কাছ থেকে ওই বিপুল পরিমাণ টাকা নিয়ে সাইদুর রহমান আত্মসাৎ করেছেন মর্মে পিবিআই এর প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

এ বিষয়ে অভিযুক্ত বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষক সাইদুর রহমান বরাবর অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমি ষড়যন্ত্রের শিকার।

এ বিষয়ে বাগেরহাটের পিবিআই এর ইন্সপেক্টর আশরাফুল আলম এর কাছে জানতে চাইলে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে ১৩ লক্ষ টাকা আত্মসাতের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। মঙ্গলবার বিজ্ঞ আদালত -৮ এ প্রতিবেদন দাখিল করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

আসামি প্রভাবশালী হওয়ায় বাদী ওয়ালিউর রহমানসহ স্বাক্ষীরা আতঙ্কে রয়েছেন বলে অভিযোগ করেছেন।#

রামপালে সুন্দরবন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে সুন্দরবন মহিলা কলেজের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মার্চ) সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এর পূর্বে তিনি তার বক্তৃতায় বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। এতে শরীর ও মন উজ্জীবিত হয়। সুতারং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া চর্চার প্রয়োজন রয়েছে।

সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক শেখ হারুনর রশীদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মো. সামিউল হক, রামপাল রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস, এম আবজাল হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, শেখ আবু নাইম, বাগেরহাট জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স প্রমুখ।