রামপালে নাশকতা ও যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক- ১০

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

রামপালে নাশকতা সৃষ্টি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

বাসের মালিক রূপসা উপজেলার সাইফুল ইসলাম বাদী হয়ে রামপাল থানায় বুধবার (২৯ নভেম্বর ) রাতে একটি মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, ঢাকা মেট্রো জ-১১-১১০৬ নম্বর সম্বলিত বাস গাড়িটি রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় পেট্রোল ঢেলে আগুন জালিয়ে দেয় একদল দূবৃত্তরা। এই অগ্নিকাণ্ডের ফলে ৩ লক্ষ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে বলা হয়েছে।

জানাযায়, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে রামপালের খুলনা মোংলা মহাসড়কের ফয়লাহাট এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা যাত্রীবাহি বাসে আগুন দেয় আগুন সন্ত্রাস রা। এই ঘটনায় রামপাল থানায় বুধবার রাতে মামলা দায়েরের পরে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০ জন আসামীকে আটক করে।

আটক আসামীরা হলো, উপজেলার ধলদাহ গ্রামের মৃত হাতেম আলি মোড়ল এর ছেলে মোঃ মাহাতাব মোড়ল (৬৫), সন্তোষপুর গ্রামের আঃ মজিদ শেখ এর পুত্র মোঃ আব্দুল্লাহ শেখ (৩৭), কাপাশডাংগা গ্রামের মৃত গোলাম মোস্তফা শেখ এর ছেলে মোঃ এসকেন্দার শেখ (৩৮), একই গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে গাজি মুজিবুর রহমান (৬৮), তালবুনিয়া গ্রামের মোঃ মোজাফফর শেখের ছেলে

মোঃ ইব্রাহিম শেখ (৩০), শ্রীরম্ভা গ্রামের মৃত কওছার শেখের ছেলে মোঃ হেমায়েত শেখ(৪৫), হোগলাডাংগা গ্রামের হাবিবুর রহমান হবি শেখ এর ছেলে মোঃ আল মিরান শেখ (২৩), শ্রীরম্ভা গ্রামের মৃত ওসমান গনির ছেলে মোঃ মোস্তফা মুন্সি(৫৫),

কুমলাই গ্রামের শেখ শাহিনের ছেলে আল মোসাব্বির সাব্বির (২২), সোনাতুনিয়া গ্রামের মোঃ নজরুল ইসলাম এর ছেলে মোঃ তরিকুল ইসলাম শিমুল (৩০), উভয়ের থানা রামপাল।

রামপাল থানার ওসি এস এম আসরাফুল আলম বলেন, অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের পর এজাহারে উল্লেখ করা আসামীদের আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে। এ ঘনারসাথে জড়িত অন‍্য আসামীদের ধরতে অভিযান অব‍্যহত আছে।

রামপালে এইচএসসি পরীক্ষায় পাশের হারে হতাশা; মাদরাসা গুলো এগিয়ে

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে দুইটি মাদরাসায় শতভাগ পশসহ সাতটি মাদরাসার রেজাল্ট ভালো হলেও তিনটি কলেজে পাশের হার হতাশব্যঞ্জক। মাদরাসা সাতটির পাশের হার প্রায় ৯৩ ভাগ হলেও কলেজ তিনটিতে পাশের হার প্রায় ৫৬ ভাগ। কারিগরি দুইটি শাখার পাশের হার সাড়ে ৮৮ ভাগ। দেশব্যাপী এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭৮.৬৪ ভাগ। সেই তুলনায় রামপালে রেজাল্ট খারাপ হয়েছে।
রামপাল উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে এবার রামপাল সরকারি ডিগ্রী কলেজ থেকে জেনারেল শাখা থেকে ১৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৮৬ জন।

অকৃতকার্য হয়েছে ১০২ জন। পাশের হার ৪৬ ভাগ। বিএম শাখায় পরীক্ষায় অংশ নিয়েছিল ১১০ জন। পাশ করেছে ৯৮ জন। অকৃতকার্য ১২ জন।

গিলাতলা আবুল কালাম ডিগ্রি কলেজে পরীক্ষায় অংশ নিয়েছিল ১০৯ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৪৯ জন। অকৃতকার্য হয়েছে ৬০ জন। পাশের হার ৪৪ ভাগ।

সুন্দরবন মহিলা ডিগ্রী কলেজের ১২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৯৭ জন। অকৃতকার্য হয়েছে ৩১ জন। পাশের হার ৭৫.৭৮ ভাগ। দেশব্যাপী ফল বিপর্যয় হলেও সুন্দরবন মহিলা কলেজর মেয়েরা অনেক ভালো রেজাল্ট করেছে।
উপজেলার ৭ টি মাদরাসার মধ্যে গোবিন্দপুর এজেএস ফাজিল ডিগ্রী মাদরাসা থেকে ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এরমধ্যে কৃতকার্য হয়েছে ২২ জন। অকৃতকার্য হয়েছে ৫ জন। পাশের হার ৮১.৪৮ ভাগ।

ফয়লাহাট আছিয়া কারামতিয়া মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৮ জন। কৃতকার্য শতভাগ। এর মধ্যে ৪ জন জিপিএ ৫ পেয়ে উপজেলার সেরা হয়েছে।

শরাফপুর কারামতিয়া ডিগ্রী মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৩৭ জন। কৃতকার্য হয়েছে ৩১ জন। অকৃতকার্য ৬ জন। পাশের হার ৮৩.৭৮ ভাগ। ইসলামাদ সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রী মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৮ জন। কৃতকার্য হয়েছে শতভাগ। জিপিএ ৫ পেয়েছে একজন।

সোনাতুনিয়া আজিজীয়া ফাজিল ডিগ্রী মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ জন। কৃতকার্য হয়েছে ১৭ জন। অকৃতকার্য ১ জন। পাশের হার ৯৪.৮৮ ভাগ। খেজুর মহল আলীম মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৭ জন। কৃতকার্য হয়েছে ২৪ জন। অকৃতকার্য হয়েছে ৩ জন। পাশের হার ৮৮.৭৯ ভাগ। মল্লিকেরবেড় আলীম মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৪ জন। কৃতকার্য হয়েছে ২২ জন। অকৃতকার্য হয়েছে ২ জন। পাশের হার ৯১.৬৭ ভাগ।

রামপালে সার্বিকভাবে ছেলেদের তুলনায় মেয়েদের কৃতকার্যের হার অনেক বেশী। লেখাপড়ায় মেয়েরা বরাবরের মতো এগিয়ে থাকলেও ছেলেরা পিছিয়ে পড়েছে। এর জন্য শিক্ষার্থীদের হাতে হাতে মরণঘাতী মোবাইল ফোন ব্যবহার কে দুষছেন সচেতন মহল। মোবাইল ফোনের অনিরাপদ ব্যবহার শিক্ষার্থীদের মেধা শেষ করছে বলে দাবী করেছেন তারা।

রামপালে মাদক সম্রাট বাবু ইয়াবাসহ গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মো. নূরুল ইসলাম বাবু (৪৪) নামের এক চিহ্নত মাদক কারবারিকে আটক করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক বাবু কে রবিবার (২৬ নভেম্বর) বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। সে রামপাল উপজেলার রণসেন গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২৫ নভেম্বর) রাত ১০ টায় চিহ্নিত মাদক কারবারি বাবু ভাগা বাজার এলাকার সোহেল শেখের বরফ কলের সামনে মহাসড়কের পাশে বসে ইয়াবা বিক্রি করছিল। এ সময় এসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে ১৪ পিস ইয়াবাসহ আটক করেন।

রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

রামপালে পুলিশের অভিযানে আরও ১ গরু চোর আটক

জানিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পুলিশের অভিযানে আরও এক গরু চোর আটক হয়েছে। এ নিয়ে আন্তঃজেলা গরুচোর সিন্ডিকেটের সর্বমোট ৪ সদস্যকে আটক করা হলো।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মালিডাঙ্গা গ্রামে শেখ ওয়াজেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে সন্দিগ্ধ আসামী শেখ এনামুল (২৬) কে আটক করে। শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় আসামী এনামুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় রামপাল খেওয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সদরের কাদের খার ছেলে মো. কবির খান (৫০), ঝনঝনিয়া গ্রামের শাহাজান শেখের ছেলে জাহিদ সেখ (৪২) ও ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে মো. জামাল শেখ (৩২) কে ৪ টি গরুসহ আটক করে। এরা দীর্ঘ দিন ধরে আন্তঃজেলা গরু ছাগল চোরা কারবারি করে আসছিল বলে জানা গেছে।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, ১৫/২০ দিন ধরে কবির কসাই ও তার সিন্ডিকেটের কয়েকজন সদস্য দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে রামপাল নিয়ে আসছিল। আমাদের একটি টিম ওই চোর সদস্যদের উপর নজর রাখছিল। এরপর গত সোমবার বিকালে খবর পাওয়া যায় কবির কয়েকটি গরু নিয়ে খেয়াঘাটের পাশে তার বাসায় এনে রাখেছে।

এমন সংবাদের ভিত্তিতে এসআই রিফাজ উদ্দিন, এসআই চিন্ময় মন্ডলসহ একটি বিশেষ টিম প্রথমে খেয়াঘাটের কবিরের বাসায় অভিযান চালিয়ে ২ টি গরুসহ কবির কসাই ও জাহিদকে আটক করে। তাদের তথ্য মতে ভাগায় অভিযান চালিয়ে জামালকে আরও ২ টি গরুসহ আটক করা হয়। তিনি জানান, এদের সাথে যারা জড়িত আছে তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। গরু চোরদের রামপাল থানা এলাকা থেকে উৎখাত করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

রামপালে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ‍্যম কেন্দ্র’র সভা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে  আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ‍্যম কেন্দ্রের রামপাল উপজেলা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের অফিসকক্ষে  প্রধানশিক্ষক মো: শেখ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ‍্যম কেন্দ্রের রামপাল উপজেলা কমিটির সভাপতি (সাংবাদিক) এইচ আমিনুল হক নান্টু। বিশেষ অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের রামপাল উপজেলা কমিটির সাধারণসম্পাদক (সাংবাদিক) জেনিভা প্রিয়ানা, সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি পাল, প্রচার সম্পাদক কিশোর কুমার কুন্ডু, তন্ময় দেবনাথ, শেখ গোলাম সরোয়ার, কবির আকবর পিন্টু, তৌকির আহম্মেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন সনজয় বিশ্বাস, সেকেন্দার আলী, মো: রাসেল হাওলাদার, মো: জাহিদুর রহমান, শেখ মারুফবিল্লাহ জুয়েল, মাহিদুল ইসলাম মিলন, প্রতিভা মন্ডল প্রমুখ।

মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নকে প্রতিষ্ঠিত করতে ও অসহায় নির্যাতিত নিপিড়িত হয়রানির শিকার হওয়া মানুষদের কে সঠিক  আইনি সহায়তা প্রদান করে সকলের পাশে থেকে কাজ করতে হবে বলে বক্তারা জানান।

ফকিরহাটে নাশকতা মামলায় ইউপি সদস্য প্রেপ্তার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

ফকিরহাটে নাশকতা মামলায় মো. মাসুদ রানা আরিফ (৫০) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ফকিরহাট মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধনপোতা গ্রামের মো. আয়ুব আলী শেখের ছেলে অরিফের বিরুদ্ধে গত অক্টোবর মাসে নাশকতার মামলা হয়। মামলা নং-৯। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মো. মাসুদ রানা আরিফ ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। তিনি উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, নাশকতা মামলায় গ্রেপ্তারকৃত আরিফকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রামপালে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় পরিষদের সম্মেলন কক্ষে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত  কুমার পাল, পিআইও মো. মতিউর রহমান, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার বিশ্বাস, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান, ওয়ার্ল্ড ভিষণ রামপাল এডিপির ম্যানেজার ফুলি সরকার, প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, মোস্তফা কামাল পলাশ, শেখ সাদী প্রমুখ।

সুস্থ সবল জাতি গঠনে পুষ্টি ভূমিকার অপরিসীম। বিশেষ করে শিশু, গর্ভবতী মা ও বৃদ্ধদের পুষ্টির দিকে নজর দিতে হবে। এ জন্য কম মূল্যে সুষম খাদ্য উৎপাদনে নজর দিতে হবে। যাতে করে সকলের পুষ্টির চাহিদা পূরণ হয়।#

ফকিরহাট কারামতিয়া ফাযিল মাদ্রাসায় বর্ধিত ভবন উদ্বোধন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

ফকিরহাট কারামতিয়া ফাযিল মাদ্রাসায় আজ  বুধবার ২২ নভেম্বর সকাল ১১টায় নতুন বর্ধিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

ভবনের শুভ  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ এবিএম আঃ মান্নান, প্রভাষক মাওলানা ওবাইদুল্লাহ,মাওলানা মুস্তাকীম বিল্লাহ,সৈয়দ আব্দুর রাকিব,মাওলানা হারুনুর রশীদ,বুরহানুজ্জামান,আবুল মাসুম,আবু জাফর আব্দুল্লাহ আল মামুন,মাওলানা হোসাইন আহমেদ।আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সদস্য মনিরুজ্জামান বাবলু,আঃসামাদ,শেখ হুমায়ন কবির, ফকিরহাট মডেল মসজিদ কমিটির সদস্য শেখ শহিদুল ইসলাম,শেখ খাবির হোসেন,শেখ সৈয়দ আলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন গভর্নিং  বডির সহ সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক মাওলানা আঃ লতিফ।

ফকিরহাট কারামতিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ এবিএম আঃ মান্নান এ প্রতিবেদককে জানান-ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশের সার্বিক সহযোগীতায় অবহেলিত মাদ্রাসাটিতে উন্নয়নের ছোয়া লেগেছে। মাদ্রাসায় নতুন ভবন এবং প্রাচির সহ নানা ধরনের উন্নয়নমুলক দ্রত শুরু হবে বলে নিশ্চিত করেন।

ফকিরহাটে ২৫ কেজি গাঁজাসহ আটক- ৩

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের গুড়গুড়িয়া ডুঙ্গার গেট এলাকা থেকে ২৫ কেজি ৭’শ গ্রাম গাজা সহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় প্রেস ব্রিফিং-এ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, মঙ্গলবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অনুপ রায়, এসএসআই আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই আশরাফ আলী সহ পুলিশের একটি দল উপজেলা গুড়গুড়িয়া ডুঙ্গার গেট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করে। এসময় প্রাইভেটকারে থাকা দুটি বস্তা ভর্তি ২৫ কেজি ৭’শ গ্রাম গাজা উদ্ধার করে। মাদক কারবারীদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক এলাকার চারু মিয়ার ছেলে প্রাইভেটকার চালক আবুল বাশার (৩৫), একই জেলার কসবার বাড়িখোলা এলাকার সিরাজ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৮), এবং একই উপজেলার বায়েক এলাকার মৃত শাহজাহান মোল্লার ছেলে রাহিন মোল্লা (২০)।

ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই গাজা এনে বিক্রির জন্য ফকিরহাটের গুড়গুড়িয়া এলাকায় ক্রেতার জন্য তারা অবস্থান করছিল বলে পুলিশ জানান।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে তাদেরকে সোর্পদ করা হয়েছে।

রামপালে রাস্তায় আগুন দেয়ার সময় আটক- ১

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি || 

রামপালে রাস্তায় আগুন দেয়ার সময় নাজমুল আহসান (৪১) নামের এক যুবককে আটক করেছে রামপাল থানা পুলিশ। বুধবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে খুলনা মোংলা মহাসড়কের ভাগা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আটক নাজমুল আহসান কে বুধবার বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। সে উপজেলার গিলাতলা গ্রামের গাজী আ. হাকিমের ছেলে।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম আসামী আটক ও বাগেরহাটের আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।