রামপালে চারটি গরুসহ ৩ পেশাদার চোর আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে চারটি মূল্যবান গরুসহ ৩ চোরকে আটক করেছে। সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় রামপাল খেওয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আসামীদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার রামপাল সদরের কাদের খার ছেলে মো. কবির খান (৫০), ঝনঝনিয়া গ্রামের শাহাজান শেখের ছেলে জাহিদ সেখ (৪২) ও ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে মো. জামাল শেখ (৩২)। এরা দীর্ঘ দিন ধরে গরু ছাগল চোরা কারবারি করে আসছিল বলে জানা গেছে।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, ১৫/২০ দিন ধরে কবির কসাই ও তার সিন্ডিকেটের কয়েকজন সদস্য দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে রামপাল নিয়ে আসছিল। আমাদের একটি টিম ওই চোর সদস্যদের উপর নজর রাখছিল। এরপর সোমবার বিকালে খবর পাওয়া যায় কবির কয়েকটি গরু নিয়ে খেয়াঘাটের পাশে তার বাসায় এনে রাখে। এমন সংবাদের ভিত্তিতে এসআই রিফাজ উদ্দিন, এসআই চিন্ময় মন্ডলসহ একটি বিশেষ টিম প্রথমে খেয়াঘাটের কবিরের বাসায় অভিযান চালিয়ে ২ টি গরুসহ কবির কসাই ও জাহিদকে আটক করে। তাদের তথ্য মতে ভাগায় অভিযান চালিয়ে জামালকে আরও ২ টি গরুসহ আটক করা হয়। তিনি জানান, এদের সাথে যারা জড়িত আছে তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এদের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। গরু চোরদের রামপাল থানা এলাকা থেকে উৎখাত করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

রামপালে ১৮শ কৃষক পেল বিনামূল্যে বোরোধান বীজ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল উপজেলার বোরোধান আবাদকারী ১৮শ কৃষকের মাঝে দুই কেজি করে ধান বীজ বিতরণ করা হয়েছে। সম্পুর্ণ বিনামূল্যে তাদের ৩ হাজার ৬০০ কেজি ধানবীজ বিতরণ করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে বোরোধানের হাইব্রিড বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার কৃষি অফিস মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অলিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কৃষক-কৃষানী, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#

রামপালে নাশকতার মামলায় বিএনপির সন্দিগ্ধ ৫ নেতাকর্মীসহ গ্রেফতার- ৬

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে বিএনপির ৫ নেতাকর্মীকে সন্দিগ্ধ নাশতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। রবিবার (১৯ নভেম্বর) রাতে ও সোমবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রামপাল থানা পুলিশ তাদের আটক করে।

গত ইংরেজি ১৪-০৮-২০২৩ তারিখের করা ০৮ নং মামলার সন্দিগ্ধ আসামীরা হলেন, উপজেলার ঝনঝনিয়া গ্রামের শেখ শওকতের ছেলে মো. আসাদুজ্জামান লিটু (২৫), পেড়িখালী গ্রামের খালিদ মল্লিকের ছেলে তন্ময় মল্লিক (২৮), দলদাহ গ্রামের দেলোয়ার খানের ছেলে ইমরান খান (২৬)। গত ইংরেজি ০৭-১০-২০২৩ তারিখের করা ০৪ নম্বর মামলার আসামীরা হলেন, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মিন্টু পাটোয়ারীর ছেলে মারূফ পাটোয়ারী (১৯) ও একই গ্রামের আজিম শেখের ছেলে মো. ওমর ফারুক জনি (১৯)। অপর জন হলেন জিআর ০২/২২ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলার আদাঘাট গ্রামের ফরিদ শেখের ছেলে শিমুল শেখ (৩০)।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম আসামীদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রামপাল থানায় শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর। কারো বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেলেই তাকে আইনের আওতায় আনা হবে। মানুষের জানমাল রক্ষায় কোন প্রকার শৈথিল্য প্রদর্শন করা হবে না। যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আটক করা হয়েছে। আটককৃতদের বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

ফকিরহাটে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ সিরাজ শিকারী (২৪) নামে এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। রোবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার একটি অভিযানিক দল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি সিরাজ শিকারীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। ফকিরহাট মডেল থানার এসআই অনুপ ও এএসআই মানুন সঙ্গীয় ফোর্স সহ অভিযানের পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত মাদককারবারী সিরাজ উপজেলার চাকুলী গ্রামের নুর ইসলাম শিকারীর ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, মাদককারবারী সিরাজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।#

ফকিরহাটের কাটাখালী সপ্নবিলাস আবাসিক হোটেলে অভিযানে নারী সহ ১১জন গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে কাটাখালী এলাকায় স্বপ্নবিলাস আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারীসহ ১১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই হোটেলে অভিযান পরিচালনা করেন। এসময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

দীর্ঘদিন ধরে কাটাখালী স্বপ্নবিলাস হোটেলে এ ধরনের অনৈকিত কার্যকলাপ চলে আসছিল। এমন খবর পেয়ে এদিন ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন: ডুমুরিয়ার গজেন্দ্রপুর গ্রামের মৃত মো. হাফিজুর রহমানের ছেলে হোটেল ম্যানেজার আ. জলিল গাজী (৩৪), ফকিরহাটের টাউন-নওয়াপাড়া গ্রামের মিজান বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২০), দৌলতপুরের পাবলা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (২৬), কোটালীপাড়ার হীরন গ্রামের মুজিবুর রহমানের ছেলে মিজান ফকির (২৩), রূপসার খাজাডাঙ্গা গ্রামের মোসলেম শেখের ছেলে তুহিন শেখ (২৩), রূপাসার ঘাটভোগ গ্রামের ইরান শিকদারের ছেলে হীরক শিকদার (৩০), কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামের আজহার আলী শেখের ছেলে শরিফুল শেখ (২০), ফকিরহাটের বালিয়াডাঙ্গা গ্রামের ইরান শেখের ছেলে মুরাদ শেখ (৪৫), পিরোজপুরের দুর্গাপুর গ্রামের আজম খানের মেয়ে মুন্নি আক্তার (২০), কয়রা গিলাবাড়ি গ্রামের মৃত আশরাফ শেখের মেয়ে লিমা খাতুন (২৫) এবং রূপাসার স্বল্প বাহিরদিয়া গ্রামের আশরাফ শেখের স্ত্রী আমেনা বেগম (৪০)।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল গ্রেফতারের বিষয়টি নিশ্আচিত করে বলেন, ওই হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাদেরকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

আওয়ামী লীগের নৌকায় আরও যেসব দল ভোট করতে চায়

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত হয়ে নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১০টি রাজনৈতিক দল। এর মধ্যে আওয়ামী লীগ ছাড়া আরও ছয়টি দল ১৪-দলীয় জোটের শরিক হিসেবে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ নিয়ে নির্বাচন করবে বলে ইসিকে জানিয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করে জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারে। জোটভুক্ত দলগুলো জোটের শরিক যেকোনো দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে। এ ধরনের প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন করতে হয়। গত বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। জোটভুক্তভাবে নির্বাচনের বিষয়টি ইসিকে জানানোর শেষ সময় ছিল আজ শনিবার।

ইসি সূত্র জানায়, যে দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করার বিষয়ে ইসিকে জানিয়েছে, সেগুলো হলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশন, বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জাপা), বিকল্পধারা বাংলাদেশ ও তৃণমূল বিএনপি।

এর মধ্যে আওয়ামী লীগ ছাড়াও জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশন, জেপি, সাম্যবাদী দল ও গণতন্ত্রী পার্টি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে ইসিকে জানিয়েছে। এর মধ্যে গণতন্ত্রী পার্টি দুই ভাগে বিভক্ত হওয়ায় কোন অংশটি নিবন্ধিত তা এখনো পরিষ্কার নয়। গণতন্ত্রী পার্টি দুই অংশই আলাদা আলাদা চিঠি দিয়েছে।

এর বাইরে জাতীয় পার্টি ও বিকল্প ধারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক হিসেবে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে। তারা সুনির্দিষ্টভাবে নৌকা প্রতীক চায়নি। বিকল্প ধারা বলেছে, পরবর্তীতে জোটের সিদ্ধান্ত অনুযায়ী জোটগত প্রতীকে তারা নির্বাচন করতে আগ্রহী। আর জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ চিঠি দিয়ে বলেছেন, নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক ‘লাঙ্গল’ বা প্রার্থীর ইচ্ছা অনুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন।

আজ বিকেল চারটার কিছু আগে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তখন পর্যন্ত সাতটি দলের কাছ থেকে আবেদন পাওয়ার কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, আওয়ামী লীগের চিঠিতে বলা হয়েছে, তারা জোটগতভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। তবে তাদের সঙ্গে কোন কোন দল থাকবে, সেটা চিঠিতে বলা হয়নি।

এ ছাড়া আওয়ামী লীগ জানিয়েছে দলটির সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরে তারা মনোনয়ন দেবে। অশোক কুমার দেবনাথ জানান, এর বাইরে সাম্যবাদী দল, জাসদ ও ওয়ার্কার্স পার্টি ইসিকে চিঠি দিয়ে জানিয়েছে তারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে।

সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, এই তিনটি দল ছাড়াও তরীকত ফেডারেশন, জেপি ও গণতন্ত্রী পার্টি (দুই অংশ) নৌকা প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছে।

ইসি সূত্র জানায়, নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল তৃণমূল বিএনপি ইসিকে চিঠি দিয়ে বলেছে, প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপির দলীয় প্রতীক সোনালী আঁশ নিয়ে নির্বাচনে অংশ নেবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই জোটে ১৫টি রাজনৈতিক দল আছে। তবে এই দলগুলোর কোনোটিই নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। ইসিতে নিবন্ধিত না হলে কোনো দল আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ হওয়ার সুযোগ নেই। এসব দলের কেউ সোনালী আঁশ প্রতীকে নির্বাচন করলে তাঁরা সরাসরি তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

জাপার দুই চিঠি 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাপা থেকে নির্বাচন কমিশনে (ইসি) আলাদা দুটি চিঠি গেছে। একটি পাঠিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। অন্যটি পাঠিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর লেখা চিঠিতে জাপা মহাসচিব মুজিবুল হক বলেছেন, সংসদ সদস্য পদে তাঁদের দলের মনোনীত প্রার্থী নির্বাচনের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

অন্যদিকে রওশন এরশাদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টি গত তিনটি সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এটি হবে শুধু নির্বাচনী জোট। নির্বাচন শেষে জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন। এই নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক ‘লাঙ্গল’ বা প্রার্থীর ইচ্ছা অনুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন।

অন্যদিকে নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের কার স্বাক্ষরে মনোনয়ন দেওয়া হবে, তা রাজনৈতিক দলগুলোকে লিখিতভাবে ইসিকে জানাতে হয়। ইসি তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে এটি জানানোর জন্য দলগুলোকে চিঠি পাঠিয়েছে। এই চিঠির জবাবে জাপা মহাসচিবের দেওয়া চিঠিতে বলা হয়, জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন দেবেন তাদের দলের চেয়ারম্যান জি এম কাদের। ক্ষমতাপ্রাপ্ত হিসেবে জি এম কাদেরের নাম, পদবি ও নমুনা স্বাক্ষরও পাঠানো হয়।

জাতীয় পার্টির পক্ষ থেকে দুটি চিঠি দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, জাতীয় পার্টির যে দুটি চিঠি এসেছে, সেগুলো কমিশনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, সাধারণত কোনো দলের সভাপতি বা সাধারণ সম্পাদক/মহাসচিব দলের সই করার ক্ষমতাপ্রাপ্ত।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

Daily World News

আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা শুরু হলো দলের সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে

ফকিরহাটে ডাকাতির সরমঞ্জাম ও পিকআপ ভ‍্যানসহ আটক- ৩

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

ফকিরহাটে  টাউন-নওয়াপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি করার সরমঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এসময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের শনিবার (১৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানাযায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাত দলের তিন সদস্য একটি পিকআপ ভ্যানে করে উপজেলার টাউন-নওয়াপাড়ার মেসার্স খান ফিলিং স্টেশনে আসে। সেখানে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। এরপর স্থানীয়রা তাদেরকে ধাওয়া করেলে তখন তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাদের তিন জনকে আটক করে।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনুপ রায় সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় স্থানীয়রা আটকৃতদের পুলিশের নিকট সোর্পদ করেন। পুলিশ পিকআপ ভ্যান থেকে ১টি প্লাস, ১টি হাসুয়া, ১টি শাবল, ১টি কাটার, ১টি পাইপ ও ২টি মোবাইল সেট উদ্ধার করে। এছাড়া তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের জৈন্তাপুরের বটেশ্বর গ্রামের নরেন্দ্রনাথ দেবনাথের ছেলে দিবাকর দেবনাথ দিপু (৩৯), মোংলার নারিকেলতলা এলাকার মৃত সিরাজুল মোল্লার ছেলে হাফিজুর রহমান (৩৫) এবং হালিকাপুরের অদ্যপাড়া এলাকার মো. কালুর ছেলে মো. হাসান (৪০)।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মেসার্স খান ফিলিং স্টেশনে ডাকাতির প্রস্ততিকালে ডাকাতির সরমঞ্জাম ও একটি পিকআপভ্যান সহ তিন জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে। তাদেরকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাটের ফকিরহাটে ৫কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে ৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শুক্রবার রাতে উপজেলার কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. আল-আমিন (৩৪) খুলনার রূপসা উপজেলার আইচগাতী গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

শনিবার সকালে গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করেছে র‍্যাব ।

র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি আল-আমিনকে গ্রেপ্তার করে এবং এসময় তার কাছে থাকা ওই গাঁজা জব্দ করে।

শনিবার সকালে র‌্যাব-৬’র ওয়ারেন্ট অফিসার মো. আল-এমরান বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, আসামিকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

রামপালে ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে আমনের ক্ষতির আশংকা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে ঘুর্ণিঝড় মিধিলির ভারী বৃষ্টির প্রভাবে উঠতি আমন ধানের চাষিরা কিছুটা বিপাকে পড়েছেন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বিকাল পর্যন্ত বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় অধিকাংশ আমনের ক্ষেতের ধান নুইয়ে পড়েছে। খেতে পানি জমে ধানের শীষ তলিয়ে গেছে। কিছু কিছু এলাকার ধান ফলে বের হওয়ার মূহুর্তে বৃষ্টিপাতে ক্ষতির আশংকা করছেন কৃষকরা।

বাগেরহাটের রামপাল কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ৩০ টি আমন ধান চাষের ব্লক রয়েছে। এতে প্রায় ৮ হাজার ৪১৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ইতিমধ্যে এক হাজার হেক্টর জমির আমন কাটা হয়েছে বলে কৃষি অফিস থেকে জানানো হয়েছিলো। অনেকের কাটা ধান পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে আর বৃষ্টি না হলে ধানের তেমন ক্ষতি হবে না বলে কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টিপত হয়েছে। তবে এতে আমনের তেমন ক্ষতির আশংকা নেই। চাষিরা জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করলে ধানের তেমন কোন ক্ষতি হবে না বলে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ১৯ জন উপ সহকারী কৃষি কর্মকর্তাকে ১০ টি ইউনিয়নের স্ব স্ব ব্লকে পাঠানো হয়েছে। তারা কৃষকদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন। তবে সবজির কোন ক্ষতি হয়েছে কি না সেটিও নিরূপণ করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

রামপালে গাঁজাসহ কারবারি আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ মাত্তাকিন শেখ (১৯) নামের এক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক মুত্তাকিনকে মঙ্গলবার বেলা ১১ টায় বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে।

জানাগেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় রামপাল থানার এসআই সুকুমার বিশ্বাস উপজেলার মল্লিকেরবেড় দেবরাজ খেয়াঘাটে অভিযান পরিচালনা করেন। ওই সময় উপজেলার জিয়লমারী গ্রামের রফিক শেখ ওরফে খোকার ছেলে মুত্তাকিন কে ৪০ গ্রাম মাদকসহ হাতেনাতে আটক করেন। আটক মুত্তাকিন একজন পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম মাদকসহ কারবারি আটক ও আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।