রামপালে কিশোরীকে গণধর্ষণের প্রধান আসামী রহমত গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের  রামপালে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামী রহমত (২০) কে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় গাজীপুর জেলার চৌরাস্তা থেকে র্যাবের সহায়তায় তাঁকে গ্রেফতার করা হয়।

আটক রহমত কে শনিবার (৭ অক্টোবর) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। রহমত উপজেলার গোবিন্দপুর গ্রামের মাহাবুবুর রহমানের পুত্র। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড় দুর্গাপুর পলাশের মাছের ঘেরের টোং ঘরে ৩ যুবক উপর্যুপরি ধর্ষণ করে।

অপর আসামীরা হলো গোবিন্দপুর গ্রামের ফরহাদ হোসেনের পুত্র শেখ রাসেল (২৪) ও কালেখারবেড় গ্রামের মো. আজমল হোসেনের পুত্র মো. রাকিব হোসেন (২৬)।

মামলা সূত্রে জানা যায় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বের হয়। শারীরিক সমস্যার কারণে প্রাইভেট পড়তে না গিয়ে মামার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। সন্ধ্যার আগমুহুর্তে খুলনা-মোংলা মহাসড়কের রনসেন মোড় এলাকা থেকে রহমত ও শেখ রাসেল শেখ ওই কিশোরীকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়।

পরে রামপাল উপজেলার বড় দুর্গাপুর পুটিমারি এলাকার পলাশের ঘেরের টংঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা রাকিব হোসেন সজল এবং অপহরণকারী রহমত ও শেখ রাসেল মিলে ধর্ষণ করে। রাত ৭টার দিকে মহেন্দ্রযোগে ভিকটিমকে নিজ বাড়িতে পাঠিয়ে দেয়

রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের ১ ঘন্টার ভিতরে তিন আসামীর মধ্যে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি।

অন্য আসামীকে খুলনা র্যাব -৬ এর সদস্যদের সহায়তায় গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

বাগেরহাটের রামপালে সোমবার থেকে ১ লক্ষ ১০ হাজার ভোটার পাবে স্মার্ট কার্ড

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

অবশেষে রামপালে ১ লক্ষ ১০ হাজার ৩৭৫ জন ভোটার এ বছর স্মার্ট কার্ড পাচ্ছেন। আগামী সোমবার (০৯ অক্টোবর) থেকে উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদ থেকে এ কার্ড বিতরণ শুরু করা হবে।

রামপাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নের নতুন ভোটারসহ সকল ভোটারগণ এসব স্মার্ট কার্ড পাবেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৭৫ জন। এর মধ্যে ১ হাজার ৭০০ ভোটারের স্মার্ট কার্ড আসেনি। নামে গড়মিল, ঠিকানা সমস্যা ও সদ্য ভোটারদের স্থান পরিবর্তন জনিত কারণে কার্ড আসেনি। তবে নির্বাচন অফিসে যোগাযোগ করা হলে দ্রুত কার্ড পাওয়ার ব্যবস্থা করা হবে বলে নির্বাচন অফিস নিশ্চিত করেছে।

উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের ৮ অক্টোবর রবিবার মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদে ৩৩৪৩ জনকে ও ৯ অক্টোবর সোমবার মল্লিকেরবেড় মাধ্যমিক বিদ্যালয়ে ৪০৪৩ জনকে কার্ড প্রদান করা হবে। ১০ অক্টোবর মঙ্গলবার ভোজপাতিয়া ইউনিয়ন পরিষদে ৩০০০ জনকে ও ১১ অক্টোবর বুধবার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ে ২৯০৮ জনকে কার্ড দেয়া হবে।

১২ অক্টোবর বৃহস্পতিবার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ে ৪১৪২ জনকে, ১৩ অক্টোবর শুক্রবার, ১৪ অক্টোবর শনিবার বর্ণিত ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয় ৩০০০ জনকে, ১৫ অক্টোবর রবিবার আদাঘাট মাধ্যমিক বিদ্যালয়ে ৩৩৩৩ জনকে কার্ড দেয়া হবে।

১৬ অক্টোবর সোমবার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ে ৪৬০৪ জনকে ও ১৭ অক্টোবর মঙ্গলবার গোনাবেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪৬৬ জনকে কার্ড প্রদান করা হবে।

১৮ অক্টোবর বুধবার উজলকুড় ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৬৭৯ জনকে, ১৯ অক্টোবর শুক্রবার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ৪০১৮ জনকে, ২০ অক্টোবর শুক্রবার শংকনগর নিন্মলিখিত মাধ্যমিক বিদ্যালয়ে ৩৭৬৩ জনকে, ২১ অক্টোবর শনিবার উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ে ৪১৮৪ জনকে ও ২২ অক্টোবর রবিবার সোনাতুনিয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসায় ৩৬১৯ জনকে কার্ড প্রদান করা হবে। ২৩ অক্টোবর সোমবার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী এবিএস মাধ্যমিক বিদ্যালয়ে ২৬২০ জনকে, ২৫ অক্টোবর বুধবার ও ২৬ অক্টোবর বৃহস্পতিবার শরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসায় যথাক্রমে ২৬৯৭ ও ২১৫৬ জনকে, ২৭ অক্টোবর শুক্রবার কুমলাই বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ৩৭০৫ জনকে ও ২৮ অক্টোবর শনিবার তেলিখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫৯৯ জনকে কার্ড দেয়া হবে।

২৯ অক্টোবর বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদরাসায় ৪০৭৬ জনকে, ৩০ অক্টোবর সোমবার গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩০৪৩ জনকে ও ৩১ অক্টোবর মঙ্গলবার বাঁশতলী মাধ্যমিক বিদ্যালয়ে ২৯১১ জনকে কার্ড দেয়া হবে। ১ নভেম্বর বুধবার ও ২ নভেম্বর বৃহস্পতিবার হুড়কা ইউনিয়নের হুড়কা মাধ্যমিক বিদ্যালয়ে যথাক্রমে ২৩৩৩ জনকে ও ২২৬০ জনকে কার্ড প্রদান করা হবে।

৩ নভেম্বর শুক্রবার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৪১৯৮ জনকে, ৪ নভেম্বর শনিবার সিংগড়বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০৭৮ জনকে ও ৫ নভেম্বর রবিবার বড়কাটালী মাধ্যমিক বিদ্যালয়ে ৩০০৬ জনকে কার্ড প্রদান করা হবে। ৬ নভেম্বর সোমবার রামপাল সদর ইউনিয়নের কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ৪৪২৫ জনকে, ৭ নভেম্বর মঙ্গলবার সুন্দরবন মহিলা কলেজে ৪২৭৫ জনকে, ৮ নভেম্বর বুধবার ও ৯ নভেম্বর বৃহস্পতিবার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যথাক্রমে ৪১৬০ ও ৪২৭০ জনকে কার্ড প্রদান করা হবে।
রামপাল উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুস সাত্তার এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন সংশ্লিষ্ট তারিখ ও সময়ে স্ব স্ব এলাকার ভোটারগণ এসব স্মার্ট কার্ড সংগ্রহ করবেন। কোন কারণে কেউ যথাসময়ে কার্ড নিতে না পারলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে বা উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করতে পারবেন। কার্ড সংগ্রহে হয়রানি এড়াতে সরাসরি ইউপি চেয়ারম্যান অথবা উপজেলা নির্বাচন অফিসেই যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

বাগেরহাটের রামপালে মাদক ও তারচুরি মামলার আসামীসহ গ্রেফতার- ৪

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে মাদক, তার চুরিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত চার জন আসামীকে গ্রেফতার করেছে। আটককৃতদের মঙ্গলবার (০৪ অক্টোবর) বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রামপাল থানা পু্লিশ বুধবার (৩ অক্টোবর) রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলো, উপজেলার গৌরম্ভা গ্রামের মো. মারুফ শেখের পুত্র তার চুরির অভিযোগে আটক মাসুদ শেখ (৩০), দূর্গাপুর গ্রামের আ. মাজেদের পুত্র সিআর ৩৮/২১ নং মামলার আসামী আব্দুল্লাহ আল মামুন, নদীরহুলা গ্রামের জিআর – ১৯১/২২ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সবুজ বাড়ই (২০) ও কুমলাই গ্রামের মৃত জাফর আলীর পুত্র আবু জাহিদ (৩২)।

রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল বিভিন্ন অভিযোগে আসামীদের আটক ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপালে অপহরণের পর কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার জিরোপয়েন্ট ও ফয়লা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওইদিন রাতেই নির্যাতনের শিকার ওই কিশোরীর মামা শেখ শরিফুল ইসলাম বাদী  হয়ে তিন যুবকের নামে ধর্ষণ মামলা করেন।

আসামীরা হলো উপজেলার গোবিন্দপুর গ্রামের মাহাবুবুর রহমানের পুত্র রহমত শেখ (২০), একই গ্রামের ফরহাদ হোসেনের পুত্র শেখ রাসেল (২৪) ও কালেখারবেড় গ্রামের মো. আজমল হোসেনের পুত্র মো. রাকিব হোসেন (২৬)।

পু্লিশ জানায়, সন্ধ্যার আগমুহুর্তে খুলনা-মোংলা মহাসড়কের মিরাখালীর জনৈক গৌতম পালের মাছের ঘের এলাকা থেকে রহমত ও শেখ রাসেল ওই কিশোরীকে মোটরসাইকেলে উঠিয়ে ঘেরের বাসায় নিয়ে তিনজন মিলে গণধর্ষণ করে।

মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী ৯ম শ্রেণীর শিক্ষার্থী। শুক্রবার বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বের হয়। শারীরিক সমস্যার কারণে প্রাইভেট পড়তে না গিয়ে মামার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। সন্ধ্যার আগমুহুর্তে খুলনা-মোংলা মহাসড়কের রনসেন মোড় এলাকা থেকে রহমত ও শেখ রাসেল শেখ ওই কিশোরীকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। পরে রামপাল উপজেলার বড় দুর্গাপুর পুটিমারি এলাকার পলাশের ঘেরের টংঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা রাকিব হোসেন সজল এবং অপহরণকারী রহমত ও শেখ রাসেল মিলে ধর্ষণ করে। রাত ৭টার দিকে মহেন্দ্রযোগে ভিকটিমকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন। আসামিরা সকলে সাবেক ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।

রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের ১ ঘন্টার ভিতরে তিন আসামীর মধ্যে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। অন্য আসামীকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রামপালে পৃথকভাবে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে পৃথকভাবে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের কারো কোন অভিযোগ বা আপত্তি না থাকায় মরদেহ চেয়ে পুলিশের কাছে আবেদন করেন পরিবারের সদস্যরা। এরপরে পু্লিশ কোন ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।

জানাগেছে, উপজেলার গত বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মো. সফরুল শেখের ১৯ মাসের পুত্র সন্তান আজিম শেখ বাড়ীর পাশে খেলা করছিল। সবার অলক্ষ্যে সে বাড়ীর পুকুরে পড়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।

একইদিন চিত্রা গ্রামের মো. আলমগীরের কন্যা আয়শা খাতুন (৬) দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩ টার মধ্যে বাড়ীর পাশের খালের উপর দিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছিল। ওই সে অসাবধানবশত পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পরে তাকে খালের পানি থেকে উদ্ধার করে। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সাংবাদিকদের জানান, পৃথকভাবে ২ শিশুর পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহের বিষয়ে কারো কোনপ্রকার আপত্তি বা অভিযোগ না থাকায় স্ব স্ব পরিবারের কাছে মৃত শিশুদের হস্তান্তর করা হয়েছে।

রামপালে ধর্মীয় অবমাননায় নারীর বিরুদ্ধে মামলা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে রুপালী দাস (৪৫) নামের এক নারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ইয়াছিন খন্দকার নামের এক ব্যাক্তি রামপাল থানায় একটি মামলা করেছেন।

রামপাল থানা পু্লিশ সূত্রে জানাগেছে, রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের গোবিন্দ দাসের স্ত্রী রুপালী দাস গত রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় গৌরম্ভা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে টিউব ওয়েলে পানি নিতে যান। ওই একই সময় একই গ্রামের মৃত মজিবর শেখের স্ত্রী মমিনা বেগম (৭৫) ও পানি নিতে যান। ওই সময় রুপালী দাস নবী ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রুপালীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে রামপাল থানা পু্লিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বাগেরহাট জেলা পু্লিশ সুপার আবুল হাসনাত খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলা দায়ের ও তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ধর্মীয় বিষয় নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করতে পারে বা গুজব ছড়াতে না পারে এ জন্যে সকলের সহযোগীতা কামনা করেছেন।

রামপালে নবী-রাসূল (সা.) নিয়ে কটুক্তি করায় নারী আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে নবী ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে রুপালী দাস (৪৫) নামের এক নারীকে পু্লিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলার গৌরম্ভা বাজারে ধর্মপ্রাণ মুসলমানরা এক প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে।

বাগেরহাট জেলা পু্লিশ সূত্রে জানাগেছে, রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের গোবিন্দ দাসের স্ত্রী রুপালী দাস গত রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮ টায় গৌরম্ভা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে টিউব ওয়েলে পানি নিতে যান। ওই একই সময় একই গ্রামের মৃত মজিবর শেখের স্ত্রী মমিনা বেগম (৭৫) ও পানি নিতে যান। ওই সময় রুপালী দাস নবী ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রুপালীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে রামপাল থানা পু্লিশ গৌরম্ভা ফাড়ির সহায়তায় রুপালীকে হেফাজতে নেয়। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে বাগেরহাট মিডিয়া সেলের ইন্সপেক্টর বাবুল আক্তার অভিযুক্ত নারীকে আটক ও আইনগত ব্যাবস্হা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন।

বাগেরহাটের রামপালে তামার তার চোর আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চুরির সাথে জড়িত এক ব্যাক্তিকে আটক করেছে। আটক ব্যাক্তি উপজেলার বর্ণি ছায়রাবাদ গ্রামের হাবিবুল্লাহর পুত্র সিরাজু্ল শেখ (২১)।

পু্লিশ জানায়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বর্ণি গ্রাম থেকে তাকে আটক করে পু্লিশ। সে দীর্ঘ দিন ধরে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় তার চুরি সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে বলে এলাকাবাসী জানায়। উল্লেখ, গত ২৫ আগষ্ট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কতিপয় তার চোর বেশকিছু তার চুরি করে পালানোর সময় তারসহ হাতেনাতে আটক করে পু্লিশ।

ওই সময় সিরাজু্ল তার ফেলে পালিয়ে যায়।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম আসামী আটক ও একই দিনে আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপালে অন্তস্বত্বা গৃহবধূকে মারপিট, অবস্থা গুরুতর হওয়ায় খুমেকে ভর্তি

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাড়া করা সন্ত্রাসী মহিলা ও গুন্ডা দিয়ে মারপিটের ঘটনায় অন্তস্বত্বা গৃহবধূ নুসরাত জাহান তন্নী (২২) ও তার মাতা মাকসুদা বেগম (৪৫) আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অন্তস্বত্বা নুসরাতকে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন গৃহবধূর স্বামী খান রিপন মাহামুদ।

জানা গেছে, উপজেলার কুমলাই গ্রামের খান রিপন মাহামুদ তার বাড়ীর সামনে নিজস্ব মৎস্য ঘেরের উপরে একটি মুরগির ফার্ম করার জন্য ঘর নির্মাণ করেন। ওই জায়গা দাবী করে পান্না খাতুন ও রাসেল গোলদার রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় রিপনকে গালাগাল ও হুমকি দিয়ে ভাড়াটে লোক ডেকে আনেন। এরপর ভাড়াটে সন্ত্রাসী শাহানা খাতুন ও বাচ্চুসহ সকলে মিলে রিপনকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করতে থাকেন। খবর শুনে রিপনের ৪ মাসের অন্তস্বত্বা স্ত্রী নুসরাত স্বামীকে বাঁচাতে গেলে তাকে মারপিট, পেটে লাথি ও গলায় পা দিয়ে চেপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। ওই সময় নুসরাতের মাতা মাকসুদাকেও মারপিট করে গলায় থাকা স্বর্ণের চেন ও হাতের আংটি ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলমের দৃষ্টি আকার্শন করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্হা গ্রহন করা হচ্ছে।

রামপালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমানের বিরুদ্ধ সেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলার সোনাতুনিয়া গ্রামে আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন পরিচালনা পর্ষদ, অভিভাবক ও এলাকাবাসী।

জানাগেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান নৈশপ্রহরীর উপর ক্ষিপ্ত হয়ে গত ১৮ তারিখ সোমবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এঘটনার পরে বিদ্যালয় পরিচালনা পর্ষদ, অভিভাবক ও এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে ওঠেন। রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় বন্ধের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুরের বিরুদ্ধে মানববন্ধনে বক্তাগণ অভিযোগ করে বলেন, ওই প্রধান শিক্ষকের কাছে আর্থিক হিসাব চাওয়ায়, কোন কারণ ছাড়াই বিনা নোটিশে বিদ্যালয় বন্ধ রাখা, অকারণে শিক্ষক কর্মচারীদের সাথে অশোভন আচারণ করা, কলিগ ও ছাত্রীদের প্রতি অশ্লীল দৃষ্টিভঙ্গি প্রদর্শন, বিদ্যালয়ের হিসাব চাওয়ায় ছাত্রীদের দিয়ে ইভটিজিংয়ের মামলা দেওয়ার প্রলোভন, বিভিন্ন খরচের অজুহাতে প্রতিমাসে শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে প্রয়োজনের চেয়ে বেশী টাকা নেওয়া, সভাপতিকে না জানিয়ে অন্যদের ব্যবহার করে অর্থ আত্মসাত, এমপিওভুক্ত শিক্ষককে ভয়ভীতি দিয়ে দীর্ঘ ৯ মাস বিদ্যালয়ে আসতে না দেয়া, বিনা কারণে শিক্ষক ও কর্মচারীকে দিয়ে পারিবারিক কাজ করানো, অফিসে পান, তামাক, সুপারি ও গুল জাতীয় নেশা দ্রব্য রাখা, নৈশপ্রহরীর, পরিচ্ছন্নতা কর্মী ও অফিস সহায়ক পদে নিয়োগ দিয়ে উন্নয়ন তহবিলের কথা বলে বিপুল পরিমান অর্থ আত্মসাত, শিক্ষকের ঐচ্ছিক ছুটি মন্জুরে তালবাহানা, পার্শবর্তী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বিরোধের কারণে ওই বিদ্যালয়ের ছাত্রীদের ভর্তি না হওয়ার মত নানান অভিযোগ রয়েছে বক্তারা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষক তার ক্ষমতাবলে ২ দিন বিদ্যালয় বন্ধ রাখতে পারেন। সভাপতি ও অভিভাবকদের সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। আবার আমরা সমাধান করে ফেলবো। কর্তৃপক্ষকে না জানিয়ে বিদ্যালয় বন্ধ রাখা ভুল হয়েছে বলে স্বীকার করেন ওই প্রধান শিক্ষক।

মানববন্ধনে বক্তব্য দেন, বিদ্যালয়ের সভাপতি ও উজলকুড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. অলিয়ার রাহমান, ইউপি সদস্য এনামুল হোসেন, আলমগীর সরদার, আ. রহিম হাওলাদার, ফরিদ হোসেনসহ এলাকাবাসী।