বাগেরহাটের রামপালে পৃথক অভিযানে ২ মাদককারবারী আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারীকে আটক করেছেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। আটককৃতদের শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো বাগেরহাট সদর উপজেলার বারুইডাঙ্গা গ্রামের শেখ আ. জব্বারের পুত্র শেখ জাহিদ হোসেন (৩৮) ও ফকিরহাট উপজেলার তেকাটিয়া গ্রামের সমর চন্দ্র দে’র পুত্র শাওন চন্দ্র দে ওরফে শয়ন চন্দ্র দে (২১)। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১১ টায় উপজেলার পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের সামনে অভিযান পরিচালনা করেন এসআই দেলোয়ার হোসেন। ওই সময় জাহিদ হোসেনকে ৫১ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপরদিকে এসআই ইসমাইল হোসেন শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮ টায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনীর সামনে অভিযান চালান। ওই সময় আসামী শাওনকে ৪৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন।

আসামীদের আটক ও বাগেরহাটের আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।

বাগেরহাটের রামপালে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত ঢাকার কেরাণীগন্জ থানার ১৪ (৩) ১৫ নং মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। আটককৃত আসামী মো. আজিজুল হাওলাদার (৫০) কে শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত আজিজুল উপজেলার কালিকাবাড়ী গ্রামের আ. কাদের হাওলাদারের পুত্র।

শুক্রবার রাত ৯ টায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের নেতৃত্বে এএসআই বুলবুল অধিকারীসহ সঙ্গীয় ফোর্স বাগেরহাট সদরের মুক্ষাইট এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময় আজিজুলকে আটক করা হয়। আজিজুল দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়িয়ে ফেরারি ছিলেন। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম আসামী গ্রেফতার ও জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোংলার দিগরাজ ডিগ্রী কলেজে ২০ বছর পর ছাত্রদলের কমিটি ঘোষনা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি।।

হাজারো জল্পনা কল্পনার অবসান ঘঠিয়ে দীর্ঘ ২০ বছর পর মনিরুজ্জামান মুন্নাকে আহ্বায়ক ও মো শফিকুল সর্দার কে সদস্য সচিব করে দিগরাজ ডিগ্রি কলেজ ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন ছাত্রদলের প্যাডে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।দীর্ঘদিন কমিটি না থাকায় কেন্দ্র থেকে বারবার কমিটি দেওয়ার নির্দেশ দিলে ও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের মতপার্থক্যের কারণে কমিটি করতে ব্যার্থ হয়। অবশেষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নির্দেশে কমিটির সিদ্ধান্ত অনুমোদন করেন বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ ও সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ।কমিটির অন্য সদস্যরা হলো সাগর মোল্লা,ইমাম নাশায়,নাঈমুল ইসলাম,মেহেদী হাসান তামিম,সাব্বির তালুকদার, রাসেল শেখ,মোঃহাবিবুল্লাহ।
কামাল শেখ রাতুল খান মোঃ মারুফ,মুজাহিদুল ইসলাম ফাহিম, স্বাধীন মণ্ডল, মোঃরিয়াজ গাজী, মোঃহাসিব, সিরাজুল ইসলাম,মোঃরাকিব, মোঃসালমান খান রামু, মোঃবিল্লাল ফকির,ও মোঃরাসেল খান

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তার পাচার কালে মাইক্রোবাসসহ আটক-৩

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের (রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র) এর ২৬৩ কেজির অধিক তামার তারসহ চোরচক্রের ৩ জন সদস্যকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন-৩ ও রামপাল ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় সিকিউরিটি ইন-চার্জ মো. ছামিউল হোসেন বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন।

আনসার ব্যাটালিয়ন-৩ এর সহকারী পরিচালক শাহনাজ জেসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমাণ তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে আনসার ব্যাটালিয়ন-৩ ও রামপাল ক্যাম্পের আভিযানিক একটি দল বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর গেটে অভিযান চালায়। এ সময় ২৬৩ কেজির অধিক পরিমাণের আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক এবং তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করে। জব্দ করা কপার ক্যাবলের আনুমাণিক বাজারমূল্য ৩ লাখ ৯৪ হাজার ৫০০টাকা।

আটককৃতরা হলেন ফকিরহাট উপজেলার ভাড়াশিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মো. মেহেদী হাসান (১৯), খুলনার রুপসা উপজেলার খাজা ডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মো. মাহাবুব হোসেন (২১) ও খুলনার সোনডাঙ্গা উপজেলার গোবর চাকা এলাকার মফিজ সরদারের ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৪৮)।

শাহনাজ জেসমিন বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জব্দ করা মালামালসহ চোরদের রামপাল থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম জানান, তার, মাইক্রোবাসসহ ৩ চোর আটকের ঘটনায় মামলা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রামপালে ডেঙ্গু রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়েছে

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন-ই ৩-৪ জন রোগী ভর্তি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এভাবে ডেঙ্গু রোগী বাড়তে থাকলে পরিস্হিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলা আশংকা করছেন চিকিৎসকগণ।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, উপজেলা পর্যয়ে ডেঙ্গুর প্রাদূর্ভব ছড়িয়ে পড়েছে। গত জুন মাসের ৯ তারিখ থেকে ডেঙ্গু রোগী ভর্তি করা শুরু করা হয়। জুন থেকে আগষ্টের মাঝামাঝি পর্যন্ত রোগীর সংখ্যা স্বাভাবিক থাকলেও এরপর থেকে রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। গত সাড়ে ৩ মাসে ৩৩০ জন রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২০ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৭ জন পুরুষ ও ১৩ জন মহিলা রোগী। সেপ্টেম্বর মাসে রোগীর সংখ্যা কমার আশা করা হলেও বরং আরও বৃদ্ধি পাচ্ছে। সার্বিকভাবে এ উপজেলা ডেঙ্গুর ভয়াবহতা ধারণ করেছে। ডেঙ্গুর রোগ বাহিত এডিস মশা নিয়ন্ত্রণে উপজেলার কয়েকটি স্থানে সচেতনতামূলক সভা করা হলেও এর তেমন কোন প্রভাব পড়েনি বলে হতাশা ব্যাক্ত করেন ওই কর্মকর্তা।

রামপালে হরিণের মাংসসহ গ্রেফতার-২

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে হরিণের মাংসসহ ২ জন চোরা শিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতরা হলো মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের হাসান সরদারের পুত্র শওকত আলী (৩৭) ও রামপাল উপজেলার ব্রী চাকশ্রী গ্রামের শেখ আশরাফ আলীর পুত্র শেখ হেকমত আলী (৩৯)। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আসামীদের  আদালতে পাঠানো হয়েছে।

রামপাল থানায় অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে রামপাল থানাধীন বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজারের ব্যাংকের মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর দিয়ে মোটরসাইকেল যোগে মাংশ বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। ওই সময় গিলাতলা বাজারের পাহারাদারদের অসহায়তায় তাদের কাছ থেকে হরিণের মাংস ও মোটরসাইকেল জব্দ করা হয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরও জানান, হরিণ শিকারী সিন্ডিকেটের সাথে কারা কারা জড়িত আছে তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। শিকারী চক্রকে নির্মূল করা হবে।

রামপালে আটক ৩ জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা দায়ের

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৩ জঙ্গি আটকের ঘটনায় রামপাল থানায় সন্ত্রাসবাদ বিরোধী আইনে একটি মামলা দায়ের হয়েছে। (মামলা নম্বর -১২, তারিখ-১৬-০৯-২০২৩) ঢাকার এন্টি টেররিজম ইউনিটের এসআই আ. রহিম চৌধুরী বাদী হয়ে সন্ত্রাসবাদ বিরোধী আইন ২০১৩ এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট থানার আজরা দিয়াপাড়া গ্রামের আ. রশিদ মোল্লার পুত্র শীর্ষ জঙ্গি প্রধান মো. জুয়েল মোল্লা (২৯), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার সরদারপাড়ার (স্কুল পাড়া) মৃত। আশরাফুল ইসলামের পুত্র শীর্ষ দ্বিতীয় প্রধান মো. রুহুল হোসেন রাহুল (২১) ও একই থানার নলডাঙ্গা গ্রামের মকছেদ আলীর পুত্র মো. গাজীউল ইসলাম (৪০)।

রামপাল থানা সূত্রে এ জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন “তাওহীদুল উলূইয়্যাহ” (আল জিহাদী) নামের একটি উগ্রবাদী সংগঠন করে তারা সশস্ত্র উগ্রবাদী মতবাদের ব্যাপক প্রাচার-প্রচারণা ও নানামুখী উসকানীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। নতুন ওই সংগঠনের শীর্ষ নেতা ও অন্যান্য সদস্যরা আইটি সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন, বোমা তৈরীর কৌশল শিক্ষা এবং সংগঠন পরিচালনার জন্যে অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে আসছিল।

আটক জঙ্গিদের কাছ থেকে মোবাইল ২টি, ট্যাব ১টি, সীম কার্ড ৭টি, মেমোরী কার্ড ২টি, আরবী হরফে লেখা বিভিন্ন সাইজের পতাকা ৯ টি, কপি কালারের অফিস ব্যাগ ১টি, স্ক্রীন শর্ট ২৪ পাতা, আরবী হরফে লেখা পতাকা ও তরবারীর ছবি প্রিন্ট করা ব্যানার ১টি জব্দ করা হয়।

এন্টি টেররিজম এর ইউনিটের একাধীক টিমের সদস্যরা বিভক্ত হয়ে রামপালের ফয়লাহাট থেকে জঙ্গি প্রধান জুয়েল মোল্লাকে ১৩ সেপ্টেম্বর রাতে আটক করেন। তার কাছ থেকে সংগঠনের নতুন ৮ টি পতাকা জব্দ করে এন্টি টেররিজম এর সদস্যারা। তার দেয়া তথ্যমতে জয়পুরহাটের আক্কেলপুর থানার সরদারপাড়া থেকে গত ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় শীর্ষ জঙ্গি মো. রুহুল হোসেন কে আটক করে। তার দেয়া তথ্যমতে ঢাকার ভাসানটেক এলাকা থেকে জঙ্গি মো. গাজীউল ইসলামকে গ্রেফতার করা হয়।
এরা সদস্য সংগ্রহের জন্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে “সাহেবের কিরান বারাহ” (দারুল জান্নাত) নামে সিক্রেট অনলাইন গ্রুপ ব্যাবহার করে অসংখ্য সদস্য সংগ্রহ করেছে। তাদের কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম বা আনসার উল্লাহ বাংলা টিমের অনুসারী হলেও নতুন সংগঠন করে নিজস্ব পরিকল্পনায় নিজেদের মত করে দেশব্যাপী সশস্ত্র হামলা পরিচালনার পরিকল্পনা করে আসছিল। ইতিমধ্যে অসংখ্য যুবক এ সংগঠনের সদস্যপদ গ্রহণ করেছে। এন্টি টেররিজম ইউনিটের সদস্যারা তাদের নামের তালিকা করে দেশব্যাপী অভিযান পরিচালনা করছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূইয়্যাহ (আল জিহাদী) এর ৩ জন সদস্যকে আটক করেছে এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা। এদের শীর্ষ জঙ্গি জুয়েলকে ফয়লাহাট থেকে প্রথম আটক করায় রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে সন্ত্রাসবাদ বিরোধী আইনে ব্যাবস্হা গ্রহন করা হয়েছে এবং রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তাদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

বাগেরহাটের রামপালে মাদক কারবারীসহ আটক- ২

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি || 

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে আ. হাকিম (৩৫) নামের এক পেশাধারী মাদক কারবারীসহ দুই জনকে আটক করেছে। এ ঘটনায় ওই কারবারীর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের রবিবার বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। গাঁজাসহ আটক আ. হাকিম উপজেলার বড় নবাবপুর গ্রামের মৃত দিদার মোল্লার পুত্র।

রামপাল থানা পুলিশের এসআই শেখ আসগর আলী শনিবার রাত পৌনে ১০ টায় সোনাতুনিয়া গ্রামের জামাল বয়াতির দোকানের সামনে অভিযান চালিয়ে হাকিমকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন।

আপর দিকে শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০ টায় উপজেলার ঝনঝনিয়া এলাকায়  অভিযান চালিয়ে আসামী মো. ফয়সাল আলী (৫৩) কে গ্রেফতার করা হয়। সে জিআর ১১৮/২৩ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।

আটককৃতদের রবিবার (১৭ সেপ্টেম্বর)  বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।#

রামপালে গাঁজাসহ ডিলার মাহামুদ আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে ৯০০ গ্রাম গাঁজাসহ মো. মাহামুদ হাসান (২৯) নামের এক গাজা কারবারীকে আটক করেছে পু্লিশ। আটক মাহামুদ মোংলা উপজেলার আন্ধারিয়া গ্রামের মো. তরিকুল ইসলামের পুত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

পু্লিশ জানায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত দেড়টায় গিলাতলা বাজারের সরকারী হাইস্কুল মোড় দিয়ে ব্যাগে করে মাহামুদ গাঁজা নিয়ে মোংলা যাচ্ছিল। ওই সময় বাজারের পাহারাদার, বাজার কমিটির সদস্য ও গ্রামপুলিশ তাকে আটক করে। খবর পেয়ে রামপাল থানার এসআই মো. কামাল হোসেন গাঁজাসহ মাহামুদকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি গাঁজাসহ আসামী আটক ও শনিবার (১৬ সেপ্টেম্বর) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।

রামপালে ৮ দলীয় ফুটবল খেলায় বিজয়ী সিংগড়বুনিয়া যুব সংঘ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি।।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। আমাদের শরীর, মন, স্বাস্থ্য, ঠিক রাখতে হলে নিয়মিত খেলাধুলা করতে হবে। বর্তমানে অধিকাংশ ছেলেমেয়েরা স্কুলে যতটুকু সময় পার করে তার চেয়ে মোবাইলে গেম খেলে।

যুব সমাজ আগামীর ভবিষ্যৎ চিন্তা করে পরিবার তথা অভিভাবকদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং পড়াশোনার পাশাপাশি সন্তানদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তাহলে তারা আর ভুল পথে ধাবিত হবে না। এন এন্ড বি প্রোপার্টিজের অর্থায়নে ৮ দলীয় ফুটবল টুনার্মেন্টের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বুধবার বিকেল ৪ টায় উপজেলার পেড়িখালী পি.উ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় পেড়িখালী সিংগড়বুনিয়া যুব সংঘ ও মোংলা উলুবুনিয়াযুব সংঘ মুখোমুখি হয়। নির্ধারিত সময় উভয় দলের গোল শুন্যে খেলা শেষ হয়। এরপর টাইব্রেকারে উলুবুনিয়া যুব সংঘকে ১- ৩ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম দারা,এসআই পীযুষ কুমার হালদার, মোতাহার আলী, বাবুল গাজী, মুরাদ হোসেন, সবুজ হাওলাদার, রুবেল আহমেদ, আলামিনসহ স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও সুধীজনরা। এসময় খেলার অনুষ্ঠানে বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।