বাগেরহাটের রামপালে রড চোরসহ আটক -২

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে এবার হাওলাদার শাহারুখ (১৯) নামের এক রড চোরকে আটক করেছে। এ ঘটনায় মাসুদ রানা নামের এক ব্যাক্তি বাদী হয়ে রামপাল থানায় একটি চুরির অভিযোগে মামলা করেছেন। আটক শাহারুখ উপজেলার দূর্গাপুর গ্রামের মিজান হাওলাদারের পুত্র।

পু্লিশ জানায়, সোমবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার সময় উপজেলার গিলাতলা বাজারের হামীম পরিবহন কাউন্টারের সামনে কয়েটি বস্তায় ব্রীজ নির্মাণের রড চুরি করে নিয়ে যাচ্ছিল ওই শাহারুখ। এ সময় জনতা পু্লিশকে খবর দিলে পু্লিশ তাকে ৪৫ কেজি রডসহ হাতেনাতে আটক করে। আটক শাহারুখ কে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আদালতে প্রেরণ করা হয়েছে। একই দিন রাত ১০ টায় চাকশ্রী এলাকায় অভিযান চালিয়ে পারি জারি ১০/১৮ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাজমুল হাসান (৩০) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার চাকশ্রী গ্রামের হাওলাদার নজরুলের পুত্র।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম দুইজন আসামী আটক ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপালে ভরসাপুর ব্যাবসায়ীদের সাথে ওসি’র মতবিনিময় সভা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালের উজরকুড় ইউনিয়নের ভরসাপুর বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ সাথে ওসি আশরাফুল আলমের আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাজার ব্যাবসায়ীদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইন-চার্জ এস.এম আশরাফুল আলম।

তিনি তার বক্তব্যে আইন শৃঙ্খলা বিষয়ক যে কোন সমস্যায় থানায় যোগাযোগ করবেন। যে কোন সময় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের থানায় আপনারা সেবা পাবেন। আমরা সেবা প্রদানে বদ্ধপরিকর।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেডসহ ভরসাপুর বাজারের ব্যাবসায়ী বৃন্দ ।

এ সময় ভরসাপুর বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সকল দোকান মালিক, ইউপি সদস্য, পুলিশের অন্যান্য সদস্যরা, সাংবাদিক, জনসাধারণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রামপালে ওয়ারেন্টভুক্ত অস্ত্র মামলার আসামীসহ গ্রেফতার- ২

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে ওয়ারেন্টভূক্ত অস্ত্র মামলার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে পু্লিশ। রামপাল থানা পু্লিশ রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে আসামীদের বসত বাড়ী থেকে তাদের আটক করে।

আটককৃতদের সোমবার বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার কামরাঙ্গা গ্রামের গোপাল দাসের পুত্র জিআর ১৬২/১৩ এর আসামী খোকন দাস (৫০) ও গাববুনিয়া গ্রামের মিকাইল মল্লিকের পুত্র সিআর ৭০৮/২৩ নং মামলার আসামী মো. রুবেল মল্লিক (৩৮)।

রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম ওয়ারেন্টভূক্ত দুই আসামীকে আটক ও তাদের সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপালে আরও ৩ তামার তার চোর আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি || 

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে আরও ৩ জন তামার তার চোর আটক করেছে। পূর্বের দায়ের করা মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো, উপজেলার আদাঘাট গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র মো. আল আমিন গাজী (৩০), চাঁদপুর গ্রামের মো. দাউদ শেখের পুত্র মো. হিরক শেখ (৩২) ও ছোট নবাবপুর গ্রামের মো. সিরাজ শেখের পুত্র মো. ফরিদ শেখ (৩২)।

রামপাল থানা পু্লিশ জানায়, গত ইং ২৬ আগষ্ট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ৯০ কেজি তামার তার চুরি হয়। ওই সময় হাতেনাতে কয়েকজন চোরকে আটক করা হলে কিছু চোর পালিয়ে যায়। শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের রবিবার বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম।

রামপালে ২ তার চোর গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে ২ জন তামার তার চোরকে গ্রেফতার করেছে। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা হয়েছে।

আটককৃতরা হল বাগেরহাট সদরের খানপুর গ্রামের নিজাম ফকিরের পুত্র সোহাগ ফকির (৩০) ও রামপালের সিকিরডাঙ্গা গ্রামের মৃত আবু জাফরের পুত্র রাসেল শেখ (২২)।

পু্লিশ জানায়, গত ২৬ আগষ্ট বিকালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের লেভার কলোনির পাশ থেকে চোর চক্রের সদস্যরা ৯০ কেজি মূল্যবান তামার তার চুরি করে। এদের মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করে পু্লিশ। ওই সময় সন্ধিগ্ধ বেশ কয়েকজন পালিয়ে যায়। এরপর মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ) রাতে পু্লিশ রামপালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজন আসামীকে আটক করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে চুরির সাথে জড়িত থাকার তথ্য মিলেছে বলে পু্লিশ নিশ্চিত হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি তাদের আটক ও বুধবার (৬ সেপ্টেম্বর) বাগেরহাটের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপালে মাদকসহ কারবারী দিদার আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে দিদার শেখ (৩৫) নামের এক পেশাধারী মাদক কারবারীকে আটক করেছে।

এ ঘটনায় ওই কারবারীর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

আটক দিদার উপজেলার শ্রীফলতলা গ্রামের মৃত মোস্তফা শেখের পুত্র।

পু্লিশ জানায়, রামপাল উপজেলা সদরের খেওয়াঘাটের গোলপাতা ঘরের সামনের ইটের রাস্তায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় এসআই সুবীর কুমার রায় অভিযান চালান। এ সময় দিদারকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। দিদার পেশেধারী মাদক বিক্রেতা বলে জানা গেছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আটক দিদারকে কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপালে পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ৬ আসামী গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৬ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতদের সোমবার (৪ সেপ্টেম্বর) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পু্লিশ জানায়, রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে ওয়ারেন্টমূলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় আসামীদের আটক করা হয়। আটককৃতরা হলেন, খুলনা জেলার রূপসা উপজেলার জাবুসা গ্রামের মোস্তাইন মোল্লার পুত্র মো. সামসুর রহমান(৩৫), রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের মোজাফ্ফর ফকিরের পুত্র জিহাদ ফকির (২৬), শরাবপুর গ্রামের ইব্রাহীমের পুত্র মোল্লা ইয়ামিন (২৫), সুলতানীয়া গ্রামের মো. জালাল উদ্দিন শেখের পুত্র মো. হাসান শেখ (৩০), উজলকুড় গ্রামের ফজর শেখের পুত্র মো. মুরাদ শেখ (৩৪) ও কৈগরদাসকাটি গ্রামের কবির শেখের পুত্র বাবু শেখ (৩২)। এরা জিআর, সিআর, পারি. জারিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বলে পু্লিশ জানিয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রামপালে চাকশ্রী বাজার ব্যবসায়ীদের সাথে ওসি’র আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালের চাকশ্রী বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮ টায় বাজার কমিটির সভাপতি ও বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, রামপাল থানা অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম। ওই সময় আরও বক্তব্য রাখেন, বাজার কমিটির সেক্রেটারি গাজী আসাদুজ্জামান, এসআই লিটন, যুবলীগ নেতা আনিসুর রহমানসহ ব্যাবসায়ী নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় চাকশ্রীবাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, সকল দোকান মালিক, ওয়ার্ড ইউপি সদস্য, সাংবাদিক, জনসাধারণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এস.এম আশরাফুল আলম নৈশ পাহারা জোরদার, সিসি ক্যামেরা স্হাপন, জুয়া খেলা বন্ধ, বাল্যবিবাহ রোধসহ নানা বিষয়ে ব্যাবসায়ীবৃন্দের প্রতি আহ্বান জানন।

এ এছাড়াও উপজেলার গৌরম্ভা বাজার ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করেন।

রামপালের ভাগা বণিক সমিতির সাথে ওসি’র মতবিনিময় সভা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালের ভাগা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে রামপাল থানার ওসি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলার ভাগা বাজার চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম, বণিক সমিতির সভাপতি হাজী আ. হান্নান, রামপাল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন দুলাল, প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান বাদশা, কাকড়া ব্যাবসায়ী সমিতির সভাপতি অজয় বিশ্বাস, এসআই লিটন কুমার, ফজলুর রহমান, বাচ্চু মোড়ল, শাহিনুর রহমান, আবু নাইম হোসেন, মৃদুল কান্তি পাল, আজমল হোসেন, শেখ আবু বকারসহ নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সকল দোকান মালিক,  ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতা কর্মী ও গ্রাম পুলিশ। তাদের সাথে বাজারের নিরাপত্তাসহ রামপাল সদর ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বাজারে নাইটগার্ডের সংখ্যা বৃদ্ধিসহ গ্রাম পুলিশের রাত্রি কালীন ডিউটিতে নিয়োজিত থাকার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, আমরা রামপাল থানাকে মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস মুক্ত ও চোরের উপদ্রব্য প্রতিরোধে বদ্ধপরিকর। কোন কেউ আইন শৃঙ্খলা বিরোধী অপরাধ করলেই তাকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধরা হবেই। কোন অপরাধীকে অনুকম্পা দেখানো হবে না।

রামপালে গাঁজাসহ কারবারী আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে রকি মন্ডল (২৪) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। এ ঘটনায় ওই কারবারীর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক রকি ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের মনোতোষ মন্ডলের পুত্র।

পু্লিশ জানায়, রামপাল উপজেলার গৌরম্ভার খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় শনিবার (২ সেপ্টেম্বর) রাত সোয়া ৮ টায় এসআই নাসির উদ্দিন অভিযান চালান। এ সময় রকি কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। রবিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আটক রকি কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।