উপমন্ত্রী হাবিবুন নাহার দুস্থদের মাঝে ঢেউটিন ও টাকা বিতরণ করেন

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে দুস্ত ও গৃহহীনদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ আগষ্ট) বেলা ১২ টায় উপজেলা পরিষদের চত্তরে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি উপস্থিত থেকে এ সব সামগ্রী বিতরণ করেন।

এ সময় ৩৫ জন দুস্তকে ২ বান্ডিল করে মোট ৭০ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে মোট ২ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

ওই সময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, ছাত্রলীগ সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।

এবারেও রামপালে ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

মুজিব শতবর্ষ উপলক্ষে বাগেরহাটের রামপালে ১০০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর। শোকের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে সারাদেশের ২২ হাজার ১০১ টি পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এবার রামপালেও ১০০ টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরসহ চাবি হস্তান্তর করা হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার উপস্থিত থেকে এসব পরিবারের মাঝে জমির দলিল, আধাপাকা ঘর ও চাবি হস্তান্তর করেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯ টায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপমন্ত্রী হাবিবুন নাহার।

বিশেষ অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। ওই সময় স্বাগত বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, সহকারী পু্লিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম, কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেন, রামপাল সরকারী কলেজের প্রভাষক ও সাংবাদিক মোস্তফা কামাল পলাশ প্রমুখ। সার্বিক সহযোগীতা করেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান।

ওই সময়ে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

রামপালে ওয়ারেন্টভূক্ত ২ আসামী গ্রেফতার

এ এইচ নান্টু,বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ সোমবার (৭ আগষ্ট) রাতে দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামীকে আটক করেছে। আটককৃতদের মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার পেড়িখালী গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র সিআর ৮৬/২৩ নং মামলার পরোয়ানাভুক্ত আসামী ইয়াহিয়া হাওলাদার (৬০) ও বড়দূর্গাপুর গ্রামের নবুউল্লাহ শেখের পুত্র খুলনা জেলার বটিয়াঘাটা থানার জিআর ৭৩/২৩ মামলার পরোয়ানাভুক্ত আসামী মো. রাসেল (৩০)।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বিশেষ অভিযান চালিয়ে সোমবার রাতে আরও দুই জন আসামী ধরা হয়েছে। গত সোমবারে ৫ জন ও রবিবারও ৪ জন বিভিন্ন মামলার আসামী ধরা হয়েছে। আমাদের অভিযান জোরদার করা হয়েছে।

রামপালে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-৩

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো, উপজেলার বড়দূর্গাপুর গ্রামের তাপস রায়ের পুত্র সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী অমিত রায় (২৮), উপজেলার তালবুনিয়া গ্রামের ওহিদ শেখের পুত্র জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী জনি শেখ (৩০) ও দেবীপুর গ্রামের শওকাত আলী শেখের পুত্র ৩ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী ইনামুল শেখ (৩০)।

রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম গ্রেফতারী পরোয়ানামূলে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকসহ সকল প্রকার সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

রামপালে নবাগত জেলা প্রশাসক খালিদ হোসেন’র মত বিনিময় সভা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাট জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন রামপাল উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিদের সাথে এক মত বিনিময় সভা করেছেন।

রবিবার (৬ আগষ্ট) বিকাল ৩ টায় উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম, মুক্তি যোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফর হোসেন, বাশতলী ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল, ভাগা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ খালিদ আহম্মেদ, সাংবাদিক হাওলাদার আ. হাদি, সাংবাদিক এ এইচ নান্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি, সাংবাদিক সরদার মহিদুল ইসলাম প্রমুখ। সভায় রামপাল উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকগণ, গণ্যমান্য ব্যক্তি ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ অবকাঠামোগত সমস্যা ও উন্নয়ন, আইন শৃঙ্খলার উন্নতি এবং সম্ভবনার বিষয়সহ নানান বিষয় তুলে ধরে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রশিক্ষিত জাতি হিসাবে গড়ে তুলতে হলে মাদক মুক্ত রাখতে হবে, বাল্যবিবাহ বন্ধ করে সন্তানদের লেখাপড়ায় মনোযোগী করাতে হবে। সকল অভিভাবকদের একটি বিষয়ে মনে রাখতে হবে, আপনার সন্তান কি করছে ? কোথায় যাচ্ছে সেটি খেয়াল রেখতে হবে, কোন অবস্থায় যেন মাদকের সাথে যুক্ত না হতে পারে। সরকার উদ্যোগ নিয়েছে প্রকুত ভূমিহীন বাছাই করে তাদের ঘরসহ পুনর্বাসন করছে। কমিউনিটির নাগরিকদের বাড়ীর কাছে স্বাস্থ্য সেবা পৌছে দেয়া হয়েছে।

বয়স্ক ভাতার বিষয়টি নিশ্চিত করতে হবে, তার মৃত্যুর পরে তার পোশ্যদের ৩ মাস ভাতা নিশ্চিত করতে হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ নিশ্চিতে সরকারের সকল প্রকার সেবা অনলাইনে করা হচ্ছে। ভূমি সংক্রান্তসহ থানায় জিডি সহজিকরণ করা হয়েছে। সেবা প্রত্যাশীদের সমস্যা সমাধানের জন্যে তাদের কথা শুনতে হবে, তাদের দ্রুত সেবা প্রদান করতে হবে।

জনপ্রতিনিধিদের সাথে নাগরিকদের আরও যোগসূত্র বাড়াতে হবে। মাছ চাষ বাড়াতে সকল প্রকার সহযোগীতা করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

রামপালে ইয়াবাসহ মাদক ব‍্যবসায়ী তানভীর আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে তানভীর শেখ (২২) কে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে। আটক তানভীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। তানভীর উপজেলার মানিকনগর গ্রামের জিন্নাত শেখের শেখের পুত্র। সে দীর্ঘদিন রণসেন এলাকা ও তার আশপাশ দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রয়ের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে।

রামপাল থানার এসআই কামাল হোসেন বৃহস্পতিবার (৪ আগষ্ট) রাত ১০ টায় রণসেন নির্মাণাধীন রেললাইনের পাশের পাকা রাস্তার উপর থেকে তাকে ইয়াবাসহ হাতেনাতে ধরেছেন।

শুক্রবার (৪ আগষ্ট) সকাল ১১ টায় রামপাল থানা পু্লিশ বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, মাদক নির্মূলে আমরা অভিযান জোরদার করেছি, লোকজনও সহযোগীতা সহযোগীতা ও তথ্য দিয়ে সহযোগীতা করছে।

বাগেরহাটের রামপালে নায়ক শাকিল খানের লিফলেট বিতরণ পথ সভা

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা লিফলেট বিতরণ ও পথ সভা করেছেন আওয়ামীলীগ নেতা চিত্র নায়ক শাকিল খান। বৃহস্পতিবার (৩ আগষ্ট) দিনব্যাপী রামপালের বিভিন্ন এলাকায় ৩ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় তিনি উপজেলার শরাবপুর ব্রীজ মোড়ে একটি পথ সভাও করেন। ওই সময় তার সাথে ছিলেন গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদারসহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রামপাল ও মোংলার জনসাধারণের মাঝে সরকারের যে সব গণমুখী উন্নয়ন সম্পন্ন হয়েছে তার ফিরিস্তি তু্লে ধরে নায়ক শাকিল খান বলেন, ১৫ আগষ্ট শোকের মাস।

শোককে শক্তিতে রূপান্তর করে আমরা মানুষের দ্বারে যাচ্ছি। সরকার এসডিজির রূপকল্প বাস্তবায়নে কাজ করছে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু, সারাদেশে বিদ্যুৎ সংযোগ স্থাপন, গ্রামীন রাস্তাঘাট নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করে তা বাস্তবায়ন করেছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান।

আগামীতে তার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগীতা কামনা করেন। দিনব্যাপী রামপালের রাজনগর ইউনিয়ন, হুড়কা ইউনিয়ন, রামপাল সদর ইউনিয়ন, বাশতলী ইউনিয়ন, বাইনতলা ইউনিয়ন, উজলকুড় ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন এলাকার হাটবাজারের সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।

রামপালে হেরোইন-গাঁজা জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক কারবারির কারাদণ্ড

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক কারবারীকে পৃথকভাবে কারাদণ্ড প্রদান করা হয়েছে।  রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু সোমবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১ টায় এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার পারগোবিন্দপুর গ্রামের মো. লিয়াকত আলী খাঁ’র পুত্র মো. রাজ্জাক খাঁ (৩১) ও রণসেন গ্রামের শেখ আতিয়ার রহমানের পুত্র শেখ নূরুল ইসলাম (৪১)। গত ৩০ জুলাই সকালে সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মিলন কুমার মুখার্জীসহ অন্যান্য কর্মচারীদের নিয়ে এক অভিযান পরিচালনা করেন।

ওই সময় আসামী রাজ্জাকের দখলে থাকা ১ কেজি ১০ গ্রাম গাঁজাসহ তাকে পারগোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করেন। ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে তাকে ১ বছর ১০ মাস বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর আসামী নূরুল ইসলামকে রণসেন এলাকা থেকে ৮২ পুরিয়া হেরোইন (৩ গ্রাম) সহ আটক করেন। আটক নূরুল কে হোরোইন রাখার অপরাধে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আটককৃত দন্ডপ্রাপ্ত ২ আসামীকে রামপাল থানা পুলিশের নিকট সোপর্দ করা হলে পু্লিশ তাদের বাগেরহাটের জেল হাজতে প্রেরণ করে।

রামপাল-মোংলার মানুষ পরিবর্তন চায় সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে সেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

শনিবার বিকেল ৫ টায় ফয়লাহাটের বাসস্টান্ডের চত্তরে বাগেরহাট জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বাশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইজারাদার ইদ্রিস আলী, বিশেষ অতিথি মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ,  রামপাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ও রামপাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. হামীম নূরী, মোংলা উপজেলা আওযামীলীগের সাংগঠনিক সম্পদক উৎপল কুমার মন্ডল, খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মো. আবু হানিফ, রামপাল উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, ভোজপাতিয়া ইউপি তরফদার মাহাফুজুল হক টুকু, সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় সংকর, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান সরদার রাজিব হোসেন, রামপাল উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক শেখ সাদী, মোংলা উপজেলা ছাত্রলীগের  সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, মোংলা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান বিশ্বাস, রামপাল উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পদক ফকির রবিউল ইসলাম। সভা সঞ্চালনা করেন চয়ন মন্ডল।

প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও গতিশীল করতে শেখ পরিবারের যেকোন সদস্যকে প্রার্থী হিসাবে প্রত্যাশা করেন। প্রায় ছয় সহাস্রাধীক নারী পুরুষসহ নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তারসহ ২ চোর আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তারসহ ২ চোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী সাতক্ষীরার মনিরুল হুদা।

আটককৃতরা হলো, উপজেলার মানিকনগর গ্রামের মো. আমজাদ হোসেনের পুত্র পেশাধারী চোর আবুল কাসেম (২৫) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খয়েরহাট গ্রামের মৃত নান্নু মোল্লার পুত পেশাধারী তার চোর নজরুল ইসলাম (৩৪)।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, গত শুক্রবার (২৮ জুলাই) দুপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নং গেটে সিকিউরিটিরা ওই চোর কে তামার তারসহ ধরে ফেলে। খবর পেয়ে এসআই জাহিদুল ইসলাম তাদের হেফাজতে নেয়।

শনিবার (২৯ জুলাই) বেলা ১১ টায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধীক অভিযোগ রয়েছে।