রামপালে পুলিশের অভিযানে গাঁজাসহ বিক্রেতা আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে মো. আহাদ শেখ (২৫) কে মাদকসহ আটক করেছে। আটক আহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

আহাদ উপজেলার ঝনঝনিয়া গ্রামের মৃত আসলাম শেখের পুত্র। সে দীর্ঘদিন ধরে ঝনঝনিয়া এলাকা ও তার আশপাশ দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা বিক্রয়ের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে।

রামপাল থানার এসআই শ্রীবাস কুন্ডু বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধায় ঝনঝনিয়া বাজারের মোস্তাকিন মোল্লার দোকানের পাশ থেকে আহাদকে ৪০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে ধরেছেন। শুক্রবার (২৮ জুলাই) সকাল ১১ টায় রামপাল থানা পু্লিশ বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, মাদক নির্মূলে আমরা অভিযান জোরদার করেছি, লোকজনের সহযোগীতা পাচ্ছেন, তারা তথ্য দিয়ে সহযোগীতা করছে।

রামপালে সুপিয়া বেগম মাদরাসা আবারও সেরা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

রামপালে আলহাজ্ব সুপিয়া বেগম দাখিল মহিলা মাদরাসা আবারও বাগেরহাট জেলার মধ্যে সেরা হয়েছে। গত ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে দাখিল পরীক্ষায় দুর্দান্ত সাফল্য ধরে রেখেছে।

এ বছর রামপাল উপজেলা থেকে মোট ১৭ টি মাদরাসার ৪২৪ জন দাখিল পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ২০ জন। কৃতকার্য্য হয়েছে ৩৯৫ জন। অকৃতকার্য্য হয়েছে ২৯ জন। পাশের হার ৯৩.১৬ ভাগ। কয়েকটি মাদরাসার শতভাগ পাশ করলেও বাইনতলা দাখিল মাদরাসার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন অকৃতকার্য্য হয়েছে।

জিপিএ-৫ পাওয়া মাদরাসা গুলোর মধ্যে সুপিয়া বেগম দাখিল মহিলা মাদরাসায় ৭ জন, গোবিন্দপুর এ জে এস ফাজিল মাদরাসায় ১ জন, মল্লিকেরবেড় মাদরাসায় ২ জন, সোনাতুনিয়া আজিজিয়া ফাজিল মাদরাসায় ৩ জন ও ইসলামাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার ২ জন।

ধারাবাহিক সাফল্য ধরে রাখার বিষয়ে কথা হয় সুফিয়া বেগম মহিলা দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব মো. খলিলুর রহমানের সাথে। তিনি জানান, আমাদের তরুণ কিছু চৌকশ শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। লেখাপড়ার পাশাপাশি তাদের ফলোআপ করা হয়। যে কারণে ধারাবাহিক সফলতা আসছে।

এ এছাড়াও অভিভাবক, এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির বিশেষ সহায়তায় সাফল্য মিলছে। এ জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানান।

রামপালে বিএনপি-জামায়াতের ৩০ নেতার নামে নাশকতার মামলা, আটক-৮

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়েতের ৩০ জনসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। ফয়লাহাটের পু্লিশ ফাড়ির ইন-চার্জ এসআই খন্দকার আব্দুল মবিন বাদী হয়ে বৃহস্পতিবার (২৭ জুলাই) রামপাল থানায় মামলাটি করেন।

মামলায় নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র ও ধ্বংসযজ্ঞ চালানোর উদ্যেশ্যে সমবেত হয়ে বিষ্ফোরক পদার্থ মজুদ করা, হোফাজতে রাখা এবং বিষ্ফোরণ ঘটানোসহ সহায়তা করার অপরাধ করেছে আসামীরা এমনটি উল্লেখ করা হয়েছে।

আটক আসামীরা হলেন, উপজেলার হুড়কা গ্রামের বাবুল শেখ (৫৫), সোনাতুনিয়া গ্রামের মো. আল আমিন শেখ, গোবিন্দপুর গ্রামের আ. কাদের মোল্লা (২৮), শ্রীরম্ভা গ্রামের মো. হেমায়েত শেখ (৪৫),কালিকাপ্রসাদ গ্রামের মোজাম্মেল শেখ ((৪৩), প্রসাদনগর গ্রামের মো. নাজিবর শেখ (৪৬), প্রসাদনগর গ্রামের মো. আ. হালিম (৪৬),চাকশ্রী গ্রামের মো.হুমায়ুন কবির সাগর (২৮)।

বুধবার (২৬ জুলাই) রাতে উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আসামীদের আটক করে পু্লিশ। এছাড়াও আসামী করা হয়েছে,  উপজেলা বিএনপির সদস্য শেখ ফিরোজ কবির, আমিরুল ইসলাম কুটি, মুজিবর জোয়ারদার, আকবর হোসেন আকো, আলী আকবর সম্রাট, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, ছাত্র দলের আহবায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলামসহ নেতৃবৃন্দকে।

আটক আসামীদের দখলে থাকা ৪ টি অবিষ্ফোরিত ককটেল, ২ টি বিষ্ফোরিত ককটেলে অংশ, ১৮ টি রড, ২৩ টি বাঁশের লাঠি, ২ টি হাসুয়া ও ১১ জোড়া স্যান্ডেল জব্দ করা হয়েছে।

মামলা দায়ের, আলামত জব্দ ও ৮ জন আসামীকে আটক করে তাদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।

রামপালে ৪ নেতার গ্রেফতারে বিএনপির নিন্দা

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে বিএনপির ৪ জন নেতাকে আটক করেছে। বুধবার রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার ১২ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত বিএনপি নেতারা হলেন, উপজেলা বিএনপির সদস্য মুজিবর রহমান বাবুল, গৌরম্ভা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেমায়েত শেখ ও বাইনতলা ইউনিয়নের সাবেক ছাত্রনেতা  হুমায়ুন কবির সাগর ও উজরকুড় ইউনিয়ন বিএনপি নেতা আ. কাদের মোল্লা।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি জানান, কোন প্রকার সমন ছাড়া গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। এখনও পুলিশি অভিযান চলছে। বিএনপি নেতাকর্মীদের দমন করতেই পুলিশের এ অবৈধ গ্রেফতার অভিযান চলছে। আমি পুলিশের এ অবৈধ কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি চাই।

তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশে পু্লিশ জনগণের সেবায় তাদের সর্বোচ্চ পেশাধারীত্বের পরিচয় দিবে। সেটি না করে তারা আওয়ামীলীগের সরকারকে অনিয়মতান্ত্রিকভাবে টিকিয়ে রাখার চেষ্টা করছে। সাধারণ মানুষকে অহেতুক প্রতিপক্ষ বানানো হচ্ছে। সংবিধানিকভাবে নিরপেক্ষভাবে পু্লিশ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে সেটাই আমরা প্রত্যাশা করছি এবং অবিলম্বে সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবী করছি।

রামপালে অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষক মিজানুর রহমান বরখাস্ত

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহ শিক্ষক মো. মিজানুর রহমান কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম আরা খানম স্বাক্ষরিত রা.পাই. মা. বা.বি ২২/২০২৩ নং স্মারকের আদেশে অর্থনৈতিক তসরূপ ও শৃঙ্খলা বিধি ভঙ্গের অভিযোগে গত ২৬ জুলাই তাকে বরখাস্ত করেন।

উল্লেখ্য, মিজানুর রহমান ওই বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। এ বিষয়ে বরখাস্তকৃত মিজানুর রহমানের মুঠোফোনে জানতে চাইলে তিনি সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করে বলেন, কেন বরখাস্ত করা হয়েছে সেটি তার জানা নেই।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম আরা খানম জানান, মিজানুর রহমান কে অর্থনৈতিক তসরূপ ও শৃঙ্খলা বিধি ভঙ্গ করায় পর পর দুইটি কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে এ বরখাস্ত করা হয়।

আদালতে মামলা করায় হত্যার হুমকি- পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলন

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় আদালতে মামলা করে বিপাকে পড়েছেন ভিকটিমসহ তার পরিবারের সদস্যরা। নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভিকটিম আবু সাইদের নাতী আসাবুর রহমান।

বুধবার বেলা ১২ টায় প্রেসক্লাব রামপাল এ এসে তিনি সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, গত ৩০-০৭-২০২৩ তারিখ রাত সাড়ে ১১ টায় বাড়ীতে যাওয়ার সময় পথরোধ করে তার আপন নানা চাঁদপুর গ্রামের ঔষধ ব্যাবসায়ী আবু সাইদ শেখ ও মামা নাজমুল হাসান কে হাতুড়ী, লোহার রড ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন সন্ত্রাসীরা।

বর্তমানে চারা খুলনা মেডিকাল কলেজ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন। আহতের ঘটনায় বাগেরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (রামপাল) এর আদালতে ১৬ জনকে আসামী করে (পি- ৬৫/২০২৩) একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি করেছেন ভিকটিম আবু সাইদের ছোট ভাই আনোয়ারুল ইসলাম। বিজ্ঞ আদালত মামলাটি বাগেরহাটের সিআইডি কে তদন্তের নির্দেশ দিয়েছেন। এতে আসামী করা হয়েছে, শংকনগর গ্রামের আবু হানিফ ওরফে হানু, আব্দুল্লাহ শেখ, গিয়াস উদ্দিন শেখ, মহসীন শেখ, লালু শেখ, সাইফুল্লাহ শেখ, চাঁদপুর গ্রামের মিজান শেখ, মিরাজুল শেখ, জসিম শেখ, সেলিম শেখ, কামাল শেখ, জামাল শেখ, আবু দাউদ মল্লিক, আ. হালিম সরদার ও এরশাদ শেখ কে। লিখিত বক্তব্যে তিনি দাবী করেন, গত ইংরেজি ১৭ জুন শংকনগর মৌজার একটি জমির দখল নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

পরদিন ১৮ জুুন ওই ঘটনার প্রতিকার চেয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে ১৪৪ ধারার একটি মিস মামলা করেন দায়ের করেন মামা ভিকটিম নাজমুল হাসান। এতে প্রচণ্ড ক্ষিপ্ত হন প্রতিপক্ষগণ। তারা ভিকটিম আবু সাইদ ও নাজমুলের কাছে মামলার ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা চাদাঁ দাবী করেন এবং টাকা না দিলে জীবনে শেষ করে দেবেন বলে হুমকি দেন।

এরপরে গত ৩০ জুলাই রাত সাড়ে ১১ টায় পিতা-পুত্র ফয়লাহাটের ঔষধের দোকানে বেচা-বিক্রি করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ভ্যানগাড়িযোগে চাঁদপুরের বাড়ীতে ফিরছিলেন। পথে কেরামত ও আলতাফের বাড়ীর সামনে পৌছলে সরকারী রাস্তায় ফেলে রাম দা, হাতুড়ী ও রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং হাত পা ভেঙ্গে দেয়।

ওই সময় আসামিরা ভিকটিমদের পকেটে থাকা দেড় লক্ষ টাকা ও একটি স্মার্ট ফোনসেট চাঁদা বাবদ নিয়ে নেয়। আসামিরা প্রভাবশালী হওয়ায় আহতরা মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় রয়েছেন।

চিকিৎসা শেষে বাড়ীতে ফিরলে আসামিরা এবার জীবনে শেষ করে দিবে বলে আশংকা প্রকাশ করে জেলা পু্লিশ সুপার ও রামপাল থানা পুলিশের নিরাপত্তা কামনা করেছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করেও অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি।

রামপালে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

এ এইচ নান্টু,বিশেষ প্রতিনিধি ||

রামপালে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এ আনোয়ারুল কুদ্দুস, ওসি এস, এম আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, পিআইও মো. মতিউর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনি. সহসভাপতি মোতালেব মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, মেহেদী হাসান, লায়লা সুলতানা প্রমুখ।

সভায় জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

রামপালে আইনশৃঙ্খলা রক্ষায় ফলোআপ সভা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালের রাজনগর ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষায় ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় রাজনগর ইউপি পরিষদের মিলনায়তনে চেয়ারম্যান সুলতানা পারভীন ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত ফলোআপ সভায় গত দুই মাসে ওই এলাকায় চুরি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ বিষয়ে সাফল্য পাওয়া গেছে কি না সে বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন সন্তোষ প্রকাশ করেন। মাদকের বিস্তর রোধে এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চোরদের বিরুদ্ধে আরও বেশী অভিযানের উপর জোর দেন তিনি। রামপাল থানা পুলিশের অব্যাহত অভিযানে তার চোর ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য সন্তোষজনকভাবে কমেছে বলে একইভাবে মতপ্রকাশ করেন ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন। পুরোপুরিভাবে মাদকসহ তার চোর ও তাদের শেল্টারদাতাদের চিহ্নিত করে ধরার দাবী জানান। এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কোন প্রকারের শৈথিল্য দেখাবো না, দেখানোর কোন সুযোগ নেই। তিনি সকলের সহযোগীতা কামনা করেন। সভায় ইউপি সদস্য, মহিলা সদস্য, গ্রামপুলিশ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত দুই মাস পূর্বে রামপাল থানার উদ্যেগে রাজনগর ইউনিয়ন পরিষদের ছত্তরে আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল।

রামপালে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে মো.তাজুল ইসলাম (৪০) নামের ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে।

সোমবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯ টায় রামপাল থানা পু্লিশ বড় সন্নাসী গ্রামে অভিযান পরিচালনা করে তাজুল কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত তাজুল সন্নাসী গ্রামের সৈয়াদ আলী হাওলাদারের পুত্র। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, গ্রেফতারী পরোয়ানামূলে ২ বছরের জিআর ৬৫/০৫ নং মামলার আসামীকে আটক করা হয়েছে। আটক তাজুল কে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রামপালে জাতীয় মৎস্যসপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে জাতীয় মৎস্য সপ্তাহের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদফতর কর্তৃক গ্রহীত কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মমতবিনিময় সভার সভাপতিত্ব করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহম্মদ সাইদুর রহমান রেজার সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য দেন রামপাল থানার ওসি (তদন্ত) মো. আবু হানিফ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, প্রকল্প কর্মকর্তা সালজার হোসেন, সাংবাদিক খৈয়াম হোসেন খিজির প্রমুখ।

সভায় মৎস্য সম্পদ রক্ষায় সরকারের করণীয় ও সপ্তাহ ব্যাপী কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা।