বাগেরহাটের রামপালে সন্ত্রাসী হামলায় পিতা-পুত্র আহতের ঘটনায় আদালতে মামলা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে চাঁদাবাজদের ধারালো দা ও রডের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন পিতা ও পুত্র । এ ঘটনায় অবশেষে বাগেরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (রামপাল) এর আদালতে ১৬ জনকে আসামী করে (পি- ৬৫/২০২৩) একটি পিটিশন মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন ভিকটিম আবু সাইদের ভাই আনোয়ারুল ইসলাম। বিজ্ঞ আদালত মামলাটি বাগেরহাটের সিআইডি কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আহতরা হলেন, উপজেলার চাঁদপুর গ্রামের মৃত দলিল উদ্দিনের পুত্র ঔষধ ব্যাবসায়ী বৃদ্ধ আবু সাইদ শেখ (৬৭) ও তার পুত্র নাজমুল হাসান (২৮)। আসামিরা হলেন, শংকনগর গ্রামের আবু হানিফ ওরফে হানু, আব্দুল্লাহ শেখ, গিয়াস উদ্দিন শেখ, মহসীন শেখ, লালু শেখ, সাইফুল্লাহ শেখ, চাঁদপুর গ্রামের মিজান শেখ, মিরাজুল শেখ, জসিম শেখ, সেলিম শেখ, কামাল শেখ, জামাল শেখ, আবু দাউদ মল্লিক, আ. হালিম সরদার ও এরশাদ শেখ।

জানাগেছে, গত ইংরেজি ১৭ জুন শংকনগর মৌজার একটি জমির দখল নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরদিন ১৮ জুুন ওই ঘটনার প্রতিকার চেয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে ১৪৪ ধারার একটি মিস মামলা করেন দায়ের করেন ভিকটিম নাজমুল হাসান। এতে প্রচণ্ড ক্ষিপ্ত হন প্রতিপক্ষগণ। তারা ভিকটিম আবু সাইদ ও নাজমুলের কাছে মামলার ক্ষতিপূরণ বাবদ পাচঁ লক্ষ টাকা চাদাঁ দাবী করেন এবং টাকা না দিলে জীবনে শেষ করে দেবেন বলে হুমকি দেন।

এরপরে গত ৩০ জুলাই রাত সাড়ে ১১ টায় পিতা-পুত্র ফয়লাহাটের ঔষধের দোকানে বেচা-বিক্রি করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ভ্যানগাড়িযোগে চাঁদপুরের বাড়ীতে ফিরছিলেন। পথে কেরামত ও আলতাফের বাড়ীর সামনে পৌছলে সরকারী রাস্তায় ফেলে রাম দা ও রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম এবং হাত পা ভেঙ্গে দেয়। ওই সময় আসামিরা ভিকটিমদের পকেটে থাকা দেড় লক্ষ টাকা ও একটি স্মার্ট ফোনসেট চাঁদা বাবদ নিয়ে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহাতরা খুমেক হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। ভিকটিম আবু সাইদ জানান, তারা মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় রয়েছেন।

চিকিৎসা শেষে বাড়ীতে ফিরলে আসামিরা এবার জীবনে শেষ করে দিবে বলে আশংকা প্রকাশ করে রামপাল থানা পুলিশের নিরাপত্তা কামনা করেছেন।

গত ইংরাজি ১২ জুলাই বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আমল আদালতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞ আইনজীবী ডক্টর এ কে আজাদ ফিরোজ টিপু।

বাগেরহাটের রামপালে পাবলিক সার্ভিস দিবস পালিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি।।

বর্তমান সরকার সরকারি সেবাসমূহ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। কোন সেবাগ্রহীতা যেন কোনভাবেই হয়রানির মুখে না পড়ে সে দিকেও খেয়াল রাখতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর ট্যাংসের টাকায় আমাদের বেতন ভাতা হয়।

বিভিন্ন শ্রেনীর মানুষ প্রত্যাশা নিয়ে সেবা নিতে আসেন। পাবলিক সেবা নিতে এসে অনেক সময় অফিসের সামনে বসে থাকেন অথচ আমরা তাদের কাংখিত সেবা দিতে পারিনা। মনে রাখতে হবে আমরা জনগণের সেবক। তাদের সেবা দেওয়াই আমাদের দায়িত্ব ও কর্তব্য। পাবলিক সার্ভিস দিবস পালিত উপলক্ষে বক্তারা এসব কথা বলেন।

“সবার সাথে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে র্যারিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পরে কনফারেন্স রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন।

অন্যানোর মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি তদন্ত মোঃ আসিফ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ গোলজার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এস, এ আনোয়ার উল কুদ্দুস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোর কুমার বালা প্রমূখ।

রামপালে জাতীয় পর্যায়ে ইসলামাবাদ মাদরাসা শ্রেষ্ঠ হওয়ায় সিটি মেয়রকে সংবর্ধনা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা দেশ সেরা হওয়ায় এবং মাদরাসা সভাপতি তালুকদার আ. খালেক ৩য় বারের মত খুলনা সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১ টায় ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা মাঠে এ সংবর্ধনা ও সুধী এ সমাবেশে অনুষ্ঠিত হয়। মাদরাসার সহসভাপতি মো. নুরুজ্জামান মন্জুর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. বজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, ওই মাদরাসার সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আ. খালেক।

বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক শেখ হারুন অর-রশিদ, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, ওসি এস, এম আশরাফুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, স্বাগত বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মো. মকবুল হোসেন খান, আওয়ামীলীগের উপজেলা সভাপতি শেখ আ. ওহাব, অধ্যাপক মোতাহার রহমান, বাশতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পদক কুদরতি এনামুল বাসার বাচ্চু, জেলা পরিষদ সদস্য ও রামপাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পদক মনির আহমেদ প্রিন্স, এস, এম নুরুল হক কচি, এস, এম নাজমুল হুদা রুহিত, শেখ সাইফুজ্জামান প্রমুখ।

সংবর্ধনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মাদরাসা শিক্ষক, সুধী,  এলাকাবাসী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বাগেরহাটের রামপালে চুরির অপবাদে শিশুর উপর বর্বর নির্যাতন আটক -৩

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে চুরির অপবাদ দিয়ে ইয়াছিন আরাফাত (১৫) নামের এক কিশোরকে আটকে রেখে বর্বর নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯ টায় আসামী সরোয়ার হাওলাদারের বাড়ীতে ফেলে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়।

এ নির্মম নির্যাতনের ঘটনায় কিশোরের পিতা অলিয়ার হাওলাদার বাদী হয়ে রামপাল থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। নির্যাতনের শিকার কিশোর আরাফাতকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ওই সময় তিনি অভিযুক্ত ৩ জনকে আটক করেন। নির্যাতনকারী আসামীরা হলো, উপজেলার মল্লিকেরবেড় গ্রামের মৃত মোজাম্মেল হাওলাদারের পুত্র সরোয়ার হাওলাদার (৬০), স্বামী সরোয়ার হাওলাদারের স্ত্রী আকলি বেগম (৫৫), শহিদুল মাঝির পুত্র মাহামুদ ইসলাম (২৫), মোজাম্মেল হাওলাদারের পুত্র কেরামত হাওলাদার (৫০) আ. রহমান খানের পুত্র গ্রামপুলিশ মো. নাসিম হাওলাদার (৩৬)।

এদের মধ্যে সরোয়ার ও তার স্ত্রী আকলি পলাতক রয়েছেন। আসামীদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে চুরির মিথ্যা অপবাদ দিয়ে শিশু ইয়াছিনকে মধ্যযুগীয় কায়দায় হাত পা বেঁধে নির্মমভাবে মারপিট করে হত্যার চেষ্টা চালায়। তিনি আরও বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চিকিৎসার জন্য শিশুকে দ্রুত হাসপাতালে প্রেরণ করি এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করি। অন্যদের আটকের জোর চেষ্টা চলছে।

বাগেরহাটের রামপালে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক- ২

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

একদিনের ব্যাবধানে আরও এক মাদক ব্যাবসায়ীসহ ২ জনকে আটক করেছে রামপাল থানা পু্লিশ। আটককৃতদের বিরুদ্ধে পৃথকভাবে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও একটি চুরি মামলা দায়ের হয়েছে।

বাগেরহাট রামপাল থানার এসআই লিটন কুমার সঙ্গীয় ফোর্সসহ ভ্যাকোটমারী দোলখোলা তাপবিদ্যুৎ কেন্দ্রের রাস্তার এলাকায় শুক্রবার (২১ জুলাই) রাত সাড়ে ১০ টায় অভিযান পরিচারণা করেন। ওই সময়ে খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা গ্রামের বিদ্যুৎ বিশ্বাসের পুত্র হ্নদয় বিশ্বাস (২২) কে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করেন।

আটক আসামীদের শনিবার (২২ জুলাই) সকাল ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম মাদকসহ আসামী ও এক চোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মাদক নির্মূলের জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন।

রামপালে চোরাই মালামালসহ ২ চোর আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে দুইজন তার চোরকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আটককৃতদের বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার বড় দূর্গাপুর গ্রামের আ. আজিজের পুত্র জনি শেখ (৩২) ও একই গ্রামের মোহর আলীর পুত্র মো. মনিরুল শেখ (৪২)।

রামপাল থানার এসআই জাহিদুর রহমান বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় দূর্গাপুর চরের আবু্ল কালাম সরদারের টিনের ঘরের সামনে অভিযান চালান। ওই সময়ে ২০৫ কেজি তার, রড ও অন্যান্য মালামালসহ তাদের আটক করেন।

আটককৃতরা দীর্ঘদিন ধরে তার চুরির কাজে জড়িত রয়েছে। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের চোর সিন্ডিকেট ও তাদের গডফাদারদের তালিকা করা হয়েছে। কাউকে ছাড় দেয়া হবে না।

রামপালে মৎস্য দপ্তরের অভিযানে অবৈধ নেটজাল ভস্মিভূত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অভিযান চালিয়ে নদী থেকে ২ টি অবৈধ বেহেন্দি জাল জব্দ করেছেন। বুধবার (১৯ জুলাই) সন্ধায় উপজেলার বগুড়া ও কুমারখালি নদীতে অভিযান চালান। জব্দকৃত জাল দুটি রামপাল খেওয়াঘাটে রেখে জ্বালিয়ে দেওয়া হয়।

অভিযানে অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা। তাকে সহযোগীতা করেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমসহ সংগীয় ফোর্স। এ বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা।

রামপালে খালে অবৈধভাবে নেট-পাটা ও জাল দিয়ে কেউ মাছ শিকার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

রামপালে গ্রেফতার হয়েছে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে ইউনুস আকন (৫৪) নামের ৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। আটক ইউনুস উপজেলার কালিকাবাড়ী গ্রামের মৃত মহিউদ্দিন আকনের পুত্র।

পু্লিশ জানায়, আটক ইউনুস একজন ড্রারাইভার। গাড়ী চালানোর সময় সে এক ব্যক্তিকে চাপা দেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হলে সে আত্মগোপনে চলে যায়।

এরপরে তার অনুপস্থিতিতে বাগেরহাটের বিজ্ঞ আদালতে ৭ বছরের সাজা হয়। পু্লিশ গত বুধবার (১৯ জুলাই) বিকেল ৫ টায় তার গ্রামের বাড়ী কালিকাবাড়ী এলাকা থেকে আটক করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় তাকে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারী পরোয়ানামূলে সাজাপ্রাপ্ত আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।

বাগেরহাটের রামপালে সাজাপ্রাপ্ত আসামী সুমন গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। আটক মো. সুমন মল্লিক উপজেলার জিয়লমারী গ্রামের মোশারেফ মল্লিকের পুত্র।

গ্রেফতারকৃত আসামীকে বুধবার সকাল ১০ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ জুলাই) রাত ১০ টায় অভিযান চালিয়ে সুমনকে তার গ্রাম জিয়লমারী থেকে আটক করে পু্লিশ। বিজ্ঞ আদালতে সে এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সাজাপ্রাপ্ত সুমনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।

বাগেরহাটের রামপাল উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

আগামী ১৭ ই জুলাই সোমবার খুলনায় তারুণ্যে সমাবেশ সফল করার লক্ষে রামপাল উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৬ টায় রামপাল উপজেলা বিএনপির  কার্যালয়ে( ফয়লাহাট) এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চুর সঞ্চলনায় ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়ালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক  মোস্তফা কামাল পাটয়ারী হালিম, উপজেলা সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।

সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, মোতালেব হোসেন, গাজী শাহজালাল, শেখ আবুল মাসুদ, আলফাজ হোসেন, ওহিদুজামান সাবু, রকিবুল ইসলাম, মো. নাসিম, মো. মেহেদী, মো. তিতাস মল্লিক, মো. আ  জলিল, মো. বাবু, মো. সাব্বির, মো. কামরুল, মো. সাইফুল মো. আসাদ, মো. মোজাফফর, মো. কামরুজ্জামান টোকোন, নাসির গাজী, জিয়া মোল্লা প্রমুখ।