সুইডেনে কুরআন অবমাননায় রামপালে বিক্ষোভ 

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

সুইডেনে পবিত্র কুরআন মজিদ পোড়ানোর ঘটনা ও ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচারের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার ও মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার গিলাতলা যুব সমাজের উদ্যেগে ধর্মপ্রাণ মুসলমানেরা বিরাট এক মিছিল বের করে। মিছিল শেষে গিলাতলা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বক্তব্য দেন রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য শেখ মো. আবু সাইদ, গিলাতলা জামে মসজেদের পেশ ইমাম মুফতি হাফেজ মাও. হাফিজুর রহমান, হাফেজ শাহ জালাল, হাফেজ আব্দুল্লাহ, গাজী রাসেল, রাজিবুর রহমান লিটন, হাফেজ আবু হুরাইরা নোমান প্রমুখ।

বক্তাগণ বলেন অবিলম্বে দোষীদের বিচারের মাধ্যমে মৃত্যুদন্ড কার্য্যকর করতে হবে। নতুবা বাংলাদেশ সরকারকে সকল সম্পর্ক্য ছিন্ন করতে হবে।

রামপালে মাদকের ও ওয়ারেন্টভূক্ত ৫ আসামী গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পু্লিশ রবিবার (০৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে মাদকসহ ও ওয়ারেন্টভূক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের সোমবার সকাল ১০ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদক মামলার আসামীরা হলো উপজেলার সন্তোষপুর গ্রামের আ. হামিদ শেখের পুত্র নাহিদ শেখ (১৯) ও একই গ্রামের কিশোর সিফাতুল্লাহ (১৬)। রবিবার রাত সোয়া ১১ টায় খুলনা-মোংলা রেললাইনের উপরে এসআই খন্দকার আ. মবিন অভিযান পরিচালনা করেন। ওই সময় ৪৭ গ্রাম গাঁজাসহ নাহিদ ও কিশোর সিফাতুল্লাহ কে আটক করেন।

তাদের বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। অন্য ওয়ারেন্টভূক্ত আসামীদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে সাজাপ্রাপ্ত আসামির ১ জন সিআর ও অপর ২ জন জিআর মামলার আসামী বলে পু্লিশ জানায়। রবিবার রাতে রামপালের বিভিন্ন স্থানে অভিযান চালান এসআই ইসমাইল, এএসআই ফজলুল করিম, এএসআই মিঠুন কুমার ঢালী। ওই সময় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিরা গ্রেফতার হন।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম মাদকসহ এবং ওয়ারেন্টভূক্ত আসামীদের ধরা হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন।

বাগেরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাজ্ঞী আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাট জেলার কুখ্যাত মাদক কারবারি গত ৫ জানুয়ারি ২০১৪ তারিখ ১০০ গ্রাম হেরোইনসহ মদক সম্রাজ্ঞী মোরশেদা বেগম ও আজিম শেখকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম গ্রেফতার করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্য বাদী হয়ে তাদের বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

মামলার বিচারকার্য সূত্রে জানা যায়, বিজ্ঞ আদালত সত্যতা প্রমানিত হলে মোরশেদা বেগম ও আজিম শেখকে যাবজ্জীবন সাজা প্রদান করেন,কিন্তু মোরশেদার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মাদক মামলা থাকলেও মোরশেদা বেগম আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যশোরসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়।

এরই ধারাবাহিকতায় সোমবার ১০ জুলাই র‌্যাব-৬(স্পেশাল কোম্পানি)খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোসাঃ মোরশেদা বেগম কে গ্রেফতার করে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুজ্জামান জানান, গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাজ্ঞী মোরশেদা কে জেল হাজতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রামপালে মাদকসহ বিক্রেতা আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ একরামুল মোড়ল (২০) কে মাদকসহ আটক করেছে।

এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। পু্লিশ রবিবার (৯ জুলাই) আটক একরামুল কে বাগেরহাটের আদালতে প্রেরণ করেছে। আটক একরামুল উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের ইব্রাহীম মোড়লের পুত্র।

রামপাল থানার এসআই দেলোয়ার হোসেন শনিবার বিকেল সোয়া ৫ টায় পেড়িখালীর চেয়ারম্যানের মোড়ে অভিযান চালান। ওই সময় শেখ নাহিদুল ইসলাম প্রিন্সের চায়ের দোকানের সামনে থেকে গাঁজাসহ একরামুলকে আটক করেন।

ওই সময় চেয়ারম্যানের মোড়ের আমির আলীর পুত্র মাদক কারবারী শেখ নাহিদুল ইসলাম প্রিন্স (৪১) ও পেড়িখালীর কালাম ইজারদারের পুত্র রাজু ইজারদার (৪৪) দ্রুত পালিয়ে যায়। রাজু, একরামুল, নাহিদুল দীর্ঘ ও ফয়সাল দীর্ঘ দিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত রয়েছে বলে সূত্র  জানায়। পলাতকদের আটকে অভিযান জোরদার করা হয়েছে বলে জানাগেছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সাংবাদিকদের জানান, মাদক, জুয়া, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধ যে করুক, কাউকেই ছাড় দেয়া হবে না।

প্রেসক্লাব রামপাল এর সাধারণ সভা অনুষ্ঠিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

প্রেসক্লাব রামপালের জরুরী এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা সদরে নিজস্ব কার্য্যালয়ে এম, এ সবুর রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সহসভাপতি কবির আকবর পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক এ, এইচ নান্টু, অর্থ সম্পাদক মো. তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান, সদস্য রেজাউল ইসলাম, মো. তৌকির আহমেদ, লায়লা সুলতানা, আবু নাইম গাজী, হারুন শেখ, মুরশিদা পারভীন।

সভায় নিজদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বাৎসরিক আয়ব্যয়ের হিসাব বিবরণী ও বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে রামপালবাসীদের সচেতনতায় লিফলেট বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল ইসলামের সাথে তার অফিসকক্ষে সাক্ষাৎ করা হয়। এ সময় রামপালের আইন শৃঙ্খলা পরিস্হিতির বিষয়ে আলোচনা করা হয়। বিগত দুই মাসে আইন শৃঙ্খলার উন্নতিতে সাংবাদিক নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের বিস্তর ও সন্ত্রাসবাদ রোধে আরও কাজ করতে হবে।

এ সময় ওসি আশরাফুল আলম সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চোরদের থলেদার আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তামার তারসহ মালামাল ক্রয়ের প্রধান থলেদার মনিরুজ্জামান (৪০) কে আটক করেছে থানা পু্লিশ।

আটক মনিরুজ্জামান উপজেলার বড় দূর্গাপুর গ্রামের মৃত মোহর আলীর পুত্র। আটক আসামীকে বৃহস্পতিবার বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, মনিরুজ্জামান দীর্ঘ দিন ধরে তার চোরদের কাছ থেকে তামার তারসহ মূল্যবান মালামাল ক্রয় করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় এসআই শ্রীবাস কুন্ডু বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরের বিএফসিএল এর নির্মাণাধীন অডিটোরিয়ামের ওয়াচ টাওয়ারের পাশে ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

ওই সময় সন্ধিগ্ধ আসামী মনিরুজ্জামানকে আটক কর হয়। তার বিরুদ্ধে একাধীক মামলা ও অভিযোগ রয়েছে বলে পু্লিশ জানায়। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরদের সব চিহ্নিত করা হয়েছে। এদের শেল্টারদাতাদের ও ধরা হবে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরির মালামালসহ চোর চক্রের ৩জন গ্রেফতার

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে চুরির সময় মালামালসহ ৩ চোরকে হাতেনাতে আটক করেছে রামপাল থানা পু্লিশ। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতরা হলো, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের আবু জাফরের পুত্র পারভেজ শেখ (২৪), মৃত আবু জাফরের পুত্র সালাম শেখ (৩৫) ও মো. ইয়ামিন শেখের পুত্র ধলু শেখ (২৪)।

জানা গেছে, গত ৩ জুলাই রাত অনুমান ২ টার সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বিএফসিএল এর নির্মাণাধীন অডিটোরিয়ামের উত্তর কোনায় ওয়াচ টাওয়ারের পাশে একদল চোর তামার তারসহ মালামাল নেওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি ইন-চার্জ মো. মনিরুল ইসলাম অভিযান পরিচালনা করেন। ওই সময় ৪০ কেজি তামার তার, বিভিন্ন প্রকারের পাইপ ও লোহার ২০০ কেজি মালামাল উদ্ধারসহ চোরদের আটক করা হয়। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, দীর্ঘ দিন ধরে একটি চোর চক্র সিন্ডিকেট করে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে চুরি করে আসছিল। আমি দায়িত্ব নেয়ার পর তাপবিদ্যুৎ কেন্দ্রের চারিপশে নজরদারী বৃদ্ধি করি। কারা কারা এই চুরির সাথে জড়িত তাদের সম্পর্কে তথ্য নিই। এদের শেল্টারদাতা ও গডফাদারদের চিহ্নিত করার চেষ্টা করি। যে কারণে গত দুই মাস দায়িত্ব পালনকালে চুরি শূণ্যের কোঠায় আনা সম্ভব হয়েছে। সূত্র জানায়, জনৈক ওলিউল্লাহ নামের এক ব্যাক্তির ছত্রছায়ায় একটি সিন্ডিকেট বিদ্যুৎ কেন্দ্রে চুরির সাথে জড়িত রয়েছে।

এদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোন ব্যবস্হা গ্রহন না করায় চুরি থামানো যাচ্ছে না বলে স্থানীয়রা দাবী করেছেন।

বাগেরহাটের রামপালে ব্যাবসায়ী বিধানকে হত্যাচেষ্টার প্রধান আসামী আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে বেকারি ব্যাবসায়ী বিধান সাহাকে হত্যার চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার (৩ জুলাই) মামলাটি করেন ভিকটিম বিধান সাহা।

পু্লিশ প্রধান আসামী মো. ইসমাইল ইজারদার (১৯) কে গ্রেফতার করে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। আটক ইসমাইল পেড়িখালী গ্রামের জাফর ইজারদারের পুত্র।

জানা গেছে, গত ২৩ জুন রাত পৌনে ১০ টায় উপজেলার পেড়িখালী বাজারের ভাই ভাই বেকারির কারখানায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ব্যাবসায়ী বিধান সাহা। আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ব্যাবসায়ী বিধানকে হত্যার উদ্যেশে কাঠের চলা দ্বারা মাথায় উপুর্যুপরি আঘাত করে। এতে বিধান সাহা গুরুতর আহত হন।

সোমবার (৩ জুলাই) রাতে মামলা দায়ের করার পরপরই পু্লিশ ইসমাইলকে গ্রেফতার করে। উল্লেখ্য, ইসমাইল ওই কারখানায় কর্মরত ছিল। বেকারি মালিকের খারাপ আচারণের কারণে তাকে মারপিট করা হয়েছে বলে প্রাথমিকভাবে সে স্বীকার করে।

বাগেরহাটের রামপালে গাঁজাসহ মাদক কারবারী আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে গাঁজাসহ মো. শুকুর শেখ নামের এক মাদক বিক্রেতাকে পু্লিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

আটক শুকুর বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের মো. মাহাবুর শেখের পুত্র।

রবিবার (২ জুলাই) রাত ৮ টায় গৌরম্ভা ফাড়ির ইন-চার্জ নাসির উদ্দিন খাদ্যগুদামের সামনে অভিযান চালান। এ সময় শুকুরের কাছ থেকে ৪৫ গ্রাম গাঁজাসহ আটক করেন।

আটক শুকুরকে বাগেরহাটের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ কারবারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম। মাদক নির্মূলে আমাদের অভিযান জোরদার করা হয়েছে।

রামপালে পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারী আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার সন্নাসী গ্রামের মৃত আ. কাদেরের পুত্র নূর আলম জমাদ্দার (৪৯) ও মল্লিকেরবেড় গ্রামের নুর ইসলাম হাওলাদারের পুত্র মো. নাইম হাওলাদার (২৯)। জানা গেছে, মঙ্গলবার (২৬ জুন) রাত ১১ টার সময় এসআই সুবীর কুমার রায় মল্লিকেরবেড় সন্নাসী বাজারের অপূর্বের সেলুনের সামনে পাকা রাস্তায় অভিযান চালান।

এ সময় ৬৫ গ্রাম গাঁজাসহ নূর আলম ও নাইমকে আটক করেন। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম মাদকসহ দুই জন কে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।