রামপালে জমে উঠেছে পশুর হাট ১১ হাজার ৫৫২ টি পশু প্রস্তুত

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে একমাত্র ফয়লাহাট পশুরহাট জমে উঠেছে। এ বছর উপজেলায় মোট ১১ হাজার ৫৫২ টি পশু প্রস্তুত রয়েছে। এবার উপজেলায় পশুর চাহিদা মোট ১১ হাজার ২২০ টি। সেখানে উদ্বৃত্ত রয়েছে ২৩২ টি পশু।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জয়দেব কুমার সিংহ জানান, আমাদের এ উপজেলায় পশু কেনাবেচার হাট একমাত্র ফয়লাহাট। সকল মানুষ কুরবানীর জন্য এই ফয়লাহাটেই আসেন। আমরা মেডিকাল টিম নিয়ে সার্বক্ষণিক নজরদারী করছি। যাতে ক্রেতাসাধারণ ভালো মানের পশু ক্রয় করতে পারেন। কেউ যাতে কোন রোগাক্রান্ত পশু বিক্রি করতে না পারে তার জন্য আমরা নজরদারী বৃদ্ধি করেছি। তিনি আরো জানান, এবার ষাড় ১ হাজার ৬৭২ টি, বলদ ৪৫৬ টি, গাভী ১ হাজার ৯ টিসহ মোট ৩ হাজার ৩৫৫ টি গরু। ছাগল ৭ হাজার ৭৮৬ টি, ভেড়া ৪১১ টিসহ মোট ৮ হাজার ১৯৭ টি ছাগল ও ভেড়া বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে।

ফয়লাহাটের ইজারদার ও উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড সাংবাদিকদের জানান, রোববারের হাটে প্রচুর পশু আমদানি হয়েছে, ক্রেতার ও বেশ সমাগম ঘটেছে। আশা করছি বেচা-বিক্রি ভালো হবে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম জানান, কুরবানীর পশু ক্রয় বিক্রয়ে যাতে কেউ প্রতারিত না হন, বিক্রেতারা তাদের বিক্রয়লব্ধ টাকাপয়সা নিরাপদে নিয়ে যাতে গন্তব্যে ফিরে যেতে পারেন এ জন্যে আমাদের একাধীক টিম কাজ সার্বক্ষণিক নজরদারী করছে। পুরো পশুর হাটটি ও এর আশপাশেও ফোর্স মোতায়েন রাখা হয়েছে। পশু বিক্রির টাকা নিয়ে গন্তব্যে যেতে কারো কোন সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আমাদের জানানোর জন্য বলা হয়েছে।

রামপালে কৃষকদের মাঝে উপমন্ত্রী হাবিবুন নাহারের বীজ-সার বিতরণ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে ২০২২-২০২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন প্রকারের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ৯ টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নিহার এমপি এসব উপকরণ বিতরণ করেন।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, কৃষি কর্মকর্তা মো. অলিউল ইসলাম, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম প্রমুখ।

এ সময় ১ হাজার ১০০ জন কৃষককে ৫ কেজি আমন জাতের উফশী বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ৭০ জন কৃষককে আমন হাইব্রীড ২ কেজি করে ও ৫৫০ জন কৃষককে ৫ টি করে নারকেলের চারা দেওয়া হয়েছে। রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা অলিউল ইসলাম বলেন, আসন্ন বর্ষা মৌসুমে যাতে কৃষকগণ যথা সময়ে আমন ধান রোপণ করতে পারেন, সে জন্য দ্রুত ব্যবস্হা নেওয়া হয়েছে।

উপকূলীয় এ উপজেলায় বনায়নের জন্যে সরকার সব ধরণের ব্যাবস্হা গ্রহন করেছে। আমরা কৃষকদের প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে দক্ষ করে গড়ে তুলছি। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কর্মকর্তাসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের রামপালে ইয়াবাসহ মাদক কারবারী বাবু আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মোস্তাফিজুর রহমান বাবু (২৬) নামের এক মাদক কারবারীকে আটক করেছে।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক মাদক বিক্রেতা মোস্তাফিজুর রহমান বাবু উপজেলার ঝনঝনিয়া গ্রামের সালাম মোড়লের পুত্র।

রামপাল থানার এসআই শ্রীবাস কুন্ডু, ফজলুর রহমান, মেহেদি হাসানসহ সঙ্গীয় ফোর্স শনিবার (২৪ জুন) রাত পৌনে ১০ টায় ঝনঝনিয়া সাবুতলার মোড়ে অভিযান চালান। ওই সময় মোস্তাফিজুর কে আটক করে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক মোস্তাফিজুর রহমানকে রবিবার (২৫ জুন) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মাদক কারবারী ও সন্ত্রাসীদের রুখতে আমরা কাজ করছি।

রামপালে সন্ত্রাসীদের কোপে ব্যাবসায়ীকে আহত করে টাকা লুট

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী বাজারে বিধান সাহা (৬৫) নামের এক বেকারি ফ্যাক্টরির মালিককে সন্ত্রাসীরা দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

আহত বিধান সাহাকে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

ওই সময় সন্ত্রাসীরা নগদ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রামপাল থানা পু্লিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় কেউ কোন অভিযোগ বা মামলা করেনি।

জানা গেছে, শুক্রবার (২৩ জুন) রাত সোয়া ১০ টায় পেড়িখালী বাজারের বেকারি ফ্যাক্টরির মালিক বিধান সাহা প্রতিদিনের মত বেচাকেনা করে ফ্যাক্টরি বন্ধ করে উপরের দোতলার বাসায় উঠছিলেন। ওই সময় হটাৎ করে দূর্বৃত্তরা হত্যার উদ্যেশ্যে মাথায় এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। বিধান সাহা দোকানের মেঝেতে পড়েগেলে সন্ত্রাসীরা তার পকেটে ও ক্যাশ বাক্সে থাকা টাকাপয়সা লুট করে পালিয়ে যায়।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, খবর পেয়েই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আমরা খতিয়ে দেখছি, কেন বা কারা এ ঘটনা ঘটিয়েছে ? লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

বাগেরহাটের রামপালে সাংবাদিক এ এইচ নান্টুর মাতার ইন্তেকাল, গভীর শোকপ্রকাশ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

 প্রেসক্লাব রামপাল এর সাবেক সাধারন সম্পাদক ৭১ টিভির ও দৈনিক নওয়াপাড়া প্রতিনিধি, দৈনিক বিশ্ব পত্রিকার বিশেষ প্রতিনিধি এইচ আমিনুল হক নান্টুর মাতা রনজিদা বেগম (৫৫) অসুস্থতা জনিত কারণে ইন্তিকাল করেছেন।

বুধবার (২১ জুন) বিকাল ৫ টায় খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে সে স্বামী, দুই পুত্র ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

রনজিদা বেগম ফয়লাহাটের বিশিষ্ট চিংড়ি পোনা ব্যাবসায়ী হাওলাদার মারুফুল হকের স্ত্রী। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দ।

এ এছাড়াও শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র নেতৃবৃন্দ। অনুরূপ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ নেতৃবৃন্দ। মরহুমার নামাজে জানাযা বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০ টায় ফয়লাহাটের গোবিন্দপুর তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাটের রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালের মল্লিকেরবেড় ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড়ো সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

মল্লিকেরবেড় ইউনিয়নের চেয়ারম্যান সাবির আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও তুষার কান্তি মৃধার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালুকদার মুজিবর রহমান, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল হোসেন, সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাল, এসআই রিফাজ উদ্দিন, এসআই শ্রীবাস কুন্ডু, এসআই লিটন কুমুর, এসআই সুবীর কুমার, ইউপি সদস্য মতিয়ার রহমান, ইউপি সদস্য সুমন হাওলাদার প্রমুখ। মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন, ক্রিকেট জুয়া, রাত ৯ টার পর ক্যারাম বোর্ড বন্ধ ও জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সকলের সুস্বাস্থ ও সহযোগিতা কামনা করে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান আপনারাই করতে পারেন। পুলিশের সেবা প্রদানে বিলম্ব হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন।

আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে রামপাল থানার মানুষদের নিরাপদ রাখা সম্ভব হবে। মাদক কারবারী ও সন্ত্রাসীদের সাথে কোন আপোষ করা হবে না। আলোচনা সভায় মল্লিকেরবেড় ইউনিয়নের বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাগেরহাটের রামপালে নদীর চর থেকে শিশুর লাশ উদ্ধার

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালের নদীর চর থেকে হাসিব শেখ (১০) নামের এক স্কুল পড়ুয়া শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২ টায় রামপাল থানা ও নৌ পু্লিশ যৌথভাবে থানা সীমানার মানিক নদীর চর থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করে। এ ঘটনায় রামপাল নৌ পু্লিশ থানায় মৃতের পিতা মো. আমির আলী শেখ একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

নৌ পু্লিশ লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। মৃত হাসিব উপজেলার জিয়লমারী গ্রামের আমির আলীর পুত্র। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম এবং নৌ পু্লিশের ওসি শরিফুল ইসলাম বিষটি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে হাসিব বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়।

শনিবার (১৭) জুন দুপুরে মানিক নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা ও নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

বাগেরহাটের রামপালে আ.লীগের উন্নয়ন বরাদ্দ বঞ্চিত ৭ চেয়ারম্যানের আল্টিমেটাম

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল উপজেলার উন্নয়ন বরাদ্দ বঞ্চিত ৭ জন ইউপি চেয়ারম্যান আল্টিমেটাম দিয়ে পরিষদের সকল সভা ও সমন্বয় কার্যক্রম বর্জন করেছেন। পরিস্হিতির উন্নতি না হলে উপজেলা পরিষদের কোন কার্যক্রমে অংশগ্রহণ এবং সহযোগীতা করবেন না বলেও ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্ধারিত সমন্বয় মিটিং এ হাজির হয়ে ৭ জন চেয়ারম্যান স্বাক্ষরিত একটি অভিযোগপত্র রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের মাধ্যমে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেছেন।

লিখিত অভিযোগে তারা দাবী করেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য স্হানীয় সরকারের গুরুত্ব অপরিসীম এবং ইউনিয়ন পরিষদের সকল উন্নয়ন কর্মকাণ্ড স্হানীয়ভাবে বাস্তবায়িত হয়ে থাকে। এরমধ্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য এডিবি ও রাজস্ব ফান্ডের কোটা স্হানীয় ইউপি চেয়ারম্যানগণ পেয়ে থাকি। যা ইউনিয়নের উন্নয়নের জন্য ব্যয় করা হয়ে থাকে। তারা ক্ষোভ প্রকাশ করে আরও জানান, উপজেলার ১০ টি ইউপির মধ্যে ৭ জন চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান। উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন পরিষদের কোন উন্নয়ন বরাদ্দ আমাদের দেন না। যে কারণে আমাদের ইউনিয়নের উন্নয়নমূলক সকল কাজ ব্যাহত হচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং জনগণের রোষানলেও পড়তে হচ্ছে। উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন উন্নয়ন বরাদ্দের সুষম বণ্টন না করে তার ব্যক্তিগত পছন্দের অনির্বাচিত দলীয় লোকদের দিয়ে নিন্মমানের কাজ করে কমিশন বাণিজ্য করছেন যা সর্বমহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। নিন্মমানের কাজ ও কমিশন বাণিজ্যটি মাঠপর্যায়ে তদন্ত করলে এর সত্যতা পাওয়া যাবে বলে তারা দাবী করেছেন। নির্বাচনের পর থেকে অদ্যাবধি উপজেলা পরিষদের কোন বরাদ্দ আমরা পাইনি বরং বৈষম্যমূলক আচারণের শিকার হয়েছি ৭ জন চেয়ারম্যান। এ বিষয়ে কোন সুরাহা না হলে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভাসহ সকল প্রকার কার্যক্রম থেকে আমরা বিরত থাকবো।

এ বিষয়ে রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক সেখ মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামীলীগের মনোনীত নির্বাচিত ৭ জন চেয়ারম্যান আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছেন সেটি সঠিক নয়। বরাদ্দকৃত অর্থ ১০ ইউনিয়নে জনসংখ্যার অনুপাতে সঠিক হারে বণ্টন করা হয়। আমি কোন কমিশন বাণিজ্য করি না বরং সচ্ছতার সাথে কাজ করি। মন্ত্রী মহোদয় তার কোটায় পাওয়া ব্যাক্তিগত বরাদ্দকৃত অর্থের দ্বারা প্রকল্প দলীয় লোকদের মাধ্যমে করালে তার জন্য আমি দ্বায়ী নই।

অভিযোগের বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম জানান, অভিযোগের কপি পেয়েছি। বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহণ করা হবে।

বাগেরহাটরে রামপালে টাকা আত্মসাত মামলায় পল্লীসঞ্চয় ব্যংকের নূরুলআমিন কারাগারে

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটরে রামপাল পল্লী সঞ্চয় ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মাঠকর্মী খান নূরুল আমিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালত -২ বিচারক মো. খোকন শেখ উভয় পক্ষের শোনানি শেষে নূরুল আমিনের পূর্বের  জামিনের আদেশ বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যংকের আইন কর্মকর্তা ও বাগেরহাট জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী আবু জাহিদ মল্লিক। নূরুল আমিনের পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ আইনজীবী শেখ আব্দুল ওয়াদুদ।

মাঠকর্মী নূরুল আমিনের স্ত্রী ও রামপালের পল্লী সঞ্চয় ব্যংকের সাবেক ম্যানেজার হামিমা সুলতানার বিষয়ে আগামী ধার্য তারিখে সিদ্ধান্ত দেয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে। উল্লেখ্য, রামপাল পল্লী সঞ্চয় ব্যংকের শাখা ব্যাবস্হাপক হামিমা সুলতানা ও তার স্বামী মাঠকর্মী খান নূরুল আমিন ব্যংকের ও গ্রাহকের প্রায় দুই কোটি টাকা আত্মসাত করেন। এ ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় ধারাবাহীকভাবে সংবাদ প্রকাশ করা হলে কর্তৃপক্ষের টনক নড়ে।

দীর্ঘ তদন্ত শেষে ব্যংকার দম্পতির বিরুদ্ধে প্রথমে বিভাগীয় মামলার পরে রামপাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়। তাদেরকে সাময়িক বরখাস্ত করে কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাস্ত করা হয়।

রামপালে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে মো. রুহুল আমীন শেখ (২২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আটক রুহুল আমীন ফকিরহাট উপজেলার দেয়াপাড়া (হাজরা পাড়া) গ্রামের আশরাফ আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসির উদ্দিন গত ১২ জুন রাত সাড়ে ৭ টায় গৌরম্ভা বাজারের লেগুনা স্টান্ডের মেঝের ভাতের হোটেলের সামনে অভিযান চালান।

ওই সময় রুহুলের দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করেন। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, কোন মাদক কারবারী আমার থানার আশেপাশেও থাকতে পারবে না।