রামপালে গাঁজাসহ মাদক কারবারী ফাহাদ আটক

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে থানা পুলিশের অব্যাহত অভিযানে শুক্রবার রাতে ফাহাদ গাজী (১৯) নামের আরও এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে।

আটক ফাহাদ উপজেলার পার গোবিন্দপুর গ্রামের মোস্তফা গাজীর পুত্র। রামপাল থানার এসআই ইসমাইল হোসেন শুক্রবার (৯ জুন) রাত সাড়ে ৯ টায় ফয়লাহাটের জাহাঙ্গীরের ভাতের হোটেলের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন।

আটক ফাহাদ কে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস,এম আশরাফুল আলম মাদককারবারী আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান আরও জোরদার করা হয়েছে। কোন মাদককারবারী এলাকায় রাখা হবে না।

বাগেরহাটের রামপালে গৃহবধূকে মারপিটের ঘটনায় ডাকাত মনি গাজী গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাশিদা খাতুন (৩৪) নামের এক গৃহবধূকে মারপিটের ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৯ জুন) রাতে মামলাটি করেছেন ভুক্তভোগী গৃহবধূ রাশিদা খাতুন।

ওই রাতেই রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে সুন্দরবনের আত্মসমার্পণকৃত বনদস্যু মনি গাজী (৪০) কে গ্রেফতার করেছে। আটক বনদস্যু মনি গাজী উপজেলার কৈগরদাসকাটি চর এলাকার মৃত আনার গাজীর পুত্র।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ মে সোমবার বেলা ১২ টার সময় ওই গৃহবধূ রাশিদা সাইক্লোন শেল্টারের পূর্ব পাশের একটি দোকানের পাশ দিয়ে যাওয়র সময় বনদস্যু মনি গাজী ও তার সহযোগীরা মারপিট করে গুরুতর আহত করে।

আহত রাশিদাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মামলা করার পর পরই প্রধান আসামী মনি গাজীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার তাকে বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে। আপর আসামীদের ধরার চেষ্টা চলছে।

রামপালে পুলিশের পৃথক অভিযানে ছাত্রলীগ নেতা আলফাজসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালের পেড়িখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদক আলফাজ শেখ (২৫) সহ তিন গাঁজা ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হযেছে।

এ ঘটনায় রামপাল থানায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা আলফাজ পেড়িখালী গ্রামের ইব্রাহীমের পুত্র। অপর দুইজন হলো, উপজেলার মানিকনগর গ্রামের মোস্তফিজের পুত্র শেখ নাজমুল (২৭) ও একই গ্রামের জাহাঙ্গীর মোড়লের পুত্র আরিফ মোড়ল (২১)। রামপাল থানা পু্লিশের এসআই সুবীর কুমার রায় বুধবার রাত সাড়ে ৮ টার সময় পেড়িখালীর পুরাতন ইউপি ভবনের সামনে অভিযান চালান।

ওই সময় আলফাজ কে ২৩০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। একই দিন রাতে এসআই মবিন উপজেলার ফয়লা বাজারের তারিকুলের ফার্নিচারের দোকানের সামনে ফাকা রাস্তায় অভিযান অভিযান চালান। ওই সময়ে ৪০ গ্রাম গাঁজাসহ শেখ নাজমুল ও আরিফ মোড়লকে আটক করেন।

পেড়িখালী ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন জানান, ৪ বছর পূর্বে কমিটি বিলুপ্ত হওয়ার পরে সে কোন কমিটিতে নেই। একই কথা বলেন রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক শেখ সাদী। তিনি বলেন, সে দলের কেউ না। তার দায় কেউ নিবে না।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস,এম আশরাফুল আলম জানান, আমি কোন মাদক কারবারী, তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চোর, কিশোর গ্যাং, সন্ত্রাসীকে আমার কর্ম এলাকায় থাকতে দিবো না। উল্লেখ্য, ওসি আশরাফুল আলম গত ৩ মে রাতে রামপাল থানায় যোগদানের পর মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। গত মে মাসে ১০ টি মাদক মামলার বিপরীতে ১৪ জনকে এবং চলতি মাসের ৭ জুন পর্যন্ত ৪ টি মামলার বিপরীতে ৫ জনকে আটকসহ ৭ জনের নামে মামলা হয়েছে। সূত্র জানায় অভ্যহত অভিযানে মাদক কারবারীদের ভেতর আতঙ্ক তৈরী হয়েছে।

বাগেরহাটের রামপালে সিআইডির অভিযানে অনলাইন জুয়াড়ি রিপনসহ আটক -২

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে অনলাইন জুয়ার মাধ্যমে ই-ট্রানজেকশন করে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগে সৈয়দ সোহাগ হোসেন (২৯) ও শেখ রিপন উদ্দিন নামে দুই জুয়াড়িকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে বাগেরহাট সিআইডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার সোহাগ রামপাল উপজেলার বৃচাকশ্রী গ্রামের সৈয়দ মুনতাজ আলীর ছেলে ও রিপন উদ্দিন উপজেলার কুমলাই গ্রামেরশেখ আলী আকবরের ছেলে।

সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু জানান, দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিয়ম বহির্ভূতভাবে ই- ট্রানজেকশন করে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে আসছে অনলাইন জুয়ার একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় হাতে নাতে নগদ টাকা, মোবাইল ও কম্পিউটারসহ তাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বাগেরহাট সিআইডি পুলিশের এসআই তুষার দেবনাথ বাদী হয়ে রামপাল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের এ অভিযান অব্যাহত আছে বলেও জানান সিআইডি পুলিশের এই কর্মকর্তা।

বাগেরহাটের রামপালে চোর সন্দেহে কিশোরকে আটকের বিরোধে সংঘর্ষে আহত ১০ আটক ৭

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে চোর সন্দেহে এক কিশোরকে আটককে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আহতদের রামপাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার কৈগরদাসকাটি গ্রামের আক্তার শেখ (৫০), মো. নাসির দাই (৬০), মো. ফয়সাল (১২), হাসান শেখ (৩২), মো. মহিদ শেখ (২৫), আমিরুন বেগম (৩০), পারুল বেগম (৪৫) ও ময়না বেগম (৩৬)।

পু্লিশ অভিযান চালিয়ে আত্মসমার্পণকৃত সুন্দরবনের আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও রাজনগর ইউপি সদস্য ওলি ইজারদার (৪২), প্রসাদনগর গ্রামের হুমায়ুন মোল্যার পুত্র মেশকাত মোল্লা (৩০), বর্ণি গ্রামের আ. হামিদ শেখের পুত্র মো. রোকন উদ্দিন শেখ (৪৫), কাষ্টবাড়িয়া গ্রামের মাহাজিব শেখের পুত্র সোহেল পারভেজ বাবু (৩১), কালিকাপ্রসাদ গ্রামের শওকাত ইজারদারের পুত্র মো. হোসেন ইজারদার(২৪), প্রসাদনগর গ্রামের রুহুল আমিনের পুত্র মো. রনি ইজারদার(২৮), খামঘাটা চিত্রা গ্রামের আবু্ল হাসেমের পুত্র হাফিজুর রহমান(৩২) কে আটক করেছে।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, আসামিরা মঙ্গলবার বিকাল পৌনে ৪ টায় উপজেলার কৈগরদাসকাটি চর এলাকায় নতুন আশ্রায়ন প্রকল্পের পার্শ্বের একটি মৎস্যঘের ঘেরে কিশোর ফয়সাল মাছ চুরি করেছে এমন সন্দেহে তাকে আটকে রাখে। এমন সংবাদের খবর পেয়ে স্হানীয়রা আত্মসমার্পণকৃত বনদস্যু ওলীকে আটক করে। এরপরে ওলীর সহযোগীরা খবর পেয়ে ওলিকে উদ্ধার করতে গিয়ে চরের বাসিন্দাদের মারপিট করে আহত করে। খবর পেয়ে গৌরম্ভা ফাড়ির এসআই নাসির উদ্দিন সংগীয় ফোর্স নিয়ে কিশোরকে উদ্ধার করেন। ওই সময় অভিযান চালিয়ে ৭ জন আসামীকে আটক করেন। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার পরিস্হিতি স্বাবাবিক রয়েছে বলে জানা গেছে।

রামপালে মৎস্য ঘের নিয়ে দুর্দান্ত সংঘর্ষ – আহত ১৫ আটক ৭

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে মৎস্যঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আহতদের রামপাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

পু্লিশ অভিযান চালিয়ে আত্মসমার্পণকৃত সুন্দরবনের আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও রাজনগর ইউপি সদস্য ওলি ইজারদার (৪২), প্রসাদনগর গ্রামের হুমায়ুন মোল্যার পুত্র মেশকাত মোল্লা (৩০), বর্ণি গ্রামের আ. হামিদ শেখের পুত্র মো. রোকন উদ্দিন শেখ (৪৫), কাষ্টবাড়িয়া গ্রামের মাহাজিব শেখের পুত্র সোহেল পারভেজ বাবু (৩১), কালিকাপ্রসাদ গ্রামের শওকাত ইজারদারের পুত্র মো. হোসেন ইজারদার (২৪), প্রসাদনগর গ্রামের রুহুল আমিনের পুত্র মো. রনি ইজারদার(২৮), খামঘাটা চিত্রা গ্রামের আবু্ল হাসেমের পুত্র হাফিজুর রহমান(৩২)।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, আসামিরা মঙ্গলবার বিকাল পৌনে ৪ টায় উপজেলার কৈগরদাসকাটি চর এলাকায় নতুন আশ্রায়ন প্রকল্পের পার্শ্বের একটি মৎস্যঘের দখলের চেষ্টা করে। খবর পেয়ে গৌরম্ভা ফাড়ির এসআই নাসির উদ্দিন সংগীয় ফোর্স নিয়ে মৎস্যঘের দখল প্রতিহত করেন। ওই সময় অভিযান চালিয়ে ৭ জন আসামীকে আটক করেন। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাটের রামপালে পুলিশের কম্বিং অপারেশনে  ইয়াবাসহ আটক৩

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ পৃথকভাবে অভিযান চালিয়ে দুই ইয়াবা ও এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটক মাদক ব্যবসায়ীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮ টার সময় এসআই জাহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রণসেন মোড়ে বটগাছের সামনে অভিযান চালান।

এ সময় রণসেন গ্রামের হিরুজ শেখের পুত্র মো. সজীব শেখ (২২) ও মানিকনগর গ্রামের আ. মান্নান শেখের পুত্র মো. সাইফুল ইসলাম (৩৫) কে মোটরসাইকেলসহ আটক করেন। ওই সময় আটককৃতদের নিকট ১০ পিস ইয়াবা উদ্ধার করেন। অপর অভিযান পরিচালনা করেন এসআই দীনেশ ঘোষ। সোমবার সকাল পৌনে ১০ টায় উপজেলার হুড়কা মধ্যপাড়ার মৃত নুরমোহাম্মাদ মোড়লের পুত্র আসাদুল মোড়ল ওরফে আসাদ (৩৬) কে বাড়ীর সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, আমার দায়িত্ব পালনকালীন সময়ে কোন মাদক কারবারী ও মাদকসেবী থাকতে পারবে না। আমি মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও চোরাকারবারীদের ধরতে কম্বিং অপারেশন শুরু করেছি। আমি সকলের সহযোগীতা কামনা করছি।

রামপালে পৃথক অগ্নিকান্ডে ২ কোটি টাকার ক্ষতি ৩ ফায়ার কর্মি আহত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালে দুইটি পৃথক অগ্নিকান্ডে ৩ টি বসতবাড়ি, ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১ টি মুরগির ফার্ম পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

রামপালে পৃথক অগ্নিকান্ডে ২ কোটি টাকার ক্ষতি ৩ ফায়ার কর্মি আহত

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। সোমবার (০৪ জুন) রাত ১১ টার সময় উপজেলার হুড়কা ইউনিয়নের গোনা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের পূর্বেই দোকানের সব মালামাল পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের নগদ টাকাসহ অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ওই সময় আগুন নেভাতে গিয়ে তিন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার ইসাবুল মোল্লা (৩৫), টুটুল সরকার (২৫), আব্দুল কাদের জনি (২৪)।

ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে ইলেকট্রনিক্সের দোকান, হার্ডওয়ার, কম্পিউটার, মুদি, গুদাম ঘর ও চায়ের দোকান রয়েছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিক উত্তম বৈরাগী ও প্রদীপ রায় বলেন, রাতে এবাদুল হকের ইলেকট্রনিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ১০ টি দোকান পুড়ে যায়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে নি:শ্ব হয়ে পড়েছে। শুধু আমার দোকানেরই এক কোটি টাকার বেশি পণ্য পুড়ে গেছে। তারা এ ক্ষতি পুষিয়ে উঠার জন্য সরকারের সহায়তার দাবী জানান।
অন্যদিকে একই রাতে সাড়ে ৮ টায় একই উপজেলার প্রসাদনগর গ্রামের রেজাউলের বাড়ীতে অগ্নিকান্ডে ৩ টি বসতঘর ও একটি পোল্টি খামার ভষ্মিভূত হয়েছে। এতে তার ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বাগেরহাটের উপ-সহকারি পরিচালক গোলাম সরোয়ার বলেন, দুইটি স্হানে প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুন নেভানোর সময় তেলের ড্রামের গরম তেল ছিটে তিন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা এবং ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের চেষ্টা করছি।
মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা ও কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করে সহায়তার ব্যবস্হা গ্রহন করা হবে।

রামপালে জমি জমার বিরোধে হামলায় আহত-৫ আটক-২

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকাল ৮ টায় উপজেলার উজলকুড় গ্রামে। আহতরা হলেন, আ. মজিদ (৫৫), আ. ওহিদ (৪৮), আ. মতিন শেখ (৪৫), মো. আনিস শেখ (৪০) ও মো. সালাউদ্দীন শেখ (৩৫)।

এ ঘটনায় আহত ভিকটি আ. মজিদের পুত্র আ. সবুর শনিবার রাতে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। রামপাল থানা পু্লিশ তাৎকালিকভাবে অভিযান চালিয়ে উজলকুড় গ্রামের ইনসান শেখের পুত্র আয়ুব আলী ও রণসেন গ্রামের আহম্মদ আলির পুত্র আনোয়ার শেখকে গ্রেফতার করেছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। অন্য আসামিদের ধরার জোর চেষ্টা চলছে।

বাগেরহাটের রামপালে পুলিশের অভিযানে চোরাই নছিমনসহ আটক -১

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে চোরাই নসিমনসহ এক চোরকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলমের দিক নির্দেশনায় ফয়লা ক্যাম্পের আইসি মো. ইসমাইল হোসেন, এএসআই আলআমিনসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার সাড়ে ১২ টায় উপজেলার ফয়লাহাট মৎস্য আড়তের সামনে হতে চোরাই নছিমনসহ মো. আব্বাস শেখ (৩৫) কে আটক করেন।

আটক আব্বাস মানিকনগর গ্রামের মৃত মোন্তাজ শেখের পুত্র। আটক আব্বাসকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে৷ বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।