বাগেরহাটের রামপালে হত্যাচেষ্টার অপরাধে পিতাপুত্র আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে হত্যাচেষ্টার মামলার পিতা ও পুত্রকে রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই আসামীকে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা টি করেন ভিকটিম আব্দুল মান্নানের স্ত্রী পাপিয়া বেগম।

আসামীরা হলেন, উপজেলার গৌরম্ভা গ্রামের হোসেন আলী আকুন্জীর পুত্র ও গৌরম্ভা ইউপি সদস্য আবু মুসা আকুন্জী (৩৮) ও তার ভাই বাবু্ল আকুন্জী (৪৫), মৃত্যু রায়হান আকুন্জীর পুত্র হোসেন আলী (৭০)। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গৌরম্ভা গ্রামের ভিকটিম আব্দুল মান্নানের সাথে একই গ্রামের মৃত রায়হান আকুন্জীর পুত্র হোসেন আলী ও তার দুই পুত্র বাবু্ল আকুন্জী এবং ইউপি সদস্য আবু মুসা আকুন্জীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

তারই জের ধরে গত ১৫ মে ভোর ৬ টায় গৌরম্ভা গ্রামের আ. মান্নান পার্শবর্তী গৌরম্ভা বাজারে ঘুরতে যান। বাজারের মোশারেফের মাছের আড়তের সামনে রাস্তায় ফেলে অভিযুক্তরা দা, হাতুড়ী ও বরফ ভাঙ্গা মুগুর দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। আহত মান্নানকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের সাথে কথা হলে তিনি জানান, মামলা দায়েরের সাথে সাথে হোসেন আলী ও তার পুত্র বাবু্ল আকুন্জীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীকে ধরার চেষ্টা চলছে।

রামপালে মাদক কারবারী গাঁজাসহ আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পু্লিশের অব্যাহত অভিযানে আল আমিন শেখ (২৮) নামের আরও এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক হয়েছে। সে মোংলা উপজেলার বিদ্যারবাহন গ্রামের আ. জলিল মোল্লার পুত্র।

এ ঘটনায় রামপাল থানায় ২ জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার খুলনা মোংলা মহা সড়কের ভেকটমারী জিরো পয়েন্ট এলাকার পাকা সড়কের উপর থেকে এসআই দিনেশ ঘোষ আল আমিন কে ৪৫ গ্রাম গাঁজাসহ আটক করেন।

ওই সময় তার সহযোগী রামপালের কাঠামারী গ্রামের আফসার মল্লিকের পুত্র শাহিন মল্লিক পালিয়ে যায়। আমার থানায় কোন মাদক কারবারী ও তাদের সহযোগী গডফাদারদের থাকতে দিবো না। আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে আমি সকলের সহযোগীতা কামনা করছি।

রামপালে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

রামপালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ফয়লাহাট কার্যালয়ে বুধবার রাত ৮টায় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, শেখ আছাদুজ্জামান, শেখ ফিরোজ কবির, এস, এম আব্দুল্লাহ, মুজিবুর রহমান জোয়ার্দ্দার, বদিউজ্জামান মিনা, হাওলাদার মুজিবুর রহমান বাবুল, সরদার ফরিদ উদ্দিন, মোঃ জিল্লুর রহমান, জাহিদুর রহমান বাবলা, আকবর হোসেন আকো, হাওলাদার জাহিদুর রহমান, আলমগীর কবির বাচ্চু, মাসুদুর রহমান পিয়াল, আব্বাস আলী, মারুফুজ্জামান, হাবিবুর রহমান, শেখ সাইদুর রহমান, কাজী অজিয়ার রহমান, মোতালেব হোসেন, মোল্যা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জেল হোসেন বাদল প্রমুখ।

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

রামপালে ইয়াবা ডিলার ব্লাক টিপুসহ আটক -২

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ডিলার টিপুসহ ২ জনকে আটক করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে। জানাগেছে, মঙ্গলবার রাত পৌনে ৮ টার সময় উপজেলার ভাগা সুন্দরবন মহিলা কলেজের গেটের সামনে পাকা রাস্তায় দাড়িয়ে মো, টিপু সরদার ওরফে ব্লাক টিপু (৪০) ও তার সহযোগী শেখ ফয়সাল (২৫) ইয়াবা বিক্রি করছিল।

আটককৃতরা হলো, উপজেলার শ্রীফলতলা গ্রামের শাহিদ সরদারের পুত্র মো. টিপু সরদার ওরফে ব্লাক টিপু ও বাগেরহাট সদরের খেগড়াঘাট গ্রামের মৃত আবু্ল কাসেমের পুত্র শেখ ফয়সাল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাগা মহিলা কলেজের সামনে থাকে এসআই খন্দকার মবিন সঙ্গীয় ফোর্সসহ তাদের আটক করেন। এ সময় তাদের শরীর তল্লাসি করে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কোন মাদক কারবারি এলাকায় থাকতে পারবে না। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাগেরহাটের রামপালে তক্ষকসহ ৪ প্রতারক আটক, ৬ মাসের দণ্ড

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে কথিত শতকোটি টাকা মূল্যের একটি তক্ষকসহ ৪ প্রতারককে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আটককৃতরা হলো, খু্লনার রূপসা উপজেলার মৃত সিরাজুল ইসলামের পুত্র আবু হানিফ (৪৫), একই এলাকার হোসেন শেখের পুত্র মো. সাগর (২৫), একই জেলার দাকোপ উপজেলার আচাভূয়া গ্রামের বিভাষ মন্ডলের পুত্র দেবাশীষ মন্ডল (৪৩) ও গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার লোহাচরা গ্রামের সিরাজু্ল ইসলামের পুত্র মহিদুল ইসলাম (৩৫)।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুঝবুনিয়া মন্দিরের সামনে থেকে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় এসআই খন্দকার মবিন ও এসআই দেলোয়ারসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

ওই সময় একটি তক্ষকসহ চার প্রতারককে আটক করা হয়। পরে বুধবার সকাল ১০ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রামপালের উজলকুড় ইউপির উম্মুক্ত বাজেট ঘোষণা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালের উজলকুড় ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের মিলনায়তনে চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড’র সভাপতিত্বে এ বাজেট পেশ করেন, ইউপি সচিব জাহিদুল ইসলাম। বাজেটে রাজস্ব আয় ৪৯ লক্ষ ৪২ হাজার টাকা এবং উন্নয়ন আয় দেখানো হয়েছে ১ কোটি ৫১ লক্ষ ৮৪ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ৪৯ লক্ষ ১১ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হযেছে ১ কোটি ৫১ লক্ষ ৮৪ হাজার টাকারও বেশী। উদ্বৃত্ত মোট আয় ২ কোটি ১ লক্ষ ২৬ হাজার টাকা।

আর ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৬ হাজার টাকার কিছু বেশী। মোট উদ্বৃত্ত রয়েছে ৩০ হাজার টাকার কিছু বেশী। ২০২২-২০২৩ অর্থ বছরের তু্লনায় চলতি অর্থ বছরে নতুন কোন করারোপ করা হয়নি বলে বাজেট সভায় উল্লেখ করা হয়েছে। ওই সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মুজিবর রহমান, আলী গাজি, ইখতিয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম, আবু জাফর, মহিলা সদস্য বিউটি বেগম, সাংবাদিক মহিদুল ইসলাম, সংবাদিক মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বাগেরহাটের রামপাল সদর ইউনিয়ন পরিষদের গাছ কাটলেন চেয়ারম্যান নাসির

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল সদর ইউনিয়ন পরিষদের শোভা বর্ধনকারী বেশ কয়েকটি গাছ কেটে তা বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সরোজমিন পরিদর্শন করেছেন রামপাল সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু।

অভিযোগে জানা গেছে, রবিবার দুপুরে লোক দিয়ে হটাৎ করে সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন কারো কোন অনুমতি না নিয়ে কয়েকটি শোভাবর্ধনকারী গাছ কেটে ফেলেন। গাছ গুলি হচ্ছে কৃষ্ণচূড়া ও সোনালী গাছ।

এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান শেখ বজলুর রহমান অভিযোগ করে বলেন, আমার সময় পরিষদ এলাকায় ছায়া শীতল রাখার জন্য ও শোভা বর্ধনের জন্য বৃক্ষ রোপণ করা হয়েছিল। গাছগুলি বড় হয়ে থোকা থোকা ফুল ফুটছিল ও ছায়া শীতল রাখছিল, মানুষ গরমের সময় তার ছায়ায় বিশ্রাম নিতো। অনুমতি ছাড়া বর্তমান চেয়ারম্যান কেন গাছগুলি কেটেছেন তা বুঝতে পারছি না। তিনি আইনগত ব্যবস্হা গ্রহনের দাবী করেন।

বাগেরহাটের রামপাল সদর ইউনিয়ন পরিষদের গাছ কাটলেন চেয়ারম্যান নাসির

এ বিষয়ে চেয়ারম্যান নাসির উদ্দিনের মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি গাছ কাটাইনি। শুনেছি সচিব কয়েকটি সোনালী ও কৃষ্ণচূড়া গাছ কেটেছেন। গাছগুলি কাঁঠাল ও আম গাছের ক্ষতি করছিল।

এ বিষয়ে সহকারী কমিশনার শেখ সালাউদ্দীন দিপু’র সাথে কথা হলে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম মহোদয়ের নির্দেশক্রমে সরোজমিনে গিয়ে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। কাটা গাছ পরিষদের মধ্যেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কথা হয় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সাথে। তিনি জানান, খবর পেয়ে সহকারী কমিশনারকে ঘটনাস্থলে পাঠিয়ে গাছ কাটার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়কে অবহিতসহ ব্যাবস্হা গ্রহনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্হা গ্রহন করা হবে।

বাগেরহাটের রামপালে পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ আটক ২

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পু্লিশ পৃথকভাবে অভিযান চালিয়ে ৮২ গ্রাম গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।

আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার গোবিন্দপুর গ্রামের কওসার শেখের পুত্র শিমুল শেখ (৩৫) ও চিত্রা গ্রামের আমিনুল ইসলামের পুত্র মোহাইমিনুল ইসলাম (২০)।

রামপাল থানার এসআই শ্রীবাস কুন্ডু শনিবার রাত ৮ টার সময় গোবিন্দপুর গড়ের কোনা মসজিদের সামনের রাস্তা থেকে ৪২ গ্রাম গাঁজাসহ শিমুল কে আটক করেন। অপরদিকে এসআই নাসির উদ্দিন শনিবার রাত পৌনে ১২ টার সময় চিত্রা গ্রামের মোহাইমিনুল ইসলামের বাড়ীর সামনের রাস্তার উপর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোহাইমিনুলকে আটক করেন।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম দুই কারবারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারীদের বিরুদ্ধ র‍্যাপিড অভিযান চলছে। আমার দায়িত্ব পালনকালীন সময়ে কোন মাদক কারবারী এলাকায় থাকতে পারবে না। এটা সাফ কথা।

রামপালে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তীতে র‍্যালি আলোচনা সভা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মোস্তফা কামাল পলাশের সন্ঞালনা রবিবার (২৮ মে) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা এলজিইডি ইন্জিনিয়র গোলজার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা অন্জন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, পিআইও মো. মতিয়ুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, জনস্বাস্থ্য দপ্তরের প্রকৌশলী মো. ইমরান হোসেন, এআরডিও মো. হাবিবুর রহমান, রামপাল সরকারি কলেজের প্রভাষক শেখ শাহনেওয়াজ, সুন্দরবন মহিলা কলেজের উপাধ্যাক্ষ ইজারদার নাহিদু্ল ইসলাম, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, প্রেসক্লাব রামপালে এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পদক সুজন মজুমদার, স্বাস্থ্য সহকারী গাজী জোবায়েদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তু্লে দেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

ভূমি অধিগ্রহনের চেক পাইয়ে দেওয়ার কথাবলে টাকাহাতিয়ে নেওয়া দালাল জিল্লু আটক, ৬ মাসের কারাদন্ড

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||
জমি অধিগ্রহণের চেক পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বাগেরহাট ডিসি অফিসের এল এ শাখার এক দালালকে আটক করেছে জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ওই দালালকে।

দন্ডাদেশ প্রাপ্ত দালাল বাগেরহাটের রামপাল উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মো. জলিল মলঙ্গীর ছেলে জিল্লুর রহমান মালঙ্গী (৪২)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে অহেতুক ঘোরাফেরা করাকালীন সন্দেহবশত তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন কথা বার্তা বলতে থাকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দালাল জিল্লুর মলংগী অধিগ্রহণ হওয়া ভূমির মালিকদের টাকা পাইয়ে দেওয়ার নামে অর্থ নেওয়ার কথা স্বীকার করেন।

খানহাজান আলী বিমান বন্দরের জমি অধিগ্রহণের চেক পাইয়ে দেওয়ার কথা বলে অন্তত আটজনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে জিল্লুর। চেক ও টাকা ফেরত না দেওয়ায় ভুক্তভোগীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন। আজ তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।