বাগেরহাটের রামপালে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালের ৩ নং বাইনতলা ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার বাইনতলা  ইউনিয়ন পরিষদ চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। বাইনতলা ইউনিয়নের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর সভাপতিত্বে ও ইউনিয়ন বিট পুলিশংয়ের ইনচার্জ এসআই লিটন কুমার বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার নবাগত ওসি এস, এম আশরাফুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইমাম মাওলানা সরোয়ার উদ্দীন, শরাবপুর কারামতিয়া ডিগ্রি ফাজিল মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা ওলিউর রহমান, সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন বাদশাহ, চাকশ্রী বাজার কমিটির সদস্য হায়দার আলী, ইউপি সদস্য তুহিন, সংরক্ষিত সদস্য আওলিয়ার বেগম, বীর মুক্তিযোদ্ধা শেখ হাসান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন, ক্রিকেট জুয়া, রাত ৯ টার পর ক্যারাম বোর্ড বন্ধ ও জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ।

এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সকলের সুস্বাস্থ ও সহযোগিতা কামনা করে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান আপনারাই করতে পারেন। পুলিশের সেবা প্রদানে বিলম্ব হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। এ ইউনিয়নে কোন প্রকার মাদক, জুয়া এবং এদের গডফাদারদের ইতিমধ্যে চিহ্নিত করে হয়েছে। শোলাকুড়ার মাদক কারবারী ফয়সালকে ভালো হওয়ার জন্য বলা হয়, নতুবা এ এলাকায় থাকা যাবে না বলে হুসিয়ারি দেওয়া হয়। মানিলন্ডারিংয়ে কেউ জড়িত থাকলেও কাউকে ছাড় দেয়া হবে না।

আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে রামপাল থানার মানুষদের নিরাপদ রাখা সম্ভব হবে। আলোচনা সভায় বাইনতলা ইউনিয়নের বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে রামপালে বৃদ্ধের আত্মহত্যা আটক-১

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে সুইসাইড নোট লিখে রাজকুমার বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধের আত্মহত্যা খবর পাওয়া গেছে। শুক্রবার ভোররাতে ৫ টায় সে বাড়ীর কাঁঠাল গাছে রশি দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় গত শুক্রবার (১৯ মে) দিনগত রাতে ওই বৃদ্ধের জামাতা উত্তম কুমার সরকার বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা করেছেন।

মামলার আসামীরা হলেন উপজেলার উত্তর গৌরম্ভা গ্রামের মৃত হারান চন্দ্র রায়ের পুত্র তুহিন রায় (৫০) ও একই গ্রামের অজিত অধিকারীর পুত্র মিলন অধিকারী (৪৫)। রামপাল থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম ও গৌরম্ভা ফাড়ির এসআই নাসির উদ্দিন শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে খুলনার লবনচরা থানার জিন্নাহ পাড়া এলাকার একটি বাড়ী থেকে প্রধান আসামী তুহিন রায়কে গ্রেফতার করেছে।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সাংবাদিকদের সামনে এক প্রেস ব্রিফিং এ জানান। নিহত রাজকুমার এজাহারে উল্লেখিত ১ নং আসামী তুহিন রায়ের নিকট থেকে বিভিন্ন সময়ে লাখে ৬ হাজার টাকা সুদে ৭ লক্ষ টাকা নেয়। এরপর সুদ বাবদ ভিকটিম ৩ লক্ষ ৬৩ হাজার টাকা পরিশোধ করেন। ২ নং আসামী মিলন অধিকারীর নিকট থেকে একই চুক্তিতে ৪ লক্ষ ৫০ হাজার টাকা নেন। এরপর ভিকটিম ২ লক্ষ ৮০ হাজার টাকা সুদ বাবদ পরিশোধ করেন। ১ নং ও ২ নং আসামী মূল টাকা ফেরৎ পাওয়ার জন্য মানষিকভাবে চাপ প্রয়োগ করতে থাকে ভিকটিমকে। এক পর্যয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিস করে মূল টাকা হইতে পরিশোধকৃত টাকা বাদ দিয়ে বাকী টাকা পরিশোধ করার জন্য বলেন। তারা উক্ত সিদ্ধান্ত না মেনে পুরো সুদসহ টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করে। তারা প্রকাশ্যে ও মোবাইল ফোনে চাপ দিতে থাকে।

এতে রাজকুমার ভীত হয়ে মানষিকভাবে ভেঙে পড়েন। গত ইং ১৮ মে বিকাল ৫ টায় গৌরম্ভা বাজারে মাছের চাদির সামনে টাকার জন্য আবারো আসামীরা চাপ দেয় ও গালাগাল করে। শুক্রবার রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়ীর কাঁঠাল গাছের সাথে রশি দিয়ে রাজকুমার আত্মহত্যা করেন। ওসি আরও জানান, অপর আসামীকে ধরার চেষ্টা করছি।

রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহারের ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধ করা হয়েছে। রবিবার (২১ মে) সকাল সাড়ে ৮ টায় উপজেলা অডিটোরিয়ামে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্ত বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। রামপাল সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য সরকার ভূমি আইন সহজীকরণ করেছে। স্মার্ট ভূমি সেবা চালু করেছে। ভূমি সংক্রান্ত সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে।

যে কেউ অনলাইনে সেবা গ্রহণ করতে পারেন। নামজারি, নামপত্তন, অনলাইনে দাখিলা ও পর্চা বের করাসহ সকল সেবা ঘরে বসেই মিলছে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যয়ে দক্ষ জনবল নিযোগের মাধ্যমে আপনাদের সেবা প্রদান করা হচ্ছে। এর পূর্বে স্বাগত বক্তব্য দেন, ভূমি সেবা সপ্তাহের প্রবক্তা এ, কে এম শহিদুল ইসলাম।

রামপাল সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশের সণ্চালনায় এসময় আরও বক্তব্য দেন, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, মৎস্য কর্মকর্তা অন্জন বিশ্বাস, ওসি এস, এম আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাফ্ফর হোসেন, সুন্দরবন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহম্মেদ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, ছাত্রলীগ সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জমির মালিকগণ উপস্থিত ছিলেন।

রামপালে আরও এক মাদক কারবারী ইউসুফ আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে পু্লিশ অভিযান চালিয়ে আবারো এক মাদক কারবারিকে আটক করেছে। উপজেলার গৌরম্ভা ইউনিয়নের ফাঁড়ির এসআই নাসির উদ্দিন শুক্রবার ভোর ৬ টায় শুড়িঘাটার গাউস শেখের দোকানের সামনে থেকে ইউসুফ সরদার কে আটক করেন।

এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রামপালে মাদক ও তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চোরদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ শুরু করেছি। আমার থানা এলাকায় কোন মাদক ব্যবসায়ী, তার চোর, সন্ত্রাসী ও নারী নির্যাতনকারী থাকতে পারবে না।

এরা যত শক্তিশালী হোক আইনের আওতায় আনা হবেই। উল্লেখ্য, গত ৩ দিনে আরও দুই মাদক কারবারীকে ইতিমধ্যে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

বাগেরহাটের রামপালে মাদক কারবারি বেল্লাল আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে একদিনের ব্যবধানে ফয়লাহাট ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে বেলাল শেখ নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে। আটক বেল্লালের নামে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। বেলাল উপজেলার ভাগা গ্রামের শুকুর শেখের পুত্র।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার রাতে ফয়লাহাট ফাঁড়ির আইসি এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ পারগোবিন্দপুর আদর্শ গ্রামের সগুনা কাঠের সাঁকোর পাশে টহল দিচ্ছিলেন। ওই সময় বেল্লাল গাঁজা বিক্রির জন্য তাজুর দোকান সংলগ্ন সরকারি রাস্তার উপর অবস্থান করছিল। এরপর এসআই ইসমাইল তাঁকে ৪৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন।

আটক বেল্লাল শেখ একজন পেশাদার মাদক কারবারি বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো মাদক কারবারি, জুয়াড়ি, সন্ত্রাসী ও জঙ্গি আমার কর্ম এলাকার মধ্যে থাকতে পারবে না। শান্তি শৃঙ্খলা রক্ষায় আমি আপোষহীন। উল্লেখ, গত মঙ্গলবার রাতে মাদক কারবারি হৃদয় দাসকে আটক করা হয়েছে।

রামপালে পুলিশের অভিযানে মাদক কারবারি হৃদয় আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হৃদয় দাস (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই লিটন কুমার বিশ্বাসের নেতৃত্ব একটি দল অভিযান পরিচালনা করেন।

তারা রামপাল সদরের খেয়াঘাট এলাকার হাফিজুরের চায়ের দোকানের সামনে থেকে হৃদয় কে আটক করে। ওই সময় হৃদয়ের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ সাদা রঙের একটি রেজিষ্ট্রেশন বিহীন হিরো হাংক গাড়ি জব্দ করা হয়। সূত্র জানায়, এদের সাথে আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।

শিক্ষা, স্বাস্থ্য, বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক জঙ্গীবাদ নির্মূূলে কাজ করতে হবে — বাগেরহাটের জেলা প্রশাসক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

মানুষের পাশে দাড়ান। সকল সেবা প্রত্যাশীদের আপন ভাবুুন। জনকল্যাণে কাজ করুন। এদেশ আমার, আপনার, সকলের। আমার চেয়ার জনগণের সেবার জন্য। প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ দফা বাস্তবায়নে সকল দপ্তরের সাথে জনগণের সম্পৃক্ততা জোরদার করে সেবা নিশ্চিত করতে হবে।

সেবার মান উন্নয়নে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো সঠিকভাবে ও সঠিক সময়ে বাস্তবায়ন করতে হবে।

এজন্য সাংবাদিকরাও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সচ্ছতা আছে কি না সেটিও দেখবেন, প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা করবেন। মঙ্গলবার বেলা ২ টায় রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত ভিশন এবং এসডিজি অর্জনে কাজ করতে হবে। স্ব স্ব দপ্তরের কর্মকর্তাগণ দায়িত্ব পালনে সচেতন হবেন। শিক্ষা, স্বাস্থ্য, বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক জঙ্গীবাদ নির্মূূলে কাজ করতে হবে। সনির্ভর বাংলাদেশ গড়তে হবে।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা গোলজার হোসেন, ওসি এস, এম আশরাফুল আলম, পিআইও মো. মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো মতিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সি. সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।

বাগেরহাটের রামপালে তীব্র লবনাক্ততার মধ্যেও বোরো’র ফলনে কৃষকের হাসি

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

উপকূলীয় উপজেলার রামপালে তীব্র লবনাক্ততার মধ্যেও বোরো ধানের আবাদ বৃদ্ধি ও ভালো ফলন ঘরে তুলছে কৃষকরা। জলবায়ু পরিবর্তন জনিত কারণে এ এলাকার কৃষিতে পরিবর্তন আনায় বোরো ধানের আবাদ বৃদ্ধি পেয়েছে এবং কৃষকতার আশানুরূপ সাফল্য অর্জন করেছে।

রামপাল কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর বোরো’র আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে। সেটি বেড়ে ৪ হাজার ৭০১ হেক্টরে দাড়িয়েছে। তীব্র দাবদাহ, লবনাক্ততার প্রভাব ও মিষ্টি পানির অভাবে হাজার হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে রয়েছে। কৃষকদের লবন সহিষ্ণু জাতের উন্নত জাতের বীজ ধান, সার ও কৃষি উপকরণ এবং প্রশিক্ষণ প্রদান করায় কৃষি খাত বেশ ঘুরে দাড়িয়েছে।

এ বছর উপজেলার গৌরম্ভা ইউনিয়নে ৫৩৫ হেক্টর, উজলকুড় ইউনিয়নে ২ হাজার ৪১২ হেক্টর, বাইনতলা ইউনিয়নে ১ হাজার ৬ হেক্টর, রামপাল সদর ইউনিয়নে ৪৮২ হেক্টর, রাজনগর ইউনিয়নে ১০৮ হেক্টর, হুড়কা ইউনিয়নে ২৮ হেক্টর, পেড়িখালী ইউনিয়নে ৪২ হেক্টর, ভোজপাতিয়া ইউনিয়নে ৯ হেক্টর, মল্লিকেরবেড় ইউনিয়নে ৬৭ হেক্টর ও বাঁশতলী ইউনিয়নে ১২ হেক্টর জমিসহ মোট ৭ হাজার ৭০১ হেক্টর জমি আবাদের আওতায় আনা হয়েছিল। এতে প্রায় ২০ হাজার ৬৬১ মে. টান চাল উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

গত বছর আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৩৩৫ হেক্টর, আবাদ হয়েছিল ৪ হাজার ৩৬০ হেক্টর জমি। চাল উৎপাদন হয়েছিল ১৮ হাজার ৪৩২ টান। গত ২০২০-২১ অর্থ বছরে আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৩০০ হেক্টর। আবাদ হয়েছিল ৪ হাজার ৩৩৫ হেক্টর জমি। আর চাল উৎপাদন হয়েছিল ১৯ হাজার ৭২২ মে. টান। উপজেলার বড়দিয়া গ্রামের কৃষক মোন্তাজ মোল্লা, সিংগড়বুনিয়া গ্রামের কৃষক বাকিবিল্লাহ ও হুড়কা ইউনিয়নের পার্থর সাথে কথা হলে তার জানান, কৃষি অফিসের ম্যাডাম কৃষ্ণা রাণী মন্ডল আমাদের সময়মত বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহ করার জন্য আমরা এবার ভালো ফসল পেয়েছি।

আশা করি আগামীতেও কৃষি অফিস থেকে আমাদের মতো গরীব কৃষকদের এভাবে সার, বীজ দিলে আমরা কৃষিতে আরো ভালো ফসল ফলাতে পারবো।
রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল জানান, প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন হচ্ছে। মাটির লবনাক্ততার পাশাপাশি বাতাসেও লবণের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আমরা কৃষকদের প্রশিক্ষণ, প্রণোদনার মাধ্যমে বীজ, সার ও কৃষি উপকরণ দিয়েছি।

আমাদের কৃষকরা যাতে কৃষিতে আগের মত ফিরে দাড়াতে পারে, এ জন্য আমরা বাগেরহাট জেলার উপপরিচালক স্যার, মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বিকভাবে সহায়তা প্রদান করছেন। আশা করি কৃষিতে রামপালে আবারও বিপ্লব ঘটবে।

বাগেরহাটের রামপালে সুপেয় পানি বঞ্চিত ৬৫০ টি পরিবার পেল পানির ট্যাংক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র লবনাক্ততায় জর্জরিত বাগেরহাটের  রামপালে সুপেয় পানি বঞ্চিত ৬৫০ টি পরিবার পেল পানির ট্যাংক। জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ও রামপাল উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে এসব পানির ট্যাংক সরবরাহ করা হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি’র প্রচেষ্টায় উপকূলীয় উপজেলার রামপাল ও মোংলায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ট্যাংক বিতরণ করা হচ্ছে। এর মধ্যে মোংলায় ১ হাজার ৩৫০ টি এবং রামপালের ৫ টি ইউনিয়নে ৬৫০ টি পানির ট্যাংক বিতরণ চলমান রয়েছে।
উপমন্ত্রী হাবিবুন নাহার এর পক্ষে তার একান্ত সহকারী মো. রেদওয়ান মারুফ মল্লিকেরবেড়, ভোজপাতিয়া ও পেড়িখালী ইউনিয়নে ২০০ করে এবং রামপাল সদর ও হুড়কা ইউনিয়নে ৫০ টি করে এই ট্যাংক বিতরণ করেন।

বিতরণকালে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক তালুকদার মন্টু, আবুল কালাম আজাদ, সালাম আকন, জাহিদ হাওলাদার, ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নূরুল আমীন, পিয়ার মাস্টারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, রামপাল এলাকায় তীব্র লবনাক্ততার কারণে স্বাভাবিক পানির উৎস নেই বললে চলে। অনেক এলাকায় অগভীর বা গভীর নলকূপে সুপেয় পানি পাওয়া যায় না। এছাড়াও তীব্র আর্সেনিক দূষক রয়েছে। এখন হার্ভেস্টিং ওয়াটার বা নিরাপদ বৃষ্টির পানিই একমাত্র ভরসা।

এ উপজেলার প্রায় দুই লক্ষ মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা গ্রহনে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা চেষ্টা করছি শতভাগ মানুষ যেন সুপেয় পানি পান করতে পারেন। এ বছর সরকারের পক্ষ থেকে আরও ট্যাংক বিতরণ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

বাগেরহাটের রামপালে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালের বাঁশতলী ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলমের সভাপতিত্বে ও বাঁশতলী ইউনিয়ন বিট পুলিশিং এর ইনচার্জ শ্রীবাস কুন্ডুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, বাশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান সোহেল, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, রামপাল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মিজানুর রহমান, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু, গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, এসআই রিফাজ উদ্দীন, এসআই লিটন প্রমুখ। মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, নারী ও শিশু নির্যাতন ও জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ।

এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সকলের সুস্বাস্থ ও সহযোগিতা কামনা করে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান আপনারাই করতে পারেন আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে রামপাল থানাকে নিরাপদ রাখা সম্ভব হবে। আলোচনা সভায় বাঁশতলী ইউনিয়নের বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।