রামপালে ১০ দফা দাবীতে বিএনপির পদযাত্রা পুলিশি হয়রানীর অভিযোগ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

১০ দফা দাবীতে রামপাল বিএনপি পদযাত্রা করেছে। শনিবার সকালে উপজেলা ১০ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ পদযাত্রায় স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

এ পদযাত্রার উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, চাল, ডাল, তেল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবীতে এ পদযাত্রা শুরু হয়েছে। এ সময় তিনি আরো বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালনকে ঘিরে গত শুক্রবার রাতে ও শনিবার ভোরে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে তল্লাশী, হয়রানী ও ধরপাকড় চালাচ্ছেন। তিনি পুলিশের এ হীন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পদযাত্রা কর্মসূচি থেকে।

এ পদযাত্রা কর্মসূচি পালন করছেন ইউনিয়নের বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এদিকে মোংলা উপজেলারও ৬ টি ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীরা এ পদযাত্রা কর্মসূচি পালন করছেন। রামপালেও শনিবার সকালে এ পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সেখানকার পদযাত্রা কর্মসূচীতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শেখ ফরিদুল ইসলাম। তিনি আরো বলেন, বিভিন্ন ইউনিয়নব্যাপী শনিবার দিনভর চলবে এ পদযাত্রা কর্মসূচি।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মেশিন চুরির কাজে ব্যবহৃত গাড়ি ড্রাইভারসহ ২জন গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা পরীক্ষার মেশিন চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ির ড্রাইভারসহ ২ জনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। ইতিমধ্যে গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার একটি বাসা থেকে বিদ্যুৎ কেন্দ্রের মেশিন উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, শোলাকুড়া গ্রামের মৃত ইনতাজউদ্দীন হাওলাদারের পুত্র আবু তাহের (৪৬) ও চাকশ্রী গ্রামের হাওলাদার গিয়াসের পুত্র হাওলাদার সোহেল (২৭) কে শুক্রবার রাতে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। উপজেলার ভাগা কামাল ফিলিং স্টেশনের পেছন থেকে একটি সাদা রংয়ের পিকআপ গাড়ীসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা পূর্বে তাপবিদ্যুৎ কেন্দ্রে ড্রাইভারীর কাজে নিয়োজিত ছিল।
আবু তাহের ও সহকারী ড্রাইভার সোহেল চাকরি ছেড়ে মোটর সাইকেল চালানোসহ আন্যান্য কাজ করে জীবিকা ধারন করত বলে জানা গেছে। পূর্বে গ্রেফতার ৪ জনই তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পদে কর্মরত ছিল।
রামপাল থানা পুলিশ তদন্তের সার্থে বিস্তারিত তথ্য না জানালেও একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, ওই চোর সিন্ডিকেটের গডফাদারদের চিহ্নিতসহ তাদের ধরার জন্য কাজ করছে রামপাল থানা পুলিশ।
এ বিষয়ে রামপাল থানা ওসি মোহাম্মদ সামসুদ্দীন চুরির কাজে ব্যবহৃত পিকআপ ও ২ ড্রাইভারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া ৪৭ লক্ষ টাকার মেশিন উদ্ধার, আটক ৪

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি|| বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৪৭ লক্ষ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন (BOMB CALORIMETER) উদ্ধার করেছে রামপাল থানা পুলিশ। চুরির ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(০২ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকার যাত্রাবাড়ী কোনাপাড়স্থ এলাকার দরবার শরীফ রোডের হারুন অর রশিদের মালিকানাধীন ২ তলা ভবনের ২য় তলা থেকে মেশিনসহ চোরদের আটক করে পুলিশ।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া ৪৭ লক্ষ টাকার মেশিন উদ্ধার, আটক ৪

আটককৃতরা হলো পিরোজপুর জেলা সদরের নরখালী গ্রামের নূরুল আলমের পুত্র দুর্ধর্ষ চোর মো. রাব্বি ইসলাম ওরফে গোলাম রাব্বি (২৪), ফকিরহাট উপজেলার খাজুরা লখপুর গ্রামের শামসুল আলমের পুত্র আ. করিম (২৭), রামপাল উপজেলার চিত্রা গ্রামের প্রকাশ শীলের পুত্র কার্তিক শীল (২৫) ও বর্ণি গ্রামের মো. বাচ্চু শেখের পুত্র মো. বাদশা শেখ (২৩)।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তালাবদ্ধ একটি কক্ষ থেকে ৪৭ লক্ষ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন (BOMB CALORIMETER) চুরির ঘটনা ঘটে। ১৬ জানুয়ারি রামপাল থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মোঃ অলিউল্লাহ।

রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন শুক্রবার দুপুর ১২ টায় তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, অত্যন্ত মূল্যবান মেশিনটি চুরি যাওয়ার পর রামপাল থানায় একটি মামলা দায়ের হয়। আমরা তদন্ত শুরু করি। বাগেরহাটের জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। এক পর্যায়ে আমরা প্রাথমিকভাবে কয়েকজন চোরকে সনাক্ত করে তাদের আটক করি। তাদের জিজ্ঞাসাবাদে তারা মেশিনটি চুরির কথা শিকার করে। এরপর আমরা ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়াস্থ এলাকার একটি বাড়ি থেকে মেশিনটি উদ্ধার করে রামপাল থানায় নিয়ে আসি। আসামি ৪ জনকে বিজ্ঞ আদালতে পাঠিয়ে অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ড চাওয়া হবে। এর সাথে আরও কারা জড়িত আছে সেগুলো নিয়ে আমরা তদন্ত অব্যাহত রেখেছি।

বাগেরহাটের রামপালে কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ৪১ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল উপজেলার কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ৪১ তম বার্ষিক ক্রীড়া, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা পর্ষদ সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক হারুন অর রশিদ, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দীন, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, পেড়িখালী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, রাজনগর ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, গাজী আক্তারুজ্জামান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, শেখ মোহাম্মদ আলী, মাষ্টার আজম হোসেন প্রমুখ।

কৃত্বি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ. খালেক বলেন, উন্নত জাতি গঠনে যেমন শিক্ষার প্রয়োজন তেমনি শরীর চর্চাও প্রয়োজন। সুস্থ জাতি গঠনে সাংস্কৃতি ও বিনোদন চর্চা করতে হবে।

বাগেরহাটের রামপালে অজ্ঞাত পরিচয়ের নারীর লাশ উদ্ধার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের রোমজাইপুর গ্রামের চর থেকে অজ্ঞাত পরিচয়ের (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাটের রামপাল থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে বাগেরহাটের মর্গে প্রেরণ করার প্রক্রিয়া শেষ করেছে। এ ঘটনায় পেড়িখালী ইউপির দফাদার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, মঙ্গলবার সকাল ১০ টায় মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর গ্রামের চর থেকে মধ্য বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি নদীর চরে আটকে আছে এমন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়।

লাশের পরনে একটি লাল পেটিকোট ও গায়ে লালছে সোয়েটার ছিল। তার হাতে পলাচুড়িসহ কিছু চুড়ি ও গলায় জড়ানো কয়েকটি মালা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারীর মৃতদেহটি হিন্দু সম্প্রদায়ের। মৃতদেহের গায়ে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমি বাগেরহাটের জেলা পুলিশ সুপার মহোদয়, পিবিআই ও সিআইডি’র ক্রাইম সিনের সদস্যদের খবর দিয়েছি। তারা ইতিমধ্যে সনাক্ত করণের কাজ শুরু করেছে।

রামপাল ও মোংলা সার্কেল এর দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো ঘটনা মনিটরিং করছেন। আমরা মৃতদেহ সনাক্তের এবং কি কারণে তার মৃত্যু হয়েছে তা উদ্ঘাটনের জোর চেষ্টা অব্যাহত রেখেছি ।

রামপালে জেলা প্রশাসকের সংবর্ধনা পেল কৃতি শিক্ষার্থীরা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের জেলা প্রশাসক আজিজুর রহমান বলেন, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার কোন বিকল্প নেই। শুধু জিপিএ-৫ পেলে হবে না। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ও শিক্ষিত হতে হবে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে। তাদের অবদানকে সম্মান জানিয়ে আমাদের শিক্ষাকে এগিয়ে নিতে হবে। এ জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনভাবে এগিয়ে আসতে হবে। প্রকৃত শিক্ষাই শিক্ষার্থীদের সুনাগরিক হতে সাহায্য করবে। ডিজিটাল শিক্ষার নামে শিক্ষার্থীদের হাতে ফোন তুলে দিবেন না। আপনার সন্তান কি করে ?  কোথায় যায় ? কার সাথে মেসে ?  এগুলো লক্ষ রাখতে হবে। মাদক, সন্ত্রাসী ও জঙ্গিবাদের দিকে ঝুঁকছে কি না সেটি খেয়াল রাখতে হবে। বুধবার দুপুরে রামপালের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে ও জিপিএ – এ পাওয়া কৃতি শিক্ষার্থী শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, সহকারী কমিশনার (ভূমি)’র শেখ সালাউদ্দিন দিপু, অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের এ্যাসোসিয়েট অধ্যাপক সঞ্জয় কুমার পাল, বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান, ভাগা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, স্বাগত বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভূট্টো, অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আনোয়ারুল কাদির সোহাগ।

অনুষ্ঠান শুরুর পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানের শেষে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, প্রাইজবন্ড  এবং ১২ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়। শুধুমাত্র কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৪৪ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে। সর্বশেষ উজলকুড় ইউনিয়নের ১৫০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আজিজুর রহমান।

রামপালে আবারও আধিপত্য বিস্তারে মারপিটে যুবলীগ নেতাসহ আহত- ২

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে মাত্র দুই দিনের ব্যবধানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও মারপিটের ঘটনা ঘটছে। এ ঘটনায় যুবলীগ নেতা লিটন মল্লিক (৩৫)সহ ২ জন আহত হয়েছে। আহত অন্যজন হলো জিয়াউর রহমান (৩২)।

খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। গুরুতর আহত সুমনের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে উপজেলার ঝনঝনিয়া গ্রামের জেলা ছাত্র লীগের সদস্য সিদ্দিক ও তার দলের লোকেরা যুবলীগ নেতা লিটনের উপর অতর্কিত আক্রমণ করে। এ সময় জিয়াউর রহমান ও অন্যরা বাঁধা দিলে তাদের ও মারপিট করে।

আহত লিটনের পিতা সিদ্দিক মল্লিক জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় চেয়ারম্যানের মোড়ে সিএন্ডবি রাস্তার পাশে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী সিদ্দিক, রাজ্জাক, অলিয়ার, জলিল, তারিক, বাবু, জুয়েলসহ ২৫/৩০ জন সন্ত্রাসী রাম দা, রড, হাতুড়ি ও হকিস্টিক নিয়ে আমার পুত্র লিটনের উপর হামলা করে। সন্ত্রাসীরা আমার পুত্রের মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে এবং দুই পা ভেঙ্গে দিয়ে জীবনে শেষ করে দেয়ার চেষ্টা করে। আমি ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিচার চাই।

খবর পেয়ে রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্সসহ নেতৃবৃন্দ আহত যুবলীগ নেতা লিটনকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।

কি কারণে বা কেন এমন ঘটনা ঘটেছে তা জানার জন্য অভিযুক্ত ছাত্র লীগের সিদ্দিকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে আটক অলিয়ার রহমান জানান, আমি ঘটনার সময় ছিলাম না, আমি কিছু জানি না।

রামপাল থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম জানান, খবর পেয়ে আমি ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হন।

রামপালে আধিপত্য বিস্তারে দুইপক্ষের সংঘর্ষে ১১ জন আহত

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষের ১১ জন আহত হয়েছে। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এ ঘটনায় কোন পক্ষ রামপাল থানায় কোন অভিযোগ পত্র দাখিল করেনি। আহতরা হলেন, আড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত মোস্তফা ফকিরের পুত্র ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন ফকির (৪৫), একই গ্রামের নূর মোহাম্মদের পুত্র আজাহার শেখ (৫৫), আশ্বাব আলী শেখের পুত্র হাসমত শেখ (৫৪), বাচ্চু শেখের পুত্র কামরুল শেখ (৩০), আজাহার শেখের পুত্র রেজাউল শেখ (৩০), মুনসুর মোল্লার পুত্র রুহুল আমিন (৬৫), শাহাজান শেখের পুত্র শাহাবুদ্দিন (৩০) এবং প্রতিপক্ষের সাতপুকুরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও তৈয়ব মাঝির পুত্র আনিস মাঝি (৪৮), ইউনুস মাঝি (৫২) ও হাসিব মাঝি (৩৫) এবং আনিস মাঝির পুত্র হুরাইরা মাঝি (১৮)। এদের মধ্যে গুরুতর আহত কামরুল শেখকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের মধ্যে আনিস মাঝি, ইউনুস মাঝি ও হাসিবকে খুমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব থেকেই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। উভয়পক্ষ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। রবিবার সন্ধা সাড়ে ৭ টার সময় আড়ুয়াডাঙ্গা গ্রামে আ. হাকিমের পুত্র সাইফুল নামের এক যুবককে আটকে রাখা হয়েছে এমন অভিযোগ পান আনিস মাঝি। আনিস মাঝিসহ তার লোকজন সাইফুল কে উদ্ধারে ঠাকুর পুকুর পাড়ে যান। সেখানে গেলে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটছে। আনিস মাঝি অভিযোগ করে বলেন সাইফুলকে উদ্ধারে গেলে মেম্বার গিয়াস ও তার লোকজন আমাদের উপর হামলা করে। এ সময় তারা লোহার রড, হাতুড়ি ও রামদা দিয়ে আমাদের মারপিট ও কুপিয়ে মারাত্মক জখম করেছে।

এ বিষয়ে ইউপি সদস্য গিয়াস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভূয়া গুজব ছড়িয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করে সন্ত্রাসী আনিস বাহিনী। তারা আমার মাথায় কুপিয়েছে ও কামরুলকে পেটে কুপিয়ে ভূড়ি বের করে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন, খবর পেয়ে তৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। কয়েকজন আহত হয়েছে। তবে কেউ লিখিতভাবে অভিযোগ পত্র দাখিল করেনি। অভিযোগ পত্র পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল বলে জানাগেছে।

রামপালে বই পেল প্রাথমিকে অর্ধেক মাধ্যমিকে ৭০ ভাগ শিক্ষার্থীরা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে ইংরেজি নববর্ষের প্রথম দিনে বই উৎসব পালন করা হয়েছে। এ উৎসবে  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫০ শতাংশ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭০ শতাংশ বই পেয়েছে।

রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, এ উপজেলায় প্রাক প্রাথমিকে ৩ হাজার ২৫ টি শিশুকে শতভাগ বই দেয়া হয়েছে। ২ হাজার ৯৭০ জন ১ম শ্রেণির শিক্ষার্থীর মাঝে ১ খানা, ২য় শ্রেণির ২ হাজার ৮২৫ জন শিক্ষার্থীর মাঝে ২ খানা, ৩য় শ্রেণির ২ হাজার ৭৪৫ জন শিক্ষার্থীর মাঝে ৩ খানা, ৪র্থ শ্রেণির ২ হাজার ৬১০ জন শিক্ষার্থীর মাঝে ৩ খানা ও ৫ম শ্রেণির ২ হাজার ২৭৫ জন শিক্ষার্থীর মাঝে ৩ খানা করে বই বিতরণ করা হয়েছে। প্রাথমিকের ১২৮ টি, কিন্ডারগার্টেনের ৯ টি ধরে মোট ১৩৭ টি বিদ্যালয়ের মোট ১৬ হাজার ৪৫০ জন শিক্ষার্থীর মাঝে শতকরা ৫০ ভাগ বই বিতরণ করা হয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়ের সম্পূর্ণ পরিসংখ্যান না পাওয়া গেলেও শতকরা ৭০ ভাগ বই বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপালে দুস্থদের মাঝে উপমন্ত্রী হাবিবুন নাহার এর কম্বল বিতরণ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। উপমন্ত্রী হাবিবুন নাহার শনিবার বিকাল ৪ টায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করেন।

রামপালে দুস্থদের মাঝে উপমন্ত্রী হাবিবুন নাহার এর কম্বল বিতরণ

এ সময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আ. রউফ, যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মল্লিক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা ডাক্তার অরুণ মন্ডল, ফকির দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা কুদরতি ফোরকান, ইউপি সদস্য শেখ আনোয়ার হোসেন, হাওলাদার বাকী বিল্লাহ, শেখ মুহিদুল ইসলাম, মুজিবর রহমান, ইউপি সদস্য তাহেরা খাতুন, সঞ্জয় কুমার পাল, মল্লিক আলী আশরাফ, রেজাউল বয়াতি, মল্লিক আল মামুন অভি প্রমুখ।

উল্লেখ্য এর পূর্বে মন্ত্রী হাবিবুন নাহার রামপাল উপজেলার ও মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুস্তদের মাঝে সরকারি কম্বল বিতরণ করেন। এ সময় দুই উপজেলার কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।