পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নারী সহ ৪ জন নিহত হয়েছে বাগেরহাটে

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছে। এসময় আরো ৩ যাত্রী আহত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী স্কুল শিক্ষিকা নিপা বেগম (২৮), রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো. মাসুম (৩৩), একই এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০)। নিহত অপর জনের নাম ঠিকানা অজ্ঞাত।

এসআই মো. আশরাফুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কাটাখালী থেকে যাত্রীবাহী এক ইজিবাইক টাউন নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা স্কুল শিক্ষিকাসহ তিনজন ঘটনাস্থলে নিহত হন। এসময় ৩ যাত্রী আহত হন। এদের মধ্যে আহত দুইজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমার জানান, খুলনা মেডিকেলে নেওয়ার পর সেখানে আরও একজন নিহত হয়েছেন। তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে গেছে।

রামপালে বিএনপি নেতার নির্দেশে হামলা শিরোনামের সংবাদের প্রতিবাদ

এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি||

আমি হাফিজুর রহমান তুহিন, পিতা: মো:হাসান আলী, সাং: ঝনঝনিয়া, থানা: রামপাল, জেলা: বাগেরহাট।

রামপাল উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান তুহিনের নির্দেশে হামলায় ৩ নারী সহ ৬ জন আহত শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আদৌ সঠিক নয়, এমন ভূল তথ‍্য দিয়ে আমার মান সম্মান ক্ষুন্ন করার জন‍্য সাংবাদিকদের মাধ‍্যমে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়েছে একটি কুচক্রী মহল ।

আমি ঐ দিন মারামারির ঘটনা সম্পর্কে পরে জানতে পেরে আহতদেরকে দেখতে হাসপাতালে ছুটেযাই এবং তাদের সাথে কথা বলি।

আমি সেখান থেকে চলে আসার পরে আমার প্রতিপক্ষরা আমাকে কলুশিত ও হেয়প্রতিপন্ন করতে এবং দলের বদনাম করার জন‍্য আমার নির্দেশে ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের কে বলে।

পরবর্তীতে গত ২৩ ও ২৪ আগষ্ট দৈনিক নওয়াপাড়া, দৈনিক লোকসমাজ পত্রিকা ও সময়নিউজ ২৪ডটকম, চ‍্যানেল সেভেন, নতুন টাইমস ডককম সহ বেশ কয়েক টি অনলাইন মিডিয়ায় সংবাদটি প্রকাশিত হওয়ায় আমার দৃষ্টিগোচর হয়।

আমি হাফিজুর রহমান তুহিন, এই ধরনের কর্যকলাপের সাথে আমি কখনো জড়িত নই। আমার বিরুদ্ধে এই ধরনের সংবাদ প্রকাশের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিবৃতিদাতা,

হাফিজুর রহমান তুহিন,

পিতা: মো: হাসান আলী

গ্রাম: ঝনঝনিয়া,

থানা: রামপাল , জেলা: বাগেরহাট।

ফোন: ০১৭১১১১০১৪৪

বাগেরহাটে থানার কার্যক্রম শুরু || আইন-শৃংখলা পুনরুদ্ধারে সকলকে এক সাথে কাজ করতে হবে: পুলিশ সুপার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটে আইন-শৃংখলা রক্ষায় কাজ করছে পুলিশ, সেনাবাহিনী ও শিক্ষার্থীরা। বাগেরহাটের ৯টি থানাসহ পুলিশের সবকটি ইউনিট পুরো দমে কাজ শুরু করেছে।  সোমবার (১২ আগষ্ট) সকালে  বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশ টহল দেয় এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। শহরের গুরুত্তপূর্ন স্থানে দাড়িয়ে রাষ্ট্রীয় সম্পদ আইন-শৃংখলা রক্ষায় সকলকে এক সাথে কাজ করার জন্য আহবান জানানো হয়। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে শিক্ষার্খীরা মোড়ে মোড়ে দাড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করে। এসময় ট্রাফিক আইন ভঙ্গ করলে তাদের ২ থেকে ৫ মিনিট দাড়িয়ে রাখতে দেখা গেছে।

শিক্ষার্থী সামিয়া রহমান বলেন, পুলিশ যখন মাঠে তাদের দায়িত্ব পালন করেনি তখন শিক্ষার্থীরা কাজ করেছে। সকলে মিলে একটি সুন্দর রাষ্ট্র গঠনে কাজ করছে।

বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, বাগেরহাটের নয়টি থানাসহ পুলিশের সকল ইউনিট কাজ শুরু করেছে। ইতিমধ্যে নিয়মিত টহলসহ পুলিশের সকল কাজ পুরোদমে চালু রয়েছে। আইন-শৃংখলা পুনরুদ্ধারে পুলিশ ও জনগন একসাথে কাজ করতে হবে। সকলের সহযোগীতায় সুন্দর একটি বাগেরহাট গড়ার আসা করেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

বাগেরহাটের রামপালে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ আগষ্ট) বিকাল ৩ টায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই দিন উপজেলার ফয়লাহাট থেকে ১০ টি ইউনিয়নের প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল দেড় সহাস্রাধিক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। বহরটি ফয়লাহাট হয়ে রামপাল সদর, হুড়কা ইউপি, রাজনগর ইউপি, উজলকুড় ইউপি হয়ে গৌরম্ভা বাজারে এসে সাবেশ শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, শেখ ইমতিয়াজ হোসেন, আলতাফ হোসেন বাবু, মাষ্টার লুৎফুর রহমান মোড়ল, মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার, আমিনুল ইসলাম কুটি, জাহিদুল ইসলাম বাবলা, সেলিম পাটোয়ারি, যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমানসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ হুসিয়ারী দিয়ে বলেন, দলের বা দলের বাইরের কোন মানুষ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না। কেউ হিন্দু কমিউনিটির ধারে কাছেও যাবেন না। সকলের জানমাল রক্ষায় দলীয় নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দেশ সবার। সকলকে নিয়ে সহাবস্থানে থাকতে হবে। দেশ গড়তে হবে। দেশের সেবায় আত্ম নিয়োগ করতে হবে।

নিহত পুলিশ সদস্যদের স্মরণে রামপাল থানার মোমবাতি প্রজ্জ্বলন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

সারাদেশে নিহত পুলিশ সদস্যদের স্মরণে বাগেরহাটের রামপাল থানা পুলিশ তাদের আত্মার মাগফিরাত ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। রবিবার (১১ আগস্ট) রাত ৮ টায় রামপাল থানা কার্যালয় জুড়ে শতশত মোমবাতি প্রজ্জ্বলন ও একমিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে নিহতদের স্বরণ করেছে রামপাল থানা পুলিশ।

স্বরণসভায় উপস্থিত ছিলেন,  রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ, ওসি (তদন্ত) বিধান কুমার বিশ্বাস, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম. এ. সবুর রানা, এসআই মো. রিফাজ উদ্দিন, কামাল হোসেন, লিটন কুমার বিশ্বাস, নিকুঞ্জ রায়, কাজী মোস্তাফিজুর রহমান, মঈনুর, মো. জাহিদুল ইসলাম, হুসাইন আহমেদ, চিন্ময় মন্ডল, কুমারেশ বিশ্বাস, মো. জাহাঙ্গীর আলম, মো. তৌহিদুর রহমান শেখ, সাকিল নিয়াজ, মো. এমায়দুল ইসলাম, মো. ফজলুল করিম, পিযুষ কুমার হালদার, মিঠুন কুমার ঢালীসহ থানার সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

এসময় রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, সারাদেশে পরিকল্পিতভাবে দুর্বৃত্তদের নির্মম ও নৃশংসভাবে অসংখ্য নিরীহ পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের কারণে পরিবারের অনেক উপার্জনাক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে পথে বসেছে। আন্দোলনে দায়িত্বরত আহত ও নিহত সকল পুলিশ সদস্যের হত্যাকান্ডের সাথে জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহৃিত করে আইনের আওতায় আনার জোর দাবিও করেছেন ওই কর্মকর্তা।

রামপালে রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান

 জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

উপকূলীয় অঞ্চল বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ব্র্যাক ইউপিজি সদস্যদের জীবনমান উন্নয়নে বিভিন্ন  সামগ্রী বিতরন করা হয়। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১ টায় রামপাল উপজেল শাখা অফিসে এসব  সামগ্রী বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অসীম কুমার ঘোষ এবং প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রমজান আলী।

ব্র্যাক আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এর সহায়তায় ২৫ জন উপকারভোগীকে খাবার সহায়তা বাবদ ২ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা, ৫৩ জন সমন্বিত ধান, মাছ ও সবজির জন্য ৬ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ১৮ হাজার টাকা, স্বাস্থ্যসম্মত ল্যাটিন মেরামতের জন্য ৪৫ জনকে ১৫ শত টাকা করে মোট ৬৭ হাজার ৫ শত টাকা, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন স্থাপনের জন্য ১৫ জনকে ৩ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা, বসতি ঘর মেরামতের জন্য ৮ জনকে ৬ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা প্রদান করা হয়। উপকারভোগীদের মাঝে সর্বমোট ৫ লক্ষ ২৮ হাজার ৫ শত টাকার সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক রামপাল অফিসের প্রগতি সিও বাদল সরকার, বিশ্বজিত কুমার, প্রেসক্লাব রামপালের সাধারন সম্পাদক সুজন মজুমদার, ইউপিজি শাখা ব্যবস্থাপক উত্তম কুমার ব্যানার্জী, শাখা হিসাব কর্মকর্তা রবিন্দ্র নাথ মৃধা, ইউপিজি কর্মী উত্তম মন্ডল, পলাশ বিশ্বাস, জুলেখা পারভীন প্রমুখ।

মোংলায় গ‍্যাসবাহী জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ ১ দিন পর উদ্ধার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের মোংলায় বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় লাইটার জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে নিখোঁজ জেলে মহিদুল শেখ (২৫) এর লাশ ২৯ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

নিহত জেলে মহিদুল শেখ উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের রশিদ শেখের ছেলে।

শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের পশ্চিম পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

উলুবুনিয়ার এক বাসিন্দা জানান, আমরা ৪টি ট্রলার নিয়ে মহিদুলকে খুঁজতে থাকি। ২টি ট্রলার রামপালের দিকে আর ২টি ট্রলার মোংলার দিকে খুঁজতে থাকি। এমন সময় বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে লাশটি ভাসতে দেখি। পরে নৌ পুলিশ ও আমরা লাশটি উদ্ধার করি।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, সকালে মাদ্রাসা রোডের পশ্চিম দিকের মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে ভেসে উঠে। নিহতের ভাই মহিদুলের লাশের পরিচয় শনাক্ত করেন। পরে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য বাগেরহাট প্রেরণ করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাত ৪টার দিকে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় এলপিজি পরিবহনকারী একটি জাহাজের পাখার সাথে দঁড়ি পেচিয়ে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারে থাকা জেলে তারিকুল সাঁতরিয়ে কুলে উঠতে পারলেও নিখোঁজ হন মহিদুল শেখ। নিখোঁজের সন্ধানে তল্লাশী অভিযান চালান থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফকিরহাটের লকপুরে দেশি-বিদেশি অস্ত্র গোলাবারুদ সহ গ্রেফতার- ১

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি || 

বাগেরহাটে ফকিরহাট অস্ত্রসহ ৩০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত ডাকাত ইমরান (৩০) উপজেলার লখপুর ইউনিয়নের ছোটখাজুরা নিকারী পাড়া গ্রামের বাসিন্দা।

ফকিরহাটের লকপুরে দেশি-বিদেশি অস্ত্র গোলাবারুদ সহ গ্রেফতার- ১

ফকিরহাট মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইমরানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজী, অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি, নারী ও শিশু নির্যাতনসহ ৩০ টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করার তৎপরতা অব্যাহত রাখে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইমরান বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

 

এ সময় তার নিকট থেকে একটি দেশিয় পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চায়না রাইফেলের গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ডাকাত ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক। তার বিরুদ্ধে পূর্বের ৩০টি ও বর্তমানের একটিসহ (আরও একটি অস্ত্র মামলা) মোট ৩১টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রামপালে পুলিশের অভিযানে গাঁজাসহ কারবারি গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মো: মিরাজুল ইসলাম (২২) নামের এক জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক কারবারি কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আটক মো: মিরাজুল ইসলাম উপজেলার শ্রীকলস গ্রামের দাউদ শেখ এর ছেলে।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়,  সোমবার (২৩জুন) মাদক,অস্ত্র,জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্বাবধানে এস আই  হুসাইন আহমেদ সংগীয় ফোর্স সহ  রামপাল উপজেলার শ্রীকলস গ্রামের বাচ্চু সরদারের বাড়ির পিছনে ইটের রাস্তার ওপর থেকে মিরাজুল ইসলাম কে ৪০ গ্রাম (চল্লিশ) গ্রাম মাদকদ্রব‍্য গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস সাংবাদিকদের বলেন,  অভিযানে গাঁজা সহ এক জন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু করে আটক মাদক কারবারি কে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে। মাদক,অস্ত্র,জুয়া বিরোধী আমাদের  অভিযান অব‍্যহত রয়েছে।

ফকিরহাটে চা দোকানির মরদেহ উদ্ধার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা পালপাড়া এলাকা থেকে কার্তিক পাল (৭২) নামের এক চা দোকানদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ জুন) দুপুর ১২টায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত কার্তিক পাল মানসা পালপাড়া এলাকার মৃত কেনারাম পালের ছেলে। পরিবারের দাবী তিনি আত্মহত্যা করেছে।

পুলিশ জানান, সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়রা মানসা পালপাড়া এলাকায় নিহত কার্তিক পালকে বাড়ির পাশে নিজ বাগানে একটি আমগাছের ডালের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানসা স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে তিনি কিভাবে মারা গেছেন তা সঠিক ভাবে জানা যাবে।#