নিজেদের তৈরি ভিসা ও টিকিট দিয়ে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা

//অনলাইন নিউজ ডেস্ক//

এক ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে র‌্যাব জানতে পারে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তোফায়েল নামের এক প্রতারক গৃহকর্মী হিসেবে সৌদিআরব পাঠানোর প্রলোভন দেখায়। এমন প্রলোভনে পড়ে ভিকটিম সৌদিআরব যেতে রাজি হন। এরপর সৌদিআরব যেতে হলে আরবী ভাষার ট্রেনিং করতে হবে, এই কথা বলে ভুক্তভোগীকে ঢাকায় নিয়ে এসে আটক রেখে ধর্ষণ করা হয়।

মানবপাচার ও প্রতারক চক্রটি মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভূয়া ভিসা ও টিকিট সরবরাহ করে বিদেশ গমনেচ্ছু বেকার যুবক যুবতীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে সর্বস্বান্ত করছে। চক্রটির ভূয়া ভিসা ও টিকিট বিমানবন্দরে প্রদর্শন করার পর ইমেগ্রেশন কর্তৃপক্ষ সেগুলো জাল হওয়ায় বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে।

ভুক্তভোগীর এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকা থেকে প্রতারক চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের পর র‌্যাব বলছে, তাদের জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স না থাকলেও ভুক্তভোগীদের থেকে জনপ্রতি নেয়া হতো ৫ থেকে ৭ লাখ টাকা করে। গত পাঁচ বছরে অবৈধভাবে ৫ শতাধিক নারী-পুরুষকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানোর নামে ৩০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো, কামরুল আহমেদ (৪২), খালেদ মাসুদ হেলাল (৩৬), তোফায়েল আহমেদ (৩৮) ও মোহাম্মদ জামাল (৪২)। এসময় তাদের কাছ থেকে ২৭টি পাসপোর্ট, ১টি মনিটর, ১টি সিপিইউ, ১০০ ভিসার কপি, ১২৫টি টিকেট, কোভিড-১৯ নমুনা সংগ্রহ পরীক্ষার কাগজ উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, আসামিরা সংঘবদ্ধ মানবপাচার ও প্রতারক চক্রের সদস্য। কামরুল ওই চক্রের মূলহোতা এবং অপরাপর আসামিরা তার সহযোগী। তাদের জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স নেই। তারা দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানির নামে অবৈধভাবে ভ্রমণ ভিসার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লোক পাঠিয়ে আসছিল। এছাড়াও লোক পাঠানোর এবং চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশ গমনেচ্ছু বেকার যুবক-যুবতীদের কাছ থেকে ৫ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভুয়া ভিসা ও ভুয়া টিকেট ধরিয়ে দিতো।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল আরিফ জানায়, গ্রেপ্তার কামরুল ২০১৯ সালে ভ্রমণ ভিসায় দুবাই যায়। সেখান থেকে মানবপাচারের অর্জিত টাকা দিয়ে দুবাইয়ের রেসিডেন্স ভিসা পায় এবং একটি প্রাইভেটকার কিনে নিজেই ড্রাইভিং করে অর্থ আয় করছিলো। করোনার কারণে ২০২১ সালে বাংলাদেশে ফিরে এসে বিভিন্ন ট্যুর এবং ট্রাভেলস এর সাথে যোগাযোগ করে অবৈধভাবে ভ্রমণ ভিসায় বিভিন্ন দেশে লোকজন পাঠানো শুরু করে। কামরুলের বিরুদ্ধে চট্টগ্রামে একটি চেক জালিয়াতির মামলা এবং মৌলভীবাজার আদালতে ডাচ-বাংলা ব্যাংকের ১৮ লাখ টাকার একটি মামলা রয়েছে। তার বিভিন্ন ব্যাংক একাউন্টে ৩৮ লাখ টাকার ওপরে পাওয়া গেছে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, কামরুলের অন্যতম সহযোগী জামাল মাহবুব ইন্টারন্যাশনাল এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। মাহবুব ইন্টারন্যাশনাল মানবপাচারের সাথে সম্পৃক্ত থাকায় বিএমইটি কর্তৃক তাদের লাইসেন্স ব্লক করে দেয়া হয়েছে। জামাল সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। পাঁচ বছর ধরে সে কামরুলের সাথে প্রতারণা এবং মানবপাচারের কাজ করে আসছে।

গ্রেপ্তার খালেদ ২০০১ সাল থেকে ১৫ বছর সৌদিআরবে ছিল। ২০১৬ সালে বাংলাদেশে ফেরত এসে সে রাজনগর মৌলভীবাজারে রেস্টুরেন্টের ব্যবসা শুরু করে। কিন্তু ওই ব্যবসায় সফল হতে না পেরে কামরুলের সাথে প্রতারণা ও মানবপাচারের কাজে যোগ দেয়। সে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক বলেন, গ্রেপ্তার তোফায়েলের পেশা ড্রাইভিং। এছাড়াও মৌলভীবাজারে তার সিএনজি পার্টস এবং ডেকোরেটরসের ব্যবসা রয়েছে। অতি লাভের আশায় সে কামরুলের সাথে প্রতারণা ও মানবপাচারের কাজে যোগ দেয়। কামরুলের বড় ভাইয়ের মাধ্যমে কামরুলের সাথে তার পরিচয় হয়। উদ্ধার ভিকটিম তোফায়েলের গ্রাম সম্পর্কীয় আত্মীয়। ভিকটিমের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে সৌদিআরবে পাঠানোর প্রলোভন দেখিয়েছিল। এরপর সে ভুক্তভোগীকে কৌশলে ঢাকায় এনে কামরুলের বাসায় আটক রেখে তাকে ধর্ষণ করা হয়। র‌্যাবের অভিযানে ভুক্তভোগীকেও উদ্ধার হয়। তোফায়েলের নামে একটি চুরি মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

English Dainikbiswa

ডুমুরিয়ায় অভিযোগের শুনানি শেষ হওয়ার আগেই নালিশী সম্পত্তিতে গাছ লাগিয়ে দখলের চেষ্টা

কথা বলতে বলতেই সোহেলকে স্ত্রীর সামনে কুপিয়ে মারলো

কথা বলতে বলতেই সোহেলকে স্ত্রীর সামনে কুপিয়ে মারলো

//অনলাইন নিউজ ডেস্ক//

নড়াইলের লোহাগড়ায় সোহেল খান (৩৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার ভাটপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে উঠানে বসে গল্প করার সময় স্ত্রীর সামনেই তাকে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার সকালে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের বদিয়ার খান ওরফে কানা বদিরের ছেলে সোহেল খান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার ও প্রতিপক্ষের হামলার ভয়ে দীর্ঘদিন ধরে এলাকা থেকে পলাতক ছিলেন। গোপনে তিনি শ্বশুরবাড়ি উপজেলার ভাটপাড়া গ্রামের হাসান মুন্সির বাড়িতে বেড়াতে আসেন। সোহেল খান বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ না থাকায় শ্বশুরবাড়ির উঠানে বসে স্ত্রীর সঙ্গে বসে কথা বলছিলেন।

এ সময় উঠানের পাশে শব্দের আওয়াজ পেয়ে সোহেল সেখানে এগিয়ে গেলে সেখানে ওতপেতে থাকা ১২-১৩ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে তার মাথা, হাত-পা, বুকে-পিঠে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ সময় সোহেলের স্ত্রী রিজিয়া খানম তাকে উদ্ধার করতে গেলে সেও আহত হয়।

নিহত সোহেলের নামে ২০১৮ সালে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুমড়ি গ্রামের লতিফুর রহমান পলাশ, ২০২০ সালে দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কুমড়ি গ্রামের শেখ জহিরুল ইসলাম রেজওয়ান ও ২০১৩ সালে উপজেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক কুমড়ি গ্রামের তোহিদুল ইসলাম তনু ফকির হত্যা মামলাসহ তার নামে অস্ত্র, ডাকাতি, চুরি ও বিশেষ ক্ষমতা আইনে লোহাগড়া ও নড়াগাতী থানায় মোট ১৩টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সোহেল পুলিশের তালিকাভুক্ত একজন আসামি ছিল।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জোর চেষ্টা চলছে। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্র: যুগান্তর

English Dainikbiswa

ইইউয়ের ১৮ কূটনীতিক বহিষ্কার রাশিয়া থেকে

‘ভাবতেও পারবেন না কি হবে’- যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুশিয়ারি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনকে মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

গণমাধ্যম সিএনএন জানিয়েছে, এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অফিসিয়ালি চিঠি পাঠিয়েছে রাশিয়া। তারা যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে, যেন তারা ইউক্রেনে আর অস্ত্র না পাঠায়।

চিঠিতে রাশিয়া হুশিয়ারি দিয়ে বলেছে, যদি অস্ত্র পাঠানো অব্যহত রাখেন তাহলে ভাবতেও পারবেন না এর পরবর্তী পরিণতি কি হবে।

রাশিয়া গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের কাছে চিঠিটি পাঠায়। ওই সময় যুক্তরাষ্ট্র নতুন করে ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

খবরটি প্রথম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

তবে রাশিয়ার এমন হুমকির পরও যুক্তরাষ্ট্র পিছপা হয়নি। তারা ইউক্রেনে অস্ত্র সহায়তা অব্যহত রাখার ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্র প্রথমতবারের মতো ইউক্রেনকে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ১১টি এমআই-১৭ হেলিক্প্টার, ১৮টি ১৫৫ মিলিমিটার কামান ও ৩০০টি ড্রোন।

এরকম উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র সহায়তা দেওয়ার ক্ষেত্রে কয়েক সপ্তাহ আগেও দোটানায় ছিল জো বাইডেন প্রশাসন। কারণ তাদের ধারণা ছিল এগুলো রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও কঠিন করে দেবে।

এদিকে রাশিয়ার এ চিঠির সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি সিএনএনকে জানিয়েছেন, রাশিয়া যে এমন চিঠি দেবে এটি জানাই ছিল।

তিনি আরও জানিয়েছেন, রাশিয়া এ চিঠির মাধ্যমে বুঝিয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অস্ত্র সহায়তার বিষয়টি নিয়ে আরও আগ্রাসী হবে।

এদিকে গত বুধবার রাশিয়া হুশিয়ারি দিয়ে বলেছিল, ইউক্রেনে কোনো অস্ত্র ঢোকা মাত্র সেটিতে তারা হামলা করবে। সূত্র: সিএনএন

English Dainikbiswa

চাঁদপুর সদরের চান্দ্রায় হয়রানিমূলক মিথ্যা মামলা-হামলার প্রতিবাদ

আমেরিকা আমিরাতের যুবরাজের কাছে ক্ষমা চেয়েছেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক// 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেকেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে ক্ষমা চেয়েছেন।

বৃহস্পতিবার অ্যাক্সিওস নামে একটি সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। গত মাসে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই ক্ষমা প্রার্থনা করেন বলে অ্যাক্সিওসের প্রতিবেদনে দাবি করা হয়।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থিত সামরিক বাহিনী গত জানুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে হামলা চালানোর পর আমিরাত এবং আমেরিকার মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়।

হুতিদের হামলা প্রতিহত করার ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ নেয়া হয়নি বলে আমিরাত মনে করে। এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়।

ব্লিংকেন এই ক্ষমা চাওয়ার মধ্যদিয়ে দু’দেশের মধ্যকার সম্পর্ক ঠিক করার চেষ্টা বলে মনে হচ্ছে।

মরক্কোয় বৈঠকের সময় ব্লিংকেন স্বীকার করেন, হুতিদের হামলা মোকাবেলার জন্য আমেরিকার পক্ষে যথেষ্ট ব্যবস্থা নেয়া হয়নি এবং এজন্য ব্লিংকেন দুঃখিত।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা অ্যাক্সিওস নিউজকে জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আমিরাতের যুবরাজের কাছে একথা পরিষ্কার করেছেন যে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে অংশীদারিত্বকে আমেরিকা অত্যন্ত মূল্যবান মনে করেন এবং অভিন্ন হুমকি মোকাবেলায় আমেরিকা তার অংশীদারদের পাশে থাকবে।

গত জানুয়ারি মাসে হুতি যোদ্ধারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে হামলা চালায়। সেসময় আমিরাতের রাজধানী আবুধাবিতে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছিলেন।

এদিকে, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে ভোটাভুটি অনুষ্ঠিত হয় তাতে আমেরিকার পক্ষে ভোট না দিয়ে আমিরাত ভোটদানে বিরত থাকে।

এর কাছাকাছি সময়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আমিরাত সফর করেন। এসব ঘটনায় আমেরিকা হাতাশা প্র্রকাশ করে।

English Dainikbiswa

পুতিন বলেছেন বিশ্বে আপাতত রাশিয়ার জ্বালানীর বিকল্প নাই

 

রাশিয়া বাল্টিক অঞ্চলে পরমানু অস্ত্র মোতায়ন করার চিন্তা করছে কেন…?

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়া নিজেদের নিরাপত্তা সুরক্ষার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। রাশিয়ার প্রতিবেশি দেশ সুইডেন ও ফিনল্যান্ড যদি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়, তাহলে রাশিয়াকেও পারমাণবিক অস্ত্র মোতায়েনসহ বাল্টিক অঞ্চলে নিজের প্রতিরক্ষা আরও জোরদার করতে হবে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এ মন্তব্য করেছেন।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষিতে রাশিয়ার সঙ্গে এক হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত থাকা ফিনল্যান্ড এবং তার প্রতিবেশী সুইডেন ন্যাটোতে যোগ দেয়ার চিন্তাভাবনা শুরু করেছে।

বুধবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন জানান, ন্যাটোতে যোগ দেবে কি দেবে না, কয়েক সপ্তাহের মধ্যে সে সিদ্ধান্ত নেয়া হবে। এর প্রতিক্রিয়ায় মেদভেদেভ বলেন, সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে ওই অঞ্চলে সামরিক ভারসাম্য ঠিক রাখতে রাশিয়াকে বাল্টিক সাগরে তার স্থল, নৌ ও বিমান বাহিনীর শক্তি বাড়াতে হবে।

এ সময় তিনি হুমকির সুরে বলেন, রাশিয়া সেখানে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে। তিনি বলেন, সুইডেন, ফিনল্যান্ড ন্যাটোতে গেলে ‘পরমাণু মুক্ত’ বাল্টিক নিয়ে আর কোনো কথা হবে না। বাল্টিক সাগরের তীরে অবস্থিত পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝে ‘স্যান্ডউইচ’ হয়ে থাকা রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদ, মস্কোর জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘সুইডেন, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে বাল্টিক পরমাণু মুক্ত অবস্থায় থাকা নিয়ে কোনো কথা হতে পারে না, ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করতেই হবে।’

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকা মেদভেদেভ বলেন, ‘আজ পর্যন্ত রাশিয়া এমন কোনো পদক্ষেপ নেয়নি, নিতে চায়ওনি। কিন্তু কেউ যদি আমাদের বাধ্য করে- মনে রাখবেন, আমরা এমনটা করার প্রস্তাব দিইনি।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৪০ লাখেরও বেশি মানুষ।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

English Dainikbiswa

ইয়াবা সহ বিক্রেতা গ্রেফতার বরগুনার তালতলীতে

১৯ বছর পর আজ হুমায়ুন আজাদ হত্যার রায় হলো

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের লেখক অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগিনা শহিদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ ওরফে সাবু।

এর আগে গত ২৭ মার্চ বিচারক আল-মামুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করেন।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন হুমায়ুন আজাদ। তাকে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পরদিন তার ভাই মঞ্জুর কবির রাজধানীর রমনা থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।

ওই হামলার পর ২২ দিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং ৪৮ দিন থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন হুমায়ুন আজাদ। পরে জার্মানির মিউনিখে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১২ আগস্ট মারা যান তিনি। তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়।

২০১২ সালের ৩০ এপ্রিল সিআইডির পরিদর্শক লুৎফর রহমান পাঁচজনকে অভিযুক্ত করে হত্যা এবং বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক ও আনোয়ার আলম ওরফে ভাগিনা শহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যা মামলায় ৫৮ সাক্ষীর মধ্যে তদন্ত কর্মকর্তাসহ ৪১ জন সাক্ষ্য দেন।

English Dainikbiswa

রিজার্ভ চুরিতে নিউইয়র্কে করা মামলার রায় প্রকাশ

ট্রেন চালকরা একদফা দাবিতে সারাদেশে ট্রেন বন্ধ

রিজার্ভ চুরিতে নিউইয়র্কে করা মামলার রায় প্রকাশ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

নিউইয়র্কের আদালতে দায়ের করা রিজার্ভ চুরি মামলায় বাংলাদেশ ব্যাংক হেরে গেছে। ফিলিপাইনের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বিষয়টি জানা গেছে।

রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখের মধ্যে ছয় কোটি ৬৪ লাখ ডলার উদ্ধারের জন্য ২০২০ সালে এ মামলা করেছিল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। নিউইয়র্কের সুপ্রিম কোর্ট রায়ে ‘পর্যাপ্ত এখতিয়ার নেই’ উল্লেখ করে তিন বছর আগে করা বাংলাদেশ ব্যাংকের এ মামলা খারিজ করে দেয়া হয়েছে।

বিশ্বজুড়ে আর্থিক খাতে সাইবার হ্যাংকিংয়ের চাঞ্চল্যকর এ ঘটনায় ২০‌১৯ সালে করা মামলায় পক্ষভুক্ত ফিলিপাইনের একটি ক্যাসিনো মালিকের প্রতিষ্ঠানের বরাত দিয়ে দেশটির এনকোয়ারার ও ফিলস্টার সোমবার এ খবর প্রকাশ করেছে।

নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট গত ৮ এপ্রিল এ রায় দেয় বলে ব্লুমবেরি রিসোর্টু কর্প সোমবার ফিলিপাইন স্টক এক্সচেঞ্জকে (পিএসই) জানিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, পর্যাপ্ত এখতিয়ারের অভাবে বাংলাদেশ ব্যাংকের মামলা বাতিল করে দিয়েছে নিউ ইয়র্কের আদালত।

২০২০ সালে করা ওই মামলায় সোলারি রিসোর্ট অ্যান্ড ক্যাসিনো ও ম্যানিলা বে পরিচালনাকারী ব্লুমবেরি রিসোর্টু কর্প, রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্ট রিজল কমার্শিয়াল ব্যাংক কর্প (আরসিবিসি) এবং ১৮টি প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছিল।

এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে (ফেড) রাখা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয়া হয় ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংকে।

রিজল ব্যাংকের এই শাখার মাধ্যমে লেনদেন হয় বাংলাদেশের রিজার্ভের রিজল ব্যাংকের। এই শাখার মাধ্যমে বাংলাদেশের রিজার্ভের ওই অর্থ স্থানীয় মুদ্রা পেসোর আকারে চলে যায় তিনটি ক্যাসিনোতে। এর মধ্যে একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার করে ফিলিপিন্স সরকার বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিলেও বাকি ছয় কোটি ৬৪ লাখ ডলার উদ্ধারের বিষয়ে তেমন কোনো অগ্রগতি নেই।

রিজার্ভ চুরির তিন বছরের মাথায় ওই অর্থ উদ্ধারের আশায় নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে একটি মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মামলা পরিচলানার দায়িত্ব দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ল ফার্ম কোজেন ও’কনরকে।

বাংলাদেশ ব্যাংক চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনা, ক্ষতিপূরণ ও আদায়ে এ মামলা দায়ের করেছিল বলে ২০১৯ সালের অক্টোবরে সংবাদ সম্মেলনে জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই সময় মামলা নিষ্প‌ত্তিতে তিন বছরের মত সময় লাগতে পারে বলে ধারণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসি।

আজমালুল হোসেন জানান, মামলার ১০৩ পৃষ্ঠার এজাহারে ১৫ জন ব্যক্তি ও সাতটি প্রতিষ্ঠানকে এ মামলায় বিবাদী করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ জনকে রাখা হয়েছে বিবাদীর তালিকায়।

তিন বছর পরই গত ৮ এপ্রিল এ রায় হয় বলে জানায় এনকোয়ারার ডটকম। সংবাদ মাধ্যমটি জানায়, আরসিবিসি ব্যাংকসহ ফিলিপাইনের বেশির ভাগ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দায়ের করা এ মামলায় অর্থ সরিয়ে নেওয়া/চুরি/অপব্যবহার, ষড়যন্ত্র ও প্রতারণায় সহায়তার অভিযোগ আনা হয়েছিল।

এর আগে রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের পক্ষ থেকে তাদের দেশের আদালতে একটি মামলা করা হয়েছিল। ২০১৯ সালের জানুয়ারিতে ওই মামলার রায়ে আরসিবিসির শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগিতোকে দোষী সাব্যস্ত করেছে আদালত। নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের করা মামলাতেও তাকে আসামি করা হয়েছে।

এর আগে রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের পক্ষ থেকে তাদের দেশের আদালতে একটি মামলা করা হয়েছিল। ২০১৯ সালের জানুয়ারিতে ওই মামলার রায়ে আরসিবিসির শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগিতোকে দোষী সাব্যস্ত করেছে আদালত। নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের করা মামলাতেও তাকে আসামি করা হয়েছে। সূত্র: বিডিজা

English Dainikbiswa

ডুমুরিয়ায় চিংড়ি তে অপদ্রব‍্য পুশ করার সময ভ্রাম্যমান আদালতের অভিযান ও জেল জরিমানা

কোভিড টিকা।। ২২ হাজার কোটি টাকা পার্থক্য সরকার ও টিআইবির হিসাবের মধ্যে

//অনলাইন নিউজ ডেস্ক//

বাংলাদেশে কোভিড-১৯ টিকা প্রদানের খরচের ক্ষেত্রে সরকারি হিসেব এবং বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি’র এর হিসেবের মধ্যে প্রায় ২২ হাজার কোটি টাকার ফারাক দেখা যাচ্ছে।

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত মার্চ মাসে বলেছিলেন, কোভিড-১৯ টিকা ক্রয় এবং বিতরণের ক্ষেত্রে ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে।

কিন্তু মঙ্গলবার এক গবেষণা প্রতিবেদন উপস্থাপনের সময় টিআইবির পক্ষ থেকে বলা হচ্ছে, এই খরচ সর্বোচ্চ ১৮ হাজার কোটি টাকার বেশি হবার কথা নয়।

‘করোনাভাইরাস সংকট মোকাবেলায় সুশাসন: অন্তর্ভুক্তি ও স্বচ্ছতার চ্যালেঞ্জ’ শিরোনামে এই গবেষণা প্রকাশ করে টিআইবি।

স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, টিকা ক্রয়ে বাংলাদেশের খরচ হয়েছে ২০ হাজার কোটি টাকার বেশি।

এসব টিকা কত দামে কেনা হয়েছে তার বিস্তারিত কখনোই তুলে ধরেনি স্বাস্থ্য বিভাগ।

টিআইবি তাদের গবেষণায় বলছে, টিকা ক্রয়ের ক্ষেত্রে সাড়ে এগারো হাজার কোটি টাকার বেশি খরচ হবার কথা নয়।

তারা দাবি করছে, যেহেতু সরকারের তরফ থেকে টিকার দাম সম্পর্কিত কোন তথ্য তুলে ধরা হয়নি, সেজন্য টিআইবি বিভিন্ন সূত্র থেকে টিকার দাম সম্পর্কিত তথ্য জোগাড় করেছে।

গত জুলাই মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছিল টিকা প্রতি ব্যয় তিন হাজার টাকা।

অথচ টিআইবি বলছে, টিকা প্রতি খরচ সবোর্চ্চ খরচ হতে পারে ২২৫ টাকা।

টিআইবির গবেষক মোহাম্মদ জুলকারনাইন বলেন, কোভ্যাক্স রেডিনেস এন্ড ডেলিভারি ওয়ার্কিং গ্রুপ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর টিকার পরিচালন ব্যয় সম্পর্কে একটি মডেল দাঁড় করিয়েছে।

এই মডেলের মাধ্যমে তারা দেখিয়েছে টিকা প্রতি খরচ কেমন হতে পারে।

গবেষণা প্রতিবেদন উপস্থাপনের সময়ে মি. জুলকারনাইন বলেন, “এখানে বলা হয়েছে টিকা প্রদানের সাথে যত খরচ সম্পৃক্ত – অর্থাৎ টিকা পরিবহন, সংরক্ষণ, টিকাকর্মী নিয়োগ এবং তাদের বেতন-ভাতাসহ সকল খরচ তিনটা বিষয়ের উপর তারা প্রাক্কলন করেছে।”

“টিকা কার্যক্রমের বিদ্যমান অবকাঠামো, জনবলের ব্যবহার এবং আউটরিচ কেন্দ্রের অনুপাত বিবেচনায় তারা প্রতি ডোজ টিকার ক্ষেত্রে পরিচালন ব্যয় ধরেছে ৭১ দশমিক ৪ টাকা থেকে ২২৪ দশমিক ৪ টাকা,” বলেন মি. জুলকারনাইন।

টিকা ক্রয় এবং দেবার ক্ষেত্রে সরকার যে হিসেব দিয়েছে সেখানে স্বচ্ছতার ঘাটতি আছে বলে উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, সরকার যেহেতু টিকা কার্যক্রমের খরচ নিয়ে বিস্তারিত এবং স্বচ্ছ হিসেব দেয়নি, সেজন্য তাদের নির্ভর করতে হয়েছে অন্যান্য নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের উপর।

“সে বিশ্লেষণ করে আমরা দেখতে পাই, স্বাস্থ্যমন্ত্রী ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের যে কথা বলছেন তার তুলনায় বাস্তব ব্যয়, নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী অর্ধেকের মতো হয়েছে।”

তিনি বলেন, এই ঘাটতি বাস্তবে হয়েছে কিনা সেটি তাদের জানা নেই। যেহেতু সরকার সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করছে না বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ১৪ হাজার কোটি টাকা থেকে সতের হাজার কোটি খরচ হয়েছে।

“এই তারতম্যের কারণ হচ্ছে, তথ্য প্রকাশে ঘাটতি এবং গোপনীয়তার সংস্কৃতি।”

তিনি প্রশ্ন তোলেন, কোন দুর্নীতি সুরক্ষা করার জন্য অবাধ তথ্য প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে কি না?

টিআইবির গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের ৪৬ শতাংশ মানুষ টিকা গ্রহণে দ্বিধান্বিত ছিল। পঁচাত্তর শতাংশ মানুষ পরিবার-আত্মীয় স্বজনের এবং প্রতিবেশীর কাছ থেকে টিকা বিষয়ে জেনেছে।

ছেষট্টি শতাংশ টিকা গ্রহীতাকে টাকার বিনিময়ে দোকান থেকে নিবন্ধন করতে হয়েছে।

টিআইবির এই গবেষণা প্রতিবেদন সম্পর্কে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া দেয়া হয়নি। সূত্র: বিবিসি

English Dainikbiswa

বিশ্বে খাদ্য সংকটের যেসব কারণ জানাল ইইউ

বিশ্বে খাদ্য সংকটের যেসব কারণ জানাল ইইউ

//লুক্সেমবার্গ //

ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে বিশ্বব্যপী খাদ্য সংকট বেড়ে যাওয়ার জন্য মস্কোকে দায়ী করা হচ্ছে।

দেশটিতে  মস্কোর আগ্রাসনে গমের মজুদ লক্ষ্য করে বোমা হামলা চালানো এবং জাহাজের মাধ্যমে কিয়েভ হতে খাদ্যশস্য বহন ব্যহত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সোমবার ইইউ’র শীর্ষ কূটনীতিক এ কথা জানান। খবর এএফপি’র।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব পালন করার পর সংবাদ সম্মেলনে জোসেফ বোরেল বলেন, বর্তমানে ‘তারা (রাশিয়া) বিশ্বে খাদ্য ঘাটতির প্রধান কারণ। কেননা,  ইউক্রেনের বিভিন্ন নগরীতে বোমা হামলা চালানো  এবং দেশটি থেকে খাদ্যশস্যের যোগান বন্ধ হয়ে পড়ায় বিশ্বে খাদ্য সংকট অনেকটা বেড়ে যেতে দেখা যাচ্ছে।’

বাসস

যুক্তরাষ্ট্র শাহবাজ শরিফকে কি বার্তা দিল জেনে নিন

যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গণতান্ত্রিক পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে হোয়াইট হাউস।

শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ মন্তব্য করেন। খবর আনাদোলুর।

নানা নাটকীয়তার পর পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ৯ এপ্রিল প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান।

এ অনাস্থা ভোটের পেছনে একটি বিদেশি রাষ্ট্রের (যুক্তরাষ্ট্র) ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে আসছেন ইমরান খান। তবে যুক্তরাষ্ট্র বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে।

হোয়াইট হাউসে সোমবার এক ব্রিফিংয়ে সাকি বলেন, পাকিস্তানে সাংবিধানিক গণতান্ত্রিক মূল্যবোধের শান্তিপূর্ণ পুনর্বহাল আমরা সমর্থন করি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আইনের শাসনের মূল্যবোধ ও ন্যায়বিচার পাওয়ার সমতাকে সমর্থন করে।

সাকি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে দীর্ঘ মেয়াদের সহযোগিতাকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। সমৃদ্ধ ও টেকসই গণতান্ত্রিক পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখে। ক্ষমতায় যে-ই থাকুক না কেন, এ অবস্থান অপরিবর্তিত থাকে।

প্রসঙ্গত, ইমরান খান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন চলছিল।  ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর পর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেন বাইডেন। কিন্তু ইমরান খানের সঙ্গে কখনো টেলিফোনে কথা বলেননি।

English Dainikbiswa

ঝরের তান্ডবে ফিলিপাইনে ২৪ জন নিহত

চীনের সাংহাই ত্যাগের নির্দেশ মার্কিন কর্মকর্তাদের