ডুমুরিয়ার শোভনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর স্বশরীরে উপস্থিতি মাধ্যমে লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

সাবেক মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন ক্ষুদা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা আজ স্বপ্ন নয় বাস্তবে রুপান্তিত হতে চলেছে। বঙ্গবন্ধুর  সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন যার সুফল জনগন ভোগ করছে। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন রোল মডেল হিসাবে প্রশাংশিত।

জননেত্রী শেখ হাসিনার  ভিশন উন্নত রাষ্ট্রে পরিনত করা । আধুনিক তথ্য প্রযুক্তির যুগে দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। উন্নয়নের পাশাপাশি সরকার অসহায়, দুস্থ, মাতৃত্বভাতা, বয়ষ্কভাতা ও প্রতিবন্ধীভাতা ও বিধবাভাতা প্রদান করছে। যা অতীতের কোন সরকারের আমলে ছিল না। সরকার বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপবৃত্তি ব্যবস্থা করেন।

তিনি আরো বলেন খুলনা ৫ আসনে দুটি  উপজেলার ব্যাপক  উন্নয়নমুলক কাজ হয়েছে। সরকার মসজিদ, মন্দির, খেলার মাঠ, কবর স্থান, শ্মশান ঘাট, হাট বাজার, ব্রীজ কালভার্ট, রাস্তা নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে নদী-খাল খনন, স্কুল কলেজের ভবণ নির্মানের ফলে এ অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়ন পরিষদ চত্তরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর স্বশরীরে উপস্থিতি মাধ্যমে লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  এ কথা বলেন।

শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে আলোকিত  অতিথির বক্তৃতা করেন  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, বিশেষ অতিথি’র বক্তব্য দেন সমাজ সেবা কর্মকতা সুব্রত বিশ্বাস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল গফফার বাওয়ালী, সিনিয়র সহ-সভাপতি নওশের আলী বাগাতি, আশোক সরকার শেখ কামরুজ্জামান টিপু, এপিএস সমীর দে গোরা, ইউপি সদস্য দেবব্রত সরদার, শেখর চন্দ্র মল্লিক, শিক্ষক মাইকেল মল্লিক, জিল্লুর রহমান প্রমুখ। প্রধান অতিথি সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ কদমতলা খেয়াঘাট এলাকায় প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে চলমান ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শন করেন । দুপুরে উপজেলা পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার ত্রান তহবিলে অসহায় এবং অসুস্থদের মাঝে আর্থিক চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চেক বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ আশরাফুল আলম, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান প্রমুখ।

ডুমুরিয়ায় মাননীয় প্রধানমনত্রী শেখ হাসিনা ত্রান তহবিল হতে অসহায় দু:স্থ রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব  শেখ হাসিনার ত্রান তহবিল হতে অসহায় এবং অসচ্ছল মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

১০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমপ্লেক্স এর হলরুমে  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে এক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

উপস্থিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার আরশাফুল আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, যুব উন্নযন কর্মকর্তা শেখ কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা এম এম সুলতান হোসেন। সভা শেষে ৭জনকে ১লাখ টাকা করে ও ২জনকে চার লাখ টাকা মোট ১১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়।

ডুমুরিয়ায় ভ্রাম‍্যমান আদালত- ক্লিনিক সিলগালা- মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়ায়  চুকনগরে হালিমা  ক্লিনিক সিলগালা ও  ক্লিনিক মালিককে কারাদন্ড প্রদান করেছে  ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে  হালিমা মেমোরিয়াল ক্লিনিকে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফ আসিফ রহমান এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, উক্ত ক্লিনিকে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম চলে আসছে। সাম্প্রতি কয়েকদিন আগে ক্লিনিকটিতে ভুল অপরেশনের কারনে এক স্কুলছাত্রী মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে আজ অভিযান চালানো হয়েছে।

অভিযান পরিচালনাকালে সেখানে কোন ডাক্তার , নার্স , আয়া কেউ ছিল না। ওই ক্লিনিকে কোন সার্জন অস্ত্রপচার করেন , কে এ্যানেস্থেশিয়া দেন তার কোন কিছুই ক্লিনিক কতৃর্পক্ষ জানাতে পারেননি। ক্লিনিকের প্রতিটি কক্ষ , বিছানা , আসবাসপত্র নোংরা। তাছাড়া ক্লিনিকের লাইসেন্স ও নবায়ন করা হয়নি। এসব অপরাধে ক্লিনিকটি অনির্দিষ্ট কালের জন্যে সিলগালা করে দেয়া হয়েছে এবং ক্লিনিক মালিক কামাল হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।সময় উপস্থিত ছিলেন , ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ রিফাত রহমান , ডাঃ মোঃ মেহবুব হোসেন সাব্বির , ডুমুরিয়া থানার এস আই প্রসেনজিৎ ব্যানার্জি প্রমুখ।

ডুমুরিয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

//জাহিদুর রহমান বিপ্লব,বিশেষ প্রতিনিধি//

মাননীয় প্রধানমনত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের এ প্রেস বিফিং অনুষ্ঠিত হয়।

৮ই আগস্ট মঙ্গলবার  বেলা ১১টায় পরিষদ  কমপ্লেক্স এর হল রুমে আয়োজিত প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার, সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় যুবলীগের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান।

//জাহিদুর রহমান বিপ্লব,বিশেষ প্রতিনিধি//

১৫ আগষ্ট হত্যাকান্ডের মাষ্টার মাইন্ড মানবাধিকার লঙ্খনকারী জিয়াউন রহমান এর মরণোত্তর বিচার ৭৫ এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর ২১ আগস্ট হত্যাকান্ডের মাষ্টারমাইন্ড ও পলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে গতকাল সোমবার সকালে ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের হাতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি শেষে  উপজেলা পরিষদ চত্বরে এক মানববদ্ধন কর্মসূচী পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা জিএম ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, মোল্যা সোহেল রানা, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, মোল্যা জাহিদুল ইসলাম, শেখ ইকবাল হোসেন,শাহনেওয়াজ হোসেন শিমুল বিশ্বাস, কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক, কাজী মেহেদী হাসান রাজা, আলহাজ্ব রবিউল ইসলাম আনটু, রাজিউল বারী সৈকত, বিশ্ব নাথ দে, প্রসুন বিশ্বাস পম্পী, মাহমুদ খান, আব্দুল হামিদ সরদার, যুব মহিলা লীগের সভাপতি শিমু আক্তার, সাধারন সম্পাদক বিভা বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি  খান আবুল বাশার ও সম্পাদক শেখ মাসুদ রানাসহ নেতৃবৃন্দ।

ডুমুরিয়ায়  দলিত-এর উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদৈর সংবর্ধনা প্রদান ও দিক নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত-এর উদ্যোগে গতকাল রবিবার চুকনগর দলিত হাসপাতাল মিলনায়তনে  এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দলিত শিক্ষার্থীদের  এক সংবর্ধনা প্রদান ও দিক নির্দেশনামূলক সেমিনার  অনুষ্ঠিত হয় ।

দলিত এর প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস-এর সভাপতিত্বে  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলিত-এর, নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস,  আরো উপস্থিত ছিলেন দলিত এর স্পন্সরশীপ অফিসার অঞ্জনা দাস, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাশ, বিপ্লব দাস, চিন্তা দাশ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ ও দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

এসএসসি পরবর্তীতে তারা কোথায় কি বিষয় নিয়ে পড়াশুনা করতে পারে সে বিষয়ে নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে দলিত এর বিভিন্ন কর্মএলাকার মধ্যে ২জন এ+ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেষ্ট ও উপহার সহ মোট ১৩৫ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।

ডুমুরিয়ায় শহীদ শেখ কামাল এর ৭৪তম জম্মবার্ষিকীতে আওয়ামী লীগের আলোচনা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ‍্যপুত্র  বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জম্ম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট শনিবার  বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যলয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক  জিএম ফারুক হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় মোবাইল কন্ফারেন্স মাধ্যমে প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি,বিশেষ অতিথি’র বক্তব্য দেন  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলার আওয়ামী লীগ নেতা মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, খান আবু বক্কার, বিষ্ণু প্রসাাদ মল্লিক, মেববাউল আলম টুটুল, কাজী আব্দুল মজিদ,  উপজেলা কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক, উপজেলা  যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন,  শাহানেওয়াজ হোসেন শিমুল, আব্দুল হামিদ, কাজী মেহেদী হাসান রাজা, শেখ আছাদুজ্জামান মিন্টু, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা গাজী সোহেল আহম্মেদ লিটন, উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাাপ্ত সভাপতি তহমিনা বেগম,  ছাত্রলীগের সভাপতি খান আবূল বাশার, সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা, ছাত্র নেতা কাজী ফাহাদ হোসেন, প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

ডুমুরিয়ায় ৫ বছর নিচের শিশুর পুষ্টি পরিস্থিতি উন্নযনে অংশীজনদের করণীয় বিষয়ক সেমিনার

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

৫ বছর নিচের শিশুর পুষ্টি পরিস্থিতি উন্নযনে অংশীজনদের করনীয় বিষয়ক সেমিনার ৩ রা আগস্ট   বৃহস্পতিবার দুপুরে উপজেলা সিএসও ফোরাম রাইট টু গ্রো প্রকল্পের আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় উপজেলা শিল্প কলা একাডেমি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী  নারায়ন চন্দ চন্দ এমপি, বিশেষ অতিথির বক্তব‍্য দেন  উপজেলা পরিষদ চেয়ারম‍্যান এজাজ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার, শরীফ আসিফ রহমান, উপজেলা সিএসও ফোরাম রাইট টু গ্রো প্রকল্পের সভাপতি এস এম মেসবাহুল আলম টুটুল এর সভাপতিত্বে সেমিনারে আরো

বক্তব‍্য দেন প্রকল্পের উপজেলা সম্বনয়কারী চেয়ারম্যান সুরজিৎ বৈধ‍্য,গাজী হুমাউন কবির বুলু,  হাসনা হেনা রুমা, জাহাঙ্গীর আলম, দেবাশিষ বিশ্বাস, সুব্রত বিশ্বাস, আরশাফ হোসেন, রিনা মজুমদার, জহুরুল হক, ডা: নাইম আহম্মেদ, অধ‍্যক্ষ সমারেশ মন্ডল, আশিষ কবিরাজ, সহ দি হাঙ্গার প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

ডুমুরিয়ায় কবি, সাহিত্যিক ও গুণীজনদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় সাহিত্য মেলা-২০২৩ এর কবি,সাহিত্যিক ও গুণীজনদের মাঝে সম্মাননা স্বারক ও সনদপত্র বিতরন করা হয়েছে।

৩রা আগস্ট বৃহস্পতিবার  দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, বিশিষ্ঠ সাহিত্যিক ও লেখক ড. সন্দিপক মল্লিক, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম,  সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আমজাদ হোসেন লেখক হারুন অর রশিদ খান,  বেনজীর আহমেদ জুয়েল, শফিক আহমেদ, কবি তুষার দত্ত প্রমুখ। পরে সাহিত্যিকদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।

ডুমুরিয়া উপজেলায় মৎস‍্য দপ্তরের উদ‍্যেগে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায়  উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানিক/সরকারী/বেসরকারী জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন করা হয়েছে  ৩রা আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায়  উপজেলার সাজিয়াড়া  শামছুল উলুম মাদ্রাসা পুকুরে পোনামাছ অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন সাবেক মৎস‍্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার জয়দেব পাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার  শরীফ আসিফ রহমান,  মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: আবুবকর সিদ্দিক।  আরো উপস্থিত ছিলেন শেখ হফজুর রহমান, মুফতি আব্দুল কাইযুম জমাদ্দার মাও আব্দুর রহমান  ।

মৎস্য অধিদপ্তরের অর্থায়নে এ বছর ডুমুরিয়া উপজেলার ৮.২৫ হেক্টর আয়তনের ৩০ টি জলাশয়ে ৪৯৭ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।  প্রধান অতিথি বলেন পোনামাছ অবমুক্তির ফলে এ সকল জলাশয়ে মাছের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। ফলে দেশের দারিদ্র বিমোচন ঘটবে এবং পুষ্টির চাহিদা পূরণ হবে।